Author: desk

  • পাইকগাছায় চিংড়ী ঘের দখল ও ঘের মালিক দীনেশকে মারপিট করায় মানববন্ধন

    পাইকগাছায় চিংড়ী ঘের দখল ও ঘের মালিক দীনেশকে মারপিট করায় মানববন্ধন

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলার পূর্ব খড়িয়া গ্রামের দীনেশ চন্দ্র হালদার কে মারপিট, হত্যা চেষ্টা ও ভরা মৎস্য লীজ ঘের জবরদখলকারি খড়িয়া গ্রামের ভূমিদস্যু ইদ্রিসুর রহমান মন্টু’র শাস্তিসহ জানমালের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খড়িয়া গ্রামবাসীর উদ্যোগে সোমবার সাড়ে ১১ টায় লস্কর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র গ্রামের বাসিন্দার মনোরঞ্জন হালদার। এসময় ইদ্রিসুর রহমান মন্টুর শান্তি দাবিতে মানববন্ধনে বক্তৃতা করেন, ভুক্তভোগী দিনিশ হালদার ও পুত্র তরুণ হালদার ,খুলনা জেলা হিন্দু ঐক্য যুব পরিষদের যুগ্ম-সম্পাদক বরুণ প্রকাশ মণ্ডল, অরুণ বৈরাগ, পূর্ণ চন্দ্র হালদার, মনোজিৎ, হালদার, নিখিল হালদার, অরুন বৈরাগী, রীতা, কুমারেশ, লাবনী, ঠাকুর, অখিল সহ এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা দিনিশ চন্দ্র হালদারকে মারপিট, হত্যার চেষ্টা ও ভরা মৎস্য লিজঘের জবর দখলকারী, খড়িয়া গ্রামের ভূমিদুস্যু ইদ্রিসুর রহমান মন্টুর শান্তি দাবি জানিয়েছেন।।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।

  • পাইকগাছায় আর আর এফ এর ফ্রী স্বাস্থ ক্যাম্প অনুষ্ঠিত

    পাইকগাছায় আর আর এফ এর ফ্রী স্বাস্থ ক্যাম্প অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় নাক,কান ও গলা বিষয়ক ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আর আর এফ এর চুকনগর অ লের আ লিক ব্যবস্থাপক জনাব মোঃ মাহফুজুর রহমান। বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল আবেদিন ও ,ডাঃ জাহিদ বিন কামাল ১৬৭ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়। দুজনই আদ্ব-দীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার।সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন , ব্রা ম্যানেজার মনি শংকর মন্ডল,শেখ আরিফুর রহমান, প্রকল্প সমন্বয়ক তাপস সাধু, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার ও নাজিরুন আক্তার।

  • পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

    পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।
    “প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তমূলক উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ” ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২২” উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ওসি(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর স ালনায় বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, উপজেলা প.প. কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, পল্লী স য় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, সহকারী শিক্ষক অফিসার দেবাশীষ দাশ, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, সহকারী শিক্ষক প্রদীপ কুমার শীল, প্রণব বিশ্বাস,‌ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রতন কুমার হালদার, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সাংবাদিক এন ইসলাম ও পূর্ণ চন্দ্র মন্ডল সহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

  • পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে ছানি অপারেশন

    পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে ছানি অপারেশন

    এম এ আলিম রিপনঃ পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং “সমৃদ্ধি” কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) পাবনা সদর উপজেলার দোগাছীতে বিনামূল্যে এ বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু ক্যাম্পে রোগী দেখেন পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট(চক্ষু) ডাঃ মো. আমিনুর রশিদ আকন্দ ও সহকারী রেজিস্টার (চক্ষু) ডাঃমো.বেলাল হোসেন। এ সময় সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো.আশরাফুল আলম, পাবনা প্রতিশ্রুতির দোগাছী শাখা ব্যবস্থাপক মো.এহিয়া খান, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা এমদাদুল হক, জাহিদ হাসান, মনিরুজ্জামান, মো.রিজভী হাসান,সমাজ উন্নয়ন কর্মকর্তা মো.আশরাফুল ইসলাম ও সমৃদ্ধি কর্মসূচির সুপারভাইজার (শিক্ষা) আসমানী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে বিনামূল্যে ৩০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবং ১৬২জন রোগীকে বিনামূল্যে পরামর্শ প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলের পল্লীতে বাড়িতে হামলা, আহত ৪

    নড়াইলের পল্লীতে বাড়িতে হামলা, আহত ৪

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি \

    নড়াইল জেলার লোহাগড়া উপজেলার হেচলাগাতি গ্রামে
    আওয়ামীলীগ নেতা-কর্মীদের বাড়িতে বিএনপি-জামায়াত দলীয় নেতা-কর্মীদের
    হামলায় চারজন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে রোববার রাত ৮টার দিকে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময়
    হামলাকারীরা মশিয়ার রহমানের বাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।পুলিশ খবর পেয়ে
    ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    হামলার শিকার স্থানীয় আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন শেখ ও স্বেচ্ছাসেবকলীগ
    নেতা তরিকুল ইসলাম জানান, লাহুড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি
    আলী কদর বিশ্বাসের নেতৃত্বে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা
    সংঘবদ্ধ হয়ে আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলা চালায়। হামলাকারীরা
    মশিয়ার রহমানের বাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।
    সূত্রে জানা যায়, হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টাকালে লাহুড়িয়া ইউনিয়ন
    স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম (৪০), আওয়ামীলীগ নেতা মোশারফ
    হোসেন শেখ (৫০) ও সাহেব শেখ (৩০),হাবিবর রহমান (২৫) গুরুতর আহত হন।
    বিএনপি নেতা আলী কদর বিশ্বাস জানান,আমরা কারোর বাড়ি ভাংচুর কিংবা কাউকে
    মারধর করিনি। প্রতিপক্ষের হামলায় বিএনপি দলীয় রজিবুল ইসলাম মোল্যা (৩৫)
    গুরুতর আহত হয়েছেন।
    লাহুড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মঞ্জিল রহমান জানান,হেচলাগাতির
    ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।#

  • বিলুপ্তির পথে খেজুর গাছ, রসের মূল্য বৃদ্ধিতেও দুঃখ কাটছে না গাছির

    বিলুপ্তির পথে খেজুর গাছ, রসের মূল্য বৃদ্ধিতেও দুঃখ কাটছে না গাছির

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
    নদী নালা খাল বিল সবুজের সমারোহ নিয়ে ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। প্রত্যেক ঋতুর মতো শীতও একটি বৈশিষ্ট্যমন্ডিত এদেশে একটি ঋতু। হেমন্তের প্রস্থানে শীত তার আগমনী বার্তা দেয় । কুয়াশার চাদরে ঢেকে যায় প্রকৃতি। কুয়াশার ফাঁকে সকাল বেলা মিষ্টি রোদের ঝলকানি দেয়। শীতের আগমনীতে টাটকা খেজুরের রসে জমে ওঠে শীতের আমেজ।অতীতে শীতকাল পড়ার সাথে সাথে প্রতি বছর খেজুরের গাছ থেকে রস কাটার ধুম পড়ে যেত গাছিদের মাঝে।প্রত্যেক বাড়িতে সকাল বেলা এক গ্লাস টাটকা খেজুরের রস খাওয়ার জন্য সবাই আগ্রহে থাকত । খেজুরের রস চুলায় জালিয়ে গুড় বানানোর গন্ধে চারদিকে মৌ মৌ করত। গৃহিণীরা খেজুরের রস দিয়ে পায়েস ,পিঠা পুলি বানানোর কাজে ব্যাস্ত সময় কাটাতেন। খেজুরের রস ডোঙায় জাল দিয়ে গুড় বানিয়ে মুড়ির মোয়া তৈরি করে খেত ছোট থেকে বয়স্করা। তবে বর্তমানে এদৃশ্য এখন আর সচরাচর কালের বিবর্তনে হারিয়ে গেছে। বরিশালের বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব সলিয়াবাকপুর গ্রামের পথিমধ্যে দেখা যায় এক গাছে খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য গাছ কাটছেন। কথা হয় গাছি আব্দুল হাকিম শিকদারের সাথে তিনি বলেন, ৪০ বছর থেকেই আমি এই খেজুর গাছের রস সংগ্রহ কাজ করার কাজে যুক্ত। এক সময় এই অঞ্চলে কয়েক হাজার গাছ ছিল কিন্তু এখন এই ওয়ার্ডে অল্প কিছু গাছ রয়েছে। আমার সাথে অনেক গাছিরা গাছ কাটত।যা থেকে শত শত হাঁড়ি রস পাওয়া যেত।ঐ সময় রস ছিল খুবই সুস্বাদু।প্রত্যেক বছরের ন্যায় এ বছর ২০টি গাছ কাটছি এখন পর্যন্ত। অনেক গাছ মরে গেছে এখন বিক্রি হচ্ছে ইট ভাটায় ও জ্বালানি কাজে। এখন খেজুর গাছ বেশি একটা নাই বললেই চলে। তিনি আরো বলেন, ৪০বছর পূর্বে হাঁড়ি প্রতি রস আট আনা থেকে দশ আনায় বিক্রি করেছি। এখন ৩০০ টাকায় হাঁড়ি বিক্রি করেও পরিবারের দুঃখ ঘোচছেনা।কারণ বর্তমানে অনেক গুলো গাছ কেটে ও রস হয় তিন থেকে চার হাড়ি ।তা থেকে মালিক পক্ষকে অর্ধেক দিয়ে তেমন কোন লাভ হয়না। আজকাল জিনিস পত্রের যে দাম তাতে আমাদের মত গরীব মানুষের কিছু হয়না । কোন মতে বেঁচে থাকা।এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা কৃষি অফিসার মোঃ মাহফুজুল রহমানের সাথে মুঠোফোনে কথা হয় তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি তে আমরা খেজুর গাছ ও তালগাছকেও প্রাধান্য দিয়েছি ।করোনা থাকার কারণে এ দু বছর কাজ একটু থেমে ছিল। তবে এ বিষয়ে আমরা সব সময়েই অবগত আছি। গ্রাম বাংলার খেজুর গাছ রোপণে রাস্তার পাশে ফাঁকা জায়গায় যদি কেউ গাছ লাগাতে চায় তাহলে আমরা সহযোগিতা করব।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • নড়াইলের উৎপাদিত শসা এখন  দেশের বিভিন্ন স্থানে সরবরাহ

    নড়াইলের উৎপাদিত শসা এখন দেশের বিভিন্ন স্থানে সরবরাহ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের উৎপাদিত শসা এখন দেশের বিভিন্ন স্থানে সরবরাহ।
    নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের শসা বাজার থেকে প্রতিদিন স্থানীয়ভাবে উৎপাদিত শসা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এটি দেশের অন্যতম বড় শসার বাজার হিসেবে ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে খুব ভোর থেকেই সরগরম হয়ে ওঠে এই বাজার। সদর উপজেলার প্রায় ৩০ গ্রামের কৃষক এই বাজারে শসা নিয়ে আসেন। প্রতিদিন প্রায় কোটি টাকার শসা বেচাকেনা হয় বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।
    নড়াইল ছাড়াও ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা শসা সংগ্রহ করেন। প্রতিদিন সকাল ৬টা থেকে বাজার পুরোদমে শুরু হয়ে চলে তিন থেকে চার ঘণ্টা। প্রায় তিন বছর আগে রমরমা এ শসা বাজার শুরু হয়।
    ভোরের আলো ফোটার আগেই এ বাজারে পাইকারি দরে বিক্রি হয় প্রায় কোটি টাকার শসা। দরদাম করে কৃষকের কাছ থেকে শসা কিনেন পাইকাররা। এরপর তা চলে যায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে। সারা বছরই এই এলাকার অসংখ্য মৎস্য ঘেরের পাড়ে চাষ হয় শসা। জেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা যায়, এ বছর জেলায় ১৭৫ হেক্টর জমিতে শসা ও ক্ষীরা চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে ২৫ হেক্টর বেশি। জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত শসা লাগানোর উপযুক্ত সময়। আড়াই মাসে শসা তোলা যায়। এ শসা চলবে পুরো ডিসেম্বর মাস।
    সরেজমিনে দেখা যায়, চারদিকে সবুজের সমারোহ। রাস্তার পাশে বিস্তীর্ণ বিলজুড়ে শুধুই শসা খেত। শসা চাষ পালটে দিয়েছে সদর উপজেলার ৩০ গ্রামের চিত্র।
    মির্জাপুর গ্রামের কৃষক আদিত্য বিশ্বাস বলেন, দুই বিঘা জমিতে শসা চাষ করে তার খরচ হয় ২০ হাজার টাকা। তিন মাসে শসা বিক্রি করেছেন লক্ষাধিক টাকা। শসা চাষ করে তিন গুণ লাভ পেয়েছেন।
    শুধু আদিত্য বিশ্বাস নন, শসা চাষ করে হাজার হাজার কৃষক লাভবান হয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের নড়াইলের উপপরিচালক দীপক রায় বলেন, ‘এ জেলার মাটি কৃষির জন্য খুবই উপযোগী। অন্য ফসলের তুলনায় মাছের ঘেরের পাড়ে শসা চাষ লাভজনক হওয়ায় এ জেলায় দিন দিন শসা চাষ বাড়ছে।’
    বিছালী ইউনিয়নে গড়ে ওঠা শসা বাজারের সভাপতি অ্যাড. অচীন চক্রবতী বলেন, বাজারে প্রতিদিন কোটি টাকার বেচাকেনা হয়।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পানছড়িতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

    পানছড়িতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই দিন ব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১২ ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে ও পূজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থানীয় সরকার উপপরিচালক নাজমুন আরা সুলতানা। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃসাজেদুর রহমান।এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ আহসান হাবীব,সিনিয়র সায়েন্টিফিক অফিসার ইনস্টিটিউট অব ন্যাশনাল এনাইটিক্যাল রিচার্স এন্ড সার্ভিস ( আই এনএআরএস) বিসিএসআইআর ড.মোঃ হুমায়ন কবির।

    এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা , উপজেলা মৎস্য কর্মকর্তা,কৃষি কর্মকর্তা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় ১২ ডিসেম্বর সোমবার এনজিও বিষয়ক উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সকাল ১০টায় ইউএনও ফাতিমা আজরিন তন্বী সভাপতিত্ব করেন। এসময় নবাগত ইউএনওকে এনজিও সমন্বয় পরিষদের পক্ষে থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত বানারীপাড়ায় কর্মরত সংস্থা প্রধানগণ স্ব স্ব পরিচিতি এবং কার্যক্রম উপস্থাপন করেন। সভায় আলোচনা করেন সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সভার সঞ্চালক ও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, কারিতাস এরিয়া ম্যানেজার আবু হানিফ, ব্র‍্যাকের লিপী ঘরামী, আশার ম্যানেজার মোঃ আজম, গ্রামীন সমাজের ম্যানেজার মোঃ জাকির হোসেন, জাগরণী চক্রের মোঃ খাইরুল ইসলাম, কোডেক ম্যানেজার মোঃ জাকির হোসেন, বুরো ম্যানেজার মোঃ রহিম শিকদার, রুপান্তরের বিলকিস খানম প্রমূখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • বানারীপাড়া ডিগ্রি কলেজের নতুন সভাপতি আনিসুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বানারীপাড়া ডিগ্রি কলেজের নতুন সভাপতি আনিসুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি ॥ বানারীপাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ডেসকোর পরিচালক আনিসুর রহমান কলেজ শিক্ষক, কমিটির সদস্যদের সাথে ১১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় মতবিনিময় করেন। কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমসহ শিক্ষকরা এসময় তাকে ফুলেল শুভেচ্ছায় জানান। নতুন সভাপতি বলেন, ঐতিহ্যবাহী বানারীপাড়া ডিগ্রি কলেজকে মডেল কলেজ এবং বিশ্ব বিদ্যালয় কলেজে উন্নীত করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষিত
    এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি বলেন, এরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিণির্মান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুন-উর-রশিদ স্বপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়ার সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সাইফুল ইসলাম শান্ত ও মাষ্টার সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মাষ্টার, কলেজের উপাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন খান।#

    বানারীপাড়ায় এনজিও বিষয়ক উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    বানারীপাড়া প্রতিবেদক।।
    সোমবার ১২ ডিসেম্বর বানারীপাড়ায় এনজিও বিষয়ক উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সকাল ১০ ইউএনও ফাতিমা আজরিন তন্বী সভাপতিত্ব করেন। এসময় নবাগত ইউএনওকে এনজিও সমন্বয় পরিষদের পক্ষে থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত বানারীপাড়ায় কর্মরত সংস্থা প্রধানগণ স্ব স্ব পরিচিতি এবং কাযাক্রম উপস্থাপন করেন। সভায় আলোচনা করেন সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সভার সঞ্চালক ও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, কারিতিস এরিয়া ম্যনেজার আবু হানিফ, ব্র‍্যাকের লিপী ঘরামী, আশার ম্যনেজার মোঃ আজম, গ্রামীন সমাজের ম্যানেজার মোঃ জাকির হোসেন, জাগরণী চক্রের মোঃ খাইরুল ইসলাম, কোডেক ম্যানেজার মোঃ জাকির হোসেন, বুরো ম্যানজার মোঃ রহিম শিকদার, রুপান্তরের বিলকিস খানম। প্রমূখ#