Author: desk

  • বানারীপাড়া সন্ধ্যা নদীতে জাহাজের ধাক্কায় ৩০০ মন ধান সহ ডুবে যাওয়া ট্রলার উদ্ধার

    বানারীপাড়া সন্ধ্যা নদীতে জাহাজের ধাক্কায় ৩০০ মন ধান সহ ডুবে যাওয়া ট্রলার উদ্ধার

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: বানারীপাড়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ৩০০ মন ধান সহ ডুবে যাওয়া ট্রলারটি ৩ দিন পর বৃহস্পতিবার দুপুর ১ টায় উদ্ধার হয়েছে। স্বরুপকাঠীর একটি ডুবুরি দলের সহায়তায় ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

    উল্লেখ্য, ৫ ডিসেম্বর সোমবার বরিশাল লাহারহাট থেকে ধান ক্রয় করে বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুরের ডান্ডোয়াট গ্রামে মঙ্গলবার রাত ১টার দিকে বানারীপাড়া কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা মালবাহী জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ধান বোঝাই ট্রলাটি ডুবে যায়। মালবাহী জাহাজটি ঘটনা স্থান থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় হায়দার ফকির(৫৮) ও হাবিব ফকির(৫৫) আহত হয়।#

  • সুজানগরে পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করায় জরিমানা

    সুজানগরে পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করায় জরিমানা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ ধান,চাল,গমসহ বিভিন্ন পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে সুজানগর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো.বাদশা হোসেন নামক এক চাল ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম জানান,পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন লঙ্ঘনের অভিযোগে ওই ব্যবসায়ীকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে নাকসী-মাদ্রাসা বাজারে গোয়েন্দা পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেফতার ১

    নড়াইলে নাকসী-মাদ্রাসা বাজারে গোয়েন্দা পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে নাকসী-মাদ্রাসা বাজারে গোয়েন্দা পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেফতার একজন।
    নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪৫৫ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নাকসী-মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৫৫পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাদ্দামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা হয়েছে। আটক সাদ্দাম হোসেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের আকবর শেখের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নড়াইলে ছাদে বাগান করে সম্প্রতি মিলেছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার

    নড়াইলে ছাদে বাগান করে সম্প্রতি মিলেছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার

    উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে ছাদে বাগান করে সম্প্রতি মিলেছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। নড়াইল শহরের শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে একটু দক্ষিণে এগিয়ে গেলেই বাড়িটা। চারতলা ভবন। খুবই সাদামাটা। তবু বাড়িটির কাছে এলে চোখ আটকে যাবে। ছাদ থেকে বড় বড় গাছ ডালপালা মেলে দিয়েছে বাইরের দিকে। কেমন একটা শান্তি শান্তি ভাব। উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বাড়ির তৃতীয় তলায় স্বামী ও দুই মেয়েকে নিয়ে থাকেন তনিমা। কলবেল চাপতেই দরজা খুলে দিলেন বড় মেয়ে নুসরাত হক। সাজানো–গোছানো ড্রয়িংরুমে বসতেই হাসিমুখে সামনে এলেন তনিমা আফরিন। সঙ্গে স্বামী নাজমুল হক ও ছোট মেয়ে হৃদিকা হক। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তনিমা আফরিন। স্বামীর সঙ্গে কর্মস্থলে কেটেছে অধিকাংশ সময়। সেসব জায়গায় থাকতেও বেলকনিতে বাগান করতেন তনিমা। দুই বছর হলো সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন নাজমুল হক। তারপর থেকে স্থায়ীভাবে নড়াইলের এ বাড়িতেই আছেন। এই বাড়িতেই ছাদবাগান করে সম্প্রতি মিলেছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। যেভাবে শুরু মা তহমিনা হুসাইন ছিলেন কৃষি কর্মকর্তা। ছোটবেলা থেকেই মাকে দেখেছেন নানা ফল ও ফুলের গাছ লাগিয়ে বাড়ি ভরে ফেলছেন। অফিস থেকে বাসায় ফিরে সেসব পরিচর্যা করতেন। নিয়মিত মায়ের কাছে চাষাবাদের পরামর্শ নিতে আসত লোকজন। এসব দেখে দেখেই বড় হয়েছেন তনিমা। গাছপালা ভরা পরিবেশে বড় হয়েছেন বলেই ছোটবেলা থেকে গাছের প্রতি আকর্ষণ। নড়াইল শহরে বাড়ি করার পর থেকে সেখানে বসবাস শুরু করেন। স্বামীর কর্মস্থল থেকে নড়াইলের এই বাড়িতে আসার সময়ে ৪০টি টবে করে গাছ নিয়ে আসেন তনিমা। শুরু করেন ছাদবাগান। দেশের নামকরা নার্সারিগুলোতে গিয়েছেন অভিজ্ঞতা নিতে। ঢাকাসহ বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে দেখেছেন ছাদবাগান। সেখান থেকে কখনো ট্রেনে, কখনো বাসে করে অনেক কষ্টে গাছ নিয়ে এসেছেন। কথায় কথায় জানালেন, শখ থেকেই মূলত বাগান করা। সেখান থেকে নেশা। আর এখন এটাই পেশা হয়ে দাঁড়িয়েছে। যদিও বাগান থেকে আয় করতে হবে, পুরস্কার পেতে হবে—এসব কখনো ভাবনায় আসেনি। প্রতিদিন ৪-৫ ঘণ্টা ছাদেই কেটে যায়। গাছের পরিচর্যা, পানি দেওয়া, ঘাস পরিষ্কার করা কত কাজ। পোকা লাগল কি না, তা দেখতে হয় খুঁটিয়ে খুঁটিয়ে। কোন গাছের কখন কী খাবার লাগবে, সেসবও খেয়াল রাখতে হয়। জীবনযাপন শখের বাগান থেকে মিলেছে জাতীয় পুরস্কার তনিমা আফরিনের শখের বাগানে আমড়াসহ নানা মৌসুমি ফল হয় নিয়মিত তনিমা আফরিনের শখের বাগানে আমড়াসহ নানা মৌসুমি ফল হয় নিয়মিত
    নড়াইল শহরের শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে একটু দক্ষিণে এগিয়ে গেলেই বাড়িটা। চারতলা ভবন। খুবই সাদামাটা। তবু বাড়িটির কাছে এলে চোখ আটকে যাবে। ছাদ থেকে বড় বড় গাছ ডালপালা মেলে দিয়েছে বাইরের দিকে। কেমন একটা শান্তি শান্তি ভাব। বাড়ির তৃতীয় তলায় স্বামী ও দুই মেয়েকে নিয়ে থাকেন তনিমা। কলবেল চাপতেই দরজা খুলে দিলেন বড় মেয়ে নুসরাত হক। সাজানো–গোছানো ড্রয়িংরুমে বসতেই হাসিমুখে সামনে এলেন তনিমা আফরিন। সঙ্গে স্বামী নাজমুল হক ও ছোট মেয়ে হৃদিকা হক। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তনিমা আফরিন। স্বামীর সঙ্গে কর্মস্থলে কেটেছে অধিকাংশ সময়। সেসব জায়গায় থাকতেও বেলকনিতে বাগান করতেন তনিমা। দুই বছর হলো সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন নাজমুল হক। তারপর থেকে স্থায়ীভাবে নড়াইলের এ বাড়িতেই আছেন। এই বাড়িতেই ছাদবাগান করে সম্প্রতি মিলেছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। যেভাবে শুরু মা তহমিনা হুসাইন ছিলেন কৃষি কর্মকর্তা। ছোটবেলা থেকেই মাকে দেখেছেন নানা ফল ও ফুলের গাছ লাগিয়ে বাড়ি ভরে ফেলছেন। অফিস থেকে বাসায় ফিরে সেসব পরিচর্যা করতেন। নিয়মিত মায়ের কাছে চাষাবাদের পরামর্শ নিতে আসত লোকজন। এসব দেখে দেখেই বড় হয়েছেন তনিমা। গাছপালা ভরা পরিবেশে বড় হয়েছেন বলেই ছোটবেলা থেকে গাছের প্রতি আকর্ষণ। নড়াইল শহরে বাড়ি করার পর থেকে সেখানে বসবাস শুরু করেন। স্বামীর কর্মস্থল থেকে নড়াইলের এই বাড়িতে আসার সময়ে ৪০টি টবে করে গাছ নিয়ে আসেন তনিমা। শুরু করেন ছাদবাগান। দেশের নামকরা নার্সারিগুলোতে গিয়েছেন অভিজ্ঞতা নিতে। ঢাকাসহ বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে দেখেছেন ছাদবাগান। সেখান থেকে কখনো ট্রেনে, কখনো বাসে করে অনেক কষ্টে গাছ নিয়ে এসেছেন। প্রতিদিন বাগান পরিচর্যায় প্রায় পাঁচ ঘণ্টা সময় ব্যয় করেন তনিমা প্রতিদিন বাগান পরিচর্যায় প্রায় পাঁচ ঘণ্টা সময় ব্যয় করেন তনিমা কথায় কথায় জানালেন, শখ থেকেই মূলত বাগান করা। সেখান থেকে নেশা। আর এখন এটাই পেশা হয়ে দাঁড়িয়েছে। যদিও বাগান থেকে আয় করতে হবে, পুরস্কার পেতে হবে—এসব কখনো ভাবনায় আসেনি। প্রতিদিন ৪-৫ ঘণ্টা ছাদেই কেটে যায়। গাছের পরিচর্যা, পানি দেওয়া, ঘাস পরিষ্কার করা কত কাজ। পোকা লাগল কি না, তা দেখতে হয় খুঁটিয়ে খুঁটিয়ে। কোন গাছের কখন কী খাবার লাগবে, সেসবও খেয়াল রাখতে হয়।
    বাগানে গাছের সমারোহ আলাপ করতে করতেই ছাদে নিয়ে গেলেন তনিমা আফরিন। দরজা ঠেলে ছাদে উঠতেই মুখোমুখি দুটি বেঞ্চ। আয়েশ করে বসার ব্যবস্থা। বিভিন্ন ধরনের গাছ প্রজাতি অনুযায়ী সারি সারি সাজানো। লোহার পাত দিয়ে তাক তৈরি করে, তার ওপর রাখা অধিকাংশ টব। সরাসরি ছাদের ওপরও রাখা আছে অনেক টব। উত্তর ও দক্ষিণ দিক পাকা করে হাউস বানানো হয়েছে। তার ভেতর মাটি দিয়ে লাগানো হয়েছে গাছ। প্রতিটি সারির মাঝে পথ। কোথাও কোনো ময়লা-আবর্জনা নেই। সব গাছেই যাতে রোদ লাগে এমনভবে গাছগুলো সাজানো। প্রতিটি গাছের পাশে দাঁড়ানোর সুবিধা আছে। সবুজের সমারোহে অলতো বাতাসে দোলা খাচ্ছে, সে এক নয়নাভিরাম দৃশ্য। প্রায় তিন হাজার বর্গফুটের ছাদজুড়ে শতাধিক প্রজাতির গাছ। চারদিকে সবুজে ঘেরা। ফুল-ফল-সবজি কী নেই। আছে ঔষধি, বনসাই, সৌন্দর্যবর্ধক ও দেশ–বিদেশে দুর্লভ গাছপালা। একই গাছের হরেক প্রজাতি। জীবনযাপন
    শখের বাগান থেকে মিলেছে জাতীয় পুরস্কার
    তনিমা আফরিনের শখের বাগানে আমড়াসহ নানা মৌসুমি ফল হয় নিয়মিত তনিমা আফরিনের শখের বাগানে আমড়াসহ নানা মৌসুমি ফল হয়। এত রকম গাছ সংগ্রহ ও পরিচর্যার ব্যয় সামলান কীভাবে? তনিমা আফরিন বলেন, ‘প্রতি মাসে স্বামীর কাছ থেকে সংসার খরচের জন্য একটা নির্দিষ্ট টাকা পেতাম সেখান। উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নড়াইলে কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহী নিহত ট্রাক জব্দ

    নড়াইলে কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহী নিহত ট্রাক জব্দ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহী নিহত ট্রাক জব্দ। নড়াইলে সড়ক দূর্ঘটনায় মেহেদী হাসান রনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
    নিহত রনি যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভা এলাকার আসলাম ফকিরের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে নড়াইল-নোয়াপাড়া সড়কের সদর উপজেলার নলদীরচর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মেহেদী হাসান রনি লোহাগড়া থেকে নড়াইল হয়ে মোটরসাইকেল যোগে নোয়াপাড়া যাওয়ার পথিমধ্যে নলদীরচর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দূর্ঘটনাস্থলে রাস্তার পার্শ্বে পাকা ধানের আঁটি রাখার কারণে যানবাহন চলাচলে বিঘনো সৃষ্টি হচ্ছে। রাস্তায় ধানের আঁটি রাখার কারণে সাইড দেওয়ার জায়গা না থাকায় দূর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান জানান, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বাঙ্গালপাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

    বাঙ্গালপাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

    ।।জি এম রাঙ্গা।।

    ০৬ ডিসেম্বর বাদ আছর হতে কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ায় ইয়াকুব আলী খন্দকারের সামনে উম্মুক্ত ময়দানে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান তাফসির কারক হিসেবে আলোচনা করেন বড় রংপুর কামিল মাদ্রাসা, রংপুরের মুফাসসির হযরত মাওলানা শাইখুল ইসলাম শাইখ এবং দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন বরে মাহমুদ জামে মসজিদ, মডার্ণ, রংপুরের খতিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান হাফিজ। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক ও মাওলানা সবজান আলী। মাহফিলে সভাপত্বি করবেন মোঃ ইয়াকুব আলী খন্দকার। মাহফিলটি পরিচালনা করবেন গোলাম মোস্তফা রাঙ্গা। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী আব্দুল্লাহ আলামিন। মাহফিলে উপস্থিত সকলকে আল্লাহ কুদরতে একসঙ্গে জন্ম নেওয়া তিন সন্তান আইয়ুব আলী, মোজাহিদুল ইসলাম ও শাইখুল ইসলাম শাইখকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা মাহফিলের উপস্থাপক গোলাম মোস্তফা রাঙ্গার সন্তান এবং শিশু শিল্পী আব্দুল্লাহ আলামিনের ছোট ভাই ।

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেফতার

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইল জেলা ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, দুই যুবক গ্রেফতার। দেশীয় তৈরী ১ টি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ মোঃ হৃদয় শেখ (২৩) ও তার সহযোগী হৃদয় হোসেন (২০)কে গ্রেফতার করেছে নড়াইল ডিবি পুলিশ।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (৬ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে ওসি ডিবি’র তত্ত্বাবধানে কালিয়া থানা এলাকা হতে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত হল খুলনা জেলার ফুলতলা থানার আব্দুল জব্বার শেখের ছেলে মো: হৃদয় শেখ এবং সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শরিফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় কার্যক্রম অব্যাহত রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বিএডিসির কৃষি প্রণোদনার বীজ দেরিতে সরবরাহ আবাদ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

    বিএডিসির কৃষি প্রণোদনার বীজ দেরিতে সরবরাহ আবাদ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    আজমুল হুদা একজন প্রান্তিক কৃষক। তিনি সরকারের কৃষি প্রণোদনার ভুট্টা বীজ নিয়ে প্রতিবছর চাষ করেন। এ বছর ভুট্টা চাষের মৌসুম প্রায় শেষ হলেও কৃষি প্রণোদনার বীজ পাননি। ফলে দোকান থেকে প্রাইভেট কোম্পানীর বীজ কিনে ভুট্টার আবাদ করেছেন। আজমুল হুদার মতো ঝিনাইদহ জেলার হাজারো কৃষক এবার সঠিক সময়ে কৃষি প্রণোদনার ভুট্টা বীজ না পেয়ে হতাশ হয়েছেন। কৃষকদের অভিযোগ প্রাইভেট কোম্পানীর বীজের উপর নির্ভরশীলতা ও কোম্পানীর রমরমা ব্যবসা করিয়ে দেবার কারণে হয়তো বিএডিসি এবার বিলম্বে বীজ সরবরাহ করেছে। ঝিনাইদহ কৃষি কর্মকর্তাদের ভাষ্য, ঝিনাইদহ জেলার কৃষকদের হাতে এবার কৃষি প্রণোদনার বীজ সঠিক সময়ে সরবরাহ করা যায়নি। কৃষকরা কোম্পানীর বীজ কিনে চাষ করেছেন। অনেক গরীব কৃষক আবাদ করতে পারেনি। ফলে জেলায় ভুট্টা, সূর্য্যমুখী, গম ও সরিষা চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অফিস সুত্রে জানা গেছে, জেলায় প্রায় ৮০ হাজার কৃষককে ১০টি ফসলের প্রণোদনার বীজ প্রদান করা হয়। অন্যান্য বছর কৃষি মন্ত্রনালয় বিএডিসি, গবেষনা প্রতিষ্ঠান ও বেসরকারী কোম্পানীর যে কোন একটির কাছ থেকে বীজ কেনার জন্য নির্দেশনা দিয়ে পত্র প্রেরণ করতো। কিন্তু এবার বিএডিসি থেকে বীজ কেনার জন্য বাধ্যতামুলক করে দিলে কৃষি বিভাগ বিএডিসির বীজ নির্ভর হয়ে পড়ে। কৃষি কর্মকর্তাদের ভাষ্য, মৌসুম চলে গেলেও বিএডিসি যথা সময়ে বীজ সরবরাহ করতে পারেনি। বিএডিসির ব্যার্থতার কারণে ঝিনাইদহ জেলায় কৃষি প্রণোদনায় আবাদকৃত ভুট্টাসহ বিভিন্ন ফসলের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজগার আলী খবরের সত্যতা নিশ্চত করে জানান, বীজ চেয়ে আমরা গত অক্টোবর থেকে একাধিকবার চিঠি দিয়েছি। কিন্তু বিএডিসির কর্মকর্তারা যথা সময়ে বীজ দিতে পারেননি। তারা ফোন ধরেন না। আবার ফোন ধরলেও ঝাড়ি মারে। তিনি বলেন, এ বছর জেলায় গম চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার হেক্টর। চাষ হয়েছে ৪৮ হাজার হেক্টর। যথা সময়ে বিএডিসি গম বীজ দিতে পারেনি বলে ৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা যায়নি। তিনি বলেন, প্রণোদনার বীজ ছাড়ায় জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। সূর্য্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৪৫ হেক্টর। বীজ না দেওয়ার কারণে মাত্র ৪০ হেক্টর জমিতে এই চাষ হয়েছে। বিএডিসি থেকে ৫৫৫ কেজি বীজ দেওয়ার কথা ছিল। তিনি আরো জানান, জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৬৭২ হেক্টর জমিতে। কৃষকরা বাইরে থেকে বীজ কিনে ১৪ হাজার হেক্টর জমিতে আবাদ করেছেন। জেলায় বিএডিসি থেকে ১২ মেট্রিক টন ভুট্টা বীজ সরবরাহ করার কথা ছিল। কিন্ত তারা অসময়ে মাত্র ৫ মেট্রিক টন বীজ দিয়েছে। বাকী বীজ করে আসবে তার হিসাব নেই। কৃষি কর্মকর্তা আজগার আলী হতাশা প্রকাশ করে জানান, বিলম্বে আসা ভুট্টার বীজ কৃষকরা নিয়ে কি করবেন ? নিশ্চয় তারা খৈ ভেজে খাবেন! বিলম্বে প্রণোদনার বীজ সরবরাহ নিয়ে বিএডিসির যশোর অফিসের পরিচালক মোরশেদ আলম জানান, বীজ সরবরাহে আমাদের কোন ব্যার্থতা নেই। কৃষি মন্ত্রনালয়ের অনুমতি নিয়ে বিএডিসি ভারত থেকে ভুট্টাসহ বিভিন্ন ফসলের বীজ আমদানী করে থাকে। আমদানীকৃত বীজ আবার পরীক্ষাগারে পরীক্ষা করে জেলায় জেলায় সরবরাহ করতে দেরি হয়েছে। এই দেরি বিএডিসির অবহেলা জনিত করণ নয়। তিনি বলেন সুর্য্যমুখী বীজ দেশি প্রজাতির বারী-৩ সময় মতো সরবরাহ করা হয়েছে। আর আমদানীকৃত সূর্য্যমুখীর বীজ ২/১ দিনের মধ্যেই পৌছে যাবে। তাছাড়া অন্যান্য সব বীজ যথা সময়ে সরবরাহ করা হয়েছে। তিনি কৃষি কর্মকর্তারা একটু বাড়িয়ে বলছেন বলেও পাল্টা অভিযোগ করেন।

  • পটিয়ায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র তিন ধরে নিখোঁজ

    পটিয়ায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র তিন ধরে নিখোঁজ

    মহিউদ্দীন চৌধুরী।
    পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মোঃ ছোটন (১২) তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। সে আশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওম্মত আলী চৌধুরীর বাড়ির আনোয়ার আজিমের পুত্র। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয়। এর পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি।

    আজ বুধবার সকালে পটিয়া থানায় এ সংক্রান্তে একটি জিডি করা হয়েছে। জিডি নং ৩৩৭। ছেলেটির গায়ের রং ফর্সা, মুখ মন্ডল গোলাকার, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি।
    ছেলের মা মরিয়ম বেগম কান্না জড়িত কন্ঠে জনকণ্ঠকে বলেন তিনি কাজে পটিয়ায় বের হলে ছেলে ছোটন বাড়ি থেকে নিখোঁজ হন৷ এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি জিডি করেন।

    পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে।

  • পটিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরীহ এক ব্যক্তির জায়গা দখল চেষ্টার অভিযোগ

    পটিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরীহ এক ব্যক্তির জায়গা দখল চেষ্টার অভিযোগ

    মহিউদ্দীন চৌধুরীঃ
    চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের হিন্দু সম্প্রদায়ের সুখেন্দু দস্তিদার নামের একব্যক্তির পৈত্রিক বসতভিটা জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষরা তার বসত ভিটা থেকে উচ্ছেদ করে সেখানে পাকা স্থাপনা নির্মাণের প্রক্রিয়া শুরু করেছেন।

    এ ঘটনায় সুখেন্দু দস্তিদার পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ দায়েরের পর থেকে বাদী সুখেন্দু দস্তিদারকে অভিযোগ প্রত্যাহার না করলে প্রাণনাশের হুমতি দিচ্ছেন বলে জানিয়েছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, ধলঘাট মৌজাস্থ বি.এস ৩২৪০ নং দাগে ১ গন্ডা বা ২ শতক পরিমাণ জায়গায় বহুকাল পূর্ব হইতে স্থিত শ্রীশ্রী মধুসুদন বিগ্রহ বাড়ী তৎ পক্ষে সেবাইয়েত সুধাংশু বিমল সেন মরণে তৎ মাতা পুষ্পলতা সেন বিগত ১৯৯২ সালে চিকিৎসা উপলক্ষে ভারতে যাওয়ার সময়ে অধীন অভিযোগকারীর পিতা অমরেন্দ্র লাল দস্তিদারকে এলাকার সর্বসাধারণের জ্ঞাতসারে মৌখিকভাবে উক্ত বিগ্রহের সেনাইয়েত নিয়োগ করিয়া যান। চিকিৎসারত অবস্থায় উক্ত পুষ্পলতা সেন ভারতে মৃত্যু বরণ করেন। তাহার মৃত্যুতে অধীনের পিতা অমরেন্দ্র লাল দস্তিদার নিরবিচ্ছিন্নভাবে উক্ত বিগ্রহের সেবাইয়েতের দায়িত্ব পালন করিতে থাকাবস্থায় বিগত ২০০২ সালে মৃত্যুবরণ করিলে, প্রধান অভিযোগকারী ধর্ম ও শাস্ত্রীয় রীতি-নীতি অনুসরণ ও প্রতিপালনে নিজ হড় পিতার স্থলাভিষিক্ত হলো, বিগ্রহের সেরা হয়েতের কাজ পুজারী নিয়োগে থাকা চালাইয়া যাইতে থাকাবস্থায় মোহাম্মদ মুছার নির্দেশে কয়েকজন জায়গা দখলের চেষ্টা করেন। প্রতিপক্ষ মধুসূদন বিগ্রহের ভিটি ভূমিতে পাকাগৃহ নির্মাণ করিবে এবং উক্ত নির্মাণ কাজে বাধা দিলে বাধাদানকারীকে খুন, জখম, এমনকি প্রাণে হত্যা করিতেও দ্বিধাবোধ করিবে না বলে হুমকি দেন।

    এ ব্যাপারে পটিয়া থানার উপ-পরিদর্শক মো. সায়েম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। এরপর যে কোন দিন একজন সার্ভেয়ার নিয়ে জায়গাটি পরিমাপ করে তারপর আইনানুগ ব্যবস্থা নিব।