Author: desk

  • সিংড়ায় ইসলামিক ফাউন্ডেশনের বিজয় দিবস পালন

    সিংড়ায় ইসলামিক ফাউন্ডেশনের বিজয় দিবস পালন

    সিংড়া ( নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

    শুক্রবার সকালে শহরের চাঁদপুর কোর্টপাড়া মসজিদে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রম, জনমত সৃষ্টি এবং বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা পবিত্র কুরআন খতম ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।

    ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ শফিক মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, মডেল কেয়ারটেকার খাইরুল বাসার সাধারণ কেয়ারটেকার মাওঃ আশরাফুল ইসলাম।
    এসময় দোয়া পরিচালনা করেন মাওঃ মনিরুল ইসলাম।

    মোঃ এমরান আলী রানা
    সিংড়া, (নাটোর) প্রতিনিধি
    সিংড়া, নাটোর

  • ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন আহত

    ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন আহত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড় সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে বিআরটিসি বাস ও সাদমান নামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন যাত্রী আহত হয়েছে।

    আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাড়ে মাইল ফুলতলা নামক এলাকায় পঞ্চগড়- বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল যাত্রীবাহী বিআরটিসি বাসটি। এদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাদমান নামে অপর একটি বাস ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি’র সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে গিয়ে দুই যাত্রীবাহী বাসের ১৭ জন যাত্রী আহত হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

    এদিকে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ময়মনসিংহে মহান বিজয় দিবসে জেলা-মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা

    ময়মনসিংহে মহান বিজয় দিবসে জেলা-মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা

    ময়মনসিংহ প্রতিনিধি
    মহান বিজয় দিবসে ময়মনসিংহ জেলা মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ সূর্য উদোয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুক্রবার (১৬ডিসেম্বর) সকাল ৮ ঘটিকায় স্মৃতিস্থম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

    ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খান, মহানগর সভাপতি শাহ রেজাউল করিম রেজা’র নেতৃত্ব সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জে এস শামীম, মোখলেছুর রহমান, সোলায়মান মিয়া মোহন, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, শামীমা আক্তার রুবি, সুকতারা, পারভীন আক্তার প্রমূখ উপস্থিত থেকে স্মৃতিস্থম্ভে পুষ্প স্থবক অর্পণ করেন।
    এর আগে জেল ও বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্মৃতিস্থম্ভে পুষ্পস্থবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কৃতি সংগঠন সমূহ শ্রদ্ধা নিবেদন করেন। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা ও বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন।

  • মহান বিজয় দিবস উপলক্ষে পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে নানা কর্মসূচি পালিত

    মহান বিজয় দিবস উপলক্ষে পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে নানা কর্মসূচি পালিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।।

    আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।এ উপলক্ষে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে
    নানা কর্মসূচি পালিত হয়েছে।।

    লোগাং ইউনিয়ন এর গিলাতলী পাড়া এলাকায় দেড় শতাধিক হতদরিদ্রের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ,কম্বল বিতরণ,সেলাই মেশিন বিতরণ, ক্রিড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ,যাত্রী ছাউনি উদ্ভোধন করেন ৩বিজিবি লোগাং জোন এর জোন অধিনায়ক। এইছাড়া বেলা তিনটার সময় বাবুড়াপাড়া মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়।

    ১৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮ টা হতে পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইন সহ সকল সেবা দেওয়া হয় হতদরিদ্র পরিবারের মাঝে।

    এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেঃকর্ণেল জাহিদুল ইসলাম পিএসসি,,মেডিকেল ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন ৩ বিজিবি পানছড়ি ব্যাটেলিয়ন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃমোঃমশিউর রহমান এএমসি,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা,১নং লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই বিষয়ে স্থানীয় জনগণ বিজিবির নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

    এ ব্যাপারে পানছড়ি ৩বিজিবি লোগাং জোন এর জোন কমান্ডার লেঃকর্ণেল জাহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে পানছড়ি ৩বিজিবি সারাদিন ব্যাপি নানা কর্মসূচি পালন করে। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান সহ যেকোনো বিপদে আপদে পানছড়ি ব্যাটেলিয়ন নিয়মিত পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • তারাগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    তারাগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরের তারাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
    শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে কেন্দ্রীয় শহিদ মিনারে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
    সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর মুক্তিযোদ্ধা , আওয়ামী লীগ, সকল সরকারি বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
    সকাল সাড়ে ৮টায় তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিশু-কিশোরদের কুচকাওয়াজ , শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
    এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন , উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, সহকারী কমিশনার ভূমি অফিসার ফরিদা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়জীদ বোস্তামী, তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আলী হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

  • গৌরনদীতে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন ও র‌্যালি অনুষ্ঠিত

    গৌরনদীতে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন ও র‌্যালি অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ- মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিশদ, উপজেলা আওয়ামী লীগ,পৌর ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালী, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
    ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে গৌরনদী উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে গৌরনদী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতিতে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনি ও গৌরনদী বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য বিজয় র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্র্রদক্ষিন করে। শেষে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলেিগর সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন-নাহার মেরী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,
    উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু সাঈদ নান্টু,
    জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন বাচ্চু, মাসুম মল্লিক খোকন, উপজেলা আ’লীগ নেতা মো.নান্টু হাওলাদার,মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড.সাহিদা আক্তার,ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, আব্দুর রব হাওলাদার, আবদুর রাজ্জাক হাওলাদার, গোলাম হাফিজ মৃধা, সৈয়দ নজরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন বেপারী, পৌর আওয়ামী লীগের, সাধারন সম্পাদক আতিকুর রহামন শামীম,
    উপজেলা যুবলীগের সভাপতি মো.আনিসুর রহমান সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল-আমীন হাওলাদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান রনী, কাউন্সিলর মো.ইখতিয়ার হাওলাদার, সাবেক কাউন্সিলর রেঝাউল করিম টিটু,উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, গৌরনদী কলেজের সাবেক ভিপি মো.সুমন মাহমুদ,
    কাউন্সিলর মিলন খলিফা, সাখাওয়াত হোসেন সুজন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রিন্স রেনাল্ড, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইমরান মিয়া, পৌর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. স্বপন হাওলাদার-প্রমূখ।

  • বিজয় দিবসে কোস্টগার্ডের ২ জাহাজ উন্মুক্ত, দর্শনার্থীর ভিড়

    বিজয় দিবসে কোস্টগার্ডের ২ জাহাজ উন্মুক্ত, দর্শনার্থীর ভিড়

    বায়জিদ হোসেন, মোংলা
    মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের দুইটি জাহাজ সবার জন্য উম্মুক্ত রাখা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ও শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রতিদিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান (দিগরাজ, মোংলা) ও ‘বিসিজিএস সোনার বাংলা (রুপসা, খুলনা) জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
    জাহাজটি পরিদর্শন করতে মোংলা এবং আশেপাশের অনেক নারী পুরুষ আগমন করেন। এতে করে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়। এছাড়াও জাহাজটি সম্পর্কে মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তাগণ। জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৗশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়। প্রতি বছর এ দিনটি বাঙ্গালী জাতি বিশেষভাবে পালন করে থাকে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে বাঙ্গালী জাতির নিকট আত্মসমর্পণ করে। ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করা হয়।

  • মহান বিজয় দিবস উপলক্ষে চট্রগ্রাম জেলা বিএমএসএফ”র শ্রদ্ধা নিবেদন

    মহান বিজয় দিবস উপলক্ষে চট্রগ্রাম জেলা বিএমএসএফ”র শ্রদ্ধা নিবেদন

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ,চট্রগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সূর্য উদোয়ের সাথে সাথে বিএমএসএফ এর অফিস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুক্রবার (১৬ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বন্দর স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সংবাদকর্মীরা।

    শ্রদ্ধা নিবেদনের আগে সংগঠনের পক্ষ থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।

    এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি কে এম রুবেল বলেন, মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহিদ হন অনেক মুক্তিযোদ্ধা ও সাংবাদকর্মী। তার পরও অবরুদ্ধ সময়ে জীবন বাজি রেখে অনেক সাংবাদিক যুদ্ধকালীন পরিস্থিতির সংবাদ সংগ্রহ করেছিলেন, প্রকাশ করেছিলেন বিভিন্ন গণমাধ্যমে। সেসব প্রতিবেদন, আলোকচিত্র ও ভিডিও ফুটেজ কেবল বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেনি, সময়ের পরিক্রমায় তা হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল। সভাপতি আরও বলেন মুক্তিযুদ্ধের চেতনায়,সাংবাদিকদেরকে
    ঐক্যবদ্ধ থাকার আহবান জানান

    সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, ১৯৭১ সালের আজকের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলো আমাদের মুক্তিযোদ্ধারা। সৈন্য ও শক্তিতে পাকিস্তানিরা শক্তিশালী ছিল, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা শক্তিশালী ছিলো মনোবলে। তাদের মধ্যে ছিলো স্বাধীন হওয়ার ইচ্ছা- আকাঙ্খা এবং জমে থাকা ক্ষোভ। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বিশ্ব গণমাধ্যমে বহুল আলোচিত ঘটনা। দুর্গম সংবাদপ্রবাহের সেই সময়েও বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর দ্রুত দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছিল। বিশ্ব গণমাধ্যম ও সাংবাদিকদের সুবাদে পৃথিবীর মানুষ পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুরতা ও নৃশংসতার খবরের পাশাপাশি জানতে পেরেছিল মুক্তিযুদ্ধের গৌরবের সমাচার।

    এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি জাফরুল ইসলাম জাহিদ, দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান ও বিএমএসএফ”র চট্রগ্রাম জেলার যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম,অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরাফাত , সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ শাকিল, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের, সুমন খান,মোহাম্মদ রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

  • আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

    আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
    এ উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন, পরে উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অতিথীদের অভিবাদন গ্রহন, শিক্ষার্থীদের কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগীতা, মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে প্রামান্য চিত্র প্রদর্শন,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ গুরুত্বপূর্ন স্থাপনায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।এদিকে শুক্রবার সকাল আটটায় আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় শোভাযাত্র নিয়ে প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
    প্রশাসন আয়োজিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্র কলেজ মাঠে সালাম গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান
    রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ,
    সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,
    উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ
    এস এম হেমায়েত উদ্দিন,
    জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, সাবেক সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার,উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার,বিপুল দাস, শফিকুল হোসেন টিটু তালুকদার,গোলাম মোস্তাফা সরদার, যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার,সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল, ছাত্র লীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, সাংবাদিক,সরকারি কর্মকর্তা, উপজেলা,ইউনিয়ন ও ওয়াড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • পীরগঞ্জ উপজেলা জাসদের  পুষ্পস্তবক অর্পণ

    পীরগঞ্জ উপজেলা জাসদের পুষ্পস্তবক অর্পণ

    স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৬ই ডিসেম্বর ২০২২ শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক গীতি গমন চন্দ্র রায়ের নেতৃত্বে পীরগঞ্জ উপজেলা একমাত্র কেন্দ্রীয় স্মৃতি শৌধে জাসদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

    সেসময় পীরগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক গীতি গমন রায় গীতি সহ কর্মীদের বলেন জাসদ স্বাধীনতার স্বপক্ষে কাজ করে যাচ্ছে।জাসদ অন্যায়ের প্রতিবাদ করে,সন্ত্রাস বাদীর বিরুদ্ধে আন্দোলন করে,জাসদ সমাজতান্ত্রিক দল,আজকে মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে জাসদ ১৯৭১ সালের ত্রিশ লাখ মানুষকে নির্মম,হত্যা,গণহত্যা,শহীদ বুদ্ধিজীবি হত্যা ও সকল শহীদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা রেখে আজকে পীরগঞ্জ স্মৃতিশৌধে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করছে।পীরগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা জাসদের সহসাধারণ সম্পাদক গীতি গমন চন্দ্র রায় গীতি আসন্ন ঠাকুরগাঁও-৩ আসন পীরগঞ্জে ও রানীশংকৈল উপজেলা বাসীকে এমপি পদপ্রার্থী হিসেবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এবং সকল স্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।

    উক্ত পুষ্পস্তবক অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পীরগঞ্জ উপজেলা প্রশাসন,পীরগঞ্জ উপজেলা জাতীয় সমাজ তান্ত্রিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও গীতি গমন চন্দ্র রায়,বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগন প্রমুখ পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টর।