মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি।
জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে
কি ভাবে বাসা বাড়ির আগুন নিয়ন্ত্রণ করতে হয়।
সে বিষয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পরিক্ষামুলক জনসাধারণের মাঝে উপস্থাপনা করেন।
সেখানে বিভিন্ন পর্যায়ের জনগণ উপস্থিত ছিলেন।
সাধারণ জনগণ বলে এসব পরিক্ষামূলক এসব দেখে আমরা অনেক উপকৃত হয়েছি।
এভাবে যদি প্রতিটি বাজারে এমন সচেতনতা মূলক কাজ করে দেখান ফায়ার সার্ভিস কর্মীরা তবে আমরা অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পাবো।
ফায়ার সার্ভিস কর্মীরা বলেন যে কোনো সময় কোনো রকম বিপদ হলে আমাদের কাছে ফোন দিবেন আমরা আপনাদের মাঝে এসে হাজির হবো।
আর তাঁরা বলেন আমরা যে পরিক্ষা মূলক দৃশ্য গুলো আপনাদের মাঝে উপস্থাপনা করেছি।
এতে আপনারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারেন।
সচেতনতা মূলক দৃশ্য দেখিয়ে তাঁরা তাঁদের কাজের মধ্যে দিয়ে সমাপনী ঘোষণা করেন।
Author: desk
-

ক্ষেতলালে ফায়ার সার্ভিস কর্মীদের সচেতনতামূলক কার্যক্রম
-

মোংলায় বাংলাদেশ সহ ৬ দোকানে আগুন ৩০ লাখ টাকার ক্ষতি
মোংলা প্রতিনিধি।।
মোংলায় আগুনে পুড়ে গেছে হোটেলসহ ৮টি দোকান। সোমবার বিকেলে সোয়া তিনটায় স্থায়ী বন্দর বাস ষ্ট্যান্ড এলাকার হোটেল ও দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা এক ঘন্টা প্রচেষ্টার পর বিকেল সোয়া ৪টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ আরবেজ আলী জানান, সোমবার বিকেল সোয়া তিনটার দিকে স্থায়ী বন্দর বাস ষ্ট্যান্ড এলাকার সোনার বাংলা হোটলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এরপর তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশের হোটেল ও দোকানগুলোতে। পরে খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিস, বাগেরহাট সদর ফায়ার সার্ভিস ও মোংলা ফায়ার সার্ভিস ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন। ততক্ষণে একে একে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি হোটেল ও ৫টি কনফেকশনারি দোকান। তবে এ সময় কেউ দগ্ধ হয়নি বলেও জানান ফায়ার সার্ভিস। আগুনে ৩টি হোটেল ও ৫টি দোকান পুড়ে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকার। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। তখন তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদাণেরও আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ক্ষতিগ্রস্ত হোটেল ও দোকান মালিকদেরকে প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারী সহায়তা প্রদাণ করা হবে। -

কেন্দুয়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবসে দোয়া-আলোচনা সভা
হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিএনপির উদ্যোগে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরশহরের খাদ্য গুদাম সংলগ্ন দলটির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সনজুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফিন আহমেদ ভূইয়া ও পৌর ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে বিকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শুরুতেই দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসান।
উপজেলা তাঁতীদলের সভাপতি মুখলেছুর রহমান বাবলুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহসভাপতি হুমায়ূন কবীর, জেলা ছাত্রদলের সহসভাপতি সানোয়ার হোসেন শিবলী, স্থানীয় বিএনপি নেতা বুলবুল চৌধুরী, শহিদুল হক ফকির বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোমান আহমেদ, তুষার আহমেদ, রবিন আহমেদ, আনিসুজ্জামান আকন্দ সোহাগ প্রমুখ।
হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।
-

সুন্দরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুবাই প্রবাসী মুকুলের সাথে প্রতারণা
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক দুবাই প্রবাসী যুবকের সাথে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার রামজীবন ইউনিয়নের দক্ষিণ সূবর্ণদহ(কচুগাড়ি) গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে মুকুল মিয়া(২৬) দীর্ঘ ১১ বছর ডুবাইয়ে থাকার পর বিয়ে করে স্ত্রীসহ কানাডায় পাড়ি জমানোর মনোবাসনা নিয়ে চলতি বছরের ১৫ জুন দেশে ফিরে আসেন। আসার কয়েকদিন পর একই গ্রামের (দোলাটাড়ি পাড়ার) শহিদুল ইসলাম শহীদ তার স্কুল পড়ুয়া মেয়েকে দিয়ে মুকুলের বিয়ের প্রস্তাব দেয়। পরে শহীদ তার ছেলে আপন মিয়ার মাধ্যমে রাতের বেলা প্রবাসী মুকুল মিয়াকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মেয়েকে দেখায়। পাশাপাশি বড় ধরনের নৈশভোজ করান। পরদিন শহিদুল ইসলাম শহীদ মুকুলকে ফোন করে জানতে চান তার মেয়েকে পছন্দ হয়েছে কিনা! মুকুল মিয়া হ্যা সূচক মতামত জানালে শহীদ এক সপ্তাহের ব্যবধানে ঢাকা থেকে ফোন করে একইভাবে মুকুল মিয়াকে তার বাসায় নিয়ে গিয়ে নৈশভোজসহ মেয়েকে লেলিয়ে দিয়ে অন্তরঙ্গ সময় কাটার সুযোগ করে দেন বলে জানান প্রবাসী যুবক মুকুল মিয়া। সেইসাথে শহিদুল ইসলাম শহীদের স্ত্রী ময়না বেগম ও তার ছেলে আপন মিয়ার উপস্থিতিতে শহীদের পরামর্শক্রমে ৭ লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে বিবাহ রেজিষ্ট্রেশনের দিনক্ষণ ঠিক করা হয়। এছাড়াও রেজিষ্ট্রি করে ছেলে মেয়ে একত্রে ছুটির বাকীসময় কাটিয়ে বিদেশ থেকে ফিরে আসার পর বিয়ে আনুষ্ঠানিক ভাবে তুলে দিবেন। বিয়েতে কোন প্রকার যৌতুক নেবেনা বলে মুকুল মিয়া অঙ্গীকার করে মোহরানার অংশ হিসেবে ৩৯ হাজার টাকা প্রদান করেন। এতদিন দুপক্ষেই গোপনীয়তা মেনে চললেও দুই পরিবারে বিয়ের রেজিষ্ট্রির প্রস্তুতি শুরু হলে শহীদের বড় ভাই আব্দুর রহিম এ বিয়েতে বাঁধা দেয় এবং বিয়ে ভেঙ্গে দিতে পিছন থেকে উস্কানি দেয়। একপর্যায়ে বড় ভাইয়ের কথামত শহীদও মেয়ের বিয়ে এখন দেবেন না বলে মুকুলকে জানান। মুকুল মিয়া যখন বুক আশা নিয়ে বিয়ের ব্যাপক ধুমধাম করে প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনি শহীদের এমন কথা শুনে তার মাথায় যেন বাজ পড়ে যায়। সারাক্ষণ মনের মধ্যে ভেসে ওঠে ওই স্কুল পড়ুয়া তরুণীর সাথে কাটানোর অন্তরঙ্গ মহুর্তগুলোর কথা। যার কারণে মাতালের মত হয়ে আর কোন মেয়েকে পছন্দ করতে পারেনি মুকুল মিয়া। তাই মনের তীব্র ব্যাথা ও হতাশা নিয়ে ৬ নভেম্বর ফিরে যান তার সুদূর দুবাইয়ের প্রবাস জীবনে। যাওয়ার সময় মুকুল সাংবাদিকদের জানান, শহিদুল ইসলাম শহীদ আমার সাথে বিয়ের নামে প্রতারণা করে নগদ ৩৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয় বিয়ের কথা বলে কালক্ষেপণ করে আমার মানসিক ও আর্থিক সর্বনাশ করেছে। আমি সময়মত না যেতে পারায় আমার জমা দেয়া কানাডীয় ইমিগ্রেশনে ১৭ লক্ষ টাকা, দুবাইয়ের কর্মস্থলের চাকরির পেনশন বাবদ ৯ লক্ষ টাকা ও ডুবাইয়ের ভিসা বাতিল হলে ৫ লক্ষ টাকা মাইর যাবে। আর তখন আমার এ-কুল ও-কুল দুয়েই যাবে। আর শহীদের পরিবার আমাকে তার মেয়ের সাথে অনৈতিক কাজ করতে উদ্বুদ্ধ করেছে। -

বিজিবি সদস্যদেরকে কুপিয়ে গুরুতর জখমকারী প্রধান দুইজন আসামী র্যাবের হাতে আটক
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
নওগাঁর ধামইরহাটে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মুজিবুর রহমানসহ ৩ জন বিজিবি সদস্যের উপর হামলার ঘটনায় মুলহোতা বাবা ও ছেলেকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্য।
সোমবার (৭ নভেম্বর) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধুরইল সীমান্ত এলাকা হতে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
এর আগে গত ৪ নভেম্বর ভোরে উপজেলার শীমুলতলী ব্রীজের সামনে এ ঘটনা ঘটে। আটক আসামীরা হলো- উপজেলার রসুলবিল নামক এলাকার মৃত তসির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম গুপ্তা (৫৫) ও তার ছেলে মো. মেহেদী হাসান রাজু (২৫)।
সোমবার (০৭ নভেম্বর) সন্ধায় জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়. গত ৪ নভেম্বর বিজিবি জেসিও নায়েব সুবেদার মো. মুজিবুর রহমানের নেতৃত্বে ৩জন অন্যান্য পদবীর সদস্যসহ উপজেলার সীমান্তবর্তী বস্তাবর সীমান্ত এলাকায় টহলে বের হয়। এমন্তবস্থায় বস্তাবর সীমান্ত এলাকায় ৮-১০ জন অবৈধ মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করে নিয়ে আসতেছিল।
এই দৃশ্য টহল টিমের নজরে আসলে দায়িত্বরত টহল টিম তাদেরকে আটক ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টা করে। আসামীগণ টহল টিমকে দেখামাত্র ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে টহল কমান্ডার সহ ৩জন বিজিবি সদস্যকে কুপিয়ে জখম করে।
এরমধ্যে টহল কমান্ডার সুবেদার মো.মুজিবুর রহমানের অবস্থা আশংকাজনক। অন্যান্য সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরবর্তীতে আক্রমনকারী মাদক চোরাকারবারীদের সনাক্ত করে ধামইরহাট থানায় পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ৭ জনসহ অজ্ঞাতনামা মোট ১০ জন চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর র্যাবের গোয়েন্দা শাখার সহায়তায় তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীদের’কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
-

গৌরীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আ.লীগের সভাপতি পপি, সম্পাদক সোমনাথ শাহা
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ শাহার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।রোববার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রেসক্লাবে মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহামেদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।
সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, নতুন-পুরাতন নেতৃত্বের সমন্বয়ে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর সংবাদ পরিবেশনের জন্যও সাংবাদিকদের তিনি অনুরোধ জানিয়েছেন।
আ’লীগের সভাপতি নিলুফার আনজুম পপি তাঁর বক্তব্যে বলেন, সন্ত্রাস, মাদকমুক্ত ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষাসহ গৌরীপুরের উন্নয়নে নিরলসভাবে নতুন কমিটি কাজ করে যাবেন।
একই দিনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ শাহা গৌরীপুর সংগীত নিকেতন কর্তৃক আয়োজিত সংগীত প্রতিযোগিতা ২০২২ উপলক্ষ্যে পুরষ্কার বিতরণ, সংবর্ধনা, আলোচনা ও সংগীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসময় তাদের সাথে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকগন, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
-

ময়মনসিংহে ওসি কামালের নেতৃত্বে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ২৮
ষ্টাফ রিপোর্টারঃ
মাদক,ছিনতাই,সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে জিরো টলারেন্স নিয়ে কাজ করছেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে
সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের দায়ে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ।কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি প্রতিরোধ, আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম আকুয়া ভাঙ্গাপুল থেকে মাদক ব্রবসায়ী মোঃ সজল ওরফে পটলা, মোঃ আজহার, মোঃ অন্তর, মোঃ জহিরুল, ফয়সাল আহম্মেদ রাজু, বাবু ও ফাহিম আহম্মেদ সোহানকে ২৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম কৃষ্টপুর থেকে মাদক ব্যবসায়ী মোঃ অন্তর, মোঃ আলামিন হোসেন বাবু, হানিফ, মোঃ তপুকে ৫২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম ব্রাহ্মপল্লী এলাকা থেকে চুরি মামলায়র আসামী মোঃ খলিল ও মোঃ শাকিব, এসআই ফারুক আহম্মেদ ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম কাঠগোলা বাজার এলাকা থেকে চুরি মামলার আসামী শিপন মিয়া, এসআই ফারুক আহম্মেদ, ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয় বাংলা চত্বর থেকে মাদক ব্যবসায়ী শ্রী চন্দন ঋষিকে ৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করে।
এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ মোড় থেকে নিয়মিত মামলার আসামী মোঃ শরিফুল ইসলাম, এসআই ফারুক আহম্মেদ, ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে বিষ্ফোরক মামলার আসামী মোঃ মফিজুল হক মজি, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম ধর্ষন মামলার আসামী মোঃ রুবেল মিয়া, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম নিয়মিত মামলার আসামী মোঃ আব্দুল জলিল, এএসআই গোলাম ফারুক আহম্মেদ, চরপাড়া নয়াপাড়া থেকে মামলার আসামী মোঃ শাকিব, মোঃ মিজানুর রহমান সিরাত ও মোঃ কবির হোসেনকে গ্রেফতার করে।
এছাড়াও এএসআই আব্দুস ছাত্তার, এএসআই মাহমুদুল হাসান, এসআই টিটু সরকার, সোহেল রানা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত সহ চারজনকে গ্রেফতার করে। তারা হলো, দেলোয়ার হোসেন, মোঃ জাবেদ হোসেন, মোঃ কলি, শামীম, জোবেদা খানম শিল্পী ও মোঃ গোলাম হোসেন। গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। -

মহালছড়িতে আজ রাস মহৌৎসবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও শুভ অধিবাস
রিপন ওঝা,মহালছড়ি।
মহালছড়ি সেনা জোন কর্তৃক মহালছড়ি শ্রীশ্রী দক্ষিণা কালী মন্দিরের ঐতিহ্যবাহী ৪৭তম সার্বজনীন রাস মহৌৎসব উপলক্ষ্যে আয়োজিত ষোড়শ প্রহরব্যাপি তারকব্রহ্ম মহানাযজ্ঞ-২০২২ অনুষ্ঠান পরিদর্শন ও উপহার সামগ্রী প্রদান করেন।
মহালছড়ি জোনের জোন কমান্ডারের পক্ষে লেঃ আব্দুল্লাহ আল জামিল উপস্থিত থেকে মহালছড়ি সনাতন ধর্মাবলম্বীদের ৪৭তম রাস মহৌৎসব সার্বজনীন ষোড়শ প্রহরব্যাপি তারকব্রহ্ম মহানামযজ্ঞ রাসমহোৎসব-২০২২ উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, দক্ষিণা কালী মন্দিরের ও ৪৭তম পরিচালনা পর্ষদের সভাপতি এবং ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, ৪৭তম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সুনীল দাশ।
মহালছড়ি জোনের জোন কমান্ডারে পক্ষে লেঃ আব্দুল্লাহ আল জামিন উপস্থিত ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী প্রদান করেন।
আজ ৭নভেম্বর রোজ সোমবার পূর্ণিমার রাতে অধিবাসের শুভ লগ্নের মধ্যে দিয়ে ষোড়শ প্রহর ঐতিহ্যবাহী রাস মহৌৎসবের নামসংকীর্তন প্রারম্ভ হবে,তা বৃহস্পতিবার ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি অনুষ্ঠান ও নগর পরিক্রমায় সম্পন্ন হবে ২০২২ সালের, ১৪২৯ বজ্ঞাব্দের ৪৭তম রাস মহৌৎসবের মহাযজ্ঞের আয়োজন।
-

দেলুটী ইউনিয়ন দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার দেলুটী ইউনিয়ন দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় রোববার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্তিত ছিলেন, উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা শাহদাৎ হোসেন রানা, জহিরুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী আবু সাঈদ, অনীল কুমার মল্লিক, সুকৃতি মোহন সরকার, সুকান্ত সরকার, শেখ মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা মিনা আলাউদ্দীন, ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, রামচন্দ্র চিকাদার, কিংশুক রায়, পলাশ কাÍি রায়, রিংকু রায়, বদিয়ার হোসেন, লক্ষ্মী রানী সরকার, বিনতা সরকার, ইউপি সচিব বিজয় কৃষ্ণ পাল, চ লা রানী মন্ডল, কৃষ্ণপদ চক্রবর্তী, শিমুল মন্ডল, মিলন সরকার, স্মৃতিশ রায়, সিপিপি প্রতিনিধি প্রসেনজিত মন্ডল মিঠু, সুচিত্রা বিশ্বাস, দেবশ্রী বিশ্বাস ও প্রতীমা ঢালী।ইমদাদুল হক,
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি -

পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত; অনুপস্তিত ৬৯
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৫টি কেন্দ্রে ও ৪টি ভেন্যু কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ২৩ জন। যার মধ্য অংশগ্রহণ করে ১ হাজার ৯৫৪ জন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্তিত ছিল ৬৯ পরীক্ষার্থী। অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২২৯ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ২২১, অনুপস্তিত ৮। উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ জানান, সরকারি উচ্চ বিদ্যালয় বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৯৭ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ৯৫, অনুপস্তিত ২। অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২৬২ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ২৫৯, অনুপস্তিত ৩। অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও কপিলমুনি হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৩৭৮ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ৩৬৬, অনুপস্তি ১২। অধ্যক্ষ গোপাল ঘোষ জানান, রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট ও কলেজিয়েট কেন্দ্র ও রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৪৯৮ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ৪৮৯, অনুপস্তিত ৯। অধ্যক্ষ আজহার আলী জানান, পাইকগাছা আলীম মাদ্রাসা কেন্দ্রে ১৫৩ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ১৪১, অনুপস্তিত ১২। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ জানান, শহীদ আবু ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩৬৯ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ৩৪৬, অনুপস্তিত ২৩ ও গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৩৭ পরীক্ষার্থীর মধ্য ৩৭ পরীক্ষার্থী উপস্তিত ছিল।