Author: desk

  • মুন্সীগঞ্জে দুর্গাপূজায় কারা পেল সেরা পুরস্কার

    মুন্সীগঞ্জে দুর্গাপূজায় কারা পেল সেরা পুরস্কার

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
    মুন্সীগঞ্জে ৬ উপজেলায় ৩৩৬ টি পূজা মন্ডপের মধ্যে ৪ ক্যাটাগরিতে সেরাদের ‘বিশ্ব দুর্গাপূজা শারদ সম্মাননা’ প্রদান করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার মহা নবমীর রাতে কেন্দ্ৰীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরে এই সম্মাননা প্রদান করা হয়।

    সেরা প্রতিমা নির্মাণের কৃতিত্ব অর্জন করে টংগীবাড়ী উপজেলার আব্দুল্লাপুরের গোয়ালবাড়ি বর্ণমালা যুব সংঘ, সেরা মণ্ডপ মুন্সীগঞ্জ সদরের শীতলতা বাড়ি সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটি, সেরা সৃজনী পুরস্কার নয়াপাড়া পঞ্চায়েত পূজা কমিটি, সেরা সাংস্কৃতিক ও ঐতিহ্য পুরস্কার অর্জন করে শ্রীনগর উপজেলার বালাসুরের লক্ষী নারায়ণ জিউর মন্দির।

    কেন্দ্রীয় শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা পরিচালনা কমিটির অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ
    মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কারুরল ইসলাম খান, অতিরিক্ত
    পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত
    পুলিশ সুপার সদর সার্কেল মো. মিনহাজ উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, সদর থানার অফিসার ইনচার্জ মো. তারিকুজ্জামান, ডিবি ওসি মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

    শারদাঞ্জলী ফোরাম নিবেদিত, ওয়ার্ল্ড দুর্গাপূজা অর্গানাইজেশন আয়োজিত এবং কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির পরিচালনা কমিটির সহযোগিতায় এই প্রতিযোগিতায় সমন্বয় ও ব্যবস্থাপনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নঝুড়ি যুবকল্যান সংঘ, যুবধ্বনি সমাজকল্যাণ সংঘ ও ইউনিটি দ্যা ফ্রেন্ডশীপ গ্রুপ।

    এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, সদর উপজেলা সভাপতি ননী গোপাল হালদার, কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালীমাতা মন্দিরের সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী কাজল, পূজা উদযাপন পরিষদের মুন্সীগঞ্জ পৌর কমিটির সদস্য সচিব ভবতোষ চৌধুরী নুপুর, যুগ্ম আহ্বায়ক সুমন লাল, যুবধ্বনি সমাজকল্যাণ সংঘের সভাপতি ও নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির নির্বাহী সম্পাদক জিতু রায়, কেন্দ্রীয় শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় তালুকদার।

  • কেন্দুয়ায় রবিদাস সম্প্রদায়ের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ

    কেন্দুয়ায় রবিদাস সম্প্রদায়ের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভ বিজয়া দশমীর দিনে, নেত্রকোণার কেন্দুয়া পৌরশহরের ৩০ জন রবিদাস সম্প্রদায়ের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে।

    বুধবার দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়ন ও পৌরশহরে বসবাসরত রবিদাস সম্প্রদায়ের লোকজনের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জী।

    এসময় শিল্পী প্রদীপ পন্ডিত, আওয়ামী লীগ নেতা এনামুন হক, ছাত্রলীগ নেতা হৃদয় সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভ বিজয়া দশমীর দিনে শাড়ি, লুঙ্গি পেয়ে আনন্দিত রবিদাস সম্প্রদায়ের পরিবার গুলি।

    এসময় চন্দন রবিদাস, রং লাল রবিদাস, বিজয় রবিদাস সহ আরো অনেকে ঐসব শাড়ি, লুঙ্গি পেয়ে অনেক খুঁশি হয়ে তারা বলেন, আমরা অনেকে রাস্তার পাশের সড়কে বসে জুতা সেলাইয়ের কাজ করি।আবার অনেকে অন্যআন্য কাজ করে থাকি।

    আমাদের দিন এনে দিন চলতে হয়। এই করেই আমাদের সংসার কষ্ট করে চালাতে হয়। আমরা ভালো কোন কাপড় পরতে পারিনা। আজ আমরা নতুন শাড়ি, লুঙ্গি অনেক অনন্দিত। এসময় তার তাপশ ব্যানার্জীকে ধন্যবাদ জানান।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোণা থেকে।

  • ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পুজা মন্ডপ পরিদর্শন করেন আজিজুল হক ও রায়হান আলম

    ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পুজা মন্ডপ পরিদর্শন করেন আজিজুল হক ও রায়হান আলম

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করেন বড়তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর ছেলে মোঃ আজিজুল হক ও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃরায়হান আলম।তাঁরা পরিদর্শন করেন নিশ্চিন্তা বাজার পুজা মন্ডপ।শিশি পুজা মন্ডপ।ভুত পাড়া পুজা মন্ডপ। বড়তারা গ্ৰামের পাঁচটি পুজা মন্ডপ।এবং ছোট তারা গ্ৰামের পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং নগদ অর্থ প্রদান করেন।এবং তারা সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাৎ করেন তাদের খোঁজ খবর নেন।
    প্রতিটি পুজা মন্ডপ আনসার সদস্যরা ও পুলিশ বাহিনীকে নির্দেশ দেন যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি যেনো না হয়।তাঁরা যেনো শান্তি শৃঙ্খলা ভাবে তাঁরা যেনো আরাধনা করতে পারেন। এবং তাদের নগদ অর্থ প্রদান করেন। আজিজুল হক ও রায়হান আলম শতাধিক নেতাকর্মী নিয়ে প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করেন। সনাতন ধর্মাবলম্বী মানুষ গুলো ভিষন ভাবে তাঁরা খুশি হন। এবং তাদের জন্য দোয়া করেন।

  • মুলাদিতে নুতন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার যোগদান।

    মুলাদিতে নুতন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার যোগদান।

    মুলাদি উপজেলায় নব নিয়োযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে ওই এলাকায় বেকার যুব সমাজেকে প্রশিক্ষনের মধ্য দিয়ে কর্ম সংস্হান সৃস্টি করে নুতন অধ্যায় সৃষ্টি করার অভিপ্রায় ব্যাক্ত করেন নব নিয়ো যুক্ত কর্মকর্তা একেএম সহিদুল ইসলাম।

    সহিদুল বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও সোনালী ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা মোঃ জব্বার হোসেন মৃধার পুত্র।

    তিনি দীর্ঘ ২৭ বছরে বরিশালের বাবুগঞ্জ উজিরপুর বানুরিপাড়া ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সুনাম ও দক্ষতার সাথে চাকুরী করে পদোন্নতি নিয়ে নোয়াখালী জেলার সুবর্ন চর উপজেলার যুবউন্নয়ন কর্মকর্তা হিসেবে সুনামের সাথে চাকুরি করে গত ৪ অক্টোবর ২০২২ ইং মঙ্গলবার নিজ জেলা বরিশালের মুলাদি উপজেলায় যোগদান করে নিজকে ধন্য ও গর্বিত মনে করেছেন।

    সততা ও নিষ্ঠার সাথে বাকি জীবন মানুষের সেবায় কাজ করে যাবেন বলে এমনটি জানিয়েছেন এই কর্মকর্তা। বেকারত্ব দুরিভিষন ও আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করে রোল মুক্ত দেশ গড়তে ওই উপজেলার সকলের সহোযোগিতা ও দোয়া কামনা করছেন নব নিয়োযুক্ত কর্মকর্তা সহিদুল ইসলাম।।

  • শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব ধর্মাবলম্বীরা নিরাপদে ধর্মীয় কার্যক্রম করতে পারে- গৌরীপুরে সোমনাথ সাহা।

    শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব ধর্মাবলম্বীরা নিরাপদে ধর্মীয় কার্যক্রম করতে পারে- গৌরীপুরে সোমনাথ সাহা।

    গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সোমনাথ সাহা বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সনাতন সম্প্রদায় কোনও দুশ্চিন্তা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শারদীয় দুর্গোৎসব পালন করছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মাবলম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারেন।’

    বুধবার (৫অক্টোবর) বিকালে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে গৌরীপুর আর.কে. স্কুল সংলগ্ন সাগর দিঘিতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি ঘাটে থেকে বিসর্জন কার্যাদি সুষ্ঠুভাবে করার লক্ষ্যে বিসর্জন সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় ও সুসংহত করবে। কোন অশুভ শক্তি যেন এই সম্প্রীতি ও সৌহার্দ্যকে ধ্বংস করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’

    উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সহযোগীতায় ও গৌরীপুর উপজেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ তদারকিতে আয়োজিত বিসর্জন অনুষ্ঠানে সকলের সাথে বিজয়াদশমীর শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ শাহা।

    তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মে ধর্মে বৈষম্য করার কোন সুযোগ নেই, বরং নিশ্চিত করার চেষ্টা করছে যেন কোন বৈষম্য না থাকে। অতএব আমরা সবাই মিলে উৎসব পালন করছি এবং করবো। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করবো।

  • বিভিন্ন জেলার পূজা মন্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি

    বিভিন্ন জেলার পূজা মন্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি

    বি এম মনির হোসেনঃ-

    শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়। শারদীয় দুর্গোৎসব ২০২২ উদযাপন উপলক্ষে পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তার বিষয়ে পর্যবেক্ষণের জন্য বরিশাল রেঞ্জাধীন সকল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পুজা মন্ডপ পরিদর্শন করেন এস এম আক্তারুজ্জামান ডিআইজি বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ বরিশাল। রেঞ্জ ডিআইজি বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে হিন্দু সম্প্রদায়ের লোকদের শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় আচার পালনের নিশ্চয়তা প্রদান করেন। ডিআইজি আরো বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি সকল ধর্মের অনুসারী মিলে আমরা আমাদের দেশটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো। রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়ের সময়
    পুলিশ সুপারগণ , পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • গৌরনদী পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি

    গৌরনদী পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি

    বি এম মনির হোসেনঃ-

    অদ্য ০৫-১০-২০২২ বুধবার রাত ৯টা বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বরিশাল জেলাধীন গৌরনদী থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম,
    অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ শাহজাহান হোসেন, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ,উজিরপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ্, গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বেরুনী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু সাইদ নান্টু, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, বরিশাল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও গৌরনদী থানার অফিসার ফোর্স এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পূজামন্ডপ পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি সুশৃঙ্খলভাবে ও উৎসবমুখোর পরিবেশে পূজা উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি কোন প্রকার গুজবে কান না দিয়ে আবহমান বাংলার ঐতিহ্য অনুযায়ী সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দূর্গোৎসব পালনের জন্য উপস্থিত সবাইকে আহবান জানান।

  • বানারীপাড়ায় গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বীমা কর্মকর্তাকে বরখাস্ত ও লিগ্যাল নোটিশ

    বানারীপাড়ায় গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বীমা কর্মকর্তাকে বরখাস্ত ও লিগ্যাল নোটিশ

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতঃ বানারীপাড়ায় গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বীমা কর্মকর্তাকে রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া বরখাস্ত করেছেন। অর্থ আত্মসাতের অভিযোগে রখাস্তকৃতরা হলেন, বানারীপাড়া সার্ভিস সেলের ইনচার্জ জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ইনজামুল হক পিয়াল, সান্তানু আক্তার এবং সহকারী জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান খোকন এ চারজন মোট ১৪ লাখ ৫৯ হাজার ৭৪১ টাকা আত্মসাৎ করেছেন।

    এদের মধ্যে শান্তানু এবং খোকন স্বামী -স্ত্রী। বানারীপাড়া সার্ভিস সেলের ইনচার্জ সাবেক জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান সহ চার জনকে কোম্পানিকে ৭ কার্য দিবসের মধ্যে অর্থ পরিশোধ করার জন্য লিগ্যাল নোটিশ প্রদান করেছে রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। অপর দিকে বরখাস্তকৃতরা রুপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক এবং কোম্পানির আর্থিক ক্ষতির জন্য বানারীপাড়া রূপালীর অফিসের পাশেই যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির অফিস নিয়েছে। তাদের বিরুদ্ধে আরো অভিযোগ রূপালী লাইফ ইনসিওরেন্স থেকে কোনরকম ছাড়পত্র ছাড়াই তারা যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে যোগদান করেন। রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানির গ্রাহকদের ভুল বুঝিয়ে তাদের প্রিমিয়াম নিয়মিত রূপালীতে জমা না দিয়ে গ্রাহকদের আর্থিক ক্ষতি করছে। বানারীপাড়া থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন রূপালী কোম্পানির পক্ষে বরিশাল বিভাগীয় ইনচার্জ মোঃ শাহীন মাহমুদ মাসুম। রূপালি কর্তৃপক্ষ জানান, বরখাস্তকৃতরা গ্রাহকদের ৩/৪ টি প্রিমিয়াম আদায় করে । অথচ ওই অর্থ রূপালীতে জমা না দিয়ে যমুনা লাইফে জমা দিয়ে রূপালির আর্থিক ক্ষতি করছে।
    এদিকে বরখাস্তকৃতদের বিরুদ্ধে রয়েছে আরো নানাবিধ অভিযোগ। এর মধ্যে মোঃ মিজানুর রহমান ইতিপূর্বে হোম ল্যান্ড লাইফ, নাইজ সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগে নাইজ সমিতিকে উপজেলা সমবায় কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। এখন ও অনেক পাওনাদার গ্রাহক বিভিন্ন জনের কাছে ধরনা দিচ্ছেন।

    এ ব্যাপারে অভিযুক্ত রূপালী লাইফের সাবেক জিএম বর্তমান যমুনার জুনিয়র সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। ইতিমধ্যে আমার বিরুদ্ধের লিগ্যাল নোটিশের জবাব আমাদের আইনজীবীর মাধ্যমে দেয়া হয়েছে । গত দেড় দু বছরের গ্রাহকদের প্রিমিয়ামের অর্থ আমাদের কাছে ছিল। অনেক গ্রাহকদের বুঝিয়ে যমুনায় তাদের অর্থ জমা দেয়া হয়েছে। বর্তমানে ২৫ জনের মতো গ্রাহকের প্রিমিয়ামের অর্থ রয়েছে যা শ্রীঘ্রই সমাধান করবো।

    এ বিষয়ে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত মহা পরিচালক মোঃ কমারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রূপালী লাইফের বরখাস্তকৃতদের যমুনা লাইফে নিয়োগ দেয়া হয়নি। তাদেরকে অফার লেটার দেয়া হয়েছে। বেতনভূক্ত কর্মকর্তা হলে বিগত কর্মস্থলের ছাড়পত্র দিতে হবে। তারা কমিশন ভিত্তিতে কাজ করছে। গ্রাহকদের কোন ক্ষতি করলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।#

  • সিরাজগঞ্জের শারদীয় দূর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন র‌্যাব-১২’র অধিনায়ক

    সিরাজগঞ্জের শারদীয় দূর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন র‌্যাব-১২’র অধিনায়ক

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন র‌্যাব-১২ এর অধিনায়ক জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি।

    গত মঙ্গলবার (৪ অক্টোবর ২০২২ ইং) সন্ধ্যায় তিনি সিরাজগঞ্জের কেন্দ্রীয় পূজা মন্ডপ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া ও কালীবাড়ি গোবিন্দবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি মন্ডপে আসা শিশু কিশোরদের সাথে নিয়ে র‌্যাব-১২ এর পক্ষ থেকে কেক কাটেন।

    পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় উৎসবকে নির্বিঘ্ন করতে র‌্যাব সদা প্রস্তুত। এছাড়া শারদীয় দুর্গোৎসবে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সাথে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি সিরাজগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ চন্দ্র ভৌমিক, শহর পূজা উদ্যাপন পরিষদের সভাপতিসহ সিনিয়র সাংবাদিকগণ, র‌্যাব-১২ এর বিভিন্ন কর্মকর্তা এবং র‌্যাব সদস্যরা।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক,অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সিনিঃ সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান কদ্দুস মন্ডলের শারদীয় শুভেচ্ছা বিনিময়

    ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান কদ্দুস মন্ডলের শারদীয় শুভেচ্ছা বিনিময়

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পুজাঁর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কদ্দুস মন্ডল।

    মঙ্গলবার (৪অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের দাস পাড়া পূজা মন্ডপে গিয়ে পুজাঁ উদযাপন ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।এসময় বাংলাদেশের উন্নয়নের রুপকার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতা থাকলে সকল ধর্মের মানুষ নির্ভিগ্নে উৎসব মোখর পরিবেশে তাদের ধর্ম পালন করতে পারে।

    চেয়াম্যান কদ্দুস মন্ডল এসময় তার বক্তব্যে ইউনিয়নকে মাদক, ইভজিটিং, বাল্য বিয়ে, জুয়া, কিশোর অপরাধমুক্ত শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়তে এলাকার মাদক ব্যবসায়ীদের এ ব্যবসা ছেড়ে সৎ ভাবে চলার পরামর্শ দিয়ে বলেন-যারা মাদক ব্যবসায়ী আছেন, আপনারা মাদকের ব্যবসা বাদ দিয়ে অন্য ভালো ব্যবসা করুণ,অর্থের সমস্যা থাকলে প্রয়োজনে আমি আপনাদের অর্থ দিয়ে সহযোগীতা করবো। ভালো কাজে যে কোন সময় আমি আপনাদের পাশে থাকবো। মাদক ব্যবসা ছাড়লে আমি তাকে পুরস্কার দিবো।

    পুঁজা মন্ডপ পরিদর্শন কালে তার সাথে ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।