Author: desk

  • চলন্ত যানবাহনে কলেজপড়ুয়া মেয়েকে ইভটিজিং অপরাধীকে পুলিশে সোপর্দ

    চলন্ত যানবাহনে কলেজপড়ুয়া মেয়েকে ইভটিজিং অপরাধীকে পুলিশে সোপর্দ

    রিপন ওঝা,মহালছড়ি।

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার কলেজ মোড়ে কান্দি মারমা চায়ের দোকানের সামনে চলন্ত যানবাহনে এক নারীকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করায় হাতেনাতে ধরেন টহলরত ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তা ও সৈনিকগণ।

    উক্ত ঘটনাটি আজ ২৩নভেম্বর রোজ দুপুর ১২.৩০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় আজও খাগড়াছড়ি সরকারি কলেজ হতে নিজ বাড়ি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে যান।
    আরো উল্লেখ্য যে খাগড়াছড়ি মাহেন্দ্র স্টেশন হতে মহালছড়ি কলেজের বা ২৪ মাইল নামক স্থানে আসার তিন চাকার মাহেন্দ্র তে ওঠেন মাইসছড়ি বাজারে আসলে জনৈক ব্যক্তি মাহেন্দ্রের পেছন ভিকটিমের শরীরে হাত দিয়ে স্পর্শ করে কিন্তু লোকচক্ষুর ভয়ে বারংবার সর্তক থাকার চেষ্টা করি। সেই জনৈক অপরাধী বারংবার এমন অনৈতিক কর্ম করাতে মহালছড়ি সরকারি কলেজের সামনে দুপুর ১.৩০ কান্দি মারমার দোকানের সামনে মাহেন্দ্রটি দাঁড় করাই, উপস্থিত পুলিশ ও লোকজসের সামনে বিষয়টির প্রকাশ করেন। ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলে জনৈক অপরাধী সত্যতা স্বীকার করেন এবং কর্তব্যরত পুলিশকে জানাই। পুলিশও যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

    এ মামলার বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনর রশীদ জানান সরকারের নারী ও শিশু দমন আইন সংশোধনী ২০০৩, অবৈধভাবে যৌন নিপীড়ন করার অপরাধে মহালছড়ি থানায় উক্ত মামলাটি ধার্য করা হয়। আগামীকাল ২৪নভেম্বর যথাযথ নিয়মে জেলহাজতে প্রেরণ করা হবে।

    উক্ত মামলায় অভিযুক্ত আসামীর নাম মোঃ জাহাঙ্গীর আলম(৩১), পিতাঃ-মোঃ নূর জামাল, মাতা-মোছাঃ লায়লা বেগম, সাং- গ্রাম- হাসনাবাদ(আজলা পাড়া) ০৬নং ওয়ার্ড ২নং দাঁতমারা ইউনিয়ন পরিষদ, উপজেলা/থানাঃভুজপুর,জেলাঃ চট্টগ্রাম।

    অভিযোগকারী হলেন জেসি চাকমা(২১), পিতা-চোক্ষমনি চাকমা, মাতা-শোভাদেবী চাকমা, সাং-গ্রামঃ ঘিলাছড়ি,২নং ওয়ার্ড, ৩নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ, উপজেলা/থানাঃ নানিয়ারচর, জেলাঃ রাঙ্গামাটি।

  • সাংবাদিক জালাল উদ্দীনের মৃত্যুতে কুমিল্লায় শোকের মাতম

    সাংবাদিক জালাল উদ্দীনের মৃত্যুতে কুমিল্লায় শোকের মাতম

    মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা থেকে,
    সাংবাদিক জালাল উদ্দীন একজন সৎ ও পরিচ্ছন্ন মেধাবী সাংবাদিক ছিলেন।তার অকাল মৃত্যুতে পুরো কুমিল্লা শহরজুরে শোকের মাতম। তিনি
    কুমিল্লার প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্যাটেলাইট টেলিভিশন এন টিভির কুমিল্লার স্টাফ রিপোর্টার অধ্যাপক জালাল উদ্দিন মৃত্যুবরণ করেছেন। বুধবার বিকেলে রাজাধানী ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
    গত সোমবার তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গুরতর অসুস্থ্য হলে প্রথমে কুমিল্লা নগরীর মুন হাসপাতাল ও মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক জালাল উদ্দিন পেশাগত জীবনে অত্যন্ত সৎ, মেধাবী, বিনয়ী ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর লেখনী ও স্বচিত্র প্রতিবেদন সমাজ ও রাজনৈতিক অঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
    জালাল উদ্দিন সাংবাদিকতা পেশার পাশাপাশি হোমিও কলেজের অ্যধাপক ও হোমিও চিকিৎসক ছিলেন। তার বাবা ছিলেন ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক জনপ্রিয় ইংরেজী শিক্ষক প্রয়াত অ্যধ্যাপক আবদুল মান্নান। সাংবাদিক জালাল উদ্দিনের পরিবার কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার স্থায়ী বাসিন্দা হলেও তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার হাজীপুর গ্রামে। তার স্ত্রী এডভোকেট নিগার সুলতানা কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

  • মাদ্রাসা সভাপতি নির্বাচনে হামলা প্রার্থীর ছেলে আহত ভোট গ্রহণ স্থগিত

    মাদ্রাসা সভাপতি নির্বাচনে হামলা প্রার্থীর ছেলে আহত ভোট গ্রহণ স্থগিত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে দুই প্রার্থীর সমর্থদের উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি থাকায় নির্বাচন স্থগিত করেন ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার শফিউল্লাহ সরকার।

    বুধবার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দুপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৯ জন সদস্যের মধ্যে মোট ৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ চলাকালীন সময়ে দুই সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন ও বোরহান উদ্দীন এর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষা অফিসের সামনে মারপিটের ঘটনা ঘটে। এতে সভাপতি প্রার্থী বোরহান উদ্দীনের ছেলে মাসুদ রানা (জাহাঙ্গীর)আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় ওই মাদ্রাসার সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
    সভাপতি প্রার্থী ও বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন বলেন, কৃষ্ণনগর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচনে আমার বিজয় নিশ্চিত বুঝতে পেরে ভোট গ্রহণ চলাকালে বহিরাগত কিছু ছেলেরা আমার ছেলে মাসুদ রানাকে মেরে আহত করে। এ বিষয়ে ক্ষেতলাল থানায় মামলার প্রস্তুতি চলছে।
    অপরদিকে বর্তমান সভাপতি ও প্রার্থী আনোয়ার হোসেনকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
    এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কৃষ্ণনগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ছফিউল্লাহ সরকার বলেন, সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে হট্টগোল সৃষ্টি হওয়ায় কমিটির সভাপতি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
    ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে মারামারি সংক্রান্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সুমন ভুঁইয়া জনমতে এগিয়ে আছেন

    আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সুমন ভুঁইয়া জনমতে এগিয়ে আছেন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত ও স্বর্ণ পদকপ্রাপ্ত সুনামধন্য চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টারের সুযোগ্য সন্তান আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভুঁইয়া ‘ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনমতে এগিয়ে আছেন বলে এলাকাবাসীর অভিমত প্রকাশ।
    ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টার-এর সুযোগ্য সন্তান আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভুঁইয়া বলেন, সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, ঢাকা-১৯। সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁন আমার অত্যান্ত শ্রদ্ধা ভাজন, আমি কেমন তারা সবাই জানেন, আমি যোগ্য প্রার্থী হলে দল আমাকে নৌকা মার্কা দিবে আর আমি নৌকা মার্কা পেলে বিপুল ভোটে নির্বাচিত হবো বলে শতভাগ আশাবাদী।
    সুমন ভুঁইয়া আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা যদি আমাকে আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দলীয় টিকিট নৌকা মার্কা দেন তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো। তিনি আরও বলেন, আমি কখনো দল বদল করিনি, কখনো তা করবো না, আমার সবকিছু দিয়ে হলেও দলের জন্য কাজ করবো, তবে অন্য কাউকে দলীয় টিকিট দিলে কি হবে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তা ভালো করেই জানেন। আমার এলাকায় ভোটের পাহাড়, এই পাহাড়ের পাহারাদার আমি শামীম আহমেদ সুমন ভুঁইয়া, তিনি আরও বলেন, আমার বাবা চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাষ্টারের মৃত্যুর পরই এখন আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়নে উপ-নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর ২০২২ইং তারিখে, তিনি এলাকাবাসী সবার কাছে ভোট চেয়ে বলেন, আমি যদি এই উপ-নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে প্রথমে এলাকার ড্রেনের কাজসহ নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধান করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারি।
    আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ ভুঁইয়া বলেন, আশুলিয়ার ৪নং “ইয়ারপুর ইউনিয়নের” প্রতিটি মানুষের ভালোবাসার স্পন্দন, যুবসমাজের অহংকার, শ্রমিক ও মেহনতী মানুষের প্রিয় নেতা, গরীব দুঃখী, অসহায় মানুষদের শেষ ঠিকানা, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবলীগের সফল প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভুঁইয়া’র জন্য সবার কাছে সমর্থন ও দোয়া চাই। তিনি আরও বলেন, আশুলিয়ার ৪নং “ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে শামীম আহমেদ সুমন ভুঁইয়াকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় শ্রমিকসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ, আমিও চাই সুমন ভুঁইয়া ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়ে জনগণের সেবা করবে।
    জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক আতিকুজ্জামান পাটোয়ারী আতিক বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত ও স্বর্ণ পদকপ্রাপ্ত তিন তিনবারের সফল চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন মরহুম সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার, তিনি গত ২৮/১০/২০২২ইং তারিখে মৃত্যুবরণ করেছেন, মরহুম সৈয়দ আহমেদ ভুঁইয়া’র অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে তার সুযোগ্য সন্তান শামীম আহমেদ সুমন ভুঁইয়া’র জন্য এলাকাবাসী সকলের কাছে সমর্থন ও দোয়া চাই।
    অন্যদিকে সুমন ভুঁইয়ার জন্য মাঠে কাজ করছেন, আশুলিয়া থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী জমত আলী দেওয়ান। তিনি বলেন, সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার সাহেব খুব ভালো মানুষ ছিলেন, তিনি আওয়ামী লীগের সিনিয়র নেতা ছিলেন এবং তিন বার বিপুল ভোটে নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান হিসেবে সরকারি স্বর্ণ পদকপ্রাপ্ত, সেই চেয়ারম্যান এর সুযোগ্য সন্তান শামীম আহমেদ সুমন ভুঁইয়াকে নৌকা মার্কা দেয়া হলে আমরা এলাকাবাসী সবটুকুও দিয়ে হলেও বিপুল ভোটে বিজয়ী করার জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে শামীম আহমেদ সুমন ভুঁইয়া’র মার্কা।
    গত দুইদিন আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়নের ওয়ার্ড ও বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে, উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়ার ছেলে শামীম আহমেদ সুমন ভুঁইয়া’র ব্যাপারে অনেকেই অভিমত প্রকাশ করেন যে, ছাত্রলীগ, যুবলীগ ও শেষে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন ভুঁইয়াকে নৌকা মার্কা না দিলেও তার জনপ্রিয়তা এতো বেশি যে, যেকোনো মার্কা নিয়ে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন, আর নৌকা মার্কা দেয়া হলে আরও সহজ ভাবে সুমন ভুঁইয়া বিজয়ী হবেন বলে অনেকেই দাবী করেন।

  • পাইকগাছায় উদ্ধারকৃত কচ্ছপ জলাশয়ে অবমুক্ত; বিক্রেতাকে জরিমানা

    পাইকগাছায় উদ্ধারকৃত কচ্ছপ জলাশয়ে অবমুক্ত; বিক্রেতাকে জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় কচ্ছপ সহ এক বিক্রেতাকে আটক করা হয়েছে। বিক্রেতার কাছ থেকে উদ্ধারকৃত কচ্ছপ জলাশয়ে অবমুক্ত এবং বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
    সোমবার সন্ধ্যার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের বিনোদ বিহারী মন্ডলের ছেলে মনোরঞ্জন মন্ডল (৫৫) অন্য এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে এলাকায় বিক্রি করছিল। এ খবর জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার
    অভিযান চালিয়ে ২১টি কচ্ছপ সহ বিক্রেতা মনোরঞ্জনকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর আওতায় বিক্রেতা মনোরঞ্জনকে ২ হাজার টাকা জরিমানা করেন এবং উদ্ধারকৃত কচ্ছপ সরল খাঁ দীঘিতে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা
    মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, এসআই তরিকুল ইসলাম, নিরুপম নন্দি, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন, আনসার সদস্য মোঃ রাকিব ও সচীন।

  • পাইকগাছার দেলুটির মাটির রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

    পাইকগাছার দেলুটির মাটির রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার দেলুটির মাটির রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
    সোমবার দুপুরে সংস্কার কাজের উদ্বোধন করেন দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। উল্লেখ্য, ইউনিয়নের ৩নং ওয়ার্ড জকারহুলা গ্রামের পূর্ব বেড়িবাঁধের ৫নং গেট হতে পশ্চিম অভিমুখে হরিপদ মন্ডলের বাড়ী পর্যন্ত ৩ হাজার ফুট দৈর্ঘ্য- ৮ ফুট প্রস্থ ও ২ ফুট উচ্চতা সমৃদ্ধ জনগুরুত্বপূর্ণ রাস্তাটি রেড ক্রিসেন্ট সোসাইটির উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির
    সহযোগিতায় সংস্কার ও উন্নয়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা শাহাদৎ হোসেন রানা, ইউপি সদস্য চম্পক বিশ্বাস, লক্ষ্মী রানী সরকার, রেড ক্রিসেন্ট কর্মকর্তা জহিরুল ইসলাম, মামুনুর রশিদ, প্রতীমা ঢালী ও শাওন মালাকার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • এবার পাইকগাছা উপজেলা পরিষদে বকুল গাছের চারা লাগালেন বৃক্ষ প্রেমিক সিদ্দিক

    এবার পাইকগাছা উপজেলা পরিষদে বকুল গাছের চারা লাগালেন বৃক্ষ প্রেমিক সিদ্দিক

    ইমদাদুল হক,পাইকগাছা,(খুলনা)।।
    এবার পাইকগাছা উপজেলা পরিষদের বকুল গাছের চারা লাগালেন সিদ্দিক
    গাজী (৬০)। বৃক্ষ প্রেমিক সিদ্দিক উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে। এলাকায় সবাই তাকে বকুল সিদ্দিক নামেই জানে। এ পর্যন্ত তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ১২ হাজারেও বেশি বকুলের চারা লাগিয়েছেন। ১৯৮৫ সাল থেকে বকুলের চারা লাগানো শুরু করেন। প্রথমে তিনি বিভিন্ন নার্সারী থেকে কিনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বকুলের চারা লাগান। ১৯৯০ সালে তিনি ১০ কাঠা জমিতে নার্সারী গড়ে তোলেন।
    যদিও এলাকার লোকজন নার্সারীটি নষ্ট করে দেয়। এরপর আবারও অন্যের জমি ইজারা নিয়ে নার্সারী গড়ে তোলেন। বর্তমানে তার নিজের ২ কাঠা জমিতে নার্সারী রয়েছে। ১৯৯০ সালে তৎকালীন ইউএনও মিহির কান্তি মজুমদার তাকে কপিলমুনি কলেজে মালি পদে চাকুরি দেয়। এ চাকুরি প্রত্যাখ্যান করে বকুলের চারা লাগানোর সিদ্ধান্ত নেয় সিদ্দিক গাজী। সিদ্দিক অতি দরিদ্র একজন মানুষ। বিভিন্ন বিল থেকে বিরগুণি শাক সংগ্রহ করে কপিলমুনি বাজার সহ বিভিন্ন গ্রামে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে কয়েকটি বকুলের চারা
    দেয় সিদ্দিক। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বৃক্ষ প্রেমিক সিদ্দিককে সাথে নিয়ে উপজেলা পরিষদ অভ্যান্তরে এ গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান
    তুহিন, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, জিএম আব্দুস সালাম
    কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল
    আজিজ, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ ও ফসিয়ার রহমান।

  • সুজানগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

    সুজানগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্টিত হয়। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো প্রমুখ। সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মাদক-জুয়া, চুরি-ডাকাতি,বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিং সহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.তরিকুল ইসলাম বলেন,সরকার দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে। এছাড়া একইদিনে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.তরিকুল ইসলামের স ালনায় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

    নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

    রওশন আরা পারভীন শলিা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার ব্রজপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র আলমগীর ইসলাম (৪৩)।
    জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে আলমগীর তার নিজ বাড়িতে রান্নার কাজে ব্যবহারের জন্য একটি চুলা তৈরি করছিল। এ সময় তার প্রতিবেশি চুলার ধোয়া ঘরে যাবে মর্মে তাকে চুলা তৈরিতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় প্রতিপক্ষের আঘাতে আলমগীর মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।#

  • নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্ববরে এক বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান।

    অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়স তুহিন রেজা, নওগাঁ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসিম আহম্মেদ নাসিম, সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

    পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।#