Author: desk

  • শেখ হাসিনার সরকার শ্রমিক-বান্ধব সরকার- ত্রিশালে জাতীয় শ্রমিকলীগের অনুষ্ঠানে মেয়র আনিছ

    শেখ হাসিনার সরকার শ্রমিক-বান্ধব সরকার- ত্রিশালে জাতীয় শ্রমিকলীগের অনুষ্ঠানে মেয়র আনিছ

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি তিনবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেছেন- আমাদের শ্রমিকদের এখন অধিকার আদায়ের জন্য রাজপথ ঘেরাও করতে হয় না। আগে শ্রমিকরা রাজপথ দখল করে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করতেন। এখন আর তা করতে হয় না, কারণ শেখ হাসিনার সরকার শ্রমিক-বান্ধব সরকার।

    ১২ অক্টোবর (বুধবার) বিকালে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের জনপ্রিয় জননেতা ত্রিশাল পৌরসভার তিনবার তিনবার নির্বাচিত জননন্দিত সফল মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (আনিছ)-এর দিক নির্দেশনা ও ব্যবস্থাপনায় আধুনিক বাংলাদেশ গড়ার রুপকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত র্যালী,আলোচনা সভায় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ এসব কথা বলেন। পরে কেক কাটার মাধ্যমে উৎসব মোখর পরিবেশে জাতীয় শ্রমিকলীগ এর আন্দোলন সংগ্রাম ও সফলতার ৫৩ বছরে পালিত হয়।

    মেয়র বলেন- বঙ্গবন্ধু শোষিত, নিপীড়িত মানুষের পক্ষে ছিলেন এবং তার আজীবনের লড়াই ছিল সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার, যে কোন শ্রমিককে জড়িয়ে ধরে আলিঙ্গন বঙ্গবন্ধুর জীবন চলার মনুষ্যত্ববোধ সম্পন্ন উদাহরণের পাল্লা ভারী করে সর্বদাই৷ তিনি বলেন- মালদ্বীপ, শ্রীলংকার মতো দেশ ধনী থেকে গরীব হয়ে যাচ্ছে। অথচ শেখ হাসিনার দূরদর্শী ও সাহসী নেতৃত্বের কারণে আমাদের অর্থনীতিকে ধরে রাখা সম্ভব হয়েছে। জীবন এবং জীবিকার কথা চিন্তা করেই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক সেদিন শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়েছিল।

    এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

    কেক কাটা ও আলোচনা ও দোয়া মাহফিলের পরপরই এক বনার্ঢ্য আনন্দর‌্যালী অনুষ্ঠিত হয়।

    জাতীয় শ্রমিকলীগ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি সুয়েল মাহমুদ সুমন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন-এর নেতৃত্বে ত্রিশাল পৌরসভা কার্যালয়ের সামনে হতে একটি বনার্ঢ্য আনন্দর‌্যালী শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে পৌরসভা কার্যালয়ের সামনে এসে আনন্দর‌্যালীটি সমাপ্ত হয়।

    এসময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা সরকার বার বার দরকার, আওয়ামী লীগ সরকার বার বার দরকার স্লোগানে মুখরিত হয় ত্রিশাল পৌর শহর। এছাড়াও উক্ত আনন্দর‌্যালীতে জাতীয় শ্রমিকলীগ-এর ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে উপজেলার ১২টি ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

  • মধুপুরে ৫০ হাজার টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মধুপুরে ৫০ হাজার টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন শেওড়াতলা থেকে বৃহস্পতিবার( ১৩ অক্টোবর) বিকেলে মাদকদ্রব্য ৫০ হাজার টাকার হেরোইন সহ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। থানা পুলিশ শেওড়াতলা বাজারের জনৈক মকবুল হোসেন এর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদক অভিযান পরিচালনা করে মধুপুর পৌরসভাধীন আকাশি (পশ্চিম পাড়া), গ্রামের মো. দুলার হোসেন এর ছেলে মো. রুমানকে মাদক দ্রব্য পাঁচ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।এসময় তার নিকট থেকে মাদকদ্রব্য পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু করে শুক্রবার ১৪ অক্টোবর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ক্ষেতলালে জনতার মুখোমুখি হুইপ স্বপন-এমপি

    ক্ষেতলালে জনতার মুখোমুখি হুইপ স্বপন-এমপি

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের ক্ষেতলাল থানার তৃণমূল জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, বাংলাদেশ আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

    ১৪ (অক্টোবর) শুক্রবার দিন ব্যাপী উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর গ্রাম, বড়াইল ইউনিয়নের হাটশহর গ্রাম, মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ী গ্রাম ও পৌর এলাকার তিলাবদুল গ্রামে

    “তৃণমূল জনতার মুখোমুখি জনপ্রতিনিধিবৃন্দ” এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূলের জনসাধারণের মুখোমুখি হয়ে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। প্রশ্নোত্তরের পূর্বে তৃণমূলের জনগন এলাকার শিক্ষা, রাস্তা–ঘাট, ড্রেন নির্মান, মসজিদ, মন্দির, মাদক, দূর্নীতি, সন্ত্রাস, ইত্যাদি বিষয়ে হুইপকে প্রশ্ন করেন। প্রশ্ন শোনার পর তিনি তাৎক্ষনিক ভাবে জনগণের সকল প্রশ্নের উত্তর দিয়ে সংকট সমাধানের ব্যপারে জনতাকে আশ্বস্ত করে বলেন, সমস্যা একবারে সমাধান করা অসম্ভব। তাছাড়া দুইবছর করোনায় আমরা কোন বিষয়ে এগিয়ে যেতে পারিনি। তবে খুব দ্রুত আপনাদের সকল সমস্যা সমাধান করা হবে।

    এসময় হুইপের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা, জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান।
    এছাড়াও ক্ষেতলাল উপজেলা হতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তাইফুল ইসলাম তালুকদার সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং তৃণমূলের জনগন উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় জালসহ জেলে আটক সাজা কম হওয়ায় জনমনে প্রশ্ন

    বানারীপাড়ায় জালসহ জেলে আটক সাজা কম হওয়ায় জনমনে প্রশ্ন

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলা সন্ধ্যা নদী থেকে ৩ হাজার মিটার কারেন্ট জালসহ তিন জেলেকে আটক করা হয়েছে।আটককৃত আসামি হলেন বাইশারী ইউনিয়নের মৃত আরশেদ ফকিরের ছেলে ছালাম(৪৫),হেমায়েত বেপারির পুত্র মানিক বেপারি(৩৫) ও আমির হোসেনের পুত্র আলাউদ্দিন(২৮)।এদিকে উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিকার চলছে এমন অভিযোগে আটককৃতদের সাজা কম হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।নাম না বলা শর্তে অনেকে অভিযোগ করে বলেন আটককৃতদের প্রভাবশালীদের ছত্রছায়ায় এতদিন মা ইলিশ শিকার করে।এ বিষয়ে মৎস্য কর্মকর্তা প্রতুল জোয়ার্দার বলেন,সন্ধ্যা নদীতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হবে। এ সময় তিন জেলের বিরুদ্ধে মামলা এবং ১৫ দিন কারাদণ্ড দেয়া হয়। মা ইলিশ রক্ষার কর্মসূচি সফল করতে স্পিডবোর্ড ও ট্রলার নিয়ে নদীতে টহল দেয়া হচ্ছে। নজরদারীতে রাখা হয়েছে বন্দর-গ্রামের বিভিন্ন হাটবাজার। এর পরেও কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • সহ -সভাপতি নির্বাচিত করায় আবুল হাসানাত আব্দুল্লাহ’কে শুভেচ্ছা জানিয়েছেন নাজনীন হক মিনু

    সহ -সভাপতি নির্বাচিত করায় আবুল হাসানাত আব্দুল্লাহ’কে শুভেচ্ছা জানিয়েছেন নাজনীন হক মিনু

    বানারীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নির্বাচিত করায় আবুল হাসানাত আব্দুল্লাহ’কে শুভেচ্ছা জানিয়েছেন নাজনীন হক মিনু। জানা যায় বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ১৩ই অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় বানারীপাড়া উপজেলা ও পৌরসভার মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে উপজেলা পূর্নাঙ্গ ও পৌরসভার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে
    উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,সহ-সভাপতি নাজনিন হক মিনু, শাহনাজ পারভীন, অধ্যাপিকা আনোয়ার কলি ঝুমুর, সন্ধ্যা রানী মিস্ত্রি, শিউলি রহমান পুতুল, সাধারণ সম্পাদক সারা বুলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, মোসাম্মৎ সালমা, সাংগঠনিক সম্পাদক মুন্নি আক্তার, অপু হালদার, পারভিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহানারা বেগম, দপ্তর সম্পাদক নাজনিন নাহার পলি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলো রানী বণিক ,আইন বিষয়ক সম্পাদক সাহিদা বেগম, তত্ত্ব ও গবেষণা সম্পাদক সাফিয়া খানম, মা ও শিশু বিষয়ক সম্পাদক ইয়াসমিন সুলতানা, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক লীনা আক্তার। এছাড়াও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে রুবীনা আক্তার,সাধারণ সম্পাদক লিমা আক্তার রেখে ঘোষণা করা হয়।

    কমিটিতে নাজনীন হক মিনুকে সিনিয়র সহসভাপতি করায় মিনু জানান দীর্ঘদিন পরে তারা নতুন কমিটি পেয়ে আনন্দিত। এছাড়াও তিনি নতুন কমিটির সকল নির্বাচিত নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়ে বলেন আমি আমার অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির প্রধান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’কে প্রথমেই জানাই প্রানঢালা শুভেচ্ছা। তিনি আমাদের দীর্ঘদিনের দাবী পূরন করেছেন এতে আমরা অনেক আনন্দিত। আমি সৃষ্টিকর্তার কাছে তার দীর্ঘায়ু কামনা করছি ও আমাদের নতুন কমিটিকে যারা শুভেচ্ছা ও অভিনন্দন তাদের সকলের প্রতি রইল শুভ কামনা।

  • পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনের ২নং ওয়ার্ডে আব্দুস সাত্তার জনসমর্থনের শীর্ষে

    পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনের ২নং ওয়ার্ডে আব্দুস সাত্তার জনসমর্থনের শীর্ষে

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ আগামী সোমবার (১৭ অক্টোবর) পঞ্চগড়ে আসন্ন জেলা পরিষদ নির্বাচন-২০২২ এই নির্বাচনকে সামনে রেখে ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী আব্দুস সাত্তার জনসমর্থনের শীর্ষে রয়েছেন। জেলার ২নং ওয়ার্ডের সমগ্র তেঁতুলিয়া উপজেলার সবার পছন্দের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা হলে, আব্দুস সাত্তারের ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে ।
    জানা যায়, আব্দুস সাত্তার মন থেকে পঞ্চগড় জেলা পরিষদের ২নং ওয়ার্ডের তেঁতুলিয়া উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করার সার্বিক উন্নয়নে সহযোগিতা চেয়ে সম্মানিত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উঠানে বসে সম্মানিত ভোটারের কাছে প্রচার-প্রচারণা করছেন।
    একাধিক সূত্রে জানা যায়, তিনি নির্বাচনী সিদ্ধান্ত নেয়ার অনেক আগ থেকেই অসহায়, ক্ষুধার্ত মানুষের পাশে থেকে আর্থিক ভাবে সহযোগিতা করে তার নির্বাচনী এলাকার গনমানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন এবং হচ্ছেন। শুধু তাই নয়, তিনি বর্তমানেও অসহায়, নির্যাতিত, অবহেলিত মানুষদের পাশে অবস্থান নেয়ার প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
    উপজেলার কয়েকজন জেলা পরিষদ নির্বাচনের স্থানীয় ভোটার জানান, আব্দুস সাত্তার একজন তরুণ প্রজন্মের মধ্যে সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক। বিপদে, দূঃসময়ে তার নিকট থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা পেয়েছেন এবং এখনো পাচ্ছেন। এলাকায় সামাজিক, পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তাহার ভূমিকা অসীম। ভোটাররা আগামী সোমবার (১৭ অক্টোবর) আসন্ন পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে তাদের এলাকা থেকে তরুণ প্রজন্মের এই সৎ নির্বিক আব্দুস সাত্তারকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। ধর্মপরায়নতা সৎ নির্বিক এই প্রার্থী তার নির্বাচনী এলাকায় বিশাল জনপ্রিয়তা রয়েছে বলে বিশেষ সূত্রে জানা যায়।
    জেলা পরিষদ নির্বাচন সূত্রে জানা যায়- জেলায় সাধারণ ওয়ার্ড ৫টি, নারী ওয়ার্ড দুটি রয়েছেন। তারমধ্যে সাধারণ সদস্য-১ সমগ্র পঞ্চগড় সদর উপজেলা, সাধারণ সদস্য-২ সমগ্র তেঁতুলিয়া উপজেলা, সাধারণ সদস্য-৩ সমগ্র আটোয়ারী উপজেলা, সাধারণ সদস্য-৪ সমগ্র বোদা উপজেলা ও সাধারণ সদস্য-৫ সমগ্র দেবীগঞ্জ উপজেলা অন্যদিকে নারী সদস্য-১ সমগ্র পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা এবং নারী সদস্য-২ সমগ্র বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় তেঁতুলিয়া উপজেলার ২নং ওয়ার্ডে এবার ৩জন সাধারণ সদস্য পদে লাড়াই করছেন। এতে উপজেলা পরিষদসহ সাত ইউনিয়নে ভোট রয়েছে ৯৪টি।
    যোগ্যতায় অপরিসীম গরীবের বন্ধু আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার বলেন, তিনি নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছেন। নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে পরিণত করাই তার মূল লক্ষ্য। তিনি আশাবাদী এবং তার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস সকলেই তাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবেন। জেলা পরিষদ নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য নির্বাচনী এলাকার সকল সম্মানিত ভোটারদের প্রতি তিনি দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী। তিনি আরোও বলেন, তাঁর এই জনসমর্থন সহ্য করতে না পেরে তার নামে গত মঙ্গলবার (৪ অক্টোবর) দৈনিক পত্রিকাসহ অনলাইনে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ অপপ্রচার করা হয়েছে। তিনি এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

  • ইউএনও মমতাজ বেগমকে অফিসার্স ক্লাবের শুভেচ্ছা

    ইউএনও মমতাজ বেগমকে অফিসার্স ক্লাবের শুভেচ্ছা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জন্য জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তারা।
    বুধবার সকালে নিজ কার্যালয়ে ইউএনও মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, প্রকৌশলী হাফিজুর রহমান খান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ,
    খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজান আলী, ইউআরসি ইনস্ট্যাক্টটর ঈমান আলী, একাডেমিক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, সহকারী শিক্ষা অফিসার ঝংকার ঢালী, পল্লী স য় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ ও উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমান

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় সরিষার তেল কিনে প্রতারিত হলেন আব্দুল মজিদ

    পাইকগাছায় সরিষার তেল কিনে প্রতারিত হলেন আব্দুল মজিদ

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় সরিষার তেল কিনে প্রতারিত হয়েছেন নোয়াকাটি গ্রামের মৃত আলহাজ¦ দ্বীন আলী সরদারের ছেলে আব্দুল মজিদ। তিনি গত সেপ্টেম্বর মাসের ২৩/২৪ তারিখ কপিলমুনিস্থ উৎসব অয়েল মিলের সত্ত্বাধিকারী খায়রুল ইসলামের মিল থেকে ৩ কেজি সরিষার তেল ক্রয় করেন। ক্রয়কৃত তেল বাড়িতে নিয়ে রাখলে ৪/৫ দিন পর থেকে তেল জমতে থাকে।
    বোতল জাত কৃত তেলের নিচের অংশ মূল তেল থেকে আলাদা রং ধারণ করে। এতে ভেজাল প্রমাণিত হওয়ায় ৮ অক্টোবর তেলের বোতল নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগ করলে অভিযোগ আমলে না নিয়ে উল্টো ওখানকার কর্মচারী আব্দুল মজিদকে নানা প্রশ্নের সম্মুখিন করে বিভ্রান্ত করার চেষ্টা করে।
    অবশেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভুক্তভোগী আব্দুল মজিদ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা স্যানেটারী ইন্সপেক্টরকে নির্দেশ দিয়েছেন ইউএনও মমতাজ বেগম। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল জানিয়েছেন।

  • পাইকগাছায় ফারইষ্ট সাংগঠনিক অফিস  ইনচার্জ মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় ফারইষ্ট সাংগঠনিক অফিস ইনচার্জ মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ফারইষ্ট ইসলাম লাইফ ইন্সুরেন্স কোম্পানি পাইকগাছা জোনাল অফিসের সাংগঠনিক অফিস ইনচার্জ মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা জোনাল অফিসে জোনাল ইনচার্জ এম এ হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ডিভিশন ইনচার্জ মাওলানা মনীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা সার্ভিসসেন্টার ইনচার্জ (নবগত)হাওলাদার আব্দুল হাকিম।বক্তব্য রাখেন পাইকগাছা সদর সাংগঠনিক ইনচার্জ জি এম গোলাম সরোয়ার, কয়রা অফিস ইনচার্জ হাফেজ গাউসুল আযম,মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল হাসান, আনিছুর রহমান, সহ বি এম বৃন্দ।

  • অপাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    অপাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২২ উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা সহকারে প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সমাজ সেবা অফিসার সরদার আলী আহসান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা কর্মকর্তা শাহাদৎ হোসেন রানা। সাংবাদিক আঃ আজিজের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী মোঃ সাইফুর রহমান। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আরশাদ আলী বিশ্বাস, ষোলআনা সমবায় সমিতি লিঃ এর সাবেক সম্পাদক ইলিয়াস হোসেন,আফজাল হোসেন,প্রভাষক বজলুর রহমান, উপজেলা সিপিপি’র টিম লিডারদের মধ্যে কবির উদ্দিন, দীপঙ্কর মন্ডল,জুলি শেখ, মুক্ত অধিকারী, রথীন মন্ডল, রাসেদুজ্জামান রাসেল, অনামিকা ঘোষ, নয়ন বিশ্বাস,ত্রান শাখার মোঃ আজিজুল ইসলাম, মারুক বিল্লাহ,সবুর খাঁন,সুজয় মিস্ত্রী,সুমন আল মামুন সহ অনেকে।