Author: desk

  • আগৈলঝাড়ায় জাটকা ইলিশ মাছ উদ্ধার ও জরিমানা আদায়

    আগৈলঝাড়ায় জাটকা ইলিশ মাছ উদ্ধার ও জরিমানা আদায়

    বি এম মনির হোসেনঃ-

    জাটকা ইলিশ মাছ বিক্রির সময় বরিশালের আগৈলঝাড়ার গৈলা বাজার থেকে প্রায় ২শত কেজি ঝাটকা ইলিশ মাছ জব্দসহ মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে গৈলা বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রির সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (আগৈলঝাড়ার অতিরিক্ত দায়িত্বে)বিপিন চন্দ্র বিশ্বাসের আদালত। এসময় মাছ বিক্রেতা গোলাম রাব্বি হাওলাদারকে প্রায় ২শত কেজি জাটকা ইলিশ মাছ গ্রেফতার করা হয়। এসময় গোলাম রাব্বি হাওলাদারকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আটককৃত জাটকা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানার এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়ার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম, থানার এসআই মিজানুর রহমান মিশুসহ প্রমুখ।

  • আগৈলঝাড়ায় শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় আগৈলঝাড়ায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ৪৮জন শিক্ষার্থী। ৬ নবেম্বর রোববার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্র ছাড়াও বিএইচপি একাডেমীতে একটি ভেনুতে কঠোর নিরাপত্তার মধ্যে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্র ও বিএইচপি একাডেমীতে একটি ভেনুতে ৮০৫জন এইচএসসি পরীক্ষার্থী শান্তিপূর্ন ভাবে পরিক্ষা দিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৪৩জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

  • আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    স্বাধীনতার স্ব-পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করে সকল রাজনৈতিক অপশক্তিকে মোকাবেলা করতে হবে। এই এলাকার লোকজন শান্তি প্রিয়, তাই ২০০১ সালের অশান্ত পরিবেশ তারা আর দেখতে চায় না। তারা দেখতে চায় না নির্বাচন পররর্তি হত্যা, লুটতরাজ, ধর্ষণ, অগ্নি সংযোগের মতো কোন ঘটনা। এলাকার উন্নয়ন যা দরকার সেই কাঙ্খিত উন্নয়ন হয়েছে, এখন মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে চায়। আর এই শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে প্রতিহত করতে হবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের। দলের নেতা কর্মীদের সাথে ধীর্ঘ দিন সু-সম্পর্ক রেখে ঘাপটি মেরে সুবিধা নেয়া জামাত-বিএনপির লোকজনকে চিনে রাখতে হবে। ওরাই নির্বাচন কালীন সময়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করবে। আগুন সন্ত্রাস তৈরী করবে। তাই তাদের প্রতিহত করতে হবে। ২০০১ সালের জামাত-বিএনপির ভয়াবহ নির্যাতনকে রোড ম্যাপ ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ। আগৈলঝাড়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে ৬ নবেম্বর রোববার দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের সাথে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,
    গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া
    উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ সভাপতি মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেনসহ প্রমুখ।

  • তারাকান্দায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

    তারাকান্দায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

    ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এইচ.এস.সি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও সমমানের কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ।

    রবিবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে ওই সব কেন্দ্র গুলো পরিদর্শন করেন। উপজেলায় পরীক্ষা চলমান বিভিন কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচ.এস.সি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ সময় তার সাথে উপজেলা মাধ্যমিক অফিসার, একাডেমিক সুপারভাইজারসহ কেন্দ্র সচিবগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

    ইউএনও মিজাবে রহমত জানান বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ, তালদিঘি উচ্চ বিদ্যালয় (ভেন্যু কেন্দ্র) ও শর্ষিনাবাদ আলিম মাদ্রাসা কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে এ পরীক্ষা বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।

  • আত্রাইয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

    আত্রাইয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধিঃ-“বঙ্গবন্ধুর দশন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর আত্রাইয়ে একান্ন তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মাসের প্রথম শনিবার সকালেউপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কাযালয় এবংসমবায়ীবৃন্দ,আত্রাই-নওগাঁর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এস এম নিজাম উদ্দিন আহম্মেদ।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বামনীগ্রাম মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি অজিত কুমার,ইসলামগাথী ভূমিহীন সমবায়সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কেন্দ্রিয় সমবায় লিঃ মোঃ ফজলে রাব্বী ‍জুয়েল, আত্রাই সমবায় সহকারী পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, অবসর প্রাপ্ত অফিসার আলহাজ্ব জুলহাস উদ্দিন,অফিস সহকারী মোঃ জাকির হোসেন প্রমূখ। এসময় উপজেলা সমবায় অফিসের বিভিন্ন পযায়ের কমকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।পরে 2020-2021বাষিক নীরিক্ষায় প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগেরিতে দশটি প্রতিষ্ঠানতে সন্মননা দেয়া হয়।এবং আত্রাই উপজেলায় মৎস্যজীবি মঃসঃলিঃ শ্রেষ্ঠ সমবায়ী শ্রী ভূষন চন্দ্র হালদারকে সন্মননা প্রদান করা হয়।#

    রওশন আরা পারভিন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • সাংবাদিকরা যে পেশা থেকেই আসেন না কেন মিথ্যাচার নয়-মানুষের কল্যাণে কাজ করুন

    সাংবাদিকরা যে পেশা থেকেই আসেন না কেন মিথ্যাচার নয়-মানুষের কল্যাণে কাজ করুন

    হেলাল শেখঃ কলম সৈনিক সাংবাদিকরা যে পেশা থেকেই আসেন না কেন আপনারা কোনো মৃত্যুর ভয় করবেন না, মিথ্যাচার নয়-মানুষের কল্যাণে কাজ করুন, আপনভনদেরও কল্যাণ হবে। দেশের গণমাধমের প্রকাশক ও সম্পাদকসহ প্রকৃত সাংবাদিকরা অনেকেরই ইতিহাস জানেন যে, কে কেমন প্রকৃতির নেতা বা কেমন অপরাধী। রাজধানী ঢাকা ও সাভার আশুলিয়াসহ সারাদেশেই একের পর এক প্রকৃত সাংবাদিকদের উপর নৃশংস হামলা-মামলা, হত্যার ঘটনা ঘটছে, এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতাসহ সচেতন মহল।
    আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছে, কেউ আমাদের ভয় দেখাবেন না। আমরা কোনো কচু পাতার পানি নয় যে, বাতাসে পড়ে যাবো। অনেকেই ষড়যন্ত্রের শিকার হয়ে হামলা-মামলায় জড়িত হয়ে থাকেন, তবে ভয় করবেন না আমরা ঐক্যবদ্ধ আছি, থাকবো। সাংবাদিকদের উপর নৃশংস হামলা-মামলা, হত্যার হুমকি’র বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিউজ লেখতে হবে আমাদের সংশ্লিষ্ট মিডিয়ায়, সেই সংবাদ প্রকাশ করলেই সাংবাদিক দাবি করতে পারেন, ভয় করলে সাংবাদিকতা করা যায় না। নতুনদেরকে সাংবাদিকতার আদর্শলিপি বইসহ বেশি বেশি বই পড়তে হয়, লিখতে হবে, জানতে হবে এবং নিজে সচেতন হতে হবে আর অন্যদেরকেও সচেতন করতে প্রচারণা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, হকার বা সোর্স হয়ে কাজ করা আর সাংবাদিকতা একরকম না। এক একটা ক্লাবে দুই থেকে তিনটি গ্রুপ হয়েছে, এটা সাংবাদিকতা নয়, সাংবাদিকতা করতে কোনো সংগঠন লাগেনা, দলবাজি বা চাঁদাবাজি করতে হয় না, আমরা কেন দলবাজি করি?।
    জাতির বিরুদ্ধে অপপ্রচার চালায় এমন দুষ্টু ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। তথ্যপ্রমানবিহীন মানুষের বদনাম ছড়ায়-সেই ষড়যন্ত্রকারীদের ধ্বংস নিশ্চিত। কলম সৈনিকরা কখনো কারো মিথ্যা সংবাদ লিখে প্রকাশ করে না। যারা কলম হাতে নিয়ে মিথ্যা কোনকিছু লিখে তা প্রচার করে, এটাকে অপপ্রচার বলা হয়। এই প্রকৃতির অমানুষগুলো দেশ ও জাতির শক্র। দেশের ভেতরে যারা দেশ ও জাতিকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হোক বলে অভিমত প্রকাশ করেন অনেকেই। প্রকৃত সাংবাদিকদের নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। গণমাধ্যমে কাজ করতে হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে। নতুন সাংবাদিকদের সাংবাদিকতার আদর্শলিপি বই পড়া প্রয়োজন, প্রকৃত সাংবাদিকতা করলে তা দেশ ও জাতির জন্য মঙ্গল। সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকার কারণেই আজ তারা বিভিন্ন হামলা মামলার শিকার হচ্ছেন। সাংবাদিকতা একটি মহান পেশা, সাংবাদিক শব্দ সহজ হলেও এই পেশা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, আবার সম্মানজনক বলা হয়।
    সাংবাদিকরা ৩৬৫ দিনে এক বছর, জীবনে কোনদিন ছুটি নেই। ৩৬৪ দিন একজনের পক্ষে সংবাদ প্রকাশ করবে এতে তার লোক বলা হয়, আর ১দিন যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো সংবাবাদ প্রকাশ হয় তখন সাংবাদিক জাতির বিবেককে গালি দিয়ে বলা হয় সাংবাদিকরা খারাপ, এটা কোন ধর্ম আর কোন বিচার?। অনেকেই নিজেদেরকে বড় মনে করেন, নিজেদের স্বার্থের জন্য শক্রতা সৃষ্টি করেন আর একজন অন্যজনের ক্ষয়ক্ষতি করার চেষ্টায় ব্যস্ত থাকেন এটা আমাদের ভুল হচ্ছে। সবাই ঐক্যবদ্ধ ও সমন্বয় করে কাজ করার মধ্যে আনন্দ আছে। আমাদের লেখার মধ্যেও অনেক ভুল হয়। এই জন্য সাংবাদিকদের সাংবাদিকতার আদর্শলিপি পড়া দরকার। বিশেষ করে “কলম সৈনিক অর্থাৎ সাংবাদিক দেশ ও জাতির বিবেক, ঝুঁকিপূর্ণ জেনেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেন,বিশেষ সম্মান অর্জন করার জন্য কিন্তু সম্মান অর্জন না হয়ে আরও বদনাম হচ্ছে। শুধুমাত্র মানুষের সুখ, দুঃখ, আনন্দ বেদনা, দুর্ঘটনাসহ সকল বিষয়ে জাতির কাছে তুলে ধরতে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের অবশ্যই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেও কারো মনজয় করতে পারেন না কেন? ছোট একটি ভুল করলেই সাংবাদিকদের উপর হামলা, মামলা করা হয়, এমনকি হত্যার শিকার হতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে বলা হয় সাংবাদিকদের সহযোগিতা করবেন, কিন্তু তার উল্টো দেখা যায়, পুলিশ সাংবাদিক কি কখনো বন্ধু হতে পেরেছেন? কেউ কি খবর নিয়েছেন যে, সাংবাদিকরা কেমন আছেন? কোনো সহযোগিতা লাগবে কি না?। সাংবাদিকরাই আজকাল মানবেতর জীবনযাপন করছেন। জনগণের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন সাংবাদিকরা, এর বিনিময়ে কি পাচ্ছেন তারা? নির্যাতনের শিকার হচ্ছেন অনেক সাংবাদিক, হয়রানিমূলক মামলার শিকার হচ্ছেন অনেকেই, যার কোনো হিসাব নেই।
    দেশে প্রায় ১৮কোটি জনগণ, সেই তুলনায় আইনশৃঙ্খা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকের সংখ্যা অনেক কম। ধন্যবাদ জানাই তাদেরকে যারা মানুষের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। “পুলিশ, সাংবাদিক” আইনজীবি ও জনপ্রতিধিগণ, এই চারটি শব্দের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো “কলম সৈনিক অর্থাৎ সাংবাদিক”। বিশেষ করে সাংবাদিকতার আদর্শলিপি’র বেশিরভাগ শব্দ আছে যা সাংবাদিকদের জন্য জানা অতি জরুরি-যেমনঃ সংবাদের উৎসহের মত সংবাদের উপাদান কি? মানুষ এবং প্রকৃতি, মানুষের আশা-আকাঙ্খা, আনন্দ, বেদনা, সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাই সংবাদের মূল প্রতিপাদ্য। এর সাথে সম্পৃক্ত সকল বিষয়ই সংবাদের উপাদান। যেমনঃ কুকুর যদি মানুষকে কামড়ায় তা কোনো সংবাদ নয়, আর মানুষ যদি কুকুরকে কামড়ায় বা অপ্রত্যাশিত কিছু অপকর্ম করে তা সংবাদ হয়। নিয়মের ব্যতিক্রম ঘটনা, অন্যায় অবিচার, যা মানুষের অধিকারকে হরণ করে, এরকম অনেক বিষয়কে সংবাদ বলা যেতে পারে।
    সাংবাদিকদের তথ্য জানার অধিকার আছে, তবে কারো সাথে বিবাদ বা শক্রতা করে সাংবাদিকতায় সাফল্য আসতে পারে না। সাংবাদিকরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এতে স্বাধীনভাবে সাংবাদিকতা করা সহজ হবে বলে অনেকেরই অভিমত। সাংবাদিককে সাংবাদিকতার আদর্শলিপি পড়তে হবে, সেই সাথে সর্বশেষ সংশোধনীসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ম্যানুয়েল বই এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বইসহ বেশি বেশি বই পড়তে হবে। অনেকেই জানেন না যে, ১/ সাংবাদিক মানে জাতির বিবেক। ২/ সাংবাদিক মানে দেশ প্রেমিক। ৩/ সাংবাদিক মানে কলম সৈনিক। ৪/ সাংবাদিক মানে জাতির দর্পণ। ৫/সাংবাদিক মানে জাতির সেবক। ৬/সাংবাদিক মানে শিক্ষিত জাতি। ৭/সাংবাদিক মানে স্বাধীনভাবে কাজ করা। ৮/সাংবাদিক মানে সম্মানিত জাতি। ৯/ সাংবাদিক মানে তদন্তকারী। ১০/ সাংবাদিক মানে আইন বিষয়ে জানা। ১১/ সাংবাদিক মানে সিস্টেম পরিবর্তন করা। ১২/ সাংবাদিক মানে সকল তথ্য বিষয়ে জানা। ভয়কে জয় করে সাংবাদিকতা করার মধ্যে দেশপ্রেম আছে। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেন বলেই মানুষের ঘরের সুন্দরী নারী ও অর্থ সম্পদ নিরাপদে থাকে, বাকিটা ইতিহাস।

  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গৃহবধূকে হত্যা, স্বামীসহ ৫ জন গ্রেপ্তার

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গৃহবধূকে হত্যা, স্বামীসহ ৫ জন গ্রেপ্তার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গৃহবধূকে হত্যা, স্বামীসহ ৫ জন গ্রেপ্তার।
    নড়াইলে গলাকেটে ও পুড়িয়ে গৃহবধূকে হত্যা, স্বামীসহ ৫ জন গ্রেপ্তার। নড়াইল সদর উপজেলায় সড়াতলা গ্রামের আছিয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তার স্বামী রনি শেখ (২৫) ও তার প্রধান সহযোগী আব্বাস ফকির (২২) সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদুর রহমনা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৫ নভেম্বর) ভোর রাতে আছিয়ার স্বামী রনি শেখকে নড়াইল জেলার কালিয়া থেকে এবং রনির প্রধান সহযোগী আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে হত্যাকান্ডের পনের ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার পরপরই রনির বাবা মো: লিটু শেখ (৫৫) এবং তার দুই ভাই ইমরান শেখ (২৮) ও রুবেল শেখকে (২৬) গ্রেফতার করে পুলিশ।
    গ্রেফতারকৃত রনি শেখ নড়াইল সদরের সড়াতলা গ্রামের মো: লিটু শেখের ছেলে এবং আব্বাস ফকির ওই গ্রামের জামির ফকিরের ছেলে। সাড়ে তিন বছর আগে নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামের রনি শেখ একই গ্রামের আছিয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্য কলহ শুরু হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে সে আছিয়াকে নির্যাতন করতো। পরে আছিয়ার মা বাদী হয়ে নড়াইল সদর থানায় আটজনকে আসামি করে মামলা করেন।
    উল্লেখ্য, গত শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে পারিবারিক কলহের জেরে পূর্ব পরিকল্পিতভাবে রনি শেখের নিজ বাড়িতে তার বন্ধু ও সহকর্মী আব্বাস ফকিরের সহযোগীতায় আড়াই বছরের শিশু সন্তান বায়জিদের মা আছিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। আঘাতে ঘাড় থেকে গলা অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আছিয়ার শরীরসহ বিছানায় আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।
    এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন বলেন, পূর্বপরিকল্পিত এই বর্বর হত্যাকাণ্ডের পেছনে থাকা আছিয়ার স্বামীসহ মামলার পাঁচ আসামীকে ঘটনার পনের ঘন্টার মধ্যে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

    ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে পুরাতন ডিসি অফিস থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান ও জেলা সমবায় অফিসার জাফর ইকবাল। বক্তারা, দেশের উন্নয়নে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় পরিচালিত করার আহŸান জানান। সেই সাথে সমবায়ের নামে সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • শৈলকুপায় নিখোঁজ যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

    শৈলকুপায় নিখোঁজ যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের মাঠ থেকে নিখোঁজ যুবক হৃদয় হোসেনের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই গ্রামের বিলের মাঠের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। হৃদয় হোসেন জাঙ্গালীয়া গ্রামের তোতা মিয়ার ছেলে। কাচেঁরকোল ইউনিয়নের মেম্বর সেলিম আকতার জানান, ধানক্ষেতের ভিতরে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। গত পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হয় হৃদয় হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলো সে। শৈলকুপায় থানার ওসি আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • সুজানগরে জাতীয় সমবায় দিবস পালিত

    সুজানগরে জাতীয় সমবায় দিবস পালিত

    এমএ আলিম রিপন,সুজানগর ঃ ‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সুজানগরে পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে শনিবার(০৫ নভেম্বর) সকালে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের স ালনায় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম ও শিক্ষক আব্দুল আলিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো.দেলোয়ার হোসেন(বিদ্যুৎ)। সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, দেশের কৃষিসহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠির জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী পদ্ধতি। উন্নত বাংলাদেশ গঠনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।