Author: desk

  • ডক্টর জুলকারনাইন বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক প্রচার সেলের সদস্য

    ডক্টর জুলকারনাইন বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক প্রচার সেলের সদস্য

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    চট্টগ্রামের পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের
    চেয়ারম্যান এবার মনোনীত হয়েছেন বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট এবং বঙ্গবন্ধু
    কমিশনের আন্তর্জাতিক প্রচার সেলের কার্যকরী সদস্য। সাবেক এ ছাত্রনেতা এর
    আগে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি মনোনীত হন। একটি মহল
    দেশে ও বিদেশে বিভিন্ন সময় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত।
    তাদের বিরুদ্ধে ও বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড বিশে^র
    দরবারে তুলতে ধরতে মূলত বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক প্রচার সেল বিশেষ
    ভুমিকা রাখছে।
    বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক প্রচার সেলের কার্যকরী কমিটির সদস্য ডক্টর
    জুলকারনাইন চৌধুরী জীবন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে
    মানবিক কর্মকান্ডের পাশাপাশি দেশের সমস্ত উন্নয়ন কর্মকান্ড ও
    অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
    রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের
    কল্যানের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপি-জামায়াত ও উগ্রপন্থী
    একটি গোষ্ঠী সরকারের উন্নয়ন কর্মকান্ডে ঈষান্বিত হয়ে বিশে^র বিভিন্ন দেশে
    অপপ্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত
    দেশে রূপান্তর করতে দিনরাত যে পরিশ্রম করছে তা বৃথা যাবে না। এ ক্ষেত্রে
    বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট এবং বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক প্রচার সেল
    সর্বোচ্চ শ্রমিক ভুমিকা রাখবে।

  • আমিরাতে পারফিউম ব্যবসায় সাফল্য পটিয়ার আফসার উদ্দীন

    আমিরাতে পারফিউম ব্যবসায় সাফল্য পটিয়ার আফসার উদ্দীন

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ
    আমিরাতে পারফিউম ব্যবসায় সাফল্য আফসার উদ্দিনের
    সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ক্ষুদ্র আকারে পারফিউমের ব্যবসা শুরু করে সফল হয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার আফসার উদ্দিন।
    আমিরাতে পারফিউম ব্যবসায় সাফল্য আফসার উদ্দিন
    প্রবাসে গিয়ে শুরুতেই ছোট কোনো প্রতিষ্ঠানে কাজের মধ্য দিয়ে শুরু হয় কর্মজীবন। তারপর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একসময় নিজেরাই হয়ে যান উদ্যোক্তা কিংবা প্রতিষ্ঠানের কর্ণধার। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী অধিকাংশ প্রবাসীর জীবনের গল্প অনেকটা এরকমই। তেমনি এক সফল ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসকারী চট্টগ্রামের আফসার উদ্দিন।

    আরব আমিরাতে আফসার উদ্দিনের কর্মজীবনের শুরু হয় একটি পারফিউম কোম্পানিতে কাজের মধ্য দিয়ে। টানা সাত বছর কর্মজীবনের নানা অভিজ্ঞতা কাজে লাগিয়ে একসময় নিজেই ক্ষুদ্র আকারে বিনিয়োগ শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে হয়ে যান প্রতিষ্ঠানের মালিক।

    ২০০৯ সালে চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে স্নাতকোত্তর শেষে বেকারত্ব ঘোচাতে আমিরাতে পাড়ি জমিয়েছিলেন আফসার। শুরুতে একেবারে শূন্য ছিলেন তিনি। তবে, মেধা আর কঠোর পরিশ্রমের জেরে আজ তিনি শূন্য থেকে শিখরে পৌঁছেছেন। গড়ে তুলেছেন আল মারজান নামে নিজের ব্যবসা প্রতিষ্ঠান। যার সুনাম আজ মধ্যপ্রাচ্যজুড়ে। প্রতিষ্ঠানটির মূল্য বর্তমানে দুই কোটি টাকা। এভাবে নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি আফসারের প্রতিষ্ঠানে বহু প্রবাসীর কমর্সংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

    আরও পড়ুন: কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ‘কৃষিবিপ্লব’

    একমাত্র বাংলাদেশি পারফিউমের উপাদান উৎপাদন এবং সরবরাহকারী হিসেবে আফসার উদ্দিনের অবদান বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের।

    আমিরাতে আফসারের মত হাজারো বাংলাদেশি ব্যবসায়ী রয়েছে। তবে সাধনা ও একাগ্রতার মাধ্যমে জীবনে সফলতা পেয়েছেন এমন সংখ্যা হাতে গোনা। প্রবাসে অবস্থানরত প্রবাসীদের স্বপ্ন জীবনযুদ্ধে কাঙ্খিত লক্ষ্য অর্জন করা।

  • মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উম্মুক্ত

    মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উম্মুক্ত

    মোংলা প্রতিনিধি
    মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নৌঘাঁটির জেটিতে বিএনএস করতোয়া উম্মুক্ত রাখা হয়। বিজয়ের মাস উপলক্ষে এবারই প্রথম দুইদিন যুদ্ধ উম্মুক্ত রাখছেন নৌবাহিনী। যার ফলে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার যুদ্ধ জাহাজ উম্মুক্ত করা হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবারও বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ জাহাজ সকল শ্রেণী, পেশা ও বয়সের মানুষের পরিদর্শনে উম্মুক্ত থাকবে বলে জানিয়েছেন করতোয়া জাহাজের অধিনায়ক কমান্ডার মোঃ রাশেদুল করিম। তিনি জানান, এছাড়া ১৬ ডিসেম্বর উপলক্ষে শুক্রবার দিগরাজ নৌঘাঁটির মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি-সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্রও। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

  • আগৈলঝাড়ায় গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ

    আগৈলঝাড়ায় গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় শাহিনুর নামে এক গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ উঠেছে। আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত শাহিনুরের শশুর বাড়ির লোকজন। তবে কিভাবে ওই গৃহবধূ মারা গেছেন তা জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান পুলিশ। শাহিনুর আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের খলিল তাজ এর মেয়ে । এ বিষয়ে নিহতের বাবা খলিল তাজ জানান আট বছর আগে সোমাইরপাড় গ্রামের রশিদ বাহাদুরের পুত্র জসিম বাহাদুর এর সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহর পর থেকে জসিম বাহাদুর এবং তার বাবা রশিদ বাহাদুর যৌতুকের জন্য অত্যাচার করতেন । গৃহবধূ শাহিনুর অত্যাচার সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেন । এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

  • ধনবাড়ীতে বিজয় দিবসের প্রস্তুতি

    ধনবাড়ীতে বিজয় দিবসের প্রস্তুতি

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস । দিবসটি উদযাপনে টাঙ্গাইলের ধনবাড়ীতে সকল ধরণের প্রস্ততি চলছে।

    ধনবাড়ী উপজেলা নির্বাহী আীফসার মো: আসলাম হোসাইন জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী নওয়াব ইনস্টিটিউশন মাঠে গত কয়েকদিন যাবত মঞ্চ সহ সকল ধরণের সাকসজ্জার কাজ চলছে। ব্যস্ত সময় পার করছেন নকশাকাররা।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ধনবাড়ী স্টেশনের দমকল বাহিনীর সদস্যরা মাঠে পানি দেওয়ার কাজ করছে। মহান বিজয় দিবস উদযাপনে সকল ধরণের প্রস্তুতি আজই সম্পন্ন করা হবে। আগামীকাল সরকারী কর্মসূচী অনুযায়ী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।

    হাফিজুর রহমান।।

  • ধনবাড়ীতে নদীর বাঁধ কেটে ইটভাটায় মাটি বিক্রি

    ধনবাড়ীতে নদীর বাঁধ কেটে ইটভাটায় মাটি বিক্রি

    নিজস্ব প্রতিবেদক::
    টাঙ্গাইলের ধনবাড়ীতে বওলা গ্রামের নদীর বাঁধ কেটে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ভোর থেকে শুরু হয় মাটি কাটার কাজ। ক্ষমতার অপব্যাবহার করে এসব মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটভাটায়। ফলে বর্ষাকালে নদীপাড়ে ভাঙন শুরু হয়।

    উপজেলার যদুনাথপুর ইউনিয়েনের সাবেক ইউপি সদস্য ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন ও স্থানীয় আ’লীগ নেতা গিয়াস উদ্দিনের নেতৃত্বে চলছে এ মাটি কাটা। এছাড়াও রাস্তার পূর্ব পাশে আঃ মালেক ও সাইফুল ইসলামসহ একটি চক্র পুরো এলাকায় চালাচ্ছে এই কর্মযজ্ঞ।

    সরেজমিনে দেখা যায়, যদুনাথপুর বওলা সরকারী প্রথমিক বিদ্যালয়ের কয়েকশত গজ দূর থেকে বংশাই নদীর বাঁধের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। সেখানে খনন যন্ত্র (ভেকু) দিয়ে গভীর গর্ত করে মাটি নেয়া হচ্ছে। বর্ষা এলেই ফসলি জমি বন্যার পানিতে পুরো এলাকাটি নিমজ্জিত হবে। কৃষি জমির মাঝ খান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে গাড়ি চলাচলের জন্য। এরপর তা ড্রাম ট্রাকে করে পৌঁছে দেয়া হচ্ছে ধনবাড়ীর আকাশ নামের একটি ইট ভাটায়।

    স্থানীয়রা জানান, ‘উপজেলায় অনেকগুলো ইটভাটা গড়ে ওঠায় কৃষিজীবিদের ফাঁদে ফেলে মাটি কিনে নেন কিছু অসাধু চক্র। আর ইটভাটার মালিকেরা ভালো মানের মাটি কম দামে পাওয়ায় তা কিনে নিচ্ছেন। মাটি কেটে নেয়ার ফলে বর্ষাকালে নদীর বাঁধ ভাঙন শুরু হবে। এতে ঘরবাড়ি ও ফসিল জমি আরও ক্ষতির মুখে পড়বে। এ বিষয়ে প্রতিকারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কমনা করেন।’
    সাবেক ওই ইউপি সদস্যদের ভাষ্য, ‘নদীটি পানি উন্নয়ন বোর্ড খননের সময় তাদের পুরো জমিতেই মাটি ফেলে। তাই কোনো ফসল আবাদ করা যায় না, মাটিগুলো সরাচ্ছি। তা-ছাড়াও মাটি কাটার বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মো. রোকুন্নজামান কে জানানো হয়েছে।’

    বর্তমান ইউপি সদস্য ময়নাল হক বলেন, ‘এভাবে বাঁধের মাটি কেটে নেয়া ঠিক নয়। বর্ষা এলেই ফসলী জমিসহ পুরো একাকায় পানি প্রবেশ করবে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি।’

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসলাম হোসাইন বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’

  • টাঙ্গাইলে জেলা প্রশাসককে মাই টিভি’র সাংবাদিকদের ফুলের শুভেচ্ছা

    টাঙ্গাইলে জেলা প্রশাসককে মাই টিভি’র সাংবাদিকদের ফুলের শুভেচ্ছা

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    টাঙ্গাইলের নয়া জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন টাঙ্গাইল জেলায় মাই টিভি’তে কর্মরত চার প্রতিনিধি।

    বুধবার(১৪ ডিসেম্বর২২)ইং সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভি’তে টাঙ্গাইলে কর্মরত টাঙ্গাইল প্রতিনিধি মির্জা মাসুদ রুবল, প্রতিনিধি হাফিজুর রহমান, আনিছুর রহমান ও মোশারফ হোসেন তাকে মাই টিভি পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান।

    এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের কে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে প্রশাসনকে সহযোগীতা কামনা করেন।

    হাফিজুর রহমান।

  • শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আখতার সড়ক উদ্বোধন

    শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আখতার সড়ক উদ্বোধন

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের ধনবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আখতার সড়ক উদ্বোধন ও বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ।

    দিবসটি উদযাপনে বুধবার(১৪ ডিসেম্বর২২)ইং সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসন,পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

    ধনবাড়ীর ঢাকা-জামালপুর সড়কের আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ রাস্তটি শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আখতার সড়ক নামকরণ করা হয়। পরে ধনবাড়ীর কৃতিসন্তান শহীদ বুদ্ধিজীবি মুহম্মদ আখতার সড়কের ম্যুরাল উদ্বোধন করা হয়। শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আখতার সড়কের ম্যুরাল স্থলে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো: আসলাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেবউন্নাহার, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ ও কলেজিয়েট মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর আশরাফ হোসন প্রমূখ।

    অনুষ্ঠানে উপজেলা, পৌরসভার কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান

  • মির্জাপুরের বানাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    মির্জাপুরের বানাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    টাঙ্গাইলের মির্জাপুরের বানাইল ইউনিয়নের কুড়ালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

    দিবসটি উদযাপনে বুধবার(১৪ ডিসেম্বর২২)ইং সকালে বিদ্যালয়ের হলরুমে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা রানী বসাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে রাখেন-বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুমা আক্তার, লিজা আক্তার প্রমূখ।

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে আলবদর ও রাজাকাররা এ দেশকে মেধাশূন্য করেছে। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। কিন্তু তাতে তারা সফল হয়নি। আজ এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্বের দরবারে দেশ এখন মাথা উচু করে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। আর বর্তমান প্রজন্মকে মেধাশূন্য করতে চেয়েছিল। কিন্তু তাতে তারা সফল হয়নি। আজ এগিয়ে যাচ্ছে দেশ। নতুন প্রজন্মকে রক্ষা করতে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে, তা পালন করতে হবে। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

    এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদা আক্তার, শাহনাজ আক্তার ও শিক্ষার্থীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান।

  • আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

    আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার সকাল এগারোটায় উপজেলা আওয়ামী কার্যালয় থেকে শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আবু তাহের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম হেমায়েত উদ্দিন, আব্দুস সাত্তার মোল্লা, জেলা পরিষদ সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা এ্যাডভেকেট রনজিত কুমার সমদ্দার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, তথ্য সম্পাদক বিকাশ চন্দ্র রায়, সদস্য ইত্তিকার তালুকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।