Author: desk

  • কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

    কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা মাশায়েখ সমাবেশ হয়। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে সমাবেশ হয়।

    এতে কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফখরুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন- নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।এসময় আরো বক্তব্য রাখেন

    সমাবেশে কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী), খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক কে এম ইমরান হোসেন।
    কুমিল্লা জোন পরিচালক ডা. বোরহান উদ্দিন সিদ্দিকী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা উত্তর জেলার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশরাফী।
    অন্যদের মধ্যে বক্তৃতা করেন- খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মাওলানা মজিবুর রহমান ফরাজি, কুমিল্লা মহানগর সভাপতি সৈয়দ আবদুল কাদের জামাল, কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খাঁন, মাওলানা আবু বক্কর সিদ্দিক, কুমিল্লা উত্তর জেলা ও বিভিন্ন উপজেলার সংগঠনের দায়িত্বশীলবৃন্দ ও ওলামা মাশায়েখগন।
    সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বলেন- একজন আলেম দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। মূল্যবান সম্পদ হারিয়ে গেলে মানুষ যেমন দিশেহারা হয়ে যায় তেমনি কোনো আলেম চলে গেলে পুরো দেশ ও সমাজ অচল হয়ে পরে। সুতরাং আলেম সমাজ কে খেলাফত রাস্ট্র ব্যবস্থা কায়েম এর জন্য এগিয়ে আসার আহবান জানান তিনি।

  • কালীগঞ্জে বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠিত

    কালীগঞ্জে বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    কালীগঞ্জ উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে মদনপুর বৈরাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠিত হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগের ৩ বারের শ্রেষ্ঠ ও দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা যোগেন্দ্র নাথ, কেউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড রশিদুজ্জামান আহমেদ, মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দা বেগম প্রমুখ।

    এ সয়ম প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, দেশে যতবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে ততবার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এক সময় ছিল ৩/৬ মাস অতিবাহিত হলেও শিক্ষার্থীরা নতুন বই পেত না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সক্ষম হয়েছেন। বিদ্যালয়গুলোতে পযাপ্ত শিক্ষক নিয়োগ ও করার মাধ্যমে এখন প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষার মান উন্নয়ন হয়েছে। উপবৃত্তি প্রদানের মাধ্যমে ঝড়েপড়া শিক্ষার্থীর হার আজ শুন্যের কোঠায় নেমে এসেছে।

    মাহবুবুজ্জামান আহমেদ আরোও বলেন, তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রতিটি স্কুলে শিক্ষাথীদের জন্য বেন্ঞ্চ, সিলিং ফ্যান, খেলাধুলার সামগ্রী, টিফিনবক্স,অনলাইন ক্লাসের ব্যবস্থা চালুকরন সহ অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষকদের শিক্ষার্থীদের পাঠদানে ত্রিপট,মোবাইল সহ সকল সামগ্রী তার উপজেলা পরিষদ হতে বিতরণ করেছেন বলে জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের যত্ন ও গুরুত্ব সহকারে শিক্ষকদের পাঠদানে সকলকে আহবান জানান তিনি। পরে তিনি নতুন বছরের প্রথম দিনে স্কুলের আহত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

    হাসমত উল্লাহ।।

  • মধুপুরের সমাজ সেবা দিবস উদযাপিত

    মধুপুরের সমাজ সেবা দিবস উদযাপিত

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়-দেশ গড়বো সমাজ সেবায় এই শ্লোগানে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী ইউনিয়ন পরিষদে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে।

    সোমবার(২জানুয়ারী২৩)ইং সকালে গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে সোসাল এডভান্সমেন্ট থ্র্র্রুু ইউনিটি(সেতু)’র বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালী শেষে পরিষদের হলরুমে গোলাবাড়ী ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আব্দুল কাদের বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু।

    আলোচনা সভায় আরোও বক্তব্যে দেন, ইউপি সচিব শামছুল আলম, সেতু সমৃদ্ধির সহকারী পরিচালক বিকাশ ঘোষ, সাংবাদিক হাফিজুর রহমান, ইউপি সদস্য আব্দুস ছাত্তার, মনিরুজ্জামান মজনু তালুকদার প্রমূখ।

    এসময় পরিষদের সকল ইউপি সদস্য এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান।

  • হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর পরিদর্শন করলেন নর্থসাউথ ইউনিভার্সিটির প্রতিনিধি দল

    হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর পরিদর্শন করলেন নর্থসাউথ ইউনিভার্সিটির প্রতিনিধি দল

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    হাইপারটেশান এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. মোঃ জাকির হোসেন আমার দেখা একজন মহৎ মানুষ মন্তব্য করলেন প্রতিনিধি দলের একজন গুনি মানুষ সে আরো জানান প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত প্রতিটি মানুষই অনন্য। হাটিহাটি পা পা করে প্রতিষ্ঠানটি আজ বিশেষ খেতাবে ভূষিত হবার পথে।
    পরিদর্শন শেষে গতকাল দেশের অসংক্রামক রোগ নিয়ে ভবিষৎ গবেষণার পরিকল্পনা করার জন্য আয়োজন করা হয়েছিল একটি আলোচনার। হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর মিলনায়তনে এই আলোচনায় অংশগ্রহন করেন নর্থ সাউথ ইউনিভারসিটির উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম, হেলথ সায়েন্স ফ্যাকাল্টির ডীন প্রফেসর হাসান রেজা, আমেরিকার ইউনিভার্সিটি এ্যাট বাফেলো থেকে ভার্চুয়ালি ডঃ জিয়া আহমেদ, রংপুর মেডিকেল কলেজের উপাধাক্ষ্য প্রফেসর ডা. মোঃ মাহফুজুর রহমান, হাইপারটেশান এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর মহাসচিব প্রফেসর ডা. শাহ মোহাম্মদ সরওয়ার জাহান, ডঃ রতিন মন্ডল, প্রধান নির্বাহী মোঃ আনোয়ার হোসেন ও সম্পৃক্ত মেধাবী অধ্যাপক ও গবেষকবৃন্দ। বক্তারা বলেন একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে পরিদর্শন শেষে । নিশ্চিত করে বলা যায় প্রতিষ্ঠানটি অসংক্রামক রোগ নিরাময় ও নিয়ন্ত্রনে অনন্য ভূমিকা পালন করছে ।

  • সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    মো; বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সাব রেজিস্ট্রার মো.মিজানুর রহমানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়,জাল খারিজে জমি রেজিস্ট্রি ও অতিরিক্ত অর্থের বিনিময়ে অচেতন ব্যক্তির জমি কমিশনে রেজিস্ট্রি দেয়ার অভিযোগ উঠেছে।কর্তৃপক্ষ বলছে এরকম হওয়ার কোন সুযোগ নাই।
    ভুক্তভোগীরা জানান,জমি রেজিস্ট্রি করতে সরকারি রাজস্বের বাইরে দলিল প্রতি এক হাজার টাকা না দিলে কোনো জমি রেজিস্ট্রি হয় না এ অফিসে। শুধু তাই নয় সমেনা খাতুন দলিল লেখক ইসলাম উদ্দিনের সহযোগিতায় ১২ শতক জমি খারিজ করে ১৬ শতক বিক্রি রেজিস্ট্রি করেছেন যা নিয়ম বহির্ভূত।ঘুষ দিলেই খাজনা খারিজ ছাড়াই জমি রেজিস্ট্রি করে দেন সাব রেজিস্ট্রার।এতে সরকার হারাচ্ছে রাজস্ব হয়রানিতে পড়ছে সাধারন মানুষ।
    জানা যায়,গত ৫ ডিসেম্বর সাব-রেজিস্টার মো.মিজানুর রহমান ঢাকায় কমিশনে আটটি দলিল রেজিস্ট্রেশন করার জন্য চুক্তি হয় ২ লাখ টাকা,পরে ঢাকায় গিয়ে জমি দাতা অচেতন অবস্থা দেখায় সাব রেজিস্ট্রার আরো ৫০ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে জমি রেজিস্ট্রি করবেন না।উপায় না পেয়ে আরো ৫০ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রি করে নেন।জমি কমিশনে রেজিস্ট্রি করতে সাব রেজিস্ট্রার প্রতি কিঃমিঃ ভ্রমনভাতা
    ১০ টাকা ও তার অফিসের রাজস্ব একজন কর্মচারীর জন্য প্রতি কিঃমিঃ ৬ টাকা নেয়ার নিয়ম থাকলেও অতিরিক্ত অর্থ দাবী করে নেয়ায় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করছেন।
    দলিল লেখক ইসলাম উদ্দিন সরকারের মাধ্যমে জমি বিক্রেতা আফরোজ হোসেন ও মোছা.রোকেয়া খাতুন প্রায় সাড়ে তিন বিঘা জমি আটজনের কাছে বিক্রি করে কমিশনে রেজিস্ট্রি করে দেন। দলিল নং ৪৪৪৮ থেকে ৪৪৫৫ পর্যন্ত। অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন দলিল লেখক।
    ঘুষের টাকা প্রতিটি দলিল লেখককে সরকারি ফিসের সাথে হিসাব করে আলাদা বুঝিয়ে দিতে হয়।সেই অর্থ যায় সাব রেজিস্ট্রারের হাতে। অভিযোগ আছে টাকা না দিলে পদে পদে হয়রানি হতে হয় তাদের।
    জমিদাতা আফরোজ হোসেনের তত্বাবধায়ক তাহিরুল ইসলাম জানান,ঢাকায় কমিশনে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে দুই লাখ টাকা চুক্তি হয়। পরে সাব রেজিস্ট্রার জমি দাতাকে অচেতন দেখায় আরো ৫০ হাজার টাকা দাবী করেন, না দিলে জমি রেজিষ্ট্রেশন হবেনা।উপায় না পেয়ে আরো ৫০ হাজার টাকা দিতে হয়েছে।
    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক বলেন, আমরা এখানে অসহায়, আমদের কিছুই করার নাই। আমরা যদি দলিল প্রতি নির্ধারিত অতিরিক্ত টাকা হিসাব করে বুঝিয়ে না দেই। তবে দলিলই গ্রহণ করবেন না।
    আটোয়ারী উপজেলার সাব- রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, ঢাকায় গিয়ে কমিশনে কোন জমি রেজিস্ট্রেশন করা হয়নি। আগে থেকেই অর্থ নেয়ার বিষয়টি চালু ছিল, সেটা বন্ধ করলে দলিল লেখকরাই মানছেনা। আমি কি করব।

  • ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার। ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপনে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২ জানুয়ারি-২০২৩ সোমবার দিবসটি উদযাপনে ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।পরে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায়”।
    ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা সমাজসেবা সহকারী পরিচালক সাইয়েদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান,বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন,ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,শহর সমাজসেবা অফিসার শাকিল মাহমুদ,বিশিষ্ট নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ,গ্রাম বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল জব্বার প্রমুখ গন।

  • তারাকান্দায় যানযট নিরসনে ইউএনও’র উদ্যোগ

    তারাকান্দায় যানযট নিরসনে ইউএনও’র উদ্যোগ

    ষ্টাফ রিপোর্টারঃ
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি এর পরামর্শক্রমে
    ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা বাজারের বাসস্ট্যান্ড এলাকাকে যানজট মুক্ত রাখার লক্ষ্যে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাসস্ট্যান্ডের আশাপাশের অবৈধ গাড়ি রাখার জায়গা নির্ধারণ ও ব্যবস্থা করেন উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত ।

    সোমবার বিকালে তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ।

    এসময় অবৈধ পার্কিং এর দায়ে কয়েকটি যানবাহন ও মোটরসাইকেল কে বিশেষ সতর্কতা জারী করেন এবং ফুটপাতে থাকা বিভিন্ন দোকানপাট কে সর্তকতা অবলম্বন করার জন্য নির্দেশনা দেন উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত ।

    এসময় তিনি বলেন, আমার একার পক্ষে কখনই এই বাসস্ট্যান্ডের এই মোড়কে যানজট মুক্ত রাখা সম্ভব নয়।তারাকান্দা মোটর মালিক সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি এবং জনসাধারণ যদি আমাকে সেই সুযোগ না দেন। তাই আমি আশা করব,আমার অবর্তমানে কেউ যাতে অবৈধ গাড়ি পার্কিং করতে না পারে সে দিকে সকলেই বিশেষ দৃষ্টি রাখবেন। তারাকান্দা বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত রাখতে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে পার্কিং জোন নির্ধারণ, সাইনবোর্ড স্থাপন সহ যাত্রী ছাউনিকে আধুকিনায়ন করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়নসহ স্থানীয় জনসাধারণ। এমন উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় জনসাধারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি ও উপজেলা নির্বাহি অফিসার জনাব মিজাবে রহমত এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • খেলাধুলা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখে- জাপা নেতা কামাল চেয়ারম্যান

    খেলাধুলা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখে- জাপা নেতা কামাল চেয়ারম্যান

    ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামাল বলেছেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুসমাজকে দূরে রাখে।এ ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যুবসমাজ কে বাজে নেশা থেকে দুরে রাখতে অগ্রণী ভূমিকা রাখবে। গ্রামবাংলার ছোট ছোট টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে।

    সোমবার (২জানুয়রী) ময়মনসিংহ সদর উপজেলার নেহালিয়া কান্দা আজিজ সরকারের বাড়ী সংলগ্ন নেহালিয়া কান্দা ফুটন্ত গোলাপ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

    জাপা নেতা কামাল চেয়ারম্যান আরো বলেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

    সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন। পরে খেলায় বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের বয়োজন করা হয়।

  • ডোমারে তিন লক্ষ্যধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন

    ডোমারে তিন লক্ষ্যধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন

    মোঃ হামিদার রহমান (নীলফামারী)
    নীলফামারীর ডোমার উপজেলায় নতুন বছর ২০২৩ সালের জানুয়ারি মাসের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের তিন লক্ষ্যধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে।
    রবিবার ১ জানুয়ারি সকাল ১০ টার দিকে শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পড়ে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বই বিতরনের উদ্বোধন করা হয়।

    বই বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বল, প্রধান শিক্ষক মোঃ সুমন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান সুমন, প্রধান শিক্ষক রবিউল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। এরপর উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্টারগার্ডেনসহ এনজিও চালিত দুই শতটি বিদ্যালয়ে ৬০ হাজার বইয়ের চাহিদার প্রেক্ষিতে ৩০ হাজার বই এবং মাধ্যমিক, স্কুল এ্যান্ড কলেজ, ইবতেদায়ী, দাখিল, ভকেশনাল ও ভকেশনাল ট্রেড এর ৯৬ টি বিদ্যালয়ের তিন লক্ষ ২৯ হাজার ৩৩৫ টি বইয়ের চাহিদার প্রেক্ষিতে তিন লক্ষ এক হাজার ৩৩৫ বিতরন করা হয়েছে।

  • বগুড়ায় পরীক্ষণ বিদ্যালয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩’ উদযাপন

    বগুড়ায় পরীক্ষণ বিদ্যালয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩’ উদযাপন

    সোনাতলা বগুড়ায় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে। ১ জানুয়ারি রবিবার সকাল ১১.০০মি. বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
    প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), সোনাতলা, বগুড়া পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুনপাঠ্য বই বিতরণ করা হয়। বই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই সহকারী সুপারিনটেনডেন্ট জনাব মোঃ মিরাজ হোসেন, সহকারী সুপারিনটেনডেন্ট জনাব মোঃ ইকবাল রাজ্জাক সিদ্দিকী এবং অন্যান্য ইন্সট্রাক্টরবৃন্দ। বই উৎসবে অভিভাবক এবং শিশু শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবশের সৃষ্টি হয়। নতুন বছরে নতুন বই পেয়ে সবাইকে হাস্যোজ্জ¦ল দেখা গেছে। এসময় শিক্ষার্থীরা নতুন বই পেয়ে নতুন করে নিজেকে গড়ার কথা বলেছে।
    বই উৎসবে অতিথিবৃন্দ শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন- বছরের প্রথম দিন সরকার সবার হাতে নতুন পাঠ্যবই দিচ্ছেন। বই পড়ে সবাইকে আদর্শ মানুষ হতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। নতুন বইয়ের যতœ নিয়ে শিশুরা যেন ভালোভাবে পড়ালেখা করে তাও অভিভাবকদের উদ্দ্যেশে আহ্বান জানানো হয়। অতিথিবৃন্দ আরো বলেন নতুন বইয়ের গন্ধ অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছে খুবই প্রিয়। নতুন বই পেয়ে নতুন ক্লাসে শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখবে বলেও তাঁরা তাঁদের বক্তব্যে বলেন।