Author: desk

  • জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচন”সভাপতি জাহাঙ্গীর আলম ও সম্পাদক রফিকুল ইসলাম

    জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচন”সভাপতি জাহাঙ্গীর আলম ও সম্পাদক রফিকুল ইসলাম

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ, এই নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন। গত সোমবার পৌর এলাকার মোটর শ্রমিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ৮টা হইতে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৩ হাজার ৯’শত ১ ভোটারের মধ্যে ৩ হাজার ২’শত ২৫টি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাদের প্রাপ্ত ভোটের সম্পাদকমণ্ডলীরা হলেন। সহ-সভাপতি ইকবাল হোসেন, আব্দুল ওয়াদুদ মোল্লা, গোলাম মর্তুজা শিপলু। সহ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, রাশেদ আহমদ মিলন। সাংগঠনিক সম্পাদক, আলমগীর হোসেন আলম। কোষাধক্ষ,শাহজান আলী। দপ্তর সম্পাদক, এম এ হেলাল উদ্দিন। সড়ক সম্পাদক এস এ জাহাঙ্গীর তুহিন ১ আহসানুর রাহাদ দেওয়ান ২। প্রচার সম্পাদক, আজহার আলী। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মামুনুর রশিদ। সমাজকল্যাণ সম্পাদক, পারভেজ হোসেন। কার্যনির্বাহী সদস্যরা হলেন, শেখ নুর আলম তাজিম, সাব্বির হোসেন সাজু, আশরাফ আলী, নাসিম, রফিকুল ইসলাম, হারুনুর রশিদ লাড্ডু প্রমুখ।

  • ত্রিশালে  অনুমোদনহীন বেকারীতে এসিল্যান্ডের অভিযান

    ত্রিশালে অনুমোদনহীন বেকারীতে এসিল্যান্ডের অভিযান

    অনুমোদনহীন,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য তৈরি করে সাধারন মানুষকে দীর্ঘদিন যাবৎ ঠকিয়ে আসছিল ত্রিশাল উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধভাবেই গড়ে উঠা কিছু বেকারী। এসব অবৈধ বেকারীগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মামুন নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

    সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫নভেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার চকরামপুর বাজারসহ পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মামুন।

    এ সময় ভোগ্যপণ্য আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালত অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাবার তৈরি, অনুমোদনবিহীন প্রিসারভেটিভ ব্যবহারের অপরাধে চক রামপুর বাজারের একটি প্রতিষ্ঠানকে ১০,০০০/- অর্থদণ্ড প্রদান করাসহ অস্বাস্থ্যকর পরিবেশে এবং ঝুঁকিপূর্ণ উপাদান দ্বারা তৈরি খাবার বিনষ্ট করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মামুন।

    এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মামুন
    বলেন,দীর্ঘদিন ধরে অনুমোদনহীন,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য করে আসছিল। মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করে বেকারীকে সর্বমোট ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান চলমান থাকবে বলে জানিয়ে তিনি এই অভিযানকে সফল করতে উপজেলাবাসীর সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।

  • পাথরঘাটার জঙ্গল থেকে মৃত হরিণ উদ্ধার

    পাথরঘাটার জঙ্গল থেকে মৃত হরিণ উদ্ধার

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি: ১৬ নভেম্বর বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হরিণঘাটা বন থেকে ফাঁদে আটকাপরা একটি মৃত হরিণ ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।

    পাথরঘাটা রেঞ্জ অফিসের বিট কর্মকর্তা মোঃ আল-আমিন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    খোজ নিয়ে জানাগেছে,একটি চক্র দীর্ঘদিন ধরে বনের হরিণ ও গাছ সহ নানা মূল্যবান সম্পদ কৌশলে পাচার করে আসছে। তার-ই ধারাবাহিকতায় তাদের পেতেরাখা ফাঁদে বুধবার ওই হরিণটি ধরা পরে বলে স্থানীয়রা জানায়।

    বিষয়টি প্রসংগে বনবিভাগের বিট কর্মকর্তা আল-আমিন বলেন, হরিণটি রাতের কোনো একসময় ফাঁদে আটকা পরে। মারা যাওয়ার আগেই সেটিকে শেয়ালে খুবলে খুবলে খেয়া ক্ষত-বিক্ষত করে।

    হরিণের ময়নাতদন্ত সহ সকল আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হলে মৃত হরিণটি মাটিচাপা ও ফাঁদ গুলো পুড়িয়ে ধ্বংস করা হতে পারে বলে জানান ওই বিট কর্মকর্তা #

  • পানছড়িতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের ১ লক্ষ টাকা জরিমানা

    পানছড়িতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের ১ লক্ষ টাকা জরিমানা

    খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মোল্লাপাড়া এলাকার চেঙ্গী নদীর পাশে ইজারা বিহীন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করায় নিজাম উদ্দিন নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ।

    মঙ্গলবার (১৫ নবেম্বর) রাত ৮টার সময় ২০১০ এর ৪ ধারায় মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে এই জরিমানা করা হয়।

    স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসনের ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী কয়েকটি মহল।পানছড়ির চেঙ্গী নদীর বিভিন্ন স্থান থেকে চলছে বালু খেকো সিন্ডিকেটের এই অবাধ বিচরণ।

    এই সময় নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ বলেন,চেঙ্গী নদীতে ইজারাবিহীন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।অবৈধ ভাবে বালু উত্তোলন করে এলাকার ক্ষতি করার কাজে কাউকে ছাড় দেওয়া হবে না।জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ইজারা দেওয়া স্থান থেকেই বালু উত্তোলন করতে হবে।এরপরও যদি বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • লালমনিরহাটে ফেনসিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২

    লালমনিরহাটে ফেনসিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার কাকিনা ইউপিস্থ রুদ্রেশ্বরে বিশেষ অভিযান চালিয়ে ১০০বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি মিনি ট্রাকসহ দুুই জন কে গ্রেফতার করেন ডিবি পুলিশ।

    লালমনিরহাটের ডিবি অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম, এর নেতৃত্বে পুলিশ পুলিশ পরিদর্শক(নি.)/ স্বপন কুমার সরকার, এসআই(নিঃ)/ মাহমুদুল হাসান, এসআই/ ফেরদৌস আহমেদ, ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লালমনিহাট কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপিস্থ রুদ্রেশ্বর সাকিনে জনৈক জাহাঙ্গীর আলমের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর ১০০ বোতল ফেনসিডিল ও
    একটি মিনি ট্রাক সহ শেখ সেলিম(৪২), আশিক (২৫) আটক করেন।

    আটককৃত আসামীরা হলেন শেখ সেলিম(৪২), পিতা- মৃত শেখ শাকিম আলী, আশিক (২৫),পিতা- মোঃ আদম বিশ্বাস উভয় সাং- হাতুর পাড়া থানা- দোহার জেলা- ঢাকা।

    লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কালীগঞ্জ থানার কাকিনা ইউপিস্থ রুদ্রেশ্বরে বিশেষ অভিযান চালিয়ে ১০০বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি মিনি ট্রাকসহ দুুই জন কে গ্রেফতার করেন ডিবি পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।

  • আগৈলঝাড়া শহীদ সুকান্ত বাবু শিশু পার্ক পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

    আগৈলঝাড়া শহীদ সুকান্ত বাবু শিশু পার্ক পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শহীদ সুকান্ত বাবু শিশু পার্ক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, আইটি অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, দপ্তর সম্পাদক বিকাশ রায়। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার জানান এই শিশু পার্ক নির্মাণের কিছুদিন পর থেকেই অযত্ন এবং অবহেলায় পড়েছিল। আমি আগৈলঝাড়া উপজেলায় আসার পরে পুনঃনির্মাণ করে উপজেলার শিশুদের জন্য প্রস্তুত করে শীঘ্রই বরিশালের এক আসনের এমপি পার্বত্য শান্তি চুক্তি বিষয়ক মন্ত্রী জনাব আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ স্যারের অনুমতি ক্রমে জনগণের জন্য খুলে দেওয়া হবে। এই শিশু পার্কে এসে শিশুরা শারীরিক এবং মানসিকভাবে আনন্দ উপভোগ করবে।

  • পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

    পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছার ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে বিদ্যালয়ের দুইটি ভবনের ৫টি তালা ভেঙ্গে চোরেরা দুটি সোলার প্যানেলের ব্যাটারি, পানি উত্তোলনের মটর, টয়লেটের প্রায় ৩০টি ট্যাব ও পাইপ চুরি করে নিয়েছে। তাছাড়া বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে তছনছ করে চোরেরা। এ ঘটনায় বিদ্যালয় পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, মীর মিজানুর আলম, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ, থানার এসআই আনজিরসহ সঙ্গীয় ফোর্স।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুস্মিতা সোমা জানান, বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মত্যুবরণ করার পর পুনরায় নিয়োগ না হওয়ায় দপ্তরী কাম প্রহরীর পদটি শূন্য রয়েছে। সকাল বেলায় বিদ্যালয়ে পরিস্কার পরিছন্নতায় কাজে নিয়োজিত আয়া এসে গ্রিলের তালা ভাঙ্গা দেখে খবর দিলে তাৎক্ষনিক বিদ্যালয়ে চলে আসি। চোর প্রায় ১ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে । এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • নড়াইলের মধুমতি নদীতে নৌকাবাইচ দেখতে দুই পাড়ে দুই জেলার মানুষের উপচেপড়া ভিড়

    নড়াইলের মধুমতি নদীতে নৌকাবাইচ দেখতে দুই পাড়ে দুই জেলার মানুষের উপচেপড়া ভিড়

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের মধুমতি নদীতে নৌকাবাইচ দেখতে দুই পাড়ে দুই জেলার মানুষের উপচেপড়া ভিড়। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনায় মধুমতি নদীর দুই পাড়ে দুই জেলার মানুষের উপচেপড়া ভিড় জমেছিলো। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরভাটপাড়াসহ নদীর দুপাড়ের কয়েকটি গ্রামের মানুষের যেন মিলন মেলায় রূপ নিয়েছিলো নৌকাবাইচের এই অনুষ্ঠান।
    গতকাল বিকেল জুড়ে নির্মল আনন্দ উপভোগ করেছেন দুই পাড়ের মানুষ। নদীর পাড়ে দাঁড়িয়ে, আবার নদীতে নৌকা ও ট্রলারে ঘুরে ঘুরে নৌকাবাইচ উপভোগ করেছেন শত শত মানুষ।
    প্রতিযোগিতায় নড়াইল, মাগুরা ও মাদারীপুর জেলার ৫টি নৌকা অংশগ্রহণ করে। ইতনার আতোষপাড়া থেকে শুরু হয়ে জয়বাংলার খেয়াঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিযোগিতায় প্রথম হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার কালু ফকিরের নৌকা, দ্বিতীয় হয়েছে মাগুরার কালিশংকরপুরের কবির হোসেনের নৌকা এবং তৃতীয় হয়েছে মাদারীপুরের বাহের আলী নৌকা। প্রথম বিজয়ী নৌকাকে একটি ফ্রিজ, দ্বিতয়ি বিজয়ী নৌকাকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং তৃতীয় বিজয়ী নৌকার মালিককে ২৪ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন পুরষ্কার দেওয়া হয়। পুরষ্কার বিতরণ করেন নৌকা বাইচ উদযাপন কমিটির আহবায়ক ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন, ইতনা ইউনিয়ন বিট পুলিশের কর্মকর্তা এস, আই মিজানুর রহমান, নৌকা বাইচ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ বকুল মুন্সী সহ অনেকে।
    এদিকে নদীর দুপাড়ে নড়াইল গোপালগঞ্জ জেলার হাজার হাজার দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন। দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি দুইপাড়ের নানা বয়সী মানুষ। নৌকা বাইচের পাশাপাশি গ্রামীণ সকল খেলাধুলা আয়োজনের দাবি করেছেন আগত দর্শনার্থীদের অনেকেই।
    নৌকা বাইচকে ঘিরে নানা রকম মিষ্টির সমাহার নিয়ে বেশ কিছু মিষ্টির দোকানে ব্যাপক ভীড় জমে। এছাড়াও বিভিন্ন পন্যের শতাধিক দোকানে জমজমাট বিক্রি হয়েছে বলে দর্শনার্থীরা জানান।
    নৌকা বাইচ উদযাপন কমিটির আহবায়ক মোঃ ইকবাল হোসেন বলেন,‘ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ইতনা গ্রামে দীর্ঘদিন পর এবছর থেকে শুরু করা হলো। ১৯৭৪ সালের দিকে পর পর চার বছর নৌকা বাইচ হয়েছিলো। পরবর্তীতে আর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি। তাছাড়া ফেসবুক, ইউটিউব, মোবাইল গেম, আকাশ সংস্কৃতি সহ নানা কারনে বর্তমান সময়ে ঐতিহ্যবাহী এসব খেলাধুলা বিলুপ্তির পথে। তরুন সমাজ সহ মানুষের মাঝে কিছুটা হলেও সুস্থ্য বিনোদন দিতে আমাদের এই আয়োজন। আশা করি আগামী বছর থেকে বৃহৎ পরিসরে নৌকা বাইচের আয়োজন করা হবে। এসজন্য সরকারী পৃষ্ঠপোকতা পেলে ভালো হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে

    নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’ ২০২২ শুরু হয়েছে।

    মঙ্গলবার দুপুর ১২ টা থেকে পার-নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপ-সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন।

    পরে অগ্নি নির্বাপণ এবং সড়ক দৃর্ঘটনা থেকে জান মাল রক্ষা সম্পর্কিত একটি মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খানসহ সরকারি কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন#

  • নওগাঁয় রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    নওগাঁয় রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি: রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারীনেতৃত্ব নিশ্চিত করাসহ সাত দফা দাবীতে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম। গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সব পর্যায়ে আগামী ২০২৫ সালের মধ্যে এই দাবীসমূহ নিশ্চিত করার দাবী জানানো হয়েছে। নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার দুপুর ১২টায় এসব দাবি উপস্থাপন করেন নারী সংগঠন সমূহের নেতৃবৃন্দ। ।

    খান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা অপরাজিতা নেটওয়ার্কের সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তার নাইস। সংবাদ সম্মেলনে বলা হয়েছে রাজনৈতিক দলসমূহে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যপারে ২০২০ সাল সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। ইতিমধ্যে সে সময়সীমা অতিক্রম করেছে। তাই এই সময়সীমা আগামী ২০২৫ সাল পর্যন্ত নতুন সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

    তাঁরা আরও বলেছেন আগামী ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে এক তৃতীয়াংশ অর্থাৎ ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করে বিশেষ করে সম্পাদক মন্ডলীতে যে কোন একটি গুরুত্বপূর্ন পদে নারী সদ;স্য অন্তর্ভূক্ত করতে হবে।

    সংবাদ সম্মেলনে ৭ দফা দাবী সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন নওগাঁ জেলা অপরাজিত নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরামের সদস্য মরিয়ম আক্তার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপরাজিতা নারী নেটওয়ার্কের সদস্য দেওয়ান শাহিনা আক্তার, মোছাঃ মর্জিনা বেগম, মোছাঃ সুরাইয়া, মোছাঃ মর্জিনা বেগম ( রানীনগর), মোছাঃ রোজিনা বানু, মোছাঃ হিরা এবং মোছা: শাহনাজ।#