Author: desk

  • কেন্দুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    কেন্দুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা)
    নেত্রকোনার কেন্দুয়ায় গরীব, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন ও দলপা ইউনিয়নে ৮ শতাধিক শীতার্ত অসহায়, গরীর, দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, কেন্দ্রীয় বিএনপি নেতা রোটারিয়ান এম. নাজমুল হাসান।

    এসময় উপজেলার বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আজগর তাং মল্লিক ও দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আকতার জামিল সোহেল সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতাকর্মী সহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    কেন্দ্রীয় বিএনপি নেতা রোটারিয়ান এম. নাজমুল হাসানের বাড়ি জেলার কেন্দুয়া উপজেলায়, তিনি কেন্দুয়া-আটপাড়া আসনে দলীয় মনোনয়ন প্রাত্যাশী হিসেবে দীর্ঘদিন যাবত মাঠে কাজ করছেন।

    কম্বল বিতরন অনুষ্ঠানে এক বক্তব্যে নাজমুল হাসান বলেন, দেশনায়ক তারেক জিয়ার নির্দেশে জেলার আটপাড়া- কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আসহায়, গরীব, শীতার্ত অসহায় মানুষের মাঝে, তিনি কম্বল বিতরণ করে যাচ্ছেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • জয়পুুরহাটের পাঁচবিবিতে আমন ধান- চাল সংগ্রহে উদ্বোধন

    জয়পুুরহাটের পাঁচবিবিতে আমন ধান- চাল সংগ্রহে উদ্বোধন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    পাঁচবিবি সরকারী খাদ্যগুদামে চলতি আমন মৌসুমে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল শহীদ মুন্না।

    গত বুধবার বেলা ১২ টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ধান-চাল সংগ্রহ কার্যক্রমে উপজেলার ৪ টি আটো রাইস ও ১৫ টি হ্যাসকিং মিল ২ হাজার ৬৮ মেঃ টন চাল দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছে।

    এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, পৌর- মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সিরাজুল ইসলাম সরকার, কৃষি কর্মকর্তা মোঃ লূৎফর রহমান, সাবেক চেম্বার অফ কমার্স সভাপতি আব্দুল হাকিম মন্ডল, এল,এস,ডি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মিজানুুর রহমান, অটো মিলার শরিফুল ইসলাম বাবু, হাসকিং মিলার আইযুব হোসেন প্রমুখ।

    খাদ্যগুদাম সুত্রে জানা যায়,চলতি মৌসুমে ৪২ টাকা কেজি দরে ২৬৯৫ মেঃ টন এবং ২৮ টাকা কেজি দরে ১২০৮ মেঃ টন ধান ক্রয় করা হবে। ক্রয় কার্যক্রম আগামী ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

  • উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ-দফাদারদের ভূমিকা শীর্ষক সেমিনার

    উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ-দফাদারদের ভূমিকা শীর্ষক সেমিনার

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ ও দফাদারদের ভূমিকা বিষয়ে জয়পুরহাট পুলিশ লাইনস ড্রিল শেডে মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    সকাল ১০টায় সেমিনার শুরু হয়। জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় সেমিনারে সভাপতিত্ব করেন পুলিশ সুপার নূরে আলম।

    সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ ও দফাদারদের ভূমিকা নিয়ে সেমিনারে প্রধান আলোচক হিসেবে পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে করণীয় বিষয়ে আলোচনা করেন কাউন্টার ন্যাশনাল এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ঢাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাঈদ নাসিরুল্লাহ।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসন প্রমুখ।

    সেমিনার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী। সেমিনারে জেলার ৫টি উপজেলার তিন শতাধিক গ্রাম পুলিশ, দফাদার ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সংবাদকর্মী অংশ নেন।

  • পাইকগাছায় শীতে কুমড়া বড়ি তৈরীর ধুম পড়েছে গ্রামে গ্রামে

    পাইকগাছায় শীতে কুমড়া বড়ি তৈরীর ধুম পড়েছে গ্রামে গ্রামে

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় কুমড়া বড়ি তৈরী কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের নারীরা। শীত জেকে বসায় উপজেলার বিভিন্ন গ্রামে কুমড়া বড়ি তৈরীর ধুম পড়েছে। কুমড়া বড়ি তৈরীর উপযুক্ত সময় শীতকাল। শীতের সময় গ্রামীন নারীদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। তারপর দিন ছোট কাজও বেশি। এর মধ্যেই সকল কাজের আগে সকাল বেলা কুমড়া বড়ি তৈরী করছে নারীরা। কুমড়া বড়ি তরকারির একটি মুখরোচক উপাদন। এতে তরকারির স্বাদে যোগ হয় নতুন মাত্রা।
    জানাগেছে, পাইকগাছা উপজেলার শত শত নারী কুমড়া বড়ি তৈরীর কাজে জড়িত রয়েছে। শীতের আগমনের সাথে সাথে কুমড়া বড়ি তৈরীর ব্যস্ততা বেড়েছে গ্রাম অ লের নারীদের মাঝে। বর্ষাকাল বাদে বাকী মাস গুলোতে কমবেশী কুমড়া বড়ি তৈরী করা হয়। আশ্বিন মাস থেকে ফাল্গুন এই ৬ মাস কুমড়া বড়ি তৈরীর ধুম পড়ে যায়। শীতকাল কুমড়া বড়ি তৈরীর ভরা মৌসুম। এ সময় গ্রামের প্রতিটা বাড়ীতে কমবেশি কুমড়া বড়ি তৈরী করা হয়। পরিবারের চাহিদা মিটিয়ে বাকিটা বাজারে বিক্রি করা হচ্ছে। শীতের সময় কুমড়া বড়ির চাহিদা থাকে বেশী, আর গ্রাম অ লের নারীরা বাড়তি আয়ের জন্য কুমড়া বড়ি তৈরী করছে।কুমড়া বড়ি তৈরীর প্রধান উপকরণ মাসকলাইয়ের ডাল আর চালকুমড়া। এর সাথে সামন্য মসলা। বাজারে প্রতি কেজি মাসকলাই ১২০ থেকে ১৪০ টাকা আর চাল কুমড়া ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাইজ হিসাবে চালকুমড়া ৫০ থেকে ৭০ টাকার মধ্যে ক্রয় করা যায়। ৫ কেজি চালকুমড়ার সাথে ২ কেজি মাসকলাইয়ের মিশ্রণে কুমড়া বড়ি ভাল হয়। প্রথমে মাসকলাই রৌদ্রে শুকিয়ে যাতায় ভেঙ্গে পরিস্কার করে বা না ভেঙ্গে পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিতে হয়। প্রায় ৫ থেকে ৬ ঘন্টা মাসকলাই পানিতে ভেজাতে হয়। তারপর ঢেকি বা শিল-পাটা বেটি নিয়ে কুমড়া বড়ির মিশ্রণ তৈরী করা হয়। তবে এখন উপজেলার বিভিন্ন এলাকায় কুমড়া বড়ি তৈরীর মেশিন স্থাপনের পর থেকে সবাই মেশিনে মাড়াই করে মাসকলাই ও কুমড়ার মিহি করা হচ্ছে। এরপর দুইটির মিশ্রণে কুমড়া বড়ির উপকরণ তৈরী করা হয়।মাঠ, বাড়ির আঙ্গিনা, ছাদ বা খোলা জায়গায় ভোর থেকে বড়ি বসানো শুরু করা হয়। পাতলা কাপড়ে সারি সারি বড়ি বসানো হয়। কুমড়া বড়ি বসানোর পর দুই-তিন দিন একটানা রৌদ্রে শুকানো হয়। সূর্যের আলো কম হলে ৩-৪ দিন পর্যন্ত শুকাতে সময় লেগে যায়। শুকানোর পর কাপড় থেকে বড়ি উঠিয়ে পাত্রে সংরক্ষণ করা হয়।
    উপজেলার গদাইপুর গ্রামের রহিমা
    বেগম জানান, ৫ কেজি কুমড়ার সাথে দুই কেজি মাসকলাইয়ের মিশ্রণে কুমড়া বড়ি ভাল তৈরী হয়। আগে মাসকলাই পানিতে ভিজিয়ে পরিস্কার করা, আর ঢেকিতে বা পাটায় বেটে বড়ি তৈরী করতে প্রচুর পরিশ্রম হত, সেই সাথে অনেক সময় লাগতো। এখন খোসা ছাড়ানো মাসকলাই বাজারে ক্রয় করতে পাওয়া যায়। মাসকলাই পানিতে ভিজিয়ে মেশিনের সাহায্যে মাড়াই করে অল্প সময়ে বড়ি তৈরীর মিশ্রণ তৈরী করা খুব সহজ হয়েছে। এতে করে অল্প সময় প্রচুর পরিমাণ কুমড়া বড়ি তৈরী করা সম্ভব হচ্ছে। এক কেজি কুমড়া বড়ি তৈরী করতে প্রায় ১৩০ টাকা মত খরচ হচ্ছে। আর বাজারে ২শ থেকে আড়াই’শ টাকা দরে কুমড়ার বড়ি বিক্রি হচ্ছে। এতে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানান, শীত মৌসুমে গ্রামের নারীরা কুমড়া বড়ি তৈরী করে বাড়তি আয় করছে। গ্রামীন নারীরা উপযুক্ত প্রশিক্ষণ ও পৃষ্টপোষকতা পেলে তারা নিজেদের ভাগ্য উন্নয়ন ও গ্রামীন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • শীতার্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে সুজানগর পৌরসভার শীতবস্ত্র বিতরণ

    শীতার্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে সুজানগর পৌরসভার শীতবস্ত্র বিতরণ

    এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগর পৌরসভার উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠির(আদিবাসী) মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বসবাসকারী ওই সকল ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠির(আদিবাসী) মানুষদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় অনুষ্ঠানে পৌর কাউন্সিলর জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা কুতুব উদ্দিন,মেহেদী মাসুদ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর হাসান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে সহজ-কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    সুজানগরে সহজ-কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় পাবনার সুজানগরে সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সুজানগর পৌরসভার ভবানীপুর(কুটিপাড়া) জামে মসজিদে মঙ্গলবার সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের ৪৩ জন শিশু শিক্ষার্থীকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সুজানগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক আব্দুল কুদ্দুসের স ালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান। অন্যদের মাঝে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক রাশিদুল হক, ভবনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সুজানগরের ফিল্ড সুপারভাইজার জহুরুল ইসলাম। অনুষ্ঠানে সুজানগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন,ভবানীপুর(কুটিপাড়া) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক আলাউদ্দিন আলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও আ.লীগ নেতা মেহেদী মাসুদ, সমাজসেবক জালাল উদ্দিন, দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, স্থানীয়দের মধ্য ইউসুফ আলী, হাবিব ও নিরব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৬-১০ বছর বয়সী এ সকল শিক্ষার্থীরা সহজভাবে পবিত্র কুরআন শরীফ পড়তে পাড়ার দক্ষতা অর্জন, ইসলাম ধর্মের নিয়ম কানুন জানা ও মানা, শিক্ষার্থীরা তাদের জীবনের শুনগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান,দৃষ্টিভঙ্গি ও দক্ষতা অর্জন করার পাশাপাশি শিক্ষার্থীরা তাদের মধ্যে প্রত্যাশিত আচারণ ও ইসলামী মূল্যবোধের বিকাশ ঘটাবে বলে প্রত্যশা করেন। শেষে সুজানগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলী তিনি তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি ছেলে শিক্ষার্থীদের একটি করে টুপি এবং প্রতিটি মেয়ে শিক্ষার্থীদের একটি করে স্কার্ফ উপহার হিসেবে প্রদান করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • রাঙ্গাবালী’তে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২

    রাঙ্গাবালী’তে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী)
    পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই জাহিদ গাজী (১৯) নামে একজন স্কুল ছাত্র নিহত হন। নিহত হলেন গাববুনিয়া গ্রামের জসিম গাজীর ছোট ছেলে। আহতরা হলেন একই গ্রামের মো: মারুফ দেওয়ান (১৮) পিতা হানিফ দেওয়ান ও মো: রিফাত প‍্যাদা (১২ ) পিতা আনোয়ার প‍্যাদা।

    মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ,রিফাত,মারুফ তিনজনে একটি মটরসাইকেল (পালসার) নিয়ে গাববুনিয়া লঞ্চঘাটের উদ্দেশ্য বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাস্তার পাশে তাল গাছের সাথে ধাক্কালেগে গাড়ি পুকুরে পরে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে, এতে ঘটনা স্থালেই একজন নিহত হন।
    স্থানীয়রা আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে, উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।

    রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, জাহিদ বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকার কারণে আমরা উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে ময়নাতদন্তে পাঠাচ্ছি।

    রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতাঃ
    রফিকুল ইসলাম

  • নাচোলে মানবাধিকার কর্মী ও যুবকদের জন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ

    নাচোলে মানবাধিকার কর্মী ও যুবকদের জন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানবাধিকার কর্মী ও যুবকদের জন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা (ভারপ্রাপ্ত) প্রানিসম্পদ কর্মকর্তা
    ডাঃ মোসাঃ শারমিন আক্তার।

    আজ মঙ্গলবার সকাল ১০টায় হেকস/ইপার এবং সুইজারল্যান্ড দুতাবাসের সহায়তায় ও রিভাইভ প্রকল্প ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা প্রানিসম্পদ দপ্তর প্রশিক্ষণ কক্ষে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার যুবক-যুবতি, ইউনিয়ন পরিষদের নারী প্লাটফর্মের সদস্য, গির্জা মাষ্টার, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ২০-২১ দুই দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন নাচোল ও গোমস্তাপুর উপজেলার
    টেকসই প্রকল্পে’র
    টেকনিক্যাল কো-অর্ডিনেটার
    আবুল কালাম আজাদ।

    আরও উপস্থিত ছিলেন রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নারায়ন চন্দ্র রায়,
    উপজেলা অফিসার প্রহল্লাদ চন্দ্র রায়, কমিউনিটি ডেভেলপমেন্ট
    অর্গানাইজার মেহেরুন নেসা প্রমূখ।

  • কাকে ফাঁসাতে অবৈধ পিস্তল দিয়ে নিজেকে  গুলি করেন বিশ্বজিৎ শর্মা ?

    কাকে ফাঁসাতে অবৈধ পিস্তল দিয়ে নিজেকে গুলি করেন বিশ্বজিৎ শর্মা ?

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    নিজের মামলায় ফেঁসে গেছেন ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাসের ব্যক্তিগত ড্রাইভার বিশ্বজিৎশর্মা। নাটক সাজিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই পুলিশের জালে জড়িয়ে গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গ্রেফতারের পর বিশ্বজিতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে অবৈধ পিস্তল। এই পিস্তল দিয়েই তিনি নিজেকে নিজে গুলি করেন। প্রথমে বিশ্বজিৎতের উপর হামলার কথা প্রচার করা হলেও পুলিশের তদন্তে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসে। এখন নিজেই আসামি হয়ে কারাগারে বন্দি বিশ্বজিৎ শর্মা। অভিযোগ পাওয়া গেছে, বিশ্বজিৎ শর্মা মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত। প্রচার রয়েছে বড় ধরণের চালান গায়েব করতেই তিনি এই নাটক মঞ্চস্থ করেন। অনেকে বলছেন তার পার্টনারকে ফাঁসাতে এই কান্ড ঘটনান বিশ^জিৎ। কিন্তু পুলিশ তার জারিজুরি ধরে ফেলেন। জানা গেছে, গত ৩ ডিসেম্বর বিশ^কাপের খেলা দেখে ফেরার পথে গুলিতে আহত হন বিশ^জিৎ। রাতেই তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর না হলেও বিশ^জিতের পীড়াপীড়িতে তাকে ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার তিনদিন পর ৬ ডিসেম্বর তার বন্ধু রাসেলের মাধ্যমে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন বিশ্বজিৎ শর্মা। মামালায় অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন সদর পৌর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কামরুজ্জামান। ঘটনা তদন্ত করতে গিয়ে থলের বিড়াল বেরিয়ে আসে। বিশ^জিৎকে যে পিস্তল দিয়ে গুলি করা হয় সেই পিস্তল উদ্ধার হয় তার বাড়ির চালের ড্রামের মধ্য থেকে। বিশ^জিৎ শর্মা ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামের মৃত জয়গোপাল শর্মার ছেলে। বর্তমান তিনি ঝিনাইদহ শহরের হামদহ কাঞ্চনপুর এলাকার গৌতম দাসের বাড়িতে ভাড়া থাকেন। মামলার এজাহারে বিশ্বজিৎ শর্মা উল্লেখ করেছিলেন অজ্ঞাত ৪/৫ জন এসে তাকে জাপটিয়ে ধরে হত্যার উদ্দেশ্যে পেটের বাম পাশে গুলি করেন। পুলিশের একটি সুত্র জানায়, গত ১৭ ডিসেম্বর চিকিৎসা শেষে ভাড়া বাড়িতে ফিরলে তদন্তের স্বর্থে বিশ^জিৎকে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিশ^জিৎ স্বীকার করেন পারিবারিক কলহের কারণে তিনি গুলি চালিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। বিশ্বজিৎ পুলিশকে আরো জানান, নিজেকে নিজে গুলির পর পিস্তরটি চালের ড্রামের লুকিয়ে রাখেন। এদিকে পুলিশ পরিদর্শক কামরুজ্জামান জানান, এই মামলার মোটিভ ও ক্লু উদ্ধারের পর বিশ^জিতের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়, যার মামলা নং ৩০, তারিখ ১৮/১২/২২ইং। তিনি বলেন, দোষ স্বীকার করে বিশ্বজিৎ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তদন্তের স্বার্থে এখনই সব বলা যাচ্ছে না। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা বলেন, থানায় জিজ্ঞাসাবাদের পর বিশ^জীৎ শর্মা অস্ত্র লুকানোর কথা স্বীকার করেন। তার বলা তথ্যমতে অস্ত্র উদ্ধার করা হয়। তিনি বলেন, বিশ্বজিৎতের নামে মাদক ও নারী ঘটিত বেশ কিছু অভিযোগ ছিল। আমরা সেই সূত্র ধরে এই ঘটনায় তদন্তে ভিন্ন কিছু আঁচ করি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে সব কিছু স্বীকার করেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • পঞ্চগড়ে বিজেবি কর্তৃক নায়েক বীর  মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান কে নগদ অর্থ  ক্রেস্ট প্রদান করেন

    পঞ্চগড়ে বিজেবি কর্তৃক নায়েক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান কে নগদ অর্থ ক্রেস্ট প্রদান করেন

    বাবুল হোসেন পঞ্চগড়
    বিজয় দিবস ২২উপলক্ষে পঞ্চগড় ব্যাটলিওন ১৮ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন কর্নেল মাহফুজুল হক পদাধিক মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান বীর প্রতীক কে মহাপরিচালকবর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ হতে নগদ অর্থ ক্রেস্ট প্র প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক উপস্থিত ছিলেন। শুরুতেই মিলাদ মাহফিল দোয়া ও ইউনিট রেজিমেন্টাল পতাকা উত্তোলন ও দুপুরে প্রীতি ভোজের আয়োজন করেন পরবর্তীতে ফুটবল খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান রিটেড সিরিমনি প্যারেট বাংলা বান্দা বিজিবি বিএসএফ মিষ্টি বিতরণ চলছিল এই রিপোর্ট লেখা পর্যন্ত।

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়