Author: desk

  • নওগাঁয় দুদক কর্তৃক শিক্ষা উপকরন বিতরণ উপলক্ষ‍্যে আলোচনাসভা অনুষ্ঠিত

    নওগাঁয় দুদক কর্তৃক শিক্ষা উপকরন বিতরণ উপলক্ষ‍্যে আলোচনাসভা অনুষ্ঠিত

    নওগাঁ প্রথিনিধি : নওগাঁয় সততা সংঘের সদস্যও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    নওগাঁ শহরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

    মঙ্গলবার দুপুর ১ টায় “দেশ গড়ার শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দূর্নীতি দমন কমিশন সভন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক খালিদ মেহেদীহাসান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সাবেক এমপি ও স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি বেগম শাহিন মনোয়ারা হক, জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরী এবং স্কলের সম্পত্তির দাতা সদস্য মো: শহিদুল ইসলাম।

    অনুষ্ঠানে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের ১১ জন সদস্য এবং ৭০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

    এ সময় দূর্নীতি দমন কমিশনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিশিষ্ট ব‍্যাক্তিগন উপস্থিত ছিলেন#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • ১১ শর্তে ১ বছরের প্রবোশন রায় দিয়েছে আদালত

    ১১ শর্তে ১ বছরের প্রবোশন রায় দিয়েছে আদালত

    মো:বাবুল হোসেন পঞ্চগড়
    আসামি বেলাল ১১টি শর্তের কোন একটি শর্ত লঙ্ঘন হলে বা নিজেকে সংশোধন করতে ব্যর্থ হলে এই মামলায় তাকে আবারো দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হবেন।

    পঞ্চগড়ের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মতিউর রহমান এ রায় দেন।

    আসামী বেলাল হোসেনের বাড়ি বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নের গুয়াগ্রাম প্রধানপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

    প্রবেশন রায় পেয়ে ১১টি শর্ত মেনে স্বাভাবিক জীবনে চলার আশ্বাস বেলাল হোসেনের। তিনি বলেন, আদালতের রায়ে আমি খুব সন্তুষ্ট। আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করবো। নিজের পরিবারের দেখাশোনা করবো। তাদের প্রতি যত্নশীল হবো। কেউ যেন আর মাদকের দিকে পা না বাড়ায়।

    মামলার বিবাদী পক্ষের আইনজীবি কামরুজ্জামান রাশেদ বিকেলে বলেন, আসলেই এ রায় সমাজের জন্য একটি ভাল বার্তা বয়ে নিয়ে আসবে। আদালত আমার মক্কেলকে শুধরানোর জন্য একটি সুযোগ দিয়েছেন। ১ বছর একজন প্রবেশন কর্মকর্তার অধীনে তিনি থাকবেন। নিজের ভুল শুধরে নিজেকে বিপথে পা বাড়ানো থেকে সাবধান থাকবেন। এভাবে সমাজে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকবে বলে আমি মনে করি।

    আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ এপ্রিল বেলাল হোসেন ২০ পিচ ইয়াবা সহ দেবীগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। পরে ওই বছরের ৩১শে মে তাকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

    মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার নথিপত্র বিচারক বিশ্লেষণ করে বোদা উপজেলা প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে আসামী বেলাল হোসেনকে ১ বছরের প্রবেশনকালে প্রতি মাসে দুইবার প্লাকার্ড হাতে নিয়ে স্থানীয় এলাকায় ও বাজারে মাদকের বিরুদ্ধে প্রচারণা চালানো, পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল ও পারিবারিক বন্ধন বজায় রাখা, নিজ ছেলে মেয়েদের স্কুলে যাওয়া নিশ্চিত করা, প্রবেশনকালে বাড়ির আশপাশে অন্তত ২০টি গাছ লাগানো সহ ১১টি শর্তে জামিন প্রদান করেন। প্রতি তিন মাস পর পর উপজেলা প্রবেশন কর্মকর্তা এ বিষয়ে আদালতকে অবগত করবেন

  • আনসার ও ভিডিপি, কুড়িগ্রামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    আনসার ও ভিডিপি, কুড়িগ্রামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    ।।জিএম রাঙ্গা।। বার্ষিক কর্মস্পাদন চুক্তি (এপিএ) টীমের সভার সিদ্ধান্ত মোতাবেক দুর্যোগ মোকাবেলায় অক্টোবর মাসে সারাদেশে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি কুড়িগ্রামে জেলাব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে আনসার ও ভিডিপি। এ উপলক্ষ্যে রোববার কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গনে ফলদ, বনজ ও ভেষজ ৫৫ট এবং প্রতি উপজেলায় ১০টি করে এবং ক্লাব-সমিতিগুলোতে ৪০টি বৃক্ষরোপন করা হয়। কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপনে নেতৃত্ব দান করেন সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ ইবনুল হক। উপজেলা পর্যায়ে বৃক্ষরোপনে অংশগ্রহণ করেন উলিপুরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, ফুলবাড়ীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরহাদ আলম চৌধুরী, ভুরুঙ্গামারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, রৌমারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জয় রায়, রাজিবপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম ও আনসার কমান্ডারসহ দলনেতা-দলনেত্রীগণ।

  • বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন

    বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    আধুনিক ঝিনাইদহ উন্নয়নের রুপকার হিসাবে খ্যাত,স্পষ্টবাদী নেতা,বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ,ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা,বীর মুক্তিযোদ্ধা, জননেতা আলহাজ্ব মসিউর রহমান কিছুক্ষন আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জাকির হোসেন গনমাধ্যমকর্মীদের জানান সাবেক সংসদ সদস্য মসিউর রহমান নিজ বাসভবনে হৃদরোগে আক্তান্ত হয়ে হাসপাতালে আনার পথেয় তিনি ইন্তেকাল করেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ২ টি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  অনুষ্ঠিত

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ২ টি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে ২০২২ সালের এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীণদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত এ সভায়

    কলেজ অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গর্ভনিং বডির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী।
    কলেজ শিক্ষার্থী ফারজানা ও আফরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক ও সিনিয়র সাংবাদিক, কলামিস্ট মোঃ হায়দার আলী, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির তোতা,
    কলেজ গর্ভনিং বডির সদস্য মোঃ তরিকুল ইসলাম,
    সাংবাদিক ও দি চাইল্ড কেয়ার একাডেমির পরিচালক মাসুদ আলম প্রমূখ।

    এ অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মোসাঃ নাফিসা হক , গীতা পাঠ করেন নিপা শীল, এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যাপক ও ছাত্রী বৃন্দ।

    এদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের এইচ. এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার সময় কলেজ অডিটারিয়ামে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে গর্ভনিং বডির সভাপতি, রাজশাহী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদুল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওপাড়া ইউপির চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক মোঃ বেলাল উদ্দিন সোহেল, অধ্যক্ষ সেলীম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠানে কলেজ প্রভাষকগণ ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বানারীপাড়ায় জাতীয় যুব দিবস-২০২২  পালিত

    বানারীপাড়ায় জাতীয় যুব দিবস-২০২২ পালিত

    বিশেষ প্রতিবেদক : মঙ্গলবার ১ নভেম্বর সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলায় জাতীয় যুব দিবস – ২০২২ পালিত হয়েছে।দিবস পালনের কর্মসূচির মধ্যে ছিল যুব র‍্যালী ঋণ বিতরণ, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ এবং আলোচনা সভা। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। আলোচনায় অংশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাংবদিক এস মিজানুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ জাহিদ হোসেন প্রমূখ। আলোচনা শেষে আত্মকর্মসংস্থানের জন্য দুজনকে ১ লক্ষ ২০ হাজার টাকা ঞ্চণ এবং ৩০ জন প্রশিক্ষণর্থীদেরকে সনদ বিতরণ করা হয়।#

  • কেশবপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    কেশবপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    কেশবপুর প্রতিনিধিঃ
    কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ১নভেম্বর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, বাবুর আলী গোলদার, সুুফয়া খাতুন শিখা, নাজমূল হুসাইন প্রমুখ।

  • কেশবপুরে জন্মদিনের  উৎসবের মধ্যে এ্যাল কোহল পান করে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে এক

    কেশবপুরে জন্মদিনের উৎসবের মধ্যে এ্যাল কোহল পান করে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে এক

    মোঃ জাকির হোসেন, কেশবপুর
    কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামে এক যুবকের জন্মদিন পালনে আনন্দ উৎসবের মধ্যে এ্যাল কোহল পান করে দুই জন যুবকের মৃত্যু হয়েছে। আর এক জন গুরুতর অসুস্থ হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    এলাকাবাসী ও থানার সূত্রে জানাযায় ২৯ অক্টোবর রাতে কেশবপুর উপজেলার কাটাখালি স্কুল মাঠে বসে কয়েক জন যুবক এক সাথে এ্যাল কোহল পান করে। এরপর রাতে তারা যার যার মত বাড়ি যেয়ে ঘুমাই। দিনে তারা আার জাগেনি। পরে দিন তাদের কেশবপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরমধ্যে দুদিন পর ৩১অক্টোবর সন্ধ্যায় কেশবপুর উপজেলার কালিচরনপির গ্রামের রনজিত বাইন এর একমাত্র পুত্র ইন্দ্রজিৎ বাইন (১৮) ও মনিরামপুর উপজেলার সুজিতপুর গ্রামের মিহির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (২০) মারা যায়। অপর যুবক কালিচরনপুর ছোট পাচ্চুর ছেলে কৃষ্ণপদ(২০) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
    এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান জন্মদিনের উৎসব পালন করতে যেয়ে অতিরিক্ত এ্যাল কোহল পানে তাদের মৃত্যু হয়। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ১৬ ও মেম্বার প্রার্থী ৮৯

    নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ১৬ ও মেম্বার প্রার্থী ৮৯

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে
    চেয়ারম্যান পদে লড়ছেন ১৬ ও মেম্বার প্রার্থী ৮৯। নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমজমাট প্রচার-প্রচারণা চলছে। আগামি ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। দু’টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১৬ জন এবং মেম্বার পদে ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দলীয় প্রতীক ছাড়া এবারই প্রথম ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কৌতুহল বিরাজ করছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    সরেজমিন গিয়ে দেখা যায়, শান্ত-স্বচ্ছ চিত্রা নদী বিধৌত জনপদ নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ। তবে, দু’টি ইউনিয়নেই গ্রাম্য দ্বন্দ্ব-সংঘাত ও হানাহানি রয়েছে। ইতোপূর্বে একাধিক হত্যাকান্ডের ঘটনাও ঘটেছে এখানে। তবে সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সবাই।
    কালিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পেড়লী ইউনিয়নে ১০ জন এবং পাঁচগ্রাম ইউনিয়নে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্ষেত্রে পেড়লী ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে ১১ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৪৪ প্রার্থী মাঠে আছেন। এছাড়া পাঁচগ্রাম ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে নয় ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ২৫ প্রার্থী মাঠে আছেন। উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন সবাই।
    এ ব্যাপারে পেড়লী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রজনীগন্ধা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মানজুর মোরশেদ সাগর বলেন, ভোটারদের কাছে ভালো সাড়া পেয়েছি। আশা করছি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চাই।
    মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন মোল্যা বলেন, দলীয় প্রতীক না থাকায় নির্বাচনে বাড়তি কোনো চাপ নেই। ভোটাররা তাদের মনের মতো প্রার্থীকে ভোট দিবেন। আর ইভিএম-এ গ্রামের লোকজন তেমন অভ্যস্ত নন। তারা ভোট দিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন।
    ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান লস্কর বলেন, আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর এলাকার উন্নয়নে কোনো আগাম গল্প নয়, বিজয়ী হলে বাস্তবেই দেখাতে চাই।
    ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী লায়েক শেখ বলেন, ভোটারদের ভালো সাড়া পেয়েছি। আশা করছি বিজয়ী হবো। বিজয়ী হলে ওয়ার্ডবাসীর উন্নয়ন করতে চাই। অপরপ্রার্থী মুজিবার রহমান শেখ বলেন, আমি সাধারণ খেটে খাওয়া মানুষ। বিজয়ী হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়তে চাই। জনগণের পাশে থাকতে চাই।
    সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মুসলিমা বেগম বলেন, আমি মাইক প্রতীকে খুব ভালো সাড়া পেয়েছি। বিজয়ী হলে যার যা প্রাপ্য তা বুঝিয়ে দিব। অপরপ্রার্থী শামছুন নাহার শ্যামেলা বলেন, আমার আত্মবিশ্বাস অনেক ভোটে বিজয়ী হবো।
    পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী বাদশা মোল্যা বলেন, পাঁচগ্রাম ছোট একটি ইউনিয়ন। শিক্ষা, সড়ক যোগাযোগসহ সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে ইউনিয়নবাসীর সেবা করতে চাই। আমার ঘোড়া প্রতীকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি ২ নভেম্বরের নির্বাচনে বিজয়ী হবো।
    চশমা প্রতীকের প্রার্থী এস এম সাইফুজ্জামান বলেন, আমি এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলাম। নির্বাচন সুষ্ঠু হলে ভোটাররা এবারও আমাকে বিজয়ী করবেন। বিজয়ী হলে তথ্য-প্রযুক্তি নির্ভর মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।
    মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এস এম আশিক বিল্লাহ বলেন, এ ইউনিয়নে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিগত দুই মেয়াদে তেমন কোনো উন্নয়ন হয়নি। আমি বিজয়ী হলে ইউনিয়ন পরিষদ ভবন, স্বাস্থ্য কেন্দ্র, ভূমি অফিস, পোস্ট অফিসসহ রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই। এছাড়া আমাদের এলাকায় ব্যাপক গ্রাম্য হানাহানি রয়েছে। কয়েকটি হত্যাকান্ডও ঘটেছে। চেয়ারম্যান নির্বাচিত হলে হানাহানি দুর করে সবাই যেন সুখ-শান্তিতে বসবাস করতে পারেন, সেই চেষ্টা করব।
    এদিকে, ভোটাররা যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান। তাদের প্রত্যাশা বিজয়ী প্রার্থীরা এলাকার উন্নয়নে কাজ করবেন। নির্বাচনী প্রচারণাকালে তাদের (প্রার্থী) যেমন কাছে পাওয়া যাচ্ছে, বিজয়ের পরও যেন কাছে পাওয়া যায়।
    কালিয়া উপজেলা নির্বাচন অফিসার বিশ্বাস সুজন কুমার জানান, পেড়লী ইউনিয়নে ১৮ হাজার ৩৭৫জন ভোটার আছেন। অন্যদিকে, পাঁচগ্রাম ইউনিয়নে ৬ হাজার ৫৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। দলীয় প্রতীক ছাড়া প্রথম ইভিএম-এ ভোট নিয়ে আলোচনা-সমালোচনা
    ‘সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে’ ২ নভেম্বর নড়াইলের পেড়লী ও পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
    এ উপলক্ষে সোমবার সকালে পঞ্চগড় জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
    বিকালে জেলা পরিষদ মিলনায়তনে পুনর্মিলনী ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
    এসময় জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় জাসদের নেতা সামুস কিবরিয়া প্রধান,জেলা জাসদ নেতা আজহারুল ইসলাম, শেখ সাজ্জাদ হোসেন বক্তব্য দেন।
    সভায় অনেক প্রবীণ নেতা জাসদের রাজনীতির স্মৃতিচারণ করে বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করে জেলা জাসদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়।

    অধ্যাপক এমরান আল আমিন বলেন,গণতান্ত্রিক ব্যবস্থা,অসাম্প্রদায়িক সমাজ ও কল্যাণ রাস্ট্র নির্মাণে সকল গণতান্ত্রিক শক্তিকে একই প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলে লুন্ঠনতন্ত্র উচ্ছেদ করতে হবে।