Author: desk

  • ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন

    ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া লটারীর মাধ্যমে সম্পন্ন হয়েছে।

    সোমবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লটারীর মাধ্যমে এ প্রক্রিয়ার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জুলফিকার আলী শাহ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, প্যানেল মেয়র মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক হারুন আল রশীদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক জাহিদ হাসান এবং ওই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এবার ২০২৩ সালে শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে ১২০টি আসনের জন্য ৩১৭ জন শিক্ষার্থী ফরম পুরণ করেছিল। ১২০ জনের নাম লটারীর মাধ্যমে নির্ধারণ করা হয়। এছাড়া ৩০ জনের অপেক্ষমান তালিকাও লটারীর মাধ্যমে সম্পন্ন করা হয়।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

    ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ২দিন ব্যাপী এ মেলায় উপজেলা বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণে বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করা হয়। ১২ ডিসেম্বর বিকেল ৪ টায় মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ শেষে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, বিশিষ্ট বিসিআইসি স্যার ডিল্যার আলহাজ্ব কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের  অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ গ্রেফতার ৮

    ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ গ্রেফতার ৮

    আরিফ রববানী,ময়মনসিংহ
    ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে চলমান মামলা সমুহ অল্প সময়ের নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ৮জনকে গ্রেফতার করেছে।

    এর মাঝে এসআই জহিরুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় দিগারকান্দা থেকে মাদক মামলার আসামী ভালুকার মোঃ তাইজ উদ্দিনকে ৫২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়েছে। এসআই মাসুদ জামালী সংগীয় অফিসারের টাউন হল মোড় অন্যান্য মামলার আসামী মোঃ শাকিল মিয়া, এসআই আসাদুজ্জামান সংগীয় অফিসারের সহায়তায় শম্ভুগঞ্জ ট্রাফিক মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ বাদল মিস্ত্রীকে গ্রেফতার করা হয়।
    এ ছাড়া এসআই নিরুপম নাগ, এএসআই রফিকুল ইসলাম, নূর ইসলাম, হযরত আলী, সোহরাব হোসেন পৃথক অভিযান পরিচালনা আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত ৫ পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, গলগন্ডা কাশরের সজিব মিয়া, চামড়া গুদাম ক্যাডেট কলেজ এলাকার রুমান, ভাটি বাড়েরার
    মাহফুজুর রহমান সরকার, বৈঠামারী রোররচরের মোঃ রুহুল আমিন বাবু ও আকুয়া উলঙ্গপাড়ার মোছাঃ রিজিয়া খাতুন। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাই মিলে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি-ময়মনসিংহে আইজিপি

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাই মিলে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি-ময়মনসিংহে আইজিপি

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে। যে কোন ধরণের উশৃঙ্খলতা, যে কোন ধরণের আক্রমণ প্রতিহত করতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।

    সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আইজিপি কাপ ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্ধোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান আইজিপি।

    এর আগে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয়ের মাসে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে আইজিপি কাপ প্রিমিয়াম ডিভিশন ক্রিকেটলীগ ২০২২ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহবাসীর উদার ভালোবাসার কথা উল্লেখ করে বলেন খেলাধূলার মধ্য দিয়ে সুস্বাস্থ্যের চর্চা হয়। তাই খেলাধূলাকে অগ্রধিকার দিতে হবে।

    ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূইয়া, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মো: ইকরামুল হক টিটু,
    ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল।
    বক্তাগণ এই সুন্দর আয়োজনের সাথে সম্পৃক্ত জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহ জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে সকলের সফলতা কামনা করেন।

    আইজিপি বলেন, আপনারা জানেন পুলিশ একটা পেশাদার বাহনী। আমরা দীর্ঘদিন যাবত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছি এবং আগামী দিনেও যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা আছে। এ বিষয়ে কোন সন্দেহ নেই।

    তিনি আরও বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছে সেই নীতির আলোকে আমরা দৃঢ়ভাবে কাজ করে চলেছি। আমরা এক সময় দেখেছি দেশের দক্ষিণ পশ্চিত অঞ্চলে সন্ত্রাসের জনপদ ছিল, আমরা দেখেছি এই দেশের ৬৩ জেলায় জঙ্গিদের আক্রমণ হয়েছে, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য তার ওপর আক্রমণ হয়েছে এবং হলি আর্টিজানের মত বড় ঘটনার সুত্রপাত হয়েছে। এখন দেখেন জঙ্গিদের কি অবস্থা? আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি। এই নিয়ন্ত্রণ আগামী দিনেও অব্যাহত থাকবে।

    পুলিশের উপর বিএনপির হামলার প্রশ্নের জবাবে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে, পেশাদারিত্বের সাথে পালন করে আসছি। দায়িত্ব পালনকালে দুস্কৃতিকারীরা আক্রমনাত্বক হয়ে উঠলে, পুলিশ তাদের প্রতিহত করে।

    ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেটলীগের উদ্ধোধনী ম্যাচে রেনেসা ক্লাব ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। এই লীগের ১৩ টি দলের মধ্যে ৭৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • পেয়ারা বাগানের পতিত জমিতে সবজি উৎপাদনে উজ্জ্বল দৃষ্টান্ত

    পেয়ারা বাগানের পতিত জমিতে সবজি উৎপাদনে উজ্জ্বল দৃষ্টান্ত

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকে ।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত এক গ্রাম ফুলবাড়ি। এ গ্রামের কৃষি অনেক উন্নত, আধুনিক এবং প্রযুক্তি নির্ভর। কৃষক মো.আল্লাম হোসেন এর লাউ বাগান দেখে মন জুড়িয়ে যায়। তিনি ২ বিঘা ১০ কাঠা জমিতে পেয়ারা বাগানের পতিত জমিতে মাচা করে পটল, লাউ ও মাটিতে বাধাঁকপি চাষ শুরু করেন।

    কৃষক মোঃ আল্লাম হোসেন দীর্ঘ দিন ধরে কৃষি কাজ করেন, এবারই প্রথম উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার এর পরামর্শে পেয়ারা বাগানের পতিত জমির ফাঁকা যাওগায় একই জমিতে মাটিতে বাধাঁকপি, মাচায় পটল, লাউ চাষ শুরু করেন। এতে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। প্রতিদিন অনেক লোক তার এই পেয়ারা বাগানের পতিত জমিতে এতগুলো ফসল চাষ করা যায় তা দেখে বিস্ময় প্রকাশ করেন। এতে করে নিরাপদ ও পুষ্টিকর টাটকা ফলমূল ও সবজির নিশ্চয়তা হয়। তিনি পেয়ারা বাগানের পতিত জমিতে বিভিন্ন ধরনের নিরাপদ সবজি চাষ শুরু করেন। তার চাষকৃত সবজিগুলোর মধ্যে বেগুন, ওল, মরিচ, লাউ উল্লেখযোগ্য।

    একদিকে যেমন তার পরিবারের পুষ্টি চাহিদা পূরন হয় আবার প্রতিবেশিদের পুষ্টির চাহিদা তিনি পূরনে সহযোগিতা করেন । অতিরিক্ত শাক সবজি বাজারে বিক্রি করে তিনি আর্থিকভাবে লাভবান হন। চাষি মোঃ আল্লাম হোসেন এর ২.৫ বিঘা মাচায় উৎপাদিত লাউ,পটল,বাধাঁকপি ইতিমধ্যে ট্রাকে করে রাজধানী ঢাকার কাওরন বাজারে বিক্রি শুরু করেছেন। তার দেখাদেখি অন্য সব চাষিরাও আম বাগানের পতিত জমিতে লাউ,বাঁধাকপি, ফুলকপি, বেগুন, পটল, পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের সবজি চাষ শুরু করেছেন।ফলে তাদের নিজের ও পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। উপজেলার পালপুর ধামিলার কৃষক মোঃ মনিরুল ইসলামের ও পালপুরের মোঃ সাহাবুদ্দিন আম বাগানের পতিত জমিতে সবজি চাষ করেছেন। কৃষি বিভাগ তাদের সব ধরণের সহযৌগিতা করছেন।
    শুধু উৎপাদন করেই শেষ নয়, নিরাপদ সবজি উৎপাদন, পতিত জমির সর্বোত্তম ব্যবহার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুষম সার ব্যবহার,জৈব সার, ছাই, জৈব বালাই নাশক, সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ও রাসায়নিক সারের সীমিত ব্যবহারের মাধ্যমে এখানকার কৃষি এগিয়ে চলেছেন দূর্বার গতিতে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • চিত্র নায়ক শাকিল খাঁন মোংলা-রামপালে, সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তিনি

    চিত্র নায়ক শাকিল খাঁন মোংলা-রামপালে, সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তিনি

    বায়জিদ হোসেন।।
    মোংলা প্রতিনিধি
    চিত্র নায়ক শাকিল খাঁনের বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি সম্বলিত প্যানায় ছেয়ে গেছে মোংলা বন্দর ও পৌর শহর। মোংলা-রামপালের (বাগেরহাট-০৩ সংসদীয় আসনের) বিভিন্নস্থানে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীর পাশে দাড়ানো শাকিল খাঁনের ছবিসহ এ প্যানা। এ প্যানাগুলো সোমবার সাটানো হয়েছে মোংলায়। শাকিল খাঁন বিগত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন (মোংলা-রামপাল) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন।
    চিত্র নায়ক শাকিল খাঁন সোমবার রাত পৌনে ৮টার দিকে সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমি মনোনয়ন দাখিল করেছিলাম। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন আমাকে বিবেচনায় রাখেননি, হয়তো সামনের বিবেচনায় রেখেছেন। আগামীতেও আমি মনোনয়ন প্রত্যাশী, প্রধানমন্ত্রী যদি আমাকে দিয়ে কাজ করানো সম্ভব হয় মনে করেন আর যদি মনোনয়ন দেন তাহলে দলের পক্ষ হয়ে কাজ করবো। দলের হয়ে কাজ করে আসছি, ভবিষ্যতেও তা করেই যাবো। মনোনয়ন প্রত্যাশীর পাশাপাশি তার পরিকল্পনা তুলে ধরে তিনি আরো বলেন, মোংলাকে ঘিরে ট্যুরিজম নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু বিগত সময়ে সিনিয়র রাজনীতিবিদেরা তার কিছুই করেননি। এছাড়া বন্দরের শিল্প এলাকায় স্থানীয় শিক্ষিত দক্ষ লোকদের চাকুরীও হয়নি। দীর্ঘদিনে হয়নি মোংলা নদীর উপরের ব্রিজও। তাই এ এলাকাকে ঘিরে আমার অনেক পরিকল্পনা রয়েছে। আমি যদি ওই জায়গায় যাওয়ার সুযোগ পাই তাহলে মোংলার সুন্দরবন ইউনিয়ন ও চিলা ইউনিয়নের জয়মনিতে ট্যুরিজম নিয়ে কাজ করবো, তাতে স্থানীয়রা উপকৃত হবেন। এছাড়া মোংলা ও রামপালে বিভিন্ন ধরণের শিল্প কলকারখানা ছেয়ে গেছে। সেগুলোতে স্থানীয় দক্ষদের আগে চাকুরী দেয়ার আল্টিমেটাম দিবো, আগে স্থানীয়দের সুযোগ দিয়ে পরে বহিরাগতদের সুযোগ দিতে হবে। চলতি মাসেই তিনি মোংলা ও রামপালে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়ে আসবেন বলেও জানিয়েছেন। এছাড়া তিনি কয়েক বছর ধরেই ঈদুল ফিতর, ঈদুল আযহা সহ বিভিন্ন উৎসবে এ এলাকায় এসে সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে আসছেন। চিত্র নায়ক শাকিল খাঁনের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলা গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা গ্রামে।

  • সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে মিথ্যা মামলাসহ হত্যার হুমকি- অতঃপর থানায় ডায়েরি

    সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে মিথ্যা মামলাসহ হত্যার হুমকি- অতঃপর থানায় ডায়েরি

    মোঃ শহিদুল ইসলাম,
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ  

    দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার  সম্পাদক ও প্রকাশক বোরহান হাওলাদার (জসিম) কে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

     এ ঘটনায় গত (৭ ডিসেম্বর) বুধবার খোরশেদ আলম সিঃ ইলেক্ট্রিকাল ফোরম্যান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সদর দপ্তর ঢাকা। এর বিরুদ্ধে ডিএমপি মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী যাহার নাম্বার ( ৪১৭)

     ডিএমপি’র মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিডির বিষয়টি নিশ্চিত করেন।

    জিডি সূত্রে জানা যায় খোরশেদ আলম সিঃ ইলেক্ট্রিকাল ফোরম্যান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সদর দপ্তর, ঢাকা। এর বিরুদ্ধে  লিখিত অভিযোগ ও সঠিক অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ সংগ্রহ সহকারে  দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় ধারাবাহিক ভাবে তার জাল জালিয়াতি  অনিয়ম,দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়।
    ওই সংবাদের জের ধরে গত (৩ ডিসেম্বর) শনিবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার সময় খোরশেদ আলম সিঃ ইলেক্ট্রিকাল ফোরম্যান মোবাইল ফোন থেকে কল করে যাহার নাম্বার ০১৭১৮-২৬৩৪৪০ নিউজের প্রতিবাদ চেয়ে হুমকি ধামকির মাধ্যমে বলা হয় যে আমার নিউজের প্রতিবাদ না ছাপানো হলে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয় পরে আবারো হত্যা করে টুকরো টুকরো করে সাগরের ভাসিয়ে দেব আরও বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করেন।

     এ ঘটনায় ঢাকা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কর্মরত সাংবাদিক সহ জাতীয় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সকল কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার কঠোর শাস্তির দাবি জানান।

  • পাইকগাছায় এনএসবি ব্রিকস্ দখল করে ফাইভ স্টার ব্রিকস্ নামে পরিচালনার প্রতিবাদে মানববন্ধন

    পাইকগাছায় এনএসবি ব্রিকস্ দখল করে ফাইভ স্টার ব্রিকস্ নামে পরিচালনার প্রতিবাদে মানববন্ধন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় এনএসবি ব্রিকস অবৈধ ভাবে দখল করে ফাইভ স্টার ব্রিকস নামে পরিচালনার প্রতিবাদে পাওনাদারগণ মানববন্ধন করেছে। রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার গদাইপুর বোয়ালিয়া মোড়ে এনএসবি ইটভাটায় পাওনাদাররা এ মানববন্ধন করে। এ সময় মোঃ শাহাজাহান সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাববন্ধনে বক্তৃতা করেন, শেখ সরোয়ারদী, আব্দুর রাজ্জাক শেখ, শের আলী গাজী, নূর আলী গাজী, কামরুল সরদার, জামশেদ হোসেন মুন্না, আলতাফ হোসেন, সাত্তার সরদার, রফিকুল সরদার, আব্দুল্লাহ সরদার, ইকবাল সরদার, ইকবল মোড়ল, মিজানুর গাজী, মুজিবর গাজী, হাবিবুর রহমান, মোসলেম গাজী, ফারুক শেখ, শহিদুল সরদার, কদম সরদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি মৌজায় এনএসবি নামে একটি ইটভাটা শাহিনুর রহমান দীর্ঘদিন পরিচালা করে আসছিলো। কিন্তু তিনি ঋণগ্রস্ত হয়ে পড়লে আসাদুল নামে এক ব্যক্তির বায়না পত্র করে টাকা নেয়। এ সুযোগে আসাদুল ভাটাটি দখল করে অন্যত্রে মোটা টাকার বিনিময়ে ভাড়া দেয়। ওই ভাটায় শতধিক মানুষের প্রায় ৩ কোটি টাকা পাওনা রয়েছে। এ ঘটনায় পাওনাদাররা তাদের টাকা ফেরত পেতে বিভাগীয় কমিশনার সহ ৬ দফতরে অভিযোগ করেছে।এ ঘটনায় রোববার সকালে বোয়ালিয়ার মোড়ে পাওনাদাররা একত্রিত হয়ে মানববন্ধন করে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।

  • পাইকগাছায়  ১ কেজি গাঁজাসহ দু’মাদক বিক্রেতা আটক

    পাইকগাছায় ১ কেজি গাঁজাসহ দু’মাদক বিক্রেতা আটক

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় ক্রেতা সেজে ১কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া শ্মশানঘাট সংলগ্ন পুকুর পাড় থেকে সবুজ গাজী ( ৪৪) ও আকরাম গাজী (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীদের উভয়ই পাশ্ববর্তী সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা।
    পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নির্দেশে এসআই সুকান্ত কর্মকার, এএসআই মঞ্জুরুল, কনস্টেবল ইয়ারুল, ইমরান, হুমায়ুন ও অনুপমসহ থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া শ্মশানঘাট সংলগ্ন পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজা সহ হাতেনাতে ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। সর্বশেষ এ ঘটনায় এসআই সুকান্ত কর্মকার বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে, যার নং-১০।
    পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই চিহ্নিত মাদক বিক্রেতাদের ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।এর আগেও তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।

  • পাইকগাছায় চা দোকানদার কেটলির গরম জলে দিনমজুর পরাণের শরীর ঝলসে দিল

    পাইকগাছায় চা দোকানদার কেটলির গরম জলে দিনমজুর পরাণের শরীর ঝলসে দিল

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    তুচ্ছ ঘটনায় পাইকগাছায় চা দোকানদার চা পিপাঁসু পরান সাধু (৪৩) নামে এক দিন মজুরকে কেটলির গরম জল ছুড়ে শরীর ঝলসে দেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১০ ডিসেম্বর শনিবার রাত ৮ টার দিকে উপজেলার গদাইপুর ইউপি’র বোয়ালিয়া সাধুঁখা পাড়ার সার্বজনীন পূজা মন্দিরের পিছনে সুদাম দাশের চায়ের দোকানে। খবর পেয়ে ঐ রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে অভিযুক্ত সুদাম গা ঢাকা দেয়।
    আহতের পরিবারে ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালিয়ার মৃতঃ দুলাল সাধুর ছেলে বাজার কুলি পরান সাধু রাত ৮ টার দিকে সুদাম দাশের চা’র দোকানে বসে চা পান করে ও একটি পান চান। এ মুহুর্তে দোকানদার সুদাম চা তৈরী করছিল। পরান সাঁধু বলেন ব্যস্ততার কারনে আমি দোকানদার সুদাম এর লুঙ্গি ধরে টান দিয়ে দ্রুত পান দাবী করি। এ অপরাধে সুদাম উত্তেজিত হয়ে আমার শরীরে উত্তপ্ত গরম জলের কেটলী ছুড়ে মারেন। মুহূর্তেই মুখ-বুক ও শরীর ঝলসে যায়। স্থানীয়রা জানান, সুদাম দাশের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে। এ অভিযোগ সম্পর্কে ওসি মোঃ জিয়াউর রহমান জানান, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।