Author: desk

  • সম্মা-নহানীর প্রতি-বাদে ভালুকায় বিএনপি নেতার সংবা-দ স-ম্মেলন 

    সম্মা-নহানীর প্রতি-বাদে ভালুকায় বিএনপি নেতার সংবা-দ স-ম্মেলন 

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ভালুকায় ডিজিটাল প্রযুক্তি (এআই) এর অপব্যবহার করে সম্মানহানি ও ব্ল্যাকমেইল চেষ্টার প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মোলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে
    বিএনপি নেতা সাইফুল ইসলাম। প্রতিবাদকারীর বাড়ী
    ডাকাতিয়া ইউনিয়নে। অভিযুক্তরা তার ছবি বিক্রিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লক্ষ টাকা দাবী করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।

    বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা পৌর সদরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, গত ২০ আগস্ট রাত সাড়ে ১২ টার দিকে একটি নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে একজন পুরুষ ব্যক্তি আমাকে বলেন যে আপনি কি সেনাবাহিনীর কোন মেজর কে হুমকি দিয়েছেন তখন আমি বলি সেনাবাহিনীর কোন অফিসারের সাথে কোন বিষয় নিয়েই কথা হয়নি। পরে তিনি ফোন কেটে দেন এবং কিছুক্ষন পরেই আমাকে আমার একটি ছবি পাঠান এবং ফোন করে জানতে চান ছবিটি আমার কিনা তখন আমি বলি যে ছবিটি আমার। তার কিছুক্ষণ পরেই এ আই দিয়ে আমার ছবি বিক্রিত করে আমাকে পাঠান এবং বলেন যে ১ লাখ টাকা না দিলে ওই ভিডিও ভাইরাল করে দিবে। পরে আমি টাকা দিতে রাজি না হওয়ায় ওই চক্রটি একটি ভিডিও তৈরি করে সামাজিক ও রাজনৈতিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করছে। এ ঘটনায় আমি ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। তিনি বলেন-আমি সাংবাদিক সম্মেলন করে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং একই সাথে তার সহকর্মী, পরিচিত বা অপরিচিত এবং সকল শুভাকাঙ্ক্ষী কে বিব্রত না হওয়ার জন্য অনুরোধ জানান।

  • নলছিটিতে বিএনপির প্রতি-ষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যা-লি ও আলো-চনা সভা

    নলছিটিতে বিএনপির প্রতি-ষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যা-লি ও আলো-চনা সভা

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলছিটি উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় নলছিটি পৌরসভা মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

    সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে সমাপ্ত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছিল। আজ সেই গণতন্ত্রকে রক্ষা করার আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় নিশ্চিত করে ঘড়ে ফিরতে হবে আমাদের।

    এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির হোসেন জোমাদ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন।

    বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে শক্তিশালী করতে হবে। 

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন।

    এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • কুমিল্লার সিনিয়র স্কী-ন চিকিৎসক নাজমুল হাসান আখন্দ আ-র নে-ই

    কুমিল্লার সিনিয়র স্কী-ন চিকিৎসক নাজমুল হাসান আখন্দ আ-র নে-ই

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার সুনাম ধন্য স্কীন বিশেষজ্ঞ চিকিৎসক নাজমুল হাসান আখন্দ আর নেই, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন, তার মৃত্যুতে কুমিল্লাবাসী হারালো একজন দক্ষ, সামাজ সেবক ও ধার্মীক, চিকিৎসক।মৃত্যু কালে স্ত্রী, দু পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুন গাহি রেখে গেছে। তিনি দীর্ঘ ৩০ বছর কুমিল্লা সিডি প্যাথ এন্ড হসপিটালে চেম্বার করেন।এছাড়া কুমিল্লার কাবিলায় ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সহ যোগী অধ্যাপক ছিলেন। তিনি পতি বুধবার চাদপুরের হাজীগঞ্জ চেম্বার করতেন,ওখান থেকে চেম্বার শেষ করে কুমিল্লা সিডি হাসপাতালে আসার পথে লালমাই নামক স্থানে সন্ত্রাসীদের কবলে পরে।একপর্যায় নাজমুল হাসান আখন্দ তার নিজেস্ব গাড়ী নিজেই ড্রাইভিং করতে ছিলেন, সন্ত্রাসীরা হেলমেট দিয়ে বাহির থেকে গাড়ির গ্লাসে পিটাতে থাকে, ঐ সময় পত্যাক্ষ দর্শীরা দৌড়ে আসলে সন্ত্রাসীরা হোন্ডা যোগে পালিয়ে যায় বলে জানাযায়। এক পর্যায় চিকিৎসক সন্ত্রাসীদের ভয়ে ব্রাইনস্টোক করে। এসময় গাড়ী থমকে গিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা সিএনজি তে ধাক্কা মারে।তাৎক্ষণিক পত্যাক্ষদর্শীরা যৌথ ভাবে সন্ত্রাসীদের ধরতে চেষ্টা করেও ব্যার্থ হয়ে চলে আসে।চিকিৎসক নাজমুল হাসান আখন্দ তখন মৃত্যু বরণ করেন।তার সাথে থাকা কার্ড দেখে প্রত্যক্ষদর্শীরা কুমিল্লা সিডি হাসপাতালে নিয়ে আসে।সিডি হাসপাতাল কতৃপক্ষ তার পরিবারের কাছে হস্তান্তর করে। তার মৃত্যুতে চিকিৎসক, রাজনৈতিক সমাজ, সুজন,সাংবাদিক মহল শোক প্রকাশ করেন।সূত্রে জানা যায় তার গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলার কালাসোনা গ্রামে,তিনি ঢাকা বাড্ডা ও কুমিল্লা নগরীর বাদুরতলাতে বসবাস করতেন

  • ঠাকুরগাঁওয়ে আদা-লত চত্ব-রে  বিচা-রকদের  বৃক্ষরোপণ

    ঠাকুরগাঁওয়ে আদা-লত চত্ব-রে বিচা-রকদের বৃক্ষরোপণ

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের আদালত চত্বরে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করেছেন বিচারকরা ।

    জানাযায় বুধবার ৩-রা সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ জামাল হোসেন।

    সে সময় উপস্থিত ছিলেন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন,অতিরিক্ত জেলা জজ সমরেশ শীল, যুগ্ম জেলা ও দায়রা জজ লুৎফর রহমান ও বিএডিসি পরিচালক সহ ঠাকুরগাঁও বিচার বিভাগের সকল বিচার বিভাগীয় কর্মকতা-কর্মচারীবৃন্দ।

  • বিরামপুরে খেলনা ভেবে গ্রে-নেড নিয়ে খেলছিল শিশুরা, অতঃপর

    বিরামপুরে খেলনা ভেবে গ্রে-নেড নিয়ে খেলছিল শিশুরা, অতঃপর

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা:

    দিনাজপুরের বিরামপুরে বন বিভাগের পুকুরপাড় থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়কার বলে দাবি পুলিশের।

    বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে পৌর শহরের চরকায় বন বিভাগের অদূরে পুকুরপার থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। সেনাবাহিনী বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন বলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলে চরকায় বন বিভাগের অফিসের পুকুরপার এলাকায় চলাচলের রাস্তায় মাটির নিচে গ্রেনেডটি ছিল। এক নারী সেটিকে খেলনা ভেবে লাথি দেয়। ওই এলাকার কয়েকটি শিশু সেটি নিয়ে খেলা করে। পরে বয়স্ক ব্যক্তিদের বিষয়টি নজরে এলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে।

    স্থানীয় জামিরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, আজ বিকেলে এলাকার কয়েকটি শিশু গ্রেনেডটি নিয়ে খেলা করছিল। পরে তাদের নিষেধ করলে তারা ঘটনাস্থলেই রেখে যায়।

    এলাকার বীর মুক্তিযোদ্ধা মংলা কর্মকার বলেন, ‘আমার মনে হচ্ছে এটি ৭১ সালের যুদ্ধের সময়কার।

    জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হবে।’

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর সংবাদদাতা।

  • ফুলবাড়ীয়ায় জিয়া পরিষদের সভাপতি অ্যাডঃ তামান্না সম্পাদক অধ্যক্ষ সিরাজ

    ফুলবাড়ীয়ায় জিয়া পরিষদের সভাপতি অ্যাডঃ তামান্না সম্পাদক অধ্যক্ষ সিরাজ

    ফুলবাড়ীয়া( ময়মনসিংহ) প্রতিনিধি: পেশাজীবিদের সংগঠন জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আওতাধীন ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি অনুমোদন করেছেন ময়মনসিংহ জিয়া পরিষদের সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
    অনুমোদিত কমিটিতে ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি করা হয়েছে এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না এবং সাধারণ সম্পাদক করা হয়েছে লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ঢাকার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন সাবেক ছাত্রনেতা মো: মোজাম্মেল হক সরকারসহ ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
    অপরদিকে একই সময়ে ফুলবাড়ীয়া পৌর শাখা জিয়া পরিষদের কমিটি অনুমোদন দিয়েছেন জেলা কমিটি।১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে দৈনিক জনবাণী পত্রিকার ব্যুরো চিফ, ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ছাত্রনেতা এডভোকেট পারোয়ার হোসেন পিন্টু এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে দৈনিক মুক্ত খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি আলী আশরাফ।
    সোমবার রাতে কমিটি হস্তান্তর শেষে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে ময়মনসিংহ জিয়া পরিষদ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন বলেন, জিয়া পরিষদ একটি বুদ্ধি ভিত্তিক পেশাজীবি সংগঠন। যারা সরাসরি বিএনপি’র রাজনীতি করতে পারেন না, তাদের জন্যই জিয়া পরিষদ। এই পরিষদে কমিটির মেম্বাররা হচ্ছেন সমাজের উঁচু শ্রেণির নাগরিক। যেমন বিভিন্ন চাকুরীজীবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মেডিকেল কলেজের ডাক্তার, সরকারী কলেজের শিক্ষক।
    জেলার সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, সংগঠনে যারা আগ্রহী তাদেরকেই দায়িত্ব উচিত। ডেকে এনে দায়িত্ব দিলে সংগঠনের প্রতি দরদ থাকে না। যারা কমিটিতে নুতন করে জায়গা পেয়েছেন এবং পুরাতন যারা একটিভ আছেন তাদের সমন্বয়ে ফুলবাড়ীয়ায় জিয়া পরিষদ একটি ভালো অবস্থান তৈরি করবে বলে আমি প্রত্যাশা করি। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছ জানিয়ে তিনি আশা পোষণ করেন নবগঠিত এই কমিটির মাধ্যমে আগামী দিনে ফুলবাড়ীয়া উপজেলায় জিয়া পরিষদের কমিটির নেতৃত্বে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

  • তানোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা স-ভা

    তানোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা স-ভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
    জানা গেছে,গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে এবং তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর ও মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক
    তৌহিদুর ইসলাম রেজার পরিচালনায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব, ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, কলমা ইউপি বিএনপির সম্পাদক মানিরুল ইসলাম, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,ডাঃ মিজানুর রহমান,
    পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, শরিফ উদ্দিন মুন্সী, গোলাম মোর্তুজা, সুলতান আহম্মেদ মাস্টার, রায়হানুল ইসলাম রায়হান, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান ও তোফাজ্জুল হোসেন তোফাপ্রমুখ।এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
    এদিন প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রস্তুতির অংশ হিসেবে ঐক্যের বার্তা দিযেছেন। তিনি বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে সাধারণ ভোটারগণ তেমন কিছু বোঝেন না, তাই যেটা সাধারণ ভোটারগণ বোঝেন না,সেটা কোনো গ্রহনযোগ্য পদ্ধতি হতে পারে না। তিনি বলেন, বিএনপির একটি সুন্দর নিরপেক্ষ ও পরিচ্ছন্ন নির্বাচন চাই, যেখানে আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো।
    তিনি বলেন,শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কি সেটা সম্পর্কে সকল নেতাকর্মীকে বুঝতে হবে এবং তা ছড়িয়ে দিতে হবে সাধারণ মানুষের মাঝে। তিনি বলেন,আমরা সবাই বিএনপির সৈনিক আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই থাকতে পারে না। তিনি বলেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজসহ সকল শ্রেণী-পেশার মানুষের এখনো আস্থা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর। দেশপ্রমিক জনগণ বিশ্বাস করেন বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষমতা রাখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ফ্যাসিস্ট গণহত্যাকারী পতিত সরকারের দুর্নীতি লুটপাটের ধ্বংসস্তুপ থেকে দেশে উন্নতির শিহরে নিতে পারবেন।তিনি আরো বলেন, বিএনপি কারও চরিত্র হরণ করে কোন কথা বলে না, কটুক্তি করে না,যারা স্বৈরাচার, ফ্যাসিস্ট ও গণতন্ত্র বিরোধী তারাই নিজেদের অপকর্মে দুস্কর্ম আড়াল করতে অন্যের সমালোচনা করে,গিবত করে। তিনি বলেন, যারা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সঠিক জবাব দেওয়া সকল স্তরের বিএনপির নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব-কর্তব্য। তিনি বলেন দেশ বিদেশি যড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে,তারা জানে নির্বাচন হলেই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে।

  • স্বরাষ্ট্র  উপদেষ্টার সিলেট জেলা আনসার ভিডিপি কার্যালয় প-রিদর্শন

    স্বরাষ্ট্র উপদেষ্টার সিলেট জেলা আনসার ভিডিপি কার্যালয় প-রিদর্শন

    এ কে খান :

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবঃ লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেট জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। তিনি ১ সেপ্টেম্বর সিলেট জেলা আনসার ভিডিপি কার্যালয়ে পৌঁছালে সংগঠনের কর্মকর্তারা তাঁকে স্বাগতম জানান। পরিদর্শনকালে আনসার ভিডিপি’র সিলেট রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান বিভিএমএস পিএএমএস, সিলেট রেঞ্জ, জেলা কার্যালয় ও বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। পরিদর্শনের শুরুতেই শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়নের একটি সুসজ্জিত চৌকস দল উপদেষ্টা মহোদয়কে “গার্ড অব অনার” প্রদান করেন। এরপর তিনি সিলেট আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে একটি অ্যাভোকাডো বৃক্ষের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে উপদেষ্টা মহোদয় জপলা আনসার-ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন এবং নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। মতবিনিময় সভায় বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা, আনসার ব্যাটালিয়ন সদস্য, অঙ্গীভূত আনসার, সদর উপজেলার ভিডিপি ও টিডিপি সদস্যসহ ভাতাভোগী সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপদেষ্টা মহোদয় বাহিনীর গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের কথা তুলে ধরে সাম্প্রতিক সময়ের বাহিনীর বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও শারদীয় দুর্গাপূজায় সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত সকল সদস্য উপদেষ্টা মহোদয়ের দিক নির্দেশনা মনোযোগ সহকারে শোনেন এবং তা বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় সংগঠনের নানা পদমর্যাদার কর্মকর্তা, কর্মচারী, আনসার ভিডিপি সদস্য, সদস্যা, টিডিপি সদস্য, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • টুঙ্গিপাড়ায় অ-বৈধভাবে বালু উ-ত্তোলনের দায়ে ড্রে-জার মালিক ও জমির মালিককে অ-র্থদণ্ড

    টুঙ্গিপাড়ায় অ-বৈধভাবে বালু উ-ত্তোলনের দায়ে ড্রে-জার মালিক ও জমির মালিককে অ-র্থদণ্ড

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের কড়ফা বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক আত্মঘাতী ড্রেজার মালিক ও জমির মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

    টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের কড়ফা বিলে আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ইউএনও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় হাতেনাতে আটক হন জমির মালিক ও বালু বিক্রেতা রফিকুল ইসলাম (রফিক) ও
    ড্রেজার মালিক সিরাজুল ইসলাম সিরাজ। রফিকের বাড়ি উপজেলার কড়ফা এলাকায় আর ড্রেজার মালিকের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পেনাখালী এলাকায়।

    তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত শেষে ইউএনও ফারজানা আক্তার বলেন, “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অনুমোদন ব্যতীত যেকোনো ধরনের বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান চলমান থাকবে।”

    তিনি আরও জানান, কড়ফা বিল এলাকার পরিবেশ ও কৃষিজমি ধ্বংস করে চলা এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

    এদিকে ইউএনও’র এমন সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন, “নদী ও বিল থেকে এভাবে বালু কেটে নেওয়ায় আমাদের ফসলি জমি ও পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছে। এ ধরনের অভিযান আরও জোরদার করতে হবে।
    ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তাদের জেল জরিমানা সহ কঠোর শাস্তির আওতায় নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

    নিশ্চিত করা হবে বলে
    টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলন ও পাচার এবং পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

  • দল থেকে বহি-ষ্কার হলেন ইয়া-বাসহ গ্রেফ-তার সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ

    দল থেকে বহি-ষ্কার হলেন ইয়া-বাসহ গ্রেফ-তার সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাবনার সুজানগর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাবনা জেলা কৃষকদলের সভাপতি মো.আবুল হাশেম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (আসিপ) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই সাময়িক বহিষ্কার আদেশ সংবাদমাধ্যমে প্রেরণ করা হয়। সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল সুজানগর পৌর এলাকার ভবানীপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে । প্রেস রিলিজে অনাকাঙ্খিত কর্মকান্ড, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কৃষকদলের সংসদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ।

    উল্লেখ্য , গত রবিবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলসহ তিনজনকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে
    সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

    পুলিশ ও র‍্যাব জানায়, তারা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা নেয়া করতো, এমন গোপন সংবাদের ভিত্তিতে পাবনা-কক্সবাজারগামী সেন্টমার্টিন সৌহাদর্য পরিবহনে তল্লাশি চালায় র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে আটককৃতদের কাছ থেকে এইসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং
    আটককৃতদের নামে মাদকের মামলা দায়ের করা হলে সোমবার (১ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।