Author: desk

  • ধামইরহাট আমাইতাড়া বাজারে  সিংগার শোরুমের শুভ উদ্বোধন

    ধামইরহাট আমাইতাড়া বাজারে সিংগার শোরুমের শুভ উদ্বোধন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে চালু হলো জনপ্রিয় ব্র্যান্ডেড কোম্পানী সিংগারের শোরুম। ১১ অক্টোবর বিকেল ৫ টায় বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক’র (মিথুন প্লাজায়) মার্কেটে এই শোরুমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাইতাড়া বাজার বণিক সমিতির সভাপতি ও ধামইরহাট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. জহুরুল হক। এ সময় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, পৌরসভার কাউন্সিলর আমজাদ হোসেন, শোরুমের স্বত্বাধিকারী মো. এনায়েত হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, ব্যবসায়ী এবি কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
    শোরুমের ম্যানেজার ও সেলস কো-অর্ডিনেটর মো. আজমিনুর রহমান জানান, এখান থেকে জয়পুরহাট ও নওগাঁ নয় ধামইরহাটেরই এই শোরুমে স্বল্পমূল্যে বিশ্ববিখ্যাত কোম্পানী সিংগারের ফ্রিজ, স্মার্ট ও আধুনিক টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, বিশ্ববিখ্যাত সিংগার সেলাই মেশিন, ডেল ল্যাপটপ সহ উন্নত মানের হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে।
    স্বত্বাধিকারী এনায়েত হোসেন জানান, ‘আমি কোন সস্তা ও নিম্নমানের পন্য নয় গ্রাহকদের মান সম্মাত সামগ্রী দিতে চাই, যে কোন পন্যকিনতে আজই আসুন শোরুমে-উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।’

    আবুল বয়ান,
    ধামইরহাট (নওগাঁ)।

  • র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ককটেল বোমা বিস্ফোরনের ঘটনায় ২ জন আটক।

    র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ককটেল বোমা বিস্ফোরনের ঘটনায় ২ জন আটক।

    প্রেস ব্রিফিং।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, ক্যাসিনো ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে ও নিয়ন্ত্রনে র‌্যাব নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।

    ২। সিরাজগঞ্জের সলঙ্গায় গত ১০/১০/২০২২ ইং তারিখ আনুমানিক বিকেল ৩.১৫ ঘটিকায় ককটেল বোমা বিস্ফোরনের ঘটনায় এলাকার জনগনের মধ্যে আতংকের সৃষ্টি হয়। তাৎক্ষনিক র‌্যাব-১২ এর সরব উপস্থিতি, র‌্যাবের কর্মতৎপরতায় এবং র‌্যাব-১২ অধিনায়কের দূরদর্শী নির্দেশনার মাধ্যমে আসামী গ্রেফতার এবং অনাকাক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উক্ত অভিযানে নিন্মোক্ত আসামীদের র‌্যাব-১২ কর্তৃক গ্রেফতার করা হয়।

    ৩। গ্রেফতারকৃত এজাহার নামীয় আসামীঃ ১। মোঃ আল-আমিন হোসেন (২৩) , পিতা- মোঃ আজিজুর রহমান, সাং- মোবারকপুর মিলপট্টি, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর ২। মোঃ মিকাইল(১৯), পিতা-মৃত-আকেজ, সাং-তালশার মালতেপাড়া, থানা- কোটচাদপুর, জেলা- ঝিনাইদহ। এছাড়াও ঘটনাস্থল হতে নিস্ক্রিয়কৃত ০৭ টি ককটেল, ০৮ টি ইলেকট্রিক শক স্টিক এবং ০২ টি হাসুয়া জব্দ করা হয়।

    ৪। ০১ নং এজাহার নামীয় আসামী মোঃ আল-আমিন(২৩) ও ২ নং এজাহার নামীয় আসামী কারিগরী কাজে দক্ষ। গ্রেফতারকৃত আসামীদের ভাষ্য অনুযায়ী অপরাধ চক্রের মূল হোতা শামীমের নেতৃত্বে অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

    ৫। গত ১০/১০/২০২২ ইং তারিখ দুপুর ০২.০০ মেজর আনিসুজ্জামানের নেতৃতে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল একটি অভিযান চলাকালে ককটেল বিস্ফোরনের ঘটনাস্থল থেকে ২ জন দুর্বৃত্তকারী কে তাৎক্ষনাত আটক করতে সক্ষম হয়। পরবর্তিতে র‌্যাব হেডকোয়ার্টার এর বোমা নিস্ক্রিয়করন দল এসে অবিস্ফোরিত ০৭ টি ককটেল নিস্ক্রিয় করে এবং বাসাটিকে নিরাপদ হিসেবে ঘোষনা করে।

    ৬। উল্লেখ্য যে গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ আল-আমিন হোসেন (২৩) এর বিরুদ্ধে পূর্বের মাদক মামলা চলমান রয়েছে।

    ৭। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত চক্রটি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।

    ৮। গ্রেফতারকৃত আসামীদের আইনগত সুষ্টু তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটনের প্রক্রিয়া চলমান ।

    প্রেস ব্রিফ্রিংয়ের মাধ্যমে জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক, র‌্যাব-১২,সিরাজগঞ্জ এ তথ্য নিশ্চিত করেন।

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সিনিঃ সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • পাইকগাছায় মৎস্য কাটা মার্কেটের ঢালু সড়কটি মারাত্মক ঝুকিপূর্ণ

    পাইকগাছায় মৎস্য কাটা মার্কেটের ঢালু সড়কটি মারাত্মক ঝুকিপূর্ণ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। পাইকগাছা পাৌরসভার ৭নং ওয়ার্ডের বাইপাস ঢালু সড়কটি গাইডওয়াল না থাকায় মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এলজিইডির খালের পাশ দিয়ে মৎস্য কাঁটা মার্কেটসহ বাজারে সহজে যাতায়তের জন্য পৌর কর্তৃপক্ষ সড়কটি নির্মান করে। কিন্তু এ পথে নেই কোন গাইডওয়াল। ফলে ছোটখাট দুর্ঘটনা লেগেই আছে। যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষয়ক্ষতির আশংস্কা করছে সর্বসাধারণ। উপজেলার শিবসা ব্রীজ সড়কের পশ্চিম পাশে এ বাইপাস সড়কটি নির্মান করা হয়েছে।যা অত্যান্ত ঢালু,পাশে এলজিইডির একটা গভীর বিশাল খাল। পাশে পাইকারী মাছের বাজার। যেটা কাটা মার্কেট নামে পরিচিত। প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বেচাকেনা হয়। দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রকার ট্রাক,পিকআপ এখানে আসে। স্থানীয় ভাবে চলাচল করে নসিমন,করিমন,ভ্যান, মাইক্রো,মটর সাইকেল সহ নানা প্রকার বাহন। খুব সাবধানে চলাচল করলেও থেকে গেছে মারাত্মক ঝুকি। মৎস্য আড়ৎদারী সমিতির সম্পাদক মিঠু বলেন, সড়কটিতে যাননবাহন চলাচল খুবই ঝুকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে গাইডওয়াল খুবই জরুরী। এ ব্যাপারে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন এখানে কোন রাস্তা ছিলনা মাছের কাটা বাজারের জন্য কয়েক বছর আগে রাস্তা নির্মান করে পিচ করে দিয়েছি। পর্যায়ক্রমে গাইড ওয়ালটাও করে দেয়া হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।

  • পাইকগাছায় ইদে- মিলাদুন্নবী( সাঃ)  পালিত

    পাইকগাছায় ইদে- মিলাদুন্নবী( সাঃ) পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
    খুলনা -৬কয়রা -পাইকগাছা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি উদ্যোগে হযরত মোহাম্দ( সঃ) এর জন্মূদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী দীনভর কোরন খানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দলীয় কার্যালয়ে ও সংসদ সদস্যর বাসভবনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি বাবু সমীরণ কুমার সাধু, উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের সদস্য প্রভাষক আঃ ওহাব বাবলু, প্রভাষক মশিউর রহমান, প্রভাষক গাজী বজলুর রহমান, পাইকগাছা উপজেলা পুলিশিং কমিটির সভাপতি দাউদ আলী শরীফ, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, পৌর কাউন্সিলর আঃ গফফার মোড়ল, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য এম এম আজিজুল হাকিম, টি এম হাসানুজ্জামান, বাবু কৃষ্ণ দাশ গাইন, শেখ রাজু আহম্মেদ, শেখ জামাল হোসেন, বাবু দীপঙ্কর কুমার মন্ডল, পৌর শ্রমিক লীগের সভাপতি মোড়ল আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গাজী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজান আলী, সি পি পি উপজেলা টিম লিডার আবদুল্লাহ আল মামুন, পৌর সভা মহিলা আওয়ামী লীগের নেত্রী শেখ জুলি, ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম মিথুন, শাহেন শাহ বাদশা, অসিত কুমার মন্ডল।

  • পাইকগাছায় বাগদা চিংড়িতে পুশ করার অপরাধে  জরিমানা

    পাইকগাছায় বাগদা চিংড়িতে পুশ করার অপরাধে জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার রামনগর গ্রামে হাসান খাঁ এর বাড়ির মধ্যে অস্থায়ী ঘরে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। এসময়ে ১০টি পুশকৃত ইঞ্জেকশন ও ১২ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছ জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে খাওয়ার অনুপযোগী করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, রণধীর সরকার, কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শাহজুল ইসলাম, পেশকার মোজ্জাম্মল হোসেন, স্থানীয় মৎস্য আড়ৎ সভাপতি মোঃ আবু হোসেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।

  • ঝিনাইদহ জেলা ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিস্কার

    ঝিনাইদহ জেলা ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিস্কার

    ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৭ নেতাকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি আদর্শ ও সংগঠন পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম হাসান সানি, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস হাদিউজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাব্বি (অর্ক), ছাত্রলীগের কর্মী ফরহাদ-১, মুস্তাকিম, ফরহাদ-২ ও নিয়নকে সাময়িক ভাবে বহিস্কার করা হলো এবং স্থানীয় ভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হলো। জানা গেছে, গত শুক্রবার রাতে ছাত্রলীগের ফাহিম হাসান সানি গ্রুপের ধাওয়া ও রাম দায়ের কোপ খেয়ে পালাতে গিয়ে সড়ক দুর্ঘনায় নিহত হন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি ও সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের বাদশা মোল্লার ছেলে সাইদুজ্জামান মুরাদ বিশ্বাস (২৫), ছাত্রলীগ কর্মী ও ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বনেশ^রপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে তৌহিদুল ইসলাম (২৫) ও যশোরের মনিরামপুর উপজেলার পালদিয়া গ্রামের রাখাল চন্দ্র বিশ্বাসের ছেলে সমরেশ চন্দ্র বিশ্বাস (২৩)। এ নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান উল্লেখিত ৭ নেতাকর্মীকে সাময়িক ভাবে বরখাস্ত করেন। এ ঘটনায় ভেটেরিনারি কলেজের জিএস সজিব হাসানকে ছাত্রলীগের প্রতিদ্বন্দি সানি ও আরিফ গ্রুপ কুপিয়ে জখম করে। তিনি বাদী হয়ে মামলা করলে পুলিশ নয়ন ও সংগ্রাম নামে দুই যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা। এদিকে মুরাদের স্ত্রী সুমি খাতুন অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। কারণ তার স্বামী এমপি গ্রুপের আবু সুমন বিশ্বাসের সঙ্গে দল করতো। তিনি বলেন, এটা দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। এর আগেও তার স্বামীকে হত্যার ছক করা হয়। ছাত্রলীগের ট্রেন্ডে পকেটে ইয়াবা ঢুকিয়ে হেনস্তা করা হয়।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের কর্মচারির রহস্যজনক মৃত্যু

    ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের কর্মচারির রহস্যজনক মৃত্যু

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের অফিস সহায়ক হাসানুজ্জামান পলাশের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে কালীগঞ্জ যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক ভাবে বলা হয়। হাসানুজ্জামান পলাশ শৈলকুপার ত্রীপুরাকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি শহরের উপ-শহরপাড়ায় বসবাস করতেন। তার পেস্টিং ছিল মহেশপুর ভুমি অফিসে। কিন্তু অফিস না করায় ৩/৪ মাস বেতন পান বলে জানা গেছে। পলাশের স্ত্রী ফারজানা ইয়াসমিন স্বপ্না জানান, রাতে মিলন নামে এক ছেলে তার স্বামীকে মোবাইল করে ডেকে নিয়ে যায়। রাত ১০টার দিকে জানানো হয় তার স্বামী কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ফারজানা ইয়াসমিন স্বপ্না জানান, দ্রæত কালীগঞ্জ পৌছে দেখেন তার স্বামীর মাথার পেছন থেকে রক্ত ঝরছে। যশোর হামপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে পলাশের মৃত্যু হয়। ফারজানা ইয়াসমিন স্বপ্না অভিযোগ করেন, তার স্বামীর সঙ্গে যারা ছিল তাদের আচরণ ছিল রহস্যজনক। তারা লাশের গাড়ি থেকে পালিয়ে যায়। তথ্য নিয়ে জানা গেছে, হাসানুজ্জামান পলাশ শৈলকুপার ত্রীপুরাকান্দি গ্রামের শহিদুল ইসলামের সন্তান হলেও তাকে উপশহরপাড়ার বীর মুক্তিযোদ্ধা জোয়াদ আলীর সন্তান পরিচয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরে চাকরী হয়। সরকারী চাকরী হলেও তিনি ঠিকমতো অফিস করতেন না। সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়া পাবলিক হেলথ জামে মসজিদে জানাজা শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়।

  • ধামইরহাটে শ্রেষ্ঠ ইঊপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া

    ধামইরহাটে শ্রেষ্ঠ ইঊপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া

    আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ৪ ক্যাটাগরিতেই প্রথম স্থান অধিকার করেছে জাহানপুর ইউনিয়ন পরিষদ। ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই কর্মকান্ডে গত সপ্তাহে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলার শ্রেষ্ঠ সচিব বিমান কুমার মন্ডল, শ্রেষ্ঠ হিসাব সহকারী শারমিন সুলতানা ও গৌছুল আজম শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন। ৪টি ক্যাটাগরির সবকটিতেই ১ম স্থান অধিকার করেছেন জাহানপুর ইউনিয়ন পরিষদ। জেলা পর্যায় থেকে প্রতি ৩ মাসে এই ফলাফল ঘোষিত হয়। এমন সাফল্যে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, মুলত একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই সবকিছু নয়, পরিষদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় পারে একটি বড় সাফল্য এনে দিতে, যার ফলাফল আমারা পেয়েছি। জাহানপুর ইউনিয়ন পরিষদ সব সময় সেবা দিয়ে এগিয়ে যেতে চায়।’ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, ‘জাহানপুর ইউনিয়ন ৪টি ক্যাটাগরিতেই ১ম হয়ে তারা প্রশংসার দাবী রাখে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং অন্যান্য ইউনিয়ন পরিষদও তাদের প্রচেষ্টা চালাবে এমনটাই প্রত্যাশা করছি।’

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • সুজানগরে নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

    সুজানগরে নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনা জেলার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মোঃ তরিকুল ইসলাম যোগদান করেছেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। বিসিএসের ৩৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তিনি । সোমবার দুপুরে বিদায়ী ইউএনও মোঃ রওশন আলীর কাছ থেকে মোঃতরিকুল ইসলাম চার্জ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। এদিন সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে পৌঁছালে নতুন ইউএনও মোঃ তরিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি অফিসার মো.রাফিউল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.জিল্লুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল ইসলাম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে সদ্য বিদায়ী ইউএনও মো.রওশন আলী চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউএনও হিসেবে যোগদান করবেন। নতুন ইউএনও মোঃ তরিকুল ইসলাম সুজানগর উপজেলা থেকে বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করতে কাজ করবেন বলে জানিয়েছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকালে সরকারের উন্নয়নমুলক কাজ ও শিক্ষা নিয়ে কাজ করতে উপজেলার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস, এম , সুলতানের ২৮ তম মৃত্যু বার্ষিকী পালিত

    নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস, এম , সুলতানের ২৮ তম মৃত্যু বার্ষিকী পালিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস, এম, সুলতানের ২৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
    সোমবার ১০ অক্টোবর দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, এস, এম, সুলতান
    ফাউন্ডেশন ও এস,এম, সুলতান স্মৃতি সংগ্রহশালা এর আয়োজনে এস এম সুলতান
    কমপ্লেক্সে কোরআন খানি, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন ও মাজার জিয়ারত
    ও দোয়া মাহফিল করা হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, পরে চিত্রা নদীতে শিশুদের নৌকা ভ্রমন ও
    আর্টক্যাম্প, শিশুস্বর্গের শিশুদের আর্ট প্রদর্শনী, শিশুদের অংশগ্রহনে আট
    ক্যাম্প ও বাউল গানের আসর আয়োজন করা হয়েছে।
    জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস, এম সুলতান
    ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এস,এম, সুলতান বেঙ্গল চারু ও কারুকলা
    মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সংগীত
    নিকেতনসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ
    থেকে শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
    এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, অতিরিক্ত
    জেলা প্রশাসক ( রাজস্ব) শ্বাশতী শীল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল
    ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির
    সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির
    টুকু,সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য , বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের
    মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিরিত
    সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।