Author: desk

  • ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার  অপরাধীদের  আতঙ্কের নাম তদন্ত ওসি ফারুক হোসেন

    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অপরাধীদের আতঙ্কের নাম তদন্ত ওসি ফারুক হোসেন

    আরিফ রববানী ময়মনসিংহ /

    ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার মাদকসেবী, ছিনতাইকারী সন্ত্রাসী, ভূমিদস্যু ও জুয়ারী,বখাটে এবং কিশোর গ্যাং এর নিকট মূর্তিমান আতঙ্কের হয়ে উঠেছেন থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি তদন্ত) ফারুক হোসেন । তিনি কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর থেকে থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এর দিকনির্দেশনা মোতাবেক একের পর এক চিহ্নিত মাদকসেবী ও তালিকা ভুক্ত অপরাধীদের গ্রেফতারে এবং স্বচ্ছতা সহিত তদন্ত কার্যক্রম চালিয়ে মিথ্যা ও হয়রানি মোলক মামলা থেকে নিরীহ মানুষদের রক্ষা করে দেখিয়েছেন সাফল্য। আর যার কারণে কোতোয়ালি মডেল থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বদাই স্বাভাবিক রয়েছে।

    পুলিশ জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্য বাস্তবায়নে জনগণের বন্ধু হয়ে স্বচ্ছ ও হয়রানিমুক্ত পুলিশি সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন।

    খোঁজ নিয়ে দেখা গেছে, ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকায় কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার ২৪ঘন্টার মধ্যেই সকল আসামিসহ অপরাধের সাথে সংশ্লিষ্ট আলামত উদ্ধারের অনেকগুলো ঘটনা রয়েছে। সম্প্রতি কালে
    ময়মনসিংহে চাঞ্চল্যকর মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় তার নিখুত তদন্তে ৮ ডাকাত গ্রেফতার এবং একই সাথে ৪ হাজার লিটার সয়াবিন তৈল উদ্ধার করে ব্যাপক আলোচনার স্থান দখল করে নিয়েছেন পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন।
    এছাড়াও আরো অসংখ্য ডাকাতি মামলার আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার করে তিনি বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। করোনা কালীন মহামারি সময়ে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত ও সঠিক স্বাস্থ্যবিধি মানাতে উৎসাহিতকরা এবং লক ডাউনে অসহায় মানুষদের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করা সহ করোনায় আক্রান্ত হয়ে মৃত রোগীর দাফন করা থেকে শুরু করে মানবিক সকল কাজ নিরলস ভাবে পালন করেছেন তিনি।

    উল্লেখ্য, কোতোয়ালী মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন গত ২০২০সালের ৭নভেম্বর তারিখে যোগদান করেন। এর আগে তিনি কোতোয়ালী মডেল থানা এলাকার ১নং ফাড়ির ইনচার্জ হিসাবে অত্যন্ত নিষ্ঠা এবং সুনামের সাথে তার ওপর অর্পিত দায়িত্বভার পালন করেছেন। যে কারণে কোতোয়ালি মডেল থানা এলাকার মানুষের কাছে তিনি সৎ সাহসী ও দক্ষ অফিসার হিসাবে পরিচিত। থানায় তদন্ত অফিসার হিসাবে যোগদানের পর তিনি অনেক সময় তো অপরাধীরা অপরাধ সংগঠনের প্রস্তুতির পূর্ব মূহুর্তেই হাতে নাতে আটক করেছেন দূরদর্শিতায়। গত ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ,সিটি কর্পোরেশন সহ বিভিন্ন নির্বাচনেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রেখে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পেছনে ছিল তার ব্যাপক পরিশ্রম। এর আগে কখনো কেউ নিজের ব্যবহৃত মোবাইল ফোন চুরি হলে বা হারিয়ে গেলে আবার তা ফিরে পাবেন এমনটা আশা একদমই করতেন না। থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এর দিকনির্দেশনা মোতাবেক ওসি তদন্ত ফারুক হোসেন বিপরীত ধর্মী সফলতা দেখিয়েছেন এই হারানো বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে।

    কোতোয়ালি মডেল থানার থানার অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনা মোতাবেক তদন্ত ওসি ফারুক হোসেন তার প্রচেষ্টায় বিগত দিনের কার্যক্রমে থানা পুলিশ বিপুল সংখ্যক মাদক উদ্ধার ও সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে মাদক নির্মুলে ভূমিকা রেখেছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ । এছাড়াও তিনি যোগদানের পর থেকে যে কোন মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে রুজু হওয়ার কারণে থানা এলাকাতে দালাল-বাটপারদের মাথায় হাত পড়েছে। ফলে পুলিশের প্রতি বিরূপ ধারণা থেকে বেড়িয়ে এখন সাধারণ মানুষ তাদের সকল সমস্যায় নির্ভয়ে থানায় আসেন এবং ওসি তদন্ত ফারুক হোসেন এর সাথে সরাসরি কথা বলেন।

    পুলিশ জনগণের বন্ধু তার প্রমাণ করে দিয়ে কোতোয়ালি মডেল থানার আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় উপজেলাবাসীর কাছে আলোচনার স্থান দখল করে নিয়েছেন তিনি।
    ওসি তদন্ত ফারুক হোসেন এই প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় বলেন, সন্ত্রাসী, ভুমিদস্যু, ইভটিজার এরা সমাজের শত্রু। অপরাধীদের প্রতি কোনো প্রকার নমনিয়তা আমার নেই। তারা যত শক্তিশালীই হোক না কেন আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই। পুলিশ হচ্ছে জনগণের সেবক। আমাদের কাজ নিরলস ভাবে জনগণের সেবা প্রদান করা। সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ এখন আগের চাইতে অনেক বেশি দক্ষতা এবং দ্রুততার সাথে কাজ করছে।

    তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর নির্দেশনা মোতাবেক থানার ওসি স্যারের নেতৃত্বে থানা এলাকাকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে সকলের সম্মিলিত চেষ্টা থাকতে হবে। কোতোয়ালি মডেল থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন ওসি তদন্ত ফারুক হোসেন ।

  • হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সাম্প্রতিক সময়ে চোখ ওঠা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সাম্প্রতিক সময়ে চোখ ওঠা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর নিয়মিত সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে চোখ ওঠাঃ চিকিৎসা, প্রতিকার ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের আয়োজনে আজ ২ নভেম্বর বুধবার বিকেলে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সাধারণ সম্পাদক ডাঃ শাহ মোহাম্মদ সরোয়ার জাহান ,মূখ্য আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ এস এম মোছাদ্দেকা ইসলাম রুপসা ।বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোস্তফা আলম বনি, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রবাল সূত্রধর, কিডনি বিশেষজ্ঞ ডাঃ সুশান্ত কুমার বর্মন, হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওসার আহমেদ ।
    উক্ত সায়েন্টিফিক সেমিনারে শতাধিক অংশগ্রহনকারী অংশ নেন।

  • লালমনিরহাটে শ্রেষ্ঠ ওসি এরশাদুল আলম

    লালমনিরহাটে শ্রেষ্ঠ ওসি এরশাদুল আলম

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের সদর থানার (ওসি) এরশাদুল আলম,সেপ্টেম্বর ২০২২ খ্রি. মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনায় জেলার শ্রেঠ ওসি নির্বাচিত হন।

    গত (৩০ অক্টোবর) ২০২২ইং সকাল ১১.০০ ঘটিকায় লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) জনাব মো. রবিউল ইসলাম মহোদয়ের সঞ্চালনায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে,সেপ্টেম্বর ২০২২ খ্রি. মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    পুলিশের একজন নিষ্ঠানবান কর্মঠো ও দ্বায়িত্বশীল কর্মকর্তা হিসেবে লালমনিরহাট জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করার পর,মো.এরশাদুল আলম, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদেরকে নিরুৎসাহীত করা সহ সামাজিক সব ধরনের অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণ করার সুচিন্তিত কর্ম পরিকল্পনা করেন।এরই ধরাবহিকতায় (ওসি)এরশাদুল আলম, গত সেপ্টেম্বর ২০২২ইং এক মাসে সদর থানার ব্যাপক মাদক উদ্ধার সহ, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং এছাড়া গ্রেফতারী পরোয়ানার আসামীকে আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার, জরুরী সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে ভিকটিম উদ্ধার করে, এরই মধ্যে লালমনিরহাট জেলার চৌকস পুলিশ আফিসার হিসেবে, পুলিশ প্রশাসনে সমাদৃত হন।

    উল্লিখিত এক মাসে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভায় তিনি ভালো কাজের জন্য ও সাহসিকতার সাথে বিভিন্ন কর্মকান্ড পরিচালনার জন্য লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করেন এবং জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা সনদ প্রদান করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়। ওসি এরশাদুল আলম, এর বিভিন্ন কর্মকান্ড যেমন বিট পুলিশিং,কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি, বাল্যবিবাহ রোধ,চুরি, ছিনতাই,গুজবরটানো,জঙ্গী দমন,জমিজমার নিস্পত্তি, মাদক ও চোরাচালান প্রতিরোধ,আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে ব্যাপক সাড়া জাগিয়ে জনসাধারণের কাছে বন্ধু হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন।

    ওসি এরশাদুল আলম, বলেন, আমরা পুলিশ জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।আমি আমার এ সফল্যের জন্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয় এর কাছে কৃতজ্ঞ। আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হতে পুরস্কার প্রাপ্তি সময় আনন্দের, সেই সাথে দায়িত্ব বোধ ও কাজের স্পৃহা অনেক গুন বেড়ে যায়।সিনিয়র স্যারদের এমন অনুপ্রেরণা মুলক কার্যক্রম সবসময় কাজে প্রেরণা জোগায়। আমাকে সবসময় সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    আরো জানা গেছে ওসি এরশাদুল আলম, পুলিশ হিসেবে যোগদানের পর তিনি এ দীর্ঘ সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে সু নামের সাথে কাজ করে প্রশংসা অর্জন করেন।তিনি একজন ক্রীড়াবিদ ও বটে। ক্রীড়ার ক্ষেত্রে ও বিভিন্ন সময় পুরস্কার লাভকরেন।

    হাসমত উল্লাহ।।

  • ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার-৬

    ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার-৬

    আরিফ রববানী ময়মনসিংহ ॥ ময়মনসিংহে আন্তঃজেলা মোটরাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২টি চোরাই মোটর সাইকেল ও মোটর সাইকেলের লক ভাংগার ৪টি মাস্টার চাবি উদ্ধার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের সফল অভিযানে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দিঘারকান্দা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

    জেলা গোয়েন্দা ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা ময়মনসিংহ বিভাগীয় নগরীর দিঘারকান্দা এলাকায় চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন খবর পেয়ে তাৎক্ষনিক ডিবির এসআই রেজাউল আমীন বর্ষনকে অভিযান পরিচালনায় নির্দেশ দেয়া হলে ঐ কর্মকর্তা সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালায়। অভিযানে দিঘারকান্দা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ২টি চোরাই মোটরাসাইকেল ও মোটরসাইকেলের লক ভাংগার ৪টি মাস্টার চাবিসহ আন্তঃজেলার মোটর সাইকেল চোর চক্রের ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইলের মধুপুরের মাকসুদ হোসেন মানিক ওরফে মাহবুব মানিক, পঞ্চগড়ের বোদা থানার নুর ইসলাম, চাদপুরের মতলব থানার সোহেল মিয়াজী, চাদপুরের দক্ষিণ মতলব থানার রনি মিজি ও কামরুজ্জামান সিটু এবং চাদপুরের মতলব উত্তর থানার সোহান প্রধান। তাদেও বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

    জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান- গ্রেফতারকৃত চোরদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বুধবার আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান- মোটরসাইকেল চোরচক্রের পলাতক সদস্য ও আরো চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়ে তিনি অভিযানকে সফল করতে তথ্য দিয়ে সহযোগীতা করতে সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান।

  • ধামইরহাটে শান্তিপূর্ণভাবে ইউপি উপ-নির্বাচন অনুষ্ঠিত: নির্বাচিত হলেন রাজীব হোসেন

    ধামইরহাটে শান্তিপূর্ণভাবে ইউপি উপ-নির্বাচন অনুষ্ঠিত: নির্বাচিত হলেন রাজীব হোসেন

    আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হলেন রাজীব হোসেন।

    ২ নভেম্বর সকাল ৮ টায় কালুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট শুরু হয়ে চলে একটানা বিকেল ৪ টা পর্যন্ত। ১ হাজার ৭৩৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের ফলাফলে ৭৮৮ ভোট পেয়ে রাজিব হোসেন (তালা) বেসরকারী ভাবে ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আক্কাস আলী (ফুটবল) পেয়েছেন ৬৯৮ ভোট ও অপর প্রার্থী হায়দার আলী পেয়েছেন ৩২ ভোট। নির্বাচনে প্রিজাইটিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার ফলাফল নিশ্চিত করে জানান, অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এস.আই শাহজাহান আলী, এ.এস আই মাসুদ রানা, ৬ জন সহ সহকারী প্রিজাইটিং, ১২ জন পোলিং, প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য। নির্বাচনে প্রশাসানিক দায়িত্ব পালন করে সুষ্ঠু নির্বাচন উপহার দেন অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম, পত্নীতলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আজিজুল কবির, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলাা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন ও যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • তারাগঞ্জে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    তারাগঞ্জে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরের তারাগঞ্জ উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক যোগদানের পর থেকে অনিয়মিত ও অনির্দিষ্ট সময়ে ঋণ দেওয়া-নেওয়া, গ্রাহক হয়রানী ও কর্মে ফাঁকিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
    ভুক্তভোগী উপজেলার কুর্শা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের সুফল রায়ের ছেলে বিকাশ রায় বলেন, আমি গত মার্চ মাসে যুব উন্নয়ন কর্মকর্তার অফিসে ৬০ হাজার টাকা ঋণ নেওয়ার জন্য আবেদন করি। ওই অফিসের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক আমার কাছে ৬ হাজার টাকা দক্ষিণা দাবি করেন। আমি তার দক্ষিণা দিতে অস্বীকার করায় আমকে ঋণ না দিয়ে আজকাল করে দীর্ঘদিন নানান ভাবে হয়রানি করছে। ওই যুব উন্নয়ন অফিসের কর্মচারী কর্মকর্তাদের এমন আচরণে সেবা গ্রহীতাগণ সেবা না পেয়ে বিমুখে ফিরছে। ফলে আমার মত বেকার যুবকেরা বেকারত্বের অভিশাপে ভুগছে।
    আরেক ভুক্তভোগী উপজেলার ইকরচালী ইউনিয়নের সরকার পাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে মমিনুর ইসলাম বলেন, আমি উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে ঋণ নিয়েছিলাম তা নিয়মিত ও নির্দিষ্ট সময়ে পরিশোধ করছি। ঋণ পরিশোধ করার পর আমি আমার সঞ্চায় জামানতের টাকা উত্তোলনের জন্য উপজেলা যুব উন্নয়ন অফিসে গেলে যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক আজ কাল করে নানান ভাবে আমাকে হয়রানী করছে। ওই যুব উন্নয়ন অফিসের কর্মচারী কর্মকর্তাদের এমন আচরণে সেবা গ্রহীতাগণ সেবা না পেয়ে বিমুখে ফিরছে।
    অভিযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, আমি নিয়ম মেনে কাজ করি কিন্তু মাঝে মধ্যে অফিসের কাজে বাইরে যেতে হয়। তবে সকাল ৮-থেকে বিকাল ৩টা প্রযন্ত আমার মত কোনো অফিসার নিয়ম মানে না।

    এলাকাবাসী ও সচেতন মহল যুব উন্নয়ন অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সরেজমিন তদন্ত পূর্বক অভিযুক্ত তারাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

  • মোংলায় মৃতদের উদ্দেশ্যে পবিত্র খ্রিষ্টযাগ, বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত ও খ্রিষ্ট প্রসাদ বিতরণ

    মোংলায় মৃতদের উদ্দেশ্যে পবিত্র খ্রিষ্টযাগ, বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত ও খ্রিষ্ট প্রসাদ বিতরণ

    মোংলা প্রতিনিধি।
    মোংলায় মৃত খ্রিষ্টান ব্যক্তিদের উদ্দেশ্যে খ্রিষ্টযাগ, বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত ও প্রসাদ বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের শেহলাবুনিয়ার এনিউপাড়ার খ্রিষ্টান কবরস্থান চত্বরে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এ অনুষ্ঠান পরিচালনা করেন শেহলাবুনিয়া ক্যাথলিক চার্চের পালক পুরোহিত দানিয়েল মন্ডল। বিকেল থেকে এ কবরস্থান চত্বরে মৃতদের পরিবারের সদস্যরা ফুল, মোমবাতি ও আগরবাতি দিয়ে কবর সাজাতে শুরু করেন। তারা যে যার মত কবরের মৃতদের জন্য প্রার্থণা করেন। ধর্মীয় সকল অনুষ্ঠান শেষে পালক পুরোহিত দানিয়েল মন্ডল সকল মৃত পরিবারের স্বজনদের সাথে নিয়ে প্রার্থণা করেন। এ অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন এলাকার খ্রিষ্ট সম্প্রদায়ের লোকজন সমবেত হন। সকলেই এ আনুষ্ঠানিকতা শেষ করে খ্রিষ্ট প্রসাদ গ্রহণ করেন। অনুষ্ঠানে খ্রিষ্ট গুরু দানিয়েল মন্ডল সকলের উদ্দেশ্যে বলেন, যারা পাতালে চলে গেছেন মৃত সে সকল ব্যক্তিদের জন্য আমরা প্রার্থণা করতে এসেছি। সেই সাথে আমাদেরকেও মৃত্যুর প্রস্তুতি নিতে হবে পাতালে ভাল থাকার জন্যই। তিনি বলেন, প্রতি বছর ২ নভেম্বর সকল মৃত লোকের পর্বদিন অর্থাৎ মৃত খ্রিস্টান ব্যক্তিদের জন্য যাগ, বিশেষ প্রার্থণার পাশাপাশি খ্রিষ্ট প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। এর আগে ১লা নভেম্বর সকল সাধু-সাধ্যিদের পর্ব পালন করা হয়েছে। তিনি আরো বলেন, সারা পৃথিবীতে এই দিনে মৃত খ্রিষ্টদের স্মরণে এই খৃষ্ট পর্বদিন পালিত হয়ে আসছে।

  • ক্ষেতলাল উপজেলা দুটি  ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী

    ক্ষেতলাল উপজেলা দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বজলুর রহমান তুলশিগঙ্গা ইউনিয়নে ৫ হাজার ৪৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাইকুল ইসলাম লেবু মোল্লা আনারস প্রতীক পেয়েছেন ২ হাজার ৩৩ ভোট।

    বড়তারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বোরহান উদ্দীন ৬ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বারিক মন্ডল আনারস পেয়েছেন ৪ হাজার ৫৩০ ভোট।
    উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার ক্ষেতলাল উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হওয়ায় বিজয়ী সর্মথকরা শুভেচ্ছা জানান। বুধবার (২নভেম্বর) সকাল ৮ থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।

    ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আনিছার রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

  • আশুলিয়ায় শতাধিক বাড়ি ঘরের দূষিত পানি ডুকে বেহাল অবস্থা-নয়নজুলি খালটিও উদ্ধার হয়নি

    আশুলিয়ায় শতাধিক বাড়ি ঘরের দূষিত পানি ডুকে বেহাল অবস্থা-নয়নজুলি খালটিও উদ্ধার হয়নি

    হেলাল শেখঃ ঢাকার প্রধান শিল্পা ল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরে প্রায় দুই শতাধিক বাসা বাড়ি ঘরের ভেতরে দূষিত পানিতে বেহাল অবস্থা। একদিকে ড্রেনের ব্যবস্থা ভেঙে পড়েছে, অন্যদিকে অপরিকল্পিত বাড়ি ঘর ও কল কারখানা নির্মাণ করায় রাস্তায় পানি ছেড়ে দেয়ায় রাস্তার বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এর কারণে প্রতিদিন হাজার হাজার শ্রমিকসহ জনগণের চরম ভোগান্তি হচ্ছে বলে ভুক্তভোগীরা জানায়। এ বিষয়ে প্রতিকার চেয়ে একাধিকবার মানববন্ধন করেছেন স্থানীয়রা তবুও কোনো ফায়দা হয়নি বলে অনেকেই অভিযোগ করেন।
    মঙ্গলবার (১ নভেম্বর ২০২২ইং) সকাল ৮টার দিকে ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকাবাসী একটি মানববন্ধন করেন, মানববন্ধনে ঢাকা থাই লিমিটেডের দূষিত পানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। অন্যদিকে আশুলিয়ার বিভিন্ন সড়কের দুইপাশের ফুটপাত হকারদের দখলে রয়েছে আর ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, পাশে সরকারি নয়নজুলি খালটিও প্রভাবশালিদের দখলে রয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
    দেখা যায়, আশুলিয়ার জামগড়াসহ বেশিরভাগ রাস্তার পাশে বাঁশের মাচাল দিয়ে রেখেছে ড্রেনের উপর। মহাসড়ক ও শাখা রোডগুলোর বেশ কয়েকটি রাস্তায় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় বেশিরভাগ রাস্তার বেহাল অবস্থা। অন্যদিকে সরকারি আইনের তোয়াক্কা না করে অপরিকল্পিত ভাবে বাড়ি ঘর নির্মাণসহ সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে রেখেছে প্রভাবশালীরা, কিছু মার্কেটের মালিকরাও হকারদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে থাকেন দালাল চক্র। দেখা যায়, জামগড়া পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের আওতায় অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা এ বিষয়ে এড়িয়ে যান, আর সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভুমিকায় থাকার কারণে এলাকাবাসী নাগরিক সুবিধা থেকে বি ত হচ্ছেন বলে অনেকেই অভিমত প্রকাশ করেন। কেউ কারো খবর রাখে না বলে স্থানীয় জনপ্রতিনিধিদের নানারকম ভাবে দোষ দিচ্ছেন অনেকেই।
    এ বিষয়ে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল জলিল (রাজন) বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখছি এলাকায় অপরিকল্পিত বাসা বাড়ি করা হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা নেই, সেই সাথে পানি যাওয়ার যায়গা না থাকায় সমস্যা হচ্ছে, আর নয়নজুলি খালটি উদ্ধার করা না হলে আশুলিয়ার নরসিংহপুরসহ পুরো আশুলিয়ার বাড়ি ঘর রাস্তায় পানি জমে থাকবে সবসময়। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সবার সহযোগিতা চেয়েছেন এ ব্যাপারে।
    এ ব্যাপারে ঢাকা থাই লিমিটেডের এডমিন জিএম ফিরোজ সাহেব বলেন, আমাদের কোনো সমস্যা নেই, একাধিক পোশাক কারখানার দূষিত পানি গিয়ে এলাকার বাসা বাড়িতে ডুকে পড়ে এই অবস্থা হয়েছে, তিনি বলেন, রাজন মেম্বার এই এলাকায় এসে পরিদর্শন করেছেন। আমাদের করার কিছু নেই।
    এ ব্যাপারে ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার হাজী হালিম মৃধা বলেন, আশুলিয়ার বাইপাইল থেকে জিরাবো সড়ক, জামগড়া-বাগবাড়ি রোড, জামগড়া-মধ্যপাড়া থেকে শাহজাহান মার্কেট পর্যন্ত এবং জামগড়া হিয়ন মোড় থেকে মনির মার্কেটের রাস্তার মুখ পর্যন্ত, জামগড়া-সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড ও মোল্লাবাড়ি রোডসহ বিভিন্ন রোডের পাশে অনেকেই অপরিকল্পিত ভাবে বাড়ি ঘর উঁচু করে নির্মাণ করায় রাস্তা নিচু হয়ে যায়। এর কারণে সবসময় রাস্তায় পানি জমে থাকে। সেই সাথে এলাকার কিছু বাড়ি ও পোশাক কারখানার ময়লা পানি রাস্তায় ছাড়ায় প্রায় সবসময় নিচু রাস্তায় সেই পানি জমে থাকে। রাস্তা দেখে মনে হয় ড্রেনের মতো, জমে থাকা ময়লা পানি গাড়ির চাকায় ঢেউ খেলে রাস্তায়। বৃষ্টি না হলেও রাস্তায় পানি জমে থাকে আর বৃষ্টি হলেতো রাস্তায় হাটু পানি হয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুঁইয়ার সাথে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
    আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম খাঁন (লিটন) বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও উপজেলা প্রশাসনকে এলাকার সমস্যার বিষয়ে জানানো হয়েছে, তারা নয়নজুলি খাল ও রাস্তা পরিদর্শন করলেও কোনো কাজ হয়নি। তিনি আরও বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে আমরা যারা নামাজের সময় মসজিদে আসা যাওয়া করি আমাদের নানারকম সমস্যা হয়, এর সমাধান করার কেউ নেই। তিনি আরও বলেন, এলাকার মসজিদের সাথে সংযুক্ত রাস্তা নির্মাণ কাজ করাসহ ড্রেনেজ ব্যবস্থা করা হলে এবং নয়নজুলি খালটি উদ্ধার করা হলে এই সমস্যার সমাধান হবে।
    আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, বর্তমান সরকার পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এর জন্য ধন্যবাদ, কিন্তু আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়াসহ বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। শত বছরের সরকারি নয়নজুলি খালটিও উদ্ধার হয়নি। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, ঢাকা-১৯ আসনের এমপি’র এলাকা এটি কিন্তু এই এলাকায় রাস্তার বেহাল অবস্থা ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ছে, বৃষ্টি না থাকলেও রাস্তায় নোংরা পানি থাকে সবসময়, এই সমস্যা দেখবে কে? এ ব্যাপারে এলাকার কয়েক লক্ষ শ্রমিক ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রী’র হস্তক্ষেপ কামনা করছি।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেছেন, এলাকাবাসী ও জনপ্রতিনিধিসহ দলীয় নেতা কর্মীরা সহযোগিতা করলে নয়নজুলি খালটি উদ্ধার করা হবে, সেই সাথে ড্রেনেজ ব্যবস্থা করা যাবে, তাহলে রাস্তার বেহাল অবস্থা আর থাকবে না। তিনি আরও বলেছেন, চলমান রাস্তার কাজ করা হচ্ছে, সরকার উন্নয়নমূলক কাজ করছে। তিনি আরও বলেছেন, উন্নয়নমূলক যেকোনা কাজে আপনাদের পাশে আমি আছি, থাকবো।

  • নওগাঁয় জাতীয় যুব দিবস পালিত হয়েছে

    নওগাঁয় জাতীয় যুব দিবস পালিত হয়েছে

    নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” শীর্ষক প্রতিপাদ‍্য বিষয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

    জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধদপ্তর নওগাঁ যৌথভাবে আয়োজিত কর্মসূচীতে ছিল আলোচনাসভা, যুব ঋনের চেক ও সনদপত্র বিতরন।

    মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান।

    যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাভেদ ইকবালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন এবং অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, জেলা পরিষদের সদস‍্য সাবেক উপজেলা চেয়ারম‍্যান পারভীন আখতার এবং রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান

    অনুষ্ঠানে পোষাক তৈরী, গবাদি পশু পালন, মোবাইল সার্ভিসিং, মৎস‍্য চাষ এবং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত মোট ২১জন যুব ও যুব মহিলার মধ‍্যে ৯ লক্ষ ৯০ হাজার টাকার ঋনের চেক বিতরন করা হয়।

    এ ছাড়াও জেলার ৪ জন উদ্যেক্তার মধ্যে সন্মাননা ক্রেষ্ট এবং সনদপত্র ও মোটরযান লাইসেন্স বিতরন করা হয়।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।