Author: desk

  • টঙ্গীবাড়ীতে  রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

    টঙ্গীবাড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

    মোঃ‌লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ ঃ

    মুন্সীগঞ্জ‌রে টঙ্গীবাড়ী উপ‌জেলার কাঠা‌দিয়া শিমু‌লিয়া ইউ‌নি‌য়নের ২নংওয়া‌র্ডের ২‌কি‌লো‌মিটার রাস্তা কাঠা‌দিয়া শিমু‌লিয়ার ১নং ওয়া‌র্ডের ঢা‌লি বাড়ী থে‌কে কাঠা‌দিয়া শিমু‌লিয়া ইউ‌নিয়‌নের ২ ওয়া‌র্ডের মদবর আলী মৃধা বাড়ী পযর্ন্ত রাস্তা‌টি পাকা করা হয়। কিন্তুু বা‌কি ৫০‌ফিট রাস্তার আবস্হা খুবই বেহাল দশা ।

    আজ শ‌নিবার বিকাল ৫ ঘ‌টিকার সময় ২ ওয়া‌র্ডের মদবর আলী মৃধা বাড়ীর সাম‌নের ৫০‌ফিট রাস্তার সাম‌নের অর্ধশত মানুষ মানববন্ধন ক‌রেন ।

    এই রাস্তা‌টি প্রতি দিন হাজার মানুষ যাতায়াত ক‌রে থা‌কে । এই ৫০ ফিট রাস্তার এতই নাজুক যে কোন অসুষ্ত রো‌গী কে নি‌য়ে য‌দি টঙ্গীবাড়ী বা মুন্সীগঞ্জ সদর হাসপাতা‌লে যেতে হ‌লে প্রায় এক ঘন্টার রাস্তা গো‌রে তা‌দের কে টঙ্গীবাড়ী ও মুন্সীগঞ্জ সদর হাসপাতা‌লে যে‌তে হয় ।

    গ্রামের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের দাবিতে রোববার স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    মানববন্ধনে বক্তব্য রা‌খেন ,কাঠা‌দিয়া শিমু‌লিয়ার ২নংওয়া‌র্ডে সা‌বেক মেম্বার হো‌সেন বেপারী ,মোঃসুমন মিয়া,মোঃখর‌শেদ আলম ফ‌কির ,বিপু মাদবর ,গ্রাম পু‌লিশ মোঃসুজন শেখ ,হা‌মিদা বেগম;,মোঃমন‌ির হো‌সেন বেপারী প্রমূখ ।

    বক্তারা ব‌লেন , দীর্ঘদিন ধরে ৫০‌ফিট এই রাস্তা‌ি সংস্কারের অভাবে রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। তাই প্রায় ঘটছে দুর্ঘটনা। এলাকার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম গুরুত্বপূর্ণ রাস্তাটি।

    এই রাস্তার দু’পাশে এলাকায় তিন শতাধিক পরিবার বসবাস করছে। এই গ্রামটিতে দীর্ঘ ২ কি‌লো‌মিটার হ‌লেও ৫০‌ফিট রাস্তাটিতে দীঘ‌দিন ধ‌রে উন্নয়নের ছোঁয়া লাগেনি। । মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী জরুরিভাবে রাস্তাটির সংস্কারের দাবি জানান।

  • ফুটবল বিশ্বকাপ মঞ্চে লাল সবুজের পতাকা হাতে বাঙালী যুবক

    ফুটবল বিশ্বকাপ মঞ্চে লাল সবুজের পতাকা হাতে বাঙালী যুবক

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    হাজারো দর্শক, কানায় কানায় পরিপূর্ণ কাতারের লুসাইল স্টেডিয়াম। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ফুটবল ভক্তদের উন্মাদনা। এ যেন ফুটবল প্রেমিদের অনন্য এক মিলন মেলা। হাজারো দর্শকের ভিড়ে লাল সুবজের পতাকা হাতে বাঙালী যুবক। পতাকা হাতে নিয়ে কাতার ফুটবল বিশ্বকাপের মঞ্চে এভাবেই বাংলাদেশকে উপস্থাপন করতে দেখা যায় তাকে। খোঁজ নিয়ে জানা যায়, তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়া ও ব্রাজিলের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামের অগ্রভাগে বাঙালী যুবক এস.এম. মুরসালিন রমি লাল সবুজের পতাকা প্রদর্শন করে বাংলাদেশকে উপস্থাপন করেন। এসময় ৭১ এর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কণ্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শণ করেন। বাঙালী যুবক এস.এম. মুরসালিন রমি’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একজন ফুটবল প্রেমি মানুষ। ফুটবলের প্রেমেই বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখতে কাতারে এসেছি। বাংলাদেশ বিশ্বকাপে স্থান করতে পারেনি কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা বিশ্ব দরবারে পরিচিত হচ্ছি। আশা রাখি কোন একদিন বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলবে।

  • নীলফামারী জেলায় অনুষ্ঠিত ইজতেমা পরিদর্শনে- পুলিশ সুপার

    নীলফামারী জেলায় অনুষ্ঠিত ইজতেমা পরিদর্শনে- পুলিশ সুপার

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    ২৫ নভেম্বর,২০২২ খ্রিষ্টাব্দ নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠে অনুষ্ঠিত ইজতেমা পরিদর্শন এবং মুসল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় করেন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সুযোগ্য পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম। পুলিশ সুপার, ইজতেমা ময়দানের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। ইজতেমা ময়দানে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ইবাদাত করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেককে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

  • ইয়ারপুর ইউনিয়ন নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সুমন ভুঁইয়া’র পক্ষে মানুষের ঢল

    ইয়ারপুর ইউনিয়ন নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সুমন ভুঁইয়া’র পক্ষে মানুষের ঢল

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভুঁইয়া’র বিভিন্ন আলোচনা সভায় তার পক্ষে হাজার হাজার মানুষের ঢল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুমন ভুঁইয়া।
    জানা গেছে, উক্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩বার বিপুল ভোটে নির্বাচিত ও বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণ পদকপ্রাপ্ত সুনামধন্য চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার সাহেব গত ৫ জানুয়ারি ২০২২ইং নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী হোন। এক বছর না যেতেই গত (২৮ অক্টোবর ২০২২ইং) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর কারণে ইয়ারপুর ইউনিয়ন পরিষদটির আসন শুণ্য ঘোষণা করা হয়। এরপর উক্ত ইউনিয়নের উপ-নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৯ ডিসেম্বর ২০২২ ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন।
    সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টারের সুযোগ্য সন্তান শামীম আহমেদ সুমন ভুঁইয়া তার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসী সবার কাছে দোয়া কামনা করেছেন। সুমন ভুঁইয়ার পক্ষে ইয়ারপুর ইউনিয়নবাসী উক্ত উপ-নির্বাচনে নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন মতবিনিময় সভা শুরু করেছেন। গত ২৩ নভেম্বর ২০২২ইং গত বুধবার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মানিকগঞ্জ পাড়া এলাকাবাসী কয়েক হাজার মানুষ নিয়ে মতবিনিময় সভা করেছেন, এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফরহাদ হোসেন, অনুষ্ঠানটি স ালনা করেন আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক মোকলেছুর রহমান মোকলেছ।
    ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এর উপ-নির্বাচনী মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ ভুঁইয়া, আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ১নং ওয়ার্ড মেম্বার হাজী মোঃ হালিম মৃধা, ৭ নং ওয়ার্ড মেম্বার হাজী আফজাল হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মীর, সিরাজ মৃধা, সাদেক হোসেন হুজুর, হিরণ, কিরণসহ দলীয় নেতৃবৃন্দ।
    এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক মোঃ আতিকুজ্জামান আতিক পাটোয়ারী, যুগ্ন-আহ্বায়ক সানাউল্লাহ ভুঁইয়া সানি, আশুলিয়া থানা স্বেচ্ছোসেবক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সুমন মীরসহ বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ। উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ সুমন ভুঁইয়া বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ছাত্র জীবনে দল বদল করিনি, আমি সাবেক ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম, বর্তমানে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সুমন ভুঁইয়া আরও বলেন, আমার বাবা সৈয়দ আহমেদ মাষ্টার নৌকার মাঝি হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন, আমি তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছি, আমি সবার কাছে দোয়া ও সমর্থন চাই, ইয়ারপুর ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি সবার স্বার্থে কাজ করবো কথা দিলাম, প্রথমে ড্রেনেজ ব্যবস্থা করবো।
    আওয়ামীলীগ নেতা ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার হাজী মোঃ হালিম মৃধা বলেন, সুমন ভুঁইয়ার ভয় নাই আমরা আছি তোমার সাথে, ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ সুমন ভুঁইয়ার নির্বাচনী মতবিনিময় সভায় হালিম মৃধা আরও বলেন, সুমনকে আমরা কক্সবাজার পাঠিয়ে দিয়ে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাআল্লাহ। হালিম মৃধার এই বক্তব্যে হাজার হাজার জনতা সুমন ভুঁইয়ার পক্ষে স্লোগান দিয়ে বলেন, সুমন ভাইয়ের ভয় নাই আমরা আছি তোমার সাথে। দেখা যায়, ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচন উপলক্ষে প্রতিদিন হাজার হাজার জনগণ সুমন ভুঁইয়াকে চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে অনেকেই তার সাথে সবসময় যোগাযোগ রাখছেন। সবারই এক কথা যে, সুমন ভুঁইয়ার বাবা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এক বছর না যেতেই তিনি মৃত্যুবরণ করেন আর মানবিক দৃষ্টিতে বাকী ৪ বছর সুমন ভুঁইয়াকে চেয়ারম্যান হিসেবে দিলে কারো সমস্যা হওয়ার কথা না। তার বাবার চেয়ারম্যান হতে এবং চিকিৎসা করতে সুমন ভুঁইয়ার অনেক টাকা খরচ হয়েছে। তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ, পরে যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন কিন্তু এই এলাকায় অনেকেই আছেন দিনে একদল আর রাতে অন্যদল, দল বদল যারা করেন তাদের সাথে সুমন ভুঁইয়ার রাজনৈতিক সম্পর্ক নেই, বেশিরভাগ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী চায় সুমন ভুঁইয়াকে নৌকার মাঝি করা হোক, এতে নৌকার বিজয় নিশ্চিত।

  • নদ-নদী সুরক্ষায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

    নদ-নদী সুরক্ষায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

    ইমদাদুল হক, পাইকগাছা ( খুলনা )।।

    নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন ও মনুষ্য সৃষ্ট নানা কারণে আমাদের পরিবেশ হুমকির মুখে। স্থানীয় সাংবাদিকদের পক্ষে এই হুমকির কারণগুলো চিহ্নিত করা সহজ। আর কারণগুলো চিহ্নিত করে সেটা গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা গেলে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব। তাই এ সকল বিষয়ে তৃণমূলের গণমাধ্যমকর্মীদের আরো বেশি দক্ষ ও দায়িত্বশীল হতে হবে।
    শুক্রবার খুলনা জেলার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী মাহমুদ কাটী অনির্বাণ লাইব্রেরি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালা ও মতবিনিময় সভায় এ সব কথা বলেন তারা। ‘নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক ওই সভার আয়োজন করে ওয়াটারকিপারস বাংলাদেশ এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র-এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের বর্তমান সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব শেখ হেদায়েত হোসেন, বিএফইউজে’র নির্বাহী সদস্য কৌশিক দে, শহীদ মুক্তিযোদ্ধা আলীম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সানজিদুল হাসান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, তালার সাংবাদিক নারায়ণ মজুমদার ও কয়রার সাংবাদিক ইমতিয়াজ আহমেদ । এছাড়া ভার্চুয়ালি অংশ নেন অনির্বাণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা ডিআইজি জয়দেব ভদ্র ও ওয়াটারকিপারস বাংলাদেশের প্রতিনিধি মো. নূর আলম শেখ।
    সভায় বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অ ল এমনিতেই দুর্যোগের ঝুঁকিতে আছে। এরপর কপিলমুনিতে সেতু নির্মাণের নামে পিলার স্থাপন করে ২০ বছর ধরে নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত করায় নদীটি মৃতপ্রায়। এ ছাড়া দখল, দূষণের যে চিত্র দেখা গেছে তা উদ্বেগজনক। ঐতিহ্যবাহী নদীটি রক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
    কপোতাক্ষ নদ খনন প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দখল, দূষণ ও ভরাট হওয়ার কারণে কপোতাক্ষ নদের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। যে কারণে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অ লে দুর্যোগের ঝুঁকি বেড়েছে। দূর্যোগের ঝুঁকি মোকাবেলায় কপোতাক্ষ নদের স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করতে হবে। তারা আরো বলেন, কপোতাক্ষ নদের প্রবাহ স্বাভাবিক না রাখতে পারলে সাতক্ষীরা, খুলনা, যাশোর ও ঝিনাইদহ জেলার কপোতাক্ষ পাড়ের মানুষের জীবন-জীবিকায় বিপর্যয় নেমে আসবে। তাই নদী রক্ষায় এখনই সচেতন হতে হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে।
    সভা শেষে নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্থানীয় সাংবাদিকরা ভাঙ্গনকবলিত এবং দখল ও দুষণের শিকার কপোতাক্ষ নদের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। তারা ভূক্তভোগী জনগণের সঙ্গে মতবিনিময় করেন। দীর্ঘ দুই যুগ ধরে কপিলমুনি-কানাইদিয়া সেতুর পিলার বসিয়ে রেখে নদীর গতিপ্রবাহ নষ্ট করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। তারা কপোতাক্ষ নদের বালিয়া অংশ থেকে আগড়ঘাটা পর্যন্ত খনন কাজ দ্রুত শুরুর দাবি জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।

  • পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ

    পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় পাখি শিকার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতারণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে শুক্রবার দুপুরে উপজেলার মানিকতলা, বোয়ালিয়ার মোড়, গদাইপুর ও নতুন বাজারে পাখি শিকার রোধে লিফলেট বিতারণ করা করা হয়েছে। লিফলেট বিতারণের সময় উপস্তিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান,বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, এস আই সুব্রত দেবনাথ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, প ানন সরকার, সুশান্ত বিশ্বাস, অসিম সরকার,গৈৗতম ভদ্র, রোজী সিদ্দিকী,ফারজানা আক্তার ময়না, রানী খাতুন, রাবেয়া অক্তার, পরিবেশ কর্মী কার্তিক মণ্ডল, অভিজিৎ রায়, শাহিনুর রহমান প্রমুখ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। ক্ষেতের পোকামাকড় খেয়ে পাখি কৃষকের উপকার করে। তাই পাখিকে কৃষকের বন্ধু বলা হয়। পাখি শিকার দন্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দন্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা দন্ড বা উভয় দন্ডে দন্ডিত। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে। তাই পাখি শিকার রোধে সকলকে সচেতন থাকার জন্য আহবান জানিয়েছে পরিবেশ কর্মীরা।

  • অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পদোন্নতি পাওয়ায় লালমনিরহাটের এসএসসি ব্যাচ-৯৮-কর্তৃক সংবর্ধনা

    অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পদোন্নতি পাওয়ায় লালমনিরহাটের এসএসসি ব্যাচ-৯৮-কর্তৃক সংবর্ধনা

    গোলাম মোস্তফা রাঙ্গা।।

    এসএসসি ব্যাচ’৯৮-এর বন্ধু লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ফরিদপুরের পিবিআই-এ বদলী হওয়ায় ২৫ নভেম্বর শুক্রবার রাত ৯টায় মুনষ্টার রেস্টুরেন্ট-এ লালমনিরহাটের এসএসসি ব্যাচ-৯৮-কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে ঘরোয়াভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডা আয়োজন করা হয়। “যেথায় থাকুক যে যেখানে, বাধন থাকুক প্রাণে প্রাণে” এই প্রত্যয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন আলী হোসেন, গীতা পাঠ করেন তপন, গান পরিবেন করেন জলি, সঞ্জয়, তপন, মাসুদ; কৌতুক ও গান পরিবেশন করেন গোলাম মোস্তফা রাঙ্গা, কবিতা আবৃত্তি করেন এরশাদ হোসেন মুরাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান শাওন, সুরঞ্জিত সাহা, সাজু, ফরিদুজ্জামান স্বপন, শফিকুল ইসলাম পাটোয়ারী বাবু, সুমন সাহা, লাভলু, মতিন, মিজানুর রহমান মিজান, রেজাউল করিম লিমন, আলমগীর চৌধুরী, প্রদীপ কুমার রায়, মিথুন, তুষার বর্মন, উত্তম কুমার রায়, মহিউল ইসলাম, শাহীন, জন, শাহারিয়া সুলতানা, শারমিন, জোবেদা, নার্গিন, রোজিনা, দিলরুবা, শানজিদা, আছমা রেজওয়ানা রহমান রাঙাসহ আরো অনেকেই।

  • সৈয়দপুরে ওপেন হাউজ ডে- ২০২২অনুষ্ঠিত

    সৈয়দপুরে ওপেন হাউজ ডে- ২০২২অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের উদ্যোগে আজ ওপেন হাউজ ডে পালিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে সৈয়দপুর থানা চত্বরে ওই ওপেন হাউজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন জনাব মোঃ আমিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে সকল প্রকার অপকর্ম নির্মূল করতে হবে। প্রথমত আমরা জনগনের পাশে থাকতে চাই। তাদের সহযোগিতা চাই। পুলিশ একা কোন কাজ করতে পারে না। সমাজ থেকে অপকর্ম দূর করতে, অপরাধী চিহ্নিত করতে জনগনের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে আমরা সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, মাদক নির্মুল করতে পারবো। আপনারা মনে কোন সংকোচ না রেখে পুলিশকে বন্ধু মনে করে পুলিশের কাছে আসবেন।

    তিনি বলেন, আপনাদের এলাকার যে কোন সমস্যা নিয়ে খোলামনে পুলিশের সঙ্গে কথা বলতে পারেন। অবশ্যই থানা পুলিশ আপনাকে সহযোগিতা করবে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, প্রেসক্লাব সভাপতি সাকির হোসেন বাদল, বীরমুক্তিযোদ্ধা একরামুল হক, পৌর প্যানেল মেয়র শাহিন হোসেনসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

  • পটিয়ায় ইউনিয়ন মেম্বার কল্যাণ এসোসিয়েশনের নবগঠিত আহবায়ক কমিটি’র পরিচিতি সভা

    পটিয়ায় ইউনিয়ন মেম্বার কল্যাণ এসোসিয়েশনের নবগঠিত আহবায়ক কমিটি’র পরিচিতি সভা

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন পটিয়া উপজেলার নবগঠিত আহবায়ক কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে গুলশান মেহরিনে সংগঠনের আহবায়ক শাহ আলম মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব পুরস্কৃত সমাজকর্মী
    শওকত আকবরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় মহাসচিব আবুল হাশেম চৌধুরী।
    বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সালমান, দক্ষিণ জেলা সদস্য সচিব মাহবুবুর আলম, সদস্য জসিম উদ্দিন, নাছিমা আকতার। বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আহবায়ক কমিটি’র সদস্য মাহবুল কবির, আবু তালেব আলমদার, নিজাম, টিটু নাথ, কহিনুর, সাইফু উদ্দিন চৌধুরী, রুজি আকতার, হাসান, নাছির, তৈয়বা আরা বেগম, শম্বু, ফেরদৌস বেগম, আইয়ুব, হাছনারা বেগম, শেপালী রুদ্র, রনধীর ঘোষ, উজ্জ্বল বড়–য়া, রুমা আকতার, মাহবুব আলম প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষনা গ্রাম হবে শহর। সেই ধারাবাহিকতায় সারাদেশের রাস্তা-ঘাট, ব্রিজ, কারভার্টসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। মেম্বার কল্যাণ এসোসিয়েশন পটিয়া উপজেলা শাখার ঐক্যবন্ধে’র বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকলে প্রতিটি ইউপি সদস্য তাদের স্ব স্ব ওয়ার্ডে উন্নয়ন ও নিজেদের অধিকার বাস্তবায়নে সহজ হবে। পটিয়ার উন্নয়নের স্বার্থে পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতি ও ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন পটিয়া উপজেলার নবগঠিত কমিটি এক সাথে কাজ করবে। সে সাথে আগামী ৪ঠা ডিসেম্বর চট্টগ্রামের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
    উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিন জেলা আহবায়ক মুছা তালুকদার ও সদস্য সচিব মো: মাহবুবুল আলম স্বাক্ষরিত পটিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেন।

  • পঞ্চগড়  সদর আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

    পঞ্চগড় সদর আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    সন্ধ্যা ৭ ঘটিকার সময় পঞ্চগড় সদর ইউপি পরিষদ চত্বরে নয় ওয়ার্ডের নেত্রীকর্মী নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন সভাপতি তো করেন নজরুল ইসলাম ইউনিয়ন সভাপতি।

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়