Author: desk

  • ময়মনসিংহে ম্যাজিস্ট্রেট মাসুদ রানার অভিযানে ৬মামলায় জরিমানা ১৩ হাজার ১শ টাকা

    ময়মনসিংহে ম্যাজিস্ট্রেট মাসুদ রানার অভিযানে ৬মামলায় জরিমানা ১৩ হাজার ১শ টাকা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। একই দিনে নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করায় ভবন মালিককে জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (১৩ডিসেম্বর)দুপুরে পরিচালিত এক অভিযানে ৬ মামলায় ১৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সিটি করপোরেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ ও সিটি করপোরেশনের নিয়ম নীতি তোয়াক্কা না করে নকশা বিহীন ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নিয়মিত ও ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে সানকিপাড়া শেষ মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার ভ্রাম্যমাণ আদালত ফুটপাতে দোকান বসানো,মালামাল রাখা, নির্মাণ সামগ্রী রেখে নির্মাণ কাজ চালিয়ে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও জরিমানা আদায় করেন।

    এ সময় অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করায় ১ ভবন মালিকের বাড়তি অংশ ভেঙে দেয়া হয় এবং ১ টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    জয়নুল আবেদিন পার্কে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় ৫ মামলায় ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সানকিপাড়ায় ফুটপাতের উপর নির্মিত অবৈধ স্থাপনাও উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় রাস্তা ও ফুটপাতের উপর রাখা সব মালামাল জব্দ করে নিস্পত্তি করা হয়েছে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসদু রানা জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গত কয়েক মাসিক মিটিংয়ে শহরের ফুটপাত দখল ও সিটি করপোরেশনের অনুমোদন বিহীন বহুতল ভবন নির্মাণের বিষয়টি ধারাবাহিক আলোচিত হয়ে আসছে। দখলের কারণে নগরীতে জন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয় এবং অননুমোদনহীন ভবনের কারণে ঝুকিতে থাকতে হয় নগরবাসীর, তাই এ অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি। ফুটপাত দ্রুতই দখল মুক্ত করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত না করা হলে অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। ফুটপাত ও রাস্তা বেদখলমুক্ত করতে এবং অনুমোদনহীন ভবন ভাঙতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।

    অভিযান চলাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে ভারতীয় ৫২বোতল মদসহ ১জনকে গ্রেফতার  করেছে পুলিশ

    ময়মনসিংহে ভারতীয় ৫২বোতল মদসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ

    ময়মনসিংহে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে
    গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম তাইজ উদ্দিন।

    সেমবার (১২ ডিসেম্বর ) কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা মাকসুদা প্লাজা(হোটেল লি মেরিয়ান) ৪র্থ তলা বিল্ডিংয়ের সামনে থেকে এস আই জহির অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ৫২(বায়ান্ন) বোতল বিদেশী মদ ROYAL STAG BLENDED WHISKY উদ্ধার করেছে পুলিশ।

    কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেপ্তারকৃত তাইজ উদ্দিন একজন চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে ভারতীয় মদসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পুলিশও মাদকসহ তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।সোমবার ১২ ডিসেম্বর তারিখে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা মাকসুদা প্লাজা(হোটেল লি মেরিয়ান) ৪র্থ তলা বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর ভারতীয় তৈরি ROYAL STAG BLENDED WHISKY আমদানী নিষিদ্ধ ৫২(বায়ান্ন) বোতল বিদেশী মদ বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের এস আই জহির সঙ্গীও ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩৭৫ মিঃলি ৫২বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় তাইজ উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।

  • পটিয়ায় নজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ

    পটিয়ায় নজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ

    নিজস্ব প্রতিনিধি,পটিয়া॥ পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে
    খাদ্য সামগ্রী ও বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে
    উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকার মাঠে ১৫০ পরিবারকে খাদ্য
    সামগ্রী ও বীজ বিতরণ করা হয়। স্থানীয় বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেমের
    সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন নজির আহমদ
    দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মো. মোরশেদ।
    বিশেষ অতিথি ছিলেন- কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আলী, গাজী
    আলী আজগর, ফাউন্ডেশনের মুখপাত্র ইউসুফ খান, অর্থ সচিব নজরুল ইসলাম,
    দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের। আলোচনা সভা শেষে
    কাশিয়াইশ ইউনিয়নের ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বিভিন্নজাতের বীজ
    বিতরণ করা হয়।
    বক্তারা বলেন- নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন
    চৌধুরী জীবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলার ১৭ ইউনিয়ন ও
    একটি পৌরসভায় খাদ্য সামগ্রী, বিভিন্ন জাতের বীজ বিতরণ ছাড়াও অসুস্থ রোগীর
    চিকিৎসায় সহযোগিতা করছেন। যা চলমান থাকবে।

  • ধামইরহাটে জেলা শিক্ষা অফিসার কর্তৃক বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন-শিক্ষার্থীদের বিশেষ নির্দেশনা প্রদান

    ধামইরহাটে জেলা শিক্ষা অফিসার কর্তৃক বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন-শিক্ষার্থীদের বিশেষ নির্দেশনা প্রদান

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে উপজেলা সদরে একমাত্র স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়’ পরিদর্শন করেছেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার, দিয়েছেন শিক্ষার্থীদের বিশেষ দিক নির্দেশনা।

    ১৩ ডিসেম্বর বেলা ১১ টায় নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান ধামইরহাটের এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের চৌকষ প্রধান শিক্ষক মোছাঃ ছাবিহা ইয়াছমিন। এ সময় জেলা শিক্ষা অফিসার এসেম্বলীতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিজ স্বাস্থের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়াও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থা, সুষ্ঠু পরিবেশ, বার্ষিক ও বোর্ড পরীক্ষার ফলাফল ও উল্লেখযোগ্য পরিমান জিপিএ-৫ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। সব শেষে বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলদ বৃক্ষ (আম গাছের চারা) রোপন করেন জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান। এ সময় জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আবু সাঈদ, ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, জগদল আদিবাসী স্কুল ও কলেজের সিনিয়র প্রভাষক ও উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ, রবিউল ইসলাম, ইলিয়াস মার্ডি, দানিয়েল পূর্তি, নাদিরা পারভীন, আব্দুর রউফসহ সকল শিক্ষাবৃন্দ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • বরগুনার তালতলীতে কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির মিছিল

    বরগুনার তালতলীতে কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির মিছিল

    বরগুনা প্রতিনিধি।।
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরগুনার তালতলী উপজেলা বিএনপি। পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেন নিহতের বিচার দাবি করা হয়।

    মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম হকের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়।
    তালতলী উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম হক বিক্ষোভ মিছিলে বলেন, ৯ ডিসেম্বর অন্যায়ভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে আটক করা হয়েছে এছাড়াও গত কয়েকদিনে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।

    তিনি আরও বলেন, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেনকে হত্যা করা হয়েছে। দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুল কাদের জোমাদ্দার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বাচ্চু মোল্লা, সাধারন সম্পাদক মৃধা রিয়াজ ও উপজেলা যুবদলের আহবায়ক সদস্য শাহরিয়ার আহমেদ নাঈম সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • সুজানগরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

    সুজানগরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ‘প্রগতিশীল প্রযুক্তি,অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনার সুজানগরে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার উপজেলা পরিষদ হলরুমে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, বর্তমানে ঘরে ঘরে প্রতিটি মানুষ ভোগ করছে ডিজিটাল বাংলাদেশের সুবিধা। দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ডিজিটাল উন্নয়ন স্পর্শ করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার সফলভাবে বাস্তবায়নের পর সরকার এখন নতুন কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট সিটিজেন,স্মার্ট ইকোনমি,স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি-এ চার মূলভিত্তির ওপর গড়ে উঠবে ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্র্ট বাংলাদেশ বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • ঝিনাইদহে মাটিখেকোদের মাটির ব্যবসার কৌশল বদল

    ঝিনাইদহে মাটিখেকোদের মাটির ব্যবসার কৌশল বদল

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলা জুড়ে আবারো শুরু হয়েছে অবৈধ মাটিকাঁটার রমরমা ব্যাবসা। মূ়লত শীত মৌসুম শুরু হলেই শুরু হয়ে যায় মাটি বিক্রয় এই ব্যাবসা। বিভিন্ন অজুহাতে আর কৌশলে চলে এই মাটির ব্যাবসা। কোনভাবেই থামানো যাচ্ছে না এই মাটি ব্যবসায়ীদের। ঝিনাইদহ জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে মাটি কাঁটার বহু অবৈধ সিন্ডিকেট। এর আগে প্রশাসনের অনুমতি বিহীন ফসলি জমিতে জমির মালিকদেরকে ভুল বুঝিয়ে নানা কৌশলে জমিতে ভালো ফসল না হওয়ার কথা বলে পুকুর খনন করে চালিয়েছে মাটির ব্যাবসা। তখন মাটিখেকোরা জমির মালিকদের বুঝিয়েছে যে জমিতে ধান চাষের বদলে পুকুর খনন করে মাছ চাষ করলেই বেশি লাভ করা যায়। আর এই লোভে কিছু জমির মালিকেরা অতিউৎসাহী হয়ে যত্রতত্র ভাবে পুকুর খনন করে ফেলে।তবে ঝিনাইদহ জেলা জুড়ে অধিকাংশ পুকুর সঠিক পরিকল্পনা বিহীন খনন করা হয়। সেই সাথে ফসলি জমির মাটের মাঝখানে বিদ্যুৎ সংযোগ না থাকায় পানির অভাবে মাছ চাষ করা এখন আর সম্ভব হয়ে উঠছে না। আর এ কারণেই পুকুর গুলো পলি পড়ে ভরাট হতে চলেছে। আর ফসলি জমির ভিতরে পরিকল্পনা বিহীন পুকুর খননের ফলে ফসলের মাঠের চারিদিকে বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সেজন্য কৃষকের ফসল উৎপাদনের সমস্যা দেখা দেওয়ায় স্থানীয় মাঠ প্রশাসন নড়েচড়ে বসে। ফসলি জমি রক্ষার্থে স্থানীয় ভূমি অফিস, এসিল্যান্ড অফিসার, উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে জেল জরিমানা শুরু করে। প্রশাসনের এরকম শক্ত ভূমিকা দেখে মাটিখেকরা তাদের নতুন কৌশল অবলম্বন করে। বর্তমানে মাটি ব্যবসায়ীদের নতুন কৌশল হলো। কৃষকের উঁচু জমি সমান করার কথা বলে ধানী জমি তৈরি করে দেবে বলে অনেক জমির মালিকের টাকার লোভ দেখিয়ে শুরু করেছে এই মাটির ব্যাবসা। অনুসন্ধানে জানাযায় কৃষকের জমি সমান করার কথা বলে মাটিকাটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। অথচ কৃষি ইনস্টিটিউট এর গবেষণায় দেখা যায় কৃষি জমির মাটির উপরিভাগের অংশ ফসলের জন্য সবচেয়ে বেশি উপযোগী যাকে বলে (টপ সয়েল)। এছাড়া জমির উপরের অংশে পলি জমে থাকার কারণে মাটির উর্বরতা বেশি বৃদ্ধি পায়। জমির উপর অংশ থেকে মাটি কাটলে জমির উর্বরতা নষ্ট হয়। স্থানীয়রা অভিযোগ করেন, মাটির ব্যাবসার কারণে গ্রামগঞ্জের রাস্তায় রাতে কিংবা দিনে দাঁপিয়ে বেড়াচ্ছে বড়,বড় ড্রাম ট্রাক,লড়িট্রাক্টর। আর এসব অনুমোদনহীন গাড়ি চলাচলের কারণে রাস্তায় ঘটছে নানা রকম দুর্ঘটনা পাকা রাস্তাঘাট ভেঙ্গেচুরে যাচ্ছে শিশুরা ভয়ে আতংকে থাকছে। গোপন অনুসন্ধানে জানাযায়, মাটি কাঁটার ব্যাবসা ব্যাপক লাভজনক হওয়ায় কারণে এই ব্যাবসার নিয়ন্ত্রণ করে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি থেকে শুরু করে স্থানীয় চেয়ারম্যান মেম্বার এবং অনেক স্থানীয় রাজনৈতিক নেতারা। এছাড়া ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে মাটি কাঁটার ব্যাবসা চালিয়ে আসছে বছরের পর বছর এই মাটিখেকোরা। কিন্তু বর্তমান সরকারি ভূমি আইনে অনুমতিবিহীন জমির মাটিকাটা সম্পূর্ণ নিষেধ। ভূমি আইনে জেল-জরিমানার বিধান রয়েছে অবৈধভাবে মাটি বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে। সরোজমিনে প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা যায়, ঝিনাইদহ জেলার সকল ইউনিয়নের অধিকাংশ গ্রামেই চলছে নানা কৌশলে মাটি কাঁটার অবৈধ ব্যবসা। তবে ঝিনাইদহের সদর থানার, সাগান্না,মধুহাটি সাধুহাটি ইউনিয়ন মাটি কাটার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এছাড়া ঘোড়শাল,নলডাঙ্গা,ফুরসন্ধি,কালিচরণপুর ইউনিয়নে একই চিত্ত। ওই সব এলাকার সকল ফসলের মাঠেই এখন মাটি ব্যবসায়ীদের অবাধ বিচরণ। এসব এলাকায় প্রশাসনের এখনই শক্ত হস্তক্ষেপ না করলে ভবিষ্যতে কৃষি জমির ব্যাপক সংকটে পড়তে হবে বলে অভিযোগ করেন স্থানীয়রা। জেলার কোটচাঁদপুর উপজেলায় দৌড়া এবং কুশনা ইউনিয়নে তিন ফসলি জমি নষ্ট করে পুকুর খনন ও মাটি ব্যাবসা চলছে ভরপুর ভাবে। এছাড়া মহেশপুরের উপজেলার বিভিন্ন এলাকায় চলছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন আর মাটির ব্যবসা। জেলার কালীগঞ্জ উপজেলার জামাল, রাখালগাছি,ত্রিলোচনপুর ইউনিয়নে থেমে নেই মাটির ব্যাবসা। হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি নষ্ট করে চলছে মাটি কাটার মহাউৎসব। ধানী জমি নষ্ট করে পিছিয়ে নেই শৈলকূপা উপজেলার মাটি ব্যাবসায়ীরা সেখানে একই চিত্র কৃষি জমি ধ্বংস করে চলছে মাটিকাটার ব্যাবসা।আর অবৈধ মাটি ব্যবসায়ীদের এসব মাটি চড়া দামে কিনে নেন ইট ভাঁটা মালিকেরা। এবিষয়ে জেলার স্থানীয়রা মাননীয় জেলা প্রশাসকের নিকট দাবি জানান, তিনি অতিদ্রুত শক্ত আইনগত পদক্ষেপ নিয়ে মাটি সিন্ডিকেট এর হাত থেকে ফসলি জমি রক্ষা করে মাটি কাঁটা বন্ধ করবেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ডিমলায় সরকারী রাস্তার সাইড কর্তন দেখার কেউ নেই

    ডিমলায় সরকারী রাস্তার সাইড কর্তন দেখার কেউ নেই

    মোঃ শাহিনুর রহমান,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রালয়ের অর্থায়নে উপজেলা প্রকল্পবায়ন এর আয়োজনে, ৩ নং ডিমলা সদর ইউনিয়ন সহায়তায় সম্প্রতি কর্মসৃজন কাজের উদ্বোধ করা হয়।

    এরই ধারাবাহিকতায় নীলফামারী ডিমলা উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর তিতপাড়া মিয়া পাড়া জনৈক আবুল কালাম আজাদ এর মুদির দোকানের সামনে সরকারী (রেকর্ডি) রাস্তার সাইড কেটে রাস্তার মাঝ খানে মাটি ফেলে রাস্তা বাঁধার কাজ চলছে। রাস্তার সাইড কেটে রাস্তাটিকে চিকন করার কি রহস্য, আর কেন বা এ অনর্থক কাজ করা হচ্ছে, এলাকাবাসির বিষয়টি নজরে আসলে কর্মসৃজন লেবারদের সঙ্গে কথা হলে তারা বলেন আমাদের মেম্বার যেভাবে করতে বলেছে আমরা সেভাবে করছি।

    এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য হাসানুর রহমান এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

    স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার অঙ্গীকার গ্রাম হবে শহর এই স্বপ্ন কে বাস্তরুপ দিতে গ্রামের অধিকাংশ রাস্তা পাকা করেছেন। বাদবাকি রাস্তার আইডি প্রসেসিং এর কাজ চলছে। সেখানে রাস্তার সাইড কর্তন করে চিকন করা হচ্ছে অথচ দেখার কেউ নেই। এ বিষয়ে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান এর সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি সংশ্লিষ্ট ইউপি সদস্য কে অবগত করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

    মোঃ শাহিনুর রহমান
    ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

  • সুজানগর জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন

    সুজানগর জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। হাজারী লুৎফন নাহারকে সভাপতি ও শারমিনা চৌধুরীকে সাধারণ সম্পাদক করে উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেছেন জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলা শাখার সভাপতি পুর্ণিমা ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেরুন নেছা শাহজাহান । কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন লাভলী আক্তার,আলেয়া খাতুন ও শিল্পী, যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শারমিন আক্তার শিমু,অধ্যাপিকা আয়শা খাতুন ও শারমিন মনি, সাংগঠনিক সম্পাদক হয়েছেন লিপি খাতুন,সহ সাংগঠনিক সম্পাদক খাদিজা খাতুন ও মর্জিনা খাতুন, কোষাধ্যক্ষ মরিয়ম খাতুন, প্রচার সম্পাদক সীমা খাতুন, দপ্তর সম্পাদক শিরিন আক্তার, সহ দপ্তর সম্পাদক আসরা খাতুন, আইন বিষয়ক সম্পাদক মেহেরিন নাহার। এছাড়া সদস্যবৃন্দের মধ্যে রয়েছেন কোহিনুর আক্তার, মর্জিনা আলম,সুবর্না হালিম,রোকেয়া খাতুন,জাকিয়া হালিম, শাপলা খাতুন,রোজিনা খাতুন ও শাহানারা প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নাচোলে জাতীয সামাজিক নিরীক্ষা কার্যক্রম উপস্থাপন ও আলোচনা সভা

    নাচোলে জাতীয সামাজিক নিরীক্ষা কার্যক্রম উপস্থাপন ও আলোচনা সভা

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় সামাজিক সেবা কার্যক্রমে দরিদ্র মানুষের জন্য বরাদ্দ বৃদ্ধি ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনা বিষয়ে, সামাজিক নিরীক্ষা কার্যক্রম উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে নাচোল সদর ইউনিয়ন পরিষদ চত্বরে, হেকস্/ইপার এর সহযোগিতায় ও রিভাইভ প্রকল্প, ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম।
    এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রৌফ, বীর মুক্তিযোদ্ধা বিপেন মাহাতো, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মোঃ আলতাফুর রহমান, নাচোল উপজেলা অফিসার প্রহল্লাদ রায়, সিডিও মোসাঃ মেহেরুন নেহা, শ্যামলী রাণী, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইমাম, উপকার ভোগী সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।