Author: desk

  • দেশে ফিরেই বিশ্ব পরিস্থিতি,দেশিয় রাজনীতি, দলে চলমান অস্থিরতা নিয়ে রওশনের প্রেস ব্রিফিং

    দেশে ফিরেই বিশ্ব পরিস্থিতি,দেশিয় রাজনীতি, দলে চলমান অস্থিরতা নিয়ে রওশনের প্রেস ব্রিফিং

    আরিফ রববানী ময়মনসিংহ, বিমানবন্দর থেকে ফিরে-

    দীর্ঘ প্রায় এক বছর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহের সুযোগ্য কন্যা বেগম রওশন এরশাদ এমপি।

    এর আগে রওশন এরশাদকে গত ২০২১ সালের ৫ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করানো হলে পাঁচ মাস পুর্বে তিনি একবার দেশে এসে পরে আবারও শরীর পরীক্ষার জন্য থাইল্যান্ডে যাওয়ার পর আরো ৫ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় ফেরেন। দেশে ফিরেই হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জের গেইটে বিশ্ব পরিস্থিতি, দেশিয় রাজনীতি, দলে চলমান অস্থিরতা ও তৃণমূল নেতাকর্মীদের কাছে পৌঁছানো বিভ্রান্ত তথ্যের বিষয় তাঁর পরিস্কার বক্তব্য তুলে ধরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক র‌ওশন এরশাদ এমপি। একই সাথে অসাধু ব্যবসায়ী চক্রের দূর্নীতি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করে জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া এবং সরকারকে বেকায়দায় ফেলার দুষ্টচক্রদেরকে হুশিয়ারী করেন।এসময় তিনি সেখানে ২০/২৫ মিনিটের মতো অবস্থান করেন।

    এসময় রওশন এরশাদের প্রেস উইংয়ের সদস্য কাজী লুৎফুল কবীর জানান, ‘ম্যাডামকে বহনকারী প্লেনটি দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তাকে হোটেল উইলসনে নিয়ে আসা হয়।

    এসময় তার সাথে ছিলেন জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ ও পূত্রবধু মাহিমা সাদ,বিরোধী দলীয় নেতার রাজনৈতিক প্রেস সচিব গোলাম মসীহ সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। তবে বিমান বন্দরে রওশন কে স্বাগত জানাতে আসেনি দলের সাংসদরা। জানতে চাইলে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা সাংবাদিকদের জানান- সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের এমপিদের আগামী নির্বাচন মনোনয়ন না দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে বিমানবন্দরে আসতে বাধা প্রদান করায় মনোনয়ন বঞ্চিত হওয়ায় আশঙ্কায় তারা রওশন এরশাদ কে বিমান বন্দরে স্বাগত জানাতে আসেনি।

    এর আগে দীর্ঘদিন চিকিৎসা জনিত কারণে দেশের বাইরে অবস্থান করায় তার আগমণের বার্তা পেয়ে নিজ জন্ম স্থান ও নির্বাচনী এলাকা ময়মনসিংহ জেলা থেকে নেতৃবৃন্দ বিমানবন্দরে একত্রিত হয়ে শ্লোগানে মেতে উঠেন। তারা ময়মনসিংহের পক্ষ থেকে প্রিয় নেত্রীকে ফুলে-ফুলে বরণ করেন। এসময় জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল গফুর,মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম,সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোশারফ হোসেন, এড সোহরাব উদ্দিন খান,নুর মোহাম্মদ নুরু,সাব্বির হোসেন বিল্লাল,লাল মিয়া লাল্টু, এড.আব্দুল কাইয়ুম,শাহজাহান,মোমিন রুবেল,মোহাম্মদ সেলিম ঢালী,,জাতীয় পার্টি সদর উপজেলার সম্মানিত সদস্য মেজবাহ উদ্দিন মন্ডল,
    সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,সদস্য সচিব আবজাল হোসেন হারুন, যুগ্ম যুগ্ন আহবায়ক মোঃ মকবুল হোসেন, লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, আবু বকর সিদ্দিক, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, ভাবখালীর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম, কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকারের নেতৃবৃন্দের নেতৃত্বে উপজেলার প্রতি ইউনিয়ন থেকে ৩টা, সিটি করপোরেশন প্রতিটি ওয়ার্ড থেকে গাড়ী নিয়ে বিশাল গাড়ী বহরে এয়ারপোর্টে স্বাগত জানাতে বিমানবন্দরে যান।

  • সাংবাদিক শাহীন সুন্দরগঞ্জ দোকান মালিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত

    সাংবাদিক শাহীন সুন্দরগঞ্জ দোকান মালিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক আলাউদ্দিন মজুমদার শাহীন।
    শনিবার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরিকারি কলেজে সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মেসার্স শাহীন বেকারির পরিচালক ও সাংবাদিক আলাউদ্দিন মজুমদার শাহীন নতুন চিন্তা চেতনার আলোকে সমিতির সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ে সহ-সভাপতি পদে প্রার্থী হন। একই পদে মোট ৩জন প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া নির্বাচনে মিজানুর রহমান মিজান সভাপতি ও
    সাধারণ সম্পাদক পদে এস.এম নাহিদ আলম লেলিন এবং
    রওশন আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
    কার্যকরী সদস্য পদে ১৩ জনের মধ্যে ৮জন নির্বাচিত হয়েছেন।
    উল্লেখ্য- নির্বাচনে ১২টি পদের
    বিপরীতে ২৬ জন প্রার্থী ভোটে অংশ নেয়।
    মোট ৪৯৫টি ভোটারের মধ্যে
    ৪৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

  • ঠাকুরগাঁওয়ে হানিফ কোচের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

    ঠাকুরগাঁওয়ে হানিফ কোচের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী রোববার সকাল ১০টায় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    জানা যায়,ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪) লক্ষীপুর বিলডাঙ্গী নামক বালিডাঙ্গী-ঠাকুরগাঁও হাইওয়ে সড়কে মটর সাইকেল যোগে লক্ষীপুর মাদ্রাসায় যাওয়ার পথে হানিফ কোচের চাপায় পরে নিহত হন।

    এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদরাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমিকে নিয়ে মা-বাবা মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর মাদরাসার উদ্দেশ্যে রাওনা দেন।বিলডাঙ্গী এলাকায় পৌঁছালে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।সেসময় ঘটনাস্থলে রহিমা বেগম (৪৫) নিহত হন।এবং পরে এলাকাবাসী বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

    উক্ত দূর্ঘনায় ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।ঘটনাস্থলেই মেয়েটির মা মত্যু বরণ করেন এবং মেয়ে ও বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব মাহমুদ সুজন বলেন,বাবা-মেয়ে দুজনেই আগেই মারা গেছে।

    এ ঘটনায়,ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কামাল হোসেন বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যাই।এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। লাশ উদ্ধার করে মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান।

    উক্ত সড়ক দুর্ঘটনায় ঐ এলাকায় এক শোকের ছায়া নেমে আসে এবং নিহতে আত্মীয় স্বজনরা অশ্রু ঝরে কান্না কাটি করেন।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।

  • জাতীয় সাংবাদিক সংস্হার শার্শা উপজেলা শাখার ত্রি বার্ষিকী নির্বাচন সম্পুর্ন

    জাতীয় সাংবাদিক সংস্হার শার্শা উপজেলা শাখার ত্রি বার্ষিকী নির্বাচন সম্পুর্ন

    আজিজুল ইসলাম : উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্হা যশোরের শার্শা উপজেলা শাখার ত্রি বার্ষিক শাখার নিবাচন সম্পুর্ন।

    ইংরেজি ২৬/১১/২২ তাং সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্হা যশোরের শার্শা উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে শার্শা উপজেলা সাংবাদিক সংস্হা সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আবুল বাশারের সভাপতিত্তে নির্বাচন কমিশন বাবলুর রহমানের সার্বিক দিক নিদর্শনার আলোকে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শার্শা উপজেলা শাখার ত্রি-বার্ষিকী নির্বাচন সম্পুর্ন হয়।

    নির্বাচনে নির্বাচন কমিশন বাবলুর রহমান সহকারী নির্বাচন কমিশন জিয়াউর রহমান জুয়েল ও পিজাইডিং অফিসার ডাঃ কবির হোসেনের সার্বিক দিক নির্দেশনাই বেলা ২টার সময় ১৭সদস্যের ভোটারদের নিয়ে সকাল ১০টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহনের কার্যক্রম চলতে থাকে। ভোগগ্রহন পরবর্তীতে শেষে ৪ সদস্যের নব কমিটির ত্রি-বার্ষিকী কমিটি ঘোষনা করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্হার নির্বাচন কমিশনরারের দায়িত্ব পরিষদের উপদেষ্টা বেনাপোল ট্রানাসপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিম উদ্দিন গাজী,বিশেষ অথিতি গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক নির্বাচন পর্যাবেক্ষকের দায়িত্বে থাকা মোঃ আঃমুন্নাফ,বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার অমিত কুমার,ডিজিএফআইয়ের অফিসার আক্তারুল ইসলাম,এন,এস,আই অফিসার তানভির আহমেদ,ডিএসবির অফিসার শফিউর রহমান সহ সাংবাদিক সংস্হা শার্শা উপজেলা শাখার সাংবাদিক সহ অন্যান্য আমন্ত্রিত অথিতি বৃন্দ।

    এসময় আলহাজ্ব মোঃ আবুল বাশার কে বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন,সাংগাঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এবং অর্থ বিষয়ক সম্পাদক নয়ন হালদার কে নিয়ে ৪ সদস্যের কমিটি ঘোষনা করে নির্বাচিত কমিটিকে ফুলের মালা দিয়ে বরন করে নেওয়া হয়।

    পরিশেষ মতবিনিময় আলোচনাসভা মর্ধান্নভোজ ও চা চক্রের অন্যাতম মধ্যোমনি নির্বাচন কমিশনে দায়িত্ব থাকা মোঃবাবলুর রকমানের অক্লান্ত পরিশ্রমের সফলতার সুফলকে সাগত জানিয়ে ত্রি বার্ষীকি নিবার্চনের কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা।

  • যশোরে অনলাইনে জুয়া খেলায় দুই জোয়াড়ী আটক

    যশোরে অনলাইনে জুয়া খেলায় দুই জোয়াড়ী আটক

    আজিজুল ইসলাম : যশোরের মনিরামপুরে অনলাইনে অবৈধ ব্যাটিং অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার দায়ে ২ যুবক আটক হয়েছে।
    রোববার (২৭শে নভেম্বর ২০২২) বিকাল চারটার দিকে মনিরামপুর উপজেলার কমলপুর এলাকায় যশোর র‌্যাব -৬ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
    আটকৃত হলেন, জেলার মনিরামপুর উপজেলার কমলপুর গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে শ্রী বিপ্লব রায় (২৩) ও একই এলাকার আনন্দ কুমার রায়ের ছেলে শ্রী সমীর কুমার রায় (২৩)।
    এ সময়ে গ্রেফতারকৃতদের নিকট হতে অনলাইন বেটিং এর কাজে ব্যবহৃত ২টি এনড্রয়েড স্মার্ট মোবাইল ফোন জব্দও করে র‌্যাব-৬ এর সদস্যরা।
    যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেশ কিছুদিন যাবত যশোর জেলার মনিরামপুর কমলপুর এলাকায় একটি চক্র 1XBET সহ বিভিন্ন বেটিং ওয়েব সাইটের মাধ্যমে অবৈধভাবে জুয়া খেলার অর্থ লেনদেন করে আসছে।
    চক্রটি অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এবং বিকাশ, নগদ, রকেট একাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব-৬, যশোরের একটি আভিযানিক দল রোববার বিকাল চারটার দিকে জেলার মণিরামপুর উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে অনলাইন বেটিং এর মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন চক্রের মূলহোতা বিপ্লব রায় ও সমীর কুমার রায়কে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে অনলাইনে অবৈধ অর্থ লেনদেনের মামলা দিয়ে মনিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

  • বেনাপোল আমড়াখালী  এলাকা থেকে ৯ পিচ স্বর্নের বার আটক

    বেনাপোল আমড়াখালী এলাকা থেকে ৯ পিচ স্বর্নের বার আটক

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে বিজিবি কর্তৃক এক (০১) কেজি পরিমান ৯ পিস স্বর্ণ আটক করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

    শনিবার ২৬ নভেম্বর ২০২২ তারিখ রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর
    ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে নায়েব সুবেদার মোঃ কালাম হোসেন এর নেতৃত্বে বেনাপোল আমড়াখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    উক্ত অপারেশনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমড়াখালী হতে কাগজপুকুর যাতায়াতকারী একটি ভ্যান আটক করার প্রচেষ্টা চালানো হলে ভ্যান চালক তা বুঝতে পেরে অত্যন্ত সুকৌশলে ভ্যান ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্যানটি পরীক্ষা- নিরীক্ষা করা হলে, ভ্যানের ছিটের সম্মুখ সারিতে কাঠের বাতা দিয়ে সু-কৌশলে ঢেকে রাখা একটি গর্তের মধ্যে ০৯ (নয়) টি স্বর্ণের বার পাওয়া যায় ।

    বিজিবি জানায়, ভ্যানটির চালক হিসেবে শার্শা উপজেলার বাগআচড়া, সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে মোঃ মিলন (ছোট বাবু) (৩৫) ছিলেন। উক্ত পলাতক আসামী মিলনকে ধরার জন্য বিজিবি এর একটি বিশেষ টহল দল বাগআচড়া অভিযান চালাচ্ছে।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী বলেন,উদ্ধারকৃত ০৯ (নয়) টি স্বর্ণের বারের ওজন আনুমানিক ১ (এক) কেজি যার বাজার মূল্য ৯৩,৫০,০০০/- ( তিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা । উদ্ধারকৃত স্বর্ণ সরকারী ট্রেজারীতে জমা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

    এবং আটককৃত স্বর্ণ, অটোভ্যান (ব্যবহৃত), এর সিজার মূল্য ৯৪,০০০০০/- (চুরানব্বই লক্ষ) টাকা মাত্র।স্বর্ণ এবং অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

  • বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

    বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

    আজিজুল ইসলামঃ যশোরের বেনাপোলে টাকার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

    আর এ ঘটনায় মুক্তার আলী নামে এক চটপটির দোকানদারকে আটক করেছে পুলিশ।

    শনিবার (২৬ নভেম্বর) রাতে শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করলে রাতেই তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

    আটক মুক্তার বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের রহমত আলীর ছেলে।

    ভিকটিমের মা জানান, তার মেয়ে তার চাচার বাড়ির পাশে চটপটির দোকানে থালা বাসন ধোয়ার কাজ করতো। মুক্তার তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
    ঘটনাটি আপোষ মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় এসে বিচার দাবী করলে আসামি মুক্তারকে গ্রেফতার করে পুলিশ।

    পুলিশ জানায়, ধর্ষনের অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে ধর্ষক মুক্তারকে আটক করা হয়েছে।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ধর্ষনের অভিযোগে মুক্তারকে আটক পূর্বক যশোর আদালতে পাঠানো হয়েছে।

  • নবীনগরে ফেসবুক গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    নবীনগরে ফেসবুক গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,
    জন্মভূমির টানে নবীনগরে হতদরিদ্রদের কল্যাণে ও আর্ত মানবতার কল্যাণে, ফেসবুক গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী – ২০২২ উপলক্ষে, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা করা হয়,এসব কর্মসূচীর মধ্য গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রী সহ মোট – একশত পরিবারের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র এবং খাবার বিতরণ করা হয়।

    ব্রাহ্মণবাড়িয়া, নবীনগরে গত শুক্রবার দিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে, কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গ্রুপের প্রধান এডমিন নারী নেত্রী মিসেস রোমানা তামান্না হোসেন – ( সহকারী শিক্ষক, জিন জিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজ), এতে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির – ( চেয়ারম্যান, নবীনগর উপজেলা পরিষদ),
    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন – একরামুল সিদ্দিক (উপজেলা নির্বাহি অফিসার, নবীনগর),
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এ্যাডভোকেট শিব শংকর দাস – (মেয়র, নবীনগর পৌরসভা), জনাব জাকির হোসেন সাদেক- (ভাইস চেয়ারম্যান, নবীনগর উপজেলা পরিষদ), এ্যাডভোকেট সুজিত কুমার দেব- (সভাপতি, নবীনগর উপজেলা বার এসোসিয়েশন), জনাব ইকবাল হোসাইন- (অধ্যক্ষ, ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ), জনাব মোশারফ হোসাইন-(সহকারী কমিশনার ভূমি, নবীনগর),
    সার্বিক সহযোগিতা করেন গ্রুপের- সদস্য মিসেস শাহীন আরা বেগম -( সহকারী শিক্ষক), খোরশেদা আক্তার (প্রভাষক), খাদিজা শশী- ( স্বাস্থ্যকর্মী ), ওবায়দুর রহমান বাদল- ( এরিস্টোফার্মা রিপ্রেজেন্টিভ), জাহাঙ্গীর আলম জামাল- (সাংবাদিক), জুয়েল রানা- (সাংবাদিক) বাদল- (সৌদি প্রবাসী), আলমগীর (ব্যবসায়ী), সামিউল ইসলাম সহ আরো অনেকে।

    “জন্মভূমির টানে নবীনগরের দুস্থ ও আর্তমানবতার কল্যাণে” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • গৌরনদীতে এমইপি সৌজন্যে বিদ্যুৎ বিদদের মতবিনিময় সভা

    গৌরনদীতে এমইপি সৌজন্যে বিদ্যুৎ বিদদের মতবিনিময় সভা

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদীতে এমইপি ক্যাবেল্স গ্রুপ অপ ইন্ডাষ্ট্রিজ লিঃ এর উদ্যোগে

    গৌরনদী ও আগৈলঝাড়ার বিদ্যুৎ বিদদের (ইলেকট্রিশিয়ান)নিয়ে বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকেল ৪টায় গৌরনদী বাসস্ট্যান্ড চড়ুইভাতি রেস্তোরায় এসভা অনুষ্ঠিত হয়।

    এমইপি ক্যাবেল্স গ্রুপ অপ ইন্ডাষ্ট্রিজ লিঃ গৌরনদী ও আগৈলঝাড়ার পরিবেশক (সত্বাধীকারী) মিঃ শংকর লাল নন্দীর সভাপতিত্বে

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এসিস্ট্যান্ড জেনারেল ম্যানেজার মো. নিজামুল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম বেলাল,

    এমইপি গ্রুপের ডিএসএম মো.আবু জাফর, টিএসএম রাদ্বেশ্যাম সাহা, এসআর হৃদয়-প্রমূখ।

    ১৯৭৪সালে বরিশালের বিসিক শিল্প নগরীতে গড়ে উঠে মোহাম্মাদী ইলেকট্রিক প্রোডাক্ট

    (এমইপি) নামে বিদ্যুত সামগ্রী তৈরীর কারখানা, যার প্রতিষ্ঠাতা ছিলেন মো.শফিউল আলম ও মো. শামসুল আলম দুই সহদর।

    তাদের মৃত্যুতে এ সভায় তাদের উভয়ের জন্য আত্নার মাগফিরত কামনা করা হয়।

    সভায় বক্তব্য রাখেন মো. আলী আক্কাচ, মো. আলী আজীম, মো.আবুল হোসেন, মো. কামরুল ইসলাম, মো. আবদুল আলীম, মনির হোসেন ঘরামী-সহ

    গৌরনদী ও আলৈঝাড়ার ১শত ৪০জন বিদ্যুৎ বিদদের (ইলেকট্রিশিয়ান) নিয়ে মতবিনিময় সভা শেষে সন্ধাভোঁজ ও ট্যুলবক্স এবং পোষাক (গেঞ্জী) প্রদান করা হয়।

  • রাজনৈতিক অংঙ্গনে সন্মান ক্ষন্ন ও মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন যুবলীগ নেতার

    রাজনৈতিক অংঙ্গনে সন্মান ক্ষন্ন ও মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন যুবলীগ নেতার

    মোংলা প্রতিনিধি।
    মোংলা পৌর যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদের এক প্রেস নোটের প্রতিবাদে সংবাদ সম্মেল করেছে এক যুবলীগ কর্মী। রবিবার (২৭ নভেম্বর) দুপুরে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন যুবলীগ নেতা মোঃ ওবায়দুল ইসলাম হিমেল। তাকে অহেতুক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আওয়ামী যুবলীগের একটি অংশ তার বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে। এতে রাজনৈতিক অংঙ্গনে তার সন্মান ক্ষন্ন ও মিথ্যা অপবাদ দিচ্ছে বরেও সংবাদ সম্মেরনে দাবী করেণ তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবলীগ নেতা মোঃ ওবায়দুল ইসলাম হিমেল বলেন, আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে বাংলাতেশ আওয়ামীলীগ এর রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত আছি। তারই ধারাবাহিকতায় খুলনায় পড়ালেখা করার সুবাদে খুলনা বি এল কলেজ ও খুলনা মহানগর ছাত্রলীগের সকল কর্মকান্ডে জড়িত ছিলাম। আমার জন্মভূমি মোংলায় থাকা অবস্থায় মোংলার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মোংলায় দলীয় সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছি। ঢাকায় থাকা কালিনও আওয়ামী যুবলীগ আমার রাজনৈতিক কর্মকান্ডে সন্তুষ্টি হয়ে আমাকে আহবায়ক কমিটির সদস্য পদ প্রদান করে। এছাড়া আমি মোংলায়ও আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছি। তাই রাজনৈতিক দলের যুবলীগের একটি অংশ আমার জনপ্রিয়তা দেখে ঈর্শান্নিত হয়ে একটি কুচক্রিমহল সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করার জন্য দলীয় প্যাডে আমার রাজনৈতিক বিষয় নিয়ে গত ৯ নভেম্বর একটি সামাজি যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে তারা উল্লেখ করেন আমি মোংলা পৌর যুবলীগ এবং ৯টি ওয়ার্ড যুবলীগ কমিটিতে অন্তবুক্ত নই বা ছিলাম না। তাই তাদের উদ্দেশ্যে আমি বলছি, মোংলা পৌর যুবলীগ ৭১ জন বিশিষ্ট কমিটি। মুধু তারাই যুবলীগ করেনা, যারা প্রধানমন্ত্রীকে ভালেবাসে, আওয়ামীলীগকে বিশ্বাস করে তারা সবাই আওয়ামীলীগ যুবলীগ সহ এর অংঙ্গসং গঠনের লোক। মোংলায় অনেকে ব্যনারে নিজেকে পৌর বা ওয়ার্ড যুবলীগ নেতা পরিচয় দিয়ে ব্যনার-ফ্যাষ্টুন প্রকাশিত করেছেন, এ সকল যুবলীগ কর্মীরা তারা পৌর যুবলীগের কোন তালিকায় নেই, তাদের ক্ষেত্রে বিবৃতি না দিয়ে আমার ক্ষেত্রে বিবৃতি দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? এটা আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। যারাই আমার বিরুদ্ধে এমন বৃবৃতি দিয়েছেন তারাই মোংলায় মেয়াদউত্তির্ন ও বিতর্কিত পৌর যুবলীগ কমিটিতে নেতৃত্বস্থানে রয়েছেন। আর যারা অসাংগঠনিক কার্যকলাপ করে হয়রানী করছে তাদের এহেন লেখনী এবং দলীয় প্যাডে বিবৃতির বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুবলীগ নেতা মোঃ ওবায়দুল ইসলাম হিমেল।