Author: desk

  • ত্রিশালে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল  বাড়ী-বাড়ী পৌছে দিচ্ছেন চেয়ারম্যান  কদ্দুস মন্ডল

    ত্রিশালে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বাড়ী-বাড়ী পৌছে দিচ্ছেন চেয়ারম্যান কদ্দুস মন্ডল

    আরিফ রববানী,ময়মনসিংহ
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র পেয়ে খুশী প্রায় দুই হাজার অসহায়-দুস্থ পরিবার। প্রকৃত অসহায় গরীব অসহায় মানুষেরা যেন এই উপহার পায় সেজন্য কম্বল নিয়ে নিজেই বাড়ী-বাড়ী গিয়ে প্রকৃত অসহায় গরীব মানুষ সনাক্ত করে এসব কম্বল বিতরণ করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল।

    এর আগে গত বুধবার (২১ডিসেম্বর) সকালে মঠবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুম ৫ শতাধিক শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের মাধ্যমে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল। এর পর থেকে তিনি সমাজের প্রকৃত অসহায় গরীবদের সনাক্ত করে কম্বল বিতরণ করতে ইউনিয়নের প্রতি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় বাড়ী-বাড়ী গিয়ে প্রধানমন্ত্রীর এই উপহার পৌছে দিচ্ছেন।

    সেই ধারাবাহিকতায় ২৭শে ডিসেম্বর মঙ্গলবার মঠবাড়ী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে গরীব অসহায় এবং বিধবা মহিলা দের সাথে সাক্ষাৎ করে তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল তুলে দেন এবং আর্থিক সহায়তা করেন। একই দিনে তিনি আওয়ামী লীগের রাজনীতিকে আরো ত্বরান্বিত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ওয়ার্ডের আওয়ামী লীগ ও যুবলীগের অফিস পরির্দশন করেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
    মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র আমার ইউনিয়নের দরিদ্রদের মাঝে পৌছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি ইউনিয়নের সব চেয়ে অসহায় ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের মাঝে বিতরণ করছি। তীব্র এই শীতের মধ্যে কম্বল পেয়ে সবাই অনেক খুশি হয়েছে।

  • আবুল খায়ের কে আহবায়ক করে বেলাল কে ১ নং সদস্য করে মোট পাচ সদস্যের আহবায়ক কমিটি

    আবুল খায়ের কে আহবায়ক করে বেলাল কে ১ নং সদস্য করে মোট পাচ সদস্যের আহবায়ক কমিটি

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
    মঙ্গলবার দুপুরে পূর্বের কমিটি বিলুপ্ত করে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
    মুরাদনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ভাবে যুগান্তরের কুমিল্লা ব্যুরো চীফ আবুল খায়ের কে আহবায়ক ও সমকালের মুরাদনগর উপজেলা প্রতিনিধি মোঃবেলাল উদ্দিন কে ১ম সদস্য করে আহবায়ক
    কমিটি ঘোষণা করেন। সাংবাদিক সূত্রে জানাযায়

    দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরকে আহবায়ক ও মোঃবেলাল উদ্দিন কে ১ম সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সদস্যদের মধ্য রয়েছেন দৈনিক সরেজমিন বার্তা (কুমিল্লা) ব্যুরো কে এম শারফিন শাহ্, আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, এবং দৈনিক কুমিল্লার কথার স্টাফ রিপোর্টার আহসান হাবীব শামীমকে সদস্য করা হয়। ডিসেম্বর মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
    উক্ত কমিটি ঘোষণায় সাংবাদিক মহল সাধুবাদ জানান।

  • রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা

    রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন । —

    রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পুনঃনির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান।
    গতকাল রাত সোয়া ১২টার দিকে ২২৯টির কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষিত হয়েছে। এতে দেখা যায়, বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। লাঙ্গল প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা প্রতীক) আমিরুজ্জামান। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লতিফুর রহমান ৩৩ হাজার ৮৮৩ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা (ডালিয়া) ২২ হাজার ৩০৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
    গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর-২০২২) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শেষে নবনির্মিত রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাত ১২টায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
    এসময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন প্রমুখ।
    মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
    এরপর রসিকের ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদের ফলাফল ঘোষণা করা হয়।
    ফলাফলে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে গোলাম সরওয়ার মির্জা, ৩ নম্বর ওয়ার্ডে আশেক আলী, ৪ নম্বর ওয়ার্ডে হারাধন চন্দ্র রায়, ৫ নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান তরু, ৬ নম্বর ওয়ার্ডে আবু হাসান চঞ্চল, ৭ নম্বর ওয়ার্ডে আনোয়ারুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে আফছার আলী, ৯ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম দেওয়ানী, ১০ নম্বর ওয়ার্ডে শাহ মো. কামরুজ্জামান, ১১ নম্বর ওয়ার্ডে ওয়াজেদুল আরেফীন, ১২ নম্বর ওয়ার্ডে মকবুল হোসেন, ১৩ নম্বর ওয়ার্ডে ফজলে এলাহী, ১৪ নম্বর ওয়ার্ডে মমদেল হোসেন সরকার, ১৫ নম্বর ওয়ার্ডে জাকারিয়া আলম, ১৬ নম্বর ওয়ার্ডে আমিনুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ডে আব্দুল গাফফার, ১৮ নম্বর ওয়ার্ডে মাসুদ রানা, ১৯ নম্বর ওয়ার্ডে মাহমুদুর রহমান টিটু, ২০ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান মঞ্জু, ২২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিজু, ২৩ নম্বর ওয়ার্ডে লিটন পারভেজ, ২৪ নম্বর ওয়ার্ডে রফিকুল আলম, ২৫ নম্বর ওয়ার্ডে নুরুন্নবী ফুলু, ২৬ নম্বর ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণ, ২৭ নম্বর ওয়ার্ডে রেজওয়ান আল মেহেদী, ২৮ নম্বর ওয়ার্ডে শাহাদাত হোসেন, ২৯ নম্বর ওয়ার্ডে হারুন অর রশীদ, ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম তোতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, ৩১ নম্বর সামসুল হক, ৩২ নম্বর শাহাদৎ হোসেন এবং ৩৩ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম বিজয়ী হয়েছেন।

  • বানারীপাড়ার খাল ভরাটে এখন মশা উৎপাদনের কারখানা

    বানারীপাড়ার খাল ভরাটে এখন মশা উৎপাদনের কারখানা

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    অবৈধ জবরদখল, অপব্যবহার এবং কঠিন ও তরল বর্জ্য নিক্ষেপে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে খাল ভরাট হয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে।খালে নোংরা আবর্জনা ফেলার কারণে হচ্ছে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা। শীত কালে পানি শুকিয়ে যাওয়ার কারণে ময়লা একস্থান থেকে অন্য স্থানে না সরে যাওয়ায় পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছে। তেমনি বর্তমানে দেখা যাচ্ছে বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীর সাথে ৫নংসলিয়া বাকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহিষাপোতা গ্রামের প্রয়াত অধ্যক্ষ শামসুদ্দিন প্রফেসরের বাড়ি হয়ে বানারীপাড়া পৌরসভা ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জাহিদ হোসেন সরদারের বাড়ি থেকে প্রমথ হালদার সিধুর বাড়ির পাশে সংযোগ হয়ে সন্ধ্যা নদীর সাথে মিলিত হয়ে প্রায় তিন কিলোমিটার খালের বর্তমান অবস্থা যেন অবৈধ দখল ও ময়লা আবর্জনার ডাস্টবিনে পরিণত হয়েছে। সরোজমিনে গিয়ে দেখা যাচ্ছে সন্ধ্যা নদীর শাখা থেকে বহু খাল প্রভাবশালীর দখলে এবং বানারীপাড়া পৌরসভার অনেক খাল ভরাট করে বহুতল নির্মাণ ভবনও দেখা যাচ্ছে। মহিষাপোতা থেকে সন্ধ্যা নদীর তিন কিলোমিটার প্রায় খালটি নাম নিশানা মাত্র আছে খালের পারে অধিকাংশ প্রভাবশালীরা দখলে নিয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে খালের দু পাশেই অনেক বসতবাড়ি রয়েছে। ময়লা আবর্জনা বজ্র ফেলার কারণে এই খালটি ডাস্টবিনে পরিণত হয়েছে। এমনকি বাথরুমের পাইপ সরাসরি খালে সংযোগ দেওয়া হয়েছে।একসময় এইখানে ছোট বড় আকারের ডিঙ্গি নৌকা যাতায়াতের একমাত্র পথ ছিল। এখানকার বসবাসকারী বহু পরিবার আজকের পত্রিকার সংবাদকর্মীর কাছে অভিযোগ করেছেন।মহিষাপোতা খালের পাশেই বসবাসকারী মুদি ব্যবসায়ী মোঃ সোহেল মৃধা বলেন, আমরা প্রতিনিয়ত বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছি। শীত মৌসুমে পানি শুকিয়ে যাওয়ার কারণে ময়লা আবর্জনার দুর্গন্ধ আমাদের নিত্যদিনের সঙ্গী। খালের পাশে বসবাসকারী মিলন মাষ্টার বলেন খালে আর্বজনা ফেলায় পরিবেশ দূষণ হচ্ছে।বাতাসে বাজে দূর্ঘন্ধ ছড়িয়ে পড়ে। মাহাবুব মাষ্টার বলেন আর্বজনা ফেলার কারণে মশা মাছি ,রোগজীবাণু ছড়িয়ে পড়ে। সকলেরই একই বক্তব্য এর একটা প্রতিকার চাই আমরা।এ ব্যাপারে ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তুর্কি টুলু বলেন এই খালটি বানারীপাড়া পৌরসভা হয়ে আমার ইউনিয়নে সরাসরি সংযোগ। কিছু অশাধু পরিবার জোর করে দখল করে রেখেছে। ইতিমধ্যে আমি এই খাল খনন করার জন্য উপর মহলে জানিয়েছি।যাতে করে সরকারি কিছু টিআর কাবিখার দ্বারা খাল খননের কাজ করতে পারি । ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন সরদার বলেন বানারীপাড়া পৌরসভার অনেক খাল দখল হওয়ার কারণে সমস্ত পৌরসভায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি চাই অচিরে এই খাল গুলি দখলমুক্ত হোক। আমার ওয়ার্ডে যারা অবৈধভাবে দখল করে রেখেছে তাদেরকে আমি এক বিন্দু ছাড় দেবো না। এছাড়াও সংশ্লিষ্ট রাজনীতিবিদদের কাছে আমার অনুরোধ অচিরেই এই খাল গুলো দখলমুক্ত করে একটি সুন্দর পরিবেশ তৈরি করেন। সাবেক চেয়ারম্যান শরিফ উদ্দিন আহমেদ কিসলু বলেন আমি ক্ষমতা থাকাকালীন সবসময় চেয়েছি অবৈধভাবে যারা খাল দখল করে রেখেছে তা উদ্ধার করার জন্য।কিন্তু কিছু প্রভাবশালীর কারণে আমি ব্যর্থ হই তাছাড়া মহিষাপোতার এই খালটি আমি পি আই ও অফিস থেকে লোকজন এনে কয়েকবার মাপ ও সীমানা রক্ষার কাজ নিজ অর্থে করেছি আমি চাই অচিরেই এই নোংরা পরিবেশ থেকে জনগণ রক্ষা পাক। এই খাল সম্পর্কে ৫নং সলিয়া বাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান মাস্টার বলেন এই খালটি বানারীপাড়া পৌরসভা ও আমার ইউনিয়নে কতটুকু আছে তা একটি মাপ দিয়ে সীমানার মধ্যে এনে দখলমুক্ত করার চেষ্টা করব।এ বিষয়ে বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম ফারুক বলেন, আমি প্রতিটি আইন শৃঙ্খলা মিটিং এ সব সময়ই বলে থাকি অবৈধভাবে যারা খাল দখল করে রেখেছে তা একটি তালিকা তৈরি করে উদ্ধার করার জন্য। এছাড়াও অতি দ্রুত যারা খাল দখল করে রেখেছে তা উদ্ধারের জন্য আইনের মাধ্যমে ব্যাবস্থা নেয়া হবে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে প্রচারণার শেষ পর্যায়ে নৌকা মার্কার পক্ষে জনতার ঢল

    আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে প্রচারণার শেষ পর্যায়ে নৌকা মার্কার পক্ষে জনতার ঢল

    সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)ঃ ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে প্রচারণার শেষ পর্যায়ে নৌকা মার্কার পক্ষে হাজার হাজার জনতার ঢল দেখা যায় মিছিলে।
    সোমবার (২৬ ডিসেম্বর ২০২২) বিকেলে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে হাজার হাজার জনগণ নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা জেলা শ্রেষ্ঠ করদাতা বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভুঁইয়, ১নং ওয়ার্ডের মেম্বার হাজী হালিম মৃধা, এসময় সাথে উপস্থিত ছিলেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা’র নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থীসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী।
    ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা মার্কার স্লোগান দিয়েছেন। এসময় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নৌকা মার্কার প্রচারণায় অংশগ্রহণ করেন উক্ত মিছিলে। এরপর তারা ইয়ারপুর ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। এসময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সফল সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খান, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    উক্ত মিছিল শেষে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন মুসা বলেন, আমি সকল ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাই, সেই সাথে সবার কাছে দোয়া কামনা রইলো। তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট ড্রেনেজ ব্যবস্থার জন্য অতি দ্রুত কাজ শুরু করবো। তিনি আরও বলেন, ই্য়ারপুর ইউনিয়নের কিছু এলাকায় বৃষ্টি না হলেও রাস্তায় সবসময় পানি জমে থাকে আমি চেয়ারম্যান হলে এসব সমস্যা থাকবে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা-নৌকা মার্কা, আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন, আমি ইয়ারপুরবাসীর সেবা করবো। আমাকে একটিবার সুযোগ দিন, আপনারা সবাই ভোট দিলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে ইয়ারপুর ইউনিয়ন পরিষদকে মডেল পরিষদ হিসেবে জনগণের শতভাগ সেবা করার জন্য আমি আপনাদের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ।
    সাভার উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানিয়েছেন, আশুলিয়ার ৯টি ওয়ার্ডের ৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে ২৯ ডিসেম্বর ২০২২ইং তারিখে। উক্ত ইয়ারপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১জন, এর মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮৯০জন ও নারী ভোটার ৪০ হাজার ৪৭১জন ভোটার। তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে কাজ করে যাচ্ছি। ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার গত (২৮ অক্টোবর ২০২২ইং) মৃত্যুবরণ করায় উক্ত ইউনিয়নে উপ-নির্বাচন ঘোষণা করা হয়েছে।

  • কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

    জি এম রাঙ্গা।।

    ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ সোমবার বিকাল ৩টায় ফুলবাড়ি ডিগ্রি কলেজ হলরুমে আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস। সভাপতিত্ব করেন ফুলবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন; প্রতিবেদন পাঠ করেন কাশিপুর ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ হাবিবুর রহমান; ফুলবাড়ি ইউনিয়ন ভিডিপি দলনেত্রী মোছাঃ সামসুননাহার শাপলা। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম মোঃ আব্দুল বাতেন; গীতা পাঠ করেন বড়ভিটা ইউনিয়ন আনসার কমান্ডার মিলন চন্দ্র রায়।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট ( চঃ দাঃ) মোঃ ইবনুল হক; ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম; ফুলবাড়ি উপজেলা মৎস্য অফিসার মোঃ রায়হান উদ্দিন সরদ্দার; ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুর রহমান। প্যারেড পরিচালনা করেন ফুলবাড়ী আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক মোঃ মমিনুল ইসলাম। সমাবেশে এ উপজেলার ২০০ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ১জনকে বাইসাইকেল; ১৮জনকে ছাতা পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

  • সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে ভাঙল নবীন-প্রবীণদের মিলনমেলা

    সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে ভাঙল নবীন-প্রবীণদের মিলনমেলা

    এমএ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের নবীন-প্রবীণদের মিলন মেলা শেষ হয়েছে। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের দুইদিনের এই মিলন মেলায় সতীর্থদের পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন,অনেকে হেসেছেন,কেঁদেছেন,উচ্ছ্বাসে মেতেছেন। বিদ্যালয়ে পড়ালেখা করার সময় যাঁরা একসঙ্গে ছিলেন,তাঁরা তাঁদের খুঁুঁজে বের করে সে সময়কার স্মৃতি রোমন্থনে মেতে উঠেন। শতবর্ষের উৎসবের প্রথমদিনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো প্রাক্তন শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গনে এসে জড়ো হয়। শতবার্ষিকী উৎসব উদযাপন উপলক্ষ্যে গত শনি ও রবিবার দুইদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে বিদ্যালয়সহ স্থানীয় রাস্তাগুলো আলোকসজ্জা ও বর্ণিল সাজে সাজানো হয়। বিদ্যালয় থেকে বের করা হয় শতবর্ষ স্মরণিকা। স্মরণিকাটি উৎসর্গ করা হয় যাদের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ও মহান স্বাধীনতাযুদ্ধে বিদ্যালয়ের শহীদ ছাত্রদের উদ্দেশে। পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র(ব্যাচ-১৯৭৮) আহমেদ ফিরোজ কবির বলেন, ১৯২০ সালে বিদ্যালয়টি সে সময়কার উপজেলার নিভূত পল্লী সাতবাড়ীয়ায় স্থাপিত হলেও কয়েক বছরের মধ্যে বিদ্যালয়টির খ্যাতি সমগ্র পাবনা জেলায় ছড়িয়ে পড়ে। সাফল্যের মূলে ছিলেন কয়েকজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান শিক্ষক। শত বাধা-বিপত্তি অতিক্রম করে আজ বিদ্যালয় শতবর্ষ পার করেছে। প্রাক্তন ছাত্র হিসেবে আমাদের আনন্দ গভীর ও গর্বের। আমি কামনা করি ,বিদ্যালয়টি যেন আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দ্বায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (ব্যাচ-১৯৮৭) ওয়াহিদুজ্জামান লিটন বলেন,আমি শুধুমাত্র আমার প্রাণের স্কুলের শতবর্ষের অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছি। অনুষ্ঠানে আসতে পেরে এবং স্কুল জিবনের বন্ধুদের কাছে পেয়ে কী আনন্দ লাগছে ভাষায় বোঝাতে পারব না। ১৯৮৭ সালে এই বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেছি। প্রায় ৩৩ বছরের পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আনন্দে দিশেহারা আমরা। নবীন-প্রবীণ যারা আছেন,তাঁরা সবাই আজ একসঙ্গে মিলিত হয়েছি। তাই আমাদের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে গেছে। যা ভাষায় বর্ণনা করা কঠিন। তিনি আরো বলেন,আমরা আর একশ বছর পাব না । তবে আগামী এক শ বছর যারা এখানে পড়বে ,তাদের জানাই স্বাগত ও শুভেচ্ছা। প্রায় একই ধরণের অনুভূতি ব্যক্ত করেন ১৯৮৭ ব্যাচের তাঁর অপর দুই বন্ধু সেনা অফিসার শাখাওয়াত হোসেন ও দৈনিক যুগান্তরের সার্কুলেশন ম্যানেজার সাইদুল হক। অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত ব্যক্তিদের মধ্য সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী ও সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস বাছেত বাচ্চু বলেন, এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। শতবার্ষিকী উৎসবে পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আহমেদ ফিরোজ কবির, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দ্বায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ওয়াহিদুজ্জামান লিটন সহ কয়েকজন প্রাক্তন ছাত্রকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয়ের ১৯৪৭ ব্যাচের প্রাক্তন ছাত্র আব্দুস শুকুর মিয়া ও প্রাক্তন শিক্ষক আমজাদ হোসেন। রবিবার স্মৃতিচারণা, সম্মাননা প্রদান,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে নবীন-প্রবীণ মিলন মেলার শতবর্ষ উদযাপন। শেষ দিনের অনুষ্ঠানে পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে প্রথম দিনে নিবন্ধিত হয়ে উপহার সামগ্রী গ্রহণের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়। সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসকে হাবিবুল্লাহ, প্রধান শিক্ষক একেএম সামছুল আলম ও সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, শতবর্ষের অনুষ্ঠানটির আয়োজন করতে আমাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে। তবে পুরোনো-নতুনদের একসঙ্গে কাছে পেয়ে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলের বীড়গ্রামে দুই গরু চোরকে পিটিয়ে হত্যা

    নড়াইলের বীড়গ্রামে দুই গরু চোরকে পিটিয়ে হত্যা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা। নড়াইল সদর উপজেলার বীড়গ্রামে গরু চোর সন্দেহে দু’ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর পাশের শস্য ক্ষেতের মধ্য থেকে এবং দক্ষিণ পার্শ্বের মেহগনি বাগানের মধ্যে পড়ে থাকা লাশ দুটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পরে লাশ দুটি নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
    নিহত একজনের পরিচয় পাওয়া গেছে।তিনি হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দাড়িয়া বারইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে আসাদুল শেখ (৩৬)। অপর ব্যক্তির নাম-ঠিকানা জানা যায় নি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক মাসের মধ্যে বীড়গ্রামের সুশেন বিশ্বাসের ১টি, উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের ৫টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। ওই ঘটনার পর থেকে দু’গ্রামের লোকজন গরু চোর ধরতে নিয়মিত পাহারা দিত। সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে বীড়গ্রামের রেবো বিশ্বাসের বাড়ি চোরেরা গরু চুরি করতে গেলে বাড়ির মালিক চোর চোর বলে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে চোরদের ধাওয়া দেয়। গ্রামবাসীর ধাওয়া খেয়ে চোর দলের ৩-৪ জন পালিয়ে যায়। এ সময় গরু চোর সন্দেহে আসাদুল শেখ ও অজ্ঞাত ব্যক্তিকে ধরে লোকজন গনপিটুনি দিয়ে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর ও দক্ষিণ পার্শ্বে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই দু’ব্যক্তি মারা যান। স্থানীয় কলোড়া ইউপি চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস জানান,ইউনিয়নের বীড়গ্রামসহ আশেপাশের গ্রামে দিনের বেলায় ফেরিওয়ালা সেজে এরা কম্বল, থালা-বাটি ও অন্যান্য মালামাল বিক্রি করে খোঁজখবর নিয়ে রাতের বেলা চুরি কাজে লিপ্ত হতো। বীড়গ্রামের সুশেন বিশ্বাসের ১টি,উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের ৫টি গরু চুরি করে নিয়ে যাওয়ার পর থেকে গ্রামের লোকজন পাহারা দেয়া শুরু করে।
    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, ইদানিং নড়াইল ও লোহাগড়ায় গরু চুরির প্রবনতা বেড়ে যাওয়ায় পুলিশ সুপার বিভিন্ন এলাকার লোকজনকে নিয়ে মিটিং করে বিভিন্ন এলাকায় পাহারায় ব্যবস্থা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতরাতে গ্রামবাসী এঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সদর থানায় পুলিশ বাদী মামলা দায়ের হবে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • ঝিনাইদহের মাঠ শীতকালীন সরিষার হলুদ ফুলে ভরে গেছে

    ঝিনাইদহের মাঠ শীতকালীন সরিষার হলুদ ফুলে ভরে গেছে

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর উপজেলার দিগন্ত বিস্তৃত মাঠ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। মাঠ জুড়ে যেন বিছানো রয়েছে হলুদ গালিচা। রঙের পাশাপাশি সরিষার হলুদ ফুলের গন্ধ মাতিয়ে দিয়েছে পুরো এলাকা। রঙ আর সুবাসে প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যের নান্দনিক রূপে।সদর উপজেলার মতই ঝিনাইদহের ৬ টি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে এবার কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা ফুলে ফুলে ভরে গেছে বিভিন্ন উপজেলার মাঠ। ফসলের মাঠ ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে। সেই সাথে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে এ বছর ঝিনাইদহের ৬ টি উপজেলায় ৯ হাজার ৭’শ ৭০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত আবাদ বৃদ্ধি হয়ে ১১ হাজার ১’শ ২ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকা আর কৃষি বিভাগের প্রণোদনা দেওয়ায় এবার আবাদ বেশি হয়েছে। সেই সাথে পরিমিত পরিচর্যার কারণে ফলনও ভালো আশা করছেন চাষিরা। সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামের কৃষক মনু মিয়া বলেন, এবার ঝড় বৃষ্টি হয়নি। যে কারণে সরিষার কোন ক্ষতি হয়নি। আবহাওয়া ভালো থাকায় এবার ফলণ ভালো হবে বলে আমরা আশা করছি। একই গ্রামের কৃষক তুষার হোসেন বলেন, গত বছর বৃষ্টির কারণে সরিষা নষ্ট হয়ে গিয়েছিলো। কিন্তু এবার এখনো পর্যন্ত কোন সমস্যা হয়নি। আগামীতে কোন প্রাকৃতি দুর্যোগ না হলে ৪৬ শতকের বিঘায় আমরা ১০ থেকে ১১ মন ফলন পাব বলে আশা করছি।কৃষক জহির মিয়া বলেন, এবার সরকারের পক্ষ থেকে আমাদের সরিষার বীজ ও সার দেওয়া হয়েছে। যেই কারণে এবার সরিষার ব্যাপক আবাদ হয়েছে। তেলের যে দাম কিনে খাওয়ার মত নেই। এবার সরিষার ফলন হলে সয়াবিন তেলের উপর আমরা আর নির্ভর করব না। আমরা এবার নিজেদের জমির উৎপাদিত সরিষার তেল দিয়েই সারাবছর চলব। সরিষা আবাদে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। কোন সমস্যা হলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিচ্ছি। এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বলেন, সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় এ বছর কৃষকদের পর্যাপ্ত সার ও বীজ দেওয়া হয়েছে। ফলন ভালো পেতে আমরা নিয়মিত কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি। সেই সাথে সরিষা ক্ষেতের সাথে মধু চাষ করাচ্ছি। এতে যেমন সরিষার ফলন বাড়ছে তেমন মধু উৎপাদন হচ্ছে। আমরা এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা পাব বলে আশা করছ।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ২৪ লক্ষ টাকার হেরোইনসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ২৪ লক্ষ টাকার হেরোইনসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ২৫/১২/২০২২ ইং তারিখ রাত ৭.১০ ঘটিকায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এর নেতৃত্বে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন রেলওয়ে ষ্টেশনের মেইন গেইটের সামনে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩৯ (দুইশত উনচল্লিশ) গ্রাম হেরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ সাইফুল ইসলাম(৩৪), পিতা-মৃত আঃ রহিম, সাং-চরবয়ারমারী আমিনপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।