Author: desk

  • রাঙ্গাবালীতে বন মামলার ভয় দেখিয়ে বনকর্মীদের চাঁদাবাজি

    রাঙ্গাবালীতে বন মামলার ভয় দেখিয়ে বনকর্মীদের চাঁদাবাজি

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী ঃ
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তিন যুগ ধরে বন গবেষণা ইন্সস্টিউটে কর্মরত রয়েছেন দুই কর্মচারী। দীর্ঘদিন একই জায়গায় চাকরির সুবাদে তারা জরিয়ে পড়েছেন অনিয়ম দুর্নীতিসহ নানান অপকর্মে। বনের দোহাই দিয়ে মানুষের ব্যক্তি মালিকানাধীন জমি দখল এবং গাছকাটা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
    অভিযুক্ত মো. মোস্তফা স্পিডবোট ড্রাইভার পদে এবং হারুন অর রশিদ নৌকাচালক পদে বাংলাদেশ বন গবেষণার ইনস্টিটিউটের প্লানটেশন ট্রেইল ইউনিটে রাঙ্গাবালী উপজেলায় কর্মরত আছেন।
    জানা গেছে, বন গবেষণা ইনস্টিটিউটের প্লানটেশন ট্রেইল ইউনিটে রাঙ্গাবালী উপজেলায় ১৯৮৫ সালে নৌকাচালক পদে হারুন অর রশিদ এবং ১৯৯৩ সালে স্পিডবোট ড্রাইভার পদে মো. মোস্তফা যোগ দেন। সেই থেকে তারা একই কর্মস্থলে রয়েছেন।
    ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন চাকরির সুবাদে তারা জড়িয়ে পড়েছেন নানান অপকর্মে। দুর্গম এলাকা হওয়ায় কর্মকতা থাকেন না এখানে। এই সুযোগে তারা যোগসাজশ করে বনের গাছ বিক্রি করছেন। ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন গাছ কাটতেও তাদের দিতে হয় মোটা অংকের টাকা। বনের গাছ কাটা মামলা দেয়ার হুমকি দিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। কেউ টাকা না দিলে তাদের নানানভাবে হয়রানি করা হয়। রাঙ্গাবালী সদরের বাহেরচর বাজারের বাসিন্দা ভুক্তভোগী মো. নাফিজ আহমেদ বলেন, রাঙ্গাবালী বন গবেষণা অফিসের রাস্তার অপর পাশে আমাদের পৈতৃক সম্পতি রয়েছে। রেকর্ডভুক্ত এই জমি এক সময় খালি পড়ে ছিল। তখন মোস্তফা এবং হারুন এই যায়গা দখলের জন্য রাতের আধারে কয়েকটি কেওরা গাছ লাগান। পরে দিনের বেলা আমাদের বলে দেয় গাছের পাশে গেলে বা জায়গার কাছে গেলে গাছ কাটা মামলা দিয়ে দেবে। এই ভয়ে আমরা গত কয়েক বছর ধরে সেখানে যাই না। এরমধ্যেই গত মার্চ মাসে তারা আমাদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেয়ায় আমাদের জায়গাকে কাটা তারের বেড়া দিয়ে আটকিয়ে দেয়।
    গহীনখালী এলাকার বাসিন্দা খোকন মিয়া বলেন, বেড়িবাঁধের অপর পাশে তাদের রেকর্ডভুক্ত জায়গায় একটা বাড়ি আছে। সেই বাড়ির পিছনে মোস্তফা ও হারুন কয়েকটা কেওরা গাছ লাগায়। বিষয়টি তখন আমরা বুঝতে পারি নাই। পরে তারা হঠাৎ করে এসে বলে গাছ যেখানে আছে, সেই জায়গা আমাদের। টাকা না দিলে মামলা দিয়ে দেব।
    বাহেরচরের বাসিন্দা আব্দুর রউফ বলেন, আমাদের টাকা দিয়ে ক্রয় করা রেকর্ড জমিতে কাটা তারের বেড়া দিয়ে রেখেছে। বনের দোহাই দিয়ে আমাদের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। তাদের কাগজপত্র দেখাতে বললে তারা বলে বন বিভাগ যেখানে ইচ্ছে সেখানে জায়গা নিতে পারে। কাগজপত্রের দরকার পরে না। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মোস্তফা বলেন, দীর্ঘদিন ধরে এখানে আছি। আমরা কাগজপত্র বুঝি না। যেখানে গাছ আছে সেটাই আমাদের জায়গা। এখানে কোনো আইন নেই। একই ধরনের কথা বলে বিষয়টি এড়িয়ে যান হারুন অর রশিদ। বন গবেষণার সিনিয়র রিসার্চ অফিসার এ কে আজাদ বলেন, রেকর্ডভুক্ত জমিতে কাটা তারের বেড়া দেয়ার সুযোগ নেই। তবে বন হয়তো তাদের কাছে রক্ষার্থে দিয়েছে। যদি মালিকানা জমিতে বন বিভাগ কাটা তারের বেড়া দিয়ে থাকে তাহলে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যার জমি তিনি বুঝে নিতে পারেন। আমাদের কোনো আপত্তি নেই। আর আমাদের বিভিন্ন জায়গাতেই কর্মচারীরা দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত আছে।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।

  • জেলহত্যা দিবসে সুজানগরে আ.লীগের শোক র‌্যালি

    জেলহত্যা দিবসে সুজানগরে আ.লীগের শোক র‌্যালি

    এম এ আলিম রিপন,সুজানগরঃ গভীর শোক ও বিন¤্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সুজানগরে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আ.লীগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের স ালনায় অনুষ্ঠিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন, বাঙ্গালি জাতির জীবনে এক বেদনাবিধুর দিন আজ। ১৯৭৫ সালের এই দিনে (৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। মধ্যরাতে কারাগারের ভিতরের এমন জঘন্য ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। ওই ঘটনায় দেশবাসীসহ সারাবিশ্ব স্তম্ভিত হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর খুনি মোশতাক-জিয়াচক্র কারান্তরালে চার নেতাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। জাতীয় এই চার নেতাকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ সুদীর্ঘ লড়াই-সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আওয়ামীলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিচক্র এবং তাদের হত্যার রাজনীতিকে পরাজিত করেছে। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আহম্মেদ ফররুখ কবির বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আফসার আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক,আ.লীগ নেতা কুতুব ও মেহেদী মাসুদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ। শেষে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে নিহত সকলের এবং ১৯৭৫ সালের (৩ নভেম্বর) নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সুজানগর উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে দলীয় প্রতীক ছাড়া পেড়লী ইউপিতে জারজিদ মোল্যা ও পাঁচগ্রামে সাইফুজ্জামান বিজয়ী

    নড়াইলে দলীয় প্রতীক ছাড়া পেড়লী ইউপিতে জারজিদ মোল্যা ও পাঁচগ্রামে সাইফুজ্জামান বিজয়ী

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে দলীয় প্রতীক ছাড়া পেড়লী ইউপিতে জারজিদ মোল্যা ও পাঁচগ্রামে সাইফুজ্জামান বিজয়ী। নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জারজিদ মোল্যা এবং পাঁচগ্রাম ইউপিতে এস এম সাইফুজ্জামান বিজয়ী হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, দলীয় প্রতীক ছাড়া বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পেড়লী ইউপিতে জারজিদ মোল্যা পেয়েছেন ৩ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনিসুল ইসলাম বাবু পেয়েছেন ৩ হাজার ৫৪৯ ভোট। পাঁচগ্রাম ইউপিতে এস এম সাইফুজ্জামান এক হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাদশা মোল্যা পেয়েছেন এক হাজার ২৯২ ভোট।
    এদিকে, দু’টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৬ জন এবং মেম্বার পদে ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে পেড়লী ইউনিয়নে ১০ জন এবং পাঁচগ্রাম ইউনিয়নে ছয়জন চেয়ারম্যান প্রার্থী। এক্ষেত্রে পেড়লী ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে ১১ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৪৪ প্রার্থী ভোটযুদ্ধে নামেন। এছাড়া পাঁচগ্রাম ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে নয় ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
    কালিয়া উপজেলা নির্বাচন অফিসার বিশ্বাস সুজন কুমার জানান, সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পেড়লী ইউনিয়নে ১৮ হাজার ৩৭৫জন ভোটার। অন্যদিকে, পাঁচগ্রাম ইউনিয়নে ৬ হাজার ৫৪৪ জন ভোটার রয়েছেন।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
    নড়াইল থেকে।

  • ধামইরহাটে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ধামইরহাটে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
    নওগাঁর ধামইরহাটে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৩ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় আমাইতাড়া মোড়ে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদর হোসেন। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ মুক্তাদিরুল হক মুক্তার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, সহ সভাপতি আবু হানিফ, মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাবিদ হোসেন মৃদু, সহ সভাপতি সেলিম মাহমুদ রাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী কমল, সালেহ আহমদ, সিরাজুল ইসলাম, লুইছার রহমান, আলমপুর ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান ওসমান গনি, খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি ফারুক হোসেন, সম্পাদক ও কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, সরকারি এম এম কলেজ ছাত্র লীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়নের দলীয় ও সহযোগি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি।

  • তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যূবার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্কুল/কলেজগামী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

    তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যূবার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্কুল/কলেজগামী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

    বিশেষ প্রতিনিধিঃ
    বিএনপি প্রয়াত স্থায়ী কমিটির সদস্য, যশোর উন্নয়নের কারিগর,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলাম এর ৪র্থ মৃত্যূবার্ষিকী উপলক্ষে দূর দুরন্তে স্কুল/কলেজগামী ছাত্রীদের মাঝে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাইসাইকেল বিতরন করা হয়েছে।
    ৩নভেম্বর যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্ত্বে, সাধারন সম্পাদক সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথির বক্তব্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম,সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু,যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, এ্যাড. মোঃ ইসহাক,আব্দুস সালাম আজাদ,গোলাম রেজা দুলু,সবুর মন্ডল,মিজানুর রহমান খান,সরফুদ্দৌলা ছটলু, কাজী আজম,হাজী আনিচুর রহমান মুকুল,সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাধারন সম্পাদক এহসাহনুল হক সেতু,যুবদলের সাধারন সম্পাদক আনছারুল হক রানা,যুগ্মসম্পাদক নাজমুল হোসেন বাবুল, মহিরে দলের সভাপতি রাশিদা রহমান,শ্রমিক দলের সাধারন সম্পাদক সাহাবুদ্দীন, স্বেচ্ছাসেবক দলের সিঃসহসভাপতি নির্মল বীট,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা,যুগ্মসম্পাদক রেজানুল ইসলাম রিয়েল, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,সাধারন সম্পাদক কামরুজ্জামান বাপ্পি,সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান সহ স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শোক ও শ্রদ্ধায় সুজানগরে জেলহত্যা দিবস পালিত

    শোক ও শ্রদ্ধায় সুজানগরে জেলহত্যা দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগরঃ গভীর শোক ও বিন¤্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সুজানগরে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আ.লীগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলনের স ালনায় অনুষ্ঠিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিনমাসেরও কম সময়ের মধ্যে ১৯৭৫ সালের এই দিনে (৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মধ্যরাতে কারাগারের ভিতরের এমন জঘন্য ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। ওই ঘটনায় দেশবাসীসহ সারাবিশ্ব স্তম্ভিত হয়েছিল। জাতীয় এই চার নেতাকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ সুদীর্ঘ লড়াই-সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আওয়ামীলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিচক্র এবং তাদের হত্যার রাজনীতিকে পরাজিত করেছে। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান,সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ। শেষে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে নিহত সকলের এবং ১৯৭৫ সালের (৩ নভেম্বর) নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম। এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সুজানগর উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • রওশন এরশাদের হাত কে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে জাপা নেতা সেলিমের আহবান

    রওশন এরশাদের হাত কে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে জাপা নেতা সেলিমের আহবান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিক ভাবে আরো গতিশীল ও ত্বরান্বিত করার মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করার লক্ষে ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টি উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ সুন্দর মহলস্থ জাতীয় পার্টির কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টি আহবায়ক ও উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকারের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন এর এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পার্টির নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ কে আর ইসলাম,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর লাল মিয়া লাল্টু,জেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি সাব্বির হোসেন বিল্লাল হোসেন, শরীফ খান পাঠান মিল্টন, জাতীয় পার্টি সদর উপজেলার সম্মানিত সদস্য মেজবাহ উদ্দিন মন্ডল,যুগ্ম যুগ্ন আহবায়ক মোঃ মকবুল হোসেন, লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, আবু বকর সিদ্দিক, হাজী হারুন, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, ভাবখালীর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    নেতৃবৃন্দ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে রওশন এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পাটির ঘাটি হিসাবে তৈরী করার মাধ্যমে দলকে আরো শক্তিশালী করতে অঙ্গিকার ব্যক্ত করেন।

    এসময় মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আবদুল আউয়াল সেলিম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন,আগামী নির্বাচনে একক ভাবে মাঠে লড়বে,তাই দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে। সেজন্য জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হতে বিধায় দলের অলস নেতাকর্মীদের বাদ দিয়ে সাহসী,পরিশ্রমী এবং মেধাবী নেতৃবৃন্দ কে দলে জায়গা করে দেওয়া হবে।সে লক্ষে উপজেলা জাতীয় পার্টির প্রত্যেকটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কে ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি।

    কখনও প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিত নয় উল্লেখ করে জাপা নেতা সেলিম বলেন-ময়মনসিংহ জাতীয় পার্টি তথা রওশন এরশাদ এমপির ঘাটি তা প্রমান করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লায় বাড়ী বাড়ী গিয়ে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের গনজোয়ার সৃষ্টি করতে হবে। লাঙ্গল মানেই উন্নয়নের প্রতীক। লাঙ্গল মানেই সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধের প্রতীক। তাই সকলকে জানান দিতে হবে লাঙ্গল প্রতীকে ভোট দেয়া মানেই উন্নয়নের অগ্রগতি। ময়মনসিংহে কন্যা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করতে সকলকেই কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান আব্দুল আউয়াল সেলিম।

  • হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ক্যান্সার বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ক্যান্সার বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর নিয়মিত সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস।সন্তানকে বুকের দুধদিন, স্তন ক্যান্সারের ঝুঁকি এড়িয়ে চলুন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের আয়োজনে াজ ৩১ অক্টোবর সোমবার বিকেলে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রবাল সুত্রধর,মূখ্য আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মোঃ এরশাদুল হক।বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোস্তফা আলম বনি।
    উক্ত সায়েন্টিফিক সেমিনারে শতাধিক অংশগ্রহনকারী অংশ নেন।
    উল্লেখ্য ক্যান্সার বিষয়ক সায়েন্টিফিক সেমিনারের সায়েন্টিফিক প্র্টনার ছিলেন এসকেএফ ফার্মাসিটিকেলস লিঃ।

  • মাধবপুর বাজার মুদি ও স্টেশনারি ব্যবসায়ী সমবায় সমিতি গঠন

    মাধবপুর বাজার মুদি ও স্টেশনারি ব্যবসায়ী সমবায় সমিতি গঠন

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
    হবিগঞ্জের মাধবপুর বাজার মুদি ও স্টেশনারি ব্যবসায়ী সমবায় সমিতি গঠন করা হয়েছে।

    ২রা(নভেম্বর) বুধবার রাত ৮ ঘটিকার সময় মাধবপুর বাজারের ঝুলন মন্দিরের সামনে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় স্বপন সাহার সভাপতিত্বে ও বাদশা মিয়ার সঞ্চালনায় বাজারের সকল মুদি ও স্টেশনারি ব্যবসায়ীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, কাজল ঠাকুর, মোঃএরশাদ আলী, অজিত পাল, সুধীর পাল, মিজান মিয়া, ওয়াসিম আকরাম, জামাল মিয়া, বিল্লাল মিয়া, দীপক মোদক, হাজী তাহের মিয়া সহ প্রমুখ ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে স্বপন সাহাকে সভাপতি, সুজিত পালকে সাধারন সম্পাদক ও মোঃএরশাদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদিত হয়।

  • বরগুনা প্রোসক্লাব ২৭ শিশুকে পুরুস্কৃত করলো

    বরগুনা প্রোসক্লাব ২৭ শিশুকে পুরুস্কৃত করলো

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনা প্রেসক্লাব আয়োজিত শিশু আনন্দমেলা ২০২২ এর বিষয় ভিত্তিক শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা পৌরসভার ভিআইপি মিলোনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে রচনা, আবৃত্তি, চিত্রাংকন, সংবাদ পাঠ, লোকসংগীত, হামদ নাত ও কুরআন তিলাওয়াতসহ নয়টি বিষয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় তিনজন করে সর্বমোট ২৭ বিজয়ীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

    এছাড়া বিনামূল্যে শিশুদের ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং মহাকাশ বিষয়ে ধারণা প্রদানের লক্ষ্যে মহাকাশ ক্যাম্প আয়োজনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ও বরগুনা সায়েন্স সোসাইটিকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ মতিউর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক চিত্তরঞ্জন শীল এবং বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মুনির জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব কুমার দাস।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা।

    অনুষ্ঠানের শেষদিকে তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক আঃ মান্নান-এর মৃত্যুতে এবং জেলা হত্যাকাণ্ডে নিহত জাতীয় চার নেতার স্মরণে সংক্ষিপ্ত দোয়া-মোনাজাত করা হয়।

    প্রসঙ্গত করোনা অতিক্রান্ত শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশের পাশাপাশি বরগুনা প্রেসক্লাব ভবনের চতুর্থ তলায় বঙ্গবন্ধু মিলনায়তন নির্মাণের লক্ষ্যে মাসব্যাপী এ শিশু আনন্দমেলার আয়োজন করে ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাব।

    গত ২৮ সেপ্টেম্বর এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এসময় বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।