Author: desk

  • সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপত্বি করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধও গল্প পাঠে অংশ গ্রহন করেন, অ্যাড.শফিকুল ইসলাম কচি, এস আই সুব্রত দেবনাথ, সংগঠনের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, সুশান্ত বিশ্বাস, প ানন সরকার, মোড়ল কওসার আলী, সমিরণ ঢালী, রাবেয়া আক্তার মলি, অভিজিত রায় প্রমুখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,থুলনা।

  • পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে পাইকগাছা ডায়াবেটিস সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।
    ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহর সভাপতিত্বে ‘নিজেকে ভালবাসুন-সুস্থ থাকুন’ প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। হৃদরোগ এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি প্রতিরোধ বিষয়ে
    আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, কিডনীজনিত সমস্যা ও তার প্রতিকার বিষয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত মন্ডল, ডায়বেটিক ফুট ও ডায়বেটিস
    রোগীদের পায়ে পঁচন ধরা প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, গর্ভবতী মায়েদের পরিচর্যা ও চিকিৎসা সংক্রান্ত আলোচনা করেন মেডিকেল অফিসার ডাঃ তাহেরা ইয়াসমিন।
    প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ-এর স ালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, প্রাক্তন অধ্যক্ষ সাইফুল্লাহ, কাউন্সিলর রাফেজা খানম, অ্যাডভোকেট প্রধীশ হালদার, প্রভাষক আবু সাবাহ, স্বাস্থ্য পরিদর্শক নূর আলী মোড়ল, সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়, এনজিও প্রতিনিধি নাসিমা খাতুন, যুবলীগের সাবেক সভাপতি এস,এম, শামছুর রহমান ও সাংবাদিক এস,এম,আলাউদ্দিন সোহাগ ও কৃষ্ণ রায়। অনুষ্ঠানে ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ বলেন, ডায়বেটিস এখন মহামারীতে পরিণত হয়েছে। ডায়বেটিস জনিত কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। বিশ্বে ৫ কোটি মানুষ ডায়বেটিসে আক্রান্ত। প্রতি ৮ সেকেন্ডে একজন মানুষ মারা যাচ্ছে।
    ডায়বেটিস প্রতিরোধে সুষম খাবার গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবন যাপন, শারীরিক পরিশ্রম ও শরীর চর্চার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানের বক্তারা।

  • আশুলিয়ায় ভূমিদস্যু কর্তৃক জমি দখলের চেষ্টা মামলায় ১ জনকে গ্রেফতার

    আশুলিয়ায় ভূমিদস্যু কর্তৃক জমি দখলের চেষ্টা মামলায় ১ জনকে গ্রেফতার

    হেলাল শেখ।
    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকার বাসিন্দা মৃত চাঁন মিয়া’র ছেলে মোঃ সোনা মিয়া গংদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশ করে জমি দখলের চেষ্টায় ভাংচুর করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুমিদস্যুদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক জিডি ও মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। এ মামলায় একজন আটক করা হলেও বাকি আসামীরা পলাতক রয়েছে।
    শুক্রবার (১১ নভেম্বর ২০২২ইং) সকাল ৬ টার দিকে এই মামলার ৪নং আসামী আব্দুল জলিল মিয়া (৩২), কে আটক করে আশুলিয়া থানা পুলিশের একটি দল, এসময় ঢাকা মেট্রো-ন ৭৯০৮ নাম্বারের একটি ট্রাক ইটসহ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল জলিল মিয়া মোঃ খলিল মিয়া প্রধানের ছেলে এবং স্থানীয় রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ এর হয়ে কাজ করে বলে সূত্র জানায়। এ বিষয়ে জানতে রাজু আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এখন ব্যস্ত আছি।
    আশুলিয়া থানার মামলা সূত্রে জানা গেছে, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বাংলাবাজার পুরাতন তুইতাল এলাকার শেখ মতিউর রহমানের ছেলে শেখ জুয়েল রানা (৩৫) বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন, মামলা নং ২৮। তারিখ ০৯/১১/২০২২ইং, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/ ৪২৭/৫০৬। এ মামলায় বিবাদী ১। আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকার মোঃ সোনা মিয়ার ছেলে মোঃ রুবেল হাসান (৩২), ২। মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ সোনা মিয়া (৫০), ৩। আশ্রাফ আলীর ছেলে আহম্মদ (৫২), ৪। আব্দুল জলিল মিয়া (৩২), ৫। নুর মোহাম্মদ, ৬। মোঃ আরজু দেওয়ান, সর্বসাং আউকপাড়া, পোঃ ডেইরী ফার্ম,থানা আশুলিয়া, জেলা ঢাকাসহ আরও ভূমিদস্যুদের অনেকের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগে আশুলিয়া থানায় একাধিক জিডি ও মামলা করায় নিরাপত্তাহীনতায় রয়েছেন ভুক্তভোগী পরিবার।
    উক্ত মামলার বাদী শেখ জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, সোনা মিয়া ও রুবেল হাসান গং এবং বিবাদীগণ ভূমিদস্যুরা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত। আশুলিয়া থানাধীন আউকপাড়া মৌজাস্থ আর, এস-৫৫ নং খতিয়ানে আর, এস-২৬৮ নং দাগের বি, আর, এস দাগ নং ২৫০১, ২৫১২, ২০১৩, ২৫১৪, ২৪৯৭, ২৫০০ নং দাগের ৪৬. ৫০ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক আমার পিতাসহ মোট ১১জন। জমির চারি দিকে ইটের পাকা বাউন্ডারী করা। একটি প্লটে বাড়ি নির্মাণ করা হয়। যাহাতে ভাড়াটিয়াগণ বসবাস করিত। আমার পিতার জায়গায় ঘর-বাড়ি নির্মাণ করার উদ্দেশ্যে আমি ও আমার চাচা রিয়াজ উদ্দিন, শাহিন, সুমন ও মিস্ত্রিদের নিয়ে প্লটে মাফযোগ করতে গেলে বিবাদীগণ আমাদের কাজে বাঁধা প্রদান করে। তারা আমাদের জায়গায় কোনো রকম কাজ করতে দিবে না বলে ও জায়গায় সন্ত্রাসী কায়দায় আমাদেরকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে। তিনি আরও বলেন, বিবাদীরা আমাদের জমি অবৈধভাবে জবর দখল করার পায়তারা করিয়া আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করিতেছে। তিনি আরও বলেন, বিভিন্ন তারিখে ও বিভিন্ন সময়ে আমাদের জমির উপর থাকা বাউন্ডারী ওয়াল ভাংচুর করিয়া ক্ষতিসাধন করেছে তারা, এক পর্যায়ে আমাদের জমি জবর দখল করার উদ্দেশ্যে বিবাদীরা লাঠি সোটা ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনীভাবে দলবদ্ধ হইয়া গত (০৬/১১/২০২২ইং) তারিখে সকাল ১০টার দিকে আমাদের জমিতে সন্ত্রাসী কায়দায় অনাধীকার ভাবে প্রবেশ করিয়া আমাদের জমির বাউন্ডারী ওয়াল ভাংচুর করে এর প্রায় ২,০০,০০০/ টাকার ইট লুটপাট করে নিয়ে যায় বিবাদীরা। তিনি আরও বলেন, আমাদের বি, আর, এস দাগ-২৫১২ প্লটে ১ম তলা একটি বাড়ি নির্মাণ করা আছে উক্ত বাড়ির বিদ্যুৎ লাইন কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বাসার ভাড়াটিয়াদের বিভিন্ন ভয় দেখিয়ে মারধর করিয়া বাহির করে দিয়েছে বিবাদীরা, এই ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপ কামনা করেন এই ভুক্তভোগীরা।
    এ বিষয়ে আরও একজন বাদী শেখ রিয়াজ উদ্দিন বলেন, ১২০ শতাংশের কাতে আমাদের ৪৬. ৫০ শতাংশ জমি ক্রয়সূত্রে আমরা ১১জন মালিক। সোনা মিয়া, রুবেল গং এলাকার প্রভাবশালী তাই আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করছে, আমরা জমিতে দখলে আছি, আমরা এই জমি ১৯৯৯সালে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বায়া দলিলমূলে ক্রয় করি এবং জমির মিউটেশন করে খাজনা দিয়ে আসছি, আমাদের জমির কাগজপত্র সঠিক আছে। আমরা এ ব্যাপারে আশুলিয়া থানায় একাধিক জিডি ও মামলা করেছি। আমাদের এই জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছে বিবাদীরা। আমরা আইনকে সম্মান করি, তাই আইনগত ভাবে লড়ছি, আমরা এর বিচার চেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আশুলিয়া থানা, ঢাকা জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন অফিস আদালতে আমাদের বৈধ কাগজপত্র দিয়েছি, এ ব্যাপারে পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপ কামনা করেছেন শেখ রিয়াজ উদ্দিন নামের এই ভুক্তভোগী।
    উক্ত ব্যাপারে বিবাদী সোনা মিয়ার কাছে জমির কি কাগজপত্র আছে জানতে চাইলে তিনি জমির কোনো দলিল বা কাগজপত্র দেখাননি এবং কি একটা ৭ নং দাগ বা ৭/৪৪ নং এর কথা বলেন আর একজন সাংবাদিক পরিচয়দানকারীর কাছে মোবাইল ফোন ধরিয়ে দিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি।
    আশুলিয়া থানার (এসআই) ফরহাদ বিন কবির এর কাছে উক্ত ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, গতকাল ৯ নভেম্বর ২০২২ইং আশুলিয়া থানায় জুয়েল রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, শুক্রবার আব্দুল জলিল মিয়া নামের এক চোরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। র‌্যাব জানায়, গোয়েন্দা তদন্ত শেষে আসামীদেরকে গ্রেফতার করা হবে। উক্ত ব্যাপারে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

  • ফুলবাড়ীয়ায় শিয়ালের কামড়ে  নারী পুরুষসহ ৭ আহত

    ফুলবাড়ীয়ায় শিয়ালের কামড়ে নারী পুরুষসহ ৭ আহত

    মোঃ সেলিম মিয়া ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় শিয়ালের কামড়ে নারী পুরুষ শিশুসহ ৭ জন আহত হয়েছেন। উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ে আহতারা হলেন, পলাশতলী গ্রামের সুনারু বাড়ী মৃত খোরশেদ আলীর ছেলে সুরুজ্জামান মাস্টার (৪৫), পথচারী আফছর আলী মেয়ে হালিমা খাতুন (৪০) বাজার পাড়া আঃ মালেক স্ত্রী আমেনা খাতুন (৫৫), খোড়ার চালা আন্নাছ আলী (৪০), আকন্দ বাড়ী আবু বক্কর ছিদ্দিকের ছেলে আজাহারুল ইসলাম (২০), নেনজির পাড় আঃ হাকিম (৩৫), ত্রিমোড়া হাফেজিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র নামাপাড়া আঃ রহিমের ছেলে রাকিবুল হাসান আপন (১০) এছাড়াও একই এলাকার আরও দুইজনকে শিয়ালে কামড়ানোর খবর জানা যায়।
    শিয়ালের এই উৎপাতে পলাশতলী, গোবিন্দপুর বিভিন্ন গ্রামে মানুষ এখন আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে রাস্তা চলাচলে নেমেছেন।
    ওই গ্রামের আহত সুরুজ্জামান মাস্টার (৪০) জানান, বৃহস্পতিবার সন্ধ্যার বাড়ি থেকে বাজার উদ্দেশ্য রওনা দিলে বাড়ির দক্ষিন পাশে পুকুর পাড়ে শিয়ালে কামড়ার, আমেনা খাতুন বলেন, বাড়ির আঙিনায় দাড়িতে ছিলাম । হালিম খাতুন বলেন, পলাশতলী বাজার থেকে বাড়ি রওনা দিলে রাস্তা হঠ্যা পিছন থেকে কামড় দেয় । আঃ রহিম বলেন আমার ছেলে রাকিবুল ইসলাম আপন পলাশতলী ত্রিমোড়া হাফেজিয়া মাদ্রাসা লেখাপড়া করে রাতে ১০ টায় সময় টিফিনের আনার জন্য দোকানে যাওয়া পথে শিয়ালে কামড়া
    এলাকা বাসী জানান, গ্রামের ঝোঁপঝাড়ে ও জঙ্গলে লুকিয়ে থাকা শিয়ালগুলো হঠাৎ করেই মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ছে। অনেকজনকে কামড় দিয়েছে।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ বলেন, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসার পর জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে।

  • নড়াইলের মধুমতি সেতুতে এক মাসে কোটি টাকার টোল আদায়

    নড়াইলের মধুমতি সেতুতে এক মাসে কোটি টাকার টোল আদায়

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের মধুমতি সেতুর উদ্বোধনের পর এক মাসে টোল আদায় হয়েছে ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ৬৯০ টাকা। গত ১১ অক্টোবর রাত ১২টা ১মিনিট থেকে গতকাল ৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, টোল প্লাজার ৮টি বুথের মধ্যে ৫টি বুথ চালু করা হয়েছে। যানবাহন চলাচল শুরুর প্রথম ১ মাসে ছোট-বড় ১ লাখ ৫ হাজার ৪২৫টি যানবাহন পারাপার হয়েছে।
    গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ অক্টোবর মধুমতি সেতু উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ওইদিন রাত ১২টা ১মিনিট যানচলাচল শুরু হয়। এতে গত ১ মাসে টোল আদায় হয়েছে ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ৬৯০ টাকা। এই সেতু পার হয়ে ঢাকা-কলকাতা রুটের বাস সার্ভিসসহ স্থানীয় পরিবহন চলাচল করছে। সেতুটি চালু হওয়ায় ঢাকার সঙ্গে নড়াইল, যশোর, খুলনা, বেনাপোল, সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ সহজ হয়েছে। কমেছে পথের দুরত্ব। ফলে ভোগান্তি ছাড়াই মধুমতি নদী পার হওয়ায় খুশি যাত্রী ও চালকেরা।
    সড়ক ও সেতু মন্ত্রণালয় বড় ট্রেইলার ৫৬৫টাকা, তিন বা ততোধিক এক্সসেল বিশিষ্ট ট্রাক ৪৫০টাকা, দুই এক্সসেল বিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০টাকা, কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর ১৩৫ টাকা, বড় বাসের ক্ষেত্রে ২০৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস, পিকাপ, কনভারশনকৃত জিপ ও রেন্ট-এ-কার ৯০ টাকা, প্রাইভেটকার ৫৫ টাকা, অটোটেম্পু, সিএনজি অটোরিক্সা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিন চাকার যান ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং রিক্সা, ভ্যান ও বাইসাইকেল ৫ টাকা।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • শৈলকুপায় পুলিশ সদস্যর কান্ড! স্ত্রী সন্তান রেখে ঘরে তুললো পরকীয়া প্রেমিকাকে

    শৈলকুপায় পুলিশ সদস্যর কান্ড! স্ত্রী সন্তান রেখে ঘরে তুললো পরকীয়া প্রেমিকাকে

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ফুটফুটে ছেলে সন্তান ও স্ত্রীকে বাসা থেকে বিতাড়িত করে অন্যের স্ত্রীকে ভাগিয়ে ঘরে তুলল এক পুলিশ সদস্য। পাঁচ বছরের শিশু সন্তান নিয়ে প্রথম স্ত্রী সুবিচারের দাবীতে পুলিশের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পাইকপাড়া গ্রামের বাদশা বিশ^াসের ছেলে পুলিশ সদস্য পলাশ হোসেনের সাথে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর প্রেমের সম্পর্কে বিয়ে হয় একই উপজেলার ধাওড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে তানিয়া পারভীনের। বিয়ের পর তানিয়ার পরিবার থেকে পলাশকে স্বর্ণালংকার, আসবাবপত্রও নগদ টাকা দেয়। বিয়ের কয়েক বছর পর তাদের আয়াত নামের একটি ছেলে সন্তান জন্ম নেয়। বিয়ের পর সুখেই কাটছিলো তাদের সংসার। কিন্তু সেই সুখের সংসারে অভিশাপ হয়ে ওঠে সাতক্ষীরার কলারোয়া উপজেলা রেজাউল ইসলামের মেয়ে সুমাইয়া সুলতানা অনু। বদলি জনিত কারণে পলাশ সাতক্ষীরা থানায় কর্মরত অবস্থায় অনুর সাথে পরকীয়া জড়িয়ে পড়ে। স্ত্রী তানিয়া ও ছেলে আয়াতকে তাড়িয়ে দিতে শুরু হয় নির্যাতন। শারিরীক ও মানসিক ভাবে নির্যাতনের পরও তানিয়া তাকে ছেড়ে না আসায় যৌতুক দাবি করে পলাশ। এ নিয়ে উভয় পরিবারের মাঝে অশান্তি শুরু হয়। ২০২২ সালের ১৪ জুলাই পরকীয়া প্রেমিকা অনুর একই উপজেলা সুলতানপুর গ্রামের শুভ আহমেদ’র সাথে বিয়ে হয়। বিয়ের পর আরও বেপরোয়া হয়ে ওঠে পুলিশ কনস্টেবল পলাশ। অনুর বিয়ে হয়ে যাওয়ায় স্ত্রী ও তার ছেলে মারধর শুরু করে। এক পর্যায়ে সন্তান ও স্ত্রীকে বাসা থেকে তাড়িয়ে দেয় পলাশ। অন্যত্র বিয়ে হলেও পরকীয়া প্রেমিকা সুমাইয়া সুলতানা অনুর সঙ্গে সম্পর্ক অটুট থাকে পলাশের। এ পর্যায়ে অন্যের স্ত্রীকে ভাগিয়ে গত ২২ আগস্ট বিয়ে করে পলাশ। এদিকে স্বামীর ও সন্তানের অধিকার ফিরে পেতে অসহায় তানিয়া খাতুন কুষ্টিয়ার পুলিশ সুপার বরাবর অভিযোগ দিলেও আজও বিচার পাননি। ভুক্তভোগী তানিয়া পারভীন বলেন, আমি আমার অধিকার ফিরে পেতে চাই। আমার সন্তানের অধিকার ফিরে পেতে চাই। আমার স্বামী আমাকে রেখে অন্যের স্ত্রীকে বিয়ে করেছে। আর আমার ও আমার ছেলেকে তাড়িয়ে দিয়েছে। শুশৃংখল বাহিনীর সদস্য হয়ে তিনি এমন কাজ করতে পারেন না। আর করলেও তার শাস্তি হতে হবে। কিন্তু এখনো পুলিশ বিভাগ কোন শাস্তি দেয়নি। এ ব্যাপারে পুলিশ সদস্য পলাশ হোসেন বলেন, আমার ফ্যামেলিগত সমস্যা থাকার জন্য আমি তাকে ডিভোর্স দিয়েছি। এ নিয়ে সাংবাদিকদের এতো মাথা ব্যাথা কেন ?

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ডিমলায় বিভিন্ন দপ্তরের সীল ও ভূয়া দলিল তৈরী করার দায়ে গ্রেফতার-৬

    ডিমলায় বিভিন্ন দপ্তরের সীল ও ভূয়া দলিল তৈরী করার দায়ে গ্রেফতার-৬

    মোঃ শাহিনুর রহমান, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ভূয়া দলিল তৈরী করার দায়ে ৬ জনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের নছিমুদ্দিনের পুত্র রফিকুল ইসলাম ভুট্টু (৫০), সরদারহাট গ্রামের মৃত: কছির উদ্দিনের পুত্র মাজেদুল ইসলাম (৫২)। থানা সূত্রে জানা যায় রফিকুল ইসলাম ও মাজেদুল ইসলাম দীর্ঘদিন যাবত ভূয়া দলিল সৃষ্টি করিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১১ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা এসআই জাহিদ হাসান, এসআই জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ তাদেরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১৬৫টি তৈরী সীল ও বিভিন্ন মূল্যের ২৮টি স্ট্যাম্প, জাবেদা নকল ৩টি, পাকিস্তান পিরিয়য়েডর স্ট্যাম্প, ভারতীয় দলিল ১টি, কালার লিগ্যাল কাগজ ২০ পিচ, দলিল লেখা তরল রাসায়নিক দ্রব্য ১৮টি বোতল সহ সরঞ্জাম পাওয়া যায়। অসাধুভাবে প্ররোচিত হইয়া প্রতারনা করিয়া জাল জালিয়াতি করায় ১৮৬০ সালে প্লাম কোর্ট এর ৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২/৩৪ ধারা দু’জনের বিরুদ্ধে ডিমলা থানার একটি মামলা করেন এসআই জাহিদ। যাহার মামলা নং-১২/১১ নভেম্বর ২২, অপর দিকে জাল জালিয়তি পৃথক পৃথক দুইটি মামলায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নুর আলম স্বপন, নজরুল ইসলাম, মামলা নং- ১০, তারিখ- ১০ নভেম্বর-২০২২ সি.আর ১০৭/২২ মামলায় অক্ষয় কুমার রায় ও মহর আলী। এ বিষয় ডিমলা থানার ওসি লাইছুর রহমান ও ওসি তদন্ত বিশ্বদেব রায় বলেন- গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে সরকারী অফিস দপ্তরের সীল মোহর দিয়ে ভূয়া দলিল তৈরী করে আসিতেছে। তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হই। আজ ১১ নভেম্বর বিকালে গ্রেফতারকৃতদের নীলফামারী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

    মোঃ শাহিনুর রহমান,
    ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

  • সিংড়ায় মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    সিংড়ায় মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    সিংড়া (নাটোর) প্রতিনিধি।
    নাটোরের সিংড়ায় শুক্রবার সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে সকাল ১১টায়দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভি’র প্রতিষ্টা এবং ১৩ বছরের পদার্পন উপলক্ষে র‌্যালি ,আলোচনা সভা, কেককাটা ও মোহনা টিভির প্রায়াত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন মজুমদার জুয়েল স্যারের রুহের মাগফিরাত কামনায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতারন করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. জামিল আকতার, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সভানেত্রী শামীমা হক রোজী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা পারভিন আক্তার, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী শীতল কুমার, পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলাম, চলনবিল মিডিয়া প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ খান দৈনিক জবাবদিহি উপজেলা প্রতিনিধি খান আলিফ বিন রেজা উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক পপি খাতুন প্রমুখ।

    আরও উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টিভির উপজেলা প্রতিনিধি মো. এমরান আলী রানা, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সুইট, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজ, হিলফুল ফুযুল সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ।
    দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভি’র প্রতিষ্টা এবং ১৩ বছরের পদার্পন উপলক্ষে র‌্যালি ,আলোচনা সভা, কেককাটা ও মোহনা টিভির প্রায়াত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন মজুমদার জুয়েল স্যারের রুহের মাগফিরাত কামনায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতারন করা হয়েছে।

    মোঃ এমরান আলী রানা
    সিংড়া (নাটোর) প্রতিনিধি।

  • কয়লা নিয়ে পশুর নদীতে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজ

    কয়লা নিয়ে পশুর নদীতে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজ

    মোংলা প্রতিনিধি।
    মোংলা বন্দরের পশুর নদীতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী একটি কার্গো জাহাজ দুর্ঘটনাকবলিত হয়েছে। বন্দরের হাড়বাড়ীয়ায় থাকা বিদেশী জাহাজ থেকে কয়লা বোঝাই করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে যাওয়ার পথিমধ্যে সুকান ফেল করায় ডুবো চরে আটকে জাহাজটির ডেক ফেটে দুর্ঘটনাকবলিত হয়। সাথে সাথে জাহাজটি পশুর নদীর পূর্ব পাড়ের চরে উঠিয়ে দেয় কার্গোর মাস্টার।
    দুর্ঘটনাকবলিত এম,ভি জুমায়রা-১ কার্গো জাহাজের মাস্টার ফারুক গাজী জানান, বন্দরের হাড়বাড়ীয়ার ৫ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশী জাহাজ এম,ভি পিথাগোরাস জাহাজ থেকে সাড়ে ৮শ মেট্টিক টন কয়লা বোঝাই করে শুক্রবার সকাল ৭টার দিকে কার্গোটি জাহাজের গা দিয়ে ছেড়ে আসে। এরপর কার্গোটি জোয়ারের অপেক্ষায় ৫ নম্বর এ্যাংকোরেজ এলাকায় অবস্থান নিয়ে থাকে। পরে জোয়ার হওয়ার পর সকাল ১০টার দিকে কার্গোটি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পশুর নদীর চরকানা এলাকায় পৌঁছালে কার্গোটির সুকান ফেল করলে ডুবে চরে আটকে জাহাজের দুই পাশের ডেক ফেটে যায়। এ সময় জাহাজটি দ্রুত চরে উঠিয়ে দেন কার্গো মাস্টার ফারুক। যার কারণে নদীতে ডুবা থেকে রক্ষা পেয়েছে জাহাজটি। জাহাজটি এখন চরে ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে বলে জানান কার্গো জাহাজের মাস্টার ফারুক গাজী। তিনি বলেন, ক্রেন এনে দুর্ঘটনাকবলিত কার্গোর কয়লা অপসারণ করে জাহাজটি নিরাপদে সরিয়ে নেয়া হবে। তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত জাহাজটি চরে উঠিয়ে দিতে পারায় এর ১২ জন কর্মকর্তা-কর্মচারীসহ কার্গোটি নিরাপদে রয়েছেন। ডেক ফেটে গেলেও জাহাজের অভ্যন্তরে পানি ডুকেনি বলেও দাবী করেন তিনি।

  • গৌরনদীতে দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    গৌরনদীতে দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    যুক্তির আলোয় প্রজ্বলিত হোক জ্ঞানের শিখা এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে দিনব্যাপী
    বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গৌরনদী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের দুইশতাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে
    ১১ নভেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকা হতে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
    স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের যুক্তিবাদী চেতনাকে উজ্জীবিত, যুক্তিচর্চায় উদ্বুদ্ধ এবং বিতর্কে সাফল্য অর্জনের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষক হিসেবে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং অর্গানাইজেশন এর সভাপতি ফারহান আনজুম করিম, সাবেক সহসভাপতি সোহানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিকা ইয়াসমিন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আশিক, সহ-সভাপতি সিফাত খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেটস ফেডারেশন বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের সমন্বয়কারী শাহেদুল ইসলাম সোহেল।
    সকাল থেকে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে বিতর্ক বিষয়ে আদ্যপ্রান্ত জানার চেষ্টা করছেন।
    স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিতর্ক প্রশিক্ষণকর্মশালা আয়োজনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। তার ঐক্রান্তিক নেতৃত্ব ও নির্দেশনায় দেশে এগিয়ে যাচ্ছে। উন্নত বাংলাদেশের জন্য দরকার মেধা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানুষের। গণতান্ত্রিক ও পরমতসহিষ্ণু জাতি গঠনে বিতর্কচর্চার বিকল্প নেই। বিতর্ক চর্চা শুধু ভালো নেতৃত্বগুণ সম্পন্ন মানুষই তৈরি করে না, অসাম্প্রদায়িক মানবিক ও বিজ্ঞানমনস্ক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি তৈরীর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। তাই “যুক্তির আলোয়,প্রজ্জ্বলিত হোক জ্ঞানের শিখা” -এ চেতনায় দীক্ষিত প্রজন্মই গড়বে আগামী দিনের আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ ।
    আমার বিশ্বাস আজকে যারা বিতর্ক প্রশিক্ষণ অংশ নিয়েছে আগামী দিনে তারা সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দানে অগ্রণী ভূমিকা পালন করবে।