Author: desk

  • নগর নিরাপত্তায় ডিউটিরত ডিফেন্স পার্টিসহ বিভিন্ন  সদস্যদের মাঝে ওসির কম্বল বিতরণ

    নগর নিরাপত্তায় ডিউটিরত ডিফেন্স পার্টিসহ বিভিন্ন সদস্যদের মাঝে ওসির কম্বল বিতরণ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শীতের কনকনে ঠান্ডা আবহাওয়াকে উপেক্ষা করে রাতভর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। খোজ নেন গভীর রাতে শহরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ডিফেন্স পার্টি,বাজার ডিউটি,আবাসিক এলাকায় ডিউটিরত সদস্যদের।শীতের ঠান্ডা আবহাওয়ায় ডিউটিরত এসব বাহিনীর সদস্যরা যেন শীতে কষ্ট না করে সেজন্য তাদের মাঝে কোতোয়ালী থানার পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন ওসি শাহ কামাল আকন্দ।

    শনিবার (৩০ ডিসেম্বর) রাতে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।

    শৈত্যপ্রবাহের মাঝেই নগর নিরাপত্তায় দায়িত্ব পালন করে যাচ্ছেন ডিফেন্স পার্টির সদস্যরা। তাদের পাশে দাড়াতেই কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ গভীর রাতে শহরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ডিফেন্স পার্টি, বাজার ডিউটি, আবাসিক এলাকায় ডিউটিরতদের মাঝে কোতোয়ালী থানার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।।

    এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, থানাধীন বিভিন্ন অসহায় পরিবার ও খোলা আকাশের নিচে শীতে কষ্ট করে বসবাস করছে এমন মানুষের পাশে দাড়াতে কম্বল বিতরণ করা হয়েছে।

  • ঢাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহা সমাবেশ সফল করতে পটিয়ায় প্রচারনা

    ঢাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহা সমাবেশ সফল করতে পটিয়ায় প্রচারনা

    নিজস্ব প্রতিনিধিঃ
    আগামী ৭ জানুয়ারী ঢাকা গুলিস্থানে সকাল ৯টা অনুষ্টিতব্য বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যেগে সুফীবাদী শান্তি প্রিয় জনতার পক্ষে ৫ দফা দাবী আদায়ের লক্ষে মাওলানা এম এ মতিনের আহবানে মহা সমাবেশ সফল করতে সাবেক কেন্দ্রীয় সেনা নেতা এম. বেলাল উদ্দিন আলমদার এর নেতৃ্ত্বে পটিয়ায় বিভিন্ন স্থানে ব্যাপক প্রচারনা চালানো হয়।এসময়
    উপস্থিত ছিলেনখোরশেদুল ইসলাম চৌধুরী,ইয়াছিন আরাফাত,সাইফুদ্দিন আলমদার,হান্নান আলমদার,হাছানুল করিম আলমদার,এনাম আলমদার,রায়হান আলমদার, মিজান আলমদার,রিদুয়ান আলমদার,আহমদ হোসেন সাকিব,ওমর ফারুক আলমদার,আব্দুল খালেক,দ্বীন ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, আসন্ন ৭ জানুয়ারী ঢাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহা সমাবেশ কে সফল করার জন্য গোটা বাংলাদেশের সম্মানীত পীর মাশায়েখ,ওলামায়ে কেরাম,শান্তি প্রিয় জনতাকে উপস্থিত হয়ে সুন্নীয়তে ব্হ্ত্তর মহা জাগরনের ইতিহাসের সাক্ষী হতে উদাত্ত আহবান জানান।

  • পটিয়ার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সনের  ৬ষ্ট শ্রেনীর ভর্তি লটারী অনুষ্ঠিত

    পটিয়ার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সনের ৬ষ্ট শ্রেনীর ভর্তি লটারী অনুষ্ঠিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়ার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৩ সনের ৬ষ্ট শ্রেনীর ভর্তি লটারী অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আবদুল গনির সভাপতিত্বে
    অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ওছমান আলমদার, বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য উওম বৈদ্য,মুজিবুর রহমান, আবু তাহের, ইকবাল হোসেন,ছেনোয়ারা বেগম,
    পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক মোহাম্মদ আমির,,প্রাক্তন শিক্ষার্থী আবদুল কাদের,পাইলট দাশ গুপ্ত, শিক্ষক সুকৃতি রানী দে, অলকেশ কুমার দাশ, হোসনেআরা বেগম,পপি বড়ুয়া,গোপা বিশ্বাস, মৌলনা বাহাদুর,অনিমা রানী দে,খাইরুল ইসলাম, নিবেদন বিশ্বাস, শাহাবুদ্দিন, আনোয়ার হোসেন, মুক্তি মজুমদার, মোহাম্মদ ইদ্রিস সহ আরো অনেকেই।মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ বাহাদুর,

  • মহালছড়িতে পতিত জমিতে সরিষা চাষে ব্যাপক সম্ভাবনা

    মহালছড়িতে পতিত জমিতে সরিষা চাষে ব্যাপক সম্ভাবনা

    (মহালছড়ি প্রতিনিধি)

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণ বর্ষার পানি না আসায় ডুবে না যাওয়া অনাবাদী পতিত জমিতে সরিষার চাষ করছে কৃষকগণ।

    মহালছড়ি উপজেলা সদর ও প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডের বিপুল ও বিস্তীর্ণ ফসলের মাঠ ভরে গেছে হলুদ রঙের সরিষা ফুলে। চারদিকে তাকালে মনে হয় সবুজের মাঝে হলুদের সমাহার। শীতের শিশির ভেজা সকালের ঘন কুয়াষার চাদরে মুড়ানো মহালছড়ি সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার মাঠ জুড়ে হলুদের সমারোহ। শীতের সকালের সোনামাখা রোদ আর হিমেল বাতাসে দোল খায় হলুদ ফুলগুলো। আর হলুদ ফুলের সাথে দোলে কৃষকের রঙ্গিন স্বপ্ন।

    সরজমিন দেখা যায় কখনো কখনো সরিষার ক্ষেতে বসছে পোকা খাদক পাখি বুলবুলি, ফিঙে আর শালিকের ঝাঁক অনেকটা অনুকুল আবহাওয়ার ফলে সরিষা চাষের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেছে। মহালছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল জব্বার প্রতিবেদকে জানান যে, এ বছর মহালছড়ি উপজেলায় ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও ৫৮ হেক্টর জমিতে চাষ হয়েছে। কম সময় ও স্বল্প খরচের বিপরীতে লাভ বেশি হওয়ায় এলাকার অনাবাদী পতিত জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকছে মহালছড়ি উপজেলার কৃষকরা।

    সরেজমিনে দেখা যায় মহালছড়ি উপজেলার বিস্তির্ণ বিলের পতিত জমিতে এবার সরিষা চাষের বিপ্লব ঘটেছে। সর্বত্র মাঠে মাঠে চোখ জুড়ানো থোকা থোকা হলুদ ফুলের সমারোহ। মাঠগুলো যেন হলুদ চাদরে মোড়া। ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে প্রকৃতির রূপ। পৌষের বিন্দু বিন্দু শিশির ভেজা মাঠভরা সরিষা ফুলের ম-ম সু-ঘ্রান ও সৌরভ ছড়িয়ে পরছে চারদিকে। সবুজ গাছের হলুদ ফুল শিশির ভেজা শীতের সোনাঝরা রোদে ঝিকমিক করছে। এ যেন প্রকৃতি সেজেছে হলুদ বরণ সাজে। হলুদ রঙের আভার সঙ্গে বাতাসে ভাসচে ম-ম গন্ধ। সরিষা ফুলে মৌমাছি গুণ গুণিয়ে প্রাণভরে মধু আহরণ করছে। উপজেলায় যে কোন কৃষি এলাকায় গেলেই চোখে পরবে সোনাঝরা সরিষা ফুলের সীমাহিন মাঠ। আঁকাবাঁকা মেঠোপথ কিংবা ছোট বড় সড়কের দুই পাশে দিগন্তজুড়ে হলুদের সমারোহ হলুদে হলুদে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিণ স্বপ্ন। এমন চোখ জুড়ানো দৃশ্য দেখতে প্রকৃতি প্রেমীরা স্ব-পরিবারে ভিড় করছেন এসব সরিষা ক্ষেতে আবার কেউ কেউ ছবি সেলফি তুলছেন, ভিডিও ধারণ করছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় কৃষি প্রনোদনার আওতায় উপজেলার ৩০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান এবং উপজেলা কৃষি অফিসের তৎপরতার কারণে কৃষকেরা বেশি করে উৎসাহিত হয়ে বেশি জমিতে সরিষা আবাদ করায় লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। কৃষি অফিস সূত্রে আরো জানা যায় তাঁরা বারী সরিষা-১৪-১৬-১৭ ও বীনা সরিষা-৮-৯ জাতের উচ্চ ফলনশীল জাতের বীজ এলাকার কৃষকদের বিতরণ করেছেন এবং সেই সাথে প্রয়োজনমতো সার ও বীনা মূল্যে বিতরণ করেছেন।

    মহালছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল জব্বার আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় কৃষিমন্ত্রীর সুনির্দিষ্ট সিন্ধান্তে আগামী তিন বছরের মধ্যে ৪০% ভোজ্য তেল আমদানী কমানোর লক্ষ্যে এই সরিষা আবাদে কৃষকদের উৎসাহিত করা হয়েছে। যার ফলে এবার মহালছড়ি উপজেলার চাষাবাদকৃত ৫৮ হেক্টর জমির সরিষার ফলন থেকে প্রায় ১০০ মে: টন সরিষা উৎপাদন হবে বলে আশা করেন উপজেলা কৃষি বিভাগ। এ বিষয়ে মহালছড়ি উপজেলা কৃষি সম্প্রসার অফিসের সকল মাঠ পর্যায়ের উপ সহকারী কর্মকর্তা ও কর্মচারী এবং সর্বোপরি কৃষি অফিসার মোঃ আব্দুল জব্বারে সঠিক দিকনির্দেশনায় ও সমন্বিত প্রচেষ্টায় প্রশংসিত হয়েছে এবং মহালছড়ি কৃষি অফিস হতে জানা যায় যে উপজেলার প্রান্তিক কৃষকগণ সরিষার বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেন। এভাবে সরিষার ব্যাপক ও বাম্পার ফলনে গ্রামীণ অর্থনীতিতে দিচ্ছে সম্ভাবনার অমীয় হাতছানি। আর সরিষার এই বাম্পার ফলনের এলাকার কৃষকদের মহালছড়ি উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও উদ্যেন কর্মকর্তা সকলেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    এ বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার বলেন সরিষা শাক হিসেবে খাওয়া যায় ও ভৌজ্য তেল হিসেবেও ব্যবহার করা যায়। তেমনি মহালছড়ির প্রতিটি ইউনিয়নে সরিষা চাষে কৃষকদের লাভের পাশাপাশি দেশে ভোজ্য তেলের ঘাটতি পূরণ করবে বলে আশা করছেন। এ বিষয়ে মহালছড়ি উপজেলা কৃষি বিভাগ সরেজমিনে প্রত্যক্ষ পরোক্ষভাবে পরামর্শক হিসেবে কাজ করেছে। সেই ফলাফলে মহালছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নের সরিষা চাষে সফলতা লাভ করছে।

    মাইসছড়ি ইউনিয়ন ৭নং ওয়ার্ড লেমুছড়ি গ্রামের কৃষক বিদর্শন চাকমা জানান, জমিতে সরিষা রোপণ করা থেকে পরিপক্ব হতে সময় লাগে দুই থেকে আড়াই মাস। ধান রোপনের পূর্বে পতিত জমিতে অতিরিক্ত লাভের আশায় সরিষা চাষাবাদ করেন। আবার সরিষা উত্তোলনের পর ধান রোপন করা হবে।

    এ বিষয়ে মহালছড়ি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রিপন ওঝা বলেন দেশের ভোজ্যতেলের প্রায় ৬০ ভাগ সরিষার তেল থেকে আসে এবং সরিষা আমাদের ভোজ্যতেলের প্রধান ফসল। বাংলা মাসের মধ্য কার্তিক থেকে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ (প্রথম থেকে মধ্য নভেম্বর) পর্যন্ত সরিষার বপন সময়। সরিষা চাষে প্রচুর রোদ, কম তাপমাত্রা ও জমিতে পর্যাপ্ত রস থাকা প্রয়োজন। তাপমাত্রা বেড়ে গেলেও মাটিতে রসের অভাব হলে বীজের আকার ছোট হয় ও বীজে তেলের পরিমাণ কমে যায়। এজন্য বাংলাদেশে রবি মৌসুমেই সরিষার চাষ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় মহালছড়িতেও সরিষা চাষ করছে কৃষকগণ। তাই তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের কোন জায়গা যেন অনাবাদী হিসেবে পড়ে না থাকে। তাই প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ কৃষকলীগ সর্বদা বাংলার কৃষকের পাশে রয়েছে।

  • মুন্সীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    মুন্সীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    মোঃ‌লিটন মাহমুদ ঃ সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজের আনাচে কানাচে ঘটে যাওয়া ঘটনাগুলোই তারা তুলে ধরেন ইলেক্ট্রনিক মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। এতে তারা সবসময় ব্যস্ত থাকেন সংবাদ সংগ্রহের জন্য। তাদেরও কিছুটা সময় বিশ্রাম অথবা আনন্দ অনুভবের সময় বেঁছে নেওয়া দরকার। এই সময় অনুভবের কথা মাথায় রেখেই মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটি মুন্সীগঞ্জ বিজয় দিবস উপলক্ষে সাংবাদিকদের দ্বারা একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে। স্টেডিয়াম ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা অনলাইন সভাপতি কাজী বিপ্লব হাসান ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসান কবিরের সভাপতিত্বে ৩১ ডিসেম্বর ২০২২ ইং তারিখে বিকেল ৩ টায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল ম্যাচের উদ্বোধক ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম বার পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উক্ত ম্যাচে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দীন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এড. আবু সাঈদ সোহান, দৈনিক রজতরেখার সম্পাদক এড. শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, জেলা ক্রীড়া অফিসার খাদিজা আক্তার। বিশিষ্ট নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ জেলা অনলাইন এর উপদেষ্টা সাইফুল্লা ভূঁইয়া, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ রুবেলের সঞ্চালনায় পুরো ম্যাচটি পরিচালনা করেন। এছাড়াও রিপোর্টার্স ইউনিটি ও অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উক্ত ম্যাচটিতে অংশগ্রহন করেন। এ খেলায় রিপোর্টার্স ইউনিটি ৩ – ১ অনলাইন প্রেসক্লাবকে পরাজিত করে।

  • কুমিল্লায় বিষ পানে মা ও মেয়ের  আত্মহত্যা

    কুমিল্লায় বিষ পানে মা ও মেয়ের আত্মহত্যা

    মোঃতরিকুল ইসলাম তরুন,

    স্বামী ইব্রাহিম মিয়া মারা গেছে দেড় বছর আগে দুই ছেলে ও মানসিক ভারসাম্যহীন একমাত্র মেয়ে মিম আক্তারকে নিয়ে অভাব অনটনে দিন কাটছিলো মা পারভীন আক্তার। মেয়ের দীর্ঘ ৩ বছরের চিকিৎসা ব্যয় বহণ করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন মা ও মানসিক ভারসাম্যহীন সেই মেয়ে।

    আজ শনিবার ভোর ৪টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
    জানা যায়, দীর্ঘ ৩ বছর ধরে ধার-দেনা করে একমাত্র মেয়েকে সুস্থ্য করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলো মা পারভীন আক্তার। দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মিম আক্তার সুস্থ্য হয়ে না উঠায় শনিবার ভোর ৪টার দিকে প্রথমে মা পারভীন আক্তার বিষপান করে পরে মেয়ে মিম আক্তারকে জোর পূর্বক বিষ খাওয়ায় মা,

    এসময় মেয়ে মিমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরিপুরে নিয়ে যাওয়ার সময় রায়পুর নামক স্থানে মা পারভীন আক্তার মৃত্যুবরণ করেন। পরে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মেয়ে মিম আক্তারও মৃত্যুবরণ করেন।

    পারভীন আক্তারের বড় ছেলে শাহপরানের স্ত্রী বলেন, প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে আমরা ঘুমাতে যাই। পরে ভোর ৪টার দিকে আমার ননদ মিমের চিৎকারে ঘুম ভাঙ্গলে দৌড়ে গিয়ে দেখি তারা দুজনে মৃত্যুযন্ত্রনায় ছটফট করছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়।স্থানীয় দের দাবী ঘটনাটির সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করা প্রশাসনের উচিৎ।

    এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জয়পুুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম

    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জয়পুুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    বাংলাদেশ পুলিশ এর পক্ষ থেকে জয়পুুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জয়পুুরহাট জেলার সর্বস্থরের জনসাধারনসহ দেশের সকল গণমাধ্যমকর্মী, শিক্ষক, সমাজকর্মী,দেশ ও প্রবাসে বসবাসরত সকল পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খী সহ সকল কে ২০২৩ সাল ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

    এক শুভেচ্ছা বার্তায় জয়পুুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম প্রতিবেদকের মাধ্যমে বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক ।

    আগামী বছর হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্বার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। দেশে ও বিদেশে বাংলাদেশ এর উজ্জ্বল ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

    মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলার প্রতিটি জনগণ। জননেত্রী শেখ হাসিনার শাণিত নেতৃত্বে আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী হয়ে সোনার বাংলা গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এটাই হোক আমাদের নতুন বছরের প্রত্যাশা।

    পুরাতন বছরের দুঃখ,হতাশা ভুলে সারাদেশে আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন । সকলকে নতুন বছরের শুভেচ্ছা।

    “শুভ ইংরেজি নববর্ষ “

    শুভেচ্ছান্তে:-মোহাম্মদ নূরে আলম
    পুলিশ সুপার
    জয়পুুরহাট জেলা পুলিশ,জয়পুুরহাট।

  • ‌বানারীপাড়ায় যাত্রীবাহী লঞ্চ দেরিতে পৌঁছানোয় দুর্ভোগে যাত্রীরা

    ‌বানারীপাড়ায় যাত্রীবাহী লঞ্চ দেরিতে পৌঁছানোয় দুর্ভোগে যাত্রীরা

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    শীতের বৈরী আবহাওয়ায় ও ঘণ কুয়াশার কারণে দেরিতে লঞ্চ পৌঁছনোয় সবচেয়ে দুর্ভোগে ভুগছেন দক্ষিণ অঞ্চলের জনগণ। শীতের ঘণকুয়াশার প্রভাবে পড়েছে বরিশালের বানারীপাড়ায় গতকাল রাতে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজদূত প্রাইম লঞ্চ আজ ৩১ ডিসেম্বর শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটে এসে পৌঁছেছে। এতে করে বেশিরভাগ যাত্রীদের মুখে শোনা গেছে চরম দুর্ভোগের কথা। পড়তে হয়েছে অনেক বিপাকে। ঢাকা থেকে আসা লঞ্চের যাত্রী মকবুল হোসেন বলেন জরুরী ভিত্তিতে ঢাকা থেকে রওনা দিয়ে আসলাম কিন্তু লঞ্চ দেরিতে পৌঁছায় আমার সমস্যা হয়ে দাঁড়ালো। যাত্রী রাবেয়া বেগম জানান বিয়ের অনুষ্ঠানের জন্য জরুরী ভাবে ঢাকা থেকে আসলাম কিন্তু এত দেরিতে লঞ্চ পৌঁছাবার কারণে কাজে বিঘ্ন ঘটল। রাজদূত প্রাইম লঞ্চের সুপারভাইজার মোঃ জসিম বলেন গতকাল রাত ৭ টায় আমরা যাত্রীসহ রওনা দিয়েছি রাত সাড়ে ৩টায় মিরগঞ্জ পর্যন্ত খুব ভালোভাবেই এসেছি। এরপরে ছোট নদী হওয়ার কারণে কুয়াশা তীব্র আকারে বেড়ে যাওয়ায় কিছু না দেখতে পারার কারণে লঞ্চ দেরিতে এসে পৌঁছেছে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামালপুর ইউপি যুবলীগের সাঃ-সম্পাদক রঞ্জু সরকার

    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামালপুর ইউপি যুবলীগের সাঃ-সম্পাদক রঞ্জু সরকার

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুুরহাট জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, মাদক,সন্ত্রাস,দুর্নীতি মুক্ত পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি,গরীব দুঃখী অসহায় মানুষের সুখেদুঃখের বন্ধু,সমাজ সেবক তরুণ যুবক সমাজের অহংকার যুবনেতা মো. রঞ্জু সরকার জামালপুর ইউনিয়নবাসীসহ জয়পুুরহাট জেলার সর্বস্থরের জনসাধারন ও দেশের সকল গণমাধ্যমকর্মী, শিক্ষক, সমাজকর্মী,দেশ ও প্রবাসে বসবাসরত সকল পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,পরিচিত জন-শুভাকাঙ্খী সহ সকল’কে ২০২৩ সাল ইংরেজি নববর্ষ এর শুভেচ্ছা জানিয়েছেন।

    এক শুভেচ্ছা বার্তায় জেলার জামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রঞ্জু সরকার প্রতিবেদকের মাধ্যমে বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক ।

    আগামী বছর হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্বার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। দেশে ও বিদেশে বাংলাদেশ এর উজ্জ্বল ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

    মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলার প্রতিটি জনগণ। জননেত্রী শেখ হাসিনার শাণিত নেতৃত্বে আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী হয়ে সোনার বাংলা গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এটাই হোক আমাদের নতুন বছরের প্রত্যাশা।

    পুরাতন বছরের দুঃখ,হতাশা ভুলে সারাদেশে আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন।সকলকে নতুন বছরের শুভেচ্ছা।

    “শুভ ইংরেজি নববর্ষ “

    শুভেচ্ছান্তে:-রঞ্জু সরকার
    (সাধারণ সম্পাদক)
    বাংলাদেশ আওয়ামী যুবলীগ,জামালপুর ইউনিয়ন,সদর জয়পুুরহাট।

  • কেন্দুয়ায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

    কেন্দুয়ায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

    হুমায়ুন কবির কেন্দুয়া( নেত্রকোনা) প্রতিনিধি
    নেত্রকোনা জেলার কেন্দুয়ায় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

    শনিবার( ৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রঙ্গনে প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও উদ্বোধন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা -৩ (কেন্দুয়া আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

    এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, ইউএনও কাবেরী জালাল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুল রহমান
    প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় কম্বল নিতে আসা শীর্তাত মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহারের শীতবস্ত্র পেয়ে তারা অনেক খুশি হয়েছে।