Author: desk

  • পলোগ্রাউন্ড ময়দানকে জনসমুদ্রে পরিনত করতে হবে – বিকাশ দাশ গুপ্ত

    পলোগ্রাউন্ড ময়দানকে জনসমুদ্রে পরিনত করতে হবে – বিকাশ দাশ গুপ্ত

    নিজস্ব প্রতিনিধিঃ আগামী ৪ঠা ডিসেম্বর পলোগ্রাউন্ড ময়দানে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনসভা।
    উৎসবমুখর পরিবেশে পলোগ্রাউন্ড ময়দানকে জনসমুদ্রের জনতরঙ্গে উদ্বেলিত করে তুলতে সবাইকে
    আহবান জানান বঙ্গবন্ধু পরিষদ” ধানমন্ডি থানা শাখার সহ- সভাপতি, শ্রী শ্রী সার্বজনীন বিষ্ণু,দূর্গামন্দির, রাউজান,চট্টগ্রামেট উপদেষ্টা, বাংলাদেশ কেন্দ্রীয় ঢাকেশ্বরী মন্দির ও শ্রী শ্রী মহানগর পূজা উদযাপন কমিটি,ঢাকা এর আজীবন সদস্য,পটিয়া সংবাদের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক বিকাশ দাশ গুপ্ত। সমাজসেবক বিকাশ দাশ গুপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আগামী ৪ঠা ডিসেম্বর প্রায় এক যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো পলোগ্রাউন্ড ময়দানে জনসভায় উপস্থিত হবেন। তাই এই দিনটি আমাদের সকলের জন্য উৎসবমুখর করে তুলতে হবে।
    তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি অপশক্তির দুর্বৃত্ত দল মাঠে নেমেছে। তারা মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তাই এবার আবারও সময় এসেছে অনুধাবন করার জনগণই ক্ষমতার উৎস-বন্দুকের নল নয়। আর আমাদের জনগণের ক্ষমতার উৎস হচ্ছে নৌকা। নৌকা ছাড়া বাঙালির আর কোনো বিকল্প নেই। আগামী ৪ঠা ডিসেম্বর পলোগ্রাউন্ডে শেখ হাসিনার জনসভার মাধ্যমে দেশবাসীকে জানান দিতে হবে যে, আওয়ামী লীগ অবিনশ্বর এবং অপরাজেয় সংঘশক্তি।

  • মোংলার নবাগত ইউএনও’কে বরণ ও সংবর্ধনা দিয়েছে  মোংলা পোর্ট পৌরসভা

    মোংলার নবাগত ইউএনও’কে বরণ ও সংবর্ধনা দিয়েছে মোংলা পোর্ট পৌরসভা

    বায়জিদ হোসেন, মোংলাঃ
    বাগেরহাটের মোংলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ কে মোংলা পোর্ট পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান
    ও বরণ করে মোংলা পোর্ট পৌরসভা। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৫ টায় মোংলা পোর্টপৌরসভা কনফারেন্স রুমে এ বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান’র সভাপতিত্বে বক্তৃতা রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ, উপজেলা ভাইচ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, জেলা পরিষদের সদস্য মো. জলিল শিকদার, পৌর নিবার্হী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা, প্রমুখ। সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন কাউন্সিলর এস এম কবির হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ বাহাদুর মিয়া, মোঃ শরিফুল ইসলাম, জি এম আল-আমিন , হুমায়ুন হামিদ নাসির, মোঃ মজনু গাজী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এর মধ্যে জাহানারা হোসেন, মীর জোহরা বেগম, শিউলি আক্তার সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
    মেয়র শেখ আব্দুর রহমান বলেন, একজন উদীয়মান তরুণ ও কর্মনিষ্ঠাপ্রিয় মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। আমি মনে করি, মোংলাবাসীর উন্নয়নে নতুন ইউএনও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। সরকারি নির্দেশনা মোতাবেক মোংলা বাসীর উন্নয়ন ও সম্মৃদ্ধি করার প্রত্যয়ে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা পাশে থাকবে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এর আগে অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ কে সম্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান এবং ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

  • পানছড়িতে থানা পুলিশ কর্তৃক বিভিন্ন অবৈধ ভারতীয় কসমেটিক্স পণ্য  জব্দ ও আসামী আটক

    পানছড়িতে থানা পুলিশ কর্তৃক বিভিন্ন অবৈধ ভারতীয় কসমেটিক্স পণ্য জব্দ ও আসামী আটক

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশ কর্তৃক বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ কসমেটিক্স মালামাল উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়েছে।

    মঙ্গলবার ( ২২ নবেম্বর )সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পানছড়ি থানাধীন কলোনী পাড়া জামে মসজিদের সামনে রাস্তার উপর থেকে কসমেটিক্স মালামাল উদ্ধার ও আসামিকে সিএনজি সহ আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্য সিএনজি সহ প্রায় ৬ লক্ষ ২৭ হাজার টাকা।

    আসামি জসিম উদ্দিন, পিতাঃ মোঃকোরবান আলী,গ্রাম মোল্লাপাড়া, পানছড়ি, জেলা খাগড়াছড়ি সিএনজি টেক্সি যোগে এই অবৈধ কসমেটিক্স মালামাল নিয়ে যাওয়ার সময় সিএনজিসহ তাকে আটক করা হয়।

    পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম জানান,কোন চোরাকারবারিদের ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • বানারীপাড়ায় উপজেলা মাসিক সমন্বয় ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় উপজেলা মাসিক সমন্বয় ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা এবং উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক। সভায় উপজেলা উন্নয়ন সভা, আইন শৃংখলা এবং বাল্য বিবাহ বিষয়ে পৃথক পৃথক সভায় আলোচনা করা হয়।আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, মোঃ নুরুল হুদা, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্বাগত বক্তব্য রাখেন ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির বরিশাল জেলা ব্যাবস্থাপক জয় মালা মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ আবুল খায়ের মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ূন কবীর, প্রকল্প কর্মকর্তা মোঃ মহাসিনুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, ওসি (তদন্ত) মোঃ মবিন, চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম টুকু, বিশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শান্ত, ইলুহার ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আ: জলিল ঘরামী প্রমূখ। উপস্থিত ছিলেন সাংবাদিক এস মিজানুল ইসলাম, রাহাদ সুমন, এনজিও সমন্বয় পরিষদ সভাপতি এটিএম মোস্তফা সরদার সাংবাদিক আব্দুল আউয়াল প্রমূখ। সভার শেষ পর্যায় উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ভাইস চেয়ারম্যান তাসলিমা হোসেন ফ্লোরা উপজেলা মহিলা লীগের সভাপতি, আওয়ামীলীগ সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, ভাইচ চেয়ারম্যান মোঃ নুরুল হদা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া একই সভায় উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা পদোন্নতি পূর্বক বদলী হওয়ায় তাকেও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • ময়মনসিংহে  পুলিশের অভিযানে  একাধিক মামলার আসামীসহ  গ্রেফতার ১০

    ময়মনসিংহে পুলিশের অভিযানে একাধিক মামলার আসামীসহ গ্রেফতার ১০

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারের মাধ্যমে চলমান মামলা সমুহের কার্যক্রম দ্রত নিষ্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

    এর মাঝে এসআই টিটু সরকারের নেতৃত্বে একটি টীম সিরতা ব্রীজের উপর থেকে মাদক ব্যবসায়ী আরিফ, মেহেদী হাসান মাহিদকে ৪শত গ্রাম গাজাসহ, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম ঢাকার সাভার থানা পুলিশের সহায়তায় সাভারের খাগান এলাকা থেকে মামলার আসামী সাদিককে গ্রেফতার করে। এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ সংলগ্ন বাসস্ট্যান্ডের ময়মনসিংহ-বিরিশিরি-হোগলা টিকিট
    কাউন্টারের সামনে থেকে দস্যুতার চেষ্টার অপরাধে আসামী জিয়ারুুল ইসলাম জিয়া, মোঃ মিজানুর রহমানকে দেশীয় অস্ত্রসহ, এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম মহারাজা রোড থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী জনি কুমার সরকারকে গ্রেফতার করে। এছাড়া এসআই ত্রিদীপ কুমার বীর, কামরুল ইসলাম, এএসআই রেজাউল করিম ও এএসআই নুর পৃথক অভিযান চালিয়ে সাাপ্রাপ্ত দুইজনসহ পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, আঃ লতিফ, মোঃ শুকুর আলী, মোঃ শুকুর আলী ও কুদ্দুছ মিয়া। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

  • নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইল জেলা তথ্য অফিস উদ্যোগে ২০২২ ২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, ২১ নভেম্বর সোমবার সকাল এগারোটায় অনুষ্ঠেয় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নড়াইল ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসা: সোহেলী পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান, কালিয়া উপজেলা পরিষদ ; জনাব মো মেলজার হোসেন ভূঁইয়া , চেয়ারম্যান, চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ, কালিয়া ; জনাব মো লুৎফর রহমান মোল্যা, সভাপতি, ম্যানেজিং কমিটি, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় এবং জনাব অনুপ কুমার বোস, প্রধান শিক্ষক, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ৷উক্ত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মো ইব্রাহিম আল মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল ৷মহিলা সমাবেশে উপস্থিত বক্তারা বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সকল প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন রোধ বিষয়ে বক্তব্য রাখেন ৷ এছাড়া শিশুদের করোনা টিকা প্রদান বিষয়ে মায়েদের সচেতন করা হয় ৷ডেঙ্গু রোগের কারণ ও প্রতিরোধ বিষয়ে বক্তারা উপস্থিত নারীদের উদ্দেশ্যে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন ৷ মহিলা সমাবেশে প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন ৷

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেক।

  • নাগরপুরে অভিভাবক সদস্য নির্বাচিত হলেন সার্জেন্ট নজরুল

    নাগরপুরে অভিভাবক সদস্য নির্বাচিত হলেন সার্জেন্ট নজরুল

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (২১ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ওয়াহিদুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
    সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের উদ্দেশ্যে ১৯ নভেম্বর ২০২২ তারিখ নির্বাচনের তারিখ নির্ধারণ করত: নির্বাচনী তফসিল ঘোষিত হয়। তদনুযায়ী ০৫ টি পদের বিপরীতে ১০টি মনোনয়ন পত্র বিক্রি হয়। কিন্তু ৫ জন প্রার্থী নির্দিষ্ট তারিখের পূর্বেই প্রার্থিতাপদ প্রত্যাহার করায়, অবশিষ্ট ৫ জনকে বিজয়ী ঘোষণা করেন।
    নব্য অভিভাবক সদস্য অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. নজরুল ইসলাম খান, এসএসসি ১৯৯০, এইচএসসি ১৯৯২ ও বি এস এস ২০১৭ সালে পাস করেন। তিনি বেকড়া উত্তরপাড়ার মরহুম আব্দুল হামিদ খান ও মাতা লাইলী বেগমের চার সন্তানের প্রথম।
    এইচএসসি পাশের পর ১৯৯৩ সনে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তি হন। সর্বশেষ ২০২১ সালে সেনা সার্জেন্ট পদে চাকুরী হতে অবসর গ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে তিন কন্যা সন্তানের জনক।

    নাগরপুর, টাঙ্গাইল।

  • রাজশাহীর গোদাগাড়ীতে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ

    রাজশাহীর গোদাগাড়ীতে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে আঁখি আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে পৌর এলাকার গড়েরমাঠ থেকে থানার পুলিশ লাশটি উদ্ধার করে। আঁখি আক্তার নওগাঁ নিয়ামতপুর উপজেলার আফজাল হোসেনের মেয়ে। সোমবার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, প্রেম থেকে বিয়ে হয় বজলুর রহমানের ছেলে সাগরের সাথে। কিন্তু বিয়ের পর থেকেই শারিরীক এবং মানসিক নির্যাতন করতেন সাগর। অত্যাচার সহ্য করতে না পেরে আখি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। এলাকাবাসী দেখে কয়েক দফা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরালেও এবার সবার অজান্তেই নিজ কক্ষে গলায় ফাসি ঝুলে আঁখি আক্তার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ।

    গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (মর্গে) পাঠানো হয়েছে। লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গৃহবধূর বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নেছারাবাদে ছেলেকে সভাপতি নির্বাচনের জন্য চেয়ারম্যানের বাবার চাপ প্রয়োগের অভিযোগ

    নেছারাবাদে ছেলেকে সভাপতি নির্বাচনের জন্য চেয়ারম্যানের বাবার চাপ প্রয়োগের অভিযোগ

    নেছারাবাদ(পিরোজপুরে)প্রতিনিধি :

    নেছারাবাদে রাজবাড়ী ডিগ্রী কলেজে চেয়ারম্যানের ছেলেকে গভনিং বডির সভাপতি নির্বাচনে অধ্যক্ষকে হুমকি-ধামকি দিয়ে ভিসি বরাবর এক তরফা নাম পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। কলেজের একাধিক শিক্ষক সহ কলেজটির প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দীন এ অভিযোগ করেছেন। তবে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেছেন, সভাপতি নির্বাচনে দু’তিনটি পক্ষ থাকে। তাই এ নিয়ে কলেজে একটু উত্তেজনা বিরাজ করছিল।

    অভিযোগে জানাযায়, কলেজ অফিসে সভাপতি নির্বাচনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে নাম পাঠানোর উদ্দেশ্যে সভা আহ্বান করা হয়। সভায় সকল নির্বাচিত সদস্য উপস্থিত হলে সভার কার্যক্রম শুরু হয়। এ সময় গুয়ারেখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রব সিকদার বহিরাগত দলবলে কলেজে প্রবেশ করে। কলেজে সভাপতি নির্বাচনে নিজের ছেলে পলাশ সিকদার-কে সভাপতি নির্বাচিত করার জন্য অধ্যক্ষকে চাপ প্রয়োগ করেন। এতে কলেজের প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দিন সহ একাধিক সদস্য দ্বিমত পোষন করেন। এতে চেয়ারম্যানের লোকজন নাসির উদ্দীনকে উদ্দেশ্য করে মৌকিক লাঞ্চিত করার চেষ্টা করে। এসময়, পুলিশ খবর পেয়ে কলেজে গিয়ে পরিস্থিতি সামাল দেন।

    জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত বিদ্যুৎসাহি সদস্য শেখ মহি উদ্দীন অভিযোগ করেন, গুয়ারেখা ইউপি চেয়ারম্যান আব্দুর রব সিকদার তার ছেলে পলাশ সিকাদারকে সভাপতি নির্বাচনের জন্য কলেজ অধ্যক্ষ প্রকাশ্য হুমকি দিয়ে ছেলের নাম লেখিয়ে নিয়েছেন। যা খুবই বিধান বহিভূত।

    এবিষয়ে জানার জন্য রাজবাড়ী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দিনের কাছে গেলে তিনি অভিযোগ করে বলেন, উপজেলার গুয়ারেখা ইউনিয়নে একক প্রচেষ্টায় তিনি ৪ টি প্রতিষ্ঠান গড়ে তোলেছেন। স্বনামধন্য ওইসব শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে দুর্বৃত্তের হাতে জিম্মি হয়ে পড়েছে। লেখা পড়ার দিক থেকে প্রতিষ্ঠান গুলোর সুনাম গোটা উপজেলায় ছড়িয়ে পড়েছিল। সুনাম থাকলেও আজ তা ভুলুন্ঠিত হচ্ছে। কেবল আমাকেই নয় জমি, সামান্য অর্থ আর শ্রম দিয়ে যারা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে সহায়তা করেছেন আজ তারাও বিতাড়িত। অপর দিকে প্রতিষ্ঠান গুলোর প্রতিষ্ঠায় যাদের কোন অবদানই বরং বিরোধিতা ছিল সেইসব লোকজন এখন ঝেকে বসেছে প্রতিষ্ঠান গুলোতে। আর প্রতিটি প্রতিষ্ঠানেই পরিচালনা কমিটি নিয়ে চলছে চরম বিরোধ।

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোর্শেদ আলম বলেন,তেমন কোন ঘটনা ঘটেনি। তবে সামান্য হট্টগোল হয়েছিল। আমি মন্ত্রীর ডিওলেটার মোতাবেক নাম পাঠিয়েদিয়েছি।

    এসব অভিযোগ অস্বীকার করে গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব সিকদার বলেন মন্ত্রী ডিওলেটার দিয়েছেন সেটাই কার্যকরি করতে হবে বলে আমি দাবী করেছি। কোন প্রকার হুমকি ধামকির ঘটনা ঘটেনি।

    নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবীর মো. হোসেন বলেন, সমস্যার খবর পেয়ে সাথে সাথে পাটিকেলবাড়ী ফাড়ির পুলিশ পাঠিয়েছি। এবং পরবর্তিতে আমি ঘটনাস্থলে গিয়ে কোন সমস্যা দেখতে পাইনি।

    আনোয়ার হোসেন
    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি।

  • নাচোল উপজেলা ও পৌর আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নাচোল উপজেলা ও পৌর আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
    উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোরদার।

    অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটোন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, পৌর সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রঞ্জনা রাণী, বিশিষ্ট সমাজসেবী তরিকুল ইসলাম সুইডেন হাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুর আনসারী, ৪নং ওয়ার্ড আওয়ামী সভাপতি মানারুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলেটসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    আলোচনায় শেষে সারাদেশে বিএনপি- জামায়াত জোট স্বাধীনতা বিরোধী চক্রের নৈরাজ্য সৃষ্টি ও অপরাজনীতির বিরুদ্ধে পৌর এলাকায় এক বিক্ষোভ মিছিল বের হয়।