Author: desk

  • ধনবাড়ীতে শরীফ হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন

    ধনবাড়ীতে শরীফ হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন

    হাফিজুর রহমান

    টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের ধনবাড়ীতে শরীফ হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৮জানুয়ারী২৩)ইং দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    নিহত শরীফের পরিবার ও গ্রাম বাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে বক্তব্যে রাখেন, ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ নেতা স্বপন কুমার ঘোষ এবং গ্রামবাসী জহিরুল হক কালু, মতিয়ার রহমান, শাহাজান আলী,ফরিদ উদ্দিন, আবদুল মালেক, নিহত শরীফের মা হাজেরা ও স্ত্রী আফরোজা এসময় তারা প্রশাসনের কাছে শরীফ হত্যাকারী গ্রেপ্তারকৃত প্রধান আসামী ইদ্রিসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

    এসময় মানবন্ধনে নিহত শরীফের ভাই সোলাইমান, মা হাজেরা ও অন্যান্য বক্তারা বলেন,‘রাজাকারের ছেলে ইদ্রিস পরিকল্পতভাবে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে শরিফকে। সে ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁর পুুরো পরিবার সন্ত্রাসী ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এ হত্যাকা-ের সাথে ইদ্রিসের ভাই ঢাকা মেট্রোপলিটনে ডিএসবিতে কর্মরত এ এস আই মাহবুবুর রহমানও জড়িত। মাহাবুবুর রহমান বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছে শরিফের পরিবারকে। এ রাজাকারের ছেলের ফাঁিস চাই।

    এব্যাপারে ধনবাড়ী থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) ইদ্রিস আলী বলেন,হত্যার ঘটনায় নিহত শরীফের ভাই মুকুল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তাতক্ষণিকভাবে থানার ওসি এইচ এম জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মামলার আসামী ইদ্রিস গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে সেচ্ছায় খুনের দায় স্বীকার করেছেন। এঘটনায় তদন্ত অব্যহত রয়েছে।

    এঘটনায় ইদ্রিসের ভাই ঢাকা মেট্রোপলিটনে ডিএসবিতে কর্মরত এ এস আই মাহবুবুর রহমান জানান, আমাকে মিথ্য উদ্দেশ্যমূলক ভাবে ফাঁসানো হচ্ছে।

    উল্লেখ্য, গত ৪ জানুয়ারী২৩ইং মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাবুল বাজারে হায়দারের চায়ের দোকানের সামনে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করেন ইদ্রিস। এঘটনায় মামলা হওয়ার পর থানা পুলিশ আসামী ইদ্রিস কে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করেন। বর্তমানে আসামী ইদ্রিস জেল হাজতে রয়েছে।

  • টাঙ্গাইলে জমে ওঠেছে ফাইল্যা পাগলার মেলা

    টাঙ্গাইলে জমে ওঠেছে ফাইল্যা পাগলার মেলা

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে ফাইল্যা পাগলা (ফালুচাঁন শাহ্) এর মাসব্যাপী মেলা জমে ওঠেছে। প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ভক্ত ও দর্শকের সমাগমে জমে ওঠে এ মেলা।

    ২০০৩ সালে আকস্মিক বোমা হামলার কারণে কয়েক বছর মেলাটির অচলবস্থার পর ফের অসংখ্য ভক্ত, মানতকারী ও দর্শকদের আনাগোনায় পুনরায় প্রাণ ফিরে পেয়েছে মেলাটি। দুটি বোমা বিস্ফোরণে সাতজন নিহত ও আরো ১০ জন চোখ, হাত ও পা হারিয়ে গুরুতর আহত হয়েছিল।

    মেলা উদযাপন কমিটির সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিবছর পৌষ মাসের শেষের দিক থেকে শুরু করে পুরো মাঘ মাস ভক্ত ও দর্শকের পদচারণায় মুখর হয়ে থাকে মেলা প্রাঙ্গন।

    উপজেলার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানতকারী তাদের মানতকৃত মোরগ, খাঁসি, গরু, ও সিরনিসহ বিভিন্নরকম পণ্য সামগ্রী নিয়ে নেচে নেচে ঢোল পিটিয়ে ‘ হেল ফাইলা- হেল ফাইলা, ফাইলা নাচে না আমি নাচি’ এই শব্দে মুখর করে তোলেন। পুরো মাঘ মাস ব্যাপী এ মেলা চললেও মাঘী পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের দিন দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লক্ষ ভক্ত ও দর্শকের সমাগম হয়।
    মেলা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার মাস্টার জানান, প্রশাসনের অনুমতিক্রমে মেলা উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্য ধরে রাখতে আমরা এ মেলার আয়োজন করেছি।

    এ বিষয়ে দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেলা উদযাপন কমিটির সভাপতি শাইফুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও মাস ব্যাপী মেলা উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো ভক্ত ও দর্শকরা যাতে নির্বিঘেœ মেলা উদযাপন করতে পারে এজন্য মেলা কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন।

    সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মেলার দিনগুলো নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে । এ বছরও মেলা সুষ্ঠুভাবে উদযাপিত হবে বলে আশা করছি।

    উপজলো নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম বলেন, মেলা নিয়ে এখনোও কোন বিধি নিষেধ নেই। মেলায় শাস্তি যোগ্য এমন কোন বেআইনি কাজ করলে বা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

  • তারাকান্দায় বেদে পল্লীতে রাতের অন্ধকারে শীতবস্ত্র নিয়ে হাজির ইউএনও

    তারাকান্দায় বেদে পল্লীতে রাতের অন্ধকারে শীতবস্ত্র নিয়ে হাজির ইউএনও

    ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউপির বেদে পল্লীতে রাতের অন্ধকারে শীতার্ত বেদেদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত । রাতে কনকনে শীতে কাঁপতে থাকা ও গভীর রাতে পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে মাটিতে ছালার চট বিছিয়ে কোনরকম ঘুমিয়ে পড়া বেদে পল্লীর লোকজনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর নির্দেশে কম্বল বিতরণ করেন তিনি। এ শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার।

    এ সময় উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত বলেন,ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক তারাকান্দায় শীতার্ত বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    তিনি আরও বলেন-আমাদের আশে পাশে এমন অনেক অসহায় ছিন্নমূল মানুষ আছে যারা এই শীতে শীতবস্ত্র না থাকায় ঘুমাতে পারছে না, সাবলম্বী সবার উচিত তাদের পাশে দাড়াঁনো। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আমরা সাধ্যমত তাদের কে সহযোগীতা করে যাচ্ছি, পর্যায় ক্রমে পুরো উপজেলার হত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

  • মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠিত

    মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠিত

    ঢাকা থেকে আবু নাসের সিদ্দিক তুহিন। –

    মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবতার কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে গত শনিবার ৭ জানুয়ারিতে মিলনমেলা অনুষ্ঠিত হয়।
    মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান নাট্যনির্মাতা জি এম সৈকত এর সভাপতিত্বে আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, অভিনেতা ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নাদের চৌধুরী, অভিনেতা আব্দুল আজিজ, চিত্রনায়িকা নাসরিন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ওসমান গনি বাবলা, ঢাকা বিভাগের সভাপতি লুৎফর রহমান রিপন, সাধারণ সম্পাদক কাজল মজুমদার, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি জিএম স্পর্শ, ঢাকা জেলার সভাপতি অভিনেত্রী শারমিন বৃষ্টি, সহ সভাপতি অভিনেতা রাহুল দেব,সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার চাঁদনী, অর্থ সম্পাদক ফাবলিহা আহমেদ ঐশ্বর্য, নির্বাহী সদস্য রিফাত ও জেসমিন জুই রাজবাড়ী জেলার সভাপতি অভিনেত্রী আজরা জেবিন তুলী, মুন্সিগঞ্জ জেলার সভাপতি অভিনেতা ফরিদ আহমেদ, ঠাকুরগাঁও জেলার সভাপতি রত্না সিনহা, ঢাকা মহানগর কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সহসভাপতি নাজমুন নাহার মুক্তি, সাধারণ সম্পাদক সেলিম রায়হান, অর্থ সম্পাদক আবু মাহিত,নির্বাহী সদস্য মালতী সরকার, হীরা সিকদার, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি অপূর্ব সাহা দিজেন, সহসভাপতি বাদল বিশ্বাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঝুনা, অর্থ সম্পাদক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আহসানুল হাবিব মন্ডল, সাধারণ সম্পাদক ছাইদুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক অমি মুহিত,
    অভিনেত্রী উপস্থাপক মাহমুদা আক্তার মুক্তি,মিষ্টি সুবাস, হাবিব আসলাম, ফরিদা সুলতানা, প্রমুখ।
    সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাট্যনির্মাতা জিএম সৈকত বলেন করোনাকালিন সময় পেরিয়ে নতুন অনুপ্রেরণায় নতুন পরিকল্পনার ভিত্তিতে দেশব্যাপী কার্যক্রম চলবে আর সকলের প্রতি অনুরোধ করেন সামর্থ অনুযায়ী বর্তমান শীতার্ত মানুষের পাশে দাড়াই, কমিটিগুলোকে সয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যেতে পরামর্শ দেন।
    শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • চট্টগ্রামেরআমেরিকান হাসপাতালকে স্পেশালাইজড হাসপাতালে রূপান্তরের দাবি(প্রশাসক সুজন)

    চট্টগ্রামেরআমেরিকান হাসপাতালকে স্পেশালাইজড হাসপাতালে রূপান্তরের দাবি(প্রশাসক সুজন)

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্রকে(আমেরিকান হাসপাতাল)স্পেশালাইজড কাম জেনারেল হাসপাতালে রূপান্তরে আগামী বাজেটে বরাদ্দ চান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

    রবিবার(৮জানুয়ারি)সকাল ১১টায় আমেরিকান হাসপাতালের সামনে নাগরিক উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে হাসপাতালটি নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দ রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রীর নিকট জোর দাবি জানান তিনি।

     এসময় তিনি বলেন,নাবিকদের মাঝে যৌনবাহিত রোগের চিকিৎসার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার সহায়তায় ১৯৫৬ সালে আগ্রাবাদে আমেরিকান হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। হাসপাতালটি তখন ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অধীনে,পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হাসপাতালটি বাংলাদেশ সরকারের অধীনে চলে আসে। হাসপাতালটিতে দু’জন আমেরিকান নার্স এবং একজন ব্রিটিশ ডাক্তার ছিল,সে সুবাধে এটি আমেরিকান হাসপাতাল হিসেবে নামকরণ হয়। এক সময় চর্ম ও যৌন রোগের চিকিৎসায় হাসপাতালটির সুনাম থাকলেও অবহেলা এবং অব্যবস্থাপনায় ধীরে ধীরে হাসপাতালটির অবস্থা নাজুক হতে শুরু করে।

    সুজন বলেন,বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাসপাতালে আসা রোগীর সংখ্যা প্রতিদিন ৭৫০ থেকে ৮০০ জন হলেও চিকিৎসক আছে মাত্র ৫ জন। এতো বিপুল সংখ্যক রোগীর জন্য এখানে পর্যাপ্ত কোন চিকিৎসা সেবা নেই। নামে মাত্র ফ্রি ওষুধ দেওয়া হয় যা অনেক ক্ষেত্রেই রোগীর কোন কাজে আসে না। প্রায়শই বাহির থেকে ওষুধ ক্রয় করে চিকিৎসা সেবা চালাতে হয়।

     তিনি বলেন,এর মধ্যে কোন চিকিৎসক ছুটিতে থাকলে চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে রোগীর অবস্থা আরো করুণ হয়ে পড়ে।সরজমিনে দেখা যায় সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৬০০ রোগী টিকেট সংগ্রহ করে। স্বল্পসংখ্যক চিকিৎসকের পক্ষে এতো বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া কোনভাবেই সম্ভব নয়। ফলত চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের ভোগান্তি চরমে উঠেছে।

    তাছাড়া করোনা মহামারীর পরে দেশে চর্ম রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক সময় মানুষের ভরসা পাওয়ার হাসপাতালটির এ দুর্দশার ফলে সাধারণ মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালটির চারিপাশে নোংরা,আবর্জনা ও ঘন জঙ্গলে ভর্তি,নেই পরিস্কার করার মতো পর্যাপ্ত লোকবল। অথচ চর্ম ও যৌনবাহিত রোগীদের জন্য এটি দেশের একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল।

     সুজন বলেন চট্টগ্রামের আজকের যে বিশাল উন্নয়ন তা প্রধানমন্ত্রীর হাত ধরেই সাধিত হয়েছে। না চাইতেই চট্টগ্রামের জন্য অনেক কিছুই করেছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের আগামী দিনের গুরুত্ব বিবেচনা করে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ যোগাযোগ কেন্দ্রে পরিণত করার কাজ চলছে। টানেল,বে-টার্মিনালসহ বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলগুলোর কাজ পুরোদমে চালু হলে চট্টগ্রামের গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে। ফলে চট্টগ্রামে ব্যাপক সংখ্যক দেশি-বিদেশি মানুষের আগমন ঘটবে। তাই আগামী দিনের চট্টগ্রামের কথা মাথায় রেখে এখনই এ হাসপাতালকে উপযোগী করে গড়ে তোলা দরকার।গুরুত্বপূর্ণ বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার জন্যই আজকের এই মানববন্ধন।

    তিনি আরো বলেন,বর্তমানে হাসপাতালটির আয়তন প্রায় ০.৭৯ একর।আর বিশাল এলাকা খালি থাকার ফলে জায়গাগুলোর দখল নিয়ে উদ্বিগ্ন হাসপাতাল সংশ্লিষ্টরা। আর জায়গাটি যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের তাই সরকার এখানে অনায়াসেই একটি স্পেশালাইজড কাম জেনারেল হাসপাতাল নির্মাণ করতে পারে। এখানে একটি স্পেশালাইজড কাম জেনারেল হাসপাতাল নির্মাণ করলে জনগণ পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাবে এবং সরকারেরও প্রচুর আয় হবে বলে মনে করেন তিনি।
    সুজন আগামী বাজেটে এ হাসপাতালটি নির্মাণের বরাদ্দ রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রীর নিকট জোর দাবি জানান। এছাড়া চট্টগ্রামের মন্ত্রী এবং সংসদ সদস্যদেরও হাসপাতালটিকে স্পেশালাইজড কাম জেনারেল হাসপাতালে রূপান্তর করার জন্য স্ব-স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

    সকাল থেকেই ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক ছাত্র,যুবকসহ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে সেবা নিতে আসা রোগীরাও এ মানববন্ধনে অংশ নেন।

     নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ এবং সদস্য সচিব হাজী মো.হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান মিয়া,ছালেহ আহমদ জঙ্গী,নুরুল কবির, মোরশেদ আলম,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ,দেলোয়ার হোসেন তাহের,সিরাজদৌল্লা নিপু,ইউছুফ মিয়া পারভেজ,মিজানুর রহমান মিজান ইউছুফ আলী,টিসু মল্লিক,খোরশেদ আলম,মহানগর ছাত্রলীগের সভাপতি এম.ইমরান আহমেদ ইমু,মো.শাহজাহান,মো.নাছির, মো.আলী,এসকান্দর মিয়া,মো.মুজিব,মো.ইকবাল, সাইফুর রহমান সাইফু,মো.আলাউদ্দিন,মো. দেলোয়ার,মো.ইমরান,উৎপল দত্ত,মীর ইমতিয়াজ, মনিরুল হক মুন্না,আব্দুল কাইয়ুম,মো.সায়েম,আব্দুর রহিম জিসান,ফরহাদ বিন শুভ,রিয়াজ কাদের,হান্নান খান ফয়সাল,এহেতেশামুল আলম,আনন্দ আচার্য,অসিত দেব হৃদয়,সাদ্দাম হোসেন শুভ প্রমূখ।

  • মোংলায়, তিব্র শীতে দুস্থ্য অসহায়ের মাঝে কম্বল বিতরণ করলেন মেয়র শেখ আঃ রহমান

    মোংলায়, তিব্র শীতে দুস্থ্য অসহায়ের মাঝে কম্বল বিতরণ করলেন মেয়র শেখ আঃ রহমান

    বায়জিদ হোসেন, মোংলা
    মোংলা পোর্ট পৌরসভায় দুস্থ্য অসহায়ের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত কম্বল মোংলা পৌর এলাকার অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, এই শীতবস্ত্র সামগ্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে আপনাদের জন্য উপহার হিসেবে এসেছে। শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য নিজের জীবন দিয়ে গেছেন। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এদেশের মানুষকে সুখী করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি সমবেত সবাইকে বলেন, আপনারা সবাই জননেত্রীর জন্য দোয়া করবেন। বাংলাদেশেকে নিরাপদ রাখার জন্য তার আরও বহু বছর বেঁচে থাকা দরকার। এ সময় পৌর মেয়রের সঙ্গে ছিলেন পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন শেখ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মজনু গাজী, পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা, কালেক্টর অফ টেক্সেস মোঃ মোহসীন হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

  • গুইমারায় গাঁজা ও ফেন্সিডিল সহ মাদক কারবারী আটক

    গুইমারায় গাঁজা ও ফেন্সিডিল সহ মাদক কারবারী আটক

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

    খাগড়াছড়ির গুইমারায় সাড়ে ৫ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

    আটক মোঃ রাজু আহমেদ গুইমারা উপজেলার
    বড়পিলাক এলাকার আঃ রাজ্জাকের ছেলে।

    রবিবার রাতে উপজেলার জালিয়াপাড়া শান্তি কাউন্টারের সামনে থেকে গাজাসহ পুলিশ আটক করে রাজুকে।

    এবিষয়ে গুইমারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান,বড়পিলাক থেকে গাজাগুলো পাচারের উদ্দেশ্য সবজির ব্যাগে করে ঢাকায় নিয়ে যাচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে গুইমারা থানার পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল সহ কারবারী রাজুকে আটক করেছে।তার বিষয়ে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা হচ্ছে। আগামী কাল খাগড়াছড়ি কোর্টে প্রেরন করা হবে।

  • পঞ্চগড়ে ফেনসিডিল সহ আটক যুবদল নেতা

    পঞ্চগড়ে ফেনসিডিল সহ আটক যুবদল নেতা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে নুর ইসলাম দীপু (৩২) ছয় বোতল ফেনসিডিল সহ আটক করা হয়েছে।
    রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের তালমা এলাকার হিমালয় পার্কের সামনে থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

    আটককৃত নুর ইসলাম দীপু পঞ্চগড়ের পুরাতন ক্যাম্প এলাকার মৃত দেলয়ার হোসেনের ছেলে এবং পঞ্চগড় পৌর যুবদলের সদস্য সচিব।

    গোপন সংবাদের ভিত্তিতে, জেলা ডিবি পুলিশের এস আই লিপন কুমার বসাকসহ সঙ্গীয়ফোর্স অভিযান চালিয়ে, তালমা এলাকার হিমালয় পার্কের সামনে থেকে ছয় বোতল ফেনসিডিলসহ নুর ইসলাম দীপু নামের ওই যুবককে আটক করা হয়। পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন ফেনসিডিলসহ এক যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

    পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ে বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা মাহফুজা বেগম (৫০) ও ছেলে মিশু (২৫) নিহত হয়েছে।

    মিশু বোদা ইসলামবাগ হাফিজিয়া মাদরাসার হেফজখানার হাফিজি শিক্ষক ছিলেন। তাদের বাড়ি জেলার বোদা উপজেলার সদর ইউনিয়নের উলিপুকুরি গ্রামে। নিহতরা ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও ছেলে।

    রোববার (৮ জানুয়ারি) রাতে উপজেলার ময়দানদিঘী এলাকার পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী নাবিল কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কোচের ধাক্কায় তারা রাস্তার ওপর ছিটকে পড়ে।

    পরে স্থানীয়দের সহায়তায় বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলেই মা ও ছেলেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।

  • গুইমারায় নুরানি মাদ্রাসার  সবক অনুষ্ঠিত

    গুইমারায় নুরানি মাদ্রাসার সবক অনুষ্ঠিত

    খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির গুইমারা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার(৭ জানুয়ারি) সকালে উপজেলার হাজাপাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায়, মাদ্রাসার সভাপতি মো. আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারি মো. ওসমান গনি, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. দিদারুল আলম, মাদ্রাসার প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা। এসময়, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারি মো. ওসমান গনি,
    মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদান করে সবক অনুষ্ঠান সম্পন্ন করপন।পরে শিক্ষার্থীরা অতিথিদেরকে কুরআন থেকে তেলওয়াত করে শুনায়।