সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ,ধর্ম ব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার ধর্মীয় সংস্কারমুলক মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ সংগঠনের পক্ষ থেকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হেযবুত তওহীদ সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে শহরের পাবলিক লাইব্রেরী জগৎজ্যোতি পাঠাগার হল রোমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা বাংলাদেশের ন্যায় বিগত ২২/১১/২০২২ ইং তারিখ সন্ধ্যার পর জেলার বিশ্বম্ভরপুর উপজেলার স্থানীয় পলাশ বাজারে পথসভা করার সময় স্থানীয় পলাশ বাজার জামে মসজিদের ইমাম হোসাইন আহমদের উস্কানিমূলক কথাবার্তায় বিশ্বম্ভপুর উপজেলার পলাশগাঁও গ্রামের সাধু মিয়ার ছেলে নুরুজ্জামান, গাজিরগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মুজিবুর রহমান,মেরুয়াখলা গ্রামের মুদি দোকানদার বাশার,কাচিরগাতি গ্রামের তরিকুল ইসলাম মোল্লা, অচুকোণা গ্রামের গোলাপ মিয়া (সাজাপ্রাপ্ত আসামী)গংদের নেতৃত্বে প্রায় ৪০/৫০ জন উগ্রবাদী লোক শান্তিপূর্ণ ভাবে চলমান পথসভায় আকস্মিকভাবে হামলা করে। এসময় আইন শৃঙ্খলায় নিয়োজিত বিশ্বম্ভপুর থানার পুলিশ ও স্থানীয় জনসাধারণের হস্তক্ষেপে বড় ধরণের সন্ত্রাসী হামলার হাত থেকে জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রানে রক্ষা পান। জেলা হেযবুত তওহীদ সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন আরও জানান, হেযবুত তওহীদ সংগঠনের ২৬ বছরের ইতিহাসে দেশের প্রচলিত আইন ভঙ্গ করেনি এবং ভবিষ্যতেও ভঙ্গ করবেনা এটা হেযবুত তওহীদ সংগঠনের অঙ্গীকার। আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় এই সংগঠনের কার্যক্রম চলমান আছে। সরকার সম্পূর্ণভাবে আমাদের কর্মকান্ড সম্পর্কে ওয়াকিবহাল। দেশের ক্ষতিরকারণ হয়, জনগণের ক্ষতির কারণ হয় আমরা কখনোই এহেন কাজ করি নাই। ধর্ম ব্যবসা,সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। সাংবাদিক ভাইদের কাছে আমাদর
সম্পর্কে আপনারা ভাল ভাবে জানুন। আপনারা জাতির বিবেক। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা ও ন্যায় বিচার কামনা করছি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আমরাও নাগরিক। মত প্রকাশের স্বাধীনতা আমাদেরও আছে।
উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ সংগঠনের সাবেক সভাপতি মো.ইসমাইল হোসেন(২), বিশ্বম্ভপুর উপজেলা সভাপতি মো. কামাল হোসেন, তাহিরপুর উপজেলা সভাপতি
সারোয়ার আলম, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সদস্য মোহাম্মদ ফয়েজ আহমেদ, মো. তুহিন মিয়া, ওয়ালিউল্যাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র জেলা প্রতিনিধি আল হেলাল, দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি আনোয়ারুল হক, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, সিনিয়র সাংবাদিক আকরাম হোসেন,বিজয় টিভি’র জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ,দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলাম শ্যামল, সাধারণ সম্পাদক কে এম শহীদুল,দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মোসাইদ রাহাত,
দৈনিক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমদ, সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এ,কে মিলন আহমেদ, দৈনিক হাওরাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক আলাউর রহমান, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি আফজাল হোসেন, জাগো নিউজ২৪.কম এর জেলা প্রতিনিধি লিপসন আহমেদ,বাংলা টিভি ‘র জেলা প্রতিনিধি মো. আল হাবিব, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সোহানুর রহমান, বিএম টিভি ‘র জেলা প্রতিনিধি মুশফিকুর রহমান, দৈনিক সুনামগঞ্জের খবর’র জেলা প্রতিনিধি কামরান,দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান প্রমুখ।##
Author: desk
-

হেযবুত তওহীদের পথসভায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
-

মোংলায় ৪শ পিচ ইয়াবাসহ সাজাপ্রাপ্ত নারী মাদক ব্যবসায়ী আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।
মোংলায় ৪শ পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর শহরের মাদ্রাসা রোডের ভাড়া বাড়ী থেকে তাকে আটকের পর শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার মাদ্রাসা রোডের মৃত শুক্কুর আলীর বাড়ীর ভাড়াটিয়ার ঘরে তল্লাশী অভিযান চালায় পুলিশ। ওই সময় ভাড়াটিয়া খালেদা আক্তার লাকি ওরফে রোজিনার (৪৫) দেহ তল্লাশী চালিয়ে আট পোটলা উদ্ধার করেন অভিযানকারীরা। কালো ও সাদা কসটেপে মোড়ানো ওই ৮টি টোপলায় পাওয়া যায় ৪শ পিচ ইয়াবা। প্রতি টোপলায় ৫০টি করে কমলা রংয়ের ইয়াবা ছিলো। যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলেও জানায় পুলিশ। এ ঘটনায় রাতেই আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে শনিবার সকালে আটক নারী মাদক ব্যবসায়ীকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খালেদা আক্তার লাকি ওরফে রোজিনার নামে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি মাদকের মামলা রয়েছে। যে মামলায় রোজিনার ১ বছরের সাজাও হয়। কক্সবাজারের টেকনাফ থানার ফুলের ডেইল এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের মেয়ে। ১৫/১৬ বছর আগের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী রোজিনা মোংলায় এসে আত্মগোপনে বসবাস করে আসছিলেন। ১৫ বছর ধরেই মোংলার বিভিন্ন এলাকায় পরিবারসহ বসবাসের পাশাপাশি এখানেও কৌশলে মাদকের কারবার করে আসছিলেন চট্টগ্রামের মাদক মামলার সাজাপ্রাপ্ত এই আসামী রোজিনা। -

পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী প্রতিবাদ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
সকাল ১১ ঘটিকার সময় চৌরঙ্গী মোরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভিন পঞ্চগড় জেলা পরিষদ সদস্য আক্তারুন নাহার শাকি ও wee প্রকল্প বিকাশ বাংলাদেশে পঞ্চগড় রেহেনা পারভীন প্রমুখ নারী দিবস উপলক্ষে সবার মাঝে ঐক্য গরি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি স্লোগানকে সামনে রেখে বক্তব্য প্রদান করেন নারীর অশালীনতা বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ আচরনের চর্চা শিক্ষিত করতে হবে। শিক্ষার্থীদের হাতে ইন্টারনেট যুক্ত মোবাইল ফোন ভিডিও প্লেয়ার ডিভাইস দেওয়া যাবে না যার দ্বারা সে পর্নোগ্রাফি অন্য কোন অশালিন কিছ দেখতে না পারে। -

তারাগঞ্জে আগুনে ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে লেপ তোষক বিতরণ করলেন আব্দুস সাত্তার
খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে আগুনে ক্ষতি গ্রস্থ তিন টি পরিবারের মাঝে লেপ তোষক বিতরণ করেন আব্দুস সাত্তার ।
জানা যায় তারাগঞ্জ বাজার সংলগ্ন উত্তর গোয়ালপাড়ার নরেন চন্দ্রর বাড়িতে গত বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় খুব দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে ছেলে শ্রী অবিনাশ চন্দ্র রায় ও শ্রী নিতন চন্দ্র রায়ের বাড়িতে, পুড়ে ছাই হয়ে যায় ৪ টি শোবার ঘর ১টি রান্নাঘরসহ নগদ অর্থ , স্বর্ণালংকার, হাস, মুরগি, চালসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল । এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করতে থাকায় আগুন অন্যান্য বাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি। পরে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আজ শনিবার সকাল ৩ টার সময় সেই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনটি লেপ, তিনটি তোষক ও ছয়টি বালিশ বিতরণ করেন আব্দুস সাত্তার নামের এই সমাজ সেবক, তিনি বলেন এই বিপদের সময় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে, আমি সকল সামাজিক সংগঠন গুলোকে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আহ্বান জানান।
-

শার্শায় আফিল জুট উইভিং মিলে ভয়াবহ আগুন : ব্যাপক ক্ষয়ক্ষতি
আজিজুল ইসলামঃ যশোরের শার্শার আফিল জুট উইভিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডে শত কোটি টাকার পাট ও মিলের মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। এসময় শত শত নারী পুরুষ শ্রমিক মিলের মধ্যে আটকা পড়ে। তাড়াহুড়া করে বেরুতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হন।
আহতদের স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আখের আলী (৫০) নামে একজন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) ১টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের বেনাপোল, কলারোয়া, ঝিকরগাছা ও যশোরের ৭টি ইউনিটের কর্মীরা ২ ঘন্টা চেস্টার পর বেলা ৩টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনেন।
মিলের কয়েকজন শ্রমিক জানান, আমরা সবাই কাজ করছিলাম। হঠাৎ করে মিলের মধ্যে দাউ দাউ করে আগুণ জ্বলতে দেখে আমরা সবাই বের হয়ে আগুণ নেভাতে থাকি। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে থাকে। আগুণে আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
বেনাপোল ফায়ার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনোরঞ্জন আফিল জুট মিলে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। পরে অন্যান্য ফায়ার স্টেশনের কর্মীরা এসে আমাদের সাথে যোগ দেন। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তদন্ত না করে ক্ষয়ক্ষতির হিসাব বলা না গেলেও শত কোটি অনুমান করা হচ্ছে। প্রচুর পাট পুড়ে ছাই হয়ে গেছে। মেশিনপত্র পুড়ে নস্ট হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বেশ কিছু শ্রমিক আহত হয়েছে।
আফিল উইভিং জুট মিলের জেনারেল ম্যানেজার আহাদ আলী জানান, হঠাৎ করে মিলের মধ্য থেকে ধোয়া দেখা যায়। আস্তে আস্তে মিলের চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে মিলে থাকা মেশিনারিজসহ শতকোটি টাকার অধিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
-

বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় ২৬ নভেম্বর শনিবার সকাল ১১ টায় বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়। উপজেলা নাগরিক উদ্যোগের উদ্যোগে প্রতিষ্ঠানের মিলনায়তনে দিবস পালন অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তৃণমূল নারী নেতৃ নেটওর্য়াকের সভাপতি ফিরোজ বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা এনজিও পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। কমিউনিটি প্যারালিগাল সদস্য মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তৃতা করেন বিশেষ অতিথি গাভা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক কে এম শফিকুল আলম জুয়েল, নাগরিক উদ্যোগের এরিয়া কো-অরডিনেটর মোঃ মহসিন মিয়া, বানারীপাড়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পা খানম, কমিটির সদস্য এস এম ফারুক হোসেন, শিক্ষার্থী মারজানা ইসলাম, জেবুন্নেছা প্রমূখ। আলোচনা সভার পূর্বে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি। -

১৬ জনকে ১৬টি কোরআন মগ টুপি মেয়েদের হিজাব ও ১০০ টাকা উপহার দেন শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠন
আল আমিন মোল্লা।
চুয়াডাঙ্গা জীবননগর শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনের উদ্দোগে নিয়মিত কোরআন শেখানো হয়,
১৬ জন শিশু কোরআন ধরেছিল তাদের সকলকে একটি করে কোরআন ,মগ ,টুপি ,ও ছোট্ট মেযেদের একটা হিজাব ও ১০০টাকা নগদ পুরস্কার দেন শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠন।এসমায় উপস্থিত ছিলেন শাখারীযার দুই মসজিদের ইমাম,অধ্যাপক আবুবকর,ছলিম,ইব্রাহিম নিজামুদ্দিন,হাচান,বিপ্লব,আলামিন,আবদুল্লাহ,জাফর মূল্লিক,জারজিৎ মূল্লিক,আজমুল,নাহিদ,রানা,এছাড়াও সংগঠনের সকল সদরস্যবৃন্দু উপস্থিত ছিল।
-

বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় সম্মেলন ও সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সাংবাদিকদের সুরক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর)সকালে রাজশাহী মহানগরীর পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টারে জাকজমক পূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সাংবাদিকদের সুরক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর লক্ষ্য, উদ্দেশ্য ও সাংবাদিকদের সুরক্ষা ও আমাদের করণীয় সম্পর্কে দিন ব্যাপী নানান বিষয়ে আলোচনা করা হয়।
এ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় কমিটির। রাজশাহী বিভাগীয় কমিটির ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় দিনের অনুষ্ঠান কর্মসূচি।
সাংবাদিকদের মিলনমেলার এক অনন্য দৃশ্য উঠে আসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির এই অনুষ্ঠানে।
এসময় উক্ত অনুষ্ঠানে জুয়েল আহমেদ, আহ্বায়ক বিএমএসএস রাজশাহী বিভাগীয় এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস সাবেক মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, সভাপতি (রাবি) শিক্ষক সমিতি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, খন্দকার আছিফুর রহমান প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিএমএসএস কার্যনির্বাহী পরিষদ। নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র ভাইস চেয়ারম্যান বিএমএসএস কার্যনির্বাহী পরিষদ। মোঃ সুমন সরদার, মহাসচিব বিএমএসএস কার্যনির্বাহী পরিষদ। জুয়েল আহমেদ, আহ্বায়ক বিএমএসএস রাজশাহী বিভাগ।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মেহেদী হাসান শ্যামল, সভাপতি রাজশাহী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। আশিকুজ্জামান শাওন, একান্ত সহকারী সচিব মেয়র রাজশাহী সিটি করপোরেশন। সাঈদ আলী মোর্শেদ, চেয়ারম্যান ৯ নং পারিলা ইউনিয়ন পরিষদ। মোঃ নুর আলমগীর অনু, যুগ্ন মহাসচিব বিএমএসএস কেন্দ্রীয় কমিটি।
এবং সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উজ্জ্বল হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগ বিএমএসএস। সুজন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএমএসএস। সাইফুল ইসলাম সাইফ, সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগ বিএমএসএস।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএমএসএস’র রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সম্মানিত সদস্যবৃন্দরা।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, খোসরুল আরুন নোমানী, মো.জাব্বির খাঁন, মো. জুবায়ের আলম রাজন, সহ আরো অনেক সহযোদ্ধারা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান রাজশাহী বিভাগীয় কমিটির পূূর্নাঙ্গ তালিকা ঘোষনা করেন। জুয়েল আহমেদ-সভাপতি
মাসুদ আলী পুলক- সহ- সভাপতি আরিফুল ইসলাম আরিফ- সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ সুজন-সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. জাব্বির খাঁন- সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৩৪ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। -

পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
জয়পুরহাট : সুস্থ্য ধারায় রাজনৈতিক সম্প্রীতি সৃষ্টি করা ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুক্রবারের ফাইনাল খেলায় জয়পুরহাট জেলা দল ২-০ গোলে দিনাজপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জয়পুরহাটে অনুষ্ঠিত পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধের ৩৪ ও দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের মাথায় পেলান্টি কিক থেকে দুইটি গোল করেন জয়পুরহাট জেলা দলের পক্ষে বিদেশী খেলোয়ার সোলেমান কিং।
খেলায় জয়পুরহাট জেলা দল ২-০ গোলে এগিয়ে থাকলেও দিনাজপুর জেলা দল শেষ পর্যন্ত কোন গোলের দেখা পায়নি। খেলা শেষে জাতীয় সংদের হুইপ আবু ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান।টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নন্দলাল পার্শী, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও চেম্বার প্রেসিডেন্ট আহসান কবীর এপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, হেলালসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলা পুলিশের উর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় জেলা পুলিশ ও আয়োজনে ছিল জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা। করোনা প্রাদূর্ভাবের কারনে দীর্ঘ দিন পরে হলেও অনেকটা ঝিমিয়ে পড়া জয়পুরহাটের ক্রীড়াঙ্গন ক্রীড়ামোদি দর্শকদের পদচারনায় আবার চাঙ্গা হয়ে উঠে জয়পুরহাট স্টেডিয়াম।
ফাইনাল খেলায় স্বাগতিক জয়পুরহাট জেলা দল দিনাজপুর জেলা কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সুস্থ্য ধারায় রাজনৈতিক সম্প্রীতি সৃষ্টি করা ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উত্তরাঞ্চলের আট জেলা নিয়ে জয়পুরহাট স্টেডিয়ামে ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছিল পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২। জেলার বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক এই ফুটবল খেলা উপভোগ করেন।
-

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক লেখক পাঠক মিলনমেলা রংপুর ২০২২ অনুষ্ঠিত
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক লেখক পাঠক মিলনমেলা রংপুর ২০২২ ।
গত ২৫ নভেম্বর শুক্রবার আলম নগর কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে অনুষ্ঠিত হয় ।
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক এই লেখক পাঠক মিলনমেলার প্রথম পর্বের প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার বিশিষ্ট লেখক মোঃ আবু বকর সিদ্দীক, দ্বিতীয় পর্বের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বরেণ্য শিশুসাহিত্যিক কবি লেখক সম্পাদক ফারুক নওয়াজ দুই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিশুসাহিত্যিক ও কবি স,ম,শামসুল আলম,দৈনিক সফলতায় বাংলাদেশ পত্রিকার সম্পাদক প্রকাশক মোঃ সুজন মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক লেখক গবেষক ও সংগঠক সৈয়দা রুখসানা জামান শানু, কিশোরগঞ্জ জেলার বিশিষ্ট ছান্দিক কবি শেখ নজরুল ইসলাম, বজ্রকথার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক সুলতান আহমেদ সোনা, বিশিষ্ট কবি গল্পকার গীতিকার ও সম্পাদক মনজু খন্দকার, কবি সাহিত্যিক সম্পাদক ও সংগঠক আহমেদ মুনির, সৈকত আইটি এন্ড মিডিয়া পয়েন্ট নাটোরের চেয়ারম্যান বিশিষ্ট লেখক কবি জুনায়েদ আহমেদ সৈকত,ঘোড়াঘাট সাহিত্য প্রেমি লেখক পরিষদের সভাপতি কবি আব্দুল হাদী, জাগ্রত সাহিত্য পরিষদের সভাপতি কবি মামুনুর রশিদ মন্ডল।বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের সিইও মোঃ আনোয়ার হোসেন কবি মাসুদ মোস্তাফিজ ।
দু পর্বের প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ও সংগঠক কবি ডাঃ মোঃ মফিজুল ইসলাম মান্টু,খুলনা থেকে আগত ছন্দ সম্রাট শাহী সবুর।
দুই পর্বে সভাপতিত্ব করবেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ ও কবি লেখক সংগঠক ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী।
স্বাগত বক্তব্য রাখবেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক লেখক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন।
এবছর নিবেদিত কাজের স্বীকৃতি স্বরুপ আট জেলার যেসকল গুণী মানুষ সম্মাননা পেলেন তারা হলেন সাহিত্যে বিশেষ অবদান রাখায় কবি লুৎফর রহমান (দিনাজপুর) কবি রানা মাসুদ (রংপুর) বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন (লালমনিরহাট) কবি আবু সাঈদ সিদ্দিকী (ঠাকুরগাঁও) কবি অনামিকা চৌধুরী (পঞ্চগড়)
কবি এ কে এম ফেরদৌস আলম (গাইবান্ধা)উদীয়মান সাহিত্য কর্মি হিসেবে সৈয়দ শিহাব(ঠাকুরগাঁও)কবি আনোয়ারুল ইসলাম (যশোর)।
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গেরিলা লিডার ড,শফিকুল ইসলাম কানু(লালমনিরহাট) নজরুল মৃধা (রংপুর) আব্দুস সামাদ সরকার বাবু (গাইবান্ধা) ভুবন রায় নিখিল (নীলফামারী) ইউসুফ আলমগীর ( কুড়িগ্রাম)।
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন (রংপুর) প্রফেসর আব্দুল মজিদ মন্ডল (লালমনিরহাট) আলহাজ্ব মোঃ বাবলুর রহমান (ঠাকুরগাঁও) আনোয়ারুল কাদির ইমরান (গাইবান্ধা)বেলাল আহমেদ (রংপুর) উদীয়মান সমাজকর্মী ফরিদুল ইসলাম(রংপুর)।
মানবিক চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় এবছর সম্মাননা পাচ্ছেন বরেণ্য চিকিৎসক প্রতিষ্ঠাতা ও সভাপতি হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন।
এছাড়াও সাফল্য পরিবারে সংগঠক হিসেবে অবদান রাখায় কবি আহসানুল হাবিব মন্ডল, কবি ফজলে ফিরোজ সম্মাননা পাচ্ছেন।
লেখক পাঠক মিলনমেলা রংপুরে এবারের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানটি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় তিন শতাধিক লেখক পাঠকদের নিয়ে এ মিলনমেলা বসেছিলো । কবিতা পাঠ, আড্ডা,মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক তুহিন।
প্রধান অতিথি দ্বয় তাদের বক্তব্যে বলেন সাহিত্য সংগঠন গুলোর মধ্যে অনন্য ভুমিকা রেখে চলেছে রংপুরে প্রতিষ্ঠিত সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ তারা প্রতিবছর দুটি করে বিশেষ আয়োজন ও নিয়মিত সাহিত্য আসর চালিয়ে সকলের দৃষ্টি কেড়েছে। সাফল্য প্রকাশনী থেকে প্রকাশীত বইগুলো এবং সাফল্য ম্যাগাজিন সমাজ প্রগতিতে নিশ্চয়ই প্রভাব ফেলবে। নতুন নতুন সাহিত্য সেবী সৃষ্টিতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ উল্লেখযোগ্য ভুমিকা রেখে চলেছে রংপুর বিভাগ সহ দেশের সব অঞ্চলে।