Author: desk

  • সুন্দরগঞ্জে  পিজি সদস্যদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    সুন্দরগঞ্জে পিজি সদস্যদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মোঃ আনিসুর রহমান আগুন গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পিজি গজঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের সহযোগিতায় রামজীবন ইউনিয়নের একাধিক এলাকায় পিজি সদস্যদের নিয়ে এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফজলুল করিম, এলইও ডাঃ রেজাউল করিম, এলএফএ হাসান মাহমুদ সিদ্দিক , হাবিব মিয়া । দুইটি গ্রুপে মোট ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। দেশে প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে এসব প্রশিক্ষণঅনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে।

  • পানছড়ি বাজার উন্নয়ন কমিটি গঠিত,আহ্বায়ক  আবদুল মোমিন; সদস্য সচিব চেয়ারম্যান  উচিত মনি

    পানছড়ি বাজার উন্নয়ন কমিটি গঠিত,আহ্বায়ক আবদুল মোমিন; সদস্য সচিব চেয়ারম্যান উচিত মনি

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সদর বাজার উন্নয়ন কমিটির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

    বৃহস্পতিবার (৫ জানুয়ারী) ২০২৩ সকালে সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমার সভাপতিত্বে ব্যবসায়ীদের সমম্বয়ে আলোচনাক্রমে ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়।

    সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, বাজার চৌধুরী ইখিন চৌধুরী ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুর মোহাম্মদ,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব , বিশিষ্ঠ ব্যবসায়ী আহাম্মদ ছৈয়দ , মনির হোসেন, মোহাম্মদ হোসেন সহ বাজার ব্যবসায়ী গন উপস্থিত ছিলেন।

    উল্ল্যেখ্য ,পানছড়ি বাজার উন্নয়ন কমিটির মেয়াদ উর্ত্তীন্ন হওয়ায় উপজেলা প্রশাসন,বাজার ব্যবস্থাপনা ও কৃষক -ব্যবসায়ী নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে প্রশাসনিক সভায় বারবার তাগাদা ও সমস্যা নিয়ে আলোচনা হয়। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর ২০২২তারিখের মাসিক উপজেলা আইনশৃঙ্খলা সভায় বাজার উন্নয়ন কমিটি বিষয়ে জোড় দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বাজার উন্নয়ন কল্পে ৯০ কার্য দিবসের মধ্যে নতুন কমিটি গঠন করে দেওয়ার জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মোমিন কে আহবায়ক ও ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠিত হয়।

  • তারাকান্দায় ইউএনও ’র মানবিকতায় খুশী প্রতিবন্ধী ছালাম

    তারাকান্দায় ইউএনও ’র মানবিকতায় খুশী প্রতিবন্ধী ছালাম

    আরিফ রববানী ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল বাশতলা গ্রামের একটি ঝুপড়ি ঘরে বসবাস প্রতিবন্ধী মোঃ আঃ ছালামের । পায়ে সমস্যার কারণে হাটতে পারেননা তাই ঘরের বাইরে যেতে পারেনা,দেখতে পারেনা প্রকৃতির দৃশ্য। কারাগারের বসতীদের মতই দিন কাটছে তার। একটি হুইল চেয়ারের অভাবে তিনি ঘর থেকে বের হয়ে সূর্যের আলো দেখতে পারছিলেন না।

    প্রতিবন্ধীতার কারনে দীর্ঘদিন যাবৎ বাড়ির বাইরে গিয়ে আলো বাতাস প্রকৃতি দেখতে পারেন না মর্মে দেখার ইচ্ছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা বরাবরে হুইল চেয়ারের আবেদন করেন প্রতিবন্ধী আঃ ছালাম। এসব বিষয় জানার পর সরেজমিন যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত। তার আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির নির্দেশনা মোতাবেক আবেদনকারীর বাড়িতে স্ব-শরীরে উপস্থিত হয়ে
    প্রতিবন্ধী মোঃ আঃ ছালামকে একটি হুইল চেয়ার উপহার প্রদান করা হয়। একই সাথে প্রতিবন্ধী আঃ ছালামকে প্রতিবন্ধী ঋণ কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও মিজাবে রহমত । এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    হুইল চেয়ার এবং ঋণ কার্ডের আশ্বাস পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ইউএনও মিজাবে রহমত ও ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকনকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিবন্ধী ছালামের এর পরিবার। এ প্রতিবন্ধী ব্যক্তিকে উপহারসামগ্রী প্রদান করায় এলাকার তৃনমূল লোকেরা গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও ইউএনও মিজাবে রহমত এর মানবিকতার প্রশংসা করেছেন।

  • ময়মনসিংহে কোতোয়ালির পুলিশের অভিযানে গ্রেফতার ১২

    ময়মনসিংহে কোতোয়ালির পুলিশের অভিযানে গ্রেফতার ১২

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দ্রুত বিচার মামলার আসামীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা”র নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১২ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
    এর মাঝে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের সামনে থেকে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, পটল ওরফে সনজু ও মোঃ হোসেন মিয়া। এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম বোররচর ভাটিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মুকছেদুল হককে ৪ শত পিচ ইয়াবাসহ, এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স সহ আকুয়া বাইপাস মোড় থেকে মাজহারুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক রাসুল সামদানী আজাদের নেতৃত্বে একটি টীম মহারাজা রোড এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আব্দুল করিম, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম অষ্টাধরের সবুজকে, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম চরপাড়া মেডিকেল গেইটের সামনে থেকে বিষ্ফোরক মামলার আসামী আফসার আলী ওরফে বড় গেন্ধা ও মোঃ ইনসান আলীকে গ্রেফতার করে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

  • শিশু অপহরণ করে মুক্তিপণ দাবী,২৪ঘন্টায় ভিকটিম উদ্ধারসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ

    শিশু অপহরণ করে মুক্তিপণ দাবী,২৪ঘন্টায় ভিকটিম উদ্ধারসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ

    আরিফ রববানী,ময়মনসিংহ
    ময়মনসিংহের গৌরীপুরে শারমিন আক্তার তন্নী (৫) নামে স্থানীয় এক শিশুকে অপহরণের ২৪ ঘন্টায় উদ্ধার করেছে পুলিশ । বুধবার (৪ জানুয়ারি) দিনগত রাতে নেত্রকোণা জেলার সদর থানার রাজুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে গৌরীপুর থানা পুলিশ।

    অপহৃত শিশু শারমিন আক্তার তন্নী এ উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের নুরুল হকের মেয়ে। মঙ্গলবার রাত ৮ টার দিকে পাশ্ববর্তী অচিন্তপুর ইউনিয়নের ষৌলপাই গ্রামের স্থানীয় একটি ধর্মীয় ওয়াজ মাহফিল থেকে শিশুটিকে অপহরণেরর পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপরহরণকারীরা।

    এ অপহরণের ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার ক্ষুদ কালিহর গ্রামের নজরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম বাবু (২৩), দুলাল মিয়ার ছেলে মোঃ মোস্তাকিম (২৬), চাঁন মিয়ার ছেলে এখলাছ মিয়া (১৯), টিকুরী গ্রামের আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২২) ও কোনাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে জসিম উদ্দিন (২১)। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি তদন্ত মনিরুজ্জামান মজুমদার।

    গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান- অপহরণের দিন রাতে তন্নী তার ফুফাতো বোন তানজিনা আক্তারের (৭) সঙ্গে ষৌলপাই গ্রামে স্থানীয় আল হেলাল জামে মসজিদ প্রাঙ্গনে ওয়াজ মাহফিলে যায়। সেখানে অবস্থানকালে রাত ৮ টার দিকে দুই অজ্ঞাত যুবক মোটর সাইকেলযোগে এসে তাদেরকে বলে, তন্নীকে নিয়ে যেতে তার বাবা তাদেরকে পাঠিয়েছেন। তন্নী তখন দুই যুবকের কথায় বিশ্বাস করে তাদের মোটর সাইকেলে চড়ে চলে যায়। এদিকে তন্নীর সঙ্গে থাকা ফুফাতো বোন তানজিলা বাড়িতে এসে তন্নীর মা আকলিমা আক্তারকে ঘটনাটি জানালে তাৎক্ষণিক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এরপর এদিন রাত সাড়ে ৯ টার দিকে তন্নীর বাবার মোবাইল নম্বরে কল করে তন্নীকে অপহরণ করা হয়েছে বলে জানায় অপহরণকারীরা। এসময় মুক্তিপণ হিসেবে তন্নীর বাবাকে ১০ লাখ টাকা সংগ্রহ করতে বলা হয়। পরদিন বুধবার সকাল অপহরণকারীরা একই নম্বর থেকে কল করে টাকা সংগ্রহ হয়েছে কিনা জানতে চায় এবং টাকা না পেলে তার মেয়েকে মেরে ফেলা হবে বলে হুমকী প্রদান করে।

    তিনি বলেন- অপহরণের ঘটনাটি জানার পর গৌরীপুর থানার পুলিশ মোবাইল টেকনোলজির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়ে বুধবার সিরাজুল ইসলাম বাবু, এখলাছ মিয়া, কামরুল ইসলাম ও জসিম উদ্দিন এই চার যুববকে গ্রেপ্তার করে। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার সত্যতা স্বীকার করে এবং ভিকটিমের অবস্থান নিশ্চিত করে। গ্রেপ্তারকৃত চার যুবকের দেয়া তথ্যমতে এদিন দিনগত রাতে অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার সদর উপজেলার রাজুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোস্তাকীমের এক আত্মীয়ের বাসা থেকে অপহৃত তন্নীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী মোস্তাকীমকে গ্রেপ্তার করা হয়।

    এ ঘটনায় অপহৃত তন্নীর বাবা নুরুল হক বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা করেছেন। এ মামলার গ্রেপ্তারকৃত আসামীদের ৭ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    এদিকে অপহৃত মেয়েকে ফিরে পেয়ে তন্নীর মা আকলিমা আক্তার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • আশুলিয়ায় এক নারীকে ধর্ষণ চেষ্টাসহ শ্লীতাহানী ও মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ

    আশুলিয়ায় এক নারীকে ধর্ষণ চেষ্টাসহ শ্লীতাহানী ও মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল সাধু মার্কেট হোসনেআরা বেগমের বাড়ী (হাসান মঞ্জিল) এর ভাড়াটিয়া মোঃ মাহফুজ মোরশেদ এর স্ত্রী মোছাঃ আইরিন সুলতানা (৩০) কে মোঃ রায়হান (৩০) ও তার লোকজন মারপিট করিয়া শ্লীতাহানী ও ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
    আশুলিয়া থানার অভিযোগে মোছাঃ আইরিন সুলতানা (৩০) বলেন, আমার স্বামী-মোঃ মাহফুজ মোরশেদ, মাতা-হনুফা খাতুন, সাং-টামটা, থানা শাহরাস্তি, জেলা চাঁদপুর, বর্তমান-ভাদাইল সাধু মার্কেট হোসনেআরা বেগম এর বাড়ী (হাসান মঞ্জিল) থানা-আশুলিয়া, ঢাকা। এ ঘটনায় বিবাদী-১। মোঃ রায়হান (৩০), পিতা মৃত চাঁন মিয়া, ২। মোছাঃ মুন্নি (২৮), স্বামী-মিজানুর রহমান, ৩। মোছাঃ কোহিনুর বেগম (৫০), স্বামী-মৃত চাঁন মিয়া, সর্ব সাং-ভাদাইল সাধু মার্কেট, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাগণ এবং তাহাদের আরও ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ উক্ত ১নং বিবাদী আমার দেবর মিজানুর রহমানের স্ত্রীর বড় ভাই, ২নং বিবাদী আমার দেবরের স্ত্রী এবং ৩নং বিবাদী শাশুড়ী। তিনি আরও বলেন, আমার দেবর মিরপুর এলাকায় থাকে। পারিবারিক বিষয় নিয়ে বিবাদীগণ আমাদের সাথে বিরোধ সৃষ্টি করিয়া আসছিলো। গত ০৩/০১/২০২৩ইং তারিখ সন্ধ্যা ৬টার দিকে বিবাদীগণ তাহাদের সহযোগী আরও ৪/৫ জন অচেনা খারাপ লোকজন নিয়া আমাদের বাসায় প্রবেশ করিয়া আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি গালি দিতে নিষেধ করিলে প্রথমে রায়হান, এরপর সকল বিবাদী মিলে আমাকে এলোপাতাড়ী ভাবে মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১নং বিবাদী রায়হান আমার পরিহিত কাপড় চোপড় টানা হ্যাছড়া করিয়া ছিড়িয়া শ্লীতাহানী করে। আমার স্বামী ও শাশুড়ী মাফুজা বেগম ছাড়াইতে গেলে বিবাদীগণ তাদেরকেও অনেক মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আমার বাসায় রাখা নগদ ২,৫০,০০০/-টাকা নিয়া যায়। এসময় আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ আমাদেরকে শান্তিতে থাকিতে দিবে না মর্মে জানাইয়া প্রাণ নাশের হুমকি প্রদান করে। ভিকটিম সুলতানা আরও বলেন, রুমের দরজা বন্ধ করে প্রথমে ১নং বিবাদী রায়হান আমাকে জোড় করে ধর্ষণের চেষ্টা করে, আমি চিৎকার দিলে তখন আমাকে মারপিট শুরু করে, আমি লজ্জায় এ ঘটনা কাউকে বলতে পারিনি, এখন সত্য বলছি যে, রায়হান আমাকে ধর্ষণের চেষ্টা ও মারপিট করেছে, আমি এর সঠিক বিচার চাই।
    এ বিষয়ে ভিকটিমের স্বামী মাহফুজ মোরশেদ বলেন, আমার ভাইয়ের কোনো খবর পাচ্ছি না, আমার ভাইয়ের সন্ধান চাই, সেই সাথে আমার স্ত্রী সুলতানাকে ধর্ষণের চেষ্টা ও মারপিট করার বিচার চাই। তিনি আরও বলেন, বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে আমার বাসায় যারা হামলা চালিয়েছে এবং আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টায় মারপিট করেছে সেই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার জন্য আমার স্ত্রী আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে, আমি চাই। তিনি আরও বলেন,এই ঘটনার সাথে যারা জড়িত তারা যেন কঠিন সাজা পায়। এ বিষয়ে বিবাদীদের বক্তব্য নিতে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি।
    উক্ত ঘটনাস্থল পরিদর্শণ করেছেন আশুলিয়া থানার (সাব-ইন্সপেক্টর) জি. এম আসলামুজ্জামান (আসলাম), (এ এস আই) রুহিন মীর। এ ব্যাপারে (এএসআই) রুহিন মীর বলেন, মোছাঃ আইরিন সুলতানা নামের এক নারী থানায় অভিযোগ দায়ের করেছেন, তদন্ত চলছে। বাদী মামলা করলে আসামীদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। এ বিষয়ে র‌্যাব জানায়, ধর্ষণের চেষ্টা বা শ্লীতাহানীর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এর আগে ভাদাইলে একাধিক নারী গণধর্ষণের শিকার হয়েছেন, এই নারীর বেলায়ও এমনটি হতে পারবো বলে দাবী করেন এলাকাবাসী। উক্ত প্রতিবেদন পর্ব-১।

  • সুজানগরে নতুন পেঁয়াজের চারা রোপনে দিনমজুর শিক্ষার্থীরা

    সুজানগরে নতুন পেঁয়াজের চারা রোপনে দিনমজুর শিক্ষার্থীরা

    এম এ আলিম রিপন ঃ বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিল হিসাবে পরিচিত সুজানগর উপজেলার গাজনার বিল সহ এই উপজেলার বেশিরভাগ ফসলি জমিতে নতুন চারা পেঁয়াজ রোপন শুরু করেছেন কৃষকেরা । সুজানগর উপজেলার কৃষকদের কাছে এই পেঁয়াজই অন্যতম প্রধান অর্থকারী ফসল এবং এটি তারা জমিতে রোপন করবে পুরো জানুয়ারী মাস জুড়ে । সুজানগর উপজেলা কৃষি অফিস সুত্রে জানাযায় এবারে এই উপজেলায় ১৬হাজার ৫০০ হেক্টর জমিতে নতুন এ পেঁয়াজের চারা রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । তবে এবারে কৃষকেরা বেশি পরিমাণ জমিতে পেঁয়াজের চারা রোপন করায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এদিকে গাজনার বিলে গিয়ে দেখাযায় এই চারা পেঁয়াজ রোপন করতে দিন মজুর হিসেবে কাজ করছে এই উপজেলার গ্রাম পর্যায়ের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্ররা।দিনমুজুর হিসাবে পেঁয়াজের চারা রোপন করতে আসা উপজেলার বোনকোলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র রাসেল হোসেন বলেন ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা দেবার পর থেকে বিদ্যালয় বন্ধ থাকে ও জানুয়ারী মাসে ক্লাস কম হয় তাই বাড়তি কিছু টাকা রোজগার করে সংসারে সচ্ছলতার আনার জন্য তিনি এ কাজ করছেন। উপজেলার হাটখালী ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র লতিফ হোসেন বলেন তাদের মত আরো অনেক ছাত্রই দিনপ্রতি ৪৫০ টাকা থেকে ৫০০টাকা করে এবং দিনে দুইবেলা খাবার খাওয়ার মাধ্যমে দিনমজুর হিসাবে এই পেঁয়াজের চারা রোপন করে থাকেন। নাজিরগঞ্জ কলেজের মতিন নামে অন্য এক কলেজ ছাত্র বলেন গতবার তিনি পেঁয়াজ রোপনের মৌসুমে ১২হাজার ৫শত টাকা রোজগার করেছিলেন আর এবারের মৌসুমেও ১২ থেকে ১৫ হাজার টাকা রোজগার করতে পারবেন বলে জানান ।আর এই রোজগারকৃত টাকা দিয়ে এবারে একটি ভাল মোবাইল ফোন,বই ও জামা কাপড় কিনবেন বলে জানান।উপজেলার মথুরাপুর গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন তিনি এবারে ২২ বিঘা জমিতে পেঁয়াজের চারা রোপন করবেন আর ইতিমধ্যে ৪ বিঘা জমিতে রোপন করেছেন ।তিনি আরো জানান প্রতি বিঘা জমিতে এই পেঁয়াজের চারা রোপন করতে ১৬ থেকে ২০ জন দিনমজুর হিসাবে কাজ করে থাকেন আর এদের মধ্যে বর্তমানে বেশিরভাগই স্কুল কলেজের ছাত্ররা কাজ করছেন । মজিদ নামে অন্য আরেকজন কৃষক বলেন গ্রাম এলাকার ছাত্ররা এ কাজটি ভাল পারেন এবং মুজুরীও কম তাই তারা এ কাজে ছাত্রদের দিনমুজুর হিসাবে নিয়ে থাকেন এছাড়া এই পেঁয়াজ রোপনের মৌসুমে রংপুর,বগুড়া,লালমনিরহাট সহ বিভিন্ন জেলা থেকে শত শত মানুষ দিনমজুর হিসাবে এই পেঁয়াজের চারা রোপন কাজের জন্য এসে থাকেন ।নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন বলেন, এই পেঁয়াজ লাগানোর মৌসুমে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের অসংখ্য ছাত্ররা দিনমজুর হিসাবে কাজ করে থাকে আর এ জন্য এ সময় গ্রাম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের উপস্থিতির হার অন্যান্য সময়ের তুলনায় কম থাকে। সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী বলেন, এই সময়ে সুজানগর উপজেলার বিভিন্ন বয়সের মানুষেরা মাঠে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করে থাকেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, সঠিক ভাবে রোপন, পরিচর্যা ও আবহাওয়া অনুকুলে থাকলে গত বছরের মত এবারেও এই উপজেলায় পেঁয়াজের বাম্পার ফলন হবে ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

    সুজানগরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার রাতে সুজানগর পৌরসভার ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জায়দুল হক জনি, কাঁচারীপাড়া ক্লাবের উপদেষ্টা ফারুক-ই-আজম,সভাপতি সাইদুর রহমান, সহ সভাপতি সাইফুল্লাহ ফুল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা ও আব্দুস সোবাহান, খেলোয়ারদের মধ্যে ইয়াকুব হোসেন, রাজু আহমেদ, হিমেল রানা, মিন্টু, সাইফুল, আনিছুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চন্দন সরকারের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহন করছে। স্পন্সর হিসেবে রয়েছে রওশন ট্রেডার্স এবং টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক যুগান্তর।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • রাজশাহী অঞ্চলের সেরা  করদাতার  সম্মাননা পেলেন ৪২ জন, গোদাগাড়ীর  দুই ভাই সোহেল ও জুয়েল।

    রাজশাহী অঞ্চলের সেরা করদাতার সম্মাননা পেলেন ৪২ জন, গোদাগাড়ীর দুই ভাই সোহেল ও জুয়েল।

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহী অঞ্চলের ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা দিয়েছেন কর অঞ্চল, রাজশাহী।

    আজ বুধবার (৪ জানুয়ারি) মহানগরীর একটি চাইনিজ রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা দেওয়া হয়। কর অঞ্চল রাজশাহীর কমিশনার মো. নূরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, কর আপীল অঞ্চল রাজশাহীর কমিশনার শামীমুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রমুখ।

    অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে সম্মাননাপ্রাপ্ত তিনজন হলেন- মো. আব্দুল আওয়াল, মো. নাসিমুল গণি খান ও মো. পিপলু ইসলাম।

    দীর্ঘ সময় কর প্রদানকারী ২ করদাতা হলেন- হেকমত উল্লাহ ও নির্মল কর্মকার। ৪০ বছর বয়সের নিচে পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা হিসেবে সম্মাননা পান পাভেল হোসেন। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে নূরজাহান বেগম সম্মাননা পান।

    এদিকে, রাজশাহী জেলায় ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী ছিলেন ৩ জন। তারা হলেন- মুখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল ও কাজী মাহমুদুল হাসান। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন হলেন, ড. শামসুন্নাহার ইসলাম ও মোহন কুমার আগরওয়ালা। এছাড়া ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা হয়েছেন, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেলের ছোটভাই মনিরুল ইসলাম জুয়েল ও সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা শরীফা পারভীন।

    এদিকে বেলাল উদ্দিন সোহেল ও তার ছোট ভাই মনিরুল ইসলাম জুয়েল মাকে সেরা করদাতার পুরস্কার নেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে প্রশাংসায় ভাসছেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • পঞ্চগড় অবৈধ ইটভাটায় জরিমানা

    পঞ্চগড় অবৈধ ইটভাটায় জরিমানা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
    পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের এবং জেলা প্রশাসন পঞ্চগড় এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী এর নেতৃত্বে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা এলাকায় অবস্থিত ১ টি অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়।

    উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী।

    মোবাইল কোর্ট পরিচালনাকালে ইট ভাটা মালিকগনকে অবৈধ ইট ভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।

    জেলা পুলিশ, পঞ্চগড় ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পঞ্চগড় এর একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

    পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়