Author: desk

  • সুজানগরে চিংড়ি মাছে বিষাক্ত জেলি দিয়ে ওজন বৃদ্ধি, ব্যবসায়ীর জরিমানা

    সুজানগরে চিংড়ি মাছে বিষাক্ত জেলি দিয়ে ওজন বৃদ্ধি, ব্যবসায়ীর জরিমানা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর পৌর বাজারে চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে বিক্রির অভিযোগে মহিদুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(১৪ ডিসেম্বর) দুপুরে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, মাছে ক্ষতিকারক জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে বিক্রি করায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এদিন বিভিন্ন অপরাধে সুজানগর পৌর বাজারের দুই হোটেল ব্যবসায়ীকে ১২ হাজার ও একটি বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত বলেও জানান তিনি। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, খালি চোখে দূর থেকে দেখলে বোঝা যাবেনা যে চিংড়ি মাছে ক্ষতিকারক জেলি আছে কিনা। এর জন্য কাছে গিয়ে দেখতে হবে। তবে নিশ্চিত হতে হলে চিংড়ি মাছের মাথা ভেঙ্গে তারপর দেখতে হবে যে সেখানে কোন তরল পদার্থ আছ কিনা। যদি চিংড়ি মাছ প্রাকৃতিক হয়ে থাকে তাহলে মাথা ভাঙ্গার পরও সেখানে থাকা দ্রব্যগুলো সহজেই ছড়িয়ে পড়বে না। আর যদি মাছে জেলি দেয়া থাকে তাহলে মাথা ভাঙ্গার সাথে সাথে সেখানে আলগা একটি বস্তু দেখা যাবে, নিচু করে ধরলে সেটা সবটা বেরিয়ে আসতে চাইবে। তখন দেখেই বোঝা যাবে যে আলাদা কোন বস্তু সেখানে প্রবেশ করানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চিংড়ি মাছের ভিতরে যে জেলি পাওয়া যায় তা পুরোটাই প্লাস্টিক। এছাড়া সাগু বা অনেক সময় সাথা পাথর এবং ধাতব পদার্থও পাওয়া যায়। আর এগুলো খেলে কিডনি ও পাকস্থলীর জটিলতা তৈরি হতে পারে। পাথর এমনিতেই হজম হয়না। সেটা পাকস্থলীতে গিয়ে জমে থাকে। যার কারণে এক ধরণের অস্বস্তি এবং পাকস্থলীর প্রদাহ তৈরি করে। জেলির যে কেমিকেল সাবস্ট্যান্স সেটা একেবারেই ডাইজেস্ট হবে না। এটা পাকস্থলীতে থেকে ক্ষতিসাধন করতে পারে এবং এটা কিডনির জন্য ক্ষতিকর। খাবারের সাথে যেকোন অপ্রত্যাশিত বস্তু যা খাবার নয় সেটা থাকাটাই ক্ষতিকর। তাই শুধু চিংড়ি মাছ নয় যেকোন মাছ কেনার আগে আমাদের সচেতন হওয়া উচিত ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • বগুড়ায় সোনাতলা পিটিআই এ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

    বগুড়ায় সোনাতলা পিটিআই এ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

    প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), সোনাতলা বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর, বুধবার দুপুর ১.০০মি. পিটিআই হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
    প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), সোনাতলা, বগুড়া এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের এর আয়োজন করা হয়। পিটিআই সুপারিনটেনডেন্ট জনাব মোসাম্মৎ নার্গিস আখতার এর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সুপারিনটেনডেন্ট জনাব মোঃ ইকবাল রাজ্জাক সিদ্দিকী, ইন্সট্রাক্টর (সাধারণ) জনাব আবুল কাশেম, ইন্সট্রাক্টর (সাধারণ) জনাব মঞ্জুর মোর্শেদ এবং অন্যান্য ইন্সট্রাক্টরবৃন্দ।
    আলোচনা সভায় অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন- ১৪ ডিসেম্বর বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তান এবং তাদের সহযোগীরা কাপুরুষের পরিচয় দিয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে তারা আমাদের জাতিকে মেধাশূণ্য করে দিতে চেয়েছিলো। কিন্তু তা পারেনি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে আমরা লাখো বুদ্ধিজীবী পাবো এ বিশ^াস রাখি। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করছেন বলেও অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন।
    অতিথিবৃন্দের বক্তব্য শেষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

  • মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

    মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন বুধবার (১৪ ডিসেম্বর) ২০২২ স্থানিয় সময় ১১টায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বানী পাঠ করেন যথাক্রমে জনাব আব্দুস সালাম ও মিজ শিরিন ফারজানা ।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার জন্য শহিদ বুদ্ধিজীবীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে কাজ করা রাজাকার আলবদর ও তাদের দোসরদের জাতী সবসময় ঘৃনা করে যাবে।
    তিনি শহিদ বুদ্ধিজীবীদের ত্যাগের বিষয়টি নিজেদের মাঝে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলাদেশে রুপান্তর করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে শহিদ বুদ্ধিজীবী দিবস সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।

    পরিশেষে অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের মিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের কামারখন্দে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন  মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের কামারখন্দে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে ( র‌্যাব) নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ১৩/১২/২০২২ ইং তারিখ সন্ধ্যা ০৫ঃ৫০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন জামতৈল রেল ষ্টেশনের ১৫০ গজ সামনে ষ্টেশন হইতে থানা মুখী রাস্তার সিএনজি ষ্ট্যান্ডের পিছনে একটি অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ ১) মোঃ সাব্বির রায়হান@রানা(২৫), পিতা-মোঃ দুলাল হোসেন, সাং-বরুয়াল , থানা-হরিপুর, ২) মোঃ সাহিন(২৭), পিতা-মোঃ ইনছান আলী, সাং-মুসলিমপুর, থানা-ঠাকুরগাঁও, উভয় জেলা-ঠাকুরগাঁও।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ

    মোবা-০১৭৭৭৭১১২৫৮

  • ঝিনাইদহ থেকে  ৩ বছরে ২৪ হাজার মানুষ বিদেশ গেছেন

    ঝিনাইদহ থেকে ৩ বছরে ২৪ হাজার মানুষ বিদেশ গেছেন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    শিল্পে অনুন্নত ঝিনাইদহ জেলা থেকে বিদেশ যাওয়ার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই জেলা থেকে প্রতি মাসে শত শত বেকার যুবক কর্মসংস্থানের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন। ফলে পাসপোর্ট অফিস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসি কল্যান ব্যাংক ও কারীগরি প্রশিক্ষক কেন্দ্রে প্রতিদিন শিক্ষিত, অর্ধশিক্ষত ও নিরক্ষর বেকার যুবকরা ধর্না দিচ্ছেন। বাংলাদেশে কর্মসংস্থানের অভাব এবং দারিদ্রতার কারণেই অনেকে বিপদজনক পথ পাড়ি দিয়ে উন্নত দেশে যাওয়ারার পথ বেছে নিচ্ছেন বলেও অভিযোগ। এতে অনেকের অকাল মৃত্যু ঘটছে। তথ্য নিয়ে জানা গেছে, ২০১৫ সালের পর থেকে এ পর্যন্ত হরিণাকুন্ডু ও ঝিনাইদহ সদর থানার বিভিন্ন গ্রাম থেকে অন্তত ২৫ জন মানুষ সাগর পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার তথ্য আছে। এর মধ্যে হরিণাকুন্ডুর চাঁদপুর ও সড়াবাড়িয়া গ্রামের ৮জন ও সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ৩ জন, পিরোজপুর গ্রামের দুইজন, মিয়াকুন্ডু গ্রামের ৪জন, মহামায়া ও গাড়ামারা গ্রামের ৮ জনসহ একাধিক যুবক। হরিণাকুন্ডুর শ্রীফলতলা গ্রামের নাবাব আলী শিকদার কলেজে পড়তেন। কিন্তু চোখে মুখে তার চাকরী না পাওয়ার হতাশা ছিল। মনস্থির করেন বিদেশে যাবেন। ঝিনাইদহ কর্মসংস্থান ব্যাংক থেকে ঋন নিয়ে তিনি এখন সৌদি আরবের একটি কোম্পানীতে চাকরী করছেন। নবাব আলীর মতো বংকিরা গ্রামের সুজন বিশ^াস, আব্দুল আলীম ও রোকনুজ্জামানও পাড়ি দিয়েছেন বিদেশে। আব্দুল আলীম জানিয়েছেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির সঙ্গে আয় রোজগারের মিল ছিল না। ফলে স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে ছিলাম। প্রবাসি কল্যান ব্যাংক থেকে ঋন নিয়ে তিনি এখন সৌদি আরব রয়েছেন। ঝিনাইদহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার জানান, বর্তমান বিদেশ গমনেচ্ছুদের মধ্যে মালয়েশিয়া ও সৌদি আরবে যাবার প্রবনতাই বেশি। তিনি বলেন, করোনা মহামারির আগ পর্যন্ত ঝিনাইদহ জেলা থেকে বিদেশে প্রায় ৮০ হাজার মানুষ গেছেন। করোনার কারণে দুই বছর কিছুটা কম ছিল। ১২ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ঝিনাইদহ জেলার এক লাখ চার হাজার ১২৩ জন নাগরিক বিদেশে অবস্থান করছেন। এর মধ্যে ৮৪ হাজার ৫৩৩ জন পুরুষ ও ৯ হাজার ৫৯০ জন নারী রয়েছে। তিনি বলেন, করোনায় সংক্রামনের মাত্রা কমে আসায় গত তিন বছরে চব্বিশ হাজার মানুষ বিদেশে গেছেন। এর মধ্যে বেশির ভাগ মানুষ কাজ নিয়ে মালয়েশিয়া গেছেন। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিল থাকায় কৃষি ও বাগানের কাজ নিয়ে জেলার মানুষ মালয়েশিয়ায় বেশি যাচ্ছেন। গতকাল সোমবার অফিসটিতে দেখা গেছে কয়েক’শ বেকার যুবক ফিঙ্গার দিতে এসেছেন। ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অতিরিক্ত পরিচালক সাখওয়াত হোসেন জানান, প্রতিদিন ঝিনাইদহ জেলা থেকে শতাধিক মানুষ পাসপোর্টের জন্য আবেদন করছেন। এই হার মাসে প্রায় তিন হাজারেরও বেশি বলে তিনি জানান। পাসপোর্টকৃতদের মধ্যে চিকিৎসা বা পড়ালেখার পাশাপাশি বেশির ভাগ যুবক বিদেশে চাকরীর জন্য আবেদন করছেন। এদিকে বেকার যুবকদের ভিসা প্রাপ্তি সাপেক্ষে ঋন সুবিধা দিচ্ছে ঝিনাইদহ প্রবাসি কল্যান ব্যাংক। ভিসা ও জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষন ব্যুারের (বিএমইটি) স্মার্ট কার্ড থাকলে দরিদ্র বেকার যুবকদের বিদেশ যাওয়ার পুরো টাকা বহন করে থাকে প্রবাসি কল্যান ব্যাংক। বিষয়টি নিয়ে ঝিনাইদহ প্রবাসি কল্যান ব্যাংকের ব্যাবস্থাপক এসকে সেফাতি জানান, ঝিনাইদহ জেলায় প্রবাসি কল্যান ব্যাংকের শাখা স্থাপিত হওয়ার পর থেকে চার বছরে প্রায় এক হাজার আটশ যুবকে ঋন সুবিধা প্রদান করা হয়েছে। সে হিসেবে প্রায় ২০ কোটিরও বেশি টাকার ঋন দেয়া হয়েছে। বিদেশ গিয়ে যুবকরা প্রতি মাসেই ব্যাংকের কিস্তি পরিশোধ করছেন বলে তিনি জানান। ঝিনাইদহ কারিগরি প্রশেক্ষন কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ রুস্তম আলী জানান, এই প্রশিক্ষণ কেন্দ্রে থেকে বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখান থেকে স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষন নিয়ে যুবকরা বিদেশে যাচ্ছেন। তিনি বলেন ২০০৬ সালে ঝিনাইদহ কারিগরি প্রশেক্ষন কেন্দ্রেটি চালু হওয়ার পর থেকে ১০টি ট্রেডে দক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষন দেয়া হচ্ছে। ওয়ার্কার হিসেবে যারাই বিদেশে যাবেন, তাদেরই টিটিসি থেকে প্রশিক্ষন নিতে হবে, এটা বাধ্যতামুলক। কারিগরি প্রশেক্ষন কেন্দ্রে থেকে যারাই প্রশিক্ষন গ্রহন করবেন তারা বেকার থাকবে না বলেও জানান অধ্যক্ষ রুস্তম আলী। ঝিনাইদহের মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু বলেন, সাধারণত স্কুলের গন্ডি পেরনো বেকার যুবকদের মাঠের কাজ ছাড়া রুজির রাস্তা না থাকায় বাধ্য হয়ে তারা বিদেশে যাচ্ছেন। এই সুযোগে দালাল-যোগে বিদেশ পাড়ি দিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন অনেকেই। বিদেশে কাজ করতে গিয়ে অনেকে ভাল রোজগার করে ফেরেন ঠিকই, কিন্তু অনেককে আবার প্রতারক দালালদের পাল্লায় পড়ে নিঃস্ব হতে দেখা যায়। তবে এখন অবৈধ পড়ে বিদেশ যাওয়ার প্রবণাতা কমে এসেছে। সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে রেজিষ্ট্রেশন করায় দালালদের দৌরাত্ম্য কমতে শুরু করেছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

    বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা; যথাযথ মর্যাদার মধ্যদিয়ে বুধবার ১৪ ডিসেম্বর বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলার গাভা নরেরকাঠী বধ্যভূমি স্মৃতি স্তম্ভে সকাল ৮ টায় প্রথমে স্থানীয় এমপি মোঃ শাহে আলম, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক, উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে ফুলের শুভেচ্ছা জানান।
    স্মৃতি স্তম্ভের চত্ত্বরে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক সভাপতিত্ত্ব করেন। আলোচনায় অংশ নেন প্রধান অতিথি স্থানানীয় এমপি মোঃ শাহে আলম, মুক্তিযোদ্ধের সময়ে বেস কমান্ডার বেণী লাল দাস গুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, বানারীপাড়া কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, আওয়ামীলীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, অধ্যাপক মোঃ জাকির হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আ: জলিল ঘরামী প্রমুখ।
    একই দিন দুপুরে উপজেলা প্রশাসন পরিষদ মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। উপজেলা নির্বহী অফিসার ফাতিমা আজরিন তন্বী সভাপতিত্ব করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

  • নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত বধ্যভূমি’ সৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

    নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত বধ্যভূমি’ সৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে নড়াইলে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) নড়াইল জেলা জজ আদালতের ২৫ গজ দূরে চিত্রা নদীর পাড়ে অবস্থিত ‘৭১ এর বধ্যভূমি’ সৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। মুক্তিযুদ্ধের নয় মাসে অসংখ্য নারী-পুরুষকে ধরে এনে নড়াইল ডাক বাংলো এবং পানি উন্নয়ন বোর্ডের ডাক বাংলোয় স্থাপিত পাক বাহিনীর ক্যাম্পে নির্যাতন-ধর্ষণের পর চিত্রা নদীর লঞ্চঘাট পল্টুনে নিয়ে গিয়ে জবাই করে, গুলি করে করে হত্যা করার পর নদীতে ভাসিয়ে দেওয়া হত। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সংরক্ষিত করা হয়েছে গনকবর, বদ্ধভুমি এবং স্মৃতিসৌধ। ‘৭১ এর বধ্যভূমি’ সৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা প্রশাসনের পক্ষে মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এড. সুবাস চন্দ্র বোস, নড়াইলের পুলিশ সুপার মোসা: সাদিরা খানম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আনছার ও ভিডিপি কমান্ড্যান্ট, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পঞ্চগড়ে যত্রতত্র  অবৈধভাবে  চলছে গ্যাস সিলিন্ডার ও পেট্রোল জাতীয় পদার্থ বিক্রয়

    পঞ্চগড়ে যত্রতত্র অবৈধভাবে চলছে গ্যাস সিলিন্ডার ও পেট্রোল জাতীয় পদার্থ বিক্রয়

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
    পঞ্চগড় জেলা জুড়ে ব্যাঙ্গের ছাতার নেয় গ্রাম থেকে শহরে এখন এদৃশ্য বিদ্যমান যাদের দেখভাল করার কথা তাদের কোন নজরদারি নেই সরে জমিনে গিয়ে দেখা যায় পান দোকান থেকে শুরু করে মুদির দোকান গ্যাস সিলিন্ডার ও পেট্রোল জাতীয় পদার্থ সরকারের নিয়ম অনুযায়ী লাইসেন্স থাকার কথা থাকলেও নেই কোন লাইসেন্স এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তা ওয়ার হাউজ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ দাঁয় ছাড়া কথা বলেন যে আমরা অনেকে নোটিশ করেছি বাকিটা দেখতেছি।

  • নড়াইলে হিন্দু পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলা আহত ২

    নড়াইলে হিন্দু পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলা আহত ২

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে হিন্দু পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলা দুজনকে পিটিয়ে আহত। নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামের পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বাড়ির দরজা, জানালা, মোটর সাইকেলসহ একটি ইজিবাইক ভাংচুর করে। এসময় দুজনকে পিটিয়ে আহত করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
    ভূক্তভোগী পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহা জানান, ‘সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আমি ইজিবাইকে নড়াইল থেকে বাড়ি আসি। তখন অতর্কিতভাবে ২০/৩০ জন ব্যাক্তি এসে হামলা করে। আমি দ্রুত ঘরে ঢুকে যাই। এসময় হামলাকারীরা বাইরে থেকে আমার ঘরের দরজা-জানালা এবং আমার মটরসাইকেলসহ আমাকে বহনকারী ইজিবাইকটি ভাংচুর করে। এছাড়া ইজিবাইক চালক জঙ্গল গ্রামের খায়রুল ও আমার সহকারী হালিমকে মারধর করে। হামলাকারীদের মধ্যে একই গ্রামের ইমন (২৬), বাধন (৩০), খালিদ (২৫), মিঠু (৩৫), বিপ্লব (২৫) সহ ৬/৭জনকে চিনতে পেরেছি। তাৎক্ষণিকভাবে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জকে ফোন করে জানানো হয়।
    হামলার কারন সম্পর্কে বিশ্বজিৎ সাহা বলেন, ‘আমি একজন পল্লী চিকিৎসক। এলাকায় চিকিৎসা সেবা দেই। ৩ মাস আগে একই গ্রামের হবিবর মোল্যার ছেলে ইমন আমার কাছে চাঁদা দাবি করেন। তখন বিষয়টি নড়াইল সদর থানায় অভিযোগ করি। বিষয়টি নড়াইল সদর থানার এসআই শাফায়েত হোসেন ও চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়ার মধ্যস্থতায় নিরসন হয়। ধারণা করছি ওই ঘটনার রাগের বহিঃপ্রকাশ হিসেবে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমার পরিবার নিয়ে এখন নিরাপত্তাহীনতায় আছি।
    বিশ্বজিৎ সাহার স্ত্রী টুম্পা সাহা বলেন, সন্ত্রসীরা আমাদের ঘরবাড়ি কুপিয়ে নষ্ট করে এবং গুলি করার ভয় দেখায়। আমরা হিন্দু সম্প্রদায়। আমরা এখন চরম আতঙ্কে রয়েছি। আমরা আমাদের নিরাপত্তাসহ শান্তিতে বসবাস করতে চাই।’
    চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ বাবন মোল্যা বলেন, ‘খবর শোনার পর বিশ্বজিতের বাড়িতে গিয়েছি। বিশ্বজিৎ সাহাকে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি।
    নড়াইল সদর থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, খবর শোনার পর রাতেই পুলিশ বিশ্বজিৎ সাহার বাড়ি পরিদর্শণ করেছে। এ ব্যাপারে অভিযোগ হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ওই পরিবার যদি নিরাপত্তার অভাববোধ করে তাহলে সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা মার্কার পক্ষে সর্বস্তরের জনগণের প্রচারণা

    আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা মার্কার পক্ষে সর্বস্তরের জনগণের প্রচারণা

    হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে নৌকা মার্কার পক্ষে সর্বস্তরের জনগণের প্রচারণা ও মানুষের ঢল চোখে পড়ার মতো।
    বুধবার (১৪ ডিসেম্বর ২০২২) বিকেলে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা’ ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার পক্ষে মাঠে সরাসরি প্রচারণায় অংশগ্রহণ করছেন ঢাকা জেলা শ্রেষ্ট করদাতা বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভুঁইয়া, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁন ও সাভার উপজেলা আওয়ামীলীগ, আশুলিয়া থানা আওয়ামী লীগ ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইয়ারপুর এলাকার হাজার হাজার জনসাধারণ।
    ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার মাঝি মোশারফ হোসেন মুসা’র সাথে প্রচারণায় আরও অংশগ্রহণ করেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামীলীগ নেতা হাজী হালিম মৃধা, আশুলিয়া শাখার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সফল সভাপতি নুরুল আমিনসহ দলীয় নেতা কর্মীগণ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নৌকা মার্কার প্রচারণায় অংশগ্রহণ করেছেন। ইয়ারপুর ইউনিয়নের প্রতিটি এলাকায় নৌকা মার্কার পক্ষে কাজ করছেন সর্বস্তরের জনগণ।
    ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোল্লা মোশারফ হোসেন মুসা বলেন, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে এলাকার রাস্তা-ঘাট ড্রেনেজ ব্যবস্থার সুফল হবে, দ্রুত কাজ করার চেষ্টা করবো। তিনি আরও বলেন, ই্য়ারপুর ইউনিয়নের কিছু এলাকায় বৃষ্টি না হলেও রাস্তায় প্রায় সময় পানি জমে থাকে আর বৃষ্টি হলেতো প্রায় সময়কাল রাস্তায় হাটু পানি হয়। এলাকার নয়নজুলি খালটিও প্রভাবশালীদের দখলে রয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান হলে নয়নজুলি খালটি উদ্ধার করাসহ এসব সমস্যা সমাধান করার চেষ্টা করবো। তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ চেয়েছেন তিনি।
    সাভার উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আশুলিয়ার ৯টি ওয়ার্ডের ৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে আগামী ২৯ ডিসেম্বর ২০২২ইং তারিখে। উক্ত ইয়ারপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১জন, যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮৯০জন ও নারী ভোটার ৪০ হাজার ৪৭১জন। তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে কাজ করে যাচ্ছি। তিনি জানান, ইয়ারপুর ইউনিয়নের তিনবার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার গত (২৮ অক্টোবর ২০২২ইং) মৃত্যুবরণ করায় উক্ত ইউনিয়নে উপ-নির্বাচন ঘোষণা করা হয়।