Author: desk

  • উল্টাছড়ি বাজার চালু করনের লক্ষে বৈঠক অনুষ্ঠিত

    উল্টাছড়ি বাজার চালু করনের লক্ষে বৈঠক অনুষ্ঠিত

    মিঠুন সাহা ,খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি বাজার চালু করার লক্ষে এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০ টার সময় উল্টাছড়ি বাজার এলাকায় মোঃ আবু তাহেরের সভাপতিত্বে এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দের সম্মিলিত আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সমির দত্ত চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, উপজেলা বিএনপি-র সভাপতি বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ, বাদশা কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রেস ক্লাবের সভাপতি জয় নাথ দেব, উপজেলা যুবলীগের সভাপতি আল-আমিন, জহুর আলী কন্টাক্টর সহ স্থানীয় নেতৃবৃন্ধ ও উপজেলার বিভিন্ন গ্রামের পাহাড়ি বাংগালী দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।

    উল্ল্যেখ্য ,বাজার ফান্ড খাগড়াছড়ির অনুমোদিত উল্টাছড়ি বাজারটি ১৯৮০-৮১ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৬ সালে পার্বত্য বিরাজমান পরিস্থিতির কারনে বন্ধ হওয়ায় তা পুনরায় চালু করনে সকলের সহযোগীতা কামনা করা হয়।

  • কালের কন্ঠ পত্রিকার ১৩তম ১৩তম প্রতিষ্ঠা-বার্ষিকীতে শুভ সংঘ’পক্ষ থেকে জেলার ১০ জন পত্রিকার হকারকে সংবর্ধিত

    কালের কন্ঠ পত্রিকার ১৩তম ১৩তম প্রতিষ্ঠা-বার্ষিকীতে শুভ সংঘ’পক্ষ থেকে জেলার ১০ জন পত্রিকার হকারকে সংবর্ধিত

    নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি) বলছেন, আমাদের সাংবাদিক সমাজের ঐক্যের প্রয়োজন আছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন। তাহলে সাংবাদিকেরা আলোকিত সমাজ ও দেশ গড়তে পারবে।

    মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজিত দৈনিক কালের কন্ঠ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা-বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    নয়ন এমপি আরও বলেন, দেখা যাচ্ছে অনেক সংবাদকর্মী প্রেসক্লাবের সদস্য নয়, তবুও তারা খুব ভালো সাংবাদিকতা করে। এতে করে রাজনৈতিক অঙ্গ থেকে শুরু করে বিভিন্ন মহলে তারা প্রশাংসা ভাসছে।

    কালের কন্ঠ পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের নিমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালা্হউদ্দিন টিপু, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, রাকিব হোসেন লোটাস ও জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে অতিথিরা কালের কন্ঠ ‘শুভ সংঘ’পক্ষ থেকে জেলার ১০ জন পত্রিকার হকারকে সংবর্ধিত করেন।

  • লক্ষ্মীপুরে আবারো কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ১

    লক্ষ্মীপুরে আবারো কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ১

    লক্ষ্মীপুরে আবারো ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজ উল্যাহ বাহাদুর মাঝি নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ৮৫ হাজার পিস ইয়াবা জব্দে র‍্যাবের দায়ের করা মামলায় তিনি পলাতক ছিলেন।

    মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    বাহাদুর পূর্ব চররমনী মোহন গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। সোমবার (৯ জানুয়ারি) রাতে একই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টেকনাফ সীমান্ত থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারযোগে ইয়াবাগুলো নিয়ে আসা হয়।

    র‍্যাব সূত্র জানায়, ৩ জানুয়ারি ভোর রাতে র‍্যাব সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ের মধ্য চররমনী মোহন গ্রামে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজিবের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মনির, গ্রাম পুলিশ সদস্য মো. ইব্রাহিম ও যুবলীগ নেতা আমির হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. নুরুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় বাহাদুর মাঝি ও আব্দুর রহমান নামে দুইজন পলাতক ছিলেন।

    র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার বাহাদুরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে তাকে আদালতে সৌপর্দ করা হবে।

    প্রসঙ্গত এর আগে, গ্রেফতার মনির চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও জেলা পরিষদের সদস্য আলমগী হোসেনের ভাগিনা। একই সঙ্গে ইউনিয়নের গ্রাম পুলিশ মো. ইব্রাহিম ও যুবলীগের সদস্য আমির হোসেনকে গ্রেফতার করা হয়।

  • লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রীকে খুনের রহস্য উন্মোচন, গ্রেফতার ৬

    লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রীকে খুনের রহস্য উন্মোচন, গ্রেফতার ৬

    লক্ষ্মীপুর প্রতিনিধি:
    লক্ষ্মীপুরে অডিও কল রেকর্ডের সূত্র ধরে নিজ ঘরে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনার রহস্য উম্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
    এর আগে আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
    গ্রেফতারকৃতরা হলেন, কামরুল হাসান, রুবেল, জুয়েল, কাউছার হোসেন, আবুল কাশেম খোকন ওরপে দুদু মিয়া ও বাহার।
    এ সময় পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের জানান, লক্ষ্মীপুর সদরে জোড়া খুনের ঘটনায় জড়িত কামরুল হাসান পেশায় একজন ইলেক্টিক মেস্ত্রী। স্থানীয় কাচারী বাড়ী এলাকায় তার একটি দোকান আছে। হাসানের সাথে তার বন্ধু জুয়েল, বাহার, রুবেল ও কাউছার চলাফেরাসহ আড্ডা দিত।
    একই সঙ্গে হাসানের বাড়ীর পাশের ছইমিঝি বাড়ীর দুদু মিয়াও আড্ডা দিতেন। কাচারী বাড়ী সংলগ্ন এলাকায় স্বামী আবু ছিদ্দিক ও তার স্ত্রী একাকী বাস করে আসছিলেন।
    সম্প্রতি সময়ে দুদু মিয়ার ভাতিজা গিয়াস ও আবু ছিদ্দিক তাহার ভাইদের থেকে বাড়ীতে কিছু সম্পত্তি ক্রয় করেন। এ সুবাদে হাসান ও তার বন্ধুদের দুদু মিয়া তথ্য দেয় যে ছিদ্দিকের বাড়ীতে কিছু টাকা পয়সা ও স্বর্ণালংকার পাওয়া যাবে।
    তার প্রেক্ষিতে হাসান, রুবেল ও বাহার ওই বাড়ীর জানালার গ্রীল বেয়ে ছাদ দিয়ে দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় হাসানের সঙ্গে মুঠোফোনে কথা হয় দুদুর। পরে তারা ছিদ্দিকের স্ত্রী আতরের নেছা ও ছিদ্দিকের হাত-মুখ বেঁধে ফেলে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে খাট ভেঙ্গে যায়। পরে তারা আলমারি ভেঙে কিছু না পেয়ে তাদেরকে (স্বামী-স্ত্রী) জিজ্ঞাসা করতে এসে সাড়া শব্দ না পেয়ে তারা বুঝতে পারেন মারা গেছে তারা।
    পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এরপর ঘটনার একদিন পর দুদু মিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তাদের চুপ থাকার জন্য বলে দুদু মিয়া। দুই দিন পর বিষয়টি জানাজানির পর তারা আত্ম গোপনে চলে যায়। পরে তাদের বন্ধু জুয়েল ও কাউছার ঘটনার টাকার ভাগ চান। ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। গেলো ৯ জানুয়ারি মধ্যরাতে শহরের মাদাম এলাকা থেকে কামরুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করলে সে ঘটনা স্বীকার করে জবানবন্ধী দেন। এরপর পুলিশ অন্যদের গ্রেফতার করে।

  • কাল‌কি‌নি‌তে গ্রামীন ব‌্যাং‌কের উ‌দ্দ্যো‌গে শীত বস্র বিতরন

    কাল‌কি‌নি‌তে গ্রামীন ব‌্যাং‌কের উ‌দ্দ্যো‌গে শীত বস্র বিতরন

    কাল‌কি‌নি প্র‌তি‌নি‌ধি।। গ্রামীন ব‌্যাাংক গোপালপুর কাল‌কি‌নি শাখা মাদারীপুর এ‌রিয়া মাদা রীপুর যোন কর্তৃক হতদ‌রিদ্র সদ‌স্যের মা‌ঝে আজ মঙ্গলবার সকা‌লে শীত বস্র বিতরন করা হয়।এ সময় উক্ত অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, অত্র যো‌নের যোনাল ম‌্যা‌নেজার মোঃ সা‌জেদুর রহমান,এ‌রিয়া ম‌্যা‌নেজার মোঃ আবদুর র‌হিম ,শাখা ব‌্যাবস্থাপক মোঃ হা‌বিবুর রহমান ও অত্র শাখার সহকর্মী বৃন্দ।

  • পটিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    পটিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    পটিয়া প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পটিয়ার বিভিন্ন কমিটি সেন্টারের কর্মরত সকল শ্রমজীবি মানুষের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা বয় সমিতির সভাপতি মো মহিউদ্দিনের সভাপতিত্বে ও
    সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বলেন”১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।
    বাঙালি জাতি বঙ্গবন্ধুর নির্দেশে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে থেকে মুক্ত-স্বাধীন বাংলাদেশে ফিরে আসার মাধ্যমে সে বিজয় পূর্ণতা লাভ করে। এইদিন স্বাধীন বাংলার আকাশে সূর্যোদয়ের মতো চির ভাস্বর-উজ্জ্বল মহান নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন তাঁর প্রিয় মাতৃভুমি বাংলাদেশে। স্বদেশের মাটি ছুঁয়ে বাংলাদেশের ইতিহাসের নির্মাতা শিশুর মতো আবেগে আকুল হলেন। আনন্দ-বেদনার অশ্রুধারা নামলো তাঁর দু’চোখ বেয়ে। প্রিয় নেতাকে ফিরে পেয়ে সেদিন সাড়ে সাত কোটি বাঙালি আনন্দাশ্রুতে সিক্ত হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত করে তোলে বাংলার আকাশ-বাতাস। জনগণনন্দিত শেখ মুজিব সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে তাঁর ঐতিহাসিক ধ্রুপদি বক্তৃতায় বলেন, ‘যে মাটিকে আমি এত ভালবাসি, যে মানুষকে আমি এত ভালবাসি, যে জাতিকে আমি এত ভালবাসি, আমি জানতাম না সে বাংলায় আমি যেতে পারবো কীনা। আজ আমি বাংলায় ফিরে এসেছি বাংলার ভাইয়েদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন।’
    এতে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দীন,
    ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রমিকলীগ নেতা খোরশেদ আলম,
    আলম মাঝি, মো আলী মাঝি,শফিকুল ইসলাম মাঝি,নাজিম মাঝি, হাসেম মাঝি,
    যুবলীগ নেতা ছোট, মো সুজন,বাদশা, আরিফ, আসিফ, আমিন,
    ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল, সাজ্জাদ হোসাইন প্রমূখ।

  • জয়পুরহাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

    জয়পুরহাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে (১০ জানুয়ারি) শহরের জিরো পয়েন্ট স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাঁজা শামছুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল, এ্যাডঃ মোমেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

    নিরেন দাস,জয়পুুরহাট।।

  • কুমিল্লায় নির্মানাধীন ভবনথেকে হাতুড়ি পড়ে  এক নারী আহত

    কুমিল্লায় নির্মানাধীন ভবনথেকে হাতুড়ি পড়ে এক নারী আহত

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা নগরীতে নিরাপত্তা বেষ্টনীবিহীন নির্মাণাধীন ভবনের ওপর থেকে হাতুড়ি পড়ে এক নারী আহত হয়েছেন। এতে ওই নারীর মাথা ফেটে রক্তক্ষরণ হলে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসা নিয়ে সন্ধ্যায় বাসায় ফেরেন।

    মঙ্গলবার (১০ জানুয়ারি) নগরীর নজরুল অ্যাভিনিউ এলাকার কর ভবনের পাশের গলিতে এই দুর্ঘটনা ঘটে। আহত নারী পাশের পুষ্পাঞ্জলি ভবনের ভাড়াটিয়া ও কুমিল্লা গণপূর্ত বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেবী ছায়া দাশ।

    তার বোন ধুপ ছায়া দাশ সাংবাদিক কে বলেন, দিদি অফিসের জন্য বের হচ্ছিল। আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসতে বের হই। তখন আমার মেয়ে হঠাৎ চিৎকার করে উঠলে দেখি, আমার বোন রক্তাক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি তার মাথায় নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকদের হাতে থাকা হাতুড়ির সামনের অংশ খুলে এসে মাথায় পড়েছে। আমি কাছে যেতে যেতে তার পুরো শরীর রক্তে ভিজে যায়। এদিকে ওই ভবনের দায়িত্বরত একজন লোক সেখানে আসে। তিনি আমাদের বলেন এগুলো ব্যাপার না। এগুলো প্রায়ই হয়। কপাল খারাপ তাই ওনার গায়ে এসে পড়েছে।

    তিনি বলেন, সবাই দিদিকে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার ভর্তি দেন।উক্ত আঘাতের স্থানে দুই সেলাই লেগেছে। এখন বাসায় আছে তবে শোয়া থেকে ওঠার অবস্থা নেই। তারা এই ভবনের নির্মাণসামগ্রী দিয়ে পুরো রাস্তা দখল করে রেখেছে। ভবনেরও কোনও নিরাপত্তাবেষ্টনী নেই। কেউ এগুলো বললে পাত্তাও দেয় না। এই গলির আশপাশে ২০টা বিল্ডিংয়ে অন্তত ৫/৬ হাজার মানুষ থাকে। কারও জীবন নিরাপদ নয়।

    ভবনের কাজ স্থগিত করে দেওয়া হয়েছে জানিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম সাংবাদিক দের বলেন, জননিরাপত্তা না দিয়ে কেউ যদি ভবন নির্মাণের কাজ করেন তবে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিকালে খবর পেয়ে আমরা ওই ভবনের নির্মাণকাজ স্থগিত রেখেছি। আমরা কাল ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবো।

  • ধামইরহাটে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    ধামইরহাটে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

    নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারী বেলা ১১ টায় ধামইরহাট ভবনে উপজেলা ও পৌর মানবাধিকার কমিশনের যৌথ উদ্যোগে আলোচনা সভায় শতাধিক বয়স্ক দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। মানবাধিকার কমিশন ধামইরহাট উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, প্রধান শিক্ষক আফজাল হোসেন, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি কাউন্সিলর আমজাদ হোসেন, সম্পাদক আবু সুফিয়ান হোসাইন, সিনিয়র সাংবাদিক এম এ মালেকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    আবুল বয়ান ,
    ধামইরহাট, নওগাঁ।

  • ধামইরহাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    ধামইরহাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

    নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারী বিকেল সাড়ে ৪ টায় শল্পী বাজার মোড়ে ১নং ধামইরহাট ও ৬ নং জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লুইসার রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা যুব লীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান হোসাইন, অনুষ্ঠানের সঞ্চালক কল্লোল হাসান শুভ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাউন্সিলর আব্দুল হাকিম, মহিলা আওয়ামী লীগের আহবায়ক আনজুআরা বেগম, যুগ্ম আহবায়ক তাসকিনা পারভীন, যুবলীগ নেতা ইনজামামুন হক সরকার শিবলী, প্যানেল মেয়র মেহেদি হাসান, কাউন্সিল আমজাদ হোসেন ও আলতাব হোসেন, খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম ফুল্টু, আ’লীগ নেতা মাসুদ আলম প্রমুখ।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।