Author: desk

  • নড়াইলের চারদিকে তাকালে যেন সবুজের মাঝে হলুদের সমাহার সরিষা ফুলের মৌ-মৌ সুঘ্রাণ

    নড়াইলের চারদিকে তাকালে যেন সবুজের মাঝে হলুদের সমাহার সরিষা ফুলের মৌ-মৌ সুঘ্রাণ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের চারদিকে তাকালে যেন সবুজের মাঝে হলুদের সমাহার সরিষা ফুলের মৌ-মৌ সুঘ্রাণ। নড়াইলে সরিষার ফুলে ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
    সরিষা ফুলে ফুলে ভরে গেছে ফসলের মাঠ। চারদিকে তাকালে যেন সবুজের মাঝে হলুদের সমাহার। কখনও কখনও সরিষার খেতে বসছে পোকাখাদক বুলবুলি, ফিঙে আর শালিকের ঝাঁক। কিছুটা প্রতিকূল আবহাওয়া সত্বেও সরিষা চাষের লক্ষ্যমাত্রা এবার ছাড়িয়ে গেছে। এ বছর প্রায় নয় হাজার ২শ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে নয় হাজার ২১৫ হেক্টর জমিতে।
    কম সময় ও স্বল্প খরচের বিপরীতে লাভ বেশি হওয়ায় পতিত জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকেছেন নড়াইলের কৃষকরা। এতে কৃষকদের লাভের পাশাপাশি দেশে ভোজ্যতেলের ঘাটতি মিটবে বলে মনে করছে কৃষি বিভাগ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সরেজমিন ঘুরে দেখা যায়, নড়াইলের বিল অঞ্চলে চলছে সরিষা চাষের বিপ্লব। জেলার সর্বত্র মাঠে মাঠে চোখ জুড়ানো থোকা থোকা হলুদ ফুলের সমারোহ। মাঠগুলো যেন হলুদ চাদরে মোড়া। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে প্রকৃতির রূপ। পৌষের বিন্দু বিন্দু শিশির ভেজা মাঠভরা সরিষা ফুলের মৌ-মৌ সুঘ্রাণ ও সৌরভ চারদিকে। সবুজ গাছের হলুদ ফুল শিশির ভেজা শীতের সোনাঝরা রোদে ঝিকমিক করছে। যেন প্রকৃতি সেজেছে হলুদবরণ সাজে। হলুদ রঙের আভার সাথে বাতাসে ভাসছে মৌ মৌ গন্ধ। সরিষা ফুলে মৌমাছিরা গুন গুনিয়ে মধু আহরণ করছে।
    নড়াইলের যেকোনো এলাকায় প্রবেশ করলেই চোখে পড়বে সোনাঝরা ফুলের সীমাহীন মাঠ। আঁকাবাঁকা মেঠো পথ কিংবা ছোট-বড় সড়কের দুপাশে দিগন্ত হারানো হলুদের সমারোহ। হলুদে হলুদে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। এমন চোখ জুড়ানো দৃশ্য দেখতে প্রকৃতিপ্রেমীরা ভিড় করছেন, ছবি তুলছেন,ভিডিও ধারণ করে আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া সরিষা খেতে মধু চাষ করে বাড়তি আয়ও করছেন কৃষক। ফলে সরিষার ব্যাপক ফলনে গ্রামীণ অর্থনীতিতে দিচ্ছে সম্ভাবনার অমীয় হাতছানি।
    জানা যায়, চলতি মৌসুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৯ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করে। মৌসুমের শুরুতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হওয়ায় সরিষা আবাদে লক্ষমাত্রা অর্জনে ঝুঁকি দেখা দেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মীদের তৎপরতা ও পরামর্শে কৃষকরা আবাদের লক্ষমাত্রার চেয়ে ১৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সূত্রমতে,গত বছর সরিষার বাজারমূল্য আশানুরূপ হওয়া, কৃষি প্রণোদনার আওতায় জেলার কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদাণ এবং কৃষি বিভাগের তৎপরতার কারণে কৃষকরা বেশি জমিতে সরিষা আবাদ করায় লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।
    কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের বারি-১৪ ও বারি-১৫ এবং স্থানীয় জাতের সরিষা জেলায় বেশি আবাদ হয়ে থাকে। সরিষা চাষে প্রতি বিঘা জমিতে ব্যয় হয় ৫-৬ হাজার টাকা। ফলন ভালো হলে প্রতি বিঘা জমিতে ১২-১৫ হাজার টাকা লাভ করা যায়। সরিষা খেতে ‘জাত’ পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হয়। সরিষা খেতে মৌমাছি ও প্রজাপতির আনাগোনা বেশি হলে সহজে পরাগায়ণ হয়। এতে ফলন অনেকাংশে ভালো হয়। ফলন ভালো হলে প্রতি বিঘা জমিতে ৬-৭ মণ সরিষা পাওয়া যায়। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার বাম্পার ফলনের মাধ্যমে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষকরা।
    নড়াইল সদরের কাড়ার বিলের সরিষা চাষী আনজুম ইসলাম, রবীন্দ্র নাথ বিশ্বাস ও শরিফুল আলম জানান,‘সাধারণত প্রতিবছর আমন ও ইরি এই দুই ফসলই আমরা কৃষকরা আবাদ করতাম। বাকি বেশিরভাগ সময় জমি পতিত পড়ে থাকত। এবার সেই পতিত জমিতে আমরা কৃষকরা সরিষার আবাদ করেছি। জমিতে সরিষা রোপণ করা থেকে শুরু করে পরিপক্ব হওয়া পর্যন্ত সময় লাগে দেড় থেকে দুই মাস। এছাড়া সরিষা চাষে রোপণ থেকে শুরু করে পরবর্তীতে বাড়তি তেমন কোনও খরচ নেই। শুধুমাত্র জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করতে হয়। এতে বাড়তি কোনও সেচ দিতে হয় না, যার ফলে সরিষা চাষে আমরা কৃষকরা বেশ লাভবান হচ্ছি। এবছর সরিষার গাছ ভালো হয়েছে। ভালো ফুল ফুটেছে বলে ভালো ফলনও আশা করা যায়।
    নড়াইল জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, জেলার তিনটি উপজেলায় এবার ৯ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষা চাষ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৯ হাজার ২১৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। ভোজ্যতেলের আমদানি কমানোর লক্ষে পরিকল্পিতভাবেই দেশে সরিষার আবাদ বাড়ানো হচ্ছে তেলের ক্ষেত্রে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার অংশ হিসেবেই সরিষার চাষ বাড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, সরিষা চাষ করে মানুষ শুধু তেল-ই তৈরি করে না। এই সরিষা ভাঙ্গিয়ে খৈল ও গাছ থেকে ভূষি তৈরি হয় যা গরুর ভালো খাদ্য এবং ভালো জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। তার মতে, প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার বাম্পার ফলন হবে বলে তিনি আশা করছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পটিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরন অনুষ্ঠান

    পটিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরন অনুষ্ঠান

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে ৫ম বারের মত নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রত্যয়ী মেধা বৃত্তি পরীক্ষাদের ফলাফল ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

    মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিভাগের সাবেক ডিন প্রফেসর এবিএম আবু নোমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ ফারুক। বক্তব্য রাখেন- চেয়ারম্যান মাহবুবুল হক, চেয়ারম্যান জাকারিয়া ডালিম, আওয়ামী লীগ নেতা কাজী মোঃ মোরশেদ, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সোলাইমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ভুমিকা রাখতে হবে। সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল চালু করে দেশে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এসব উন্নয়নের কারনে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে।

    আলোচনা সভা শেষে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ কারীদের মাঝে সাটিফিকেট, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

  • চট্টগ্রামের আনোয়ারাপীরখাইন ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

    চট্টগ্রামের আনোয়ারাপীরখাইন ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

    নিজস্ব প্রতিনিধিঃ
    ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার অন্তর্গত হাইধর ইউনিয়নের পীরখাইন ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভা অত্র মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক হাফেজ মাওলানা হাবীবুল্লার সঞ্চালনায় মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির ট্রাস্ট বোর্ড সদস্য, আল্লামা হাফেজ ক্বারী মাওলানা মোস্তফা আমিন খান, প্রধান আলোচক ছিলেন জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আনোয়ার শাহ্ আজাহারী,
    বিশেষ আলোচক ছিলেন জামিয়া আরবীয়া জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ হোছাইন মাহমুদ।

    বক্তব্য রাখেন বরকল ফয়জিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুছ সাত্তার, কৈয়গ্রাম মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা নুরুল আমিন, চট্টগ্রাম ন্যাশনাল ইংলিশ স্কুলের অধ্যক্ষ হযরত মাওলানা আসাদ উল্লাহ আদিল সহ প্রমুখ।

    দিন ব্যপী অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি এলাকাবাসীর সতস্ফুর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সহ এলাকার মানব কল্যাণ নামক সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতা প্রশংসার দাবিদার। এককথায় মাদ্রাসার বার্ষিক সভাটি এলাকাবাসীর মিলন মেলায় পরিণত হয়।

    পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • চরলক্ষীপুর বিনামুল্যে শিশু স্বাস্হ্য পরামর্শ কেন্দ্র উদ্ধোধন করেন অধ্যাপক  ডা: এম এ আজিজ

    চরলক্ষীপুর বিনামুল্যে শিশু স্বাস্হ্য পরামর্শ কেন্দ্র উদ্ধোধন করেন অধ্যাপক ডা: এম এ আজিজ

    আরিফ রববানী,ময়মনসিংহ
    ময়মনসিংহ সদরে বিনামুল্যে শিশু স্বাস্হ্য পরামর্শ কেন্দ্র উদ্ধোধন করা হয়েছে।

    শুক্রবার (৩০ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার চরলক্ষীপুরে মুন্না সরকার বাড়ীত চলমান শীতে গরীব অসহায়, দরিদ্র পরিবারের শিশুদের পাশাপাশি সকল শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষে বিনামুল্যে শিশু স্বাস্হ্য পরামর্শ কেন্দ্র উদ্ধোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর সাবেক মহাসচিব ও বিএমডিসির চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ আজিজ। এ সময় তিনি চরলক্ষ্মীপুর গ্রামের দিলরুবা (৪০) নামে একজন মহিলার চক্ষু জনিত সমস্যায় চোখের চিকিৎসা প্রদান করেন।

    সুত্র মতে জানা গেছে- উক্ত পরামর্শ কেন্দ্রে প্রতিমাসের শেষ সপ্তাহের শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযন্ত শিশু রোগীদের চিকিৎসা দিবেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক শিশু সার্জারী ডা: মো: সামিউল হাসান।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন বিএমএ সাধারন সম্পাদক ডা:হোসাইন গোলন্দাজ তারা, ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্মআহবায়ক এইচ এম ফারুক, এস কে শান্ত, রাজিব সরকার, নিয়ামত উল্লাহ, সাব্বির, টুটুল, সমীর, স্বপন, এলাকার গর্নমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

    এসময় অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেন-একজন যোগ্য এবং সচেতন মা একটি সুস্থ ও শিক্ষিত জাতি উপহার দিতে পারেন। সুতরাং একজন শিশুর আগামী দিনের ভবিষ্যৎ তার মায়ের স্বাস্থ্য পরিচর্যার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। মা যদি শারীরিকভাবে সুস্থ এবং সবল না থাকেন তাহলে গর্ভকালীন অবস্থা থেকে শুরু করে সন্তান প্রসবপরবর্তী শিশু প্রতিপালন সবই বিপন্ন হয়ে পড়ে। তাই মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার।

    তিনি আরো বলেন-বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নারী ও শিশুস্বাস্থ্য রক্ষায় দেশজুড়ে এটি বেশ কার্যকর ভূমিকা রাখছে।

    বাংলাদেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায়। নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য নানা প্রকল্পকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। মাতৃত্বকালীন ছুটি বাড়ানো থেকে শুরু করে গর্ভকালীন সময়ে ভাতা প্রদান এবং শিশুর বিশেষ সেবাপ্রদানে নানা রকম আর্থিক অনুদানের ব্যবস্থাও করা হয়েছে।

  • ময়মনসিংহে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধন

    ময়মনসিংহে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০শে ডিসেম্বর)সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ রেজ্ঞ ডিআইজি দেবদাস ভট্রাচার্য বিপিএম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমূখ।

    জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে ও জেলা পুলিশ সুপার পুলিশ মাসুম আহম্মদ ভুঞা পিপিএম এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, আয়োজনে ও ব্যবস্থাপনায় ছিলেন ।

    অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাঠের ছেলে-মেয়েরা বিপথগামী হয়না। সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়নে ময়মনমসংহের ৮ নারী অংশ গ্রহন করেছিল।খেলধুলার জন্য ময়মনসিংহে একটি হকি স্টেডিয়াম দরকার। আজকের খেলায় অংশ গ্রহনকারীরা একদিন জাতীয় দলে খেলবে। শিশু-কিশোরদের মানুসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য। খেলার শুরুর পুর্বে দেশীয় গান ও পাহাড়ি নৃত্য পরিবেশন করা হয়। ক্ষুদ্র নিগোষ্টির শিশু-কিশোররা এতে অংশ গ্রহন করে।
    কবাডি খেলায় জেলার ১৩ উপজেলার পুরুষ দল ও ৮ উপজেলার নারী দল অংশ গ্রহন করেছে। তবে
    উদ্বোধনী খেলায় তারাকান্দ উপজেলা ও ভালুকা উপজেলার প্রতিযোগী দল অংশ গ্রহণ করলে এতে পুরুষ দল তারাকান্দা ও নারীদলের মাঝে ভালুকা বিজয়ী হয়।

  • খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম’র ৩০বর্ষপূর্তি পালিত

    খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম’র ৩০বর্ষপূর্তি পালিত

    খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি সদরে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ ‘র ৩(তিন) দশক পূর্তি উপলক্ষে ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে।

    “ঐক্য শিক্ষা প্রগতি,টিএসএফ এর মূলনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ ‘র ৩(তিন)দশক পূর্তি উপলক্ষে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আজ ৩০ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ৯.০০ঘটিকায় খাগড়াছড়ি জেলা সদরস্থ টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে খাগড়াপুর মাঠে এসে শেষ হয়।

    এ সময় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিবিসুৎ ত্রিপুরা সুকান্তের উপস্থিতিতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে বেলুন ও কবুতর উড়িয়ে ৩০তম কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক,চট্টগ্রাম মহানগর শাখা’র উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) দিনাময় রোয়াজা বিটিকেএস ‘র সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা,বিটিকেএস’র সহ-সভাপতি বিবিষুৎ ত্রিপুরা সুকান্ত, বিটিকেএস’র সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা,গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা,পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা,সাম্পারি চ্যারিটি’র চেয়ারম্যান শাপলা দেবী ত্রিপুরা, গুইমারা ইউনিয়নের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা প্রমুখ।

    এ উপলক্ষে সময় আলোচনা সভায় টিএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টিএসএফ’র সিনিয়র সহ-সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।

  • দীঘিনালা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়,নৌকার স্থান ৪র্থ

    দীঘিনালা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়,নৌকার স্থান ৪র্থ

    খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দীঘিনালা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চন্দ্র রঞ্জন চাকমা চশমা প্রতীকে ২৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দীঘিনালা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চন্দ্র রঞ্জন চাকমা চশমা প্রতীকে ২৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র) জীব কান্তি চাকমা “মোটরসাইকেল” প্রতীকে ২৪২৫ ভোট পেয়ে ২য় স্থানে, বর্তমান চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা “আনারস” প্রতীকে ১৯৭১ ভোট পেয়ে ৩য় স্থানে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত “নৌকা” প্রতীকের প্রার্থী দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা ১৫১৮ ভোট ৪র্থ স্থানে, আন্য দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ধনিতা চাকমা “টেবিল ফ্যান” প্রতীকে ৪৬৩ ভোট পেয়ে ৫ম স্থানে।

    ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ৮.৩০ঘটিকা হতে বিকেল ৪.৩০ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ইভিএমের মাধ্যমে ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করেন। দীঘিনালা ইউপি নির্বাচনে ৯টি কেন্দ্রে ১২ হাজার ৩০৪ ভোটের বিপরীতে ৫ (পাঁচ)জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

    এর আগে গতবছরে উপজেলার দুই ইউপিতে নৌকার প্রার্থীর ভরাডুবি ও একটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তবে এলাকার নৌকা নেতাকর্মী ও সমর্থকের মধ্যে তীব্র আলোচনার বিষয় যে নৌকার প্রার্থীর এমন কেন ভরাডুবি হয়েছে? খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীগণ নৌকার প্রার্থীর বিজয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারে নি কেন?

  • তান্ত্রিক চিকিৎসার নামে প্রতারণা: জয়পুরহাটে র‌্যাবের হাতে‘কবিরাজ’ আটক

    তান্ত্রিক চিকিৎসার নামে প্রতারণা: জয়পুরহাটে র‌্যাবের হাতে‘কবিরাজ’ আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    চিকিৎসা দেওয়ার নামে রাবেয়াকে কৌশলে বেহুশ করে তার কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে চম্পট দেন তারা।

    তান্ত্রিক চিকিৎসার নামে প্রতারণা ও চুরির অভিযোগে জয়পুরহাট সদরে এক ‘কবিরাজ’কে আটক করেছে জয়পুুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা।

    র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর মোস্তফা জামান এক প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার দূর্গাদহ বাজার থেকে নিজেকে ‘কবিরাজ’ দাবি করা ফিরোজ মণ্ডলকে আটক করা হয়।

    ৫৫ বছরের ফিরোজ সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মৃত মফিজ মণ্ডলের ছেলে।

    মেজর মোস্তফা জানান, ফিরোজ দীর্ঘ দিন ধরে বিভিন্ন অঞ্চলের সহজ-সরল মানুষদের ঝাড়ফুঁকের মাধ্যমে কবিরাজী চিকিৎসা দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

    এসব চিকিৎসায় সুস্থতা তো দূরে থাক, অপচিকিৎসার কারণে রোগ বৃদ্ধি পেয়ে রোগীদের অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে।

    এরই ধারাবাহিকতায় কয়েক দিন আগে মধ্যপালি গ্রামের মতিউর রহমানের স্ত্রী রাবেয়া বেগমকে ঝাড়ফুঁক দিতে তার বাসায় যান ফিরোজ ও তার দুই সহযোগী। এরপর চিকিৎসা দেওয়ার নামে রাবেয়া বেগমকে কৌশলে বেহুশ করে তার কাছ থেকে স্বর্ণের আংটি ও কানের দুল (পাশা) নিয়ে চম্পট দেন তারা।

    জ্ঞান ফিরে রাবেয়া প্রতারণা ও চুরির বিষয়টি বুঝতে পেরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ দেন।

    মেজর মোস্তফা আরও জানান, শুক্রবার ভোরে ক্যাম্পের উপ-অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে র‌্যাব সদস্যরা দূর্গাদহ বাজার থেকে ফিরোজকে গ্রেপ্তারের পর তার বাড়ি থেকে চুরি করা মালামাল উদ্ধার করেন।

    তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যান।

    ফিরোজের বিরুদ্ধে জয়পুুরহাট সদর থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব ক্যাম্পের অধিনায়ক জানান।

  • রংপুর রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার কর্তৃক নীলফামারীতে -স্বরাষ্ট্রমন্ত্রী কে ফুলেল শুভেচ্ছা

    রংপুর রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার কর্তৃক নীলফামারীতে -স্বরাষ্ট্রমন্ত্রী কে ফুলেল শুভেচ্ছা

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, রংপুর রেঞ্জের ঠাকুরগাঁও জেলার নবগঠিত ভূল্লি থানার প্রশাসনিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সৈয়দপুর বিমান বন্দরে আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়। এছাড়াও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচছা জানান নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম পুলিশ কমিশনার, (ডিআইজি, বাংলাদেশ পুলিশ) রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, এ, এফ, এম আনজুমান কালাম, বিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি, (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) রংপুর, এসএম রশিদুল হক, পিপিএম অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) রংপুর, পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী; মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম পুলিশ সুপার, নীলফামারীসহ বিভিন্ন জেলা, ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। শুভেচ্ছা গ্রহন শেষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও জেলার লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর মুক্তিযুদ্ধ গ্যালারির শুভ দ্বারোদঘাটন ও নবগঠিত ভূল্লি থানার প্রশাসনিক কার্যক্রম উদ্বোধন সহ সার্বিক কার্যক্রম শেষে ঢাকায় ফেরার উদ্দেশ্যে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে আসলে তাকে বিদায় জানান ডিআইজি রংপুর রেঞ্জ, রংপুর, পুলিশ সুপার, নীলফামারীসহ পুলিশের অন্যান্য জেলা ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ।

  • গজঘণ্টায় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    গজঘণ্টায় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন –।

    রংপুর জেলার গংগাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় গত কাল গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চত্বরে
    উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
    উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ ও ডা. মোঃ একরামুল হক ।
    অত্যন্ত আনন্দমুখর পরিবেশে চারশতাধিক রোগী উক্ত হেলথ ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
    উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন, পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন, শরিফ আহমেদ প্রমুখ।