Author: desk

  • সড়ক দুর্ঘটনায় অফিস সহকারী নিহত আহত ইউপি সদস্যা

    সড়ক দুর্ঘটনায় অফিস সহকারী নিহত আহত ইউপি সদস্যা

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ:২৫-১২-২০২২ইং।চিকিৎসা নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার অফিস সহকারী নিহত! হয়েছে আহত হয়েছে ইউপি সদস্যা। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার আনুমানিক সাড়ে তিন ঘটিকায় রংপুর শহরের সাথমাথা নামকস্থানে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আবদুর রাজ্জাক (৪০) নিহত হয়। একই সিএনজিতে থাকা ইউপি সদস্যা নুরনাহার গুরুতর আহত হয়। নিহত আবদুর রাজ্জাক রাজারহাট উপজেলা ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা মোসলেম উদ্দিনের পুত্র। আবদুর রাজ্জাক শরিসাবাড়ী দাখিল মাদ্রাসা অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। তাহার অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মাদ্রাসার সুপার মোঃ সিরাজুল ইসলাম।আহত নুরনাহার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।আহত নুরনাহার বেগম কিসামত গোবধা গ্রামের আক্কাছ আলীর স্ত্রী। আহত নুরনাহার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যা। ইউপি সদস্য নুরনাহারের আহত ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামানিক# ছবি সংযুক্ত

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • পুঠিয়ার দুইটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীগণ প্রচার প্রচাণায় ব্যস্ত সময় পার করছেন

    পুঠিয়ার দুইটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীগণ প্রচার প্রচাণায় ব্যস্ত সময় পার করছেন

    পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা ঃ

    পুঠিয়া উপজেলার দুইটি ইউনিয়নের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যগণ। বর্তমানে ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়নের হাটবাজার, মাঠে ও বিভিন্ন মোড়ে চলছে এ নিয়ে আলোচনা সমালোচনা। কে হচ্ছে আগামি পাঁচ বছরের জন্য এই দুটি ইউনিয়নের চেয়ারম্যান। প্রতিক পাওয়ার পর থেকে এই দুই ইউনিয়ের চেয়ারম্যান প্রার্থীসহ অন্যান্য প্রার্থীদের ঘুম নেই চোখে। দিনরাত বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন তাদের কর্মী সমর্থকেরা। এবারই প্রথম এই দুটি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই পুঠিয়া উপজেলা নির্বাচন অফিস কোন ভোটার যেন ইভিএম এ ভোট প্রদান করতে সমস্যায় না পড়ে সে জন্য আমি ২৬ ও ২৭ ডিসেম্বর সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত তিনটি কেন্দ্রে ইভিএম এ ভোট প্রদান পদ্ধতি দেখাবে। শিলমাড়িয়া ইউনিয়নে ভোটার শিক্ষন কেন্দ্র সমূহ হলো, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ভোটারগণের জন্য সাধনপুর হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র, ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের ভোটারগণের জন্য পচামাড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ভোটারগণের জন্য সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ভালুকগাছি ইউনিয়নে ভোটার শিক্ষন কেন্দ্র সমূহ হলো, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ভোটােগণের জন্য নন্দনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের ভোটাগণের জন্য বেনলাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ভোটােগণের জন্য বাঁশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। শিলমাড়িয়া ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী এবারের ভোট প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন, বাংলাদেশ আ’লীগের সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবু হায়াত মোহাঃ আসাদুজ্জামান (চশমা), স্বতন্ত্র প্রার্থী আলী আজগর (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম (মোটরসাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান (আনারস)। ভালুকগাছি ইউনিয়নের ৭ জন চেয়ারম্যান প্রার্থী এবারের ভোট প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন, বাংলাদেশ আ’লীগের জিল্লুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী একরামুল হক (আনারস), জাতীয় পার্টির আসিফ উজ জামান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (টেবিল ফ্যান), স্বতন্ত্র প্রার্থী নাজমুল গনি (পিন্টু) (চশমা), স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান (সুলতান) (মোটরসাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহামন (ঘোড়া)। এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসার জয়নুল ইসলাম জানান, এ বারের নির্বাচনে কোন প্রার্থীর অভিযোগ নেই। প্রতিদ্বন্দী প্রার্থীরা নির্বিগ্নে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামি ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে এ কর্মকর্তা জানান।#

    মাজেদুর রহমান( মাজদার)
    পুঠিয়া রাজশাহী

  • ত্রিশালেআগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়ানোর  আশ্বাস দিলেন মেয়র আনিছ

    ত্রিশালেআগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়ানোর আশ্বাস দিলেন মেয়র আনিছ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ত্রিশালে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসা চলমান রাখার মতো সহায়তা করা হবে বলে জানিয়েছেন ত্রিশাল উপজেলা যুবলীগের সাাবেক সভাপতি তিন বারের নির্বাচিত জনপ্রিয় ও জনবান্ধব মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

    রবিবার(২৫শে ডিসেম্বর) আগুনে ক্ষতিগ্রস্ত ত্রিশাল বাজারের মদক পট্রিতে আগুনে পুড়া দোকানপাট পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আশ্বাস দেন। এ সময় ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামছু্দ্দীন,সাধারন সম্পাদক ইকবাল হোসেন,সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মেয়র বলেন-ব্যবসায়ীদের কথা ভেবে সকল সুবিধা সহ খুব শীঘ্রই দোকানপাটের ব্যবস্থা করা হবে।

    মেয়র আনিছ বলেন, ‘আগুনে কিছু ব্যবসায়ী একেবারে সর্বস্বান্ত হয়ে গেছেন। যাতে পুনরায় ব্যবসা চালু করতে পারেন, এ জন্য পৌরসভার পক্ষ থেকে তাঁদের কিছু সহযোগিতা করা যায় কি না, তার ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।

    আগুনের কারণ সম্পর্কে মেয়র আনিছ বলেন, অপরিকল্পিতভাবে দোকান বাড়ানোর কারণেই এ ধরনের অগ্নিকাণ্ড হয়েছে। এ সময় ভবিষ্যতে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    এর আগে শুক্রবার মধ্যরাতে আগুনের সূত্রপাত ঘটে ত্রিশাল মধ্য বাজারের সেই মদক পট্রিতে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় এক ঘণ্টা ধরে মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে এই এক ঘন্টায় মদক পট্টির বাজার এলাকার ৩০জন ব্যবসায়ী আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের ছিটানো পানিতে আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পায় পাশ্ববর্তী ব্যবসায়ীরা।

    অপরদিকে ত্রিশাল পৌর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গনের সাথে নিজ কার্যালয়ে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান। মতবিনিময়ে সিদ্ধান্ত মোতাবেক
    উপজেলা প্রশাসন ময়মনসিংহ জেলা প্রশাসকের ত্রান তহবিল থেকে ৩০ জন ব্যবসায়ীর প্রত্যেককে ২ বান্ডিল করে টিন এবং নগদ অর্থ সহায়তা দেওয়ার কথা আশ্বস্ত করেন এবং রবিবার তা বিতরণ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে বিদ্যুৎ, পানি সহ অন্যান্য সকল ক্ষেত্রে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

  • র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ একজন আটক

    র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ একজন আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাট সদর উপজেলার উত্তর শেখপুর এলাকা থেকে বিদেশী মদ ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। রবিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান এ তথ্য জানান।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার গভীর রাতে সদর উপজেলার উত্তর শেখপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিশ বোতল বিদেশি মদ এবং ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আল আমিন (২২) নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আল আমিন সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামের আহসান হাবিবের ছেলে।

    তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেনসিডিল এবং বিদেশি মদ সংগ্রহ করে অভিনব কায়দায় জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা রয়েছে।

  • ফুলবাড়িয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা

    ফুলবাড়িয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা

    ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শনিবার দিবাগত রাতে ইউনিয়ন ছাত্রলীগের নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম শুভ (২৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে রঘুনাথপুর গ্রামের ব্যাংক কর্মকতা (অব.) নজরুল ইসলামের ছোট ছেলে।
    জানা যায়, শনিবার দিবাগত রাত ১২.৩০ মিনিটের দিকে একই উপজেলার ধুরধুরিয়া গ্রামে ধর্মীয় সভা শোনা শেষে ভ্যানগাড়ী যোগে বন্ধু অমিত হাসান বিজয় (২২), মিলন মিয়া (২৩) সহ তিনজন বাড়ীতে ফিরছিলেন। ধুরধুরিয়া বাজার পার হয়ে জনৈক খাইরুলের ফিসারি সংলগ্ন স্থানে পৌঁছালে ভ্যানগাড়ীর গতিরোধ করে এলোপাথারী মারধর শুরু করে। হামলায় তিনবন্ধু আহত হলেও শুভ গুরুতর আহত হয়। তাদের ডাক চিৎকারে স্থানীয় ও পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়। হামলায় আহত অপর দুই বন্ধু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় গতকাল রবিবার আহত ছাত্রলীগ নেতার বড় ভাই মাজহারুল ইসলাম বাদী হয়ে শরিফুল ইসলাম সহ ৯ জনের নাম উল্লেখ করে ১৫/২০ জন অজ্ঞাতনামাদের বিবাদী করে একটি অভিযোগ থানায় দায়ের করেন।
    আহত মাইনুল ইসলাম শুভ বলেন, তাদের কাছে অনেক কাকুতি মিনতি করেছি কিন্তু আমার কোন কথা শুনেনি। আমার পিঠ, কপাল, হাত-পা সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাতœক জখম করেছে। আমার একটা দাঁত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল ওরা। আমার অপরাধ আমি কেন ছাত্রলীগ কে সুসংগঠিত করছি। তারা সবাই ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত।
    মামলার বাদী শুভ এর বড় ভাই মাজহারুল ইসলাম বলেন, আমার ছোট ভাই মাইনুল ইসলাম শুভ, ভাতিজা অমিত হাসান বিজয় ও মিলন মিয়াসহ পৌরসভাস্থ আমার ফুফুর বাড়ী হতে এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়া বাড়ি উদ্দেশ্যে রওনা দিলে পতিমধ্যে ধুরধুরিয়া বাজারে সভা শুনে বাড়ীতে ফেরার পথে ১২.৩০ ঘটিকায় রাস্তায় হামলার শিকার হয়। এ সময় তার কাছ থেকে হামলাকারীরা ৩টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
    মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • হতদরিদ্র আদিবাসী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণে মোহাম্মদ হোসেন

    হতদরিদ্র আদিবাসী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণে মোহাম্মদ হোসেন

    বিশেষ প্রতিনিধিঃ

    বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আবাসিক পাড়া গ্রামে সমাজ সেবক মোহাম্মদ হোসেন এর পক্ষ থেকে প্রত্যন্ত আদিবাসী নৃ-গোষ্টির ২৫ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়ছে।

    এসময় শীতার্ত মানুষেরা সমাজ সেবক মোহাম্মদ হোসেনের পক্ষ থেকে দেয়া মানসম্মত কম্বল হাতে পেয়ে খুশিতে আত্মহারা। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এভাবেই এগিয়ে আসবে এমন প্রত্যাশা করেছেন স্থানীয়রা।

    গত ২৪ ডিসেম্বর রোজ শনিবার সকালে বান্দরবান জেলার আলীকদম উপজেলার আবাসিক পাড়া গ্রামে এসকল শীতবস্ত্র বিতরণ করা হয়।
    উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দৈনিক আজকের সমাচারের সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতিমোহাম্মদ হোসেন, দৈনিক আজকের সমাচার অনলাইনের প্রকাশক মোহাম্মদ ইয়াছিন আরাফাত, আলোর পথ সংগঠনের পরিচালক বশির আহমেদ রুবেল, মোহাম্মদ খায়রুল।
    এসময় মোহাম্মদ হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শীতার্থরা আমাদেরই কারো না কারো আপনজন,তাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উচিত শীতার্থদের পাশে দাঁড়ানো। অসহায় জনগোষ্ঠীর উন্নয়নে অনেক কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও জনকল্যাণে আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

  • শৈলকুপায় যুবলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘু  নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

    শৈলকুপায় যুবলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান এক যুবলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারকে অত্যাচার ও নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে নির্যাতিত সংখ্যালঘু পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করেন তন্ময় মজুমদার। তিনি শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের তুষার কান্তি মজুমদারের ছেলে। সংবাদ সম্মেলনে চিন্ময় কুমার মজুমদার, তুষার কান্তি, অমলা রানী মজুমদার ও তাপসি মজুমদার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তন্ময় মজুমদার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও শৈলকুপার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে ২০২১ সালের ১১ ফেব্রয়ারি আমাকে ফরিদ মেম্বর ও মাহাতাব খা শ্রীপুর বাজারে ডেকে নিয়ে জোর পুর্বক স্ট্যম্পে সাক্ষর করিয়ে নেন। এ ঘটনায় আমার পিতা তুষার কান্তি মজুমদার নিজের প্রাণ রক্ষা ও শিমুলের হাত থেকে জমিজমা রক্ষার স্বার্থে আমার নামে মামলা করে জেলা পাঠিয়ে দেন। আমি ২০২১ সালের ১৫ মার্চ থেকে এক বছরের ২৬ সেপ্টম্বর পর্যন্ত কারাভোগ করি। কারাগারে থাকা অবস্থায় শিমুলের সন্ত্রাসী বাহিনী আমার পরিবারের উপর অকথ্য নির্যাতন ও অত্যাচার করতে থাকে। ২০২১ সালের ৫ জুলাই শিমুলের লোকজন বাড়ি হামলা করেই ক্ষ্যন্ত হয়নি, মিথ্য মামলা দিয়ে হয়রানী করতে থাকে। তারা পুকরের মাছ ও গাছের নারিকেল লুটপাট করে। তন্ময় অভিযোগ করেন, আলফাপুর রতœাট বগুড়া মাধ্যমিক বিদ্যালয়ে চল্লিশ শতক জমি দান করা হলেও দাতা সদস্য হিসেবে তার পিতার কোন নাম রাখেনি। লিখিত বকএতব্য দাবী করা হয়, এলঅকার আতিয়ার, লাল মিয়া, কামাল ও বিল্লাল আমাদের বেনামাকৃত জমি ফেরৎ দিবে বলে কথা দিলেও যুবলীগ নেতা শিমুলের কারণে জমি ফেরৎ দিচ্ছে না। এছাড়া দুইটি পুকুরের লীজের টাকাও দিচ্ছে না। তন্ময় মজুমদার শিমুল ও তার সন্ত্রাসী দলবলের হাত থেকে এই সংখ্যালঘু পরিবারকে রক্ষার জন্য স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তেক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও শৈলকুপার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে আমি কোন ভাবেই সম্পৃক্ত নয়। রাজনীতি ও সামাজিক প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। তিনি বলেন, আমার ছবি ও রাজনৈতিক পদপদবী উল্লেখ করে সংবাদ সম্মেলনে যে মিথ্যাচার করা হয়েছে এটা নিন্দনীয় বলে মনে করি। আমি দুই পক্ষকে ডেকে একটি সমাধানের চেষ্টা করেছি। কিন্ত নানা প্রতিকুলতার কারণে বিষয়টি সমাধান সম্ভব হয়নি। তাছাড়া তন্ময় মজুমদারের পরিবারের বিরুদ্ধে জমি বিক্রি নিয়ে নয়ছয় করার অভিযোগ আছে। এদিকে তন্ময় মজুমদার সংবাদ সম্মেলেন করার পরপরই তার প্রতিপক্ষ মাহাতাব খাঁ সংবাদ সম্মেলন করেন। তিনি দাবী করেন তন্ময় মজুদমার জমি বিক্রির জন্য অঙ্গিকারনামা সম্পাদক করলেও তিনি টাকা নিয়ে জমি দিচ্ছেন না। তন্ময় মজুমদার তাদের কাছ থেকে দুই লাখ আশি হাজার টাকায় জমি বিক্রির চুক্তি করে অগ্রিম দুই লাখ কুড়ি হাজার টাকা নগদ গ্রহন করেন। বাকী ষাট হাজার টাকা জমি রেজিষ্ট্রির সময় নিবেন বলে অঙিবগকারনামায় উল্লেখ করেন। এদিকে মাহাতাব খাঁ যে অঙ্গিকারনামা সংবাদ সম্মেলনে প্রদর্শন করেন তাতে জমির পরিমান ২৯ শতকের স্থলে ৬৯ শতক ও দুই লাখ আশি হাজার টাকার স্থলে কুড়ি লাখ আশি হাজার টাকা লেখা আছে। ফলে ননজুডিশিয়াল স্ট্যাম্পে লেখা এই অঙ্গীকারনামা সঠিক না জাল তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তোলেন। ফলে মাহাবাব খাঁ ও তার সঙ্গে উপস্থিত শরিফুল ইসলাম, মুক্তার খা, রাজিয়া খাতুন ও নারজিনা খাতুনরা কোন সদুত্তর দিতে পারেননি।
    ঝিনাইদহে বিএনপির বিরাট গণ মিছিল ও সমাবেশ
    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ১০ দফা দাবী বাস্তবায়নসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে ঝিনাইদহে গণমিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির আয়োজনে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করা হয়। শনবিার সকাল তেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ঝিনাইদহ শহরে মিছিল নিয়ে জমায়েত হতে থাকে। দুপুর নাগাদ ঝিনাইদহ প্রেসক্লাবের রাস্তা ও আশপাশের এলাকায় জনতার ঢেউ আছড়ে পড়ে। ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে বিএপির মিছিলটি শহরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাঁদাদেয়। ফলে পুলিশের বাধা পেয়ে শহরের মর্ডান মোড়ে মিছিল শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাবেক আহŸায়ক এস এম মশিয়ুর রহমান, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি এ্যাড মুন্সী কামাল আজাদ পান্নু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, সহ-সভাপতি আক্তারুজ্জামানসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে সরকার আটকে রেখে প্রমান করেছেন সবখানে তাদের হস্তক্ষেপ আছে। হাসিনা সরকার দেশের গনতন্ত্র, নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার, আইন আদালত, পুলিশ, র‌্যাব সবকিছুই ধ্বংস করে দিয়ে গনতন্ত্রের বানী শোনাচ্ছে। তিনি ফকরুল ও মির্জা আব্বাসসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবী জানিয়ে বলেন, দেশের মজলুম জনতা জেগে উঠেছে। সময় থাকতে পদত্যাগ করে চলে যান, নইলে দেশের শোষিত নিস্পেষিত মানুষ টেনে হ্যাচড়ে গদি থেকে নামাতে বাধ্য হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • পহেলা পৌষ থেকে শীতে কাবু জনজীবন তেঁতুলিয়ায় ১০ ডিগ্রিতে তাপমাত্রা

    পহেলা পৌষ থেকে শীতে কাবু জনজীবন তেঁতুলিয়ায় ১০ ডিগ্রিতে তাপমাত্রা

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ হিমালয়ের কোলঘেঁষা সর্বউত্তরের জেলা প গড়ের তেঁতুলিয়ায় শীতে কাবু জনজীবন। ঘন কুয়াশা আর সূর্যের লূকোচুরিতে বেড়েছে শীতের তীব্রতা। প্রচ- শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের প্রকোপে অসহায় হয়ে দিনপাত করছে ছিন্নমূল মানুষেরা। দেশের উত্তর জনপদের সর্বশেষ উপজেলা প গড়ের তেঁতুলিয়া। হিমালয়ের অনেক কাছে হওয়ায় এখানে শীতের তীব্রতা প্রতি বছরই বেশি হয়। কিন্তু এবার যেন শীত একটু বেশি দাপুটে। ডিসেম্বরের শুরুতে শীতের তীব্রতা শুরু হলেও মাসের ১৬ ডিসেম্বর পহেলা পৌষের শুরুতেই অসহনীয় অবস্থার সৃষ্টি হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রায় হাঁড় কাঁপাতে শুরু করেছে এই উপজেলায়। ওঠানামা করছে তাপমাত্রা। কোনো কোনো দিন আকাশ পরিষ্কার থাকলেও সকালেই মিষ্টি রোদের দেখা মিলছে। আবার কোনো কোনো দিন রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে চারদিক। সকাল ও রাতে কনকনে হিমেল বাতাসের কারণে প্রচ- ঠান্ডা অনুভুত হচ্ছে এ জেলায়।

    শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, তেঁতুলিয়ায় সর্বনি¤œ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প গড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বিষয়টি নিশ্চিত করেন।

    রাশেল শাহ্ বলেন, আজ সর্বনি¤œ তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাসে ও কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা কমে গেছে। যা গতকাল তেঁতুলিয়ায় ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তিনি আরোও বলেন, কয়েকদিন এধরণের আবহাওয়া ধাকতে পারে তবে বলা যাচ্ছেনা আগামীকাল তাপমাত্রা বাড়তেও পারে।

    এদিকে, চলতি মাসের শেষের দিকে শীতের দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরের হিমেল বাতাসের কারণে দিনে-রাতে ঠান্ডার দাপট ছিল সমান। কনকনে বাতাসে এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।

    শীগের তীব্রতা বেড়ে যাওয়ায় প গড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীত ও শীতজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ রোগী। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • উদীচীর আয়োজনে বিভাগীয় লোক সংস্কৃতি উৎসব ২০২২

    উদীচীর আয়োজনে বিভাগীয় লোক সংস্কৃতি উৎসব ২০২২

    উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিবেদক:

    উদীচীর আয়োজনে বিভাগীয় লোক সংস্কৃতি উৎসব ২০২২
    বাংলাদেশ গ্রাম বাংলার সুস্থ ধারার ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি গ্রাম গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ বিভাগীয় কমিটির আয়োজনে, ময়মনসিংহ গোপালপুর শাখা সংসদের বাস্তবায়নে দুই দিনব্যাপী ময়মনসিংহের তারাকান্দা গোপালপুর বাজারে অনুষ্ঠিত হচ্ছে “ফিরে চল মাটির টানে” বিভাগীয় লোক সংস্কৃতি উৎসব ২০২২।
    দুইদিনের আয়োজন ২৩ ডিসেম্বর শুক্রবার বিভাগীয় লোক সংস্কৃতি উৎসব ২০২২ উদ্বোধন করেন বাউল সিরাজ উদ্দিন খান পাঠান । উপস্থিত ছিলেন অমিত রঞ্জন দে সাধারণ সম্পাদক উদীচী কেন্দ্রীয় কমিটি, বাবুর মিয়া সরকার সাধারণ সম্পাদক আওয়ামীলীগ তারাকান্দা উপজেলা শাখা, ড. সিরাজুল ইসলাম প্রতিষ্ঠাতা জে.কে.বি কলেজ শম্ভুগঞ্জ, মোরশেদুল আলম প্রক্তন চেয়ারম্যান চরঈশ্বরদীয়া ইউনিয়ন।
    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সন্তোষ কুমার রাজভর সদস্য সচিব উদীচী ময়মনসিংহ বিভাগীয় কমিটি, মোঃ রাকিব আকন্দ সাধারণ সম্পাদক উদীচী গোপালপুর শাখা সংসদ। সভাপত্বিত করেন সারওয়ার কামাল রবীন আহবায়ক উদীচী ময়মনসিংহ বিভাগীয় কমিটি।
    দুই দিনব্যাপী এ আয়োজনে প্রথম দিনে উদ্বোধনি সংগীত পরিবেশন করেন উদীচী ময়মনসিংহ জেলা সংসদ । অনুষ্ঠানে পরিবেশন হয় লোকনৃত্য, লোকগীতি, লোকনাট্য, ঢাক-বাদন, বিয়ের গীত, বউল গান ইত্যাদি।
    উৎসবে ময়মনসিংহ বিভাগের ৪ জেলা থেকে আগত দল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক শিল্পীরা অংশ নিচ্ছেন। এ ছাড়া উৎসব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিক্রয় কেন্দ্র।

  • পঞ্চগড়ে বিএনপি  কেন্দ্রীয় কর্মসূচি  -নিহত ১

    পঞ্চগড়ে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি -নিহত ১

    কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে ১০ দফা দাবিতে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা,। ১, ৩০ঘন্টা থেকে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া, গাদানি গ্যাস টিয়ারসেল, ইট পাটকেল নিক্ষেপ, শনিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দ্রব্যমুল্য বৃদ্ধি সহ সরকারের পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবি নিযে জেলা বিএনপির কার্যলযে বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে একে একে এসে জোড় হয় বিএনপির নেতা কর্মীরা। জেলা বিএনপির কার্যলয় থেকে দুপুর সোয়া দুইটায় মিছিল বের করা হলে,পুলিশের বাধায় পন্ডু হযে যায়, এর পর চলে একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়, প্রায় দেড় ঘন্টা থেকে চলছে,পরিস্থিতি এখনো উত্তপ্ত। আওয়ামী লীগের একটি লাঠিসহ মিছিল বের হয়।
    এসময আহত হয পুলিশ ও বিএনপি’র ১শত আহত বলে জানা যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আব্দুর রশিদ আরফিন পঞ্চগড়ে অংশগ্রহণ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আব্দুর রশিদ আরফিন মারা যান ময়দানদিঘ সাবেক আহবায়ক বলে জানা যায় রিপোর্ট লেখা পর্যন্ত