Author: desk

  • বানারীপাড়ায় ইট ভাটা মালিককে জরিমানা

    বানারীপাড়ায় ইট ভাটা মালিককে জরিমানা

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাড়া উপজেলার বাইশারীতে ভেকু দিয়ে অবৈধভাবে সন্ধ্যা নদীর তীরবর্তী বসত বাড়ির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট মেসার্স শিরিণ ব্রিক্স এর মালিক মিন্টু মৃর্ধাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ২০ ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় বাইশারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন উপস্থিত ছিলেন। অভিযানের সময় ইট ভাটার দু’জন শ্রমিককে আটক করা হয়েছে। #

  • সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি/চার্জ কালেকশনের জন্য চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত

    সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি/চার্জ কালেকশনের জন্য চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত

    ।।জিএম রাঙ্গা।।

    “উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত সঙ্গী” স্লোগান নিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি/চার্জ কালেকশনের জন্য চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখা কুড়িগ্রাম ও প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের আয়োজনে এ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের জেনারেল ম্যানেজার ইনচার্জ মোঃ ওয়াহেদুননবী ও বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ -এর পক্ষে অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান সরকার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী শাখার ম্যানেজার সুমন চন্দ্র সাহা। এ সময় প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহীন আখতার ভূঁইয়া, ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার মোঃ আক্কাছ আলী ও মোঃ নজরুল ইসলাম খানসহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী শাখার অফিসার মোঃ সাদ্দাম হোসেন।

  • নড়াইলের চিত্রা নদীতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির

    নড়াইলের চিত্রা নদীতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের চিত্রা নদীতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির। নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের জোবায়ের বিশ্বাসের ইটভাটা সংলগ্ন চিত্রা নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির সেই কুমির। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    নদীতে কুমির দেখে চরম আতঙ্কে ছিল তারা। অবশেষে সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইট ভাটা সংলগ্ন চিত্রা নদীর চরে সেটিকে দেখতে পেয়ে গ্রাম বাসী জাল দিয়ে আটক করে বিশাল আকৃতির এ কুমির। কুমিরটিকে জালে আটকে ডাঙায় তুলে স্থানীয় ইউপি চত্ত্বরে রাখা হয়। কুমিরটি এক নজর দেখতে সেখানে শতশত উৎসুক নারী-পুরুষ ও শিশুরা ভিড় করে। পরে বন বিভাগে খবর দিলে সন্ধ্যায় এসে কুমিরটি নিয়ে যায়। এদিকে, কুমিরটি ধরার সময় সাতজন আহত হলেও জীবিত এবং অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
    জানা গেছে, গত ১৩ অক্টোবর কুমিরটি স্থানীয়দের নজরে আসার পর চিত্রা নদীতে কুমিরের আগমনের খবরে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কও তৈরি হয়। পরবর্তীতে অক্টোবরের শেষের দিকে মধুমতি নদীর ঘোড়াদাইড় ও জয়নগর এলাকায় কুমিরটি ভাসতে দেখে এলাকাবাসী। কুমিরটিকে বিরক্ত না করতে এবং অহেতুক আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেওয়া হয় সংশ্লিষ্টদের পক্ষ থেকে। অনেকে সেটি দেখতে ছুটেযান। কুমিরটি প্রায় পাঁচ/সাতফুট লম্বা হবে। চিত্রা নদীতে গত কয়েক মাস ধরে এটি কে বিভিন্ন স্থানে ভাসতে দেখাযায়। ইতিমধ্যে নদীতে পানি কমতে থাকায় এবং শীতকালহওয়ায় রোদ পোহাতে সেটি ডাঙার দিকে চলে এসেছিল।
    এ ব্যাপারে পেড়লী ইউপি চেয়ারম্যান মো. জারজিদ মোল্যা বলেন,সোমবার দুপুর একটার দিকে স্থানীয়রা কুমিরটি দেখতে পেয়ে অন্যদের খবর দেয়। এরপর খড়রিয়া গ্রামের আজিমুল মোল্যাসহ ১০/১২জন মিলে চারদিকে বড়জাল দিয়ে ঘেরাও করেকুমিরটিকে আটক করে। এরপর সেটি ইউপি চত্ত্বরে নিয়ে আসলে আমার হেফাজতে রাখা হয়। পরে সন্ধ্যার দিকে কালিয়া উপজেলা সামাজিক বন বিভাগের সহযোগিতায় বন্যপ্রাণি সম্প্রসারণও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনার রেঞ্জ অফিসারের নিকটসন্ধ্যার পূর্বে লিখিত ভাবে হস্তান্তর করা হয়।
    কালিয়া উপজেলা সামাজিক বন বিভাগের ফরেস্টার আমজাদ হোসেন বলেন,কুমিরটিকে আটক করতে পারার খবর পেয়ে বন্য প্রাণি সম্প্রসারণ এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার রেঞ্জ অফিসার মাহিনুর রহমান এসে কুমিরটি সন্ধ্যার পূর্বে নিয়ে গেছেন। এটি মিঠা পানির বিরল প্রজাতির ঘড়িয়াল বলে মনে করছেনতারা।
    কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘড়িয়ালটির নিরাপত্তা নিশ্চিত করেছি। এরপর উপজেলা সামাজিক বন বিভাগের সঙ্গে কথা বললে তারা বন্য প্রাণী সম্প্রসারণ এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের নিকট সেটি হস্তান্তর করা হয়।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • দেলদুয়ারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি টিটু

    দেলদুয়ারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি টিটু

    মো. আমজাদ হোসেন রতন, নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ৬, দেলদুয়ার নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

    মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে শুরু করে যথাক্রমে, এলাসিন, আঁটিয়া, পাথরাইল, দেলদুয়ার সদর, ডুবাইল, ফাজিল হাটি, ইউনিয়নসহ মোট ৮টি ইউনিয়নে হত দরিদ্র জনসাধারনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষথেকে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।

    উপজেলায় সরকারি বরাদ্দকৃত মোট ৪ হাজার কম্বল এমপি টিটু’র সরাসরি তদারকিতে বিতরণ করা হয়েছে।

    কম্বল বিতরণকালে বিভিন্ন ইউনিয়নে সংক্ষিপ্ত আলোচনা সভায়, সরকারের উন্নয়ন কার্য্যক্রম তুলে ধরে জনাব টিটু এমপি বলেন, বর্তমান সরকার শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
    আগামীতেও জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে।

    এ সময় উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা আলী, দেলদুয়ার উপজেলার ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক, ওসি তদন্ত, সাংবাদিক নেতৃবৃন্দ এবং দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

  • নড়াইলে হিন্দু বৃদ্ধা মালতী বালা ঘোষের রহস্য জনক মৃত্যু থানা পুলিশের মরদেহ উদ্ধার

    নড়াইলে হিন্দু বৃদ্ধা মালতী বালা ঘোষের রহস্য জনক মৃত্যু থানা পুলিশের মরদেহ উদ্ধার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে হিন্দু বৃদ্ধা মালতী বালা ঘোষ (৭৫) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে ৯৯৯-এ ফোন পেয়ে লোহাগড়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
    নিহত মালতী বালা ঘোষ নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের চরদিঘলিয়া গ্রামের মৃত গুরু চাঁদ ঘোষের স্ত্রী। নড়াইলের লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধার এক ছেলে ও চার মেয়ে। ছেলে কুমিল্লায় পরিবার নিয়ে থাকেন, সেখানে পল্লি চিকিৎসক হিসেবে কাজ করেন। মেয়েদের বিয়ে হয়ে গেছে। স্বামী মারা যাওয়ার পর বাড়িতে তিনি একাই বসবাস করেন। মঙ্গলবার সকালে মালতী বালার বৌদি গায়ত্রী রানি ঘোষ পাশের বাড়ি থেকে তাকে নাস্তা করার জন্য ডাকতে যান। গিয়ে দেখেন ঘরে ঢোকার লোহার গ্রিলের তালা ও দরজা খোলা। বিছানায় তার মরদেহ পড়ে আছে। এসময় তিনি চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে ডাকেন। নিহত বৃদ্ধার প্রতিবেশী মনি ঘোষ মোবাইল ফোনে তার নাতি প্রদীপকে বিষয়টি জানান।
    নিহত বৃদ্ধার নাতি প্রদীপ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে আমরা আসি। প্রথমে মনে করেছিলাম স্বাভাবিক মৃত্যু, কিন্তু গলায় দাগ দেখে মনে হয় কেউ তাকে হত্যা করে থাকতে পারে। পরে আমি ৯৯৯-এ কল করি।
    লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র বলেন, নিহতের গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কখন তার মৃত্যু হয়েছে এটা সঠিকভাবে বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • র‌্যাব-১২’র অভিযানে নাটোরে কোটি টাকার হেরোইনসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে নাটোরে কোটি টাকার হেরোইনসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    বিশেষ প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ১৯/১২/২০২২ ইং তারিখ ১৭.১০ ঘটিকায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এর নেতৃত্বে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সাংবাদের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ০৮ নং ওয়ার্ডস্থ নাটোর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে একটি বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ মোস্তাকিম হোসেন মুন্না(৩২), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- উত্তর বড়গাছা ২। মোঃ শাহাদাৎ আলী(৩০), পিতা- মৃত সেকান্দার আলী, সাং-দক্ষীন বড়গাছা, উভয় ০৮ নং ওয়ার্ড নাটোর পৌরসভার থানা ও জেলা-নাটোর।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    মোঃ আবুল হাশেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ

    মোবা-০১৭৭৭৭১১২৫৫

  • পুঠিয়ায় ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত

    পুঠিয়ায় ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত

     পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ ঃ পুঠিয়ায় ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    গুরুতর আহতরা হলেন, অটোরিক্সার ড্রাইভার উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের নগেনের ছেলে উত্তম কুমার (২৬), অটোরিক্সার যাত্রি পুঠিয়া পৌরসভার গোপালহাটি ওয়ার্ডের প্রদিপের মেয়ে প্রান্তি (১৮), এই এলাকার শিতারামের ছেলে গুরুপদ (৬০), উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত লুগুর ছেলে সুপদ (৪০) ও পাবনা এলাকার জগেনের ছেলে অনিল কুমার (৬০)। সোমবার রাত্রি সতটার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলা সদরের সিক্স বিল্ডিং নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। জানাগেছে, বিয়ের দিনক্ষণ ঠিক করে অটোরিক্সা যোগে পুঠিয়ার উদ্দেশ্যে রওনা হন তারা।

    এসময় ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া সদরের সিক্স বিল্ডিং নামক স্থানে পৌছানো মাত্রই রাজশাহী থেকে নাটোরগামি একটি অজ্ঞাত ট্রাকের সাথে অটোরিক্সাটির মুখোমুখি সংর্ঘষ হয়।

    এতে অটোর রিক্সার ড্রাইভরসহ যাত্রি সকলেই অটোরিক্সা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুপদ ও অনিল কুমারের অবস্থার অবনতি হলে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে প্রেরণ করেন। বাঁকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। #

    মাজেদুর রহমান (মাজদার) 

    পুঠিয়া রাজশাহী।

  • ক্ষেতলালে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    ক্ষেতলালে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    “কৃষক বাঁচাও দেশ বাঁচাও” এই প্রতিপাদ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা কৃষক লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
    ২০ (ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৪ টার সময় উপজেলা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রথমেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা জজ কোর্টের বিশেষ পিপি (নারী ও শিশু) ও জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ ফিরোজা চৌধুরী।
    ক্ষেতলাল উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মাইনুর হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর এর সঞ্চালনায় অনুষ্ঠেয় প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম রকেট।
    তিনি তার বক্তব্যের মধ্যে বলেন, বর্তমানে বাংলাদেশ দুটি দল পরিচালিত হচ্ছে একটি মুক্তিযুদ্ধের পক্ষে আরেকটি মুক্তিযুদ্ধের বিপক্ষে। তাই সকল সংগঠনের নেতাদের প্রতি আহ্বান আপনারা কেউ আবেগ দিয়ে কাজ করবেন না। যাদের আপনারা দায়িত্বে আনবেন তাদের যেন সমাজে একটা গ্রহণযোগ্যতা থাকে দশজন মানুষ যেন তাদের সন্মান করে। আপনারা সকলেই মিলে আজকের এই কাউন্সিলে সুন্দর একটি কমিটি ঘোষণা দিবেন।
    এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চল সমন্বয় কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, মৎস ও প্রাণী সম্পাদক ও রাজশাহী অঞ্চল সমন্বয় কমিটির সদস্য কৃষিবিদ শামছুদ্দিন আল আজাদ, কৃষি পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক আজমল হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার।
    এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    আলোচনা সভা শেষে বাদ মাগরিব জয়পুরহাট জেলা জজ কোর্টের বিশেষ পিপি (নারী ও শিশু) ও জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ ফিরোজা চৌধুরী’র সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে কেন্দ্রীয় কমিটির নেতাদের নির্দেশক্রমে উপজেলা কৃষক লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা কৃষক লীগের সভাপতি ফিরোজা চৌধুরী।

  • বড় দিন উপলক্ষে খ্রিস্টধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওসি শাহ কামাল আকন্দের মতবিনিময়

    বড় দিন উপলক্ষে খ্রিস্টধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওসি শাহ কামাল আকন্দের মতবিনিময়

    আরিফ রববানী ময়মনসিংহ
    ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় খ্রিস্টধর্মাবম্বীদের সাথে আসন্ন বড় দিন যথাযথ ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে পালন করার লক্ষে খ্রিস্টান সম্প্রদায় ও অন্যান্য ধর্মাবলম্বীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বড় দিন এর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এই মতবিনিময় সভার আয়োজন করেন।

    কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ সভাপতিত্বে- কালিঝুলি ব্যাপিষ্ট চার্চের ধর্মীয় নেতা পাষ্টার নরেশ চন্দ্র মন্ডল, নর্থ বাংলাদেশ মিশন, সেভেন ডে এডবানটিস চার্চ প্রধান ফাদার বেনজামিন মরং সহ ৮ টি প্রতিষ্ঠানের ধর্মীয় নেতাগণ অংশ গ্রহন করেন।

    মতবিনিময় সভায় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, আমরা ধর্মভীরু তবে ধর্মান্ধ নয়। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই আমরা মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের মানুষ একসাথে শান্তিপুর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু একটি কুচক্রী মহল আমাদের এই শান্তিপুর্ণসহাবস্থান বিনষ্ট করতে চায়। তাই এদের বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। যার যার ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্মীয় চেতনায় উদযাপন করবে, আমরা নিরাপত্তা দেব। এজন্য আপনাদের সহযোগীতা প্রদানের পাশাপাশি শেরপুর জেলা পুলিশ আপনাদের পাশে আছে। মতবিনিময়ে অন্য ধর্মের প্রতি সম্মান বজায় রেখে ধর্মীয় উৎসব পালনে কাজ করার আহবান জানান ওসি শাহ কামাল আকন্দ।

    এসময় আইন শৃংখলা রক্ষায় সকলকে সতর্ক ও দায়িত্ব পালনে ওসি শাহ কামাল আকন্দ এর সাথে একমত পোষন করেন খ্রিস্টধর্মীয় নেতৃবৃন্দরা।

  • মুক্তাগাছা পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন ডিডিএলজি জাহাঙ্গীর

    মুক্তাগাছা পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন ডিডিএলজি জাহাঙ্গীর

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন পরিবারে জমি ও ঘর উপহার, জন্মনিবন্ধন কার্যক্রম,স্থাপনা ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) (ডিডিএলজি)জাহাঙ্গীর আলম।

    এসময় তিনি পৌর মেয়র, কাউন্সিলরগণ ও কর্মকর্তাবৃন্দের সাথে মুক্তাগাছা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্নয়ন ও পরিকল্পনা গ্রহণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন এবং ০-১ বছর বয়সী বাচ্চাদের অভিভাবকের নিকট জন্ম নিবন্ধন সনদ বিতরণ করেন।

    সোমবার (১৯ডিসেম্বর) দুপুরে মুক্তাগাছা পৌরসভায় পৌছলে তাকে ফুলেল শুভেচছায় স্বাগত জানান পৌর মেয়র বিল্লাল হোসেন ও কাউন্সিলরগণ।
    এসময় পরিদর্শন ও সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) (ডিডিএলজি)জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি দরিদ্র অসহায়দের ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে তালিকা করে উপজেলা মাধ্যমে গৃহ নির্মান করে দেওয়াসহ বিভিন্ন সেবা দিচ্ছেন এসব কার্যক্রম স্বচ্ছতার সহিত বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে তিনি নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।

    এছাড়া তিনি পৌরসভার ডিজিটাল সেবা সেন্টার উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের অত্যন্ত আন্তরিকভাবে ও কাঙ্খিত সময়ের মধ্যে সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।