নিজস্ব প্রতিনিধিঃ
আলমদার পাড়া ফুটন্তফুল একতা সংঘ এর ৩য় তম বর্ষপূর্তি উৎযাপিত হয়।এসময় উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সভাপতি পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোর্শেদ আলম তালুকদার,
সহ-সভাপতি বোরহান উদ্দীন,সাদমান বাবু,ফাহিম তালুকদার।
সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আনান,যুগ্ন-সাধারন সম্পাদক
নেজাম,অজয় দাশ,মোর্শেদ পেয়ারু,ফরমান তালুকদার,সাংগঠনিক সম্পাদক
আসিফ তালুকদার,মিশকাত, মুবিন,ইশতিয়াক,আব্দুল্লাহ।
প্রচার সম্পাদক বোরহান তালুকদার,রানা,সাব্বির সুমন অর্থ সম্পাদক:সালমান,অর্জুন, নিশান।
আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ছনহরা ইউনিয়ন শাখার সভাপতি ইয়াসিন আরাফাত এবং ছনহরা ইউনিয়ন ছাত্রলীগের সংগঠক নিজাম আলমদার।
Author: desk
-

আলমদার পাড়া ফুটন্তফুল একতা সংঘ এর ৩য় তম বর্ষপূর্তি উৎযাপিত
-

পীরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রবিবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক গণসমাবেশের মধ্যদিয়ে আলোচনা সভা শেষে ধণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (ভারপ্রাপ্ত) সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ, সাবেক ছাত্র নেতা সামশু হাবিব বিদ্যুৎ,পীরগঞ্জ পৌর জাতীয় পার্টির আহব্বায়ক অধ্যাপক মোঃ তৈয়ব আলী, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাহাফুজুল হক হিরা, খনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহাবুব জামিল, সধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ডাঃ এবিএম নুরে আলম নৈশাদ,উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আশরাফুল ইসলাম, সেনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির ইউনিয়ন নেতা মজিবর রহমান, আবু হোসেন মিষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়, পৌর কাউন্সিলর কামরুজামান, সুরেস চন্দ্র রায়, সফিকুল ইসলাম, শাহা আলম প্রধান, ইমরান আলী, আইযুব আলী প্রমূখ।আবু জাহেদ
পীরগঞ্জ, ঠাকুরগাঁও -

শ্রীবরদীতে শিশির সিক্ত সকালে বই উৎসব
ষ্টাফ রিপোর্টার ঃ
নতুন বছর, নতুন দিন-নতুন বইয়ে হোক রঙিন! এই শ্লোগানকে সামনে রেখে কুয়াশামাখা শিশিরসিক্ত সোনালী সকাল। শীতের মিষ্টি রোধের হালকা আচ নিতে নিতে যেন প্রষ্ফুটিত হয়ে উঠেছে শত সহস্র মূকুল। রবিবার শীতের সকালে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন এবং শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেয়েছে নতুন বই।
এ সময় শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম বলেন- বর্তমান সরকার দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যচ্ছেন। বাঙ্গালী জাতি বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়াতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সরকার নানামূখী কর্মসূচি গ্রহণ করেছে।শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে বিদ্যালয়ের বই উৎসবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, ইউআরসি’র ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
এসময় শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন-নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে উঠেছে নতুন বই। সরকারের এই চমৎকার উদ্যোগ এর বাস্তবায়ন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ স্বরূপ বলে মন্তব্য করে তিনি নতুন বইয়ের গন্ধে বাচ্চাদের পড়ালেখা শেখা আরো আনন্দময় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
-

বিনামূল্যে বই দিয়ে বিশ্বে নজির সৃষ্টি করেছে বাংলাদেশ- তারাকান্দায় ইউএনও মিজাবে রহমত
স্টাফ রিপোর্টার
বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত । রবিবার(১লা জানুয়ারী) সকালে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’-এর উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।ইউএনও মিজাবে রহমত বলেন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করতেই বর্তমান সরকারের এমন উদ্যোগ।
সকাল সাড়ে ৯টার দিকে তারাকান্দার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালপুর উচ্চ বিদ্যালয় আয়োজিত বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মিজাবে রহমত ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ তারাকান্দা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, জেলা পরিষদ সদস্য মেজবাউল আলম চৌধুরী রুবেল, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ও সালমা আক্তার কাকন, উপজেলা শিক্ষা অফিসার নিলুফার হাকিম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য-এবার দেশব্যাপী প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দৃষ্টি প্রতিবন্ধীসহ চার ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
-

মথুরাপুর বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন
এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় এবং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে অতিথিবৃন্দ এ উৎসবের শুভ উদ্বোধন করেন।১ জানুয়ারি রবিবার সকালে মথুরাপুর উচ্চ বিদ্যালয় এবং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব এর সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসবে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের এবং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি স ালনা করেন সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি। -

সুজানগরে নতুন বছরে নতুন পাঠ্যপুস্তক, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ গেলো দুই বছর করোনার কারণে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ সম্ভব না হলেও এ বছরের প্রথম দিনেই সুজানগর উপজেলায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলার সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ও সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এর পরপরই সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়,চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , আবুল কাশেম আজিরন নেছা স্বতন্ত্র এবতেদায়ী ও হাফেজিয়া মাদরাসা, সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার,এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার,সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম, সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরদার রাজু আহমেদ, আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, সুজানগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল, চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ফেরদৌসী সুলতানা লিজা,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজু, যুবলীগ নেতা মিজানুর রহমান রুবেল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে এদিন আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত আবুল কাশেমের সহধর্মিণী মোছাঃ শামসুন্নাহার। এদিকে পাঠ্যপুস্তক উৎসবে যোগ দিতে ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসেন শিক্ষার্থীরা। পাঠ্যপস্তুক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, বিনামূল্যে বছরের প্রথম দিনে সারাদেশে শিক্ষার্থীদের হাতে কোটি কোটি বই পৌঁছে দেওয়া একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রনায়ক আছেন বলেই দেশ আজ তলাবিহীন ঝুঁড়ি নয়, বিশ্বের কাছে বিস্ময়কর। শেখ হাসিনা সরকার বিনামূল্যে বই বিতরণ করে বিশ্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের দেশে বই বিতরণের চিত্র বিশ্বের অন্যান্য দেশ অবাক হয়ে যায়, তারা জানতে চায় কিভাবে আমরা এটি করতে পারি। তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পরামর্শ চায়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। তা হলে তোমরা সব জানতে পারবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, বাংলার মানুষ যাতে ক্ষুধায় অন্ন পায়, পরনে বস্ত্র পায়, জ্ঞানের আলো পায়, রোগে চিকিৎসা পায় এবং উন্নত জীবন যাপনের অধিকারী হয়। বিশ্বের কোথাও এইভাবে বছরের শুরুতেই বই বিতরণ সম্ভব হয় না। এছাড়াও বিনা পয়সায় একেবারে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বই বিতরণ, নতুন নতুন অবকাঠামো এটা বাংলাদেশেই একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করে দেখিয়েছেন। তিনি বলেন দেশনেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে।সেদিন হয়ত আর বেশি দুরে নয় যেদিন বই এর পরিবর্তে প্রতিটি শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হবে। এতে শিক্ষার মান বৃদ্ধিসহ সমগ্র বিশ^ আসবে শিক্ষার্থীদের হাতের মুঠোয়। সরকারের স্বপ্ন পুরন হবে ডিজিটাল বাংলাদেশের। বক্তারা আরো বলেন প্রধানমন্ত্রী হয়েও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিশুদের নিয়ে আনন্দে সময় কাটান কারণ শিশুদের মাঝেই তিনি হারানো শেখ রাসেল কে খুঁজে পান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -

মথুরাপুর বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন
এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় এবং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে অতিথিবৃন্দ এ উৎসবের শুভ উদ্বোধন করেন।১ জানুয়ারি রবিবার সকালে মথুরাপুর উচ্চ বিদ্যালয় এবং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব এর সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসবে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের এবং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি স ালনা করেন সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি। -

বানারীপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এম এ মান্নানের দাফন সম্পন্ন
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এম এ মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১ জানুয়ারি) বাদ আসর উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের জামিলা খাতুন ইয়াতিমখানা ও হাফিজিয়া মাদরাসা মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ গরদ্বার গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজার পূর্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্বী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরীর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, সহসভাপতি আকতার হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জগন্নাথ নাথ, বাইশারী ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তাজেম আলী হাওলাদার, সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান এম এ সালেক হাওলাদার, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও খলিলুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা ও তপু খান, বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি সরদার নজরুল ইসলাম ও স্বপন মাঝি, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন মৃধা, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জিয়াউদ্দিন জুয়েল, যুগ্ম-আহ্বায়ক সেলিম হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হারুনুর রশীদ প্রমুখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এম এ মান্নান (৬৫) বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদের মেজ ভাই। তিনি রবিবার (১ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।। -

আগৈলঝাড়ায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ২০২৩ সালের বছরের প্রথম দিন সরকারের বিনামূল্যের নতুন বই বিতরণের মধ্য দিয়ে ‘বই উৎসব’ পালিত হয়েছে। রবিবার সকালে বাশাইল, নগরবাড়ি, গৈলা, সেরাল ও উপজেলার সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় ভেগাই হালদার পাবলিক একাডেমীসহ উপজেলা সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে বই উৎসব পালিত হয়েছে। নতুন বই বিতরণের আনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,ভেগাই হালদার পাবলিক একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক মিয়া,উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, নারী নেত্রী এলিনা জাহিন পুতুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম। অপর দিকে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু মিয়ার সভাপতিত্বে নতুন বই বিতরণ আনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম তালুকদার, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, বাশাইল শহিদ সুকান্ত বাবু কলেজের সভাপতি এইচ এম মতিউর রহমান, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ,যুগ্ন সাধারণ সম্পাদক বিকাশ রায়, কোষাধ্যক্ষ ইত্তিকার তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা। -

ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে
ষ্টাফ রিপোর্টারঃ
নতুন বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজডে এবং অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে আইন শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১লা জানুয়ারি-২০২৩) সকালে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সভাপতির স্বাগত বক্তব্যে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার)বলেন-পুলিশী সেবা নিতে আসুন, সেবা দিতে আপনাদের জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের দর্জা সব সময় খোলা। সেবা প্রাপ্তী প্রত্যাশীদের জন্য প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম রয়েছে। পুলিশী সেবা এখন আপনাদের দোরগোড়ায়। আপনারা পুলিশি সেবা নিন আর যেকোন অপরাধের তথ্য বিট পুলিশিং অফিসারদের অবহিত করুন।
মতবিনিময় ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সদর সার্কেল শাহিনুল ইসলাম ফকির, বিশেষ অতিথি ছিলেন সাবেক পুলিশের অতিঃরিক্ত পুলিশ সুপার সফিউল্লাহ, সাবেক এএসপি আব্দুল হাকিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী সহ অবসর প্রাপ্ত পুলিশ পরিদর্শক , উপ- পরিদশক, কনষ্টাবলসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ-ডে’র মতবিনিময় সভায় আগতদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। পুলিশের তথ্য সংগ্রহে অবসর প্রাপ্ত পুলিশগন মুখ্য ভূমিকা রাখতে তাদের সচেতন মনমানুষিকতা জনগনের কাজে আসবে। পরে আপ্যায়নের মাধ্যমে সভাপতি শাহ কামাল আকন্দ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষনা করেন।