Author: desk

  • ধামইরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

    ধামইরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে সরকারের বিভিন্ন ডিজিটাল সেবার প্রচার ও প্রসারের লক্ষ্যে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

    ১০ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। মেলায় উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তর, কৃষি বিভাগ, সমাজসেবা দপ্তর, মহিলা বিষয়ক, চকময়রাম সরকারী মডেল, সফিয়া পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সমন্বিত মাধ্যমিক বিদ্যালয় স্টল, যুব উন্নয়ন, ভূমি অফিস, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্টল দিয়ে সরকারের বিভিন্ন ডিজিটাল সেবার সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। পরিদর্শনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, আব্দুর রহমান সাবু, মোছা. সাবিহা ইয়াসমিন প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত

    পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার ঐতিহ্যবাহী টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মেয়র সেলিম জাহাঙ্গীর। বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের আয়োজন করা হয়।
    নির্বাচনে প্রতিদ্বন্দী কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় মেয়র সেলিম জাহাঙ্গীর পুনরায় সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন অবিভাবক সদস্য বিধূভূষণ মন্ডল, রামচন্দ্র মন্ডল, বিধান চন্দ্র সানা, মীর আকবর আলী, লক্ষ¥ী শীল, শিক্ষক অশোক কুমার মন্ডল, কবরী সরকার ও শেখ সোহেল উদ্দীন। প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় রাস মেলা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    পাইকগাছায় রাস মেলা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মালম্বীদের রাস পূণ্য উৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলার লতা ইউনিয়নে গুণখালী নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
    কাঠামারী রাস মিলন মেলা উদযাপন কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। নদীর দু-ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে। সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু নিজেই নৌকা নিয়ে নদীতে নেমে স্লোগান দিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতায় কপোতাক্ষ তুফান দল বিজয়ী হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।
    কুমারেশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ^াস, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম, শেখ আনিছুর রহমান মুক্ত, আনন্দ মোহন বিশ^াস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, নির্মল মন্ডল, এমএম আজিজুল হাকিম, ইউপি সদস্য শওকত হাওলাদার, মৃগাঙ্গ বিশ^াস, জুলি শেখ, নাজমা কামাল, সাব্বির হোসেন ও রায়হান পারভেজ রনি।

  • কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুজানগরে কৃষক সমাবেশ

    কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুজানগরে কৃষক সমাবেশ

    এম এ আলিম রিপন,সুজানগরঃ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনার সুজানগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃমর্জিনা খাতুন ও কৃষক মো.শাহজাহান আলী প্রমুখ। অনুষ্ঠানটি স ালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে উপজেলার প্রতি ইি জমিতে খাদ্য শস্য উৎপাদন বাড়াতে হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে দরিদ্র কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রদান সহ প্রনোদনা দেয়া হচ্ছে। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, জমির পাকা ধান সহ অন্যান্য ফসল কাটার পর ওই সকল জমি যেন অনাবাদী হয়ে পড়ে না থাকে এজন্য খাদ্য শস্য উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার পর দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। আর তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে ও ঐকান্তিক চেষ্টার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন । তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কৃষকেরা সারের জন্য গুলি খেয়ে মরেছে। আর আজ কৃষকেরা সার ও বীজ না চাইতেই সময়মত পাচ্ছেন। ফলে কৃষিভিত্তিক অবকাঠামো আজ সুদৃঢ় হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • উপজেলা চেয়ারম্যান,ইউএনও এবং পৌর মেয়রের সাথে বঙ্গবন্ধু পরিষদ নেতাদের শুভেচ্ছা বিনিময়

    উপজেলা চেয়ারম্যান,ইউএনও এবং পৌর মেয়রের সাথে বঙ্গবন্ধু পরিষদ নেতাদের শুভেচ্ছা বিনিময়

    এম এ আলিম রিপন, সুজানগর ঃ সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নব গঠিত বঙ্গবন্ধু পরিষদ সুজানগর উপজেলা শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান,পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু পরিষদ সুজানগর উপজেলা শাখার আহবায়ক শাহজাহান আলী ও যুগ্ন আহবায়ক এ.কিউ.এম শামসুজ্জোহা বুলবুল সহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান,পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম নব গঠিত কমিটির মাধ্যমে বঙ্গবন্ধু পরিষদের সার্বিক সফলতা আসবে বলে প্রত্যাশা রাখেন। নব গঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে তাঁরা কাজ করে যাবেন। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। এর আগে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সুজানগর উপজেলা পরিষদের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত আবুল কাশেমের কবওে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য গত ৬ নভেম্বর সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীকে আহবায়ক ও মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এ.কিউ.এম শামসুজ্জোহা বুলবুলকে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু পরিষদ সুজানগর উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেন বঙ্গবন্ধু পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ কে.এম, আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন সরকার। অনুমোদন পাওয়া বঙ্গবন্ধু পরিষদ সুজানগর উপজেলা শাখা কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন যুগ্ন আহব্বায়ক আনোয়ারুল হক, হামিদুল হক হাজারী, আলাউদ্দিন, আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক, আয়নাল হোসেন, জামিল হোসেন, হাবিবর রহমান ও বেলাল হোসেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পাইকগাছায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধন

    পাইকগাছায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর আয়োজনে, বুধবার সকালে উপজেলা চত্বরে উপজেলা শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরের ২৩টি স্টল মেলায় অংশ গ্রহন করেন।বেলা ১১টায় খুলনা ৬-কয়রা -পাইকগাছা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু জাতীয় বিজ্ঞান মেলায় স্টল পরিদর্শন করেন। এসময় তিনি মেলায় অংশ গ্রহন স্টলকারীদের ধন্যবাদ জানান। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু সহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, আইনশৃংখলা বাহিনী, সাংবাদিক,শিক্ষক, শিক্ষার্থী, ও সুধি জন।পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা আদায়

    পাইকগাছায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা আদায়

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে উপজেলা প্রশাসন। তারপরও প্রশাসনেরর চোখফাঁকি দিয়ে কিছু ব্যবসায়ী ক্রেতা ঠেকানোর কাজ অব্যাহত রাখেছে। সরকারি নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সন্ধ্যায় বাজারদর মনিটরিংয়ে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে, মূল্য তালিকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য যাচাই এবং ভোক্তা অধিকার আইন কার্যকর করতে অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। মুদির দোকান ফল, সবজি, মাছ, মাংস, মুরগিসহ নিত্য ভোগ্যপণ্যের বাজার ঘুরে দেখেন তিনি। এসময়ে তিনটি মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় মোট ২হাজার টাকা জরিমানা করা হয়। তিনি সেবা মূল্য তালিকা দোকানের নির্দিষ্ট স্থানে রাখতে, দাম বেশি না রাখতে একাধিক দোকানদারকে সতর্ক করেন। এসময়ে উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, ষোলআনা সমবায় সমিতি লিঃ সভাপতি জি এম শুকুরুজ্জামান, আনসার মোঃ রাকিব আহমেদ ও জাহাঙ্গীর সহ সঙ্গীয় ফোর্স, ব্যবসায়ী নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, অভিযানে বাজার মালিক সমিতি, খুচরা এবং পাইকারী বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি দোকানে সেবা মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দিতে, ডিজিটাল ওজন পরিমাপক মেশিন স্থাপন, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

  • রাঙ্গাবালীর চরমোন্তাজে দের যুগে ও সংস্কার হয়নি মূল সড়ক

    রাঙ্গাবালীর চরমোন্তাজে দের যুগে ও সংস্কার হয়নি মূল সড়ক

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ লঞ্চঘাট থেকে চরমোন্তাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মূল সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। গোটা সড়কের ইট উঠে বড় বড় গর্তে পরিণত হওয়ায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। তাই দ্র¤œত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

    প্রায় দের যুগ আগে উপজেলার চরমোন্তাজ দুই কিলোমিটার সড়ক ইট দিয়ে নির্মাণ করা হয়। এরপর আর এটি সংস্কার করা হয়নি। ফলে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দিনে চলাচল করলেও রাতে খানাখন্দে পরে দুর্ঘটনার শিকার হতে হয় হাজারো পথচারী ও ব্যবসাই দের। এ ছাড়াও সড়কটি দিয়ে চরমোন্তাজ ইউনিয়নের পুরান বাজার, এ ছাত্তার মাধ্যমিক বিদ্যালয়, চরমোন্তাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ ও পুলিশ তদন্তকেন্দ্রে যাতায়াত করা হয়। বর্ষায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছে। শিক্ষার্থীদের বন্ধ হয়ে যায় স্কুলে আসা-যাওয়া। সড়কটিতে বড় বড় খানাখন্দ থাকায় যানবাহন মালিকরা কৃষিপণ্য বহন করতে চায় না।। ফলে ব্যবসায়ী ও কৃষকদের পড়তে হয় ভোগান্তিতে।

    ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমগীর মাল জানান, সড়কটির কারণে এ- এলাকার মানুষের ব্যবসায় ভাটা পড়েছে। যাতায়াতের ভালো ব্যবস্থা নাথায় বহিরাগত কোন ব্যবসায়ী এখানে আসতে চায়না। এ ছাত্তার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, রাস্তা ভাঙ্গা হওয়ায় গাড়িতে অতিরিক্ত ভাড়া নেয়, সামান্য বৃষ্টি হলেই গাড়ি আসতে চায়না তখন আমাদের চরম ভোগান্তিতে পরতে হয়। স্থানীয় মোটরসাইকেল চালক ইউসুফ মাতব্বার বলেন, পুরো রাস্তাজুড়ে ভাঙন থাকায় দুর্ভোগের শেষ নেই। ১৮/ ২০ বছর ধরে এ অবস্থা। খুব দ্রুত সড়কটি সংস্কার করা দরকার ।

    উপজেলা চেয়ারম্যান ডাক্তার জহির আহম্মেদ বলেন, মাসিক সভায় সড়কটির বিষয় আলোচনা করে সভায় সিদ্ধান্ত অনুযায়ী রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে জানাবেন।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।

  • নড়াইলের চিত্রা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ

    নড়াইলের চিত্রা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলের চিত্রা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে নড়াইল সদর থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে এলাকাবাসী সদর উপজেলার বিজয়পুর-বেনাডোব খেয়া ঘাটে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।
    এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ওই নারীর বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। ধারণা করা হচ্ছে ৪-৫দিন আগে মারা গেছে। লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন রয়েছে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। নড়াইল সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ২ আহত ১

    ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ২ আহত ১

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    জেলার শৈলকুপা উপজেলার চাদপুর ও হরিনাকুন্ডু উপজেলার মথুরাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।নিহত জামাল মাহবুব (৪০) যশোর জেলার পুলের হাট এলাকার তাপসী ডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং নিহত বাপ্পী শেখ (২২) ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
    স্থানীয়রা জানায়, জামালপুর জেলা থেকে জমি চাষ করার ট্রাক্টর কিনে যশোরে যাচ্ছিল জামাল মাহবুব। এসময় ঝিনাইদহের শৈলকুপার দুধসরে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় জামাল মাহবুব। সেসময় আহত হন তার সঙ্গে থাকা আরেকজন।অন্যদিকে সকালে বাড়ি থেকে নসিমনে করে পাশের একটি ইটের ভাটায় যাচ্ছিলেন বাপ্পী শেখ। এসময় মথুরাপুরে পৌঁছালে নসিমনটির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় সে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাছির উদ্দিন বলেন, জামাল ও বাপ্পী হাসপাতালে আসার আগেই মারা গেছেন।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা দুটির ব্যপারে জেনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।