মোংলা প্রতিনিধি
মোংলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্যা তারিকুল ইসলাম, উৎপল কুমার মন্ডল, নারজিনা বেগম, একরাম ইজারদার, ক্রেইন প্রকল্প জেজেএস’র উপজেলা সমন্বয়কারী তরুন বড়ুয়া, ফ্রেন্ডশীপ’র রিজওনাল ম্যানেজার মকবুল হোসেন, রুপান্তরের উপজেলা মোবিলাইজার বিপাশা রায় ও হীড বাংলাদেশ’র কারিগরি কর্মকর্তা আসাদুজ্জামান শুভ।
পুষ্টি বিষয়ক সভায় অংশগ্রহণ করেন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ক্রেইন প্রজেক্টের সহযোগীতায় জেজেএস, রুপান্তর, ফ্রেন্ডশীপ, হীড বাংলাদেশ ও ওয়াটার এইড মোংলায় পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে কাজ করছেন। আর এর আর্থিক সহায়তায় রয়েছেন ইউরোপীয় ইউনিয়ন।
Author: desk
-

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত
-

আগৈলঝাড়া ও গৌরনদী মডেল থানার উদ্যোগে বিট পুলিশং সভা অনুষ্ঠিত
বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া থানা ও গৌরনদী মডেল থানার যৌথ উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ ও আইন শৃঙ্খলা বিষয়ক ৭ ডিসেম্বর বুধবার বিকেলে আগৈলঝাড়া শহীদ সুকান্ত আব্দুল্লাহ্ হলরুমে মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সভায় আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ারের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ্জাহান হোসেন পিপিএম।এ সময় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বক্তিয়ার আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এমএ তাহের,আওয়ামী লীগ নেত্রী এলিনা জাহান পুতুল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বিপুল দাশ, মোঃ শফিকুল হোসেন টিটু,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম,সাধারণ সম্পাদক বিএম মনির হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বিকাশ রায় সাংগঠনিক সম্পাদক শাকিল সহকারী কোষাধক্ষ্য নাসির শাহ সদস্য ইত্তিকার তালুকদারসহ প্রমূখ। -

৭৫২ নরমাল ডেলিভারি করিয়েছেন স্বাস্থ্যকর্মী লিলি
মোঃ বাবল হোসেন পঞ্চগড়;
পঞ্চগড়ে তেঁতুলিয়ায় কমিউনিটি ক্লিনিকে ৭৫২টি স্বাভাবিক সন্তান প্রসব করিয়ে রেকর্ড গড়েছেন স্বাস্থ্যকর্মী মেহেরুন নাহার লিলিস্বাস্থ্যকর্মী মেহেরুন নেহার লিলি তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের মকছেদ আলীর স্ত্রী। গত ১১ বছর ধরে বুড়াবুড়ি ইউনিয়নের কাজীপাড়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন তিনি। তবে স্থানীয়দের কাছে আবার লিলি আপা নামেই পরিচিতিও অর্জন করেছেন।
স্থানীয় জাহানারা পারভিন বলেন, অনেক যত্নে ১১ বছর ধরে নরমাল ডেলিভারি করিয়ে আসছেন স্বাস্থ্যকর্মী লিলি।
রহিমা নামে আরেক নারী বলেন, আমাদের এই এলাকার রোগীদের অনেক সময় ডেলিভারির জন্য তেঁতুলিয়া ও পঞ্চগড়ে যেতে হচ্ছে। এতে করে সময় স্বল্পতায় সমস্যায় পড়ছেন অনেক রোগী। তবে গ্রামের এমন এক এলাকায় নরমাল ডেলিভারি সেবা দেয়ায় প্রসূতিরা অনেক উপকৃত হচ্ছেন।
স্বাস্থ্যকর্মী মেহেরুন নেহার লিলি বলেন, শুরুটা অনেক ভয়ের ছিল, তার পরেও আত্মবিশ্বাস জাগিয়ে কাজটি শুরু করি। এক এক করে দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ৭৫২টি প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি করিয়েছি। বুড়াবুড়ি ইউনিয়নসহ আশপাশের তিনটি ইউনিয়নের (বুড়াবুড়ি, শালবাহান, ভজনপুর) প্রসূতি মায়েরা চিকিৎসা ও ডেলিভারির জন্য আমার।
তিনি বলেন, আমাদের এই ক্লিনিকে কিছু সমস্যা রয়েছে। যেমন নরমাল ডেলিভারির ভালো রুম নেই, স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের মত উন্নত যন্ত্রপাতি নেই। এখানে আমিসহ তিনজন রয়েছি। কিন্তু নরমাল ডেলিভারি কাজে একায় যুক্ত থাকায় কিছুটা হিমসিম খেতে হচ্ছে। ডেলিভারি কাজে জনবল নেয়াসহ যদি রুম ও যন্ত্রপাতির সমস্যা সমাধান করা হয় তাহলে এই কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমে আরও গতি বাড়বে।
জানা যায়, মেহেরুন নাহার লিলি গত ২০১১ সালে সিএইচসিপি হিসেবে চাকরিতে যোগ দেন। ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে সিএসবিএ বিষয়ে ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। তার পরের বছর থেকেই অন্যান্য স্বাস্থ্যসেবার পাশাপাশি নরমাল ডেলিভারি কার্যক্রম শুরু করেন তিনি।
বুড়াবুড়ি ইউনিয়নের কাজীপাড়া কমিউনিটি ক্লিনিকে ২০১৫ সালে নরমাল ডেলিভারি কার্যক্রম শুরু করলেও প্রথমে রোগীর সংখ্যা কিছুটা কম ছিল। আস্থা বাড়িয়ে শুরুর ৬ মাস পর থেকে পুরো দমে ডেলিভারি রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এতে পর্যায়ক্রমে ৭৫২টি প্রসূতির নরমাল ডেলিভারি করিয়েছেন স্বাস্থ্যকর্মী লিলি। এতে ক্লিনিকটিতে স্বাভাবিক সন্তান প্রসবে আস্থা বেড়েছে বহুগুণ।
উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে জনসংখ্যা প্রায় ৯ হাজারের মত। এর মধ্যে নারীর সংখ্যা রয়েছে প্রায় সাড়ে চার হাজার। কাজীপাড়া কমিউনিটি ক্লিনিকে প্রতিমাসে ১৫ থেকে ২০টি নরমাল ডেলিভারি করান স্বাস্থ্যকর্মী মেহেরুন নাহার লিলি।
-

গোদাগাড়ীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ীতে ১৬ ডিসেম্বর, মহান বিজয় উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।
বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, সহকারি কমিশনার ( ভূমি) মোঃ সবুজ হাসান, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলার সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।মোঃ হায়দার আলী
রাজশাহী। -

নড়াইলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ডা. নীহার রঞ্জন গুপ্তের পৈত্রিক বাড়ি
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জনপ্রিয় ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্তের পৈত্রিক বাড়ি। ১৯১১ সালের ৬ জুন পিতা সত্যরঞ্জন গুপ্তের কর্মস্থল কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, জন্মস্থান কলকাতায় হলেও তাঁর পৈত্রিক বাড়ি নড়াইলের লোহাগড়ার উপজেলার ইত্না গ্রামে।
ডা. নীহার রঞ্জন গুপ্ত চাকরিজীবি পিতার বিভিন্ন স্থানে অবস্থানকালেই বাংলাদেশের গাইবান্ধা হাইস্কুলসহ বেশ কয়েকটি স্কুলে তিনি পড়াশুনা করেন। অবশেষে ১৯৩০ সালে তিনি কোন্ন নগর হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে কৃষ্ণনগর কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি আইএসসি পাস করে ডাক্তারি পড়ার জন্যে কারমাইকেল মেডিকেল কলেজে (আর. জি. কর মেডিকেল কলেজ) ভর্তি হন।
ডাক্তারি পাস করে বেশ কিছুদিন নিজস্বভাবে প্রাকটিস করেন। অতঃপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক বাহিনীর ডাক্তার হিসেবে তিনি যুদ্ধেযোগ দেন। চাকরি জীবনের বাধ্যবাধকতা তাঁর কাছে বিরক্তিকর মনে হওয়ায় তিনি এ চাকরি ত্যাগ করে কলকাতায় ব্যক্তিগতভাবে আবার ডাক্তারি শুরু করেন। অল্প সময়ের মধ্যেই চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে কলকাতায় বিশেষ পরিচিত হয়ে ওঠেন।
নীহাররঞ্জন গুপ্তের বয়স যখন ১৬ বছর তখন তাঁর প্রথম লেখা উপন্যাস ‘রাজকুমারী’ প্রকাশিত হয়। ডাক্তার নীহাররঞ্জন গুপ্ত পেশায় চিকিৎসক হলেও মানব মানবীর হৃদয়ের ঘাত-প্রতিঘাত ও মানবিক দ্বন্দ্বের একজন অন্যতম রূপকার। রহস্য উপন্যাস লেখায় তিনি সিদ্ধহস্ত। কেবলমাত্র রহস্য উপন্যাস নয়, তাঁর সামাজিক উপন্যাসগুলো সুখপাঠ্য যা পাঠককূলের হৃদয় আকৃষ্ট করে। বাংলা সাহিত্যে তিনি উপন্যাসকে অনান্যমাত্রায় নিয়ে গেছেন।
তাঁর লিখিত উপন্যাসের সংখ্যা দুইশতেরও অধিক। তাঁর প্রকাশিত উপন্যাসগুলোর মধ্যে ‘মঙ্গলসূত্র’, ‘উর্বশী সন্ধ্যা’, ‘উল্কা’, ‘বহ্নিশিখা’, ‘অজ্ঞাতবাস’, ‘অমৃত পাত্রখানি’, ‘ইস্কাবনের টেক্কা’, ‘অশান্ত ঘূর্ণি’, ‘মধুমতি থেকে ভাগীরতী’, ‘কোমল গান্ধার’, ‘অহল্যাঘুম’, ‘ঝড়’, ‘সেই মরু প্রান্তে’, ‘অপারেশন’ প্রভৃতি। নীহার রঞ্জনের চল্লিশের অধিক উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘উল্কা’, ‘বহ্নিশিখা’, ‘উত্তর ফাল্গুনী’, ‘লালুভুলু’ প্রভৃতি।
তাঁর কালজয়ী উপন্যাস ‘লালুভুলু’ পাঁচটি ভাষায় চিত্রায়িত হয়েছে। ১৯৮৩ সালে উপন্যাসটি বাংলাদেশেও চিত্রায়িত হয় এবং দর্শককুলের প্রশংসা অর্জন করে। নীহার রঞ্জনের অনেক উপন্যাস থিয়েটারে মঞ্চস্থ হয়েছে।
চিকিৎসক হিসেবে অতি কর্মচঞ্চল জীবনযাপনের মধ্যেও নীহার রঞ্জন গুপ্ত রেখে গেছেন অসংখ্য সাহিত্যধর্মী সৃষ্টি যা আপন সত্ত্বায় ভাস্কর হয়ে থাকবে। নীহার রঞ্জন গুপ্ত ১৯৮৬ সালের ২০ জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ গুণী মানুষটির ইতনা গ্রামের পৈত্রিক শেষ স্মৃতিচিহ্নটুকু এখনই রক্ষা করা না হলে অচিরেই কালের গর্ভে বিলিন হয়ে যাবে। এলাকাবাসী দাবি জানিয়ে বলেন, বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গে জন্মগ্রহন করলেও তাঁরা আমাদের কবি। তাঁদের জন্ম ও মৃত্যুবার্ষিকী যথাযোগ্য ভাবে পালিত হয়। অথচ এ গুণী ঔপন্যাসিক আমাদের সাহিত্যের ইতিহাসে এতটা সমুজ্জল থেকেও আমরা তাকে ভুলতে বসেছি। আমাদের প্রজন্ম জানেই না নীহার রঞ্জন গুপ্ত কে, তিনি কি ছিলেন এবং নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রাম তাঁর পৈত্রিক নিবাস। তাই অবিলম্বে তাঁর পৈত্রিক বাড়িটি রক্ষা করে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সরকারিভাবে পালন করা হোক। ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্ত জেলার গুণী ব্যক্তিদের মধ্যে অন্যতম। তাঁর পৈত্রিক বাড়িটি সম্প্রতি সরকার কর্তৃক সামান্য সংস্কার করা হয়েছে। এটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতির দাবি রাখে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
-

আগৈলঝাড়ায় দুই ছাত্রী অপহরণের মামলায় দুই অপহরণকারী গ্রেফতার ২ ছাত্রী উদ্ধার
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় পৃথক স্থানে দুই স্কুল ছাত্রী অপহরণের দুই মামলায় দুই অপহৃতাকে উদ্ধার করে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত স্কুল ছাত্রীদের ডাক্তারী পরীক্ষা শেষে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান উপজেলা বড়মগড়া গ্রামের বাসিন্দা দিলীপ কুমার জয়ধরের মেয়ে ও উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী দীপা জয়ধরকে পাকুরিতা গ্রামের খগেন পান্ডের ছেলে জয় পান্ডে (১৯) স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন কু প্রস্তাব প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো।
দীপা তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২ ডিসেম্বর শুক্রবার দীপা প্রাইভেট পড়তে যাবার পথে বড়মগড়া গোবিন্দ মন্দিরের সামনের সড়ক থেকে বখাটে জয় পান্ডে ও তার লোকজন দীপাকে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়।
মেয়ে অপহরণের ঘটনায় বাবা দিলীপ জয়ধর বাদী হয়ে জয় পান্ডেসহ তিন জনকে আসামী করে সোমবার (৪ডিসেম্বর) থানায় মামলা দায়ের করেন, নং-৪ (৪.১২.২২)। ওই মামলার তদন্তকারী অফিসার এসআই আলী হোসেন অপহৃতা দীপাকে সোমবার রাতে উদ্ধার করেছে। এসময় দীপাকে অপহরণকারী জয় পান্ডে (১৯) ও তার দুলাভাই প্রেমানন্দ জয়ধরের ছেলে ঝন্টু জয়ধরকে (৪২) গ্রেফতার করেছে।
অন্যদিকে উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে ও সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মিতু আক্তারকে স্কুলে যাতায়াতের সময় প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরের প্রলোভন ও কু-প্রস্তাব দিয়ে আসছিলো পার্শ্ববর্তি উত্তর ধামুড়া গ্রামের মিন্টু মীরের ছেলে ইয়াসিন মীর (২৯)। ইয়াসিনের কোন প্রস্তাবে মিতু রাজি না হওয়ায় গত ৪ ডিসেম্বর রবিবার সকালে স্কুলে যাবার সময়ে স্কুলের সামনের রাস্তা থেকে বখাটে ইয়াসিন তার লোকজন নিয়ে মিতুকে মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়।
মেয়ে অপহরণের ঘটনায় বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে সোমবার থানায় ইয়াসিনসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ অপহৃতা স্কুল ছাত্রীকে সোমবার রাতে উদ্ধার করেছে। তবে কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
মঙ্গলবার সকালে দীপা অপহরণ মামলায় গ্রেফতারকৃত জয় ও ঝন্টুকে বরিশাল আদালতে প্রেরণ করে উদ্ধার হওয়া ছাত্রী দীপা ও মিতুকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল ও জবানবন্দী প্রদানের জন্য আদালতে প্রেরন করা হয়েছে। -

নজীর আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যােগে পটিয়ার হরিনখাইনে খাদ্য সহায়তা ও কৃষি বীজ পেলেন ২ শতাধিক মানুষ
মহিউদ্দীন চৌধুরীঃ
পটিয়ার নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন পক্ষ থেকে দুই শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাদের কৃষি কাজে সহায়তায় হাত বাড়িয়ে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবাদি জায়গা অনাবাদি না রাখার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্নজাতের বীজ ও খাদ্য সামগ্রী বিতরন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তব্য রাখেন, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম,
ইউপি সদস্য শওকত আকবর, জাগির আহমদ, ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোরশেদ, অর্থ সচিব নজরুল ইসলাম, মূখ্য সচিব ইউসুফ খান, আবদুল কাদের, ডাক্তার জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, কাজী মো. ইলিয়াস, মো. সেলিম প্রমুখ।আলোচনা সভা শেষে দুই শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষি বীজ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
-

রাজারহাটে সাত ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতৃত্ব যারা
এনামুল হক সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজারহাট উপজেলা শাখার আহবায়ক মোঃ রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সাদ্দাম স্বাক্ষরিত সাত ইউনিয়ন শাখা কমিটি প্রকাশিত হয়েছে। রাজারহাট উপজেলা শাখা ছাত্রদল আহবায়ক কমিটির আহবায়ক রুবেল পাটোয়ারী বলেন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নির্দেশ মোতাবেক এ কমিটি ঘোষণা করা হয়েছে।
রাজারহাট উপজেলার ১নং ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি পদে মোঃ রাকিবুল হাসান সাধারন সম্পাদক পদে মোঃ রাকিব বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক পদে জোহাদ খন্দকার,২নং ছিনতাই ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি পদে মোঃ মাসুদ রানা মুকুল সাধারণ সম্পাদক পদে মোঃ ময়েন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আল আমিন ইসলাম,৩নং রাজারহাট ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি পদে আব্দুর রব বুলেট সাধারণ সম্পাদক পদে মোঃ আশিকুর রহমান
রাসেল সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নাজমুল হক,চাকির পশার ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি পদে মোঃ জুয়েল রানা সাধারণ সম্পাদক পদে মোঃ লিমন সরকার সাংগঠনিক সম্পাদক পদে মোঃ পিয়ারুল ইসলাম ৫নং বিদ্যানন্দ ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি পদে মোঃ জাহিদ হাসান জুয়েল সাধারণ সম্পাদক পদে মোঃ শিমুল রানা সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম, ৬ নং উমর মজিদ ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি পদে মোঃ গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক পদে রিয়াজুর ইসলাম রিয়াল সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আতিক হাসান এবং ৭নং নাজিমখান ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি পদে মোঃ জামিউল ইসলাম সাধারণ সম্পাদক পদে মোঃ সাদিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রুপন ইসলাম মনোনীত হয়েছে।উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সাদ্দাম আমার সংবাদকে বলেন ঘোষিত কমিটির নেতৃত্ববৃন্দ আগামী এক মাসের মধ্যে তারা প্রতিটি ওয়ার্ড কমিটি করবে। #এনামুল হক সরকার
রাজারহাট কুড়িগ্রাম। -

ওমরা হজ্ব পালনে সাংবাদিক আবুল হাসানের সৌদি গমন
মোংলা প্রতিনিধি
পবিত্র ওমরাহ হজ্ব পালনে সৌদিআরবে গমন করেছেন একুশে টিভি, বাংলা ট্রিবিউন ও দৈনিক সময়ের আলো প্রতিনিধি আবুল হাসান। ওমরাহের জন্য তিনি সোমবার রাতে সৌদির মক্কা-মদিনার উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করেন। তিনি ভালভাবে ওমরাহ পালন শেষে সুস্থ শরীরে যাতে ফিরে আসতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। আবুল হাসান পৌর শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত আলহাজ্ব বাদশা মিয়ার ছেলে ও মোংলা প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক। পবিত্র ওমরাহ পালনে যাওয়া সাংবাদিক আবুল হাসানের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন লোকজনও। -

বানারীপাড়ায় দশম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলায় গ্রেফতার ১
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বরিশালের বানারীপাড়া উপজেলার ভিসারকান্দি ইউনিয়নে মরিজ বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্রী কে অপহরণ মামলায় দ্বীন ইসলাম নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ । আটককৃত আসামী ভিসারকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জলিল হাওলাদার এর পুত্র । পুলিশ সূত্রে জানা যায় গত ২৮ নভেম্বর বিকেল তিনটার দিকে মরিচ বুনিয়া কোচিং সেন্টারে যাওয়ার সময় ওই ছাত্রী নিখোঁজ হয় পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ঐদিন রাতে ই ছাত্রীর পিতা বাদী হয়ে মনাই পাড়া থানায় অভিযোগ দায়ের করেন। ৫ ডিসেম্বর সোমবার যশোর থেকে আসামিসহ ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।