Author: desk

  • বানারীপাড়া উপজেলা আ.লীগের  তথ্য ও গবেষণা  সম্পাদক নির্বাচিত হলেন এস মিজানুল ইসলাম

    বানারীপাড়া উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হলেন এস মিজানুল ইসলাম

    বিশেষ প্রতিবেদক।। মিজানুল ইসলাম তিনি আওয়ামী রাজনীতিতে একজন শান্তি প্রিয় বানারীপাড়ায় স্বজ্জন ব্যক্তি। গত বছর ২০২২ সালের ২৯ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক নির্বচিত হন। এ কমিটি ১ জানুয়ারী২০২৩ তারিখ অনুমোদন করা হয়। বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি এবং পার্বত্য শান্তি চূক্তি ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী ) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক এ্যডভোকেট তালুকদার মোঃ ইউনুস ওই কমিটি অনুমোদন করেন।

    এস মিজানুল ইসলাম ১৯৮১ সাল থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। উপজেলা আওয়ামীলীগের দ্বিবার্ষিক সম্মেলনে ৭১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন। একই সময় পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং জেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ২০১২ সালে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বানারীপাড়ায় প্রতিষ্ঠাতা সদস্য সচিব এর দায়িত্ব পালন করেন। বর্তমানে এ পরিষদের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।

    তিনি বানারীপাড়া প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সফল সভাপতি ছিলেন। এছাড়া ও তিনি বরিশাল জেলা হিউম্যান রাইটস প্লাটফরমের সদস্য, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বানারীপাড়া উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক । বানারীপাড়া এনজিও সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বানারীপাড়ার সংস্কৃতি পরিষদ নতুনমুখের বিভিন্ন পদে দায়িত্ব পালন সহ বর্তমানে সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বানারীপাড়া বাংলাদেশ প্রগতি লেখক সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ছড়া, কবিতা সহ সাহিত্য চর্চার সাথে সম্পৃক্ত রয়েছেন।
    তিনি ২০০১ সালে বিএনপি -জামাত সরকারের সময় হামলার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে ৫ টি মিথ্যা মামলা ও হয়রানী করা হয়েছিল।

    এস মিজানুল ইসলাম তিনি উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনোনীত করায় বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি এবং পার্বত্য শান্তি চূক্তি ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী ) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক এ্যডভোকেট তালুকদার মোঃ ইউনুস, নবাগত সভাপতি মোঃ গোলাম ফারক এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।#

  • জনগণকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন জনতার চেয়ারম্যান কে এই সুমন ভুঁইয়া

    জনগণকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন জনতার চেয়ারম্যান কে এই সুমন ভুঁইয়া

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নবনির্বাচিত জনতার চেয়ারম্যান কে এই শামিম আহম্মেদ সুমন ভুঁইয়া? জনগণকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। গরীবের বন্ধু, ত্যাগী নেতা আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভুঁইয়া একজন অন্যরকম ভালো মানুষ, তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আর এলাকাবাসী তাকে ফুলের মালা দিতে গেলে তিনি উল্টো ফুলের মালা পড়িয়ে দিচ্ছেন এলাকার নেতা কর্মীসহ জনগণকে, এতে নেতাকর্মী ও ভোটারসহ এলাকাবাসীর মধ্যে এ যেন নতুন এক সিস্টেম চালু করেছেন সুমন ভুঁইয়া, এই ঘটনা ইতিহাসের পাতায় লেখা থাকবে আশুলিয়ায়।
    গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ২০২২ইং) সাভার উপজেলার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মোশারফ হোসেন মুসা ৮৫৬৮ ভোট পেয়েছেন আর (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে শামীম আহম্মেদ সুমন ভুঁইয়া আনারস মার্কায় (১১৬২০) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৩০৫২ ভোট বেশি পেয়ে সুমন ভুঁইয়া বিজয়ী হওয়ায় ইয়ারপুর ইউনিয়নবাসী ধারাবাহিকভাবে ওয়ার্ডে ওয়ার্ডে পৃথকভাবে সুমন ভুঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করছেন।
    দুঃখের বিষয়ঃ সুমন ভুঁইয়া যাতে চেয়ারম্যান না হতে পারেন সেইজন্য ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে আরও ৩জন চেয়ারম্যান প্রার্থী হোন কিন্তু বিএনপি’র স্বতন্ত্র- প্রার্থী চশমা মার্কা দেলোয়ার হোসেন সরকার ২৯০৮ ভোট পেয়েছেন, আর সুমন ভুঁইয়ার বিরুদ্ধে ১নং ওয়ার্ডের জামায়াত-স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল ১১৪৫ ভোট, আকবর হোসেন মৃধা স্বতন্ত্র-অটোরিক্সা ৭১৯, বকুল ভুঁইয়া ঘোড়া মার্কা ২৯৮ ভোট পেয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ আব্দুর রহমান হাত পাখা-৫৮০ ভোট। সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন সুমন ভুঁইয়া, সেই সাথে উক্ত নির্বাচনে পুলিশ প্রশাসন ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এই নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আহাম্মেদ সুমন ভুঁইয়া।
    এবার আসি কে এই সুমন ভুঁইয়া? তার পরিচয় কি? উক্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এর ৩বার বিপুল ভোটে নির্বাচিত ও বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণ পদকপ্রাপ্ত সুনামধন্য চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার সাহেব এর সুযোগ্য সন্তান সুমন ভুঁইয়া, তার বাবা সৈয়দ আহমেদ ভুঁইয়া গত (২৮ অক্টোবর ২০২২ইং) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, এর কারণে ইয়ারপুর ইউনিয়ন পরিষদটির আসন শুণ্য ঘোষণা করা হয়। এরপর উক্ত ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ২০২২)। ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় সকল পোশাক কারখানা খোলা ছিলো, তারপরও শ্রমিক ভোটাররা অনেক কষ্ট করে দুপুরে এসে ভোট কেন্দ্রে ভোট দেন সুমন ভুঁইয়ার আনারস মার্কায়, ৩০৫২ ভোট বেশি পেয়ে নৌকা মার্কার মোশারফ হোসেন মুসাকে হারিয়েছেন জনতার চেয়ারম্যান সুমন ভুঁইয়া।
    সাভার উপজেলার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এর তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টারের সুযোগ্য সন্তান শামীম আহমেদ সুমন ভুঁইয়া তার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে দলীয় টিকিট না পেয়েও স্বতন্ত্র আনারস মার্কা নিয়ে অংশগ্রহণ করেন, আওয়ামী লীগের নৌকা মার্কার মোশারফ হোসেন মুসা’কে বিপুল ভোটে হারিয়ে তিনি জনতার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
    আশুলিয়ায় কে এই শামিম আহমেদ সুমন ভুঁইয়া? দেশবাসীকে তার পরিচয় জানা দরকার। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আহাম্মেদ সুমন ভুঁইয়া বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ছাত্র জীবনে দল বদল করেননি, কিন্তু স্বতন্ত্র আনারস মার্কা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাঁকে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়। তিনি সাবেক ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সুমন ভুঁইয়া’র বাবা ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক সুনামধন্য স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া। বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন বলে জানিয়েছেন সুমন ভুঁইয়া। তিনি সেই সাথে এলাকার সকল ভোটার ও এলাকাবাসী এবং সুমন ভুঁইয়া সমর্থনকারীসহ নির্বাচনে সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ করে ইয়ারপুর ইউনিয়নের সকল ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল করা হচ্ছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অভিমত-এই জন্যই সুমন ভুঁইয়া সবার থেকে আলাদা। গরীবের বন্ধু মানবতার ফেরিওয়ালা জনতার চেয়ারম্যান সুমন ভুঁইয়াসহ তার পরিবারের সকলের প্রতি শুভকামনা করেন এলাকাবাসী।

  • তানোরে হুইল চেয়ার, কম্বল ও স্মার্টকার্ড বিতরণ

    তানোরে হুইল চেয়ার, কম্বল ও স্মার্টকার্ড বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগ অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। জানা গেছে, গত ২ ডিসেম্বর সোমবার “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে তানোরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায়
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ,বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমূখ। আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। এর আগে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

    তানোর প্রতিনিধি।।

  • এদেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে – বদিউল আলম

    এদেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে – বদিউল আলম

    প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বদিউল আলম বদি বলেছেন, এদেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে পটিয়া আসনটি উপহার দিতে হবে। আমরা শেখ হাসিনার সাথে আছি, পটিয়াবাসী শেখ হাসিনার সাথে আছেন। পটিয়ায় যারা এতদিন আওয়ামী লীগ বিক্রি করে চলেছেন তাদের সাথে কেউ নেই৷ সমস্ত মানুষ এখন আমাদের সাথে। আমরাও মানুষের সাথে মিলেমিশে কাজ করছি। ২ জানুয়ারি (সোমবার) রাতে পটিয়ায় কার্পেন্টার শ্রমিকদের সাথে মত বিনিময় ও শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম এ কথা বলেন৷

    পটিয়া রং মিস্ত্রি সমিতির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে পটিয়া কার্পেন্টার সমিতির সমন্বয়ক মোহাম্মদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় এতে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি.এম জমির উদ্দিন, পটিয়া রং মিস্ত্রি সমিতির সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম, পটিয়া কার্পেন্টার সমিতির সংগঠক জসিম উদ্দিন, মোঃ ছোটন, আওয়ামী লীগ নেতা আবুল বশর, ফজল দৌলতী, মোঃ ইসমাইল, কাজী মামুন, হাসান শরীফ, সাইফুদ্দীন ভোলা, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, সুজন বড়ুয়া, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, নুরুল ইসলাম রুবেল। আলোচনা সভা শেষে শীত বস্ত্র বিতরন ও খাবার বিতরণ করা হয়।

  • ২০২২ সালে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৭৯ জনের মৃত্যু

    ২০২২ সালে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৭৯ জনের মৃত্যু

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ২০২২ সালে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় পাঁচশাতাধীক মানুষ। দুর্ঘটনায় অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছে। ২০২২ সালে বেশির ভাগ সড়ক দুর্ঘটনা ঘটেছে গ্রামীন রাস্তায়। পুরানো বছর জুড়ে সড়কে ছিল অবৈধ যানবাহনের দাপট এবং এখনো তা অব্যাহত রয়েছে। পুলিশ ও বিভিন্ন সরকারী দপ্তর সুত্রে জানা গেছে, ২০২২ সালে ঝিনাইদহ সদর উপজেলায় সুড়ক দুর্ঘটনায় সবচে বেশি মানুষের প্রানহানী ঘটেছে। ঝিনাইদহ সদর উপজেলায় ২৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এছাড়া কালীগঞ্জ উপজেলায় ১৯ জন, মহেশপুর উপজেলায় ১৪ জন, শৈলকুপায় ১৩ জন, হরিণাকুন্ডু উপজেলায় ৬ জন ও কোটচাঁদপুরে ৩ জন সড়কে প্রাণ হারান। বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও অচেতনা এই দুর্ঘটনায় কারণ বলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঝিনাইদহ জেলা ট্রাফিক বিভাগ মনে করছে। অভিযোগ রয়েছে, উচ্চ আদালতের নিষেধ থাকা সত্তেও ঝিনাইদহর সড়ক মহাসড়ক জুড়ে অবৈধ যান চলাচল বৃদ্ধি পচ্ছে। অবস্থা এমন এক পর্যায়ে পৌচেছে যে, আইন প্রয়োগ ও জরিমানা করেও অবৈধ যানবাহনের দাপট কমানো সম্ভব হচ্ছে না। ফলে জেলার বিভিন্ন গ্রামীন সড়কে অহরহ দুর্ঘটনা ঘটছে। এদিকে ঝিনাইদহ শহর দিনকে দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। প্রধান প্রধান সড়ক ছাড়াও পৌরসভার অলিগলি রাস্তায় ইজিবাইকের দাপট বৃদ্ধি পাচ্ছে। ফলে ফুটপাত দিয়ে চলাও মুশকিল হয়ে পড়েছে। কোন ভাবেই ইজিবাইক নিয়ন্ত্রন করতে পারছেনা ট্রাফিট পুলিশ। বরং প্রতিদিন নতুন নতুন ইজিবাইক রাস্তায় নামানো হচ্ছে। দিন ও রাতে দুই শিফটে ইজিবাইক পরিচালনার প্রস্তাব ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দেয়া হলেও তা বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ। ঝিনাইদহ ট্রাফিক পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইজিবাইক এখন ঝিনাইদহ শহরের প্রধান সমস্যা ও শহরবাসির গলার কাঁটা। এটি নিয়ন্ত্রন করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগই পারে এই সমস্যার সমাধান করতে। সড়ক দুর্ঘটনা নিয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের পুরিদর্শক মিজানুর রহমান বলেন, মহাসড়কগুলো অবৈধ যানজট মুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। প্রতিদিন অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে, মামলা ও জরিমানা করা হচ্ছে। চালকদের সচেতনতা ও দুর্ঘটনা এড়াতে সেমিনার এবং প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সচেতন না হলে দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে না।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • সবাইকে ইংরেজী শুভ নববর্ষ’র শুভেচ্ছা জানিয়েছেন দীপঙ্কর মৃধা

    সবাইকে ইংরেজী শুভ নববর্ষ’র শুভেচ্ছা জানিয়েছেন দীপঙ্কর মৃধা

    বায়জিদ হোসেন, মংলাঃ
    ‘পিডিএম ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক দীপঙ্কর মৃধা (দীপু) খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। দীপঙ্কর বলেন, নতুন বছরে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক, সকল সংকট দূর হোক, সকল সংকীর্ণতা দূর হোক এবং সকলের জীবনে অনন্ত সুখ ও শান্তি আসুক। প্রকৃতির নিয়মানুযায়ী নতুন বছর মানুষের মনে নতুন আশা জাগায় এবং নতুন উদ্যমে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপঙ্কর মৃধা দিপু বলেছেন, খ্রিস্টীয় নববর্ষ 2023 উপলক্ষে আমি দেশবাসী এবং প্রবাসী বাঙালিদের জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রকৃতির নিয়মানুযায়ী নতুন বছর মানুষের মনে নতুন আশা জাগায় এবং নতুন উদ্যমে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। 2022 খ্রিস্টাব্দ বাঙালি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই।

  • বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

    বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

    বিশেষ প্রতিবেদক।। : রবিবার ১ জানুয়ারী বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্যদের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য শান্তি চূক্তি ও পরিবীক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী ) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক এ্যডভোকেট তালুকদার মোঃ ইউনুস ওই কমিটি অনুমোদন করেন। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা। সাংগঠনিক সম্পাদক ৩ জন মামুনুর রশিদ স্বপন, জাকির হোসেন সরদার, মোঃ নুরুল হুদা, কমিটির সহ- সভাপতি পদে ৯ জনের মধ্যে খিজির সরদার, আক্তার হসেন মোল্লা, এটিএম মোস্তফা সরদার, প্রমূখ। যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন সুব্রত লাল কুন্ডু, অধ্যাপক আশ্রাফুল হাসান সুমন, অধ্যাপক জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, কৃষি ও সমবায় সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ ইমাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: লিলি ওসমান,সাংস্কৃতিক সম্পাদক কনিকা চন্দ সহ প্রমূখ। কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম, মোহাম্মদ আনিছুর রহমান, এ্যাড: সুভাষ চন্দ্র শীল, গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ফাইয়াজুল হক রাজু, এস এম মঈনুল ইসলাম সবুজ সহ ৩৫ জন সদস্য। এছাড়া অন্যান্য সম্পাদকীয় পদ সহ সর্বমোট ৭১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।
    উল্লেখ্য গত ২৯ নভেম্বর ২০২২ বানারীপাড়ায় বর্নাঢ্য আয়োজনে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।#

  • পীরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    পীরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি।
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রসাশন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে পীরগঞ্জ পৌর শহরে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
    এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার নজির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার এসএম রফিকুল ইসলাম,পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদি বাবুল, প্রতিবন্ধি স্কুল প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, ইএসডিও’র ম্যানেজার রওশন জামান চৌধরী প্রমূখ।

    আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • সুজানগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    সুজানগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগওে র‌্যালি,আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে সুদমুক্ত ঋণ ও শারীরিক প্রতিবন্ধীদেও মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা সহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩। সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান। পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের স ালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ও হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার,এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইফনুস আলী বাদশা এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি মানবিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। এ ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ হাতের ছোঁয়ায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা,প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি, দলিত হরিজন ভাতা, তৃতীয় লিঙ্গের হিজরা ভাতা, হতদরিদ্র রোগীদের চিকিৎসা, সুদমুক্ত ঋণ প্রদান, প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক পরিচয় পত্র প্রদানসহ বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন করে যাচ্ছেন। এ জন্য বিশ্বের দরবারে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সুবিধা বি ত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ বিশ্বে প্রশংসিত। জাতিসংঘও এর স্বীকৃতি দিয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায়ও নিরলসভাবে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন-সবাইকে এক সাথে নিয়ে এগিয়ে যাওয়া। কাউকে পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও সংসদ সদস্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন। শেষে সুজানগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদেও মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ এবং উপজেলা ১০০ জন অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ২৫ লাখ টাকা সুদমুক্ত ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • ধনবাড়ীতে শিশু ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তার

    ধনবাড়ীতে শিশু ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তার

    টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের ধনবাড়ীতে পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে মো. সুজন মিয়া (৩২) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানার পুলিশ।

    সোমবার(২ জানুয়ারী২৩)ইং সন্ধ্যায় উপজেলার যদুনাথপুর ইউনিয়নের এক গ্রাম থেকে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. সুজন মিয়া পার্শ্ববর্তী জামালপুর জেলার দিগপাইত সদরের মাতারপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। সে ধনবাড়ীতে বিয়ে করে ঘর জামাই হিসাবে থেকে শ^শুর বাড়ীতেই বসবাস করে আসছে।

    ভুক্তভোগী শিশুর বাবা বলেন, সোমবার দুপুরে শিশুটি তাঁর কয়েক সঙ্গীর সাথে বাড়ীর পাশে খেলা করছিল। খেলার শেষে সঙ্গীরা চলে গেলে প্রতিবেশী সুজন মিয়া শিশুটিকে ডেকে নিয়ে নিজ ঘরে আটকে রেখে শিশুটির উপর নির্যাতন চালায়। এ সময় শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে সুজন মিয়াকে আটক করে রাখে। এলাকাবাসী বিকালে থানায় খবর দিয়ে তাঁেক পুলিশে সোপর্দ করে।

    এ ব্যাপারে ধনবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অভিযুক্ত মো. সুজন মিয়া গ্রেপ্তার করে এবং শিশুটি উদ্ধার করা হয়েছে। থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।’

    হাফিজুর রহমান।।