Author: desk

  • পঞ্চগড়ে বই উৎসব পালিত

    পঞ্চগড়ে বই উৎসব পালিত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    কনকনে শীতকে উপেক্ষা করে সারা বাংলাদেশের ন্যায় পঞ্চগড়ে সকাল দশটায় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় উদ্বোধন করেন পরবর্তীতে জেলা সকল স্কুল মাদ্রাসা বই বিতরণ উৎসব পালিত হয় আদর্শ মহিলা মাদ্রাসায় কনকনে শীতের মধ্যেই বই উৎসব ২০২৩ পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্রে একমাত্র মহিলা মাদ্রাসা আদর্শ মহিলা মাদ্রাসা পৌরসভা সংলগ্ন মহিলা মাদ্রাসায় বই উৎসব পালিত হয় সভাপতি সানাউল্লাহ পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষক শফিকুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন প্রত্যেক নর নারীর জন্য এলমে জ্ঞান অর্জন করা ফরজ। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উৎফুল্ল দেখা যায়

  • বিশিষ্ট ব্যবসায়ী রুবেল আহমেদ এর পক্ষ থেকে সবাইকে ২০২৩ইং শুভ নববর্ষের শুভেচ্ছা

    বিশিষ্ট ব্যবসায়ী রুবেল আহমেদ এর পক্ষ থেকে সবাইকে ২০২৩ইং শুভ নববর্ষের শুভেচ্ছা

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ রুবেল আহমেদ এর পক্ষ থেকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নবাসী এবং ব্যবসায়ী, শ্রমিক ভাই বোনসহ সকল শ্রেণি পেশার মানুষকে ২০২৩ ইং শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
    ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া ভুঁইয়া বাড়ি এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান (দিব্য ফ্যাশন লিঃ) এর ব্যবস্থাপনা মহা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ রুবেল আহমেদ বলেন, ২০২৩ইং শুভ নববর্ষ বয়ে আনবে সবার জীবনে সুখ শান্তির বার্তা এই কামনা করি। তিনি আরও বলেন, সাভার আশুলিয়ার সকল ব্যবসায়ীগণ ও শ্রমিক ভাই বোন যেন ভালো থাকেন এবং সারাবছর যেন সবাই আমরা আনন্দ উপভোগ করতে পারি আল্লাহর কাছে এই দোয়া কামনা করি। তিনি আরও বলেন, আশুলিয়ার ইয়ারপুরবাসীসহ দেশবাসী সবাইকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, তিনি সবার কাছে তাঁর পরিবারের জন্য দোয়া কামনা করেন।

  • নাচোলে নতুন বছরের বই বিতরণ উৎসব

    নাচোলে নতুন বছরের বই বিতরণ উৎসব

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নতুন বছরের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

    আজ রোববার সকাল ১০টার দিকে নাচোল খ,ম উচ্চ বালিকা বিদ্যালয, মুন্সি হযরত আলী, পাইলট, নেজামপুর, সোনাইচন্ডি, গোলাবাড়ী, ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়, প্রাথমিক পর্যায়ে ১,২ নং বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন
    নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের,
    নির্বাহী অফিসার মোহাইমেনা
    শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কাশেম ওবাইদ, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার প্রমূখ।
    এবছরে মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ী পর্যায়ে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৭৪ হাজার ৯শত ১০পিচ ও প্রাথমিক পর্যায়ে ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০হাজার ১শত ৯০পিচ বই বিতরণ করা হয়।

  • নড়াইলে শখের বশে কুল চাষ করে ভাগ্যবদল

    নড়াইলে শখের বশে কুল চাষ করে ভাগ্যবদল

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে কুল চাষে ভাগ্যবদল মো. রাকিবুল ইসলাম শখের বশে করেছেন কুলের বাগান। লিজ নেওয়া প্রায় পাঁচ একর জমিতে রোপণ করেছেন ১৫ শতাধিক কুলের চারা। কাশ্মীরি, থাই, বলসুন্দরী ও সিডলেস কুলের এ বাগান দেখতে প্রায় নিয়মিত লোকজন ভীড় করছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, আলোচিত এ কুলের বাগানটি নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামে।
    কৃষক মো. জহর শেখের বাড়ি লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকায়। তার ছেলে মো. রাকিবুল ইসলাম (২৫) সম্প্রতি যশোর ক্যান্টলমেন্ট কলেজ থেকে স্নাত্তক শেষ করেছেন। তিনি গত বছর শখের বশে কাশ্মীরি কুল, থাই, সিডলেস ও বলসুন্দরী জাতের পাঁচ শতাধিক চারা মেহেরপুর থেকে এনে রোপণ করেন। ফলন ও লাভ ভালো হওয়ায় এ বছরও চাষ করেন কুলের।
    মো. রাকিবুল ইসলাম বলেন, গতবছর আমি যশোর আত্নীয় বাড়িতে বেড়াতে গিয়ে কুল বাগান দেখি। তখনই কুল চাষে আমার আগ্রহ বাড়ে। প্রথমে আমি তিন বিঘা জমিতে পাঁচশতাধিক বলসুন্দরী, কাশ্মীরি, থাই ও সিডলেস জাতের কুলের চারা রোপণ করি, ভয়ে ছিলাম কী হয়। তবে ভালো ফলন হওয়ায় এ বছর ১৫ শতাধিক চারা লাগিয়েছি। আমার খরচ হয়েছে ১২ লাখ টাকা। আশা করছি খরচ বাদে প্রায় ৭/৮ লাখ টাকা লাভ হবে।
    কুল বাগানে কাজ করে খেয়ে-পরে ভালো আছেন কয়েকটি পরিবার। উপজেলার অন্য বেকার যুবকরা এ ধরনের কুল বাগান করে নিজেদের ভাগ্য বদলাবেন এমনটি প্রত্যাশা রাকিবুলের। বলসুন্দরী কাশ্মিরী, থাই, নারিকেল জাতের কুল ছাড়াও বাগানে সিডলেস কুলসহ ৫ প্রকার কুল চাষ করেছেন। এসব কুল খেতে মিষ্টি, সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ফল হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে প্রচুর। তার এ সাফল্যে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। এলাকার অনেক যুবক কুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
    স্থানীয়দের কয়েকজন ঢাকা মেইলকে জানান, এই বাগান দেখে তারা অভিভূত। তাদের জমিতেও এই ধরনের কুল বাগান করবেন বলে জানান। এই কুল বাগানের কথা শুনে দেখতে এসেছেন তারা। আগামী বছর তারাও এখান থেকে কুলের চারা ও পরামর্শ নিয়ে কুলের চাষ করবেন বলে জানান।
    লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার জানান, লোহাগড়া উপজেলায় কাশ্মীরি কুলসহ বিভিন্ন জাতের কুলের আবাদ হচ্ছে। আকারে বড় ও সুস্বাদু কাশ্মীরি কুলের বেশ চাহিদা রয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। এই কুল রোপণ ও চাষের জন্য উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নাচোলে সাংবাদিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন-বাবু সভাপতি, ডালিম সম্পাদক

    নাচোলে সাংবাদিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন-বাবু সভাপতি, ডালিম সম্পাদক

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশন’র কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক আমাদের সময়’র নাচোল প্রতিনিধি নুরুল ইসলাম বাবু সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের নাচোল সংবাদদাতা হাসানুজ্জামান ডালিম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। গতকাল রোববার নাচোল বাসস্ট্যান্ড মোড়ে অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

    কমিটির সহসভাপতি পদে মনোনীত হয়েছেন দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ ও দৈনিক উপচার পত্রিকার নাচোল প্রতিনিধি আবদুর রহমান মানিক। এছাড়া দৈনিক আমার সংবাদ ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদ’র নাচোল প্রতিনিধি মনিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মুক্ত খবর’র নাচোল প্রতিনিধি ফারুক হোসেন ডন অর্থ সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় নাচোল প্রতিনিধি শাকিল রেজা সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক এশিয়া বাণী পত্রিকার নাচোল প্রতিনিধি মোহাম্মদ আলী নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।

    কমিটি গঠনের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম বাবু। আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সব সদস্য সংগঠনকে আগামীতে আরো গতিশীল ও বেগবান করে তোলার জন্য গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

    উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে নাচোল উপজেলার ৫টি প্রেস ক্লাব ভেঙে একটি প্রেস ক্লাব গঠন করা হয়। সেই সময় একটি প্রেস ক্লাব হওয়ার পক্ষে অবস্থান নেয় সাংবাদিক অ্যাসোসিয়েশন। কিন্তু আদর্শিক মতপার্থক্য তৈরি হওয়ায় নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশন পুনরায় নতুন উদ্যমে তার কার্যক্রম শুরু করে এবং এ লক্ষে কমিটি গঠন করা হয়।

  • তানোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন গর্ভের সন্তান নষ্ট

    তানোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন গর্ভের সন্তান নষ্ট

    আলিফ হোসেন।।
    তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে পাষন্ড
    স্বামীর বর্বর নির্যাতনে সাত মাসের অন্তঃস্বত্তা স্ত্রীর গর্ভপাত হয়েছে। উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিন যাবত প্রায় রাতে মদ্যপ অবস্থায় রবিউল ইসলাম তার অন্তঃস্বত্তা স্ত্রী ময়নার ওপর পাশবিক নির্যাতন করে আসছে। এদিকে খবর তার স্বজনেরা ময়নাকে মুমূর্ষু অবস্থায় গত শুক্রবার রাত ২টার দিকে তানোর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা ময়নার গর্ভের সাত মাসের মৃত বাচ্চা প্রসব করান। কিন্ত্ত ময়নার শারীরিক অবস্থার আরো অবনতি হলে।পরদিন শনিবার তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করা হয়। ঘটনা জানাজানি হলে গ্রামবাসি রবিউল ইসলামের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নির্যাতনের শিকার গৃহবধু ময়না আক্তার মুক্তা (১৯) রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানান, তার অবস্থা এখানো আশঙ্কাজনক।
    স্থানীয় সুত্রে জানা গেছে, প্রায় ১৩ মাস আগে উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) নারায়ণপুর গ্রামের মৃত উসমান আলীর কন্যা ময়না আক্তার মুক্তার (১৮) সঙ্গে একই ইউপির বিলশহর গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র রবিউল ইসলামের বিবাহ হয়। ময়না তার দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর রবিউল দ্বিতীয় স্ত্রী ময়নাকে নিয়ে দেবীপুর মোড়ে ভাড়া বাড়িতে থাকতেন। যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে রবিউল তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ময়নাকে বেধড়ক মারধর ও পাশবিক নির্যাতন
    করেন। এরপর গুরুত্বর অসুস্থ ময়নার চিকিৎসা না দিয়ে বাড়িতে তালা দিয়ে রাখতেন। ময়না মানসম্মানের ভয়ে কাউকে কিছু বলেননি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তিনি তার মাকে খবর দেন। তার মা এসে বাড়ির তালা ভেঙে ভেতরে যান। ময়নার অবস্থা দেখে তিনি তাকে তানোর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকেরা ময়নার মৃত বাচ্চা প্রসব করান।
    সরেজমিন গত শনিবার সকালে তানোর উপজেলা হাসপাতালে ময়নার সঙ্গে কথা হয়। এসময় ময়না বলেন, ‘বিয়ের পর আমার স্বামী রবিউল তাকে বলেছিল, তার বাচ্চা হলে সে তাকে তার তানোর সদরের জায়গা লিখে দেবেন। কিন্ত্ত তাকে জমি দেবেন না বিধায় সে তার পেটে লাথি, কিল-ঘুষি মারে ও পাশবিক নির্যাতন করে বাচ্চা মেরে ফেলেছে। তিনি এর সুষ্ঠু বিচার চান।এবিষয়ে
    তালন্দ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দীন বাবু বলেন, ‘রবিউল তার অন্তঃসত্ত্বা স্ত্রী ময়নাকে মারপিট ও পাশবিক নির্যাতন করেছে, এ বিষয়ে মোবাইল ফোনে জেনেছি। আমি রবিউলকে বিষয়টি দেখার জন্য বলেছিলাম; কিন্তু সে আমার কথায় কোনো কর্ণপাত করেননি। এবিষয়ে
    তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাটি শোনার পর আমি ওসি (তদন্ত) উসমান গনিকে তানোর উপজেলা হাসপাতালে পাঠিয়েছিলাম। ডাক্তাররা মৃত বাচ্চা প্রসব করিয়েছেন। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।এবিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেছেন।

  • মধুপুর-ধনবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ

    মধুপুর-ধনবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    সারা দেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের মধুপুরের শহীদ স্মৃতি মাধ্যমিক ও উচ্চ ম্যাধ্যমিক বিদ্যালয়, রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে সরকারের দেয়া বই বিতরণের মধ্যে দিয়ে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে ।

    রোববার(১ লা জানুয়ারী২৩)ইং সকালে সকল প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান। অন্যদিকে, দুপুরে ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, ধনবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহীন স্কুল ও সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন ও ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল।

    এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম রফিকুল ইসলাম খান, সাংবাদিক হাফিজুর রহমান, সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু ও ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।

    হাফিজুর রহমান।।

  • মধুপুরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মধুপুরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ জানুয়ারি রবিবার সকালে মধুপুর উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

    প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট অব: মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, পৌর শাখার সভাপতি শেখ রিপন হোসাইন, সাধারণ সম্পাদক অভিজিৎ দেব, ছাত্র সমাজের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক এমরান ও সাংগঠনিক সম্পাদক আঃ হালিম প্রমূখ।

    এ সময় দলের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান।।

  • নড়াইলে স্কুল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন ডিসি মোহম্মদ হাবিবুর রহমান

    নড়াইলে স্কুল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন ডিসি মোহম্মদ হাবিবুর রহমান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে স্কুল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন ডিসি মোহম্মদ হাবিবুর রহমান।
    নড়াইলে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে জাতীয় পতাকা ও নতুন পাঠ্য পুস্তক বিতরণ ও বই উৎসব-২০২৩ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (১ জানুয়ারি) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল কালেক্টরেট স্কুলসহ সকল বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
    নতুন পাঠ্য পুস্তক বিতরণ ও বই উৎসব-২০২৩ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ. লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম, ছায়েদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমাউন কবির, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।
    এবছর জেলায় মাধ্যমিক স্তরে মোট বই পাওয়া গেছে ৮ লক্ষ ৭৪ হাজার ৭শত ৫৪ টি। মোট চাহিদার ৭২.৯৪ শতাংশ পাওয়া গেছে আছে। এদিকে প্রাথমিক পর্যায়ে পাওয়া গেছে ২ লক্ষ ৩৫ হাজার ৮শত ৩০টি বই। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে সমাবেশ অনুষ্ঠিত

    জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে সমাবেশ অনুষ্ঠিত

    জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রধানপৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে ময়মনসিংহে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশ জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী ময়মনসিংহের জাতীয় পার্টির কার্যালয় সুন্দর মহলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিকেলে আনন্দ শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে ।

    রবিবার বিকাল ৩টায় জেলা,মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সদর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের আসনের বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে জেলা শহরের সুন্দর মহলে এক সমাবেশে রুপ নেয়। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম।

    সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাংবাদিক মোশারফ হোসেন,
    জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,,সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদার,সাব্বির হোসেন বিল্লাল,লাল মিয়া লাল্টু, মির্জা আবু নাজির শামিম,শাহজাহান,মোহাম্মদ সেলিম ঢালী,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক পরানগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার, যুগ্ম যুগ্ন আহবায়ক মোঃ মকবুল হোসেন, লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, আবু বকর সিদ্দিক, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ -৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার দুঃসময়ের বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম বলেছেন,আমি জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতার পরামর্শ মোতাবেক অবহেলিত মানুষজনের কল্যাণে কাজ করে যাচ্ছি। তিনি এই আসনের মানুষের রাস্তাঘাট,স্কুল,কলেজ ব্রীজ কালভার্ড নির্মাণ করে এই এলাকার মানুষের ভাগ্য পরিবতর্নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন-অনেকেই আমার নেত্রীর হাত ধরে রাজনীতিতে এসে নেতা হয়েছেন,কেউ এমপি হয়েছেন,তারা আমার নেত্রীর সাথে বেঈমানী করেছেন। তবে এই আসনের সাধারন মানুষ জাতীয় পার্টি এবং বেগম রওশন এরশাদ এমপি কে ভালবাসেন বলেই বার বার উনাকে সংসদ সদস্য নির্বাচিত করায় তিনি ময়মনসিংহ সদর আসনের সর্বস্তরের জনসাধারনকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    তিনি যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন,জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন বলেই তার শাসনামলে উপজেলা পরিষদের কার্যক্রম চালু করে উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন পদ্ধতির মাধ্যমে তৃণমূলের মানুষের দৌড়গড়ায় জনপ্রতিনিধিদের সরাসরি সেবা চালুর ব্যবস্থা করে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি আগামী দিনেও বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে জনগণের পাশে দাড়াতে জাডীয় পার্টিকে সাংগঠনিক ভাবে আরো এগিয়ে নিতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।