Author: desk

  • শান্তিচুক্তি রজতজয়ন্তীতে শীতবস্ত্র ও শিক্ষাসহায়ক সামগ্রী বিতরণে সেনাবাহিনী

    শান্তিচুক্তি রজতজয়ন্তীতে শীতবস্ত্র ও শিক্ষাসহায়ক সামগ্রী বিতরণে সেনাবাহিনী

    রিপন ওঝা,মহালছড়ি।

    বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উদ্যোগে আজ ৩০ নভেম্বর বুধবার প্রত্যন্ত অঞ্চল বাজেছড়া এলাকায় ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের রজতজয়ন্তীতে প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্রসহ স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
    এলাকার স্থানীয় জনগণ ও কারবারীদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোনের প্রতি স্থানীয় জনগণ ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করে।

    পার্বত্যঞ্চলের সম্মিলিতভাবে বসবাসকারী স্থানীয় পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

    মহালছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি উপস্থিত থেকে স্থানীয়দের মাঝে কম্বল, শীতবস্ত্র, শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন।
    এছাড়াও উক্ত মহতী অনুষ্ঠানে হেডম্যান, কারবারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • শান্তিচুক্তি পূর্তিতে পার্বত্যঞ্চলে ফ্রি চিকিৎসা সেবা প্রদানে সেনাবাহিনী

    শান্তিচুক্তি পূর্তিতে পার্বত্যঞ্চলে ফ্রি চিকিৎসা সেবা প্রদানে সেনাবাহিনী

    রিপন ওঝা, মহালছড়ি।

    মহালছড়ি উপজেলার আওতাধীন আজ ২৯ নভেম্বর কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মহালছড়ি সেনা জোন কর্তৃক একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

    দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারন অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।

    এ বিষয়ে মহালছড়ি সেনা জোনের সাথে কথা বলে জানা যায়, “মহালছড়ি সেনা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।”

    উক্ত মেডিকেল ক্যাম্পেইনে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় সকাল ১০.০০টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত প্রায় ৪ শতাধিকের অধিক দুঃস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করলেন-জাহিদ আহসান রাশেল এমপি

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করলেন-জাহিদ আহসান রাশেল এমপি

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার দুপুরে পাবলিক ক্লাব মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

    উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী মোঃজাহিদ আহসান রাশেল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃমাহবুবুর রহমান,পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ইমদাদুল হক,ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।

    এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,এছাড়া ও পীরগঞ্জ উপজেলা নির্বহী অফিসার, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী,আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী,বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।।

  • ময়মনসিংহের শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

    ময়মনসিংহের শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    ময়মনসিংহ শিক্ষা ও সংস্কৃতির নগরী, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও এইচ এস সি পরীক্ষা চলমান থাকা অবস্থায় শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবীতে (৩০ নভেম্বর) বুধবার সকাল ১১ঘটিকায় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা (বিএসএনপিএস) আয়োজিত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ও স্মারকলিপি প্রাদান করা হয়।

    ময়মনসিংহে (২৪ নভেম্বর) জয়নুল আবেদীন পার্ক কাচারী ঘাটস্থ এলাকায় শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়।

    বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা (বিএসএনপিএস) ময়মনসিংহ জেলা সমন্বয়ক মোঃ ওয়াহিদুজ্জামান আরজু সভাপতিত্ত্বে সদস্য সচিব মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল এর সার্বিক ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা (বিএসএনপিএস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি শিবলী সাদিক খান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান, তথ্য ও গবেষণা সম্পাদক জেমি শেখ সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান বাবুল, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, মোঃ ইউসুফ খান লিটন, কামরুল হাসান, দীপক চন্দ্র দে, আজহার আলম, নিহার রঞ্জন কুন্ডু, তসলিম সরকার, অজয় সরকার, মারুফ হোসেন কমল, মোঃ মারুফ, দীলিপ, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ সেলিম মিয়া, সরৎ সেলিম, সেলিম আকন্দ, জয়নাল আবেদীন, আতিকুর রহমান এলিম, উমর ফারুক সুমন, আব্দুল মতিস আব্দুস সাত্তার, গাজীপুর সদর প্রেসক্লাব সহ-সভাপতি রমজান আলী রুবেল, তাসলিমা রত্নাসহ অভিভাবক ও সুশীল সমাজ, প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও এইচ এস সি পরীক্ষা এবং সাংবাদিক লাঞ্ছিত ঘটনায় অভিভাবক ও সাংবাদিক মহলে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, করোনা কালীন সময় বিশ্বমন্দা ব্যবসার প্রভাব ও শিক্ষা ব্যবস্থার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই চকবাজার, কেরানীগঞ্জের নিম্ন মানের প্রসাধনীর পশরা সাজিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাধান্য না দিয়ে কতিপয় ব্যবসায়ীদের অধিক মুনাফার পণ্য বিপননের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

    শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকায় শিল্প ও বাণিজ্য মেলা পরীক্ষা চলাকালীন বন্ধের দাবী করেছেন সাংবাদিক, অভিভাবক ও সুশীল সমাজ।

    মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক পৃথক তিনটি স্মারকলিপি প্রদান করেন।

    বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন এবং প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী স্মারকলিপি তিনটি গ্রহন করেন।

    এসময় এডিসি পুলক কান্তি চক্রবর্তী স্মারকলিপি গ্রহনকালে মন্তব্য করেন, পরীক্ষার সাথে বানিজ্য মেলার সম্পর্ক কি? এবিষয়ে অভিভাবকগন অর্থ ও শ্রমের মাধ্যমে নিজ সন্তানদের গড়ে তুলেন, সেই শিক্ষার্থীদের পড়া লেখার মেধা মননে বিভিন্ন ক্ষতির চিত্র তুলে ধরে বানিজ্য মেলা বন্ধের দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

    এসময় ময়মনসিংহে এডিসির পুলক কান্তি চক্রবর্তী মন্তব্য করেন পরীক্ষার সাথে বানিজ্য মেলার সম্পর্ক কি? এডিসির এমন মন্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাহাকে আচরনে সহনশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়।

  • পানছড়িতে ১২ শিক্ষার্থীর জিপিএ ৫ অর্জন,বেশির  ভাগ এসেছে বিজ্ঞান বিভাগ থেকে,আনব্দে উচ্ছাসিত এলাকাবাসী

    পানছড়িতে ১২ শিক্ষার্থীর জিপিএ ৫ অর্জন,বেশির ভাগ এসেছে বিজ্ঞান বিভাগ থেকে,আনব্দে উচ্ছাসিত এলাকাবাসী

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    বছরের বেশির ভাগ সময় কেটেছে ঘরবন্দি। করোনার প্রভাব,বাকিটা অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্ট। এমন সব কার্যক্রমের মধ্য দিয়ে এসএসসি ২০২২ পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।

    এবার পানছড়ি উপজেলায় মাদ্রাসাসহ ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে প্রত্যন্ত পানছড়িকে আনন্দে ভাসিয়ে তুলেছে।যার বেশির ভাগ আসে বিজ্ঞান বিভাগ থেকে,আর কয়েকটি আসে ব্যবসা ও মানবিক বিভাগ থেকে।এইছাড়া গত বছরের চাইতে এবছর পাশের হার ও জিপিএ ফাইভ দুই বেড়েছে।

    এর মধ্যে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় জিপিএ ফাইভ এর দিকে এগিয়ে রয়েছে যার মধ্যে সাতজন আসে বিজ্ঞান বিভাগ থেকে আর একজন আসে ব্যবসা বিভাগ থেকে।

    বিজ্ঞান বিভাগ থেকে রয়েছে শ্রাবন্তী দে ( টিনা) প্রতিভা চাকমা,রুমানা আক্তার, মাহফুজুর রহমান সিফাত,অনিক চাকমা,সুকীর্তি চাকমা,নুসরাত নাদিয়া এবং ব্যবসা বিভাগ থেকে লতিফা আক্তার টুম্পা।গতবছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ফাইভ পেয়েছিল ৬ জন শিক্ষার্থী।

    এবার পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ অর্জন করে দুজন শিক্ষার্থী। যার মধ্যে মানবিক বিভাগ থেকে সুদেব চাকমা আর বিজ্ঞান বিভাগ থেকে অনুরণ চাকমা।গতবছরও এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল।

    এবার দীর্ঘ বছর পর লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের ব্যবসা বিভাগ থেকে জিপিএ ফাইভ অর্জন করে জান্নাতুল ফেরদৌস।

    পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে অডিথ চাকমা জিপিএ ফাইভ পায়।গতবছর এই প্রতিষ্ঠান থেকে জিপিএ ফাইভ পেয়েছিল ২ জন শিক্ষার্থী।

    এই কৃতী শিক্ষার্থীদের সাথে আলাপ কালে তারা জানান, বাবা, মা ও শিক্ষকদের অনুপ্রেরণায় এই ফলাফল অর্জন করেছি আমরা।আগামী দিন গুলোতে আমরা আরও ভালো ফলাফল করে সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে চাই।

    পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ জানান, ‘বরাবরের মতই পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাফল্য দেখিয়েছে।মূলত ঘরে ঘরে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেয়া, ক্লাসে পড়া বুঝে নেয়াসহ শিক্ষক-অভিভাবকদের চেষ্টার কারণে এমন সাফল্য এসেছে।’তিনি কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    পানছড়ি পূঁজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব জানান,পূঁজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র জিপিএ ফাইভ অর্জন করায় আমরা খুবই আনন্দিত।এই ছাড়া আমাদের বাজার উচ্চ বিদ্যালয় ও সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,লোগাং বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ অর্জন করায় আমরা অনেক অনেক বেশি আনন্দিত ও গর্বিত।এসএসসি ২০২২ পরীক্ষায় কৃতকার্য সব শিক্ষার্থীদের আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

    এইছাড়া খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে পানছড়ি উপজেলার দুইজন শিক্ষার্থী জিপিএ ফাইভ পায়।তারা হলো বিজ্ঞান বিভাগ থেকে জেনুইন চাকমা ও রিফাত আলবার।

    এবার পানছড়িতে এসএসসি পরীক্ষায় ফলাফলে শতকরা পাশের হার ছিলো ৭০.৬৬%।

  • পটিয়ায় প্রস্তুতি সভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল  প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভা  জনসমুদ্রে রূপ নিবে

    পটিয়ায় প্রস্তুতি সভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভা জনসমুদ্রে রূপ নিবে

    প্রেস বিজ্ঞপ্তি\ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানের ৪ ডিসেম্বরের জনসভা জনসমুদ্রে পরিণত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। পটিয়া উপজেলা, পৌরসভা থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও গ্রাম শহরের বিভিন্ন শ্রেণীপেশার লোক জনসভায় যোগদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা জানাবেন।
    ৩০ নবেম্বর (বুধবার) সন্ধ্যায় পটিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত চূড়ান্ত প্রস্তুতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ’৭৫ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন।
    এতে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা নেপাল মজুমদার, নজরুল ইসলাম, হাসান শরীফ, যুবলীগ নেতা মামুনুর রশীদ, দেলোয়ার হোসেন, সাইফুদ্দীন ভোলা, মাহবুবুল আলম, নেপাল চৌধুরী, ওবায়দুল হক, সুজন বড়ুয়া, আক্তার হোসেন, আবদুল আউয়াল, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মোঃ মিরু, মোঃ মহিম, মোঃ ছবুর, মাসুদুল ইসলাম, আবদুল আল মনি, ছাত্রলীগ নেতা আনিসুর ইসলাম, নুরুল ইসলাম রুবেল, তৌহিদুল ইসলাম, আসিফুর রহমান।

  • শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে পটিয়ায় জিরি ইউনিয়ন ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে পটিয়ায় জিরি ইউনিয়ন ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ
    আগামী ৪ঠা ডিসেম্বর ঐতিহাসিক চট্টগ্রাম
    পলো গ্রাউন্ড মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আওতাধীন পটিয়া উপজেলা ছাত্রলীগের নির্দেশে জিরি ইউনিয়ন ছাত্রলীগের প্রস্তুতি সভা গত ২৮ নভেম্বর শান্তিরহাটস্থ একটি হলে অনুষ্ঠিত হয়,জিরি ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহরিয়ার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরিফ তালুকদার,প্রধান বক্তা ছিলেন উপ-দপ্তর সম্পাদক তানভীর ইসলাম, ছাত্রলীগ নেতা হৃদয়,আসিফ,আশরাফুল ইসলাম খান, সাঈদ, আসাদ সানাউল্লাহ তাহিম,রানা,মনির,সায়িম, রাসেল, সাকিব প্রমুখ

  • মোংলায় সন্ত্রাসীদের হামলায় বৃদ্ধ জখম

    মোংলায় সন্ত্রাসীদের হামলায় বৃদ্ধ জখম

    মোংলা প্রতিনিধি।
    মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে উত্তরপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধকে পিটিয়ে জখম’র ঘটনা ঘটেছে। আহতের নাম নবকুমার শিকদার (৬৫)। মঙ্গলবার (২৯ নভেম্বর) সুন্দরবন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আগা বুড়বুড়িয়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আহতের ছেলে দীপংকর শিকদার নিজে বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা মৃত কালিপদ মন্ডলের ছেল তুষার মন্ডল ওরফে ঠাকুর (৫২) ও স্ত্রী মিনতি মন্ডল (৪৫) দীপংকর শিকদারের পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে ক্ষতি সাধনের অপেক্ষায় ছিল। এমতাবস্থায় আগা বুড়বুড়িয়ার উত্তর পাড়া গ্রামের সরকারি রাস্তা দিয়ে আসার পথে আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে আমার বাবা নিষেধ করলে অভিযুক্ত তুষার মন্ডল ওরফে ঠাকুর ও তার স্ত্রী মিনতি মন্ডল নিরীহ নবকুমার শিকদার (৬৫) এর উপর পরিল্পিত হামলা চালায় এবং মাথায় পিটিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। তখন বাবার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা বিভিন্ন রকম খুন জখমের হুমকি দিয়ে
    এক পর্যায় স্থান থেকে চলে যায়। স্থানীয়রা আমাকে খবর দিলে আমি গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করি। বর্তমানে হামলাকরীদের ভয়ে নবকুমার শিকদারের পরিবারের লোকজন ভয়ে আতংঙ্কের মধ্যে রয়েছে। আবার যেকোন সময় সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন তার পরিবার। এ ব্যাপারে হামলাকারী তুষার মন্ডল ওরফে ঠাকুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নবকুমার শিকদারের নাতীকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় হামলার ঘটনা ঘটে। ইচ্ছা করেতো আর আঘাত করিনি। এ ঘটনায় মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • বিশ্বকাপ জ্বড়ে কাঁপছে সারাবিশ্ব-পিছিয়ে নেই বাংলাদেশে

    বিশ্বকাপ জ্বড়ে কাঁপছে সারাবিশ্ব-পিছিয়ে নেই বাংলাদেশে

    মোঃ লিটন মাহমুদঃ

    এরই ধারাবহিকতায় মুন্সীগঞ্জ সদ‌রে মোটরসাইকেল শোডাউন করেছে আর্জেন্টিনা সমর্থকরা।  

    বুধবার  (৩০ শে নভেম্বর) বিকালে সরকা‌রি হরঙ্গগা ক‌লেজ মাঠ থেকে এ শোডাউন বের করেন  সমর্থকরা ।

    শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক‌লেজ মা‌ঠে গিয়ে শেষ হয়।  

    শোডাউনে কয়েক শতাধিক আর্জেন্টিনা সমর্থক হাতে দলের পতাকা, বাঁশি এবং মোটরসাইকেল যোগে  আনন্দ উল্লাস করে।

    শোডাউনে অংশ নেয়া আর্জেন্টিনার সমর্থকরা  শতভাগ আশাবাদী আজ রাতে তাদের প্রিয় দল আর্জেন্টিনা প্রতিপক্ষ পোল্যান্ডকে পরাজিত করে জয়লাভ করবে। তাদের প্রিয় তারকা খেলোয়াড় লিওলেন মেসির হাত ধরে এগিয়ে যাবে আর্জেন্টিনা দল।

  • ইনতেফা কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

    ইনতেফা কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুুরহাটের আক্কেলপুরে ইনতেফা কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

    ‘মাদক ছেড়ে খেলতে চল, ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৩ টায় আক্কেলপুর সরকারি মজিবর রহমান ডিগ্রী কলেজ মাঠে আক্কেলপুর তুলসীগঙ্গা ফুটবল একাডেমীর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এসএস হাবিবুল হাসানের সভাপতিত্বে,খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।

    এ সময় উপস্থিত ছিলেন,আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী,প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক,পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনায়েতুর রহমান আকন্দ স্বপন,মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বুলবুলিসহ আরো অনেককেই।

    আক্কেলপুর তুলসীগঙ্গা ফুটবল একাডেমীর আয়োজনে ইনতেফা কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় জেলার জয়পুুরহাট আরাফাত ফুটবল একাডেমী বনাম পাঁচবিবি ফুটবল একাডেমী দল অংশ গ্রহন করেন।

    আক্কেলপুর তুলসীগঙ্গা ফুটবল একাডেমীর পরিচালক ও খেলার আয়োজক মো.জাকির হোসেন বলেন, বর্তমান যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাদের মাদক থেকে ফিরে আনতে ইনতেফার উদ্যোগে এই ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে।