পাইকগাছা( খুলনা ) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, ওসি জিয়াউর রহমান ও ব্র্যাকের এ্যাসোসিয়েট অফিসার আছাদুল ইসলাম।
Author: desk
-

পাইকগাছায় বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
-

জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির ২১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার দেলুটী ইউনিয়নের জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির ২১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় সমিতির নিজস্ব মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। দ্বিজেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে ও সমিতির সভাপতি ভোলটন মন্ডলের স ালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু,উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম বক্তব্য রাখেন যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, কাউন্সিলর আব্দুল গফ্ফার মোড়ল, আকরামুল ইসলাম, দীপংকর মন্ডল, ইদ্রিস আলী, গৌতম রায়, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, নাজমা কামাল, শেখ জুলি, মৃগাঙ্ক বিশ্বাস,সামাদ,মফিজুল,দিদারুল ইসলাম দিদার,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, রাশেদুজ্জামান রাসেল, শাহিন শাহ বাদশা, রসুল গাজী,আব্দুর রহিম,অহিদুজ্জামান, নাবেদ,তানভীর,আরাফাত, সুমন
ইউপি সদস্য কিংশুক রায়,সুকুমার কবিরাজ,রবীন্দ্রনাথ মন্ডল, বদিয়ার রহমান, বিনতা রানী সরকার,লক্ষী রানী মন্ডল, মেরী রানী মন্ডল, ফেরদাউস ঢালী, বাবলু সরদার, আবুল হোসেন গাজী, জিতেন্দ্র নাথ ঢালী। -

তেঁতুলিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এমপি মোঃ জাহিদ আহসান রাসেল। বুধবার (৩০ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ রোড সংলগ্ন এলাকায় ৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরের এই শুভ উদ্বোধন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উক্ত ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা (পিপিএম), উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, বীর প্রতীক আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই দেশে মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা-উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এখানে সবাই খেলতে পারবে, অনুশীলন করতে পারবে। এসব স্টেডিয়াম খেলাধুলায় অনেক উপকারে আসবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরোও বলেন, প গড়ের সব উপজেলার মধ্যে তেঁতুলিয়ার মেয়েরা খেলাধুলায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। আমরা চাই এ খেলা আরও অনেক দূর এগিয়ে যাক। শুধু হ্যান্ডবল ও ফুটবল নয়, অন্যান্য খেলাতেও দেশে নারীরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, তার প্রমাণ হচ্ছে কিছু দিন আগের সাফ ফুটবল। এ ফুটবলে নারীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সেই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। আশা করছি আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে। আর এই নির্মাণকাজে যাতে কোনো রকম ঘাটতি না হয়, এই দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিধি ও দায়িত্বরত ব্যক্তিগণ।
প্রসঙ্গত, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলায় ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে প্রথম পর্যায়ে ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে ১৮৬টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে তেঁতুলিয়ায় স্টেডিয়াম নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর করা হয়েছে।মুহম্মদ তরিকুল ইসলাম।
-

“কুড়িগ্রামে দরিদ্র-অসহায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ”
।।জিএম রাঙ্গা।। বার্ষিক কর্মস্পাদন চুক্তি (এপিএ) টীমের সভার সিদ্ধান্ত মোতাবেক দরিদ্র-অসহায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে নভেম্বর মাসে সারাদেশে তিন হাজার দুইশতটি শীতবস্ত্র বিতরণ করার লক্ষ্যে ৩০ নভেম্বর মঙ্গলবাব রংপুর বিভাগের প্রতিটি জেলায় তিন হাজার করে একুশ হাজার টাকার শীতবস্ত্র (কম্বল) করা হয়। কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী ও রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান।
-

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ
দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগীদের মাঝে ভেড়া ও ভেড়ার ঘর নির্মানের উপকরণ বিতরণ করেন এমপি গোপাল।
বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৩০ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগীদের মাঝে ভেড়া ও ভেড়ার ঘর নির্মানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গণি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা, উপজেলা সহকারি কমিশনা (ভুমি) রাজকুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব প্রমুখ।
সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ৩৫১ জন সুফলভোগীদের মাঝে ভেড়া ও ভেড়ার ঘর নির্মানের উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রত্যেকেকে ২টি ভেড়া, ২টি ডেউটিন, ৪টি পিলার ও ৫টি করে মাচা প্রদান করা হয়।
বিতরন অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের মত বিএনপি হতে পারে নাই, পারবেও না। কারণ দুর্ণীতি পরায়ন নেতৃত্ব আর অপকর্মের কারণে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। রাজনীতি মাঠে খেলার সকল শর্তাবলী বিএনপির কাছ থেকে বিলুপ্ত হয়েছে। কাজেই বিএনপি রাজনীতি মাঠে খেলোয়াড় হিসাবে তাদের যোগ্যতা হারিয়েছে।
তিনি আরো বলেন, আগামী ১০ তারিখে ঢাকার সমাবেশ থেকে বিএনপিকে তাদের অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তারপর দেখা যাবে জনগন তাদের সমর্থন করবে কি করবে না।মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি। -

ঝিনাইদহ ৫৮ বিজিবির হাতে সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ আটক
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৮ কোটি টাকা মূল্যের ১১ কেজি ৭৩৮ গ্রাম ওজনের বার উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার গোপালপুর ও চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। এসময় জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের ত তবিবুর রহমানের ছেলে শুকুর আলীকে আটক করে বিজিবি। ঝিনাইদাহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম মঙ্গলবার রাত দশটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, মহেশপুর উপজেলার গোপালপুর মাঠের মধ্যে স্বর্ণের বার পুঁতে রাখা আছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ৮৫ টি স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকিত স্বর্ণের মূল্য ৮ কোটি চার লাখ ৫৮ হাজার টাকা। অন্যদিকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে আকন্দবাড়িয়া যাওয়ার সময় পাচারকারী শুকুর আলীকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে জুতার মধ্যে রাখা ৫০ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের ছয়টি সোনার বার জব্দ করে বিজিবি। এ ব্যাপারে মহেশপুর ও জীবননগর থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছিলো।আতিকুর রহমান।
-

কালীগঞ্জে যুবলীগ নেতা নিহত
আতিকুর রহমান।
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৮ কোটি টাকা মূল্যের ১১ কেজি ৭৩৮ গ্রাম ওজনের বার উদ্ধার করেছে। ্ আজ মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার গোপালপুর ও চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। এসময় জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের তবিবুর রহমানের ছেলে শুকুর আলীকে আটক করে বিজিবি। ঝিনাইদাহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম মঙ্গলবার রাত দশটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, মহেশপুর উপজেলার গোপালপুর মাঠের মধ্যে স্বর্ণের বার পুঁতে রাখা আছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ৮৫ টি স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকিত স্বর্ণের মূল্য ৮ কোটি চার লাখ ৫৮ হাজার টাকা। অন্যদিকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে আকন্দবাড়িয়া যাওয়ার সময় পাচারকারী শুকুর আলীকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে জুতার মধ্যে রাখা ৫০ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের ছয়টি সোনার বার জব্দ করে বিজিবি। এ ব্যাপারে মহেশপুর ও জীবননগর থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছিলো।
জুয়া ও মাদক ব্যবসা নিয়ে দ্বন্দে ঝিনাইদহের কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা আরিফ হোসেন (৪৮) নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হন অন্তত ১০জন। এদিকে সংঘর্ষ থামাতে গিয়ে এ সময় আহত হন কালীগঞ্জ পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল। মঙ্গলবার রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদে পল্লীতে এ সংঘর্ষের ও ঘটনা ঘটে। যুবলীগের সাবেক ওয়ার্ড সম্পাদক নিহত আরিফ কাশিপুর গ্রামের মৃত ইব্রহিম লস্কারের ছেলে। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বুধবার সকালে জানান, দীর্ঘদিন ধরে কাশিপুর বেদে পল্লীতে জুয়া ও মাদক ব্যবসা চলে আসছে। এ নিয়ে সাপুড়িয়া মনিরুল ইসলাম ও রাসেলের মধ্যে দ্বন্দ চলে আসছিল। মাদক ও জুয়ার বিরুদ্ধে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে বেদে পল্লীতে মোটিভেশন সভা করেন। তারপরও সেখানে জুয়া ও মাদক বন্ধ করা যায়নি। তিনি বলেন, নিহত আরিফ জুয়া ও মাদক ব্যবসায় টাকা লগ্নিকারী হিসেবে বেদেপল্লী নিয়ন্ত্রন করতেন। তিনি আগের কমিটিতে যুবলীগের পদে ছিলেন, কিন্তু এখন নেই। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে জুয়া খেলা ও নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে যুবলীগ নেতা আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, শাবনুর খাতুন, নীরব হোসেন ও পাশ^বর্তী গ্রামের আব্দুল লতিফসহ অন্তত ১০ ব্যক্তি আহত হন। এসময় সাপুড়িয়া রাসেলের সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। সংবাদ পেয়ে রাত ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খলিলুর রহমান ও কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করলে তাদের উপর সাপুড়িয়া রাসেল গ্রুপের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। আহতদের মধ্যে আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পাশ্ববর্তী গ্রামের আব্দুল লতিফকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার মধ্যরাতে আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে তিনি মারা যান। অভিযোগ উঠেছে গোটা কালীগঞ্জ উপজেলায় মাদকের বিষয়ে স্থানীয় পুলিশ নমনীয়। ৩/৪ দিন আগে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া সেখানে অভিযান চালাতে গিয়ে প্রহৃত হলেও দায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা মাদক ও জুয়ার বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, বেদে পল্লীতে এক নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ নিহত হয়েছে। তিনি বলেন এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। -

নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান। নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ নভেম্বর ছাদের বিমের পলেস্তারা খসে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।
বেলা সাড়ে ১১টা। বিদ্যালয়ে চলছে কার্যক্রম।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, হঠাৎ ছাদের বিমের পলেস্তারা খসে পড়ে একটি শ্রেণিকক্ষে। ভেঙে যায় বেঞ্চ ও চেয়ার। মেঝেতে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে সেসব পলেস্তারা। তবে শিক্ষার্থীরা তখন কক্ষে না থাকায় রক্ষা পেয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ নভেম্বর ওই ঘটনা ঘটে। বিদ্যালয়ের একতলা ভবনের একটি কক্ষে পলেস্তারা খসে পড়ে। এর আগেও ছাদের পলেস্তারা খসে পড়েছে ওই ভবনের। ছয়-সাত বছর ধরে জরাজীর্ণ ভবনটি। কক্ষ-সংকটের কারণে ওই ভবনে পাঠদান ও অফিসের কার্যক্রম চলে।
১৯৭২ সালে আমাদা গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বর্তমানে শিক্ষার্থী আছে প্রায় সাড়ে তিন শ। বিদ্যালয়ে বর্তমানে একটি একতলা ভবন ও দুটি টিনশেড ঘর আছে। টিনশেড ঘর দুটিতে আছে ছয়টি কক্ষ। এর চারটি শ্রেণিকক্ষ, একটি কক্ষে লাইব্রেরি ও আরেকটিতে বিজ্ঞানাগার। একতলা ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৯৪-৯৫ অর্থবছরে। ভবনটিতে তিনটি কক্ষ আছে। এর একটি শ্রেণিকক্ষ, একটি ছাত্রী মিলনায়তন, আরেকটিতে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকেরা বসেন ও অফিসের কার্যক্রম চলে। পলেস্তরা খসে পড়া কক্ষটিতে নবম শ্রেণির ক্লাস হতো। বর্তমানে সেখানে ক্লাস নেওয়া হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, একতলা ভবনটি জরাজীর্ণ। বিমের তিন ভাগের এক ভাগ পলেস্তারা খসে রড বের হয়ে গেছে। চেয়ার, বেঞ্চ ও মেঝেতে বিমের বড় বড় অংশ ভেঙে পড়ে আছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে সেগুলো। ঝুঁকিপূর্ণ ওই ভবনে পাশের একটি কক্ষে ঠাসাঠাসি করে বসা প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা। সে কক্ষেই বসে অফিস সহকারীরা অফিসের কার্যক্রম চালাচ্ছেন। ভবনটির একটি কক্ষের মেঝে দেবে গেছে। টিনশেড ভবন দুটির দেয়ালে ফাটল ধরেছে। একটি টিনশেড ঘরের অবস্থা বেশি জরাজীর্ণ।
নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া, নাসরিন, আরমান ও রবিউল জানায়, সেদিন (২৪ নভেম্বর) পলেস্তারা খসে পড়ার সময় ওই কক্ষে থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। বিদ্যালয়ের মাঠে একটি কর্মসূচিতে ছিল। ওই কক্ষে বর্তমানে পাঠদান বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর গাজী বলেন, একমাত্র একতলা ভবনটি ব্যবহার অনুপযোগী। গত প্রায় সাত বছর ধরে জরাজীর্ণ ওই ভবনটিতে পলেস্তারা খসে পড়ে। গত বছর বিদ্যালয়ের নিজস্ব অর্থে ২০ হাজার টাকা খরচ করে মেরামত করা হয়। এখন মেরামত যোগ্যও নয়। তারপর ঝুঁকি নিয়ে সেখানে সব কার্যক্রম চালাতে হচ্ছে।
প্রধান শিক্ষক নির্মল কুমার কুন্ডু বলেন, ‘গত প্রায় সাত বছর ধরে মৃত্যুর ঝুঁকি নিয়ে ওই ভবনে কাজ চালাতে হচ্ছে। নতুন ভবন খুবই জরুরি। আমরা দীর্ঘদিন চেষ্টা করেও নতুন ভবন পাচ্ছি না।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে নতুন ভবন অনুমোদনের জন্য যে ধরনের প্রক্রিয়া রয়েছে, সে ব্যাপারে তাঁদের সহযোগিতা করা হবে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে। -

ক্ষেতলালে তিন সাংবাদিক সংগঠন একত্রিত করে আহ্বায়ক কমিটি গঠন
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট ক্ষেতলল উপজেলার সাংবাদিকদের তিনটি সংগঠন একত্রিত হয়ে একটি সংগঠন করার উদ্দেশ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার বিকাল ৫ টায় ক্ষেতলাল ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে ২৯ নভেম্বর থেকে ক্ষেতলাল প্রেসক্লাব নামে সংগঠনটি পরিচালিত হবে। ওই প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সর্বসন্মতিক্রমে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আলমগীর হোসেন চৌধুরীকে আহ্বায়ক এবং দৈনিক করতোয়ার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম আকন্দ, প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান ও যুগান্তর প্রতিনিধি হাসান আলীকে যুগ্ম আহ্বায়ক করে ৩৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান এবং দৈনিক ইত্তেফাকের ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, কবি ও প্রাবন্ধিক কাজী রিয়াজুল কবীর অরুপ, সাংবাদিক আজিজার রহমান, আখতারুজ্জামান তালুকদার, আজিজুল হক, আনোয়ার হোসেন, এস কে মুকুল,
জি এম কিবরিয়া, মাহমুদুল হাসান চৌধুরী রকেট, একরামুল ইসলাম, আবু হাসান, শাহীনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুরাদ হোসেন, এস এম শওকত,
আমানুল্লাহ আমান, এস এম ওয়াকিল, এস এম মিলন, আহমেদ পান্না ও বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের সমন্বয়ক ফেরদৌসী রানা চৌধুরীসহ আরো অনেকে। -

পঞ্চগড়ে শহিদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ কমিটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের
মো বাবুল হোসেন পঞ্চগড়
পঞ্চগড় মুক্তিযোদ্ধা সন্তান সভাপতি ও জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিটি মিলিত হয়ে টাকার বিনিময়ে রাজাকার নাতনিকে নিয়োগ দিয়েছেন।এ বিষয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, পঞ্চগড় সদর, পঞ্চগড় এ মোঃশাহিন আলম গত ২৮ নভেম্বর মোকদ্দমা নং- ৩২৫/ ২০২২ অন্য দায়ের করেন। মামলায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সানজিদা খানম কে ১ নং,ও কলেজ সভাপতি আনোয়ার সাদাত সম্রাটকে ২ নং এবং কলেজ প্রতিষ্ঠাত নমিনি সদস্য জসিয়ার রহমান প্রধান কে ৩নং ও পঞ্চগড় মকবুলার রহমান কলেজের অধ্যক্ষ দেলওয়ার প্রধানকে সহ আসামি করে কলেজ গর্ভনিং বডির সকল সদস্যসহ মোট ২০ জনকে আসামি করা হয়। ঘটনায় প্রকাশ গত ৩ নভেম্বর ২০২২ শহিদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজে ৪ জন ল্যাব সহকারী, ১ জন এমএলএস এস,১ জন পরিচ্ছন্ন কর্মীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পরীক্ষায় নিয়োগ কমিটিতে প্রতিষ্ঠাতা নমিনি সদস্য একজন অবৈধ সদস্য। কারন বর্তমান জনবল কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠাতার মৃত্যু হলে পদটি বিলুপ্ত হবে। তথাপিও তিনি নিয়োগ বোর্ডে থেকে তার নিজ ভাগ্নি ও উকিল জামাই পরীক্ষায় প্রার্থী ছিল এবং তাদের ২জন কেই নিয়োগ দিয়েছে। অপর দিকে গভর্নিং বডির সদস্য জালাল উদ্দিনের পুত্র সুজন কে ল্যাব এসিসষ্টেন ও গেজেটেড রাজাকার আলতাফ পুত্র আইনুল হকের মেয়ে আশরাফি কে ল্যাব এসিষ্টেন্ট অপর দিকে এমএলএস পদে পরিতোষ শর্মা যার বয়স ৩৫ বছর উত্তীর্ন হলেও অবৈধ ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। অপর দিকে রসায়ন ল্যাব এসিস্ট্যান্ট পদে রাজু কে নিয়োগ দেওয়া হলেও তার বয়স ৩৫ উর্ধ্বে। যদিও সরকারী চাকরিতে করোনার কারনে ২ বছর বয়স শিথিল করা হলেও বেসরকারি চাকুরিতে এ নিয়মে কোন গেজেট প্রকাশিত আদোও হয়নি।
বিশ্বস্ত সুত্রে প্রাপ্ত তথ্যে পাওয়া যায় এ নিয়োগে প্রায় ৫০ লক্ষ টাকার বাণিজ্য হয়েছে। মামলার বাদি দাবি তুলেন উক্ত নিয়োগ বাতিল করে জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই থলের বিড়াল বেরিয়ে আসবে। বিশ্বস্ত সুত্রে পাওয়া যায় কলেজটি ডিগ্রী কলেজ হওয়ায় অধ্যক্ষের রিটায়ার্ড হওয়ার কারণে উপাধ্যক্ষের দায়িত্বে থাকার কথা। অথচ উপাধ্যক্ষকে কৌশলে অধ্যক্ষ নিয়োগের টোপ দিয়ে সহকারী অধ্যাপক সানজিদা খানমকে দিয়ে উক্ত ৬ টি পদের নিয়োগ বানিজ্য সাবার করে। উল্লেখ দুটি নিয়োগের পত্রিকা বিজ্ঞপ্তি একি সাথে হলেও, অধ্যক্ষ নিয়োগে টালবাহানায় সময় ক্ষেপন করে নিজেদের স্বার্থ হাসিল করে। এ ব্যাপারে কলেজ কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি বলেন সব কিছু নিয়ম মতই হয়েছে । অন্য সুত্রে পাওয়া যায় নিয়োগ বিজ্ঞতি বিধি মোতাবেক অধ্যক্ষের দেওয়ার নিয়ম থাকলেও দলীয় ক্ষমতা বলে সভাপতি নিজ নামে পছন্দের পত্রিকায় প্রকাশ করেছেন।যা মোটেও রিতী শুদ্ধ নয়।