Author: desk

  • বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, তবুও স্বস্তি নেই ক্রেতাদের মাঝে

    বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, তবুও স্বস্তি নেই ক্রেতাদের মাঝে

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জঃ
    সব কিছুর দামই যে চড়াই থাকছে, বলে অসন্তোষ্ঠ সাধারণ মানুষ ও কৃষকরা। ৫০ টাকার নিচে এক কেজি সবজি কেনা দায়।
    আজ সোমবার নাচোলের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, আকার ভেদে পাতাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, বেগুনের কেজি ৪০-৫০ টাকা, সিমের কেজি ৮০ টাকা, করলা ৬০ টাকা, কচু
    ৫০টাকা, চাল কুমড়া পিস ১৫-২০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে ১৫ থেকে ২০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪৫ টাকা, পটল ২০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পেঁপের কেজি ১৫ টাকা, পালং শাক ২০ টাকা, বরবটি ৪০টাকা ,মুলা ৩০টাকা, কাঁচামরিচ ৭০- ৮০টাকা, এছাড়া কাঁচা কলা কেজি৩০টাকা, লেবুর হালি ১০থেকে ১৫টাকা, আলুর কেজি ২৫ টাকা, আদা ১০০টাকা, রসুন ৬০থেকে ১২০টাকা, বেড়েছে পেঁয়াজের দাম কেজি বিক্রি হচ্ছে ৪০থেকে ৫০টাকা।বাজারে খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০২ থেকে ১০৩ টাকায়। দেশি মুশুরের ডালের কেজি ৯০ টাকা। খোলা লবণ ২২ প্যাকেট লবণ ৩২টাকা ও ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। ফার্মের লাল ডিম, হাঁসের ও দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে প্রায় একই দামে ১৪৫ থেকে ১৫০ টাকা। গরুর মাংসের কেজি ৬৫০ টাকা, খাসির মাংস ৭০০-৭৫০টাকা
    ব্রয়লার-১৭০,সোনালি ২৮০-২৯০,লেয়ার-২৭০ -২৮০,দেশিমুরগি৩৮০- ৪০০টাকাকেজি দরে বিক্রি হচ্ছে।

    এতে করেও হতাশা বোধ করছেন সাধারণ মানুষ ও কৃষকরা। তারা বলেছেন কিছুদিন পূর্বে ভালো মত বাজার করতে পারতাম না। এখন কিছুটা দাম কমেছে। আরও কিছুটা কমলে আমরা ব্যাগ ভরে বাজার করতে পারতাম।

  • পঞ্চগড়ে  ৪৫২ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    পঞ্চগড়ে ৪৫২ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পুলিশ সুপার, পঞ্চগড় দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, পঞ্চগড় সদর থানা, পঞ্চগড় এর নের্তৃত্বে পঞ্চগড় সদর থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩০/১০/২০২২ তারিখ ০৯.০০ ঘটিকার সময় পঞ্চগড় সদর থানাধীন পঞ্চগড় পৌরসভাস্থ পঞ্চগড় টু তেতুলিয়াগামী পাকা রাস্তার উপর আদর্শ ক্লিনিকের সামনে অভিযান পরিচালনা করতঃ ঘটনাস্থল আদর্শ ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪৫২(চার শত বায়ান্ন) পিচ ইয়াবা সহ মোঃ আরিফুল ইসলাম(২৮) পিতা-মৃত আলকাজ আলী, সাং-বহরবুনিয়া, ডাকঘর-ফুলহাতা, থানা- মোড়েলগঞ্জ, জেলা- বাগেরহাটকে আটক করে থানায় নিয়ে আসে। এই সংক্রান্তে পঞ্চগড় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হইয়াছে।

  • নড়াইলে বীর মুক্তিযোদ্ধারা স্কুলের শিক্ষার্থীদের  শোনালেন যুদ্ধকালীন গল্প

    নড়াইলে বীর মুক্তিযোদ্ধারা স্কুলের শিক্ষার্থীদের শোনালেন যুদ্ধকালীন গল্প

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে বীর মুক্তিযোদ্ধারা স্কুলের শিক্ষার্থীদের শোনালেন যুদ্ধকালীন গল্প। জেলা তথ্য অফিস, নড়াইল কর্তৃক ৩১ অক্টোবর ২০২২ তারিখে সকাল ১১ ঘটিকায় গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে নড়াইল লোহাগড়া উপজেলার লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজগর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লোহাগড়া এবং জনাব এস. এম. সায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নড়াইল

    অনুষ্ঠানে মূল আলোচকবৃন্দ হিসেবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হামিদ, কমান্ডার (ভারপ্রাপ্ত ) , লোহাগড়া মুক্তিযুদ্ধ সংসদ এবং বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ শামসুল আলম কচি, ডেপুটি কমান্ডার, নড়াইল মুক্তিযুদ্ধ সংসদ ও সম্মানিত জেলা পরিষদ সদস্য, নড়াইল ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: ইব্রাহিম-আল-মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল ৷

    উক্ত অনুষ্ঠান আয়োজনে সার্বিকভাবে আন্তরিকতার সাথে সহযোগিতা করেন লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো হায়াতুজ্জামান হায়াত ৷

    অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা তাঁদের মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সবিস্তারে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনা সবসময় হৃদয়ে ধারণ করে দেশ গড়ার জন্য উপস্থিত শিক্ষার্থীদের আহবান জানান।

    বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ নির্মাণের বুনিয়াদ ৷ তাদের কাঁধের ওপর দাঁড়িয়ে থাকবে উন্নত বাংলাদেশ ৷

    মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে ৷ আর এ জন্য পড়া ও চিন্তার বিকল্প নেই ৷ সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান বক্তারা ৷

    তাঁরা বলেন, আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে আজকের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে বাংলাদেশ পরিণত হবে অনুসরণীয় রাষ্ট্রে ৷ বাংলাদেশ বিশ্বের মাঝে শক্তিশালী রাষ্ট্রে রূপ লাভ করবে মুক্তিযুদ্ধের চেতনায় পুষ্ট হয়ে ৷

    এছাড়া বক্তারা করোনাকালীন মাস্ক পরিধান করে বিদ্যালয়ে আগমন, আসন্ন পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতন থাকার জন্য পরামর্শ প্রদান করেন।

    অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় ৷

    অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের লিখিত বই পুরস্কার হিসেবে তুলে দেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা ৷

  • ধামইরহাটে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

    ধামইরহাটে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    ধামইরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৩১ অক্টোবর সোমবার বেলা ১১ টায় ধামাইরহাট বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম। যুব দলের কার্যক্রম তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মোহাম্মদ ফারুক, প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক মাসুম হায়দার টিপু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র আহবায়ক ফেরদৌস খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধামইরহাট পৌরসভার সাবেক প্রশাসক মাহবুবুর রহমান চৌধুরী চপল, সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক সম্পাদক রেজোয়ান হোসেন, যুবদল নেতা রুহুল হোসেন সুমনের সঞ্চালনায় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অগ্নিঝরা বক্তব্য প্রদান করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • মহেশপুরে বি’আর’এ’কে’এস মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপে মারামারি আহত ৭ পাল্টা পাল্টি মামলা

    মহেশপুরে বি’আর’এ’কে’এস মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপে মারামারি আহত ৭ পাল্টা পাল্টি মামলা

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে বলিভদ্রপুর গ্রামে অবস্থিত বি’আর’এ’কে’এস ( B,R,A,K,S ) মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রূপে মারামারির ঘটনায় ৭ জন আহত হয়েছে। এর মধ্যে ১জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হযেছে। এবিষয়ে গত ২৭ ও ৩০ অক্টোবর দু’গ্রুপের পক্ষ থেকে মহেশপুর থানায় পাল্টা পাল্টি মামলা দায়ের করেছে।
    জানা গেছে B,R,A,K,S মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটি গঠন নিমিক্তে সরকারি ক্যাটাগরি বিধি অনুযায়ী গত ১৪ই অক্টোবর ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক বীর জনতা পত্রিকায় তফসিল বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে ১৫ই অক্টোবর থেকে ১৮ই অক্টোবর মনোনয়ন ফর্ম ক্রয় করা সহ গত ২৩ অক্টোবর পর্যন্ত যাচাই বাছাই ও প্রত্যাহার করার দিন ধার্য্য শেষে আগামী ৫ নভেম্বর অভিভাবক সদস্য নির্বাচনের দিন তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু তফসিল ঘোষনা অনুযায়ী কোন মনোনয়ন ফর্ম বিক্রি না হওয়ায় সমন্ময়ের ভিত্তিত্বে নতুন ম্যানেজিং কমিটি গঠন নিমিক্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ-জামিরুল ইসলামের স্বাক্ষরিত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ৩৭২ জন অভিভাবক গন বরাবর চিঠি ইসু করেন। এবিষয়ে গত ২৭ অক্টোবর ছাত্র/ছাত্রী অভিভাবক গন বিদ্যালয়ে উপস্থিত হয়ে মৌখিক সিলেকশনের মাধ্যমে সদস্য নির্ধারণের জন্য মৌখিক ভাবে প্রস্তাব দিয়ে অভিভাবক সদস্য গঠন করা কালিন নাম প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দীন ও অপর পক্ষ রেজাউল ইসলাম গ্রুপের মাঝে তর্কবিতর্কের সৃষ্টির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। এর মধ্যে আনোয়ার নামের এক ব্যক্তি মারাক্তক ভাবে আহত হয। তাহার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এঘটনায় মহেশপুর থানায় উভয় পক্ষে পাল্টা পাল্টি মামলা দায়ের করেছে। যাহা রেকর্ড হয়ে আদালতে চলমান রয়েছে। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ- জামিরুল ইসলাম জানান আমি সরকারি ক্যাটগরির বিধি অনুযায়ী পত্রিকায় তফসিল ঘোষণা দিয়ে নির্বাচনের দিন তারিখ ধার্য্য করেছি। মনোনয়ন ফর্ম বিক্রি না হওয়ায় এ্যাঢক কমিটির আহবায়ক মোঃ মুক্তার হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুমতি ক্রমে সিলেকশনের মাধ্যমে অভিভাবকদের চিটির মাধ্যমে বিদ্যালয়ে আহবান করে সমন্ময়ের মাধ্যমে নির্বাচিত সদস্য গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। অভিভাবক গন উপস্থিত হয়ে সিলেকশনে গ্রাম ওয়ারি দুই জনের নাম গৃহত হয়। দুঃখের বিষয় পরবর্তিত্বে কাশিপুর গ্রামের রেজাউর ইসালাম নামের এক ব্যক্তির নাম প্রস্তাব করলে অভিভাবকদের মাঝে তর্ক বিতর্কের সৃষ্টি হয়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে ৭জন ব্যক্তি আহত হয়। এর মধ্যে আনোয়ার হোসেন নামের এক অভিভাবক মারাক্তক আহত হয়ে খুলনা মেডিকেল ভর্তি রয়েছে। এমন ঘটায় বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবক গনের মাঝে হতাসা বিরাজ করছে।

  • ঝিনাইদহে কিশোরীদের কাবাডি খেলায় জালালপুর মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ান

    ঝিনাইদহে কিশোরীদের কাবাডি খেলায় জালালপুর মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ান

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    লম্বা দম রেখে কাবাডি-কাবাডি বলে চিৎকার দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করায় ব্যস্ত কিশোরীরা। একে অপরকে ছুয়ে দিয়ে পয়েন্ট তালিকা ভারি করে চলেছে তারা। শেষে তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের ১৮ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীরা। বরিবার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতা।জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এই প্রতিযোগীতায় অংশ নেন চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দলগুলো হচ্ছে জালালপুর মাধ্যমিক বিদ্যালয় দল, কুশনা মাধ্যমিক বিদ্যালয় দল, তালিনা টিআইসি মাধ্যমিক বিদ্যালয় দল ও তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় দল।সকাল সাড়ে ১০ টায় খেলা শুরু হয় জালালপুর আর তালিনা দলকে দিয়ে। এই খেলায় ২৩ পয়েন্ট পায় জালালপুর দল আর তারিণার সংগ্রহ হয় ১৮ পয়েন্ট। দ্বিতীয় খেলায় অংশ নেয় কুশনা দল আর তালসার দল। এই খেলায় ৩৩ পয়েন্ট পায় তালসার দল, বিপরীতে কুশনা পায় ২৫ পয়েন্ট। শেষে চুড়ান্ড খেলায় অংশ নেয় জালালপুর মাধ্যমিক দল আর তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় দল। এই খেলায় জালালপুর দল ৫০ পয়েন্ট আর তালসার দল পায় ৩৩ পয়েন্ট। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে চ্যাম্পিয়ান হয় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীরা। খেলা পরিচালনা করেন জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ হামিদুল ইসলাম।শেষ খেলায় অংশ গ্রহনকারী জালালপুর দলে ছিল অধিনায়ক রিয়া, আখিঁ, গ্লোরী, মিমমা, জান্নাতুল, হোসনে আরা, মহুয়া, মুন্নি, তমা, টিয়া, ঐশি ও লাখি। রানার্সআপ দলে ছিল অধিনায়ক মাইমুনা, ফারজানা, তাজিয়া, সিমা, রিমা, রুমি, সাদিয়া, ফারজানা, মিম, জান্নাতুল ও সুবর্ণা।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহসানুজ্জামান বাদল, সদস্য আমিরুল ইসলাম, মফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান, সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, হারুন-অর রশিদ, সাকিব হাসান, রুবেল আলম প্রমূখ।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • উদীচীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    উদীচীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    উজ্জ্বল রায়,
    বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ শাখা সংসদের আয়োজনে উদীচীর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    “শোষণের বেড়াজালে মানুষের প্রাণ লড়াইয়ের মিছিলে মুক্তির গান” এই শ্লোগানে সারাদেশে পালিত হল একুশে পদকপ্রাপ্ত লড়াই, সংগ্রাম ও গৌরবের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এ বছর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে।

    উদীচী ময়মনসিংহ জেলা সংসদ উদীচী ভবনে ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শংকর কুমার রাহা বিকাল ৪টায়

    একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদীচী ভবনে এসে শেষ হয়। উদীচী ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি ডাঃ প্রদীপ চন্দ্র কর এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে “আমার উদীচী-জীবনে স্মরণীয় ঘটনা” শীর্ষক স্মৃতিচারণ ও বিচিত্রানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বিচিত্রানুষ্ঠানে জেলা উদীচীর শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃত্তি এবং ড. রতন সিদ্দিকী রচিত নাটক “অজ্ঞাতনামা” মঞ্চায়ন করে। এছাড়াও উদীচী মুক্তাগাছা, শ্যামগঞ্জ এবং গোপালপুর শাখা সংসদ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।

  • নড়াইলে ডিবি’র পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইলে ডিবি’র পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ডিবি’র পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। নড়াইলের পুলিশ সুপার (এসপি) নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে নড়াইল জেলায় Robust Policing কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, এরই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর (সোমবার) রাতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি নান্নু গাজী (৪০)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি চৌকস টিম। তিনি লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের আবু গাজীর ছেলে।
    ওসি ডিবি পুলিশের তত্ত্বাবধানে এসআই (নি:) সাইফুল ইসলাম এ এস আই শরীফ সঙ্গীয় ফোর্স পার্থ ও হৃদয় সহ ইতনা গ্রামে অভিযান চালিয়ে জিআর (সাজা)-১৩১/১৭ ও জিআর- ৯০/১৮ গ্রেফতারি পরোয়ানা মূলে তাকে আটক করে।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনসার ভিডিপির উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনসার ভিডিপির উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত ৩০শে অক্টোবর ২০২২ রবিবার বিকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির কর্মকর্তা ও উপজেলা ভিডিপি প্রশিক্ষক মোঃ নাহিদ সুলতান এবং ইউনিয়ন,ওয়ার্ড দলনেতা দলনেত্রীবৃন্দ।

    অনুষ্ঠানে মহতি বৃক্ষ রোপণ কর্মসূচীতে স্থানীয় অনেক দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলের মাঝে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়।

    বৃক্ষ রোপণ কর্মসূচীতে ফলজ বৃক্ষের চারা ৪টি,ঔষধি বৃক্ষের চারা ২টি,বনজ বৃক্ষের চারা ৪টি আনসার ভিডিপির নিজস্ব অফিস চত্বরে রোপণ করা হয়।

    সে সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।

  • জার্মান আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত- সভাপতি বশিরুল আলম-সম্পাদক আব্বাস আলী

    জার্মান আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত- সভাপতি বশিরুল আলম-সম্পাদক আব্বাস আলী

    স্টাফ রিপোর্টারঃ জার্মান আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল ইউরোপিয়ান জার্মান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম৷ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়া মীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মালটা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মশিয়ার রহমান, সহসভাপতি মুন্সী জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক সহ সমস্ত ইউরোপিয়ান দেশের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন৷ সম্মেলনে জার্মান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাবেক জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম সাবু এবং ২য় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্বাস আলী চৌধুরী৷