ষ্টাফ রিপোর্টারঃ
আগামী ১৯শে নভেম্বর জাতীয় পার্টির রওশন এরশাদ এমপির নেতৃত্বে কর্মী সম্মেলন সফল করার লক্ষে ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বিশেষ আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম। সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব আবজাল হোসেন হারুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,সাব্বির হোসেন বিল্লাল,এড.আব্দুল কাইয়ুম, লাল মিয়া লাল্টু, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার, সদস্য সচিব আবজাল হোসেন হারুন,
যুগ্ম যুগ্ন আহবায়ক মোঃ মকবুল হোসেন, লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, আবু বকর সিদ্দিক, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম, কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার, রেখা রাণী সরকার,পরাণগঞ্জ ইউনিয়ন জাপা নেতা ইউনিয়ন জাতীয় পার্টির কাউসার আহমেদ, আমির হোসেন খান ও শাহজাহান মিয়া,ঘাগড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোকন মিয়া প্রমুখ। পরে সম্মেলনকে সামনে রেখে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির ময়মনসিংহের প্রতিনিধি আব্দুল আউয়াল সেলিম এর নেতৃত্ব সম্মেলন স্থান টাউন হল মাঠ পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা,মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।
Author: desk
-

সম্মেলন সফল করতে ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির বিশেষ সভা অনুষ্ঠিত
-

ময়মনসিংহে জাপা নেতা সেলিমের নেতৃত্বে টাউন হলের সম্মেলন মাঠ পরিদর্শন করেছে নেতৃবৃন্দ
আগামী ১৯ শে নভেম্বর ময়মনসিংহে রওশন এরশাদ অনুসারী জেলা,উপজেলা ও মহানগর জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির ময়মনসিংহের প্রতিনিধি আব্দুল আউয়াল সেলিম এর নেতৃত্ব সম্মেলন স্থান পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা,মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা। বুধবার বিকেলে নেতৃবৃন্দ ও জেলা পুলিশের প্রতিনিধিদের সাথে নিয়ে সম্মেলন স্থান টাউন হল মাঠ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন–মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,সাব্বির হোসেন বিল্লাল,এড.আব্দুল কাইয়ুম, লাল মিয়া লাল্টু, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার, সদস্য সচিব আবজাল হোসেন হারুন,
যুগ্ম যুগ্ন আহবায়ক মোঃ মকবুল হোসেন, লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, আবু বকর সিদ্দিক, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম, কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার, রেখা রাণী সরকার,পরাণগঞ্জ ইউনিয়ন জাপা নেতা ইউনিয়ন জাতীয় পার্টির কাউসার আহমেদ, আমির হোসেন খান ও শাহজাহান মিয়া,ঘাগড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোকন মিয়া প্রমুখ। এর আগে নগরীর সুন্দর মহলস্থ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সম্মেলনকে সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হলে সভায় সম্মেলনকে সফল করতে ব্যাপক লোকসমাগম করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। -

পানছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
মিঠুন সাহা,,খাগড়াছড়ি প্রতিনিধি
উদ্বাবনী জয় উল্লাসে স্মার্ট বাংলাদেশ শ্লোগানে পানছড়ি উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে।
১৬ নভেম্বর ২০২২ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী শেষে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ ফিতা কেটে মেলা উদ্বোধন করেন।
এ সময় উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাগন ডিজিটাল উদ্ভাবনী মেলার স্টল সমুহ পরিদর্শন করেন।
মেলায় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, থানা তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জয়নাথ দেব, সাধারন সম্পাদক বিজয় কুমার দেব, সহকারী প্রোগ্রামার বাবলী খীসা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা ,আহির উদ্দীন, আনন্দ জয় চাকমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।ডিজিটাল উদ্ভাবনী মেলায় পানছড়ি থানা, সমাজ সেবা, দুর্যাগ ও প্রকল্প বাস্তবায়ন অফিস , ভুমি অফিস, নির্বাচন অফিস, কৃষি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা অফিস,মাধ্যমিক শিক্ষা অফিস, সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সোনালী ব্যাংক,পল্লী উন্নয়ন বোর্ড, পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি ব্যাংক, পোষ্ট অফিস, খাদ্য অফিস, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ইপসা ,ব্র্যাক,আইডিএফ,পদক্ষেপ, উন্মুক্ত উদ্ভাবক গন নিজ নিজ দাপ্তরিক ডিজিটাল সেবা সমুহ উপকারভোগীরা কি ভাবে পেতে পারে তা প্রর্দশন করে।
মেলা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে এক উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তগন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাপশন: ১) উপজেলা মিলনায়তনে আলোচনা সভা
২) প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাগন ডিজিটাল উদ্ভাবনী মেলার স্টল সমুহ পরিদর্শন
৩) মহিলা বিষয়ক কর্মকর্তা ক্ষুদ্র কুটির শিল্পের কাজ সমুহ প্রদর্শন করছেন -

বানারীপাড়ায় নলশ্রী জালিছ মাহমুদিয়া মাদরাসার মাঠ রক্ষায় শিক্ষার্থীদের মানববন্ধন
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় নলশ্রী জালিছ মাহমুদিয়া দাখিল মাদরাসার মাঠ রক্ষায় শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। ১৬ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১২টায় মাদরাসার মাঠে শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন। এসময় তারা দাবি করেন, লেখাপড়ার পাশাপাশি শরীর গঠনে খেলাধুলার জন্য মাদরাসার মাঠটি খুবই প্রয়োজন। এদিকে এর আগে ১৫ নভেম্বর মঙ্গলবার মাঠসহ সম্পত্তি রক্ষার দাবিতে মাদরাসার সুপার মাওলানা মো. আব্দুর রহিম ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জামাল মুন্সী এবং জাহাঙ্গির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। প্রসঙ্গত, জৈনপুরী হুজুরের নামে প্রতিষ্ঠিত মাদরাসাটি তিন দফা সন্ধ্যা নদী গর্ভে বিলীণ হয়ে যাওয়ার পরে ২০০৮ সালে একই গ্রামে ৪১ শতক সম্পত্তি ক্রয় করে মাদরাসাটি স্থানান্তর করা হয়। সম্প্রতি সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার বটতলা বাজার হতে নলশ্রী জালিছ মাহমুদিয়া মাদরাসা হয়ে বাইশারী ইউনিয়নের বাংলাবাজার বড় ব্রীজ পর্যন্ত এলজিইডির ১ কোটি ৫৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২ ফুট প্রশস্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়। ঝালকাঠির মেসার্স হাসান মটরস কাজটি পেলেও সেখান থেকে ক্রয় করে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস রাস্তাটি নির্মাণ কাজ করছেন। বর্তমানে নির্মাণাধীন রাস্তায় ভেকু দিয়ে মাটি কাটার কাজ চলছে। মাদরাসার পূর্ব ও দক্ষিণ পাশ থেকে রাস্তা নির্মাণ কাজ চলায় মাঠটি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া মাদরাসায় ৪তলা ভীত বিশিষ্ট একটি ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। নতুন এ রাস্তা নির্মাণের ফলে মাদরাসার মাঠ সংকুচিত হওয়ার পাশাপাশি সম্পত্তি কমে যাওয়ায় প্রস্তাবিত বহুতল ভবন নির্মাণে সমস্যার সৃষ্টি হওয়ার আশংকা দেখা দিয়েছে। এ ব্যাপারে ঠিকাদার মু.মুন্তাকিম লস্কর কায়েস বলেন,কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার প্রাথমিক কাজ চলছে। মাদরাসার পক্ষ থেকে কাজ শুরুর সময় এ দাবি করলে তা রক্ষা সহজ হত। তারপরেও কর্তৃপক্ষের (এলজিইডির) সিন্ধান্ত মতে রাস্তাটি নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এ বিষয়ে নলশ্রী জালিছ মাহমুদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আব্দুর রহিম বলেন, মাদরাসা ও জনস্বার্থে রাস্তাটি খুবই প্রয়োজন । তবে মাদরাসার সীমানা থেকে মাদরাসা ও ব্যক্তি মালিকানার যৌথ সম্পত্তিতে নির্মাণ করা হলে মাঠটি রক্ষা করা সম্ভব হবে। এ ব্যপারে নলশ্রী জালিছ মাহমুদিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম বালী বলেন,ঐতিহ্যবাহী মাদরাসাটি সন্ধ্যা নদী গর্ভে তিন দফা বিলীন হওয়ার পরে স্থানান্তর করা হয়। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি মাদরাসার ৬ ফুট ও এর পার্শ্ববর্তী মালিকানা সম্পত্তির ৬ ফুট নিয়ে নির্মাণ করা হলে প্রতিষ্ঠানটি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন,এক পক্ষ যেন ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ ব্যপারে এলজিইডির উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঐতিহ্যবাহী এ মাদরাসার শিক্ষক,শিক্ষার্থী,ম্যানেজিং কমিটি,অভিভাবক ও স্থানীয় শিক্ষা সচেতনমহল মাঠটি রক্ষায় স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: -

র্যাবের অভিযানে জয়পুরহাটে ৭ জন কিশোর গ্যাং চক্রের সদস্য আটক
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক সদর উপজেলার খঞ্জনপুর উত্তরপাড়াস্থ খঞ্জনপুর আনসার ক্যাম্প হতে বেলআমলাগাড়ী পাকা রাস্তার পশ্চিম পার্শের জনৈক আল আমিন এর ওয়ার্কশপ দোকানের সামনে দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় সাত (৭) জন কিশোর গ্যাং চক্রের সদস্যদের আটক করেছে র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়। আটককৃত সাত ৭ জন কিশোর গ্যাং চক্রের এর সদস্যরা অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় বিরক্তিকর আচরণ ও জনসাধারণের শান্তি বিনষ্ট করে আসছিল। এমন অভিযোগের ভিক্তিতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো.মোস্তফা জামান, আর্টিলারি, ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা এর নেতৃত্বে সদর উপজেলার খঞ্জনপুর উত্তরপাড়ার খঞ্জনপুর আনসার ক্যাম্পের বেলআমলাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার চকশ্যাম এলাকার আনোয়ার হোসেনের ছেলে ওবাইদুল ইসলাম(২২), একই এলাকার আসাদুল ইসলামের ছেলে আল আমিন হোসেন (২৫),ইলিয়াস হোসেনের ছেলে উজ্জল হোসেন(২৩),মাসুদ রানার ছেলে সুজন হাসান (১৯),সোনা মিয়ার ছেলে মিরাজ হোসেন (২২) এবং খঞ্জনপুর উত্তরপাড়ার রুস্তম মন্ডলের ছেলে আরিফুল ইসলাম, (২২) ও রেজাউল ইসলামের ছেলে রাসেল সাজু (২০)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়-পরবর্তীতে আটককৃত কিশোর গ্যাং চক্রের সদস্যদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়।
-

৪৯ বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে আবারও ১৫ কোটি টাকার স্বর্ণসহ আটক -২
আজিজুল ইসলামঃ
আজিজুল ইসলামঃ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক ১৬.৫১০ কেজি ওজনের ১১২ টি স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করেছে ৪৯ বিজিবি।
আজ ১৬ নভেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এর নির্দেশনা ও সরাসরি তত্বাবধানে আমড়াখালী চেকপোস্টে
কর্মরত নাঃ সুবেঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বেনাপোল চেকপোস্টের সামনে যশোর হতে বেনাপোলগামী সন্দেহজনক একটি পিকআপ (যার নম্বর-ঢাকা মেট্রো-ন-১৯-৮৩৯০) তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে চালক ও ২য় আসনধারীসহ পিকআপটি তল্লাশী করে পিকআপের কেবিনের বক্সের মধ্যে বিশেষ কায়দায় সুকৌশলে লুকায়িত অবস্থায় ১১২ পিস স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করা হয়।
যার আনুমানিক ওজন ১৬.৫১০ কেজি। আটককৃত ব্যক্তিদ্বয়ের নামঃ ১। মোঃ ওমর ফারুক (২৭), পিতা-মনু মিয়া, গ্রাম-মোবারকপুর, ডাকঘর-ইয়ালিটগঞ্জ, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ২। মোঃ ফরহাদ সরকার (৩২), পিতা-আব্দুল বারেক সরকার, গ্রাম-উত্তর ইসলামপুর, ডাকঘর- -কালিপুর বাজার, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান,উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ১৫,৪৩, ৬৮,৫০০/- (পনেরকোটি তেতাল্লিশ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত) টাকা৷আটককৃত স্বর্ণের বার, পিকআপ ও ০২টি মোবাইলের সর্বমোট সিজার মূল্য ১৫,৬৪,০৮,৫০০/- (পনের কোটি চৌষট্টি লক্ষ আট হাজার পাঁচশত) টাকা মাত্র।আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এবং স্বর্ণের
বার ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। -

রাজনৈতিক ব্যক্তিত্ব ডাক্তার লুসি খান “বনেদি গণতন্ত্র” নামে ঘোষনা করলেন নতুন রাজনৈতিক দল
মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ“বনেদি গণতন্ত্র” নামের নতুন একটি রাজেনৈতিক দলের নাম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে আত্মপ্রকাশ করেন ডাঃ লুসিখান। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলা মিয়া মাহমুদ আলী খান লেইনে দলটির পার্টি অফিস সংলগ্ন মাঠে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটে। এ সময় জেবুন্নেছা শারমীনের সঞ্চালনায় ডাঃ লুসিখানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের সামনে নতুন রাজনৈতিক দল “বনেদি গণতন্ত্রের” বিশেষ বিশেষ দিক গুলো তুলে ধরা হয়। ডাঃ লুসিখান নিজেই লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিকদের সামনে। তিনি তার বক্তব্যে বলেন আমরা প্রকাশ্যে সাধারন জনতার কথা বলব। আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরব। সাধারন মানুষ যেন আমাদের মাধ্যমে মুক্তি যুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারে। বাংলাদেশের সামাজিক অবস্থায় আজও অসহায় মানুষ গুলো দারিদ্র সীমার নীচে বসবাস করছে। তিনি আরও বলেন অসহায় মানুষ গুলোকে আমরা নতুনভাবে বাঁচতে শেখাব। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষিত বনেদি গণতন্ত্র নতুন রাজনৈতিক দলটি আজ হতে গণমানুষের কথা বলবে। একই সাথে তিনি আরও বলেন গণতন্ত্রের আদর্শকে ধরে রাখবে আমাদের এই দল।
গণতন্ত্রের’ নামকরণ এই কারণে হয়েছে যে, আমরা বাংলাদেশে যে-গণতন্ত্র চর্চা করবো, তা একবারেই তৃণমূল পর্যায়ের খেটে-খাওয়া প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে করবো। সমাজ ও রাষ্ট্রে তাদের অবদান অফুরন্ত। কিন্তু সেভাবে তাদের মূল্যায়ন হচ্ছে না। বরং পদে পদে বঞ্চনার শিকার হচ্ছেন এই দেশের সাধারণ মানুষ। তাদেরকে সংগঠিত করাই এই রাজনৈতিক দলের মূল লক্ষ্য। তারা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে। এই সংগঠনের প্রতিটি স্তরে জবাবদিহিতা থাকবে। জবাবদিহিতা হচ্ছে গণতন্ত্রের মূলমন্ত্র। আমাদের দলের নাম ‘‘বনেদি গণতন্ত্র’ রেখেছি এই কারণে যে, আমরা গণতন্ত্রকে গ্রাম পর্যায়ের সাধারণ কৃষক-শ্রমিক থেকে তৃণমূল পর্যায়ে, রাষ্ট্রের মূল শাসন কাঠামোতে বিস্তৃত করতে চাই। আমাদের এই গণতন্ত্র হবে সবার আমরা সবার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করব।বনেদি গণতন্ত্রের কর্মসূচি সমূহ-
সর্বজনীন স্বাস্থ্য অর্থাৎ, গ্রাম এবং উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিক সাপোর্ট থাকবে। সব বেসরকারি হাসপাতালকে সরকারিকরণ এবং চিকিৎসকদের যথাযথ সম্মানি প্রদান ও সম্মান করা হবে। সার্বজনীন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে। যেমন, প্রতিটি গ্রামে কমপক্ষে একটি করে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় স্থাপন এবং উপজেলা পর্যায়ে কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে। বিত্তহীন ব্যক্তি ও অসহায় নারীদের আইনি সহায়তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেবে। বয়স্ক, কর্ম-অক্ষম এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যাপ্ত সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমিতে শিল্প স্থাপনা তৈরি নিষিদ্ধ হবে। একটি খামার একটি ঘর প্রকল্প বাস্তবায়নে আমরা কাজ করব। ‘‘বনেদি গণতন্ত্র’-এর আদর্শ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। জেবুর নাহারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এম আই মানিক, আকবর হোসেন চৌধুরী, সৈয়দ আমিরুল কবীর ও মহিউদ্দিন। -

পটিয়ায় সোহেল হত্যা মামলার প্রধান আসামী কায়েছ গ্রেফতার
পটিয়া প্রতিনিধি:
পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই
মোহাম্মদ সোহেল হত্যার প্রধান আসামী মোহাম্মদ কায়েছকে থানা পুলিশ
গ্রেফতার করেছে। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রুটের সীতাকুন্ড এলাকা থেকে
একটি চেয়ারকোচ থেকে কায়েছকে গ্রেফতার করে। সোহেল চট্টগ্রাম মেট্রোপলিটন
চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রির (সিএমসিসিআই) সভাপতি শিল্পপতি
আলহাজ¦ খলিলুর রহমানের ভাগিনা। কায়েছকে বুধবার দুপুরে চট্টগ্রাম সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হলে শুনানী শেষে আদালত তাকে
কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, আধিপত্য নিয়ে গত ২২ এপ্রিল উপজেলার বুধপুরা বাজার এলাকায়
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে (৩৮)
ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান বাদী হয়ে বিএনপি নেতা
মোহাম্মদ কায়েছকে প্রধান ও মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ
সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর, জসিমুল আনোয়ার খাঁন, মোহাম্মদ আজগর, কায়সার
উদ্দিন জনিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে আসামী মো.
শরীফ ও মো. মনছুর কারাগারে রয়েছেন এবং কায়েছ দীর্ঘদিন পলাতক থাকেন।
পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, সোহেল হত্যা মামলার
পলাতক আসামী মো. কায়েছকে দীর্ঘদিন পর গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে
আদালতে পাঠানো হলে বিচারক শুনানী শেষে তাকে কারাগারের পাঠানোর নির্দেশ
দেন। -

পটিয়ায় আওয়ামী লীগ নেতার রোগ মুক্তি কামনায় নজির আহমেদ ফাউন্ডেশনের দোয়া মাহফিল
পটিয়া প্রতিনিধি
ক্যালিফোনিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সোহেল রহমান বাদলের আশু রোগমুক্তি কামনায় পটিয়া নজীর আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন এর উদ্যােগে দোয়া ও খতমে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম,
ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোরশেদ, জাহাঙ্গীর মেম্বার, ইউসুফ খাঁন, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, যুবলীগ নেতা খোরশেদ আলমসহ আরো অনেকে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব সেলিম উদ্দীন আলকাদেরী। -

এটিএনবাংলা এজিএফবি স্টার এওয়ার্ড পেলেন সাংবাদিক কে এম রুবেল
মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃমফস্বল সাংবাদিকতায় বিশেষ ভূমিকা পালন করায় দ্বিতীয় বারের মতো আর্টিস্ট জার্নালিষ্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২২ পেলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি কে এম রুবেল।
গত শনিবার ১২ নভেম্বর বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রধান মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়ােজনের মধ্য দিয়ে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহ্ফুজুর রহমান, প্রধান বক্তৃতা সাবেক রেল মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, মিশা সওদাগর।
এতে সভাপতিত্বে করেন বাংলাদেশ বিনােদন সাংবাদিক সমিতি (বাবিসাস) সভাপতি আবুল হােসেন মজুমদার।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে কে এম রুবেল বলেন, কাজের স্বীকৃতি পেলে ভাল লাগে। কাজে উৎসাহ বাড়ে। আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না। সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। সাংবাদিকতা আমার নেশা এবং অন্য রকম পেশা। এই পেশার মাধ্যমে সমাজ সংসার কমিউনিটির বৃহত্তর স্বার্থে কাজ করা যায়।
পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে বিনোদন অঙ্গনের প্রবীণ ও নবীনদের মিলনমেলায়। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিগণ ও তারকা শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শফিউল আলম বাবু ও শারমিন মিশু।