Author: desk

  • কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

    কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

    মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার সহায়তা আন্ত জেলার ০২ ডাকাত সদস্য আটক করেছে পুলিশ।

    বাঙ্গরা বাজার থানা পুলিশ সূত্রে জানাজায়
    তারিখ-২১/০৯/২০২২খ্রিঃ,মামলা নং ১৬, ধারা-৩৯২ পেনাল কোড এর সূত্রে বর্ণিত মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী ১। মোঃ কাউছার (২৫), পিতা- মৃত রেনু মিয়া, সাং- কোরবানপুর, থানা- চান্দিনা জেলা-কুমিল্লা ২। জীবন মিয়া প্রকাশ জীবন প্রকাশ জীবু (৪২), পিতা- মৃত সাহেব আলী, সৎ পিতা- আব্দুল বারেক, সাং-হাটাশ, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লাদ্বয়কে গত ১৯/১১/২০২২ খ্রিঃ তারিখ রাত দুই টায় কুমিল্লা কোতয়ালী থানাধীন কান্দির পাড় ও শাসনগাছা এলাকা হইতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
    বর্ণিত আসামীদ্বয় সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত/চুরি/ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।
    দীর্ঘদিন যাবৎ বর্ণিত আসামীসহ তাহার অপরাপর সহযোগী আসামীরা অত্র জেলাসহ অত্র কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানা এলাকাসহ আশপাশের থানা ও জেলার রাস্তায়/বাড়িতে ডাকাতি/চুরি/ছিনতাই করিয়া আসিতেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।এব্যাপারে বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পূর্বের মামলার আসামি ছিলো এছাড়া তারা নতুন করে ডাকাতির প্রস্তুতি কালে তাদের কে ধরা হয় এবং কোটে চালান করা হয়।

  • বিশ্ব মৎস্য দিবস পাথরঘাটায় মৎস্যজীবীদের অধিকারের নিশ্চয়তার দাবি

    বিশ্ব মৎস্য দিবস পাথরঘাটায় মৎস্যজীবীদের অধিকারের নিশ্চয়তার দাবি

    পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি : ‘চাই মৎস্যজীবীদের অধিকারের নিশ্চয়তা, চাই তাদের পরিবারের সামাজিক সুরক্ষা’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় বিশ্ব মৎস্য দিবস পালিত হয়েছে।

    সোমবার (২১ নভেম্বর) বেলা ১১ টায় পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এর উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় একটি আলোচনা সভা আয়োজন করা হয়।

    পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, বিশেষ অতিথি ছিলেন কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিন্টু মুন্সি, কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি)ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল আলম, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন, বিএফডিসির ব্যবস্থাপক রাশেদুল ইসলাম,জাতীয় শ্রমিক ফেডারেশনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এসএম জাকির হোসেন, পাথরঘাটা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আউয়াল হোসেন খলিফা, বিলস-র সাস্টেইনেবল ওশানস প্রোজেক্টের প্রকল্প সমন্বয়কারী রেজুয়ানুল হক আজম, প্রকল্প সমন্বয়কারী সায়েদুজ্জামান মিঠু প্রমুখ। মাঠ পর্যায়ে মৎস্য শ্রমিকদের জীবনমান ও অধিকার বিষয়ক গবেষণার অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। এ অনুষ্ঠানে অন্তত অর্ধশত জেলে শ্রমিক উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের পক্ষ থেকে গবেষণা পত্র পাঠ করেন বিলস এর কর্মকর্তা রেজুয়ানুল হক আজম। গবেষণায় বলা হয়, সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা জেলে তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি । মাঠ পর্যায়ে করা জরিপের মাধ্যমে দেখা যাচ্ছে যে, এখনও অনেক মৎস্য শ্রমিক জেলে কার্ড পায়নি । স্বাভাবিকভাবেই এসব বঞ্চিত মৎস্য শ্রমিক সরকারের নানা সুরক্ষা সেবা থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণের জন্য টেকসই সমূদ্র প্রকল্পের পক্ষ থেকে কিছু সুপারিশ উপস্থাপন করা হয়। তা হলো,অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত “ জেলে” নির্ধারণের জন্য যথাযথভাবে সংজ্ঞায়িত করা, দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে, এবং ডিজিটাল প্লাটফর্ম এর মাধ্যমে (এ্যাপস্), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য ও নির্ভুল জেলে তালিকা প্রণয়ন, কমপক্ষে দুই বছর অন্তর অন্তর এই তালিকা হালনাগাদ করা,প্রকৃত মৎস্য শ্রমিকদের, নারী মৎস্যশ্রমিক সহ, পরিচয়পত্র প্রদান, মাছ ধরার নিষেধাজ্ঞার সময় প্রতিটি মৎস্য শ্রমিকের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা সঠিকভাবে প্রদান নিশ্চিতকরণ,খাদ্য সহায়তার পাশাপাশি দৈনন্দিন নানা ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান, মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন সময়ে আর্থিক সংকট মোকাবিলায় মৎস্য শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে টেকসই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা,জরুরি প্রয়োজনে মৎস্য শ্রমিকদের জন্য সহজ শর্তে ও নামমাত্র সুদে সরকারী উদ্যোগে ঋণের বন্দোবস্ত করা।

    সভায় অন্যান্য দাবীসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিলো মৎস্য শ্রমিকদের ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬’-এ অন্তর্ভুক্ত করা, মৎস্যখাতের জন্য পৃথক আইন প্রণয়ন করা, মৎস্য শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করা, মৎস্য খাতের নুন্যতম মজুরি পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন, মালিকের নামসহ সমুদ্রে যাওয়া মৎস্য শ্রমিকদের তথ্য লিপিবদ্ধ ও সংরক্ষণ, নিহত ও নিখোঁজ মৎস্য শ্রমিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ইত্যাদি।

    অমল তালুকদার
    পাথরঘাটা বরগুনা।

  • শার্শার শালকোনা সীমান্তের সরিষা ক্ষেত থেকে ২০পিছ স্বর্ণেরবার উদ্ধার

    শার্শার শালকোনা সীমান্তের সরিষা ক্ষেত থেকে ২০পিছ স্বর্ণেরবার উদ্ধার

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তের একটি সরিষা ক্ষেত থেকে সোমবার দুপুরে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

    এ সময় কোন চোরাকারবারি আটক হয়নি।
    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দীকি প্রেসবিজ্ঞপ্তিতে এখবর জানান,

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শালকোনা সীমান্তে সন্দেহ ভাজন এক ব্যক্তির গতিরোধ করা হলে তার হাতে থাকা ব্যাগ পাশের একটি সরিষা ক্ষেতে ফেলে ভারতে পালিয়ে যায়।পরবর্তীতে সেই ব্যাগ উদ্ধার করে তার মধ্যে থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ পিচ স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
    শার্শা উপজেলার শালকোনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে তারিকুল ইসলাম তারে (৪০)৷ এর নামে মামলা দেয়া হয়েছে।

  • পঞ্চগড়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে মিটার বন্ধ রেখে বিদ্যুৎ  ব্যবহার ভ্রাম্যমান আদালতে মামলা দায়ের

    পঞ্চগড়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে মিটার বন্ধ রেখে বিদ্যুৎ ব্যবহার ভ্রাম্যমান আদালতে মামলা দায়ের

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড় সদর জালাসী মোর এলাকায় দুটি অটো চার্জার গ্যারেজে ভ্রাম্যমান আদালতের অভিযান অভিযান পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান যুগ্ন ও জেলা দায়রা জজ বিদ্যুৎ ম্যাজিস্ট্রেট আদালত দিনাজপুর অদ্য ১২ ঘটিকার সময় সুপ্ত গ্যারেজ ও মনসুর অটো চার্জার গ্রেজ পঞ্চগড়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে মিটার বন্ধ রেখে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট মামলা করেন। নির্বাহী প্রকৌশলী এনার্জি ucmc মোহাম্মদ মজিবুর রহমান জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অটো চার্জার গ্রেজগুলোতে অত্যাধুনিক পদ্ধতিতে বিদ্যুৎ চুরি করছে এই চক্রটি আমরা মিটারগুলো পরীক্ষা করে দেখি আলাদা রিমোট কন্ট্রোল সার্কিট লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে রিমোট সার্কিট অবৈধ তার জব্দ করি গ্যারেজের মালিক উপস্থিতি না থাকায় কারণে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশেই গ্যারেজ সিল গালা করি এবং মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে পঞ্চগড় নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান ও সদর থানার এসআই ভবেশ চন্দ্র সঙ্গীহ পুলিশ ফোর্স সহ উপস্থিত ছিলেন।

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়

  • পানছড়িতে দেশীয় অস্ত্র সহ ১ যুবক আটক

    পানছড়িতে দেশীয় অস্ত্র সহ ১ যুবক আটক

    সাংবাদিক মিঠুন সাহা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৩ নং ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে দেশীয় অস্ত্র এল.জি পিস্তল ও অব্যবহৃত (কার্তুজ) দুই রাউন্ড গুলিসহ মো:আরিফ হোসেন (৩২) নামক এক যুবক কে আটক করেছে সেনাবাহিনী ও পানছড়ি থানা পুলিশ। আটককৃত ব্যক্তি পানছড়ির মোহাম্মদপুর গ্রামের মো:বেলাল হোসেনের সন্তান।

    জানা যায়, সোমবার (২১’নভেম্বর) সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পানছড়ি থানা পুলিশের যৌথ অভিযানে মোহাম্মদপুর গ্রামে অবস্থান নিয়ে আটককৃত ব্যক্তির বাড়ি থেকে দেশীয় অস্ত্র এল.জি পিস্তল একটি ও দুই রাউন্ড (অব্যবহৃত) গুলিসহ আটক করতে সক্ষম হয়। পরে আসামীকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।

    পানছড়ি থানা অফিসার ইনচার্জ আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পানছড়ি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • আগৈলঝাড়ায় মুক্তিযুদ্ধে নিহতদের স্মৃতিস্তম্ভ ভাঙচুর

    আগৈলঝাড়ায় মুক্তিযুদ্ধে নিহতদের স্মৃতিস্তম্ভ ভাঙচুর

    বি এম মনির হোসেনঃ-

    বিজয়রে মাস ডিসেম্বর শুরুর আগেই স্বাধীনতা বিরোধীরা মাথাচারা দিয়ে ওঠে ভেঙ্গে ফেলেছে মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে পাক বাহিনী ও তাদের দোষরদের হাতে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশ ও উপজেলা চোরম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামে ২০ নভেম্বর রবিবার রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর বাহিনীর হাতে নিহত হওয়া পতিহার গ্রামের লক্ষীকান্ত সরকার, নীল রতন সোম, কৃষ্ণকান্ত শীল, রজনী ভদ্র, বাসিরাম হালদারসহ ১০/১২জনের স্মরণে পতিহার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে স্থানীয়দের আর্থিক সহায়তায় নিহতদের নাম সম্বলিত একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করে ২০০২ সালে। রবিবার রাতে স্বাধীনতা বিরোধীরা ওই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে চুরমার করে দেয়।
    ২১ নভেম্বর সোমবার সকালে স্থানীয় নাট্য বক্তিত্ব সন্টু সরকার সকালে হাটতে বেরিয়ে ভেঙ্গে ফেলা স্মৃতিস্তম্ভ দেখে স্থানীয়দের অবহিত করেন। ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু অবহিত হয়ে থানাকে অবহিত করেন। খবর পেয়ে ২১ নভেম্বর সোমবার সকালেই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদশন করেন।
    আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, বিজয়ের মাসের পূর্বেই স্বাধীনতা বিরোধীদের এমন অপতৎপরতা মেনে নেয়া যায় না। আইনগতভাবে বিচারের দাবি জানিয়েছেন তিনি।

  • আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা কাজী আঃ কুদ্দুসের রাষ্ট্রীয় ভাবে দাফন সম্পন্ন

    আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা কাজী আঃ কুদ্দুসের রাষ্ট্রীয় ভাবে দাফন সম্পন্ন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকসী গ্রামের সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল কুদ্দুস এর রাষ্ট্রীয়ভাবে দাফন সম্পন্ন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। যুদ্ধকালীন সহযোগী ফিল কমান্ডার ও রাজিহার ইউনিয় কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা হাওলাদার ,কাজী মকবুল হোসেন ,কাজী ফরহাদ হোসেন, মন্টু হাওলাদার, খালেক হাওলাদার,কাজী আলম, কাজী জাহাঙ্গীর, আঃ হক ঘরামী,নরেন পান্ডে, একুব আলী খান সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনেক ধর্মপ্রাণ মুসলমানগণের সাথে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ হাওলাদার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাজ্জাদ হাওলাদার উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় নবনির্বাচিত আ.লীগের কমিটিকে বনার্ঢ্য আয়োজন মাধ্যমে বরন করে নিলেন নেতাকর্মীরা

    বানারীপাড়ায় নবনির্বাচিত আ.লীগের কমিটিকে বনার্ঢ্য আয়োজন মাধ্যমে বরন করে নিলেন নেতাকর্মীরা

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও উপজেলা পরিষদের চার বারের জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা’কে বনার্ঢ্য আয়োজন মাধ্যমে বরন করে নিলেন নেতাকর্মীরা। সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টায় তাকে বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুর উপজেলার গুঠিয়া ব্রিজ এলাকা থেকে সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নেতাকর্মী ও সমর্থকরা বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বরণ করে নিয়ে আসেন। সেখানে আবেগাপ্লুত নেতাকর্মীরা তাকে সহ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে সংবর্ধনা দেন। এ সময় আনন্দাশ্রুসিক্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক তার আবেগঘন বক্তৃতায় তাকে দলের সভাপতি নির্বাচিত করায় মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ্, এমপিসহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ সময় দলকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও শক্তিশালীরূপে গড়ে তুলতে সবার কাছে সহযোগিতা কামনা করেন। এছাড়াও এ সময় উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ও যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুণ্ডু বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরেবাংলার নাতি এ. কে. ফাইয়াজুল হক (রাজু), যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম (মিঠু হাজারী), বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহসভাপতি খিজির সরদার ও আকতার হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন ও সহকারী অধ্যাপক আশরাফুল হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক মামুন-উর-রশিদ (স্বপন তালুকদার), জাকির হোসেন সরদার ও নুরুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, আলহাজ আওরঙ্গজেব হাওলাদার, শহিদুল ইসলাম, সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম শান্ত [সান্ত] ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, আ. মন্নান মৃধা, এস. এম. কালাম, শাহজাহান হাওলাদার ও ওমর ফারুক, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, পৌরসভার প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন, আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল হাই, অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ, জাকির হোসেন মোল্লা, সেলিম বেপারী, সৈয়দ হুমায়ুন কবির লুলু, সেলিম সরদার, শামসুল আলম মল্লিক, আনিছুর রহমান মিলন, কামরুল হাসান সেলিম,হাফিজুর রহমান মামুন,ফারুকুজ্জামান, রফিকুল ইসলাম,লুৎফর রহমান পারভেজ,আবুল কালাম বালী,খায়রুল মাল,কাজী এনায়েত হোসেন ইনু,জাহাঙ্গির হোসেন দুলাল,গোলাম ফারুকের সহধর্মীনি জেসমিন ফারুক,ছেলে মোঃ ফারদীন,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লসক্র কায়েস ও সুমম রায় সুমন,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন ও কেএম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনাজ আক্তার শাহিন ও নাজনিন হক মিনু,উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা,শফিকুল ইসলাম জুলহাস,তপু খান,মশিউর রহমান সুমন,স্বপন মাঝি,জয়ন্ত হালদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা,যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান সোহাগ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল মাল), সাধারণ সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৯টায় আলহাজ গোলাম ফারুক বরিশালে আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ্, এমপির সহধর্মিনিী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ্ ও পরে দুপুর ২টায় চাখারে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকিরের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উল্লেখ্য, এক দশক পরে গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আলহাজ গোলাম ফারুক সভাপতি নির্বাচিত হন। তখন তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের মত দলীয় নেতাকমীরা তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • বানারীপাড়ায় যুবলীগ নেতা কায়েসের নেতৃত্বে নবনির্বাচিত আওয়ামী লীগ নেতৃবৃন্দদের বরণ

    বানারীপাড়ায় যুবলীগ নেতা কায়েসের নেতৃত্বে নবনির্বাচিত আওয়ামী লীগ নেতৃবৃন্দদের বরণ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবলীগের অন্যতম নেতা মু মুনতাকিম লস্কর কায়েসের নেতৃত্বে ২১ নভেম্বর সোমবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা ও পৌর সভাসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দদের নিয়ে পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার অবস্থান করে পথিমধ্য থেকে বানারীপাড়া উপজেলার নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নেয়া হয়।এসময় মু মুনতাকিম লস্কর কায়েসের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও যুবলীগের নেতা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন, যুবলীগ নেতা নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম মিঠু, পলাশ খান,বাপ্পী কাজী, সৈয়দকাঠী ইউনিয়ন যুবলীগের নেতা তানভীর আহমেদ বাবু,ইলুহার ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান, বানারীপাড়া সদর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা হাফিজুর রহমান শিপলু, উপজেলা যুবলীগের নেতা আব্দুল আউয়াল, বাইশারী ইউনিয়নের যুবলীগের নেতা আরিফুল ইসলাম রনি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ শাওন, মোঃ ফিরোজ হোসেন, রনি আহমেদ, নাঈম মোল্লা, মাসুম বেপারী সহ আরো অনেক নেতৃবৃন্দ। উল্লেখ্য ২৯ অক্টোবর বানারীপাড়ায় ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা ,সহ সভাপতি মোঃ খিজির সরদার , আক্তার হোসেন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু,অধ্যক্ষ জাকির হোসেন, আশরাফুল সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন সরদার, মোঃ মামুনুর রশিদ স্বপন, মোঃ নুরুল হুদা এই নেতৃবৃন্দদের নির্বাচিত ঘোষণা করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • পুঠিয়ায় জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলার শিকার এক ব্যক্তি

    পুঠিয়ায় জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলার শিকার এক ব্যক্তি

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ পুঠিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মইদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি হামলার শিকার হয়েছে।

    হামলার শিকার মইদুল ইসলাম উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া গ্রামের মৃত শাহার আলীর ছেলে। গত বৃস্পতিবার (১৭ নভেম্ব্র) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিলমাড়িয়া দিয়ার পাড়া নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। পরে মইদুল ইসলামের বড় ভাই শামসুল আলম বাদি হয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ সূত্রে জানাগেছে, মইদুল ইসলাম ঢাকা থেকে বাড়ি ফিরার পথে বিলমাড়িয়া দিয়ার পাড়া একটি চা স্টলে চা পান করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

    এসময় তার প্রতিপক্ষ মানিক, দিলদার, হাবিবসহ বেশ কয়েকজন তাকে ঘেরাও করে এলোপাথারী মারপিট শুরু করে। মইদুল ইসলাম তাদের মারপিটে গুরুতর জখম হয়ে জ্ঞান হারিয়ে ফলে।

    পরে পাড়া প্রতিবেশিদের সহযোগিতায় গুরুতর অবস্থায় মইদুলকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    ভুক্তভোগী মইদুল ইসলাম বড় ভাই শামসুল আলম জানান, বিলমাড়িয়া মৌজার পৌত্রিক ধানী জমি প্রায় তিন পুরুষ থেকে চাষাবাদ করে আসছেন। সেই জমির গত দেড় মাস পূর্বে আমাদের প্রতিপক্ষ ভাগভাগি মানিক, দিলদার, হাবিব জমির মালিকানা দাবি করে। পরে তারা আমাদের জমি দখলের চেষ্টা চালায়। এসময় আমারা আমাদের জমি দখলে নিয়েনি। এরই জের ধরে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভিতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।

    গত শুক্রবার আমার ছোট ভাই মইদুল ইসলাকে তার মারপিট করে গুরুতর জখম করে। শামসুল আলমের প্রতিবেশি আতিœয় হাবিবুর রহমান হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি মইদুল ইসলামের উপর হামলার বিষয়ে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ঐদিন তারাই আমার ভাইকে মারধোর করে আহত করে। সে বিষয়ে থানায় একটি মামলা রয়েছে। মইদুলের উপর হামলার বিষয়টি নাটক বলে তিনি জানান।

    এছাড়াও তিনি জমির দখলের বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, জমির বিষয়ে তারা এর আগে তিনি মামলা দায়ের করেছে। সবকটি মামলার রায় আমাদেও পক্ষে এসেছে। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। #

    মাজেদুর রহমান (মজদার)
    পুঠিয়া রাজশাহী