Author: desk

  • তেঁতুলিয়ায় অসৎ উদ্দেশ্যে গম মওজুদ সাবেক ইউপি সদস্য শ্রীঘরে

    তেঁতুলিয়ায় অসৎ উদ্দেশ্যে গম মওজুদ সাবেক ইউপি সদস্য শ্রীঘরে

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প গড়ের ১০ বস্তা গম অবৈধভাবে বাড়িতে মওজুদ করার দায়ে ফিরোজ আলী(৫২) কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ফিরোজ আলী উপজেলার দেবনগড় ইউনিয়নের গনিপাড়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।

    শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে সহকারী ব্যক্তিগত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত গুদাম রক্ষক এবং সিনিয়র সহকারী পরিচালক(বীজ বিপনন) মোঃ রাশেদুজ্জামান বাদী হয়ে একজনকে আসামী করে তেঁতুলিয়া মডেল থানায় একটি এজাহার দাখিল করেন। যার থানার মামলা নং-০৫।

    এজাহার সূত্রে জানা যায়, ফিরোজ আলী অসৎ উদ্দেশ্যে তার বাড়িতে উচ্চ ফলনশীল দশ বস্তা বারিগমের বীজ সংরক্ষন করে রাখেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নির্দেশে ও উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে প্রথমে ফিরোজ আলীর বসতবাড়ীর দক্ষিণ ভিটার আধাপাকা দোচালা টিনের উত্তর দুয়ারী রান্নাঘরের ভিতর থেকে ৭বস্তা এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য বশিরুল আলমের বসতবাড়ীর সামনে পাকা রাস্তায় বশিরুল আলম কর্তৃক উদ্ধারকৃত ৩বস্তা গমের বীজসহ সর্বসাকুল্যে ১০বস্তা গম উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার (১০ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

    জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ও ২৫-ডি ধারায় মামলা অন্তর্ভুক্ত করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

    এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, ফিরোজের ছেলে আরিফ হোসেন ঠাকুরগাঁও বিএডিসি অফিসে চাকরি করেন। তার বাড়ি থেকে এলাকায় গম বিক্রির গুঞ্জন শুরু হলে বিষয়টি অত্র ওয়ার্ডের ইউপি সদস্যের কানে যায়। পরে ঘটনার দিন সকালে ফিরোজের বাড়ি থেকে যখন কোনো এক প্রতিবেশী ভ্যানযোগে গম ক্রয় করে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ইউপি সদস্য প্রথমে পাকা রাস্তায় তিনটি বস্তা উদ্ধার করেন। পরে বাসায় আরোও সাতটি বস্তা দেখতে পেয়ে উপজেলা প্রশাসন ও ওই ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন। এরপর বিকাল ৩টার দিকে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, ফিরোজের দেবনগড় বাজারে ছোট খাটো একটি দোকান রয়েছে। সে ইদানিং দোকানে গম বিক্রির পাশাপাশি বাড়িতে প্রতিবেশীদের নিকট গম বিক্রি করে আসছেন।

    ফিরোজের পরিবার জানান, তাদের নিজস্ব জমিতে গম ফেলানোর জন্য এই সব গমের বস্তা ক্রয় করেন।

    এ ব্যাপারে ইউপি সদস্য আলম জানান, ফিরোজের বাড়ি থেকে গম বিক্রি হচ্ছে এর সঙ্গে তিনি জড়িত রয়েছেন কিনা এলাকাবাসী বলাবলি শুরু করেন। গম বিক্রির এই বিষয়টি তার কানে গেলে, তিনি প্রমাণ সরুপ এই গম গুলো উদ্ধার করেন। তিনি আরোও বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত প্রায় ১’শ থেকে দেড়’শ বস্তা গম বিক্রি করেছেন।

    উল্লেখ্য যে, শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলার দেবনগড় ইউনিয়নের গনিপাড়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে ফিরোজ আলীর বাসায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছলেমান আলী , কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ ও আমানুল্লাহসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • তানোরে এমপির শীতবস্ত্র বিতরণ

    তানোরে এমপির শীতবস্ত্র বিতরণ

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহীর তানোরে হারবে শীত’
    জিতবে মানবতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে সমাজের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল-চাদর) বিতরণ করা হয়েছে।
    জানা গেছে, গত ১০ ডিসেম্বর শনিবার তানোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাশেম বাজারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর দেয়া উপহার শীতবস্ত্র (কম্বল-চাদর) বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আবুল বাসার সুজনের পক্ষ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট এসব শীতবস্ত্র বিতরণ করেছেন।
    আগামিতে পর্যায়ক্রমে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের (ইউপি) ৮১টি ওয়ার্ডে সাংসদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে। একই দিন ইয়াং স্টার ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। এদিকে শীতবস্ত্র পেয়ে এসব মানুষ সাংসদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • বানারীপাড়াকে আলোকিত উপজেলা গড়তে চান নতুন ইউএনও ফাতিমা আজরিন তন্বী

    বানারীপাড়াকে আলোকিত উপজেলা গড়তে চান নতুন ইউএনও ফাতিমা আজরিন তন্বী

    এস মিজানুল ইসলাম,বিশেষ সংবাদদাতা: বানারীপাড়ায় ২৪ নভেম্বর দ্বিতীয় নারী নির্বাহী অফিসার হিসেবে ফাতিমা আজরিন তন্বী প্রথম কর্মস্থল ঐতিহ্যবাহী বানারীপাড়ায় দায়িত্বভার গ্রহণ করেন।
    তিনি সংক্ষিপ্ত এক সাক্ষাতকারে এ প্রতিনিধিকে জানান, সরকারের সার্বিক উন্নয়নে মাঠ পর্যায়ের বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে উপজেলার সরকারী অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় রেখে এবং উপজেলার বিশিস্ট জনের কাছ থেকে লব্ধ ইতিবাচক পরামর্শ নিয়ে কাজ করবেন। তিনি বানারীপাড়া উপজেলার শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত জন সম্পদ বিশেষ করে কারিগরি শিক্ষাকে প্রধান্য দিবেন। কৃষির ব্যপারে দেশীয় কৃষিজাত কৃষি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা, নারীদের উন্নয়নে আয়বর্ধক কাজে কর্মসংস্থানে উৎসাহ দেয়া হবে। যাতে করে নিজেরা স্বাবলম্বি হতে পারে। এজন্য স্থানীয় জন প্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন। ইউএনও ফাতিমা আজরিন বলেন, সরকারি সেবা প্রদানে সঠিকভাবে কার্যকর ভূমিকা নেয়া হবে। তিনি জানান, অবৈধ জমি, খাল, পুকুর ইত্যাদি দখল মুক্তের জন্য পদক্ষেপ নেয়া হবে। ভূমিহীন ও ঘরহীনদের সরকারি নীতিমালা অনুযায়ী সেবা প্রদান করা হবে। কেউকে ঘরহীনদের ঘর দিতে গিয়ে ব্যক্তি সম্পত্তি থেকে ভূমিহীন বা ঘরহীন হয়ে না পরে। সে বিষয়টি সতর্কতার সাথে দেখা হবে। তিনি বানারীপাড়াকে আলোকিত উপজেলা গড়তে চান।

    ইউএনও ফাতিমা আজরিন ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে ২০১৬ সালের ৬ জুন থেকে ২০১৯ সালের ২৭ জুন পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেন। এর পরে ২০১৯ সালের ৩ জুলাই বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে ২০২০ সালের ৩ মার্চ পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি ২০২০ সালের ৫ মার্চ থেকে ২০২২ সালের ১০ অক্টোবর পর্যন্ত ঢাকায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথমে সহকারি পরিচালক ও উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে বানারীপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
    পটুয়াখালীর বাউফল উপজেলার মেধাবী ফাতিমা আজরিন তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরে ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন। তার স্বামী মো. শফিকুল ইসলাম খান ৩২তম বিসিএস ক্যাডার ( শিক্ষা) হিসেবে মাদারীপুর সরকারি কলেজে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

    উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী বানারীপাড়ায় দ্বিতীয় নারী উপজেলা নির্বাহী অফিসার। তাঁর পূর্বে ইশরাত জাহান ছিলেন বানারীপাড়ার প্রথম নারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার। তিনি বতামানে সিনিয়র সহকারী সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় কর্মরত আছেন।#

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুর হতে ওয়ারেন্ট ভুক্ত পলাতক গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুর হতে ওয়ারেন্ট ভুক্ত পলাতক গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় ১১/১২/২০২২ ইং তারিখ দুপুর ১২.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ মাসুদ, পিতা-আঃ কুদ্দুস, সাং-কান্দাপাড়া, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ। সূত্রঃ সিআর ১৮১/১৭ (শাহ) ধারা-১৪৮/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩২৭/৪২৭/৫০৬ পেনাল কোড, কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    মোঃ আবুল হাশেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার

    সিপিএসসি, সিরাজগঞ্জ, র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৮

  • গোদাগাড়ীতে  দার্জিলিং জাতের কমলার বম্পার  ফলন হচ্ছে

    গোদাগাড়ীতে দার্জিলিং জাতের কমলার বম্পার ফলন হচ্ছে

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ
    রাজশাহীর গোদাগাড়ীর মাজহারুল ইসলাম বরেন্দ্রভূমির ৭ বিঘা জমিতে দার্জিলিং জাতের কমলা চাষ করেছেন । গোদাগাড়ী উপজেলার বেনীপুর এলাকা এলাকায় বরেন্দ্রভূমির সাত বিঘা জমিতে দার্জিলিং জাতের কমলা চাষ করেছেন মাজহারুল ইসলাম।
    তিনি জানান, ‘কমলার গাছ লাগানো হলো। ফুল এল। ফলও ধরল। এর পর থেকে আমার বুক কাঁপতে লাগল। কমলায় রস হবে তো! মিষ্টি হবে? বরেন্দ্রের শুষ্ক মাটিতে এর আগে অনেকেই কমলা চাষের চেষ্টা করেছেন। তাঁদের কমলায় রস হয়নি, মিষ্টিও হয়নি। তবে এই দুর্ভাবনা এখন দূর হয়েছে। কমলায় রস হয়েছে, মিষ্টিও ভালো। একেকটি গাছে গড়ে ২০ কেজি করে কমলা ধরেছে।’ কমলার চাষ ও ফলন নিয়ে কথাগুলো বলছিলেন চাষি মাজাহারুল ইসলাম।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামে মাজাহারুল ইসলামের বাগান। ৬ ডিসেম্বর গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহম্মদ ওই বাগান পরিদর্শনে যান। তিনি বলেন, মাজাহারুলের বাগানে দার্জিলিং জাতের কমলা হয়েছে। কমলাগুলো বেশ রসাল। তিনি নিজে খেয়ে দেখেছেন। তাঁর কাছে এই জাতের কমলা চাষ খুবই সম্ভাবনাময় মনে হয়েছে। বাজারে একই মানের কমলা ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গোদাগাড়ীর সাড়ে তিন হেক্টর জমিতে দার্জিলিং জাতের কমলার চাষ হয়েছে। এর মধ্যে মাজাহারুল ইসলামের কমলাগুলো ভালো হয়েছে।

    মাজাহারুল উচ্চমাধ্যমিক পাস করে ২০১২ সালে কোরিয়ান ভাষা শেখেন। ২০১৩ সালে তিনি লটারির মাধ্যমে সুযোগ পেয়ে কোরিয়ায় যান। সেখানে তিনি একটি কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। ভিসার মেয়াদ শেষ হলে পাঁচ বছর পর তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি একটি সেন্টারে অন্যদের কোরিয়ান ভাষা শেখাতেন। সেখানে বেশ কিছু শিক্ষার্থী পেয়েছিলেন, কিন্তু করোনার মধ্যে তাঁর সব শিক্ষার্থী চলে যায়। কোনো উপায় না দেখে তিনি গ্রামে ফিরে কৃষিকাজ করার সিদ্ধান্ত নেন। উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তিনি কমলার চাষ করার সিদ্ধান্ত নেন। চুয়াডাঙ্গা থেকে কমলার চারা এনে সাত বিঘা জমিতে লাগান।
    মাজাহারুল সাত বিঘা জমিতে কমলা চাষ করেছেন
    মাজাহারুল সাত বিঘা জমিতে কমলা চাষ করেছেন।
    ১০ ডিসেম্বর মাজাহারুলের বাগানে গিয়ে দেখা যায়, গাছে গাছে পাকা কমলা ঝুলছে। বাগানে বসে আয়-ব্যয় নিয়ে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ২০২০ সালের জুন মাসের শেষের দিকে তিনি চারা রোপণ করেন। প্রতিটি গাছের দাম ২১৫ টাকা। প্রতি বিঘা জমির ইজারা মূল্য বছরে ১০ হাজার টাকা। এই আড়াই বছরের মধ্যে তিনি কমলাবাগানের মধ্যে সাথি ফসল হিসেবে বলসুন্দরী কুল চাষ করেছেন। দুবার কুল তুলেছেন। তাতে তাঁর কমলা চাষের খরচ উঠে গেছে। তবে কুলগাছের নিচে চাপা পড়ার কারণে এবার সব গাছে কমলা আসেনি। যেসব গাছে এসেছে, তাতে গড়ে ২০ কেজি করে কমলা ধরেছে। মাজাহারুলের বাগানের কমলায় রস হয়েছে, মিষ্টিও ভালো

    মাজাহারুল আশা করছেন, আগামী বছর তাঁর সব গাছ ফল ধরার উপযোগী হবে। তাঁর কমলার আকার বড়। পাঁচ–ছয়টিতে এক কেজি হচ্ছে। বাগান থেকে ব্যবসায়ীরা ১৫০ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছেন। তাঁর আশা, আগামী বছর তাঁর ৮০০ গাছে কমলা আসবে। ২০ কেজি করে কমলা ধরলে ১৬ হাজার কেজি কমলা হবে। দাম কমিয়ে ১০০ টাকা করে ধরলেও কমলা থেকে তাঁর ১৬ লাখ টাকা আসবে। এ থেকে বাদ দিতে হবে জমির ইজারা মূল্য ও পরিচর্যা খরচ বাবদ সাড়ে তিন লাখ টাকা।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • সাগরকান্দিতে অস্ত্রসহ চরমপন্থী দলের সদস্য আটক

    সাগরকান্দিতে অস্ত্রসহ চরমপন্থী দলের সদস্য আটক

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের চরমপন্থী দলের সদস্য কোরবান আলী শেখকে(৪৫) আটক করেছে পুলিশ। সে সাগরকান্দি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের দিরাজ প্রামানিকের ছেলে। শনিবার রাতে খৈল্লার মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ সহ কোরবানকে আটক করে পুলিশ। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) এমরান মাহমুদ তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অস্ত্র ও গুলিসহ আটক চরমপন্থী দলের সক্রিয় সদস্য কোরবানের বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক মামলা রয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • শহীদ দুলালের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ

    শহীদ দুলালের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ

    এম এ আলিম রিপন,সুজানগরঃ মহান মুক্তিযুদ্ধে শহিদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল এর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ১২ ডিসেম্বর। সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী জানান, শহিদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল এর ৫১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিদ্যালয়ের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন। উল্লেখ্য সুজানগর থানাকে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধারা থানা আক্রমণ করলে ১৯৭১ সালের ১২ ডিসেম্বর সম্মুখ সমরে শাহাদাত বরণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর মেধাবী শিক্ষার্থী ও সুজানগরের কৃতি সন্তান ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল। তাঁর স্মরণেই ১৯৭২ সালে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাগণ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • দুরারোগ্য রোগে আক্রান্ত আগৈলঝাড়ার সাজিদুল বাঁচতে চায়

    দুরারোগ্য রোগে আক্রান্ত আগৈলঝাড়ার সাজিদুল বাঁচতে চায়

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের রিয়াজুল ভাট্রির সন্তান সাজিদুল অন্যান্য সকলের মতোই স্বাভাবিক জীবনযাপন করছিলো। হটাৎ এক দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সাজিদুলে জীবনের অস্ত নামতে শুরু করে। থেমে যায় মধ্যবিত্ত পারিবারিক সকল আয়ের উৎস। এখন সে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রতিদিন প্রায় ৩০-৪০ হাজার টাকা খরচ হয় তার চিকিৎসায়। বর্তমানে টাকা পয়সার অভাবে তার সমস্ত চিকিৎসা বন্ধের পথে। সাজিদুল সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতার হাত বাড়ানোর দাবী জানিয়ে বলেছেন এই সুন্দর সমাজে আবার আগের মতো বাঁচতে চাই। সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ করতে, হাফিজুর রহমান ভাট্রি (রোগীর চাচা)- 01914506633 (বিকাশ/নগত)।

  • ময়মনসিংহে হাতেনাতে ছিনতাইকারী ধরলো  ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী

    ময়মনসিংহে হাতেনাতে ছিনতাইকারী ধরলো ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী

    আরিফ রববানী ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে মোবাইল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী।

    শনিবার (১০ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় বাটার জুতার দোকানের সামনে এক লোক ছিনতাই করতে গেলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চৌকস অফিসার ইন্সপেক্টর অপারেশন ওয়জেদ আলী সাহেব ছিনতাই কারী কে হাতেনাতে ধরে ফেলেন। গ্রেফতারকৃত ছিনতাইকারী জাকির হোসেন (২১) নগরীর ভাটিকাশর এলাকার হারুন অর রশিদ এর ছেলে ।

    কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর অপারেশন (ওসি অপারেশন ) ওয়াজেদ আলী বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন- নগরীর গাঙ্গিনার পাড় এলাকার বাটার দোকানের সামনে ছিনতাইকালে ছিনতাইকারী জাকির কে হাতেনাতে ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তিনি জানান- জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা স্যারের দিকনির্দেশনা মোতাবেক নগরীকে অপারাধমুক্ত করতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ স্যারের নেতৃত্বে চুরি ছিনতাই ডাকাতি ও দুর্ঘটনা প্রতিরোধে অভিরাম কাজ করে যাচ্ছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সেই ধারাবাহিকতায় শনিবার নগরীর বাটার দোকানের সামনে এলাকায় গেলে ছিনতাইকারী ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে হাতেনাতে ধরা হয়।

    নগরীর ব্যবসায়ীদের মতে- ব্যবসা প্রতিষ্ঠান এলাকা গাঙ্গিনাড় পাড়কে চুরি ছিনতাই মুক্ত করতে প্রায়ই সিভিলে টহল দেন ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী। জনগনের জান মাল হেফাজত করার জন্য ওয়াজেদ সাহেব সঠিক ভাবে আইনের মাধ্যমে সব নিজেকে নিয়োজিত রাখেন। নগরীকে চুরি ছিনতাই মুক্ত করতে তার এমন অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ী ও নগরীতে কেনাকাটা করতে যাওয়া সাধারণ মানুষ।

  • জয়পুরহাট বাস চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত

    জয়পুরহাট বাস চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে নাইচ হোসেন (৩০) নামে সেনা সদস্য নিহত হয়েছেন। রবিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে এ ঘটেছে।
    নিহত নাইচ হোসেন গোপীনাথপুর ইউনিয়নের মহিতুর গ্রামের আক্কাস আলীর ছেলে। সে বাংলাদেশ সেনাবাহিনীতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পুত্র সন্তানের বাবা হয়েছেন সেনা সদস্য নাইচ হোসেন। ওই সন্তানের আকিকার জন্য কর্মস্থল থেকে ছুটিতে গ্রামের বাড়ীতে আসেন তিনি। রবিবার সকালে অনুষ্ঠানের বাজার করতে গ্রামের বাড়ী থেকে আক্কেলপুর বাজারে আসেন তিনি। বাজার শেষে গ্রামের বাড়ীতে ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে বিপরীতমুখি একটি মোটরসাইকেলে প্রথম ধাক্কা খেয়ে পড়ে গেলে অপর একটি বাসের তাকে আবারও ধাক্কায় দেয়। পরে ঘটনাস্থলেই তার মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে সংশ্লিষ্ট থানায় খবর দিলে পুলিশ চালক ও বাসটিকে থানা হেফাজতে নেয়।
    এ ব্যাপারে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, খরব পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার মামলা হয়েছে।