Author: desk

  • তেঁতুলিয়ায় ইউএনও’র দেওয়া শীতের কম্বল পেয়ে মহাখুশি ভগেন দাস

    তেঁতুলিয়ায় ইউএনও’র দেওয়া শীতের কম্বল পেয়ে মহাখুশি ভগেন দাস

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ হঠাৎ জেঁকে বসেছে শীত। এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষের। পৌষের কনকনে শীতের রাতে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে নেই। গরম কাপড় জড়িয়ে উষ্ণতা নিচ্ছেন সামর্থবানরা। কিন্তু চরম বিপাকে পড়েছে ভবঘুরে, আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী, বেদে সম্প্রদায়, অসহায় ও ছিন্নমূল মানুষ। শীতের তীব্রতায় রীতিমতো কাঁপছে তারা।
    এরই ধারাবাহিকতায় প গড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট শীতের কম্বল চাইতে যান ওই উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের ভগেন দাস। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)’র দেওয়া শীতের কম্বল পেয়ে মুখে হাসি ফুটেছে ভগেন দাসের। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা এই সহানুভূতি দেখিয়েছেন।
    জানা যায়, আসন্ন শীত মৌসুমে এবার গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য তেঁতুলিয়া উপজেলায় ৩হাজার ৪’শ ৩০পিস কম্বল উপ-বরাদ্দ দেয়া হয়েছে।
    এদিকে কম্বল পেয়ে খুশি খ্রিষ্টধর্মাবলম্বীদের ভগেন দাস বলেন, ‘কয়েক দিন ধরে তীব্র শীত পড়ছে। এতে আমাদের মতো অসহায় মানুষের শীত নিবারণের জন্য তেমন কিছু নেই। কম্বল পাওয়ায় অনেক উপকার হইছে। আমাদের গ্রামের সাংবাদিক তরিকুল আমাকে ইউএনও অফিসে যাইতে বললে, আমি ইউএনও স্যারের নিকট যায় পড়ে তিনি আমাকে একটি কম্বল ও ১০ কেজি চাল দিয়েছেন। স্যারের এই দয়া আমাকে খুব ভালো লাগছে। ঈশ্বর উনার মঙ্গল করুক’
    উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘গত এক সপ্তাহ ধরে শীত জেঁকে বসেছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। যাদের শীত নিবারনের ব্যবস্থা নেই। এই শীতে গরিব-দুঃখী মানুষ কষ্ট করছেন। অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে সবার দাঁড়ানো উচিত। তাই মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করছি। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • পীরগঞ্জে যমুনা ব্যাংক শুভ উদ্বোধন

    পীরগঞ্জে যমুনা ব্যাংক শুভ উদ্বোধন

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যমুনা ব্যাংক লিমিটেডের ৫৯ তম পীরগঞ্জ উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার পীরগঞ্জ পৌরসভায় তরিকুল টাওয়ারের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও সিইও আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম ভরসা।
    এ উপলক্ষে যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম ভরসা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যাবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

  • ধনবাড়ীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

    ধনবাড়ীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

    টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    টাঙ্গাইলের ধনবাড়ীতে মহান বিজয় দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইস্কা ইউনিয়নের বেলতলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় জেলা তথ্য সিনিয়র অফিসার তাহামিনা জান্নাতের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন।

    এ সময় আরও বক্তব্য দেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম, আব্দুল ছাত্তার, স্থানীয় আওয়মী লীগ নেতা কাজী আওলাদুজ্জমান আদর প্রমুখ। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে ইউএনও মুক্তিযোদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শেষে বাজার এলাকা ব্যবসায়ীদের দোকান পরিদর্শন করে স্বাস্থ্য সচেতন করেন।

    হাফিজুর রহমান।

  • গোলাম মোস্তফা রাঙ্গা কর্তৃক শুদ্ধাচার পুরস্কার-২০২২ অর্জন

    গোলাম মোস্তফা রাঙ্গা কর্তৃক শুদ্ধাচার পুরস্কার-২০২২ অর্জন

    বিশেষ প্রতিনিধিঃ

    ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ০৩টায় ২০১৮ সাল হতে ২০২২ সাল পর্যন্ত ৪বছরে শুদ্ধাচার পুরষ্কারপ্রাপ্ত রংপুর বিভাগের ৩৪জন কর্মকর্তা-কর্মচারীদেরকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণ কেন্দ্র, মাহিগঞ্জ, রংপুরে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কারপ্রাপ্তদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “২০২১-২২ অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কর্মসূচীতে সকল রেঞ্জের মধ্যে রংপুর রেঞ্জ শ্রেষ্ঠ ট্রফি অর্জন করতে সক্ষম হয়েছে। রেঞ্জের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের একনিষ্ঠ কর্মদক্ষতার কারণে এই পুরষ্কার পাওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরো প্রতিযোগীতামূলক ভাল কাজ করে আমরা প্রতিবারই সারাদেশে রংপুর রেঞ্জকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাই, সেই লক্ষ্যে সকলকে কাজ করতে হবে”।

    ২০২২ সালে কুড়িগ্রাম হতে জেলা আনসার ও ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা শুদ্ধাচার পুরষ্কার পান। বর্তমান কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন ২০২১ সালে নীলফামারীর সৈয়দপুর উপজেলা হতে শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্ত হন। এছাড়াও ২০১৯ সালে কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের নিরাপত্তা প্রহরী মোঃ তাছির উদ্দিন উক্ত পুরষ্কার পান। ২০১৮-২০১৯ অর্থ বছরে রংপুর বিভাগ হতে ১০জন; ২০২০-২০২১ অর্থ বছরে ২জন এবং ২০২১-২০২২ অর্থ বছরে ২২ জন উক্ত পুরষ্কার পান।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১১ আনসার ব্যাটালিয়ন, হিলি, দিনাজপুরের পরিচালক মোঃ ইয়াছিন আরাফাত; ০১ আনসার ব্যাটালিয়ন, ঠাকুরগাঁওয়ের পরিচালক ড. লুৎফর রহমান; ২৮ আনসার ব্যাটালিয়ন, লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ ময়নুল ইসলাম; নীলফামারী জেলার আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মাদ গাদ্দাফী; দিনাজপুরের আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী; ঠাকুরগাঁওয়ের আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরিফিন; পঞ্চগড় আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম; গাইবান্ধার আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ রেজাউল ইসলাম; কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ ইবনুল হকসহ বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার, পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, তথ্য প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ, দাপ্তরিক কাজে দক্ষতা ও আগ্রহ ইত্যাদি বিভিন্ন বিষয় বিবেচনা করে শুদ্ধাচার পুরষ্কারের জন্য মনোয়ন প্রদান করা হয়। এছাড়াও গোলাম মোস্তফা রাঙ্গা প্রায় দশ ধরে মাদক বিরোধী লিফলেট বিতরণসহ প্রচার-প্রচারণা, ইভটিজিং প্রতিরোধে লিফলেট বিতরণসহ প্রচার প্রচারণা এবং দুর্যোগ মোকাবেলায় লিফলেট বিতরণসহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি অত্র বাহিনীর প্রশিক্ষণ, সমাবেশ, অপারেশনাল ও বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় পত্রিকা, আঞ্চলিক পত্রিকা, জাতীয় পত্রিকা, অনলাইন পত্রিকা ও বাহিনীর প্রতিরোধ পত্রিকায় লেখালেখির ব্যাপক প্রচার করে আসছেন।

  • ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন নেতাকর্মীসহ এলাকাবাসী

    ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন নেতাকর্মীসহ এলাকাবাসী

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ১নং ওয়ার্ডের জামগড়া এলাকায় নৌকা মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণায় ভোট চাচ্ছেন নেতাকর্মীসহ এলাকাবাসী।
    বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ২০২২) বিকেলে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ৪নং ওয়ার্ডে মন্ডল বাড়ি উঠান বৈঠকে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা’র নৌকা মার্কায় ভোট চাচ্ছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। এ উঠান বৈঠকের আয়োজন করেন ইয়ারপুর গ্রামের মমিরুল ইসলাম মন্ডল।
    ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ারপুর মন্ডল বাড়ি উঠান বৈঠকে বক্তব্য দিয়ে তার নিজ এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়েছেন, এরপর রাতে তিনি একাধিক এলাকায় প্রচারণায় অংশগ্রহণ করেন। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নৌকা মার্কার প্রচারণায় উপস্থিত থেকে ভোটারদের কাছে ভোট চাইছেন এবং দোয়া চেয়ে যাচ্ছেন। তারা ইয়ারপুর ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। এ সময় আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইয়ারপুর আওয়ামী লীগের নেতা কর্মীসহ শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
    আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মুসা বলেন, আমি নৌকা মার্কায় ভোট চাই, সেই সাথে সবার কাছে দোয়া কামনা করছি। তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট ড্রেনেজ ব্যবস্থার জন্য কাজ করবো। তিনি আরও বলেন, ই্য়ারপুর ইউনিয়নের কিছু এলাকায় বৃষ্টি না হলেও রাস্তায় সবসময় পানি জমে থাকে আমি চেয়ারম্যান হলে এসব সমস্যা থাকবে না। আমি চেয়ারম্যান হলে নয়নজুলি খালটি উদ্ধার করাসহ এসব সমস্যা সমাধান করবো। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা-নৌকা মার্কা, আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন, আমি ইয়ারপুরবাসীর সেবা করতে চাই, আমাকে একটিবার সুযোগ দিন, আপনারা সবাই ভোট দিলে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হবো।
    সাভার উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, আশুলিয়ার ৯টি ওয়ার্ডের ৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে আগামী ২৯ ডিসেম্বর ২০২২ইং তারিখে। উক্ত ইয়ারপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১জন, যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮৯০জন ও নারী ভোটার ৪০ হাজার ৪৭১জন। তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে কাজ করে যাচ্ছি। ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া গত (২৮ অক্টোবর ২০২২ইং) মৃত্যুবরণ করায় উক্ত ইউনিয়নে উপ-নির্বাচন ঘোষণা করা হয়েছে। ইয়ারপুর ইউনিয়নের প্রায় ১০-১২টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে বলে এলাকাবাসী জানান।

  • রংপুরে সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের একযুগ পূর্তি উৎসব উপলক্ষে আলোচনা,র‍্যালি,সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    রংপুরে সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের একযুগ পূর্তি উৎসব উপলক্ষে আলোচনা,র‍্যালি,সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন । –

    রংপুরে সাফল্য পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের একযুগ পূর্তি উৎসব উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি, আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    সাফল্য পরিবারের প্রতিষ্ঠাতা সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ জয়িতা নাসরিন নাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফল্য পরিবারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার সংগঠক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুল ইসলাম সাজু ,উপদেষ্টা গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, গজঘন্টা স্কুল এন্ড কলেজের শিক্ষক আকতার হোসেন, উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
    বক্তব্য রাখেন শিক্ষক নাসরিন আক্তার, সুমি বেগম, নাজরিন জাহান রিনা প্রমুখ । পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সূবর্ণা মোস্তফা।
    সকালে রংপুর সিটির আলম নগর এলাকার খেরবাড়ী থেকে বর্নাঢ্য র‍্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,এরপর সাফল্য কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে একযুগ পূর্তির কেক কাটা হয়। বিকেলে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও নাটক বাল্য বিবাহ রোধ, সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • ছাতকে যৌতুকের দাবীতে শিশু সন্তান রেখে গৃহবধূকে মারধর

    ছাতকে যৌতুকের দাবীতে শিশু সন্তান রেখে গৃহবধূকে মারধর

    কে এম শহীদুল সুনামগঞ্জঃ
    সুনামগঞ্জের ছাতক উপজেলার তকিপুরে যৌতুকের দাবীতে গৃহবধূর শিশু সন্তান রেখে স্ত্রীকে মারধর করে শ্বাশুড়িকে খবর দিয়ে এনে রক্তাক্ত ও জখমপাপ্ত অবস্থায় বাবার বাড়ি পাঠায় পাযন্ড স্বামী । ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় ছাতক উপজেলার তকিপুর গৃামের রইচ আলীর ছেলে জয়নাল আবেদীনের বসত বাড়িতে ঘটনাটি ঘটে। আহত গৃহবধূর নাম কল্পনা বেগম (২৩)। সে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের শেখেরগাঁও গামের সুরুজ আলীর মেয়ে। রক্তাক্ত ও জখম পাপ্ত অবস্থায় তাঁকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভতি করা হয়েছে। আহত গৃহবধূ কল্পনা বেগম বলেন, প্রায় চার বছর আগে জয়নাল আবেদীনের সাথে আমার বিবাহ হয়।বিয়ের পর থেকেই আমার শশুর ও শ্বাশুড়ির কুবুদ্ধিতে স্বামী জয়নাল আবেদীন যৌতুকের জন্য শারিরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। ঘটনার দিন সকালে যৌতুকের জন্য আমার স্বামী এবং শ্বশুর -শ্বাশুড়ি মিলে আমাকে মারধর করে দুধের শিশু শাহাজুল ইসলামকে রেখে আমাকে ঘর থেকে বের করে দেয়। পরে আমার মা আমাকে হাসপাতালে ভর্তি করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • জামালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কৃষি জমি নষ্টের অভিযোগ ওঠেছে

    জামালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কৃষি জমি নষ্টের অভিযোগ ওঠেছে

    কে এম শহিদুল।
    সুনামগঞ্জ প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে জামালগঞ্জে এক কৃষকের ধানি জমি গর্ত করে নষ্ট করে দেয়ার অভিযোগ ওঠেছে সেরমস্তপুর গ্রামের প্রভাবশালীদের বিরোদ্ধে এঘটনায় কৃষকের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে মঞ্জুর আলী, শাহ আলম, মঈনুদ্দিন,জসিম উদ্দিন,মুসলিম উদ্দিনসহ সেরমস্তপুর গ্রামের ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭০ জনকে আসামি করে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়, সাচনা বাজার এলাকার কৃষক আব্দুল মতলিব ক্রয়সুত্রে সেরমস্তপুর মৌজায় ৭ বিঘা জমি ক্রয় করে ধান চাষ করে আসছেন দীর্ঘদিন যাবত। কয়েক বছর ধরে সেরমস্তপুর গ্রামের প্রভাবশালী একটি চক্র জমিটি অন্যায় ভাবে দখল করার চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর সকালে ১৭ ডিসেম্বর সকালে সেরমস্তপুর গ্রামের কয়েকজন প্রভাবশালী নেতৃত্বে গ্রামের কিছু সংখ্যক মানুষ কৃষি জমিতে গাছের চারা লাগানোর জন্য অবৈধ ভাবে শতশত গভীর গর্ত করেন। এতে জমিনটি ধান চাষের অনুপোযোগী হয়ে পড়ে। প্রভাবশালীদের নেতৃত্বে কয়েশ গর্ত করে জমি চাষাবাদের অনুপোযোগি করা হয়৷ কৃষক মতলিব মিয়া বলেন, জোর পূর্বক তার ধানি জমিতে গর্ত করে জমি নষ্ট করা হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে তার। মতলিব মিয়ার স্ত্রী আলেয়া বেগম বলেন, সেরমস্তপুর গ্রামের
    মঞ্জুর আলী, শাহ আলম, মঈনুদ্দিন,জসিম উদ্দিন,মুসলিম উদ্দিনের নেতৃত্বে ৬০/ ৭০ জন মানুষ তাদের হালচাষ করা জমিতে শতশত গর্তকরে জমি নষ্ট করে দিয়েছে। স্থানীয় কৃষক ময়না মিয়া বলেন, দীর্ঘদিন যাবত জমিতে ফসল ফলিয়ে আসছেন কৃষক মতলিব মিয়া। সম্প্রতি জমি অন্যায় ভাবে দখল করতে কিছু প্রভাবশালী মরিয়া হয়ে ওঠে। মতলিব মিয়া জেন জমির দখল ছেড়ে চলে যায় এজন্য শতশত গর্ত করেছে প্রভাবশালীরা। রেজাউল ইসলাম বলেন, ১৭ তারিখ সকালে অনেক মানুষ জমিতে অবৈধভাবে মাটি কেটে জমিন নষ্ট করে দিয়েছে। শ্যামল মিয়া বলেন, অসহায় মতলিব মিয়ার জমিজামা অবৈধ ভাবে দখল করতে এলাকার প্রভাবশালী চক্র এক হয়েছে। সেরমস্তপুর গ্রামের ইউপি সদস্য ছমির আলী বলেন, জোরপূর্বক জমিতে গর্ত করা হয়নি। কৃষি জমিটি মসজিদ মাদ্রাসার সম্পত্তি গর্ত করে গাছের চারা লাগানোর হবে। সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, জমি চিহ্নিত না করায় সমস্যার সৃষ্টি হয়েছে। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, কৃষি জমি নষ্ট করার কারো কোন অধিকার নেই যারা করেছেন তাদের বিরোদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • পটিয়ায় কৃষকের পাশে দাঁড়ালেন  মানবিক সংগঠন নজির আহমেদ ফাউন্ডেশন

    পটিয়ায় কৃষকের পাশে দাঁড়ালেন মানবিক সংগঠন নজির আহমেদ ফাউন্ডেশন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিভিন্নজাতেন বীজ নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছেন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন।

    আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে বিভিন্নজাতের বীজ নিয়ে কৃষকের সাথে মাঠে যান মানবিক সংগঠন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম। পরে শতাধিক কৃষকের মাঝে বীজ বিতরন করা হয়।

    ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা বাস্তবায়ন করতে পটিয়া উপজেলায় ব্যতিক্রমী এ উদ্যাগ গ্রহণ করেন। বীজ বিতরনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মিলকী দাশ।

    ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম বলেন, কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশাপাশি কৃষকদের কল্যানের জন্য কাজ করছেন। দেশে যাতে দুর্ভিক্ষ না হয়, সেজন্য আগে থেকে প্রস্তুত থাকার জন্য সকলকে কৃষকদের সহযোগিতার জন্য নির্দেশনা দেন।

  • এমপ্যাথী স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

    এমপ্যাথী স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

    ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গতকাল বৃহস্পতিবার বিকালে এমপ্যাথী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩শ শীতার্ত অসহায় ও দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম সায়ফুল ইসলাম কাজল, সুপার জিয়াউল হক শাহীন, রঘুনাথপুর প্রবাসী কল্যাণ ট্রাস্টের সভাপতি আবুল মুনসুর, সহকারী প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর হোসেন, শিক্ষক আতিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। বিভিন্ন দেশের প্রবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। গত বছর ৭০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছিল বলে জানা গেছে।