এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে প্রত্যন্ত অঞ্চল বড়াইল ইউনিয়নের বিনাই দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠছে। অভিযোগকারী শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সভাপতি সহ স্থানীয়রা বলছেন- মাদ্রাসার সুপার রেজাউল করিম মাদ্রাসায় নিয়মিত অনুপস্থিত থাকছেন। পাশাপাশি মাদ্রাসায় ভুয়া বিল ভাউচার রেজুলেশন স্বাক্ষর করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।
মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আবুল হক জানান, ইসলাম শিক্ষা প্রসারে ১৯৭৩ সালে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিরা বাশ-কাঠ টিন সহ জমি অনুদান দিয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিনাই গ্রামে বিনাই দারুল উলুম দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এরপর প্রতিষ্ঠানটির প্রসার ঘটতে থাকে।
পড়াশোনা ভাল হওয়ায় এমপিওভুক্তি হয় এবং স্থাপনা নির্মাণ হয়। বিগত ১৯ ৯২ সালে রেজাউল করিম সহকারী মৌলভি হিসেবে যোগদান করেন। পরে পদন্নোতি পেয়ে সহ সুপার হন। নিজের ক্ষমতার দাপটে সাবেক সুপার আব্দুল হককে জোর পূর্বক স্বাক্ষর নিয়ে লক্ষাধিক টাকার বিনিময়ে ডিজিটাল পদ্ধতিতে মাদ্রাসায় সুপার পদে নিয়োগ নেন। এরপর তিনি নানা দুর্নীতি জড়িয়ে পড়েন।
নাম প্রকাশ না করার শর্তে মাদ্রাসার একাধিক শিক্ষক শিক্ষিকারা জানান, আমাদের উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার নির্যাতন করেন তিনি। আমরা মেয়ে মানুষ, প্রকৃতির নিয়মে চলতে হয় আমাদের। তাই মাদ্রাসায় আসতে ৫ /১০ মিনিট বিলিম্ব হতেই পারে। এর জন্য তিনি আমাদের অশ্লীল ভাষা ব্যবহার করেন। এ নিয়ে এক পর্যায়ে জেলা শিক্ষা অফিসে আমাদের যেতে হয়েছে৷ যে কজন প্রতিবাদ করেন তাদের নানা অপমান-অপদস্ত হতে হয়।
মাদ্রাসা ছাত্র মোস্তাকিন বিল্লাহ বলেন, আমার শিক্ষক হলে কি হবে, তিনি একজন দুর্নীতি–মামলাবাজ ও পল্টিবাজ লোক। নিজ স্বার্থের জন্য গ্রামবাসীর মধ্যে দুটি গ্রুপে বিভক্ত করে রেখেছে। দল পাল্টানোর ওস্তাদ। তিনি জামায়াতের কর্মী। সহ সুপার নিয়োগে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে নিয়োগ বোর্ডের বিরুদ্ধে মামলা করেছিলেন ওই মামলার বাদী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব৷ ছাত্র নির্যাতন সহ ইভটিজিং মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
ক্ষেতলাল উপজেলার বিনাই দারুল উলুম দাখিল মাদ্রাসায় নিয়োগ পাওয়া শিক্ষক বাদল চন্দ্র গত ২ জানুয়ারী সাংবাদিকদের জানান, তিনি নিজেই তিন দফায় ২০ হাজার ৫০০ টাকা দেওয়ার পর তাঁর ফাইল প্রসেস করা হয়েছে। আমাকে প্রচুর মানষিক হয়রানী করা হয়েছে। আমি অসহায় পরিবারের সন্তান, এই চাকরি পৃর্বে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। এখানে করোনার মধ্য (২৯জানুয়ারি) ২২ ইং যোগদান করেছি৷ ওই কোম্পানির ক্লিয়ারেন্স দিয়ে আমি মদ্রাসায় নিয়িমিত ডিউটি করছি। গত ২৭/২৮ সরকারি ছুটি সুপার আমাকে অনুপস্থিত দিখিয়েছে হাজিরা খাতায়, সে আরও এক মাসের বেতন দাবি করেন। এভাবে প্রতিনিয়ত আমাকে হেরেজ করা হচ্ছে এবং প্রতিবাদ করলেই হত্যার হুমকি দিচ্ছেন৷
অভিযোগ মিলেছে, সম্প্রতি এন টি আর সিএর মাধ্যমে সুপারিশ প্রাপ্ত ক্ষেতলাল উপজেলার বিনাই দারুল উলুম দাখিল মাদ্রাসায় ইংরেজি বিষয়ে পড়ানোর জন্য নিয়োগ পান বাদল নামের এক শিক্ষক। এরপর এমপিওর জন্য আবেদন করেন তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে। উপজেলা থেকে ফাইল জেলায় পাঠাতে তাঁকে ঘুষ দিতে হয়েছে মোট ২৫ হাজার টাকা। এই টাকা না দিলে সুপার রেজাউল করিম ফাইল প্রসেসিং করতেন না।
এমপিও প্রার্থী শিক্ষক-কর্মচারীদের হয়রানির ফাঁদে ফেলে ঘুষ আদায়ের মূল কারিগর বিনায় দারুল উলুম মাদ্রাসার সুপার রেজাউল করিম যাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে এমপিওর নাটাই। অসহায় শিক্ষক-কর্মচারীদের নাকে হয়রানির দড়ি লাগিয়ে তাঁর ইচ্ছামতো ঘুরিয়ে-চড়িয়ে নাজেহাল করে ছাড়ছেন। আর নিজেদের আড়ালে রেখে পকেট ভরছেন।
জানতে চাইলে সুপার মাওলানা রেজাউল করিম বলেন, শিক্ষক বাদল মাদ্রাসায় ইংরেজি শিক্ষক হয়ে এন টি আর সি থেকে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। আমরা তাকে যোগদান করে নিয়েছি৷ আমি এমপিও আবেদনের জন্য টাকা নিয়েছি তার বিলের জন্য। মাদ্রাসার জমির খারিজ বাবদ ১০ হাজার নিয়েছি। অন্যনান্য আনুষাঙ্গিক মাদ্রাসার অনুদানের জন্য ১৫ হাজার এবং মাদ্রাসার রসিদ দিয়ে দুই হাজার নিয়েছি৷ বাবা আপনারা নিউজ করলে করেন৷ আমি হজ্বে যাবো, হজ্ব করে এসে চাকরি থাকে থাকবে, না থাকলে না থাকবে৷ বাদল সাংবাদিকদের তুমি দুই হাজর টাকা দাও৷
মাদ্রাসার সাবেক সভাপতি ও বড়াইল ইউপি সদস্য সাবু মিয়া বলেন, সুপার রেজাউলের সকল কার্যকালাপ দূর্নীতি অনিয়ম ওই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের জিম্মি করে অর্থ আদায় করা আর সুপার নিজেই ঠিক মত মাদ্রাসয় আসে না৷ বিনা কারনে সহকর্মীদের অনুপস্থিত শোকজ করে চাঁদা দাবি করেন৷
মাদ্রাসার সদস্য আব্দুল ওহাব বলেন, এটি ধর্মীয় প্রতিষ্ঠান। সুপারের অসৎ আচরনে শিক্ষার্থী ভর্তি হতে চায়না। তিনি বিখ্যাত সুদারু, একজন সুপারের এহেন কর্মকান্ডে আমরা হতাশ। মাদ্রসার প্রায় এক একর জমি আয়ব্যয় সহ ভুয়া বিল ভাউচার করে প্রতিষ্ঠানটিকে ধ্বংস করেছে। আমরা এই ঘুষ খোর চাঁদাবাজ দাদন ব্যবসায়ী শিক্ষর্থী সহ সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্দ গ্রামবাসি এই সুপারের পদত্যাগ সহ মাদ্রাসার শিক্ষার মান ও পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানায়৷
এ ব্যাপারে ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ সরকার বলেন, মাদ্রাসার বিষয়ে কেও অভিযোগ করেনি। অভিযোগ আমাদেরে কাছে আসলে আমরা তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Author: desk
-

ক্ষেতলালে বিনাই মাদ্রাসা সুপার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
-

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ;পটিয়ায় আনন্দ শোভা যাত্রা
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় এক আনন্দ শোভা যাত্রা বের করা হয়েছে। বুধবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়।বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা এবং বর্তমান আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আগামী জাতীয় নির্বাচনে দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী বদিউল আলমের অনুসারীরা আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করেন।
এসময় ছাত্রলীগ কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বদিউল আলমের পোস্টার ব্যানার নিয়ে রাজপথকে বর্নিল করে তোলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মো. হাসান, মোহাম্মদ সাকিব, মো. আনিস, মো. রুবেল শিবলু, সুজন, বেলাল।
-

পাঁচবিবিতে সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে প্রকাশিত সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫ টায় পাঁচবিবি উপজেলার শহীদ ডাঃ আবুল কাদের পৌর পার্কের ভাষা সৈনিক মীর শহীদ মন্ডল পৌর পাঠাগারে সাপ্তাহিক বালিঘাটার উপদেষ্টা মন্ডলীর সভাপতি আজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক দিলদার হোসেন, নির্বাহী সম্পাদক আজিজুল হক বিশ্বাস, পরিচালনা পরিষদের সহ সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সহ- সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, বার্তা সম্পাদক মোঃ বাবুল হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক জুয়েল শেখ, মোঃ লুৎফুল্লাহিল কবির,নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক নিরেন দাসসহ আরো অনেকেইসভায় সাপ্তাহিক বালিঘাটা পত্রিকাটিকে নিয়মিত প্রকাশনার লক্ষে আলোচনা করা হয়।
-

৮৫ হাজার ইয়াবাসহ তিনজন’কে গ্রেপ্তার করে র্যাব-১১
লক্ষ্মীপুরে প্রায় দুই কোটি ৫৫ লাখ ছয় হাজার টাকা মূল্যের ৮৫ হাজার ইয়াবাসহ যুবলীগ নেতা ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব অফিস সূত্র জানায়, মঙ্গলবার রাত ৩ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী গ্রাম থেকে ইয়াবাসহ ইউপি সদস্য মনির হোসেন, গ্রাম পুলিশ সদস্য মো. ইব্রাহিম ও যুবলীগ নেতা আমির হোসেনকে আটক করা হয়।
গ্রেপ্তার মনির চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের প্রথম যুগ্ম-আহবায়ক। এছাড়া ইব্রাহিম একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্য ও আমির ওই ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
এজাহার সূত্র জানায়, গ্রেপ্তার মনির তার বাসায় ইয়াবা রেখে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পলাতক ও অজ্ঞাত আসামিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ইউপি সদস্য মনির, গ্রাম পুলিশ ইব্রাহিম ও যুবলীগ কর্মী আমিরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
-

ময়মনসিংহ ফুলপুরের নতুন ইউএনও এম. সাজ্জাদুল হাসান
আরিফ রববানী ময়মনসিংহঃ ময়মনসিংহর ফুলপুর উপজেলা প্রশাসনের নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন এম. সাজ্জাদুল হাসান।
এর আগে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকায় কর্মরত ছিলেন। সেখান থেকে গত ২৪ অক্টোবর অবমুক্ত হয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষে গত ৩০ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ১৩ ডিসেম্বর’২০২২ এক প্রজ্ঞাপনে তাকে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হলে সোমবার (২রা জানুয়ারি-২০২৩) ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন তিনি।
যোগদানের পর তিনি তার ফেইসবুক পোস্টে
ফুলপুরবাসীর উদ্দেশ্যে একটি পোস্টে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে উপজেলার সার্বিক কল্যাণ ও উন্নয়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে সকলের সু স্বাস্থ্য প্রত্যাশা করেন।ইউএনও এম. সাজ্জাদুল হাসান ফুলপুর উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, যানজট, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করে উপজেলাকে একটি আধুনিক ও মডেল এলাকা হিসাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সরকারের উন্নয়ন মুলক কাজ ও শিক্ষা নিয়ে কাজ করতে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান
৩৪তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। -

ইসলামের খেদমতে শেখ হাসিনার অবদান ইতিহাসে অতুলনীয় : ময়মনসিংহে যুবলীগ নেতা এইচ এম ফারুক
ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক, জনবান্ধব যুবনেতা এইচ এম ফারুক বলেছেন-ইসলামের খেদমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে অবদান রেখেছে তা বাংলাদেশের ইতিহাসে অতুলনীয়।
মঙ্গলবার (৩রা জানুয়ারি) রাতে ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের জনসাধারণের সার্বিক সহযোগীতায় কুষ্টিয়া নদীরপাড় বায়তুস সালাম জামে মসজিদ আয়োজিত ইসলামী মহা সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।
যুবলীগ নেতা বলেন, শেখ হাসিনার মেধায় প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রতিটি উপজেলা ও জেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ একটি অবিস্মরণীয় ঘটনা।’
তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের কোনো দেশে একসাথে সরকারি ব্যয়ে এত বিশাল সংখ্যক মসজিদ নির্মিত হয়েছে কিনা তা আমার জানা নেই।’
এইচ এম ফারুক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। তিনি ডিজিটাল হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছেন। হজযাত্রীগণ বাংলাদেশেই সৌদি আরবের ইমিগ্রেশনের সম্পন্ন করছেন। তিনি বলেন, ‘এদেশের মানুষ বারবার নৌকায় ভোট দিয়ে নৌকার প্রতি যে সম্মান দেখিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য নিরলসভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে তার প্রতিদান দিয়ে যাচ্ছেন। মানুষের জীবনমান উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বে উন্নীত হচ্ছে। তাই দেশের সকলকে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি দায়িত্বশীল হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।’
সম্মেলনে বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন।এসময় অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে যুবলীগ নেতা এইচ এম ফারুক কুষ্টিয়া ইউনিয়নের বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডের অবহেলিত দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের খোজ খবর নেন।
-

গভীর রাতে এতিম শিশুদের খোজ নিলেন ইউএনও
আরিফ রববানী ময়মনসিংহ।।
বৈরী আবহাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে ছিন্নমূল ও এতিমখানায় আশ্রিত এতিম শিশুদের খোজ-খবর নিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার।জনসেবায় প্রশাসন এই মুলমন্ত্র বাস্তবায়নে মঙ্গলবার (৩রা জানুয়ারি) রাত ১১টায় গভীর রাতে হঠাৎ করেই উপজেলা শহরের হিলফুল ফুযুল এতিমখানার শিশুদের খোজ-খবর নিতে আকস্মিকভাবে পরিদর্শনে গিয়ে এতিমখানার প্রকৃত অবস্থা ও এতিমদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। এসময় তিনি এতিমখানার সেক্রেটারি ও এতিমখানার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে এতিমদের সাথে ভাল ব্যবহার করা সহ অন্যান্য দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও একই রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় বসবাস করা ছিন্নমূল অসহায় মানুষের খোজ নেন।
কনকনে শীতের মধ্যে নিজের আরাম আয়েশ বিসর্জন দিয়ে হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের কষ্ট নিজ চোখে দেখতে তাদের দোরগোড়ায় দেখে অনেক ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী এবং এতিম বাচ্চারা আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এসময় তার সাথে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা কর্মচারীও উপস্থিত ছিলেন।
তিনি উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে অসহায় মানুষের করুণ অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলেও জানান । এ থেকে বাদ পড়বে না কোনো এতিমখানাও।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান জানান, এ বছর শীত মৌসুমে উপজেলায় কোনো দুস্থ পরিবার যেন শীতে কষ্ট না পায় সেজন্য তাদের সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে তাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে। উপজেলাটির বিভিন্ন গুচ্ছগ্রাম, আশ্রয়ণ কেন্দ্র, এতিমখানাসহ ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র পৌঁচ্ছে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এর আগে সোমবার (২রা জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ফুলপুরের ইউএনও হিসাবে যোগদান করেন।
-

মানিকছড়িতে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল ছাত্র সমাবেশ
(রিপন ওঝা,খাগড়াছড়ি)
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজ ৪ঠা জানুয়ারি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা শাখার আয়োজনে বিশাল ছাত্র সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়ের সঞ্চালনায় ৪ জানুয়ারী বিকেল ৩টায় উপজেলা অডিটরিয়াম চত্বরে বিশাল ছাত্র সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মংসুইপ্রু চৌধুরী অপু বক্তব্য বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জল ইতিহাস,দেশ গড়ার ইতিহাস। ছাত্রলীগের হাত ধরে এদেশে রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। আর জিয়াউর রহমান এদেশে সন্ত্রাস ও রাজাকারদের পুনঃজীবিত করেছেন। এরই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের গডফাদার ও আ’লীগ পরিবারের ২১জন নেতাকর্মী হত্যকারী ওয়াদুদ ভূঁইয়া আবারও ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। আ’লীগের অহংকার ছাত্রলীগ কখনও তা হতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালের “স্মার্ট বাংলাদেশ” গঠনে ছাত্রলীগের নেতৃত্বের বিকল্প নেই। শেখ হাসিনার বিশস্ত ভ্যানগার্ড হিসেবে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি নিয়ে সাংগঠিনক ও রাজনৈতিক দায়িত্ব পালনে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ছাত্রলীগের নেতাকর্মী সদা প্রস্তুত থাকবে। সেই সাথে খাগড়াছড়ি জেলার ২৯৮ নং আসন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সক্রিয় অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরো বলেন খাগড়াছড়িতে আর ত্রাসের রাজত্ব কায়েম করতে ওয়াদুদ ভূঁইয়াকে সুযোগ দেওয়া হবে না।
এ সময়ে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান ফারুক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন প্রমূখ।
বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিউল আলম চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা আ’লীগ সভাপতি রেম্রাচাই চৌধুরী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম মোহন, এসএম রবিউল ফারুক, মোঃ রফিকুল ইসলাম, ক্যয়জরী মহাজন, মোঃ তাজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনাসহ এলাকার অসহায়,দরিদ্র ও অনাথ আশ্রমের শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা।
-

আগৈলঝাড়ায় বর্নাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বি এম মনির হোসেনঃ-
ইতিহাস সমৃদ্ধ দেশের প্রাচীনতম গৌরবোজ্জল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্নাঢ্য আয়োজনে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনাসভাসহ বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলে ০৪ জানুয়ারি বুধবার সকালে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয়, এবং সাংগঠনিক পতাকা উত্তোলন,ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি ইলিয়াস তালুকদার, ছাত্রলীগের সাবেক ভিপি ও সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, তমাল বাড়ৈ, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সবুজ আকন, কলেজ ছাত্রলীগ সভাপতি বরুণ বাড়ৈ, ছাত্রলীগ নেতা সঞ্জয় পান্ডে। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি ও আগৈলঝাড়া শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম হেমায়েত উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনসহ প্রমুখ নতৃবৃন্দ। দলের প্রতিষ্টা বার্ষিকীতে সংগঠনের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্চাসেবকলীগের নেতা-কর্মীরা। -

গৌরনদীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বি এম মনির হোসেনঃ-
বর্নাঢ্য র্যালি, কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে গতকাল ০৪ জানুয়ারি বুধবার বরিশালের গৌরনদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ও গৌরনদী পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল ০৪ জানুয়ারি সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, এরপর ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বেলা সাড়ে ১০টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ৭৫ পাউন্ডের কেক কাটাসহ ১১টায় দলীয় কার্যালয় চত্বর থেকে আনন্দ র্যালি বের করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন বাচ্চু, মাসুম মল্লিক খোকন, উপজেলা আ’লীগ নেতা মো.নান্টু হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, আবদুর রাজ্জাক হাওলাদার, ফারুক হোসেন মোল্লা, গোলাম হাফিজ মৃধা, সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন বেপারী, পৌর আওয়ামী লীগের, সাধারন সম্পাদক আতিকুর রহামন শামীম, উপজেলা যুবলীগের সভাপতি মো.আনিসুর রহমান সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও কমিশনার আল-আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান রনী, কাউন্সিলর মো.ইখতিয়ার হাওলাদার, সাবেক কাউন্সিলর রেঝাউল করিম টিটু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান দ্বীপ, গৌরনদী কলেজের সাবেক ভিপি মো.সুমন মাহমুদ, কাউন্সিলর মিলন খলিফা, সাখাওয়াত হোসেন সুজন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রিন্স রেনাল্ড, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইমরান মিয়া, পৌর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. স্বপন হাওলাদার-প্রমূখ।