Author: desk

  • পঞ্চগড়ে মেঘমুক্ত নীলাকাশে ভেসে ওঠে তুষার শুভ্র হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘা

    পঞ্চগড়ে মেঘমুক্ত নীলাকাশে ভেসে ওঠে তুষার শুভ্র হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় হতে :
    এমনই সময়ে পঞ্চগড় তেঁতুলিয়া থেকে প্রতি বছরের মতো এবারও বিশ্বের তৃতীয় সবোর্চ্চ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। স্থানীয়রা জানান, সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত শীতের আগে মেঘমুক্ত নীলাকাশে ভেসে ওঠে তুষার শুভ্র হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘা। বছরের এই নির্দিষ্ট সময়ে বাংলাদেশ থেকে দৃশ্যমান হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘাকে দেখতে প্রতি বছরই অসংখ্য পর্যটক সেখানে যান। সূর্যোদয়ের পর আজ শুক্রবার সকালেও অনেক পর্যটক পঞ্চগড়ে ঢুকছে থেকেই চলতি মৌসুমে কয়েকদিনের মতো স্থানীয়দের চোখে ধরা পড়ে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ। সূর্যকিরণের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। সকাল দশটা থেকে এগারটা পর্যন্ত বেশ ভালোভাবেই দেখা যায়। তারপর ক্রমান্বয়ে আবার ঝাপসা হয়ে হারিয়ে যায় কাঞ্চনজঙ্ঘা। তবে শেষ বিকেলে সূর্যকিরণ যখন তির্যকভাবে বরফাচ্ছাদিত পাহাড়ে পড়ে তখন অনিন্দ্য সুন্দর হয়ে আবারও ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা।
    তথ্যানুযায়ী, দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন (স্থলবন্দর) থেকে নেপালের দূরত্ব ৬১ কিলোমিটার, ভুটানের দূরত্ব ৬৪ কিলোমিটার, চীনের দূরত্ব ২০০ কিলোমিটার, ভারতের দার্জিলিংয়ের দূরত্ব ৫৮ কিলোমিটার, শিলিগুড়ির দূরত্ব ৮ কিলোমিটার। অন্যদিকে হিমালয়ের এভারেস্ট শৃঙ্গের দূরত্ব ৭৫ কিলোমিটার আর কাঞ্চনজঙ্ঘার দূরত্ব ১১ কিলোমিটার। কিন্তু মেঘ-কুয়াশামুক্ত আকাশের উত্তর-পশ্চিমে তাকালেই দেখা মেলে বরফ আচ্ছাদিত সাদা পাহাড়, মনে হয় এইতো চোখের সামনেই কাঞ্চনজঙ্ঘা! সূর্যোদয়ের আগে কিছুটা কালো দেখায় কাঞ্চনজঙ্ঘা। জানা গেছে, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ নেপাল ও ভারতের সিকিম সীমান্তে অবস্থিত। হিমালয় পৃথিবীর সবোর্চ্চ পর্বতমালা। এই পর্বতমালার তিনটি চূড়া আবার পৃথিবীর সবোর্চ্চ চূড়া। এরমধ্যে প্রথম অবস্থানে থাকা মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৮ মিটার বা ২৯ হাজার ২৯ ফিট। দ্বিতীয় অবস্থানে থাকা চূড়া কেটু’র উচ্চতা ৮ হাজার ৬১১ মিটার বা ২৮ হাজার ২৫১ ফিট। তৃতীয় অবস্থানে থাকা কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার বা ২৮ হাজার ১৬৯ ফিট। যদিও ১৮৫২ সালের আগে কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সৰ্বোচ্চ শৃঙ্গ বলে মনে করা হতো। ১৯৫৫ সালের ২৫ মে মাসে ব্রিটিশ পবর্তারোহী দলের সদস্য জোয়ে ব্রাউন এবং জর্জ ব্যান্ড সর্বপ্রথম কাঞ্চনজঙ্ঘায় আরোহণ করেন।
    এদিকে, সুউচ্চ এই চূড়া দেখতে প্রতি বছর অসংখ্য দেশি-বিদেশি পর্যটক ছুটে যান ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা শহরের টাইগার হিল পয়েন্টে। টাইগার হিলই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখার সবচেয়ে আদর্শ জায়গা। তবে কেউ কেউ যান সান্দাকপু বা ফালুট। আবার কেউ কেউ সরাসরি নেপালে গিয়েও কাঞ্চনজঙ্ঘা পর্যবেক্ষণ করে থাকেন। তবে যাদের এসব সুযোগ মেলে না সেইসব বাংলাদেশি পর্যটকেরা কাঞ্চনজঙ্ঘার রূপ অবলোকন করতে ছুটে যান তেঁতুলিয়ার বাংলাবান্ধায়। এখানে মেঘমুক্ত আকাশে দিনের প্রথম সূর্যকিরণের সঙ্গে সঙ্গেই চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘা। একটু বেলা বাড়লেই তেজোদীপ্ত রোদ যখন ঠিকরে পড়ে বরফাচ্ছাদিত পাহাড়ের গায়ে, কাঞ্চনজঙ্ঘা তখন ভিন্নরূপে ধরা দেয় পর্যটকের চোখে। যে রূপের টানে প্রতি বছর হাজারো পর্যটক আসেন তেঁতুলিয়ায়।

  • আক্কেলপুরে পূর্ব শত্রুতার জেরধরে শিক্ষক”কে পিটিয়ে গুরুতর আহত প্রাণনাশের হুমকি

    আক্কেলপুরে পূর্ব শত্রুতার জেরধরে শিক্ষক”কে পিটিয়ে গুরুতর আহত প্রাণনাশের হুমকি

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের আক্কেলপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে ও গাছ কাটাকে কেন্দ্র করে তিলকপুর আদর্শ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ইয়াছিন আলী মাস্টার ও তার স্কুল পড়ুয়া ১২ বছর বয়সী নাতনি খাতিজা কেও বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেছে। একই এলাকার মৃত.ইরাজ আলীর ছেলে আব্দুর সোবহান (৫০) ও তার দুই ছেলে সালমান ফার্সি (৩৩) ও কামাল হোসেন (৩০)।

    শনিবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুমা পশ্চিম পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার বিষয়টি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ গণমাধ্যম ফেইসবুকে দেখতে পেরে রাতেই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ছুটে যান আহত শিক্ষক আলহাজ্ব ইয়াছিন আলীর বাসায়।

    দিবাগত রাতে আনুমানিক ১০ টায় তার বাসায় এবং ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে জানতে পারে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত কোর্টে একটি মামলা চলমান ছিলো। যে মামলায় বিজ্ঞ আদালত শিক্ষক আলহাজ্ব ইয়াছিন মাস্টারের পক্ষে পরপর দুই বার রায় প্রদান করলেও। কিন্তু বিবাদী আব্দুর সোবহান আদালতের রায় অমান্য করে পূনরায় আবারো তিনি সংশোধনীয় একটি মামলা দায়ের করেছেন। মামলা চলমান থাকা অবস্থায় ক্ষমতার প্রভাব খাটিয়ে। জোরপূর্বক একটি জাম গাছ কেটে বিক্রয় করছিলেন এমন সংবাদ পেয়ে দুই বার স্ট্রোকের রোগী শিক্ষক ইয়াছিন মাস্টার উক্ত জাম গাছটি কাটতে বাঁধা প্রদান করলে।ঘটনাস্থলেই তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে প্রতিপক্ষ সোবহান ও তার দুই ছেলে সালমান পার্শি ও কামাল হোসেন দেশীয় দ্বারা এলোপাথাড়ি বেধড়ক মারধর শুরু করে এবং তার দাঁড়িও টেনে ছিড়ে ফেলেন এমন সময় তার আত্মচিৎকার শুনে শিক্ষকের নাতনি স্কুল ছাত্রী খাতিজা তার দাদাকে রক্ষা করতে গেলে তাকেও কি কিল ঘুষি মেরে আহত করে।

    পরে স্থানীয়রা শিক্ষক আলহাজ্ব ইয়াছিন মাস্টার কে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করাতে আনলে কর্মতর চিকিৎসক হাসপাতালে বেড নেই বলে তাকে ভর্তি না করায়ে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন এমনকি হাসপাতালের চিকিৎসা নিয়েছেন তার কোন কাগজপত্র দেননি বলেও জানা যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আক্কেলপুর থানায় অভিযোগ করার উদ্দেশ্যে রওনা হলে প্রতিপক্ষরা অসহায় শিক্ষক কে প্রাণনাশের হুমকি দিলে তারা প্রাণোভয়ে বাড়িতে চলে যান।

    এতোবড় ঘটনার পরেও কোন আধ্যাত্মিক ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রায় আনুমানিক ৩০-৩২ হাজার টাকা মূল্যে জাম গাছটি রবিবার সকালে প্রকাশ্যে একটি নছিমন যোগে কাটা গাছ গুলো নিয়ে চলে জান। এবিষয়ে প্রতিপক্ষ সোবহানের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে কোন ভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    বিষয়টি নিয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,এই ঘটনার বিষয়ে আমি কিছুই জানিনা এমনকি এবিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরও বলেন আপনি আমাকে না জানিয়ে এসপি স্যারকে কেন বলেছেন আগে আমার কাছে শুনবেন না। আচ্ছা আপনার যা লেখার লিখুন কিন্তু সত্যটাই লিখবেন বলে ওসি কল টি কেটে দেন।

    এর আগে দিবাগত রাতে ঘটনার বিষয়ে জয়পুরহাট জেলা পুলিশ সুপার নূরে আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আগে ভুক্তভোগীদের থানায় একটি অভিযোগ করতে বলেন এবং অভিযোগটি তদন্ত করে ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপারের এমন আশ্বাসের পরে অসহায় শিক্ষক ও তার ছেলের সাথে আবারো কথা বললে তারা বলেন, আক্কেলপুর থানায় প্রতিপক্ষ সোবহানের নিকটতম একজন পুলিশের চাকরি করে তাই অভিযোগ করে আমরা কোন সুফল পাবো কিনা পাবো এবিষয়ে আমরা নিশ্চিত হতে পাড়ছি না।

  • বানারীপাড়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

    বানারীপাড়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

    এহ মিজানুল ইসলাম।
    বিশেষ প্রতিবেদক।।
    রবিবার ৬ নভেম্বর বেলা ১১ টার সময় বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামের অটো চালক সজিব বেপারীর দেড় বছরের শিশু সাজিব অসাবধানাবশত বাড়ির পুকুরের পানিতে পরে ডুবে যায়। সাজিবকে অনেক খোঁজা-খুজির পর পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা হাসপাতালে বেলা ১২ টায় নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুরাদ জানান, সজিবকে হাসপাতালে আনার পূর্বেই তার মূত্যু হয়। এসময় হাসপাতালে হ্রদয়বিদরক ঘটনার সৃস্টি হয়। পরে সাজিবের লাশ কচুয়া গ্রমের বাড়িতে নেয়া হয়। বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।#

  • বরিশালে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    বরিশালে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    বি এম মনির হোসেনঃ-

    সারাদেশে আজ ৬ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। করোনা পরিস্থিতি কাটিয়ে সারা দেশে অনেকটা স্বাভাবিক পরিবেশে হচ্ছে এই পরীক্ষা।
    ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ১২ লাখের কিছু বেশি।

    এবার ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। চলবে বেলা ১টা পর্যন্ত। আজ বিভাগীয় কমিশনার, বরিশাল মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক, বরিশাল জসীম উদ্দীন হায়দার বরিশালের ২টি কেন্দ্র পরিদর্শন করেন।

    শুরুতে তাঁরা বরিশাল সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরিশাল মনদীপ ঘরাই, অধ্যক্ষ, বরিশাল সরকারি মহিলা কলেজ মোঃ আসাদুজ্জামান, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট শিক্ষকগণ।

    পরে সেখান থেকে সরকারি বরিশাল কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে অধ্যাপক মো: আব্বাস উদ্দিন খান বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করান।

    এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬২ হাজার ৯’শ ৬৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ৩২ হাজার ১৭৭ জন ছাত্রী আর ৩০ হাজার ৭৮৭ জন ছাত্র রয়েছে।পরীক্ষার্থীদের জন্য ১৫২টি কেন্দ্র রয়েছে এই শিক্ষা বোর্ডের অধীনে। এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

    কেউ বিলম্ব করলে তার কারণ গেটের রেজিস্টারে (খাতায়) উল্লেখ করে প্রবেশ করতে হবে। সে তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের সচিবকে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা কেন্দ্রের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

    শুধু কেন্দ্র সচিব বাটন মোবাইল ফোন ব্যবহার করবেন। পরীক্ষা কেন্দ্রের দুইশ গজের মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করার নির্দেশনা রয়েছে।

  • জয়পুরহাটে ডিবিপুলিশের অভিযানে টাপেন্টাডল ও ট্রাডলসহ এক মাদক ব্যবসায়ী আটক

    জয়পুরহাটে ডিবিপুলিশের অভিযানে টাপেন্টাডল ও ট্রাডলসহ এক মাদক ব্যবসায়ী আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন-ইয়াবার বিকল্প মাদক ৫০ (পঞ্চাশ) পিস টাপেন্টাডল ও ট্রাডলসহ মো.ইয়াছিন হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে ডিবি-পুলিশ।

    শনিবার(৫- নভেম্বর) জয়পুরহাট জেলা পুলিশ সুপার নূরে আলম এর নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুনের দিক-নির্দেশনায় সদর উপজেলার চকবরকত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    আটককৃত মাদক ব্যবসায়ী হলেন-সদর উপজেলার চকবরকত ইউনিয়নের দোগড় এলাকার মো.মুকুল হোসেনের ছেলে মো. ইয়াছিন হোসেন।

    জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুুলিশ কার্যালয় সূত্রে জানা যায়,পুলিশ সুপার নূরে আলম এর কঠোর নির্দেশে জেলা জুড়ে মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে শনিবার গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সদর উপজেলার চকবরকত ইউনিয়নের দোগড় গ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের এসআই (নিঃ) মো.মিজানুর রহমান,এ.এসআই মো.ইসমাইল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের বিকল্প মাদক ৫০ (পঞ্চাশ) পিস টাপেন্টাডল ও ট্রাডলসহ মাদক ব্যবসায়ী মো.ইয়াছিন হোসেন কে হাতেনাতে আটক করা হয়।

    আটককের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান,জয়পুরহাট জেলা টি ভারত সীমান্তবর্তী জেলা হওয়াই বিভিন্ন রুপে মাদক ব্যবসায়ীরা তাদের মাদক ব্যবসা চালিয়ে গেলেও জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশে ডিবিপুলিশ প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। ওসি আরও জানান,মাদক ব্যবসায়ী ইয়াছিন’কে আটকের পর তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।পাশাপাশি মাদক নির্মূল না হওয়া পর্যন্ত জেলা জুড়ে ডিবিপুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও ওসি জানান।

  • চট্টগ্রামে ফায়ার সার্ভিসে খাদ্য ক্রয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

    চট্টগ্রামে ফায়ার সার্ভিসে খাদ্য ক্রয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

    মহিউদ্দীন চৌধুরী।
    নিজস্ব প্রতিনিধিঃ
    প্রতি কেজি মসুর ডাল ক্রয়ের সর্বনিম্ন দর ছিল ১১৮ টাকা ৯০ পয়সা। কিন্তু স্বজনপ্রীতি ও অনিয়ম করে ১৩২ টাকা দরে ক্রয় করা হচ্ছে। চট্টগ্রামে ফায়ার সার্ভিসে কর্মরত রেশনীদের জন্য মসুর ডাল ক্রয়ের টেন্ডারে এ ধরনের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ইতোমধ্যে খাদ্য সরবরাহকারী এক ঠিকাদারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহা পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

    জানা গেছে, চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরতদের জন্য মসুর ডাল ক্রয়ের জন্য সম্প্রতি একটি টেন্ডার আহ্বান করা হয়। এতে অংশগ্রহন করেছে মের্মাস মাতৃভাষা ট্রের্ডাস (প্রতি কেজি ১১৮.৯০), মের্মাস এমরান এন্টারপ্রাইজ (প্রতি কেজি ১২২.৮০), মের্মাস শাহাজাহান ট্রের্ডাস (প্রতি কেজি ১২৪ টাকা), মের্সাস এমএজি ট্রের্ডাস (প্রতি কেজি ১২৬), মের্সাস ফোকাস (প্রতি কেজি ১২৬.৯৫), মের্সাস মা এন্টারপ্রাইজ (প্রতি কেজি ১৩১.৫০), মের্সাস নজির এন্ড সন্স (প্রতি কেজি ১৩২) ও ফ্রেন্ডশীপ এন্টারপ্রাইজ (প্রতি কেজি ১৪৮ টাকা) তাদের মূল্য তালিকা টেন্ডারের মাধ্যমে জমা করেন৷ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক অনিয়ম ও স্বজনপ্রীতি করে অতিরিক্ত ১৪ টাকা দরে মের্সাস নজির এন্ড সন্সকে মসুর ডাল সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়৷

    অভিযোগ ওঠেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক ও অফিসের উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার আবুল হাসেমের যোগসাজশে অতিরিক্ত দরে খাদ্য ক্রয় করা হচ্ছে। এতে সরকার যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, তেমনি সরবরাহকারী ঠিকাদারদের মাঝেও ক্ষোভ বাড়বে।

    টেন্ডারে অংশগ্রহণকারী মোঃ শরীফ উদ্দিন জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইজনের কারনে মসুর ডাল সরবরাহের টেন্ডারে ব্যাপক অনিয়ম হয়েছে। অফিসের দুইজন মোটা অংকের অর্থ নিয়ে বেশি দরে ডাল ক্রয় করছে। বিষয়টি তদন্তের দাবি জানান।

    এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেককে ফোন করা হলে তিনি রেসিভ করেননি।

    তবে অফিসের উচ্চমান সহকারী আবুল হাসেম বলেন, মসুর ডাল ক্রয় সংক্রান্তে টেন্ডারে অনিয়মের বিষয়টি আমি জানি না। আপনারা আমার স্যারের সাথে কথা বলুন বলে ফোন রেখে দেন।

  • ব্ল্যাক রাইস’ চাষে সফল বিপ্লব বিক্রি নিয়ে শঙ্কা

    ব্ল্যাক রাইস’ চাষে সফল বিপ্লব বিক্রি নিয়ে শঙ্কা

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:

    ক্ষেতলালে কৃষক বিপ্লব প্রতিবছর প্রায়ই ২ একর জমিতে বোরো ধান চাষ করেন ফলনও ভালো পান। বোরো ধান বিক্রি করে পুরো বছর চলে তার সংসার। অনলাইন দেখে আগ্রহ জন্মে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষের।

    বোরো ধানের আমন মৌসুমের শুরুতে বিপ্লব ফেসবুকে ব্লাক রাইস বীজ ধানের এ্যাড দেখে ব্ল্যাক রাইজ ধান বীজ সংগ্রহ করেন বগুড়া জেলা নামুজা ব্ল্যাক রাইস বীজ ব্যবসায়ীর দোকান থেকে ২ কেজি বীজ সংগ্রহ করে ব্ল্যাক রাইজ চাষে পরামর্শ করেন৷

    কৃষি বিভাগ জানায়, এই ধানগাছের পাতা ও কাণ্ডের রঙ সবুজ হলেও ধান ও চালের রঙ কালো। তাই এ ধানের জাতটি কালো চালের ধান নামে পরিচিত। বীজ রোপনের পর কোনোটির পাতা সবুজ আবার কোনটির পাতা বেগুনি হলে চালের রং কালোই হয়। এ কারণে কোথাও সবুজ আবার কোথাও বেগুনি রঙের ধানপাতায় চমৎকার দর্শনীয় হয়ে ওঠে ধানক্ষেতগুলো।

    আমন মৌসুমে কালো ধান বা ব্ল্যাক রাইসের চাষ হলেও বোরো মৌসুমে এই ধান চাষ হয়নি। তবে ব্যক্তিগতভাবে কেউ চাষ করলে সেটি কৃষি বিভাগ জানে না।

    এই চালের ভাত আঠালো ও সুগন্ধি। পায়েস, খিচুড়ি, ঘি-ভাত, পাস্তা, পাঁপড়, নুডলস করেও খাওয়া যায়।

    কৃষক বিপ্লব বলেন, ‘অনেক আগ্রহ নিয়ে ব্ল্যাক রাইস ধান ২৫ শতক জমি চাষ করি। এগুলো জমি থেকে সংগ্রহ করে মাড়াই দিয়ে প্রায় ১৫ মণের মতো ধান পাই। এই ধানগুলো নিয়ে শঙ্কায় পড়েছি। বর্তমানে এই কালো ধান বিক্রি নিয়ে দুর্ভোগে পড়েছেন
    তিনি আরও বলেন, ‘কৃষি বিভাগ যদি ধান বিক্রিতে সহযোগিতা করে, তাহলে তিনি কিছুটা হলেও লাভবান হবেন। নয়তো তাকে লোকসানের মধ্যে পড়তে হবে।’

    ব্ল্যাক রাইস ধান বিক্রিও করতে পারছেন না। এতে ক্ষতির মধ্যে পড়তে হবে তাকে। এজন্য তিনি কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছে৷

    ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল রহমান বলেন উপজেলার মহব্বতপুরের বিপ্লব ব্ল্যাক রাইস ধান চাষ করেছে৷ আপনাদের মাধ্যমে জানলাম এই ব্লাক রাইস কালো চালের উপকারিতা সম্পর্কে বলেন, ‘কালো চালে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এই চালে সুপার অক্সিড থাকে, ফলে এর ভাতে শরীরে গ্লুকোজ তৈরি হয়। শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এ চাল শুধু ডায়াবেটিস রোগীই না, বৃদ্ধ বয়সের সব মানুষের জন্য খুব কার্যকর বলা হয়।এ ছাড়া, আমিষ, ভিটামিন, জিংক, খনিজ পদার্থসহ অন্য উপাদানগুলো সাধারণ চালের চেয়ে বেশি থাকে কৃষকরা যদি ব্লাক রাইস ধান চাষে আগ্রহী হয় ক্ষেতলাল কৃষি অফিস থেকে তাদের সহযোগিতা করা হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

  • সুনামগঞ্জে শেখ হাসিনার মুর‌্যাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যান এর ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি

    সুনামগঞ্জে শেখ হাসিনার মুর‌্যাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যান এর ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি

    কে এম শহীদুল সুনামগঞ্জঃ
    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রানকেন্দ্রে সরকারী টাকায় শেখ হাসিনার মুর‌্যাল থেকে এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ভাই উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করেন মধ্যনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মধ্যনগরে সরকারি টাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ম্যুরাল স্থাপন করা হয়। মুর‌্যালে স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত ডিজাইন উপেক্ষা করে, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ভাই মোজাম্মেল হোসেন রোকনের ছবি স্থাপন করা হয়েছে। এ কারণেই ফুঁসে উঠেছে এলাকাবাসী। এবং ৩ দফা দাবি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন তারা। দাবিগুলোর মধ্যে মুর‌্যাল থেকে এমপি ও তার সহোদরের ছবি অপসারণ, স্থাপত্যকর্মের মূল ডিজাইন পরিবর্তনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর সুউচ্চ মর্যাদায় আঘাত করার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান স্মারকলিপিতে।

    সুনামগঞ্জ।

  • পুঠিয়ার এক ইউপি সদস্য হেরোইন সহ  আটক

    পুঠিয়ার এক ইউপি সদস্য হেরোইন সহ  আটক

    পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: 

    রাজশাহীর পুঠিয়ার উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদের এক সদস্য (মেম্বার) কে হেরোইনসহ আটক করেছে জেলা  ডিবি পুলিশ।

     পুঠিয়া উপজেলার বানেশ্বর-চারঘাট সড়কের শিশিতলা নামক এলাকা থেকে রবিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

    আটক কৃত   ইউপি সদস্যের নাম ফরমান আলী। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর  ইউনিয়নের ৩ -নংওয়ার্ডের মেম্বার। 

    রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চত করেছেন।

     তিনি আরও জানান, রবিবার দুপুরে চারঘাট-বানেশ্বর সড়কের শিশিতলা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবিপুলিশ ।

    ইউপি সদস্য ফরামান আলী মাদকাসক্ত। তবে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিনা তা কেউ নিশ্চিত করতে পারেনি এলাকাবাসী।

    ফরমান আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। #

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া রাজশাহী

  • লালমনিরহাটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও আলোচনা সভা

    লালমনিরহাটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও আলোচনা সভা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ০৩ মাসব্যাপী বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কম্পিউটার প্রশিক্ষণ হাতে নিলে, দেশ-বিদেশে কর্ম মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত
    ০৬ নভেম্বর ২০২২, রবিবার বেলা ২:৩০ মিনিট,লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার
    দলগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সহযোগিতায় “প্রফিট ফাউন্ডেশন” কর্তৃক বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠির বেসিক আইটি ট্রেনিং প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ৩মাস ব্যাপি ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষন কোর্স সমাপনি ও আলোচনা সভার।

    প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ০৩ মাসব্যাপী বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০ জন প্রান্তিক জনগোষ্ঠী পরিবারে শিক্ষিত নারী-পুরুষদের কম্পিউটার প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

    কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও আলোচনা সভায় প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল মান্নান,কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি,
    প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন,এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সানজিদা লিপি।

    প্রশিক্ষণ সমাপনী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু,ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ৩মাস ব্যাপী ফ্রী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ছাত্র ছাত্রী বৃন্দ সহ আরো অনেক।

    হাসমত উল্লাহ।।