এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার থামড়া গ্রামের পশ্চিম পাশে আহসান হাবীব এর মালিকানাধীন গভীর নলকূপ শত্রুতামূলকভাবে চালু করে ওই নলকূপের স্কীমের প্রায় ১০ বিঘা জমির আলু ও সরিষা ক্ষেত পানিতে ডুবে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। গত শুক্রবার গভীর রাতে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে। কৃষকরা শ্যালো মেশিন ও অন্যান্যভাবে ফসল রক্ষার চেষ্টা চালাচ্ছেন।
এ ঘটনায় থামড়া মাঠের ওই গভীর নলকূপের স্কীমভূক্ত নাজিম উদ্দীন শেখ, শহীদ শেখ, ওয়াহেদ শেখ, জহুরুল ইসলাম, আব্দুল বারিক, আব্দুল মতিন, শেফালি বেগম, আরাম আলী শেখসহ প্রায় ২০-২৫ জন কৃষকের আলু ও সরিষা ক্ষেত গভীর নলকূপের পানিতে ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে।
গভীর নলকূপ মালিক আহসান হাবীব বাবলু বলেন, ঘটনার দিন হাজিরা শ্রমিক নিয়ে আলু ক্ষেত সেচ দিতেন। ঘটনার দিন সন্ধ্যায় নলকূপ ঘরে তালা লাগিয়ে নিজ বাড়িতে রাত্রী যাপন করেন। এমন সুযোগে দুষ্কৃতিকারীরা নলকূপ ঘরের দেয়ালের শুড়ঙ্গি দিয়ে বাশ ঢুকিয়ে মেইন সুইজ অন করে করলে গভীর নলকূপ চালু হয়। এতে ওই স্কীমের আলু ও সরিষা ক্ষেতসহ প্রায় ১০ বিঘা জমির ফসল পানিতে তলিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ কৃষক নাজিম শেখ বলেন, আমার প্রায় ২৫ শতক সরিষা ক্ষেতসহ অনেকের আলু ক্ষেত পানিতে ডুবে গেছে। ফলে ওই স্কীমে পানিতে ডুবে যাওয়া ১০ বিঘা জমিতে প্রায় ১ হাজার মন আলু উৎপাদন হতো। এতে আনুমানিক বর্তমান বাজার মূল্যে ৭ লাখ টাকর আলু ফসলের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান বলে, পানিতে ডুবে ফসলের ক্ষতি করা দুঃখজনক ঘটনা। উপসহকারী কৃষি অফিসারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
Author: desk
-

ক্ষেতলালে শত্রুতামূূলক গভীর নলকূপ চালু করে ফসলের ক্ষতি
-

পটিয়ায় বাইশ মুক্তিযোদ্ধা সংবর্ধিত
মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ পটিয়ায় বাইশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া
হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত
নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। ফাউন্ডেশনের
চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে বীর মুক্তিযোদ্ধাদের
সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংবর্ধিতরা হলেন-মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম জননেতা এস. এম.
ইউসুফ, এ.কে.এম. আবদুল মতিন চৌধুরী, চৌধুরী মাহাবুবুর রহমান, রফিকুল আলম
চৌধুরী, নুরুল ইসলাম, ফজল আহমদ চৌধুরী, বাদশা মিঞা, প্রয়াত বৃন্দাবন নাথ,
কবির আহমেদ, খায়ের আহমদ, গাজি মোঃ আবুল কাসেম,আবদুল মান্নান, মোঃ আলী
আহামদ, নুর মোহাম্মদ, মোহাম্মদ নুরুল আলম, শেখ বদিউল আলম, মোহাম্মদ
ইছহাক, আহমদ ছগির, মোঃ আবুল কাশেম চৌধুরী, মোঃ নুরুল আলম, আবদুল গফুর এবং
মোঃ আবু তাহের।
ফাউন্ডেশনের প্র জনসংযোগ কর্মকর্তা আসিফ ইকবালের পরিচালনায় এবং অন্যতম
উপদেষ্টা কাজী মোর্শেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ৬নং কুসুমপুরা ইউনিয়ন
পরিষদের জননন্দিত চেয়ারম্যান জাকারিয়া ডালিম, প্রধান বক্তা হিসেবে
উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান, ইব্রাহিম
আকতারী, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর
মেম্বার, ডাঃ জাহাংগীর, পটিয়া উপজেলা যুবলীগ নেতা ইউছুপ খান, দক্ষিণ জেলা
ছাত্রলীগ নেতা আবদুল কাদের, ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদ খান নিলয়, আরাফার
জুয়েল, আরাফাত সানি ও মারুফ। -

রাজশাহীর পুঠিয়া এক ছাগীর ছয় বাচ্চা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর পুঠিয়ায় এক টিন মিস্ত্রির বাড়িতে ছাগলের ছয়টি বাচ্চা প্রসব করেছে। এতে তার ঘরের সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে।
গত বৃহস্পতিবার পুঠিয়া সদরের গণ্ডগোহালী গ্রামের টিন মিস্ত্রিরি হানিফ আলীর ছাগী এক সাথে ছয়টি বাচ্চা প্রসব করে।
আজিজুল বারী রুমী জানান, অভাবের সংসার তার। ঘরে টিন লাগানোর কাজ করেন তিনি। তার স্ত্রী একটি ছাগী পালন করে। বৃহস্পতিবার ওই ছাগী ছয়টি বাচ্চা প্রসব করেছে। এর মাঝে তিনটি ছাগল ও তিনটি ছাগীর বাচ্চা হয়েছে।
হানিফের স্ত্রী আমেনা বলেন, আমাদের দুই ছেলে মেয়ে। সংসারের কাজের পাশাপাশি ছাগীটি লালনপালন করেন তিনি। ছাগীটি দেশীয় জাতের। এক সাথে ছয়টি বাচ্চা দেয়ার খবর শুনে অনেকেই দেখতে আসছে। আর আমরাও খুব খুশি হয়েছি।
মোঃ হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী। -

হাতীবান্ধায় মাদকের সাথে সম্পৃক্তদের-কোনো ছাড় দেয়া হবেনা(ওসি)শাহা আলম
মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহা আলম, মাদক ব্যবসায়ী মাদক সেবীদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি দিয়ে বলেন হাতীবান্ধা উপজেলায় হয় মাদক থাকবে আর নাহলে আমি শাহা আলম , থাকব দুুইটা একটা মাদক ব্যবসায়ী,মাদক সেবীসহ মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তিযতই শক্তি শালী হোক তাকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মাদক,জঙ্গীবাদ,সন্ত্রাস,ইভটিজিং জুয়া ও বাল্য বিবাহ সহসামাজিক অবক্ষয় রোধে হাতীবান্ধা থানার পুলিশ কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন আমার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি কিন্তু মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক সুস্থ্য সমাজ বিনির্মানে বড় অন্তরায়।বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।মাদকের বিরুদ্ধে পুলিশের এ কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।এ কার্যক্রমে এগিয়ে আসতে হবে যুব সমাজকে।সকলের সহযোগিতা নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত আফিসার ইনচার্জ(ওসি)শাহা আলম, জানান, আমি এ থানায় যোগদানের পর থেকেই লালমনিরহাট জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে থানার অফিসার,ফোর্সদের সহযোগিতায় মাদক, জঙ্গীবাদ,সন্ত্রাস,ইভটিজিং জুয়া ও বাল্য বিবাহ সহসামাজিক অবক্ষয় রোধে কাজ করে যাচ্ছি। আমার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি কিন্তু মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক সুস্থ্য সমাজ বিনির্মানে বড় অন্তরায়। মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলাব্যাপী মাদক নির্মূলের চেষ্টা করছি। তারপরও হত্যামামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার, নিয়মিত অভিযানে ইভটিজিং, বাল্যবিয়ে, মারপিট থেকে শুরু করে প্রায় সব ধরনের অপরাধ প্রবণতা অনেক কমেছে। তিনি আরও বলেন, কোন চাওয়া পাওয়ার জন্য নয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে কাজগুলো করেছি। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে সর্বদা কাজ করে যাচ্ছি। কিন্তু এ কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে এগিয়ে আসতে হবে চেয়ারম্যান, মেম্বার ও যুব সমাজ সহ সকল স্থরের জনগন এবং সকলের সহযোগিতা নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা কে মডেল থানা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
হাতীবান্ধা কে মাদক মুক্ত,জঙ্গীবাদ,সন্ত্রাস,জুয়া,ইভটিজিং ও বাল্য বিবাহ,নির্মুল করতে কাজ করে যাচ্ছে, লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহা আলম , পুলিশ পরিদর্শক তদন্ত মুসা মিয়া,সেকেন্ড অফিসার এসআই মোঃ মহিদুল ইসলাম,এসআই শামসুল হক,সহ থানার সকল পুলিশ কর্মকর্তা কর্মচারী।
হাসমত উল্ল্যাহ।
-

তীব্র কনকনে শীত”ক্লাস চলছে খোলা আকাশের নিচে
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
জয়পুুরহাটের সীমান্ত ঘেঁষা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন। এই ইউনিয়নের অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। ফলে তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে কষ্ট করে ক্লাস করতে বাধ্য হচ্ছেন শিশু শিক্ষার্থীরা।
গতকাল (০৬ শুক্রবার) খোঁজ নিয়ে বিষয়টি জানা যায়, এমনকি গত শনিবার (১ জানুয়ারি) রাতে বিদ্যালয় অফিস কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অফিস কক্ষের দাপ্তরিক সব নথিপত্র, আসবাবপত্র, শেখ রাসেল কর্নারসহ পুড়ে যায় অফিস কক্ষ সংলগ্ন প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষ। ফলে ঘর না থাকায় শিক্ষকরা শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করাতে বাধ্য হচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যায় উপজেলা থেকে শিশুদের জন্য বিনামূল্যের পাঠ্যবই তুলে নিয়ে বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে রেখে আসি। সকালে গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম আমাকে জানান, বিদ্যালয় আগুনে পুড়ে গেছে। আমি এসে দেখি অফিস কক্ষ এবং প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ পুড়ে গেছে। এছাড়া বিদ্যালয়ের সব কাগজপত্র ও শিক্ষা উপকরণও পুড়ে গেছে। রাতের অন্ধকারে কে বা কারা আমার স্কুলে আগুন দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এলাকার কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব চলছে। বিদ্যালয় নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে।’
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় গত রোববার লিখিত অভিযোগ পেয়েছি। বিদ্যালয়টির প্রধান শিক্ষক অভিযোগটি করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, ‘অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুড়ে গেছে। প্রধান শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে। তদন্ত তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-

বানারীপাড়ায় খেলাঘর আসরের তৃতীয় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:শনিবার ৭ ডিসেম্বর সকাল ১০ টায় বানারীপাড়ায় খেলাঘর আসরের তৃতীয় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতে জাতীয় এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন যথাক্রমে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী এবং খেলাঘর আসরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুনু আলী উদ্বোধক ছিলেন। বানারীপাড়ার নতুনমুখ সংস্কৃতি পরিষদের মিলনায়তনে সংগঠনের সভাপতি মোহাম্মদ মোশারেফ হোসেন সভাপতিত্ব করেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়ার পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, খেলাঘর জেলা কমিটির সভাপতি নাজমুল হোসন আকাশ, শিশু বিষয়ক সাবেক জেলা কর্মকর্তা ও শিশু সংগঠক পংকজ রায় চৌধুরী, খেলাঘরের জেলা সম্পাদক তৌছিক আহম্মদ রাহাত। বক্তৃতা করেন মুক্ প্রমূখ। খেলাঘর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তৃতা করেন নতুনমুখ সভাপতি ও খেলাঘরের জেলা সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিকসহ বিভিন্ন শাখা কমিটির সভাপতিবৃন্দ। এর পূর্বে শোক প্রস্তাব পাঠ, সাংগঠনিক রিপোর্ট পাঠ করা হয়। পরে বিগত কমিটি বিলুপ্ত করে ২ বছরের জন্য ২৭ সদস্যের নতুন উপজেলা কমিটি ঘোষনা করা হয়। সভাপতি – মোহাম্মদ মোশারেফ হোসেন এবং সম্পাদক সুদীপ্ত ঘোষ সোভন নির্বাচিত হন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি। -

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে যেকোন উৎসব শান্তিপুর্ণ ভাবে হয়- যুবলীগ নেতা এইচ এম ফারুক
স্টাফ রিপোর্টাঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক, তরুণ রাজনীতিবিধ,জনবান্ধব যুব নেতা এইচ এম ফারুক বলেছেন-জাতির জনকের কন্যা,বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষ যাত্রা,নাটক,ধর্মী সভাসহ যেকোন উৎসব মোখর পরিবেশে দেখতে ও শুনতে পারে।তিনি ক্ষমতায় থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিধায় দেশে কোন ধরণের অপরাধ সংঘটিত হয়না,তাই মানুষ শান্তিতে বসবাস করতে পারে।
শনিবার ( ৭ জানুয়ারি) রাত ১০টায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিপ, বিএমডিসির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এমএ আজিজ এর পক্ষে
ময়মনসিংহ সদর উপজেলাট পরানগঞ্জ ইউনিয়নের চরভবানীপুর গ্রামে স্থানীয় এলাকাবাসী আয়োজিত
ঐতিহাসিক যাত্রাপালা রাহেলার বনবাস কাহীনির উদ্বোধন কালে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচএম ফারুক এসব কথা বলেন ।এ সময়ে আরও উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রুহুল আমীন সরকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সিদ্দা, মাহমুদুল হাসান, যুবলীগ নেতা আক্কেল চৌধুরী,
মামুন,জীবনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময়ে এইচএম ফারুক বলেন, সুস্থ সংস্কৃতি বিভিন্ন বিনোদন ধরে রাখার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের এর কোন বিকল্প নেই। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আবার নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ গ্রহণ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই কে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য ঐক্য বদ্ধ হয়ে কাজ উদাত্ত আহবান জানান তিনি।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
-

অপরাধ নির্মুলে সমাজের প্রত্যেকের দায়িত্ব রয়েছে-ময়মনসিংহে ওসি শাহ কামাল আকন্দ
আরিফ রববানী ময়মনসিংহঃ ইভটিজিং,মাদক, সন্ত্রাস, জঙ্গি, বাল্যবিবাহসহ সকল প্রকার অপরাধ নির্মুলের লক্ষে প্রতিটি পাড়া মহল্লায় ওপেন হাউজডে এবং আইনশৃঙ্খলা বিষয়ক সভার মাধ্যমে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে যাচ্ছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ।
সেই ধারাবাহিকতায় শুক্রবার ( ৬ইং জানুয়ারি) নগরীর আকুয়া উত্তরপাড়া মেম্বার মোড় ময়মনসিংহ আকুয়া উত্তর পাড়া মডেল ডিফেন্স পার্টির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম ফকির। তিনি বলেন-অপরাধ নির্মুলে সমাজের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। তাই সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গি,ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ মোলক কর্মকান্ডকে প্রতিহত করতে পুলিশের পাশাপাশি প্রত্যেক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) বলেন,পুলিশ জনগণের বন্ধু, যেকোন সমস্যায় বিপদে-আপদে পুলিশি সেবা পেতে থানায় কারো কোন হয়রানী হতে হবে না।
৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওসি আরো বলেন
কেউ দালালদের খপ্পরে পড়বেন না,দালালের কাছে না গিয়ে সরাসরি আমার কাছে যাবেন,আমার দরজা সবার জন্য উম্মুক্ত। আমার কাছে যেতে সমস্যা হলে আপনাদের পাশাপাশি নগরীর প্রতিটি ওয়ার্ডে ও উপজেলার প্রতিটি ইউনিয়নে ও নগরীর প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয় রয়েছে,যেখানে প্রতিটি বিটে দায়িত্বপ্রাপ্ত অফিসার নিজ নিজ ওয়ার্ড ও ইউনিয়ন বিট এলাকায় আপনাদের সেবায় ও সুবিধার্থে দায়িত্ব পালন করছেন।তিনি বলেন- বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে সোচ্চার। একজন মাদকসেবী একটি পরিবারের কান্না। মাদক নির্মুলে সমাজের সকলে এগিয়ে আসতে হবে। একজন মাদকসেবী একটি পরিবার ও একটি সমাজ ও নষ্ট করে দেয়। তাই মাদক ব্যবসায়ীদের কে কোন ভাবেই ছাড় দেওয়া যাবে না। এছাড়া মাদকের সাথে ছাড়া জড়িত তাদের কেউ আইনের আওতায় এনে মাদকমুক্ত সমাজ গড়তে হবে।
ওসি বলেন-সমাজে একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু সমাজের বাকী সবার কর্তব্য হলো ঝগড়াঝাটি মিটমাট করে সমাজে শান্তি ফিরিয়ে আনা। শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে হবেনা সমাজের সবাইকে শান্তির পক্ষে এগিয়ে আসার আহবান জানান ওসি শাহ কামাল আকন্দ। পরে তিনি শীতের তীব্র ঠান্ডা আবহাওয়ায় জনগণকে শীতের তীব্রতা থেকে রক্ষা করতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এসময় রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। -

মোংলার প্রবীণ সাংবাদিক এম এ মোতালেব’র মৃত্যুতে শোক
বায়জিদ হোসেন, মোংলা
দৈনিক পূর্বাঞ্চলের মোংলা প্রতিনিধি, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম এ মোতালেব (৬২) আর নেই ( ইন্নালিল্লাহি—-রাজিউন )। সাংবাদিক এম এ মোতালেব শনিবার (৭ জানুয়ারি) শনিবার বিকেল সাড়ে ৩ টায় ঢাকার বনশ্রী-তে মেয়ের বাসায় ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন। সাংবাদিক মোতালেব এর মেঝ কন্যা মলি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এম এ মোতালেব দৈনিক পূর্বাঞ্চল ছাড়াও দৈনিক কালের কন্ঠ পত্রিকার মোংলা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি দৈনিক প্রথম আলো পত্রিকার মোংলার প্রতিনিধি ও ছিলেন। সাংবাদিক এম এ মোতালেব’র মৃত্যুতে মোংলায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বেগম ফেরদৌসি আলী, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক মোহাম্মদ আলী সানি, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুনন্নাহার হাই, দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক সেখ হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল ও সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক এইচ এম দুলাল ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নূর আলম শেখ, সাবেক পৌর চেয়ারম্যান সেখ আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম দুলু, মোঃ নিজাম উদ্দিন, হাসান মাহমুদ, আবু হোসাইন সুমন, মোঃ জসিম উদ্দিন, মোঃ আবুল হাসান, এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম খান, মোঃ ইউসুফ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের ব্যাক্তিবর্গ। পারিবারিক সূত্রে জানা গেছে মরহুম সাংবাদিক এম এ মোতালেবকে ৮ জানুয়ারি সোমবার মোংলা পৌর কবরস্থানে দাফন করা হবে। তবে পারিবারিক এখন জানানো হয়নি কখন অনুষ্টিত হবে জানাজার নামাজ। মৃত্যুকালে সাংবাদিক এম এ মোতালেব এক ছেলে, তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। -

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষকদের কাউন্সিল ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি- মাসুদ পারভেজ,সম্পাদক কার্তিক ত্রিপুরা
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি: “শিক্ষকের মর্যাদা জয় হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা’র প্রথমবারের মতো কাউন্সিল ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭জানুয়ারি) দুপুরের দিকে জেলা শহরস্থ অফিসার্স ক্লাবে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।
এদিন বিনা প্রতিদন্ধীতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কার্তিক ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক সুরেজ কুমার ত্রিপুরা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং মোঃ আনোয়ার হোসেনকে পরাজিত করে সভাপতি পদে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদ পারভেজ।
আলোচনা সভায় অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা। শিক্ষকের গুরুদায়িত্ব হচ্ছে মানুষ গড়া। তারাই ভবিষ্যতের জন্য আগামী প্রজন্মকে তৈরি করেন। যে জাতি বা দেশের শিক্ষার অবকাঠামো ও শিক্ষার সামগ্রিক পরিবেশ যত উন্নত, দেশ ও জাতি হিসেবে সার্বিকভাবে তারাই উন্নত ও স্বয়ংসম্পূর্ণ।
খাগড়াছড়ি জেলা শাখা কমিটির আহবায়ক মো. আনোয়ার হোসেনে’র সভাপতিত্বে এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পাথমিক শিক্ষক সমিতি’র জেলা আহ্বায়ক নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক অফিসার মোঃ শাহাব উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন প্রমুখ।