Author: desk

  • বন্ধুদের নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হলো রাসেল

    বন্ধুদের নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হলো রাসেল

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়।
    কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
    পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান রাসেল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    রাসেল ঠাকুরগাঁওয়ের হাজিপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন রাসেল। চারমাইল এলাকায় তেতুঁলিয়াগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। এসময় তার সঙ্গে থাকা মিলন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনার পরপর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।

  • কেশবপুরে ২ দিন ব্যাপী আবৃত্তি বিষয়ক কর্মশালার উদ্ধোধন

    কেশবপুরে ২ দিন ব্যাপী আবৃত্তি বিষয়ক কর্মশালার উদ্ধোধন

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে আবৃত্তি বিষয়ক ২ দিন ব্যাপী কর্মশালার উদ্ধোধন হয়েছে। আবৃত্তি বিভাগ,চারুপীঠ আর্ট স্কুল কেশবপুর এর আয়োজনে ৪নভেম্বর বিকালে শহরের আল আমিন মডেল একাডেমির হলরুমে ২ দিন ব্যাপী কর্মশালার উদ্ধোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীর প্রোটোকল অফিসার নীল মনি আইচ। অনুষ্ঠানে সংগঠনের পরিচালক উৎপল দে সভাপতিত্বে এবং আবৃত্তি বিভাগের সম্মনয়ক সাহা বৈদ্যনাথ এর পরিচালনায়।
    প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাব ও সাংস্কৃতিক সংগঠন উল্লাস এর সভাপতি আশরাফ উজ জামান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান, উপজেলা পোস্ট মাষ্টার এস এম রবিউল হক রয়েল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ শাহীন,চারুপীঠের সহকারি পরিচালক মৌসুমী মজুমদার।
    প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বেতার, খুলনার আবৃত্তি শিল্পী মো.মাসুদুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় ৪৫ জন অংশ নিয়েছে।

  • কেশবপুরে মধুপল্লী পরিদর্শন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর

    কেশবপুরে মধুপল্লী পরিদর্শন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর

    কেশবপুর প্রতিনিধিঃ
    মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ি পরিদর্শন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। ৪ নভেম্বর সকালে যশোর থেকে হেলিকপ্টারযোগে মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ি মধু মাঠে আসেন। তিনি হেলিকপ্টার থেকে নেমে আসার সাথে সাথেই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কেশবপুর উপজেলা কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, ডাঃ অনুপম সরকার এবং অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্ত। পরবর্তীতে তিনি মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি বিজড়িত (মধুপল্লী) মধুসূদন জাদুঘর ও কপোতাক্ষ নদ পাড় ঘুরে-ঘুরে দেখেন।

  • তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যূবার্ষিকী উপলক্ষে কেশবপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল

    তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যূবার্ষিকী উপলক্ষে কেশবপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল

    বিশেষ প্রতিনিধিঃ
    বিএনপি প্রয়াত স্থায়ী কমিটির সদস্য, যশোর উন্নয়নের কারিগর,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলাম এর ৪র্থ মৃত্যূবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ৪র্থ নভেম্বর বিকেলে আজাদ মার্কেট চত্বরে কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদুজ্জামান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী সহ ইউনিয়ন বিএনপির, পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে  হনুমান উদ্ধার

    পঞ্চগড়ে হনুমান উদ্ধার

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
    পঞ্চগড়ে একটি হনুমান উদ্ধার করা হয়েছে।
    শুক্রবার (৪ নভেম্বর)রাতে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল শিতলী হাসনা এলাকার মােজাহিদুল ইসলাম মিলন খানের বাড়ি থেকে হনুমানটি উদ্ধার করা হয়।
    এর আগে স্থানীয়রা দুপুরে হনুমানটি লোকালয় থেকে আটক করেন।

    স্থানীয়রা জানায়,শুক্রবার দুপুরে কয়েকটি ছাগলের সাথে দলবেঁধে ঘুরছিল হনুমানটি। ধান কাটার সময়ে কয়েকজন লোক দেখতে পেয়ে অনেক ছোটাছুটির পর আখ ক্ষেত থেকে আটক করে।তবে তারা হনুমানটিকে গোপনে বিক্রি করার চেষ্টা করেছিল।

    উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক
    হনুমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
    গোপন সংবাদ পেয়ে বন বিভাগের লোকজনকে হনুমানটি উদ্ধারের জন্য প্রেরন করা হয়েছিল।আগে হনুমানটির স্বাস্থ্য পরিক্ষা করা হবে। আগামীকাল সিদ্ধান্ত হবে কোথায় রাখা যায়।

  • মোংলা পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

    মোংলা পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

    মোংলা প্রতিনিধি
    মোংলায় ডেঙ্গু প্রতিরোধে ড্রেন অবমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতে ড্রেনের উপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন পৌর কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর সোয়া ১২টায় শুরু হওয়া এ অভিযান চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত। এ সময় পৌরসভার চৌধুরীর মোড় সংলগ্ন তাজমহল রোডের ফলের দোকানসহ শহরের প্রধান মুদি ও কাঁচা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। এ সময় ড্রেন দখল ও বন্ধ করে তার উপরে অবৈধ স্থাপনা তৈরি করে দোকানপাট করার দায়ে এক মুদি ও পাঁচ ফল দোকানীর প্রত্যেক এক হাজার টাকা করে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত। অভিযান শেষে পৌর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শহরের পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ড্রেনগুলো অবমুক্ত করার অভিযান পরিচালনা শুরু করা হয়েছে। কারণ ড্রেনে ডেঙ্গুর বংশবিস্তারের সুযোগ রয়েছে। সকল ড্রেনের উপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ড্রেন পরিস্কার করে ডেঙ্গুর বংশবিস্তার প্রতিরোধ করতে হবে। শনিবার বিকেলে পৌরসভার তিন নম্বর ওয়ার্ড থেকে এ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হবে। এজন্য সকলকে সহায়তা করতে হবে বলেও জানান তারা। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ড্রেনের পাশাপাশি সকলের বাড়ীঘরের আঙ্গিনাও ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এজন্য প্রচারণাও চালানো হচ্ছে। তারা আরো বলেন, পৌর শহরের অলিগলির সকল ড্রেন অবমুক্তর জন্য কয়েকদিন ধরেই মাইকিং করা হচ্ছে। তাতেও ব্যবসায়ীরা ড্রেন অবমুক্ত না করে তাদের অবৈধ স্থাপনা দিয়ে রাখায় এ অভিযান শুরু করা হয়েছে। সকল ড্রেন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে। শহরের বেশির ভাগ ড্রেনই অবৈধ দখলদারূের দখলে রয়েছে। সামনের দিনের অভিযান আরো বেশি কঠোর হবে বলেও জানান তারা।

  • লালমনিরহাটে গাঁজা ও প্রাইভেটারসহ গ্রেফতার এক

    লালমনিরহাটে গাঁজা ও প্রাইভেটারসহ গ্রেফতার এক

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার সাপ্টিবাড়ী হতে ২৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও প্রাইভেটারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন ডিবি পুলিশ।

    লালমনিরহাটের ডিবি অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম, এর নেতৃত্বে
    ইন্সপেক্টর স্বপন কুমার সরকার। ইন্সপেক্টর আসাদুজ্জামান, এসআই ফেরদৌস, ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে একটি সাদা প্রাইভেট কারে বহন কালে ২৮ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: মইন উদ্দিন(২৩),নামের একজন কে সাপ্টিবাড়ী হতে গ্রেপ্তার করেন লালমনিরহাট ডিবি পুলিশ।

    গ্রেফতারকৃত আসামীরা হলেন মইন উদ্দিন(২৩),পিতা মোজাম্মেল হক,গ্রাম সরকারটারী থানা কচাকাটা, জেলা-কুড়িগ্রাম।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়।

    লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সাপ্টিবাড়ী হতে একটি সাদা প্রাইভেট কার ও ২৮ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: মইন উদ্দিন(২৩),নামের একজন কে গ্রেপ্তার করেন।

    হাসমত উল্ল্যাহ।।

  • র‌্যাব-১২’র অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক- ট্রাক জব্দ।

    র‌্যাব-১২’র অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক- ট্রাক জব্দ।

    প্রেস বিজ্ঞপ্তি।
    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ০৪/১১/২০২২ ইং তারিখ বিকেল ০৪:৫৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন হাইওয়ে রাস্তার গোলচত্বরের উত্তর পার্শ্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ফুড কর্ণারের সামনে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় একটি ট্রাক এবং একটি মোবাইল জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ সুজন মিয়া(৩০), পিতাঃ মৃত জাহাঙ্গীর আলম,সাং- জয়রাম ওঝা, থানাঃ গঙ্গাচরা, জেলা-রংপুর।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সিনিয়র সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • ধামইরহাটে স্ত্রীকে হত্যার দায়ে পাষন্ড স্বামীকে আটক করেছে পুলিশ

    ধামইরহাটে স্ত্রীকে হত্যার দায়ে পাষন্ড স্বামীকে আটক করেছে পুলিশ

    আবুল বয়ান, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে শশুরের দায়ের করা মামলায় যুবদল নেতা ও পাষন্ড স্বামী মোস্তফা কামাল সরকার ওরফে রিভেন মাস্টারকে আটক করেছে পুলিশ।

    ৪ নভেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাতে উপজেলার চককালু গ্রামে এই ঘটনা ঘটে। সকালে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক কৌতুহল নিয়ে ছুটে আসে ওই বাড়ীতে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, ওসি মোজাম্মেল হক কাজীসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর পূর্বে জয়পুরহাট সদরের বাঁশকাটা গ্রামের আবু বক্করের মেয়ে রেশমা খাতুন (৩০) এর সাথে উপজেলার আলমপুর ইউনিয়নের আবুল কালাম সরকারের ছেলে শিশু দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও আলমপুর ইউনিয়ন যুবদল নেতা মোস্তফা কামাল সরকার ওরফে রিভেন (৪০) এর সাথে বিবাহ হয়। বিয়ের পর এক সন্তানের জননী রেশমাকে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে প্রায়শ মারপিট করে স্বামী মোস্তফা কামাল রিভেন। এমতাবস্থায় ৩ নভেম্বর দিবাগত রাত ১ টার দিকে রেশমা খাতুন স্ট্রোক করেছে বলে শশুর বাড়ী থেকে খবর জানালে শশুর আবু বক্কর দ্রুত মেয়ের বাড়ী এসে তাকে মৃত দেখতে পায় এবং গৃহবধুর মাথায় ও মুখে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে জামাই মোস্তফা কামাল সরকার ওরফে রিভেনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে স্বামী জানান যে, তার স্ত্রী আত্নহত্যা করেছে, কিন্তু তাতে শশুর আবু বক্কর বিশ্বাস করতে না পেরে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী মোস্তফা কামালকে আটক করে।
    খুন হওয়া গৃহবধুর আপন ভাইয়ের স্ত্রী আসমা খাতুন জানান, ‘৪লক্ষ টাকা যৌতুক চুক্তিতে বিয়ের পরেই ২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে, আবারও টাকার জন্যই তাকে মারতো বলে আমার কাছে আমার ননদ প্রায়ই বলতো।’ এদিকে সাড়ে ৪ বছরের শিশুও জন্মদাতা বাবাকে বিশ্বাস করতে পারছে না, খুনের জন্য দায়ি করছেন বাবাকেই। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে খুন হওয়া গৃহবধু রেশমার বাবা আবু বক্কর বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
    ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, বাদী কর্তৃক খুনের অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার পূর্বক কোর্টে প্রেরণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

    আবুল বয়ান,
    ধামইরহাট নওগাঁ প্রতিনিধি।

  • নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ক্যাম্প কমান্ডার সহ যখম ২

    নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ক্যাম্প কমান্ডার সহ যখম ২

    আবুল বয়ান, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাট সীমান্তে বস্তাবর শাখাহাটি এলাকায় টহলরত অবস্থায় চোরাকারবারিদের ছুরিকাঘাতে ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেন জখম হয়েছেন। তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ সময় অপর জখমি সোর্স তারেককে পত্নীতলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। ঘটনাস্থলে পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। নায়ক সুবেদার মজিবর হোসেনের জখমি পোশাক উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ ও পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    স্থানীয় সূত্রে জানা যায় বস্তাবর ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন শাখাহাটি বাজার এলাকায় টহল প্রদান করেন। রাতের কোন এক সময় সম্ভবত রাত তিনটার দিকে চোরাকারবারির সক্রিয় একটি দল বিজিবির নায়েক সুবেদার মজিবর হোসেন ও সোর্স তারক রহমান কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে বিষয়টি জানাজানি হলে ১৪ বিজিবি ব্যাটেলিয়ন গুরুতর জখম সুবেদার মজিবর হোসেনকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়।
    ১৪ বিজিবি র অধিনায়ক মোঃ হামিদ উদ্দিন পিএসসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সম্পূর্ণ ঘটনা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি, তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে। এখন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক আছে।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।