Author: desk

  • আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন

    আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন

    বিশেষ প্রতিবেদক।

    ঐতিহ্যবাহী আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে প্রবীণ সাংবাদিক এইচএম মাসুম (এশিয়ান টেলিভিশন,দৈনিক সময়ের আলো) ও সাধারণ সম্পাদক পদে বি এম মনির হোসেন (দৈনিক বাংলাদেশের আলো,দৈনিক হিরন্ময়, দৈনিক আলোকিত বরিশাল,আজকের সুন্দরবন) পুনরায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল দশটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা প্রেসক্লাবের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩২জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সভাপতি ও সম্পাদক পদে একক প্রার্থী থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি সান্টু খন্দকার, ইলিয়াস কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাবুল মন্ডল ,আকাশ মাহমুদ, বিকাশ রায় কোষাধ্যক্ষ পদে রাসেল হাওলাদার, ইত্তিকার তালুকদার, নির্বাহী সদস্য কাজী রুহুল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল হক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিজান, সাংগঠনিক সম্পাদক শাকিল হাওলাদার, প্রচার সম্পাদক নাসির শাহ দপ্তর সম্পাদক সুশান্ত রায়, আইটি সম্পাদক আসিস কীর্তনীয়া, প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হাওলাদার, তথ্য বিষয়ক সম্পাদক আল আমিন বেপারী, শিক্ষা ও গবেষণা সম্পাদক মনিরুল, সহ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সহ তথ্য সম্পাদক মহসিন সরদার সহ প্রচার সম্পাদক সুমন সদস্য লালন খান সদস্য ফারুক হাওলাদার সদস্য পাননা হাওলাদার সদস্য মাসুদ ফকির সদস্য রানা ফকির সদস্য সাগর মৃধা সদস্য ফরিদ আহমেদ সদস্য সাজিদ সদস্য আঃ রাজ্জাক। ২০২৩-২৪ সালের জন্য নির্বাহী কমিটির গঠনের লক্ষ্যে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২২ পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেছেন উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী রুহুল আমিন।

  • আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

    আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

    বি এম মনির হোসেনঃ-

    আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরে জতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগরে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।
    ০৪ জানুয়ারি বুধবার সন্ধ্যায় মন্ত্রী মন্ত্রীর সেরালস্থ বাস ভবনে মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করে মন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
    এসময় মন্ত্রী মর্যাদায় পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনের এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ মহিলা নেতৃবৃন্দকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচণে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান। এসময় বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ উপস্থিত ছিলেন।উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর মধ্যে নবনির্বাচিত কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, সাধারণ সম্পাদক মোসাম্মৎ মমতাজ বেগম, সহ-সভাপতি আভা মুখার্জী, এলিনা জাহিন পুতুলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।প্রসংগত, গত বছর ১১ অক্টোবর বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী স্বাক্ষরিত ১৪ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন করেছেন এবং ২জানুয়ারি সোমবার রাতে আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ৭২সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে জেলা মহিলা আওয়াী লীগের সভাপতি বেগম মেহেরুন্নেসা ও সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী। ২০১৯ সালের ২৯ নভেম্বর উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। ওই কাউন্সিলের পরে করোনা মহামারীর কারণে দীর্ঘ দিনেও পূর্নাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২৯ নভেম্বর উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। ওই কাউন্সিলের পরে করোনা মহামারীর কারণে দীর্ঘ দিনেও পূর্নাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি।

  • ভুয়া পিবিআই অফিসার সেজে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

    ভুয়া পিবিআই অফিসার সেজে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

    ময়মনসিংহে ভুয়া পিবিআই অফিসার সেজে প্রতারণা করত এক যুবক। তবে শেষ রক্ষা হয়নি। প্রতারণার অভিযোগে ভুয়া পিবিআইকে গ্রেফতার করেছে ময়মনসিংহ পিবিআই। তার নাম আব্দুল কাইয়ুম ৥ অনিক। সে পিবিআই অফিসার সেজে মানুষকে ভয় দেখিয়ে আর্থিক বাণিজ্য করতো।

    শুক্রবার ৬জানুয়ারী দুপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার রকিবুল আক্তার এ তথ্য জানিয়েছেন।

    সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২রা জানুয়ারী সন্ধ্যায় মোঃ আব্দুর রাশেদ @ রাশিদুল ইসলাম রাশিদ (৩০) ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলাস্থ তার সেবা ডায়গনস্টিক সেন্টারে অবস্থানকালীন সময়ে তার ব্যবহৃত মোবাইল নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পিবিআই ময়মনসিংহ এর এসআই ফারদিন আহম্মেদ পরিচয় দিয়ে কল করে জানায়, “তোমার নামে পিবিআইতে একটি মামলা হয়েছে এবং মামলার ওয়ারেন্ট আছে। তুমি আমাদের নগদ/বিকাশ ০১৯৯৬xxxxxx নম্বরে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা পাঠাও, আমরা আসবনা, মামলাটি এখানে শেষ করে দিব”। পাশাপাশি প্রতারক চক্র সুচতুরতার সাথে তাদের তৈরিকৃত কাল্পনিক একটি এফআইআর রাশিদুলের ইমু আইডিতে প্রেরণ করে। এফআইআরের আসামীর কলামে “এপি-স্কুল রোড, উচাখিলা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, সেবা ডায়গনস্টিক সেন্টার, মোঃ রাশিদুল ইসলাম রাশিদ লেখা”। তদন্তকারী কর্মকর্তার কলামে “মামলাটি পুলিশ উপ পুলিশ পরিদর্শক ফারদিন আহম্মেদ, জেলা পিবিআই তদন্ত তদারকি করবেন” মর্মে লেখা ছিল। পরবর্তীতে গত ৩রা জানুয়ারি সকালে ও বিকালে অজ্ঞাত প্রতারকরা রাশিদুলের মোবাইল নম্বরে ফোন করে তাদের নগদ/বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে অথবা পিবিআই অফিস, ময়নার মোড়, ময়মনসিংহে টাকা নিয়ে আসতে বলে। রাশিদুল ইসলাম বিষয়টি নিয়ে তার পরিচিতজনদের সাথে আলোচনা করে পিবিআই, ময়মনসিংহ অফিসে গিয়ে জানতে পারেন এসআই ফারদিন আহম্মেদ নামে কোন পুলিশ কর্মকর্তা সেখানে কর্মরত নাই। নিশ্চিত প্রতারণা বুঝতে পেরে রাশিদুল ইসলাম পিবিআই, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    পিবিআই এর অ্যাডিশনাল আইজিপি, বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগীতায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) অমিতাভ দাস অভিযোগটির বিষয়ে ছায়া তদন্ত শুরু করেন।

    পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে অজ্ঞাতনামা প্রতারকদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হন। বিষয়টি রাশিদুল ইসলামকে জানালে তিনি পিবিআই, ময়মনসিংহ জেলার সহযোগীতায় ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করেন। তৎপ্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-০২, তাং-০৫/০১/২০২৩ খ্রিঃ, ধারা-১৭০/৩৮৫/
    ৪২০/৪৬৮/৪৭১/৩৪ পেনাল কোড রুজু হয়।

    পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, কথিত পিবিআই এর ভূয়া এসআই প্রতারক ফারদিন আহম্মেদ ও অন্যান্য সদস্যরা ছদ্মবেশে নিত্য নতুন প্রতারণা করে মানুষকে ঠকিয়ে থাকে।

    পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার আরও বলেন, এটি পিবিআইএর নামে প্রতারণার মত একটি দুঃসাহসিক ও চাঞ্চল্যকর ঘটনা। মামলা রুজুর পর পরই প্রতারকদের গ্রেফতারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে ক্ষিপ্রতার সাথে ৬জানুয়ারী গভীর রাতে ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা এলাকা হতে প্রতারক চক্রের অন্যতম প্রধান আসামী আব্দুল কাইয়ুম ৥ অনিক কে গ্রেফতার করা হয়। প্রতারক চক্রের সকল সদস্যদেরকে চিহ্নিত করা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য যে, এই মামলার প্রতারক চক্রের সদস্যগণ বৃহত্তর ময়মনসিংহে বিভিন্ন পাবলিক/সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জাল-জালিয়াতিসহ ডিজিটাল প্রতারণার সাথে জড়িত। তাদের নামে প্রতারণার মামলা/মোকদ্দমা রয়েছে। ৬জানুয়ারী গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ময়মনসিংহে আলোকিত যুব নারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ

    ময়মনসিংহে আলোকিত যুব নারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ

    আরিফ রববানী ময়মনসিংহ
    ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষে আলোকিত যুব কল্যাণ সমিতির উদ্যাোগে তৃনমুল নারীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (৬ জানুয়ারী) বিকালে পুরহিত পাড়ায় আলোকিত যুব নারী কল্যাণ সমিতির সভাপতি সাপ্তাহিক আবির পত্রিকার প্রকাশক সুরাইয়া ইয়াসমিন রিতু’র সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণ করা হয়।

    এসময় সাপ্তাহিক আবির পত্রিকার সম্পাদক ইউসুফ খান লিটন, ৭৫ বাংলাদেশ’র প্রকাশক ও সম্পাদক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, এটিভি বাংলার সম্পাদক মোশাররফ হোসেন, দৈনিক নওরোজ জেলা প্রতিনিধি মমতা বেগম পপি, মহানগর মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক হেলেনা আজাদ, মহুয়া টিভির সাংবাদিক খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।

  • ধনবাড়ীতে কুপিয়ে চাচ কে হত্যা, ভাতিজা গ্রেপ্তার

    ধনবাড়ীতে কুপিয়ে চাচ কে হত্যা, ভাতিজা গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক::
    টাঙ্গাইলের ধনবাড়ীতে ভাতিজার দায়ের কোপে মো. শরিফ উদ্দিন(৩৫)নামের এক চাচা খুন হয়েছেন। এই ঘটনায় ভাতিজা মো. ইদ্রিস আলী (৫০) কে উপজেলার বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান দক্ষিণপাড়া নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ওই ইউনিয়নের বানিয়াজান দক্ষিণপাড়া বাবুল বাজারের এক চায়ের দোকানের পাশে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

    নিহত মো. শরিফ উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। ইদ্রিস আলী একই গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে এবং বানিয়াজান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতের মা হাজেরা বেগম ও ঘটনার প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার হায়দার আলী, মতিয়ার রহমানসহ স্থানীয়রা বলেন, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে দোকানের পাশে প্র¯্রাব করতে বসে শরিফ। হঠাৎ করে ইদ্রিস ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয়ারা তাঁকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে আহত শরিফের মৃত্যু হয়। পূর্ব শত্রæতার দ্বন্ধে ইদ্রিস শরিফকে খুন করেছে। আমরা এর বিচার চাই। শরীফ ও ইদ্রিস সম্পর্কে চাচা ভাতিজা।

    এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে ইদ্রিস আলীর স্ত্রী খালেদা বেগম বলেন, ‘রাতে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।’ শরিফ উদ্দিনের স্ত্রী আফরোজা বেগম বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার অবুঝ মেয়াটার এখন কি হবে। সে আর কাকে বাবা বলে ডাকবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন।’

    এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জবান বলেন, ‘এই ঘাতকের কঠোর বিচার হওয়া দরকার।’

    থানার অফিসার ইনচার্জ(ওসি)এইচএম জসিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে রাতেই ওসি তদন্ত ইদ্রিস আলী ও সকল অফিসারসহ ফোর্সদের সাথে নিয়ে অভিযান চালিয়ে ঘাতককে গ্রেপ্তার করে বুধবার(৪ জানুয়ারী২৩)ইং আদলতে প্রেরণ করা হয়েছে। নিহতের বড় ভাই মুকুল হোসেন বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।’

    হাবিবুর রহমান।।

  • পটিয়ায় অসহায় ৯ শিক্ষার্থীকে নগদ সহায়তা প্রদান

    পটিয়ায় অসহায় ৯ শিক্ষার্থীকে নগদ সহায়তা প্রদান

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    মানবিক সংগঠন নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের
    উদ্যোগে চট্টগ্রামের পটিয়ায় আবারো অসহায় শিক্ষার্থীদের মাঝে নগদ সহায়তা ও
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর বই বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার সকালে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও
    ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জাকারিয়া ডালিম। এতে বক্তব্য রাখেন-
    ফাউন্ডেশনের উপদেষ্টা ইউসুফ খাঁন, অর্থ সচিব নজরুল ইসলাম, ছাত্রনেতা
    আবদুল কাদের, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ¦ খোরশেদ আলম, ৫নং ওয়ার্ডের
    সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলম, ৮নং
    ওয়ার্ডের মেম্বার আবদুর রহিম। আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও
    বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ডক্টর জুলকারনাইন চৌধুরী
    জীবনের পক্ষে ৯ শিক্ষার্থীর মাঝে সহায়তা প্রদান করা হয়।

  • আগৈলঝাড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    আগৈলঝাড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    বি এম মনির হোসেনঃ-

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশালের আগৈলঝাড়া উপজেলা ইউনিটের নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাজিহার,আস্কর চক্রিবাড়ি, রাহুত পাড়া,শিহিপাশা, বাকাল হাট,ফুলশ্রী, পূর্ব সুজনকাঠি ও রামের বাজারে শতাধিক অসহায়কে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন টিম লিডার সালিহিন হোসেন মাসুম, শাহ্ আলম রাঢ়ী,ফাহিম ফকির,
    নিবির বাড়ৈ,দিগন্ত হালদার,ইয়াছিন আরাফাত,
    রাসেদ খান,পার্থ রায়,তন্ময় জয়ধর,নয়ন,এস কে সজিব,নাহিদ,আরাফাত সেরনিয়াবাত,লামিয়া আক্তার, জান্নাতুল লিজা,আতিক,
    আকাশ সরকার,সুমি বাড়ৈ,তনুশ্রী,মারিয়া আতিক পায়েলসহ অন্যান্য সদস্যরা।

  • বানারীপাড়ায় ইউএনও ও কলেজ অধ্যক্ষের সঙ্গে সাবেক এমপি মনির সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

    বানারীপাড়ায় ইউএনও ও কলেজ অধ্যক্ষের সঙ্গে সাবেক এমপি মনির সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ৭১থর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনি বানারীপাড়ার নবাগত উপজেলা নিবার্হী অফিসার ও বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। ৫ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি বানারীপাড়া উপজেলা নিবার্হী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি তার সঙ্গে বানারীপাড়াসহ দেশজুড়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় করেন। সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি এসময় উপজেলা নিবার্হী অফিসার ফাতিমা আজরিন তন্বীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত শুভেচ্ছা ক্রেষ্ট ও তার পিতা প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদের লেখা স্মরণিকা পুস্তক উপহার দেন। পরে তিনি তার প্রতিষ্ঠিত বানারীপাড়া ডিগ্রি কলেজে অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তিনি জাতীয়করণ সহ কলেজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন।
    কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক এমপি মনির সহধর্মীনি রাজিয়া ইসলাম, উপাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন খান,কলেজ গভর্নিং বডির সদস্য ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,অধ্যাপক কবির হোসেন,কামরুল হাসান,এমাম হোসেন,মেয়াজ্জেম হোসেন ও গোলাম সরোয়ার,গভর্নিং বডির সদস্য জাহিদ হোসেন ফারুক প্রমুখ বক্তৃতা করেন। এসময় শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান,প্রভাষক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সাবেক সাংসদ মনিরুল ইসলাম মনি কলেজ অধ্যক্ষ ও শিক্ষকদের তার পিতা প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদের লেখা স্মরণিকা পুস্তক উপহার দেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • মহালছড়িতে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মহালছড়িতে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    রিপন ওঝা,মহালছড়ি

    মহালছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচিতে আজ ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ মহালছড়ি উপজেলা শাখার কর্তৃক আনন্দ র‍্যালি ও আলোচনা সভা শেষে কেক কাটার আয়োজন করা হয়েছে।

    উক্ত আনন্দ র‍্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এসে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি রতন কুমার শীল ও বিশেষ অতিথি হিসেবে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
    উক্ত আলোচনা সভায় মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রঞ্জিত দাশ এর সঞ্চালনা করেন।

  • খাগড়াছড়িতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    খাগড়াছড়িতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    রিপন ওঝা,খাগড়াছড়ি।

    বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজ ৪ঠা জানুয়ারি রোজ বুধবার খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে বর্নাট্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন।

    এসময়ে বিশেষ অতিথি হিসেবে পরিষদ চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মংসুইপ্রু চৌধুরী অপু বক্তব্য বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জল ইতিহাস,দেশ গড়ার ইতিহাস। ছাত্রলীগের হাত ধরে এদেশে রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। আর জিয়াউর রহমান এদেশে সন্ত্রাস ও রাজাকারদের পুনঃজীবিত করেছেন। এরই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের গডফাদার ও আ’লীগ পরিবারের ২১জন নেতাকর্মী হত্যকারী ওয়াদুদ ভূঁইয়া আবারও ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। আ’লীগের অহংকার ছাত্রলীগ কখনও তা হতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালের “স্মার্ট বাংলাদেশ” গঠনে ছাত্রলীগের নেতৃত্বের বিকল্প নেই। শেখ হাসিনার বিশস্ত ভ্যানগার্ড হিসেবে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি নিয়ে সাংগঠিনক ও রাজনৈতিক দায়িত্ব পালনে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ছাত্রলীগের নেতাকর্মী সদা প্রস্তুত থাকবে। সেই সাথে খাগড়াছড়ি জেলার ২৯৮ নং আসন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সক্রিয় অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরো বলেন খাগড়াছড়িতে আর ত্রাসের রাজত্ব কায়েম করতে ওয়াদুদ ভূঁইয়াকে সুযোগ দেওয়া হবে না।
    এ সময়ে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সকল সহযোগী অঙ্গ ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সাবেক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

    উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতেপ্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা এবং আলোচনা সভার শেষে উপস্থিত সকলের মাঝে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুভ শুভ দিন ছাত্রলীগের জন্মদিন স্লোগানে স্লোগানে কেক কাটা হয়।